كتاب تعبير الرؤيا
৩৩. স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
অধ্যায় ৩৩ · ৩৪ টি হাদীস
মুসলিম ব্যক্তি যে ভাল স্বপ্ন দেখে অথবা তাকে যা দেখান হয়
بَاب الرُّؤْيَا الصَّالِحَةُ يَرَاهَا الْمُسْلِمُ أَوْ تُرَى لَهُ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الرُّؤْيَا الْحَسَنَةُ مِنَ الرَّجُلِ الصَّالِحِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৮৯৩। হিশাম ইব্ন আম্মার (রাহঃ)...... আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সৎলোকের ভাল স্বপ্ন নবুওয়াতের ছেচল্লিশ ভাগের একভাগ।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৮৯৪। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ মু'মিনের স্বপ্ন নবুওয়াতের ছেচল্লিশ ভাগের একভাগ।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَنْبَأَنَا شَيْبَانُ، عَنْ فِرَاسٍ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ رُؤْيَا الرَّجُلِ الْمُسْلِمِ الصَّالِحِ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
৩৮৯৫। আবু বাকর ইব্ন আবু শায়বা ও আবু কুরায়ব (রাহঃ).....আবু সাঈদ খুদরী (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ সৎ মুসলিম ব্যক্তির স্বপ্ন নুওয়াতের সত্তর ভাগের একভাগ।
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَمَّالُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنْ أَبِيهِ، عَنْ سِبَاعِ بْنِ ثَابِتٍ، عَنْ أُمِّ كُرْزٍ الْكَعْبِيَّةِ، قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ ذَهَبَتِ النُّبُوَّةُ وَبَقِيَتِ الْمُبَشِّرَاتُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মে কুরয (রাঃ)
৩৮৯৬। হারুন ইব্ন আব্দুল্লাহ আল হাম্মাল (রাহঃ)..... উম্মু কুরয কা'বিয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ নবুওয়াতের ধারার পরিসমাপ্তি ঘটেছে, কিন্তু মুবাশশিরাত শুভ সংবাদ অবশিষ্ট আছে।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الرُّؤْيَا الصَّالِحَةُ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৮৯৭। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ভাল স্বপ্ন নবুওয়াতের সত্তর ভাগের এক ভাগ।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَلِيِّ بْنِ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ قَوْلِ اللَّهِ سُبْحَانَهُ ‏(لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ)‏ ‏.‏ قَالَ ‏"‏ هِيَ الرُّؤْيَا الصَّالِحَةُ يَرَاهَا الْمُسْلِمُ أَوْ تُرَى لَهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত উবাদা ইব্নুস সামিত (রাঃ)
৩৮৯৮। আলী ইবনে মুহাম্মাদ (রাহঃ)...... উবাদা ইবন সামিত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ বাণী لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ "তাদের জন্য রাখছে দুনিয়া ও আখিরাতে সুসংবাদ” সম্পর্কে আমি রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ ভাল স্বপ্ন, মুসলিম ব্যক্তি যা দেখে অথবা তাকে যা দেখান হয়।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ الأَيْلِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ سُحَيْمٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدِ بْنِ عَبَّاسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَشَفَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ السِّتَارَةَ فِي مَرَضِهِ وَالنَّاسُ صُفُوفٌ خَلْفَ أَبِي بَكْرٍ فَقَالَ ‏ "‏ أَيُّهَا النَّاسُ إِنَّهُ لَمْ يَبْقَ مِنْ مُبَشِّرَاتِ النُّبُوَّةِ إِلاَّ الرُّؤْيَا الصَّالِحَةُ يَرَاهَا الْمُسْلِمُ أَوْ تُرَى لَهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৮৯৯। ইসহাক ইবন ইসমাঈল আয়লী (রাহঃ).......ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রোগগ্রস্ত অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) পর্দা তুলে দেখলেন যে লোকেরা সারিবদ্ধভাবে আবু বকর (রাযিঃ)-এর পেছনে আছে, তখন তিনি বললেন, হে লোকসকল! মুসলমানগণ যে ভাল স্বপ্ন দেখে অথবা যে স্বপ্ন তাকে দেখান হয়, তা ব্যতীত নবুওয়াতের সুসংবাদ প্রদানকারী বিষয়সমূহ আর অবশিষ্ট নেই।
স্বপ্নে নবী (ﷺ) এর দর্শন লাভ
بَاب رُؤْيَةِ النَّبِيِّ ﷺ فِي الْمَنَامِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي فِي الْيَقَظَةِ فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ عَلَى صُورَتِي ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
৩৯০০। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)..... আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখন, সে তো আমাকে জাগ্রত অবস্থায় দেখল। কেননা, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না।
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ بِي ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৯০১। আবু মারওয়ান উসমানী (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল, সে তো আমাকেই দেখল। কেননা, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারেন না।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ قَالَ ‏ "‏ مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي إِنَّهُ لاَ يَنْبَغِي لِلشَّيْطَانِ أَنْ يَتَمَثَّلَ فِي صُورَتِي ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৯০২। মুহাম্মাদ ইবন রুম্হ (রাহঃ)...... জাবির (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে প্রকৃতপক্ষে আমাকেই দেখেছে। কেননা, আমার আকৃতি ধারণ করা শয়তানের পক্ষে কখনই সম্ভব নয়।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا بَكْرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا عِيسَى بْنُ الْمُخْتَارِ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ بِي ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
৩৯০৩। আবু বাকর ইব্ন আবু শায়বা ও আবু কুরায়ব (রাহঃ)..... আবু সাঈদ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখেছে সে সত্যিই আমাকে দেখেছে। কেননা, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারেন না।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا سَعْدَانُ بْنُ يَحْيَى بْنِ صَالِحٍ اللَّخْمِيُّ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ أَبِي عِمْرَانَ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَكَأَنَّمَا رَآنِي فِي الْيَقَظَةِ إِنَّ الشَّيْطَانَ لاَ يَسْتَطِيعُ أَنْ يَتَمَثَّلَ بِي ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু জুহাইফা (রাঃ)
৩৯০৪। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)....... আবু জুহায়ফা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমাকে যে ব্যক্তি স্বপ্নে দেখেছে, সে যেন আমাকে জাগ্রত অবস্থায়ই দেখেছে। কেননা, শয়তান আমার আকৃতি ধারণ করার সামর্থ্য রাখে না।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ أَبُو عَوَانَةَ حَدَّثَنَا عَنْ جَابِرٍ، عَنْ عَمَّارٍ، - هُوَ الدُّهْنِيُّ - عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ بِي ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৯০৫। মুহাম্মাদ ইব্ন ইয়াহ্ইয়া (রাহঃ)........ ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখেছে, সে প্রকৃত পক্ষেই আমাকে দেখেছে। কেননা, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না।
স্বপ্ন তিন প্রকার
بَاب الرُّؤْيَا ثَلَاثٌ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا هَوْذَةُ بْنُ خَلِيفَةَ، حَدَّثَنَا عَوْفٌ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ الرُّؤْيَا ثَلاَثٌ فَبُشْرَى مِنَ اللَّهِ وَحَدِيثُ النَّفْسِ وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ فَإِذَا رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّهَا إِنْ شَاءَ وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلاَ يَقُصَّهُ عَلَى أَحَدٍ وَلْيَقُمْ يُصَلِّي ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৯০৬। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ স্বপ্ন তিন প্রকার। (১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, (২) মনের খেয়াল, আর (৩) শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শন। কাজেই তোমাদের কেউ কোন পছন্দনীয় জিনিস সপ্নে দেখলে তা ইচ্ছা করলে অন্যের কাজে বলতে পারে। আর কেউ কোন অপছন্দীয় জিনিস স্বপ্নে দেখলে তা কারো কাছে বলবে না, আর সে যেন উঠে সালাত আদায় করে।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبِيدَةَ، حَدَّثَنِي أَبُو عُبَيْدِ اللَّهِ، مُسْلِمُ بْنُ مِشْكَمٍ عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ الرُّؤْيَا ثَلاَثٌ مِنْهَا أَهَاوِيلُ مِنَ الشَّيْطَانِ لِيَحْزُنَ بِهَا ابْنَ آدَمَ وَمِنْهَا مَا يَهُمُّ بِهِ الرَّجُلُ فِي يَقَظَتِهِ فَيَرَاهُ فِي مَنَامِهِ وَمِنْهَا جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ لَهُ أَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ نَعَمْ أَنَا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏
বর্ণনাকারী: আউফ ইবনে মালিক (রাঃ)
৩৯০৭। হিশাম ইব্ন আম্মার (রাহঃ)..... আওফ ইবন মালিক (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ স্বপ্ন তিন প্রকার (এক) শয়তানের পক্ষ থেকে ভীতিজনক স্বপ্ন যা বনী আদমকে চিন্তাগ্রস্ত করে (দুই) মানুষ জাগ্রত অবস্থায় যা দেখলে চিন্তাযুক্ত হয়, স্বপ্নে তা দেখা। (তিন) স্বপ্ন হলো নবুওয়াতের ছেচল্লিশ ভাগের একভাগের এক ভাগ। রাবী বলেন, আমি তাকে জিজ্ঞাসা করলামঃ আপনি কি এ হাদীস রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন? তিনি বললেনঃ হ্যাঁ, আমি তা রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি, আমি তা রাসূলুল্লাহ (ﷺ)থেকে শুনেছি।
কেউ অপছন্দনীয় স্বপ্ন দেখলে
بَاب مَنْ رَأَى رُؤْيَا يَكْرَهُهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ قَالَ ‏ "‏ إِذَا رَأَى أَحَدُكُمُ الرُّؤْيَا يَكْرَهُهَا فَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ ثَلاَثًا وَلْيَسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ ثَلاَثًا وَلْيَتَحَوَّلْ عَنْ جَنْبِهِ الَّذِي كَانَ عَلَيْهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৯০৮। মুহাম্মাদ ইবন রুমূহ আল-মিসরী (রাহঃ)..... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন তোমাদের কেউ অপছন্দনীয় স্বপ্ন দেখে তখন সে যেন তার বাম দিকে তিনবার থুথু ফেলে, তিনবার আল্লাহর কাছে শয়তান থেকে পানাহর চায় ("আউযূ বিল্লাহি মিনাশ শায়তানির রাজীম" পড়ে) এবং সে যে পাশে কাৎ হয়ে শুয়ে ছিল তা যেন পরিবর্তন করে নেয়।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ الرُّؤْيَا مِنَ اللَّهِ وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ فَإِنْ رَأَى أَحَدُكُمْ شَيْئًا يَكْرَهُهُ فَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ ثَلاَثًا وَلْيَسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ثَلاَثًا وَلْيَتَحَوَّلْ عَنْ جَنْبِهِ الَّذِي كَانَ عَلَيْهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু কাতাদা আনসারী (রাঃ)
৩৯০৯। মুহাম্মাদ ইবন রুমূহ (রাহঃ)..... আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। তোমাদের কেউ কোন অপছন্দনীয় কিছু দেখতে পেলে, সে যেন তার বাম দিকে তিনবার থুথু ফেলে, আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে তিনবার পানাহ চায় এবং যে পাশে শোয়া ছিল তা যেন পরিবর্তন করে।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْعُمَرِيِّ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا رَأَى أَحَدُكُمْ رُؤْيَا يَكْرَهُهَا فَلْيَتَحَوَّلْ وَلْيَتْفِلْ عَنْ يَسَارِهِ ثَلاَثًا وَلْيَسْأَلِ اللَّهَ مِنْ خَيْرِهَا وَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ شَرِّهَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৯১০। আলী ইব্ন মুহাম্মাদ (রাহঃ).....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ কোন অপছন্দনীয় স্বপ্ন দেখে তখন সে যে কাঁতে শোয়া ছিল তা যেন পরিবর্তন করে, তার বাম দিকে তিনবার থুথু ফেলে, আল্লাহর কাছে তার কল্যাণ কামনা করে এবং তার অনিষ্ট থেকে পানাহ চায়।
بَاب مَنْ لَعِبَ بِهِ الشَّيْطَانُ فِي مَنَامِهِ فَلَا يُحَدِّثْ بِهِ النَّاسَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ إِنِّي رَأَيْتُ رَأْسِي ضُرِبَ فَرَأَيْتُهُ يَتَدَهْدَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يَعْمِدُ الشَّيْطَانُ إِلَى أَحَدِكُمْ فَيَتَهَوَّلُ لَهُ ثُمَّ يَغْدُو يُخْبِرُ النَّاسَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৯১১। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাযিঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ) এর কাছে এসে বলল, আমি স্বপ্নে দেখলাম, আমার মাথায় প্রহার কথা হচ্ছে, আর প্রহারকারীকে দেখলাম যে, সে থরথর করে কাঁপছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ শয়তান তোমাদের কারো সাথে তামাশা করে, তাতে সে ভয় পায়। এর পর সে সকাল বেলা লোকদের কাছে তা বলে দেয়।
ঘুমের মধ্যে যার সাথে শয়তান খেলা করে, সে যেন তা লোকের নিকট ব্যক্ত না করে
بَاب مَنْ لَعِبَ بِهِ الشَّيْطَانُ فِي مَنَامِهِ فَلَا يُحَدِّثْ بِهِ النَّاسَ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ أَتَى النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ رَجُلٌ وَهْوَ يَخْطُبُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ رَأَيْتُ الْبَارِحَةَ فِيمَا يَرَى النَّائِمُ كَأَنَّ عُنُقِي ضُرِبَتْ وَسَقَطَ رَأْسِي فَاتَّبَعْتُهُ فَأَخَذْتُهُ فَأَعَدْتُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا لَعِبَ الشَّيْطَانُ بِأَحَدِكُمْ فِي مَنَامِهِ فَلاَ يُحَدِّثَنَّ بِهِ النَّاسَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৯১২। আলী ইবন মুহাম্মাদ (রাযিঃ)...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) খুতবা দিচ্ছিলেন, তখন এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! নিদ্রিত ব্যক্তি যেমন স্বপ্নে দেখে, আমিও তেমন গত রাতে এই মর্মে স্বপ্নে দেখলাম, যেন আমার ঘাড়ে আঘাত করা হলো, ফলে আমার মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল। আমি তার অনুসরণ করে তা ধরে ফেললাম এবং হস্তগত করলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যখন শয়তান তোমাদের কারো সাথে ঘুমের মধ্যে খেলা করে, তখন সে যেন তা লোকের কাছে না বলে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا حَلَمَ أَحَدُكُمْ فَلاَ يُخْبِرِ النَّاسَ بِتَلَعُّبِ الشَّيْطَانِ بِهِ فِي الْمَنَامِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৯১৩। মুহাম্মাদ ইব্ন রুম্হ (রাহঃ)..... জাবির (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন তোমাদের কেউ অপছন্দনীয় স্বপ্ন দেখে, তখন সে যেন তা লোকের কাছে না বলে। কেননা এটা হয়ে থাকে ঘুমের মধ্যে শয়তানের খেলা করার কারণে।
بَاب الرُّؤْيَا إِذَا عُبِرَتْ وَقَعَتْ فَلَا يَقُصُّهَا إِلَّا عَلَى وَادٍّ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ وَكِيعِ بْنِ عُدُسٍ الْعُقَيْلِيِّ، عَنْ عَمِّهِ أَبِي رَزِينٍ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏"‏ الرُّؤْيَا عَلَى رِجْلِ طَائِرٍ مَا لَمْ تُعْبَرْ فَإِذَا عُبِرَتْ وَقَعَتْ ‏"‏ ‏.‏ قَالَ ‏"‏ وَالرُّؤْيَا جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ‏"‏ ‏.‏ قَالَ وَأَحْسِبُهُ قَالَ ‏"‏ لاَ يَقُصُّهَا إِلاَّ عَلَى وَادٍّ أَوْ ذِي رَأْىٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু রাযীন (রহঃ)
৩৯১৪। আবু বাকর (রাহঃ)...... আবু রাযীন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ) কে বলতে শুনেছেন যে, স্বপ্নের তাবীর না করা পর্যন্ত তা উড়ন্ত পাখীর পায়ে ঝুলন্ত থাকে। যখন তার তা'বীর করা হয়, তখন তা বাস্তব রূপ নেয়। তিনি (আরো) বলেনঃ স্বপ্ন হচ্ছে নবুওয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ। রাবী বলেনঃ আমার ধারণা, তিনি (আরো) বলেছেনঃ সে যেন বন্ধু অথবা তা'বীর সম্পর্কে পারদর্শী ব্যক্তি ব্যতীত কারো কাছে তা বর্ণনা না করে।
কিভাবে স্বপ্নের ব্যাখ্যা করা হবে?
بَاب عَلَامَ تُعَبَّرُ بِهِ الرُّؤْيَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ اعْتَبِرُوهَا بِأَسْمَائِهَا وَكَنُّوهَا بِكُنَاهَا وَالرُّؤْيَا لأَوَّلِ عَابِرٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৯১৫। মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ ইব্ন নুমায়র (রাহঃ)..... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তাদের নামসমূহ দ্বারা তা'বীর কর, তাদের উপনাম দ্বারা তা'বীর কর এবং প্রথম তাবীরকারীর তা'বীরই সাধারণতঃ বাস্তবায়িত হয়।
যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বর্ণনা করে
بَاب مَنْ تَحَلَّمَ حُلُمًا كَاذِبًا
حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلاَلٍ الصَّوَّافُ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ تَحَلَّمَ حُلُمًا كَاذِبًا كُلِّفَ أَنْ يَعْقِدَ بَيْنَ شَعِيرَتَيْنِ وَيُعَذَّبُ عَلَى ذَلِكَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৯১৬। বিশর ইব্ন হিলাল সাওয়াফ (রাহঃ)..... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বর্ণনা করে, তাকে দু'টো চুলের মধ্যে গিরা দেওয়ার জন্য কষ্ট দেওয়া হবে। আর এভাবেই তাকে আঘাত দেওয়া হবে।
অধিক সত্যবাদী লোকের স্বপ্ন অধিক পরিমাণে সত্য হয়
بَاب أَصْدَقُ النَّاسِ رُؤْيَا أَصْدَقُهُمْ حَدِيثًا
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ الْمِصْرِيُّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا قَرُبَ الزَّمَانُ لَمْ تَكَدْ رُؤْيَا الْمُؤْمِنِ تَكْذِبُ وَأَصْدَقُهُمْ رُؤْيَا أَصْدَقُهُمْ حَدِيثًا وَرُؤْيَا الْمُسْلِمِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৯১৭। আহমাদ ইবন আমর ইবন সারহ্ মিসরী (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন কিয়ামতের সময় নিকটবর্তী হবে, তখন মু'মিন ব্যক্তির স্বপ্ন খুবই বাস্তব সম্মত হবে। তাদের সত্যবাদীদের স্বপ্ন সত্যে পরিণত হবে। মু'মিনের স্বপ্ন নবুওয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ।
স্বপ্নের তা'বীর প্রসঙ্গে
بَاب تَعْبِيرِ الرُّؤْيَا
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৯১৮। ইয়াকূব ইব্ন হুমায়দ ইব্ন কাসিব মাদানী (রাহঃ)..... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি উহুদ পাহাড়ের দিক থেকে নবী (ﷺ)-এর নিকট এসে বললঃ ইয়া রাসূলাল্লাহ(ﷺ)! আমি স্বপ্নে একটি ছায়া থেকে ফোঁটায় ফোঁটায় ঘি ও মধু পড়তে দেখেছি এবং লোকদেরকে তা থেকে তুলে নিতে দেখেছি, কেউ কম নিচ্ছে এবং কেউ বেশী নিচ্ছে। আর আমি স্বপ্নে একটি দেখেছি রশি দেখেছি, যা আসমানে গিয়ে মিশেছে। আমি দেখেছি, আপনি তা ধরলেন এবং তা ধরে উপরে উঠে গেলেন। আপনার পর আরেকজন তা ধরল এবং তা ধরে সেও উপরে উঠে গেল। তারপর তা আরেকজন ধরল এবং তা ধরে সেও উপরে উঠে গেল। তারপর অন্য একজন তা ধরলো এবং রশিটি ছিঁড়ে গেল। পুনরায় তা জোড়া লেগে গেল। সেও তা ধরে উপরে উঠে গেল। তখন আবু বকর (রাযিঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমাকে এ স্বপ্নের তা'বীর করার অনুমতি দিন। তিনি বললেন, তুমি এর তা'বীর কর। তিনি আবু বকর (রাযিঃ) বললেনঃ ছায়াটি হল ইসলাম। ছায়া থেকে যে ঘি ও মধু ফোঁটায় ফোঁটায় পড়েছে, তা হল কুরআন এবং কুরআনের মাধুর্য বা তার কোমলতা। মানুষ তা থেকে কুড়িয়ে নিচ্ছে। কাজেই গ্রহণকারী কুরআন থেকে কম-বেশী গ্রহণ করছে। আর যে রশিটি আসমানে গিয়ে মিলেছে, তা হলো আপনি যে হকের উপর প্রতিষ্ঠিত রয়েছেন। আপনি রশিটি ধরলেন এবং তা আপনাকে উপরে উঠিয়ে নিল। আপনার পর তা আরেকজন ধরবে এবং রশিটি তাকে নিয়ে উপরে উঠে যাবে। তারপর আরেকজন ধরবে, সেও তা ধরে উপরে উঠে যাবে। এরপর আরেকজন তা ধরবে এবং রশি ছিঁড়ে যাবে। আবার তা জোড়া লাগিয়ে দেওয়া হবে। এবং সে তা ধরে উপরে উঠে যাবে। তিনি রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি তো কিছু ঠিক বলেছ, আর কিছু ভুল বলেছ। আবু বকর (রাযিঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আমি আপনাকে কসম করে বলছিঃ আপনি আমাকে বলে দিন, আমি যা ঠিক করেছি এবং যা ভুল করেছি। নবী (ﷺ) বললেনঃ হে আবু বকর। তুমি কসম করো না। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)..... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আবু হুরায়রা (রাযিঃ) এই মর্মে হাদীস বর্ণনা করতেন যে, এক ব্যক্তি রাসূলাল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আমি আসমান যমীনের মাঝে একটি ছায়া থেকে ঘি ও মধু ফোঁটায় ফোঁটায় পড়তে স্বপ্নে দেখেছি। পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الصَّنْعَانِيُّ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كُنْتُ غُلاَمًا شَابًّا عَزَبًا فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَكُنْتُ أَبِيتُ فِي الْمَسْجِدِ فَكَانَ مَنْ رَأَى مِنَّا رُؤْيَا يَقُصُّهَا عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقُلْتُ اللَّهُمَّ إِنْ كَانَ لِي عِنْدَكَ خَيْرٌ فَأَرِنِي رُؤْيَا يُعَبِّرُهَا لِي النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ فَنِمْتُ فَرَأَيْتُ مَلَكَيْنِ أَتَيَانِي فَانْطَلَقَا بِي فَلَقِيَهُمَا مَلَكٌ آخَرُ فَقَالَ لَمْ تُرَعْ ‏.‏ فَانْطَلَقَا بِي إِلَى النَّارِ فَإِذَا هِيَ مَطْوِيَّةٌ كَطَىِّ الْبِئْرِ وَإِذَا فِيهَا نَاسٌ قَدْ عَرَفْتُ بَعْضَهُمْ فَأَخَذُوا بِي ذَاتَ الْيَمِينِ فَلَمَّا أَصْبَحْتُ ذَكَرْتُ ذَلِكَ لِحَفْصَةَ فَزَعَمَتْ حَفْصَةُ أَنَّهَا قَصَّتْهَا عَلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏ "‏ إِنَّ عَبْدَ اللَّهِ رَجُلٌ صَالِحٌ لَوْ كَانَ يُكْثِرُ الصَّلاَةَ مِنَ اللَّيْلِ ‏"‏ ‏.‏ قَالَ فَكَانَ عَبْدُ اللَّهِ يُكْثِرُ الصَّلاَةَ مِنَ اللَّيْلِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৯১৯। ইবরাহীম ইব্ন মুনযির হিযামী (রাহঃ)....ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) এর যুগে আমি অবিবাহিত যুবক ছিলাম। আমি তখন মসজিদেই রাত কাটাতাম। আমাদের থেকে কেউ কোন স্বপ্ন দেখলে তা নবী (ﷺ)-এর নিকট বর্ণনা করত। আমি মনে মনে বলতাম, হে আল্লাহ! আমার জন্য তোমার নিকট যদি কোন কল্যাণ থেকে থাকে, তাহলে আমাকে তা স্বপ্নে দেখাও। যাতে নবী (ﷺ) আমাকে তার তাবির বলে দেন। এর পর আমি ঘুমিয়ে গেলাম। স্বপ্নে আমার নিকট দু'জন ফিরিশতাকে আসতে দেখলাম। তাঁরা আমাকে নিয়ে চলল। তারপর অপর একজন ফিরিশতা তাঁদের সাথে মিলিত হল। সে বলল, তুমি ভয় পেয়ো না। ফিরিশতাদ্বয় আমাকে জাহান্নামের দিকে নিয়ে চললেন, যার আকৃতি ছিল কূপের ন্যায়। তাতে আমি কিছু লোককে দেখতে পেলাম, যাদের কতককে আমি চিনলাম। তার পর তাঁরা আমাকে ডান দিকে নিয়ে গেল। ভোর হলে আমি হাফসা (রাযিঃ) কে ঘটনা বললাম। হাফসা (রাযিঃ) বলেনঃ আমি তা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট বললাম। তিনি বললেনঃ আব্দুল্লাহ তো একজন সৎলোক। সে যদি রাতে অধিক সালাত আদায় করত, (তাহলে খুবই ভাল হতো)। রাবী ইমাম যুহরী (রাহঃ) বলেনঃ এরপর থেকে আব্দুল্লাহ (রাযিঃ) রাতে বেশী বেশী সালাত আদায় করতেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى الأَشْيَبُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَاصِمِ بْنِ بَهْدَلَةَ، عَنِ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ، قَالَ قَدِمْتُ الْمَدِينَةَ فَجَلَسْتُ إِلَى أَشْيِخَةٍ فِي مَسْجِدِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَجَاءَ شَيْخٌ يَتَوَكَّأُ عَلَى عَصًا لَهُ فَقَالَ الْقَوْمُ مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا ‏.‏ فَقَامَ خَلْفَ سَارِيَةٍ فَصَلَّى رَكْعَتَيْنِ فَقُمْتُ إِلَيْهِ فَقُلْتُ لَهُ قَالَ بَعْضُ الْقَوْمِ كَذَا وَكَذَا ‏.‏ قَالَ الْحَمْدُ لِلَّهِ الْجَنَّةُ لِلَّهِ يُدْخِلُهَا مَنْ يَشَاءُ وَإِنِّي رَأَيْتُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رُؤْيَا رَأَيْتُ كَأَنَّ رَجُلاً أَتَانِي فَقَالَ لِيَ انْطَلِقْ ‏.‏ فَذَهَبْتُ مَعَهُ فَسَلَكَ بِي فِي مَنْهَجٍ عَظِيمٍ فَعُرِضَتْ عَلَىَّ طَرِيقٌ عَلَى يَسَارِي فَأَرَدْتُ أَنْ أَسْلُكَهَا فَقَالَ إِنَّكَ لَسْتَ مِنْ أَهْلِهَا ‏.‏ ثُمَّ عُرِضَتْ عَلَىَّ طَرِيقٌ عَنْ يَمِينِي فَسَلَكْتُهَا حَتَّى إِذَا انْتَهَيْتُ إِلَى جَبَلٍ زَلَقٍ فَأَخَذَ بِيَدِي فَزَجَلَ بِي فَإِذَا أَنَا عَلَى ذُرْوَتِهِ فَلَمْ أَتَقَارَّ وَلَمْ أَتَمَاسَكْ وَإِذَا عَمُودٌ مِنْ حَدِيدٍ فِي ذُرْوَتِهِ حَلْقَةٌ مِنْ ذَهَبٍ فَأَخَذَ بِيَدِي فَزَجَّلَ بِي حَتَّى أَخَذْتُ بِالْعُرْوَةِ فَقَالَ اسْتَمْسَكْتَ قُلْتُ نَعَمْ فَضَرَبَ الْعَمُودَ بِرِجْلِهِ ‏.‏ فَاسْتَمْسَكْتُ بِالْعُرْوَةِ ‏.‏ فَقَالَ قَصَصْتُهَا عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ قَالَ ‏ "‏ رَأَيْتَ خَيْرًا أَمَّا الْمَنْهَجُ الْعَظِيمُ فَالْمَحْشَرُ وَأَمَّا الطَّرِيقُ الَّتِي عُرِضَتْ عَنْ يَسَارِكَ فَطَرِيقُ أَهْلِ النَّارِ وَلَسْتَ مِنْ أَهْلِهَا وَأَمَّا الطَّرِيقُ الَّتِي عُرِضَتْ عَنْ يَمِينِكَ فَطَرِيقُ أَهْلِ الْجَنَّةِ وَأَمَّا الْجَبَلُ الزَّلَقُ فَمَنْزِلُ الشُّهَدَاءِ وَأَمَّا الْعُرْوَةُ الَّتِي اسْتَمْسَكْتَ بِهَا فَعُرْوَةُ الإِسْلاَمِ فَاسْتَمْسِكْ بِهَا حَتَّى تَمُوتَ ‏"‏ ‏.‏ فَأَنَا أَرْجُو أَنْ أَكُونَ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَإِذَا هُوَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا بُرَيْدٌ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ رَأَيْتُ فِي الْمَنَامِ أَنِّي أُهَاجِرُ مِنْ مَكَّةَ إِلَى أَرْضٍ بِهَا نَخْلٌ فَذَهَبَ وَهَلِي إِلَى أَنَّهَا يَمَامَةُ أَوْ هَجَرٌ فَإِذَا هِيَ الْمَدِينَةُ يَثْرِبُ وَرَأَيْتُ فِي رُؤْيَاىَ هَذِهِ أَنِّي هَزَزْتُ سَيْفًا فَانْقَطَعَ صَدْرُهُ فَإِذَا هُوَ مَا أُصِيبَ مِنَ الْمُؤْمِنِينَ يَوْمَ أُحُدٍ ثُمَّ هَزَزْتُهُ فَعَادَ أَحْسَنَ مَا كَانَ فَإِذَا هُوَ مَا جَاءَ اللَّهُ بِهِ مِنَ الْفَتْحِ وَاجْتِمَاعِ الْمُؤْمِنِينَ وَرَأَيْتُ فِيهَا أَيْضًا بَقَرًا وَاللَّهُ خَيْرٌ فَإِذَا هُمُ النَّفَرُ مِنَ الْمُؤْمِنِينَ يَوْمَ أُحُدٍ وَإِذَا الْخَيْرُ مَا جَاءَ اللَّهُ بِهِ مِنَ الْخَيْرِ بَعْدُ وَثَوَابِ الصِّدْقِ الَّذِي آتَانَا اللَّهُ بِهِ يَوْمَ بَدْرٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)
৩৯২১। মাহমুদ ইব্ন গায়লান (রাহঃ)..... আবু মুসা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি স্বপ্নে দেখলাম, আমি মক্কা থেকে খেজুর গাছে ভরা একটি ভূখন্ডের দিকে হিজরত করছি। আমার মনে হয়, যে দিকে ইয়ামামা অবস্থিত, সে দিকেই গিয়েছি। কিন্তু দেখা গেল সেটা মদীনা, যার নাম ইয়াস্রিব। আমি এ স্বপ্নে আরও দেখলাম যে, আমি তরবারি নাড়াচাড়া করছি। এমন সময় তা মাঝখান থেকে ভেঙ্গে গেল। তার তা'বীর হলো উহুদ যুদ্ধের দিন মু'মিনদের উপর যে মুসীবত আপতিত হয়েছিল। আমি পুনরায় তরবারি নাড়া দিলাম, তখন দেখলাম তা পূর্বাপেক্ষা আরো উত্তম হয়ে গেল। তার তা'বীর হলো আল্লাহ প্রদত্ত পরবর্তী সময়ের বিজয় (মক্কা বিজয়) এবং সম্মিলিত মুসলিম শক্তি। আমি সেখানে আরও দেখতে পেলাম (যবাহকৃত) গাভী। আল্লাহ ভাল করুন। এঁরা ছিলেন উহুদের যুদ্ধের শহীদ মু'মিনগণ। তাও ভাল, যা আল্লাহ গনীমতের মাল হিসেবে পরবর্তীতে আমাদের দান করেছেন এবং তাও ভাল, যা সত্যের বিনিময়ে আল্লাহ আমাদের বদর যুদ্ধের দিন দান করেছিলেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ رَأَيْتُ فِي يَدِي سِوَارَيْنِ مِنْ ذَهَبٍ فَنَفَخْتُهُمَا ‏.‏ فَأَوَّلْتُهُمَا هَذَيْنِ الْكَذَّابَيْنِ مُسَيْلِمَةَ وَالْعَنْسِيَّ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৯২২। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি স্বপ্নে আমার হাতে দু'টি সোনার চুড়ি দেখতে পেলাম। আমি ফুঁ দিতেই ঐগুলো উড়ে গেল। আমি এর তা'বীর করেছি এ দু'জন মিথ্যা নবুওয়াতের দাবিদার হলোঃ মুসায়লামা ও আনসী
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ صَالِحٍ، عَنْ سِمَاكٍ، عَنْ قَابُوسَ، قَالَ قَالَتْ أُمُّ الْفَضْلِ يَا رَسُولَ اللَّهِ رَأَيْتُ كَأَنَّ فِي بَيْتِي عُضْوًا مِنْ أَعْضَائِكَ قَالَ ‏"‏ خَيْرًا رَأَيْتِ تَلِدُ فَاطِمَةُ غُلاَمًا فَتُرْضِعِيهِ ‏"‏ ‏.‏ فَوَلَدَتْ حُسَيْنًا أَوْ حَسَنًا فَأَرْضَعَتْهُ بِلَبَنِ قُثَمَ قَالَتْ فَجِئْتُ بِهِ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَوَضَعْتُهُ فِي حَجْرِهِ فَبَالَ فَضَرَبْتُ كَتِفَهُ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ أَوْجَعْتِ ابْنِي رَحِمَكِ اللَّهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৯২৩। আবু বাকর (রাহঃ)...... কাবূস (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মুল ফযল (রাযিঃ) বলেনঃ ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আমি আমার ঘরে স্বপ্নে আপনার দেহের অঙ্গ সমূহের একটি অঙ্গ দেখেছি। তিনি বললেনঃ তুমি ভালই দেখেছ। ফাতিমা (রাযিঃ) একটি সন্তান প্রসব করবে এবং তুমি তাকে দুধ পান করাবে। এরপর ফাতিমা (রাযিঃ) হুসায়ন অথবা হাসান (রাযিঃ) কে প্রসব করেন। তিনি তাঁকে দুধ পান করালেন। তিনি বললেনঃ আমি তাঁকে নিয়ে নবী (ﷺ)-এর কাছে গেলাম এবং তাঁকে তাঁর কোলে রাখলাম। তখন সে পেশাব করে দিল আমি তাঁর কাঁধে মৃদু আঘাত করলাম। তখন নবী (ﷺ) বললেনঃ তুমি আমার সন্তানকে কষ্ট দিলে, আল্লাহ তোমার প্রতি রহম করুন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ رُؤْيَا النَّبِيِّ، ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ رَأَيْتُ امْرَأَةً سَوْدَاءَ ثَائِرَةَ الرَّأْسِ خَرَجَتْ مِنَ الْمَدِينَةِ حَتَّى قَامَتْ بِالْمَهْيَعَةِ وَهِيَ الْجُحْفَةُ ‏.‏ فَأَوَّلْتُهَا وَبَاءً بِالْمَدِينَةِ فَنُقِلَ إِلَى الْجُحْفَةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، أَنَّ رَجُلَيْنِ، مِنْ بَلِيٍّ قَدِمَا عَلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَكَانَ إِسْلاَمُهُمَا جَمِيعًا فَكَانَ أَحَدُهُمَا أَشَدَّ اجْتِهَادًا مِنَ الآخَرِ فَغَزَا الْمُجْتَهِدُ مِنْهُمَا فَاسْتُشْهِدَ ثُمَّ مَكَثَ الآخَرُ بَعْدَهُ سَنَةً ثُمَّ تُوُفِّيَ ‏.‏ قَالَ طَلْحَةُ فَرَأَيْتُ فِي الْمَنَامِ بَيْنَا أَنَا عِنْدَ بَابِ الْجَنَّةِ إِذَا أَنَا بِهِمَا فَخَرَجَ خَارِجٌ مِنَ الْجَنَّةِ فَأَذِنَ لِلَّذِي تُوُفِّيَ الآخِرَ مِنْهُمَا ثُمَّ خَرَجَ فَأَذِنَ لِلَّذِي اسْتُشْهِدَ ثُمَّ رَجَعَ إِلَىَّ فَقَالَ ارْجِعْ فَإِنَّكَ لَمْ يَأْنِ لَكَ بَعْدُ ‏.‏ فَأَصْبَحَ طَلْحَةُ يُحَدِّثُ بِهِ النَّاسَ فَعَجِبُوا لِذَلِكَ فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ وَحَدَّثُوهُ الْحَدِيثَ فَقَالَ ‏"‏ مِنْ أَىِّ ذَلِكَ تَعْجَبُونَ ‏"‏ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ هَذَا كَانَ أَشَدَّ الرَّجُلَيْنِ اجْتِهَادًا ثُمَّ اسْتُشْهِدَ وَدَخَلَ هَذَا الآخِرُ الْجَنَّةَ قَبْلَهُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ أَلَيْسَ قَدْ مَكَثَ هَذَا بَعْدَهُ سَنَةً ‏"‏ ‏.‏ قَالُوا بَلَى ‏.‏ قَالَ ‏"‏ وَأَدْرَكَ رَمَضَانَ فَصَامَهُ وَصَلَّى كَذَا وَكَذَا مِنْ سَجْدَةٍ فِي السَّنَةِ ‏"‏ ‏.‏ قَالُوا بَلَى قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ فَمَا بَيْنَهُمَا أَبْعَدُ مِمَّا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: তালহা ইবনে উবায়দুল্লাহ (রাঃ)
৩৯২৫। মুহাম্মাদ ইবন রুম্হ (রাহঃ)..... তালহা ইব্ন উবায়দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। দুই ব্যক্তি দূর দুরান্ত থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এলো। তারা উভয়ে ছিল খাঁটি মুসলিম। তাদে একজন ছিল অপরজন অপেক্ষা শক্তিধর মুজাহিদ। তাদের মধ্যকার মুজাহিদ ব্যক্তি যুদ্ধ করে শহীদ হল। এরপর অন্যজন এক বছর পর ইতিকাল করল । তালহা (রাযিঃ) বলেন, আমি রাতে স্বপ্নে দেখলাম যে, আমি জান্নাতের দরজায় উপস্থিত এবং তাদের একজন ও আমার সাথে রয়েছে। জান্নাত থেকে এক ব্যক্তি বেল হল এবং তাদের মধ্যে পরের বছর যে ইতিকাল করেছিল তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিল। এরপর সে বের হলো এবং শহীদ ব্যক্তিকে জান্নাত প্রবেশের অনুমতি দিল। পরে সে আমার কাছে এসে বললঃ তুমি চলে যাও। কেননা, তোমার (জান্নাতে প্রবেশের) সময় এখনও হয়নি, আর পরে হবে তোমার সময়। সকাল বেলা তালহা (রাযিঃ) উক্ত ঘটনা লোকদের নিকট বর্ণনা করলেন। তারা এতে বিস্মিত হল। এ সংবাদ রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট পৌছল এবং তাঁরাও তাঁর কাছে ঘটনা বর্ণনা করল। তখন তিনি বললেনঃ কি কারণে তোমরা বিস্মিত হলে? তাঁরা বললঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! এই ব্যক্তি তাদের দু'জনের মধ্যে অধিকতর শক্তিশালী মুজাহিদ। এর পর তাকে শহীদ করা হয়েছে। অথচ অপর লোকটি তাঁর পূর্বেই প্রবেশ করলো। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ অপর লোকটি কি তার পরে এক বছর জীবিত থাকিনি? তারা বললঃ হ্যাঁ। তিনি বললেনঃ সে রামাযান পেয়েছে এবং সিয়াম পালন করেছে এবং বছর এই এই সালাত কি আদায় করেনি? তারা বললঃ হ্যাঁ। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আসমান-যমীনের মধ্যে যে ব্যবধান রয়েছে তাদের দু'জনের মধ্যে রয়েছে তার চাইতে অধিক ব্যবধান।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْهُذَلِيُّ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَكْرَهُ الْغُلَّ وَأُحِبُّ الْقَيْدَ الْقَيْدُ ثَبَاتٌ فِي الدِّينِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৯২৬। আলী ইব্ন মুহাম্মাদ (রাযিঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বনে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি স্বপ্নে গলায় চাকতি দেখা অপছন্দ করি, কিন্তু আংটা পছন্দ করি। কারণ আংটা অর্থ দ্বীনের উপর অবিচল থাকা।