أبواب الطهارة وسننها
১. পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
অধ্যায় ১ · ৪০০ টি হাদীস
উযূ ও অপবিত্রতার গোসলের জন্য পানির পরিমাণ।
بَاب مَا جَاءَ فِي مِقْدَارِ الْمَاءِ لِلْوُضُوءِ وَالْغُسْلِ مِنْ الْجَنَابَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي رَيْحَانَةَ، عَنْ سَفِينَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَتَوَضَّأُ بِالْمُدِّ وَيَغْتَسِلُ بِالصَّاعِ ‏.‏
বর্ণনাকারী: সাফীনা (রাঃ)
২৬৭।আবু বকর ইবনে আূ শায়বা(রাহঃ)......সাফীনা(রাযিঃ)থেকে বর্ণিত।রাসূলুল্লাহ(ﷺ) এক মুদ পানি দিয়ে উযু করতেন এবং এক সা পানি নিয়ে গোসল করতেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ هَمَّامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَتَوَضَّأُ بِالْمُدِّ وَيَغْتَسِلُ بِالصَّاعِ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
২৬৮। আবু বকর ইবনে আবু শায়বা(রাহঃ)...আয়িশা(রাযিঃ) থেকে বর্ণিত।রাসূলুল্লাহ(ﷺ) এক মুদ পানি দিয়ে ওযু করতেন এবং এক সা পানি দিয়ে গোসল করতেন।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ بَدْرٍ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَتَوَضَّأُ بِالْمُدِّ وَيَغْتَسِلُ بِالصَّاعِ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
২৬৯। হিশাম ইবনে আম্মার (রাহঃ).......জাবির(রাযিঃ) থেকে বর্ণিত রাসূলুল্লাহ(ﷺ) এক মুদ পানি দিয়ে ওযু করতেন এবং এক সা পানি দিয়ে গোসল করতেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُؤَمَّلِ بْنِ الصَّبَّاحِ، وَعَبَّادُ بْنُ الْوَلِيدِ، قَالاَ حَدَّثَنَا بَكْرُ بْنُ يَحْيَى بْنِ زَبَّانَ، حَدَّثَنَا حِبَّانُ بْنُ عَلِيٍّ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يُجْزِئُ مِنَ الْوُضُوءِ مُدٌّ وَمِنَ الْغُسْلِ صَاعٌ ‏"‏ ‏.‏ فَقَالَ رَجُلٌ لاَ يُجْزِئُنَا ‏.‏ فَقَالَ قَدْ كَانَ يُجْزِئُ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ وَأَكْثَرُ شَعَرًا ‏.‏ يَعْنِي النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
২৭০।মুহাম্মাদ ইবন মুয়াম্মল ইবন সাব্বাহ ও আব্বাস ইবন ওয়ালীদ (রাহঃ)...... আকীল ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন উযূতে এক মুদ এবং গোসলে এক সা পানি যথেষ্ট। তখন এক ব্যক্তি বললো আমাদের জন্য (এ পরিমাণ পানি) যথেষ্ট নয়। তখন তিনি (ﷺ) বললেন : এ পরিমাণ পানি তো তাঁর জন্যও যথেষ্ট যিনি তোমাদের চাইতে উত্তম এবং তাঁর মাথার কেশও বেশী অর্থাৎ নবী (ﷺ)।
পবিত্রতা ছাড়া আল্লাহ সালাত কবূল করেন না
بَاب لَا يَقْبَلُ اللهُ صَلَاةً بِغَيْرِ طُهُورٍ
বর্ণনাকারী: উসামা ইবনে উমায়র হুযালী (রাঃ)
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ سِمَاكٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةً إِلاَّ بِطُهُورٍ وَلاَ صَدَقَةً مِنْ غُلُولٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
২৭২। আলী ইবন মুহাম্মাদ ও মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)....ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ পবিত্রতা ছাড়া সালাত কবুল করেন না এবং হারাম মালের সদকা কবুল করেন না।
حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، حَدَّثَنَا أَبُو زُهَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سِنَانِ بْنِ سَعْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةً بِغَيْرِ طُهُورٍ وَلاَ يَقْبَلُ صَدَقَةً مِنْ غُلُولٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
২৭৩। সাহল ইবন আবু সাহল (রাহঃ)......আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ আল্লাহ পবিত্রতা ছাড়া সালাত কবুল করেন না এবং হারাম মালের সদকা কবুল করেন না।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَقِيلٍ، حَدَّثَنَا الْخَلِيلُ بْنُ زَكَرِيَّا، حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةً بِغَيْرِ طُهُورٍ وَلاَ صَدَقَةً مِنْ غُلُولٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু বাকরা (রাঃ)
২৭৪। মুহাম্মাদ ইবন 'আকীল (রাহঃ).......আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ পবিত্রতা ছাড়া সালাত কবুল করেন না এবং হারাম মালের সদকা কলুল করেন না।
পবিত্রতা সালাতের চাবি
بَاب مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ مُحَمَّدٍ ابْنِ الْحَنَفِيَّةِ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مِفْتَاحُ الصَّلاَةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
২৭৫। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) …… মুহাম্মাদ ইবন হানাফিয়া (রাযিঃ)-এর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ সালাতের চাবি হলো পবিত্রতা। এর তাকবীর হারাম করে দেয় এবং এর সালাম সব হালাল করে দেয় (অর্থাৎ তাকবীর তাহরীমা সালাতের বাইরের হালাল কার্য হারাম করে দেয় এবং সালাম সালাতের মধ্যকার হারাম কাজ হালাল করে দেয়)।
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ أَبِي سُفْيَانَ، طَرِيفٍ السَّعْدِيِّ ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ أَبِي سُفْيَانَ السَّعْدِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مِفْتَاحُ الصَّلاَةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
২৭৬। সুওয়াদ ইবন সা'য়ীদ ও আবু কুরায়ব, মুহাম্মাদ ইবন আ'লা …….. আবু সা'য়ীদ খুদরী (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সালাতের চাবি হলো পবিত্রতা। এর তাকবীর হারাম করে দেয় এবং সালাম হালাল করে দেয়।
উযূর প্রতি যত্নবান হওয়া
بَاب الْمُحَافَظَةِ عَلَى الْوُضُوءِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ ثَوْبَانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ اسْتَقِيمُوا وَلَنْ تُحْصُوا وَاعْلَمُوا أَنَّ خَيْرَ أَعْمَالِكُمُ الصَّلاَةُ وَلاَ يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلاَّ مُؤْمِنٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত ছাওবান (রাঃ)
২৭৭। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).........সাওবান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাক, যদিও তা তোমরা আয়ত্তে রাখতে পারবে না। আর তোমরা জেনে রাখ, তোমাদের আমলসমূহের মধ্যে সর্বাপেক্ষা উত্তম আমল হলো সালাত। আর মুমিন ব্যতীত অন্য কেউ উযূর প্রতি যত্নবান হয় না।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبٍ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ اسْتَقِيمُوا وَلَنْ تُحْصُوا وَاعْلَمُوا أَنَّ مِنْ أَفْضَلِ أَعْمَالِكُمُ الصَّلاَةَ وَلاَ يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلاَّ مُؤْمِنٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)
২৭৮। ইসহাক ইবন ইবরাহীম ইবন হাবীব (রাহঃ) ……. 'আব্দুল্লাহ্ ইবন আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমরা দ্বীনের উপর অবিচল থেকো, যদিও তোমরা তা নিয়ন্ত্রণে রাখতে পারবে না। আর তোমরা জেনে রাখ, তোমাদের সর্বোত্তম আমল হলো সালাত। আর মুমিন ব্যতীত অন্য কেউ উযূর প্রতি যত্নবান হয় না।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ أَسِيدٍ، عَنْ أَبِي حَفْصٍ الدِّمَشْقِيِّ، عَنْ أَبِي أُمَامَةَ، يَرْفَعُ الْحَدِيثَ قَالَ ‏ "‏ اسْتَقِيمُوا وَنِعِمَّا أَنْ تَسْتَقِيمُوا وَخَيْرُ أَعْمَالِكُمُ الصَّلاَةُ وَلاَ يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلاَّ مُؤْمِنٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.
২৭৯। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) ....... মারফূ' সনদে আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি [রাসূলুল্লাহ (ﷺ)] বলেছেনঃ তোমরা দ্বীনের উপর অবিচল থেকো। যদি তোমরা দ্বীনের উপর কায়েম থাক, তবে তা তোমাদের জন্য খুবই কল্যাণকর হবে। আর তোমাদের সর্বোৎকৃষ্ট আমল হলো সালাত। আর মুমিন ব্যতীত অন্য কেউ উযূর প্রতি যত্নবান হয় না।
উযু ঈমানের অঙ্গ
بَاب الْوُضُوءُ شَطْرُ الْإِيمَانِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبِ بْنِ شَابُورٍ، أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ سَلاَّمٍ، عَنْ أَخِيهِ، أَنَّهُ أَخْبَرَهُ عَنْ جَدِّهِ أَبِي سَلاَّمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ، عَنْ أَبِي مَالِكٍ الأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِسْبَاغُ الْوُضُوءِ شَطْرُ الإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلأُ الْمِيزَانَ وَالتَّسْبِيحُ وَالتَّكْبِيرُ مِلْءُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَالصَّلاَةُ نُورٌ وَالزَّكَاةُ بُرْهَانٌ وَالصَّبْرُ ضِيَاءٌ وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ كُلُّ النَّاسِ يَغْدُو فَبَائِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু মালিক আশআরী (রাঃ)
২৮০। 'আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ)...........আবু মালিক আশ'আরী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পূর্ণভাবে উযূ করা ঈমানের অর্ধেক; আলহামদুলিল্লাহ্ (নেকীর) পাল্লা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ ও আল্লাহু আকবার যমীন ও আসমানসমূহ পরিপূর্ণ করে দেয়। সালাত হলো নূর, যাকাত হলো দলীল এবং সবর হলো উজ্জ্বল আলো। আর কুরআন হলো তোমার পক্ষে অথবা বিপক্ষে প্রামণ। প্রত্যেকটি মানুষ ভোরবেলায় উপনীত হয়, এরপর সে নিজেকে বিক্রি করে। এরূপে হয় সে নিজেকে মুক্ত করে অথবা ধ্বংস করে।
পবিত্রতার সওয়াব
بَاب ثَوَابِ الطُّهُورِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ أَتَى الْمَسْجِدَ لاَ يَنْهَزُهُ إِلاَّ الصَّلاَةُ لَمْ يَخْطُ خَطْوَةً إِلاَّ رَفَعَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
২৮১।আবু বকর ইবনে আবু শায়বা(রাহঃ).........আবু হুরায়রা(রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন উত্তমরূপে উযূ করে, এরপর সে সালাত আদায়ের জন্য মসজিদে আগমন করে, মহান আল্লাহ্ তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে মসজিদে প্রবেশ করা পর্যন্ত তার একটি মর্যাদা বুলন্দ করে দেন এবং একটি গুনাহ মাফ করে দেন।
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنِي حَفْصُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ الصُّنَابِحِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ تَوَضَّأَ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ فَمِهِ وَأَنْفِهِ فَإِذَا غَسَلَ وَجْهَهُ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ وَجْهِهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَشْفَارِ عَيْنَيْهِ فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ يَدَيْهِ فَإِذَا مَسَحَ رَأْسَهُ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ رَأْسِهِ حَتَّى تَخْرُجَ مِنْ أُذُنَيْهِ فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ رِجْلَيْهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ رِجْلَيْهِ وَكَانَتْ صَلاَتُهُ وَمَشْيُهُ إِلَى الْمَسْجِدِ نَافِلَةً ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আব্দুল্লাহ সুনাবিহী (রাঃ)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا غُنْدَرٌ، مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ عَنْ شُعْبَةَ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ يَزِيدَ بْنِ طَلْقٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْبَيْلَمَانِيِّ، عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ الْعَبْدَ إِذَا تَوَضَّأَ فَغَسَلَ يَدَيْهِ خَرَّتْ خَطَايَاهُ مِنْ يَدَيْهِ فَإِذَا غَسَلَ وَجْهَهُ خَرَّتْ خَطَايَاهُ مِنْ وَجْهِهِ فَإِذَا غَسَلَ ذِرَاعَيْهِ وَمَسَحَ بِرَأْسِهِ خَرَّتْ خَطَايَاهُ مِنْ ذِرَاعَيْهِ وَرَأْسِهِ فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَّتْ خَطَايَاهُ مِنْ رِجْلَيْهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আমর ইবনে আবাসা (রাঃ)
২৮৩। আবু বকর ইবন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ……. আমর ইবন আবাসাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ বান্দা যখন উযূ করে এবং তার উভয় হাত ধৌত করে, তখন তার দু'হাত থেকে সমস্ত গুনাহ ঝরে যায়। যখন সে তার মুখমণ্ডল ধৌত করে, তখন তার মুখমণ্ডল থেকে সমস্ত গুনাহ্ ঝরে যায়। যখন সে তার উভয় হাত ধৌত করে (কব্জি থেকে কনুই পর্যন্ত) এবং তার মাথা মাসেহ করে, তখন হাতের কনুই ও মাথা থেকে গুনাহসমূহ ঝরে যায়। এরপর যখন সে তার উভয় পা ধৌত করে, তখন তার দু'পা থেকে গুনাহসমূহ ঝরে যায়।
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
বর্ণনাকারী: উসমান ইবনে আফফান (রাঃ)
মিসওয়াক করা
بَاب السِّوَاكِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَأَبِي، عَنِ الأَعْمَشِ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، وَحُصَيْنٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَتَهَجَّدُ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ ‏.‏
বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি
২৮৬। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইবন নুমায়র ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ……. হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) যখন রাতে তাহাজ্জুদের সালাতের জন্য উঠতেন, তখন তিনি মিসওয়াক দিয়ে তাঁর মুখ পরিষ্কার করতেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلاَةٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
২৮৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ……. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যদি আমি আমার উম্মতের জন্য কষ্টের আশংকা না করতাম, তাহলে আমি তাদের প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম।
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا عَثَّامُ بْنُ عَلِيٍّ، عَنِ الأَعْمَشِ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُصَلِّي بِاللَّيْلِ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ ثُمَّ يَنْصَرِفُ فَيَسْتَاكُ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
২৮৮। সুফয়ান ইবন ওয়াকী' (রাহঃ) ........... ইবন আ'ব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) রাতে দু'-দু' রাকআত করে (নফল) সালাত আদায় করতেন। এরপর সালাত থেকে অবসর হয়ে তিনি মিসওয়াক করতেন।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي الْعَاتِكَةِ، عَنْ عَلِيِّ بْنِ يَزِيدَ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ تَسَوَّكُوا فَإِنَّ السِّوَاكَ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ وَمَا جَاءَنِي جِبْرِيلُ إِلاَّ أَوْصَانِي بِالسِّوَاكِ حَتَّى لَقَدْ خَشِيتُ أَنْ يُفْرَضَ عَلَىَّ وَعَلَى أُمَّتِي وَلَوْلاَ أَنِّي أَخَافُ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَفَرَضْتُهُ لَهُمْ وَإِنِّي لأَسْتَاكُ حَتَّى لَقَدْ خَشِيتُ أَنْ أُحْفِيَ مَقَادِمَ فَمِي ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.
২৮৯। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ...........আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা মিসওয়াক কর। কেননা মিসওয়াক মুখ গহ্বর পবিত্র করে এবং পরওয়ারদিগরের সন্তুষ্টি হাসিল করে। আমার কাছে যখনই জিবরাঈল (আ) আসেন, তখনই আমাকে মিসওয়াক করার উপদেশ দেন। এমনকি আমি আশংকা করছিলাম যে, তা আমার ও আমার উম্মতের উপর ফরয করা হবে। আমি যদি আমার উম্মতের উপর কষ্টের আশংকা না করতাম, তাহলে আমি তাদের জন্য মিসওয়াক করা ফরয করে দিতাম। আর আমি এত বেশী মিসওয়াক করি যে, আমার মুখের সম্মুখভাগের দাঁতের গোড়ায় প্রথম হওয়ার আশংকা করছি।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحِ بْنِ هَانِئٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَ قُلْتُ أَخْبِرِينِي بِأَىِّ، شَىْءٍ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يَبْدَأُ إِذَا دَخَلَ عَلَيْكِ قَالَتْ كَانَ إِذَا دَخَلَ يَبْدَأُ بِالسِّوَاكِ ‏.‏
বর্ণনাকারী: শুরাইহ ইবনে হানী (রহঃ)
২৯০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …….. শুরায়হ ইবন হানী তাঁর পিতা থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি [আয়েশা (রাযিঃ)-কে] জিজ্ঞাসা করলাম। নবী (ﷺ) যখন আপনার কাছে আসতেন, তখন কোন কাজটি প্রথমে করতেন তা আমাকে অবহিত করুন। তিনি বললেনঃ যখনই তিনি প্রবেশ করতেন, তখন আগে মিসওয়াক করে নিতেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا بَحْرُ بْنُ كَنِيزٍ، عَنْ عُثْمَانَ بْنِ سَاجٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ إِنَّ أَفْوَاهَكُمْ طُرُقٌ لِلْقُرْآنِ فَطَيِّبُوهَا بِالسِّوَاكِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
২৯১। মুহাম্মাদ ইবন 'আব্দুল আযীয (রাহঃ) …… আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নিশ্চয়ই তোমাদের মুখ কুরআন তিলাওয়াতের রাস্তা, সুতরাং তা তোমরা মিসওয়াক দিয়ে পবিত্র কর।
ফিতরতের বর্ণনা
بَاب الْفِطْرَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْفِطْرَةُ خَمْسٌ - أَوْ خَمْسٌ مِنَ الْفِطْرَةِ - الْخِتَانُ وَالاِسْتِحْدَادُ وَتَقْلِيمُ الأَظْفَارِ وَنَتْفُ الإِبِطِ وَقَصُّ الشَّارِبِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
২৯২। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ............. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ফিতরাত পাঁচটি, অথবা পাঁচটি জিনিস মানাবীয় স্বভাবজাত। খতনা করা, নাভীর নীচের লোম সাফ করা, নখসমূহ কাটা, বগলের পশম তুলে ফেলা এবং গোঁফ ছোট করে কাটা।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ، عَنْ طَلْقِ بْنِ حَبِيبٍ، عَنِ ابْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ عَشْرٌ مِنَ الْفِطْرَةِ قَصُّ الشَّارِبِ وَإِعْفَاءُ اللِّحْيَةِ وَالسِّوَاكُ وَالاِسْتِنْشَاقُ بِالْمَاءِ وَقَصُّ الأَظْفَارِ وَغَسْلُ الْبَرَاجِمِ وَنَتْفُ الإِبِطِ وَحَلْقُ الْعَانَةِ وَانْتِقَاصُ الْمَاءِ ‏"‏ ‏.‏ يَعْنِي الاِسْتِنْجَاءَ ‏.‏ قَالَ زَكَرِيَّا قَالَ مُصْعَبٌ وَنَسِيتُ الْعَاشِرَةَ إِلاَّ أَنْ تَكُونَ الْمَضْمَضَةَ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
বর্ণনাকারী: আম্মার ইবন ইয়াসির আল-'আনযী (রা)
حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلاَلٍ الصَّوَّافُ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ وُقِّتَ لَنَا فِي قَصِّ الشَّارِبِ وَحَلْقِ الْعَانَةِ وَنَتْفِ الإِبْطِ وَتَقْلِيمِ الأَظْفَارِ أَنْ لاَ نَتْرُكَ أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ لَيْلَةً ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
২৯৫। বিশর ইবন হিলাল সাওয়াফ (রাহঃ) ……. আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) গোঁফ ছাঁটা, নাভীর নীচের পশম সাফ করা, বগলের পশম উপড়ানো, নখ কাটার ব্যাপারে সময়সীমা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন; যাতে আমরা তা চল্লিশ রাতের বেশী ছেড়ে না দেই।
পায়খানায় প্রবেশের সময় যা বলবে
بَاب مَا يَقُولُ الرَّجُلُ إِذَا دَخَلَ الْخَلَاءَ
বর্ণনাকারী: হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا الْحَكَمُ بْنُ بَشِيرِ بْنِ سَلْمَانَ، حَدَّثَنَا خَلاَّدٌ الصَّفَّارُ، عَنِ الْحَكَمِ النَّصْرِيِّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي جُحَيْفَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ سِتْرُ مَا بَيْنَ الْجِنِّ وَعَوْرَاتِ بَنِي آدَمَ إِذَا دَخَلَ الْكَنِيفَ أَنْ يَقُولَ بِسْمِ اللَّهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
২৯৭। মুহাম্মাদ ইবন হুমায়দ (রাহঃ) …… 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ জিন্ন ও মানুষের গোপন অংগের মাঝে পর্দা হলো, যখন সে পায়খানায় প্রবেশ করে, তখন সে যেন বলেঃ بسم الله অর্থাৎ আমি আল্লাহর নামের শুরু করছি।
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا دَخَلَ الْخَلاَءَ قَالَ ‏ "‏ أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
২৯৮। 'আমর ইবন রাফি' (রাহঃ) …… আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন পায়খানায় প্রবেশ করতেন, তখন তিনি বলতেন أعوذ بالله من الخبث والخيانة —"আমি আল্লাহর নিকট অপবিত্রতা ও শয়তানের অশুভ চক্রান্ত থেকে পানাহ চাই।”
বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.
পায়খানা থেকে বের হওয়ার সময় যা বলবে
بَاب مَا يَقُولُ إِذَا خَرَجَ مِنْ الْخَلَاءِ
বর্ণনাকারী: আবু বুরদা আশআরী (রহঃ)
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ الْمُحَارِبِيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنِ الْحَسَنِ، وَقَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ إِذَا خَرَجَ مِنَ الْخَلاَءِ قَالَ ‏ "‏ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الأَذَى وَعَافَانِي ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
পায়খানায় অবস্থানকালে আল্লাহর যিকর করা এবং আংটি পরিধান করা
بَاب ذِكْرِ اللهِ عَزَّ وَجَلَّ عَلَى الْخَلَاءِ وَالْخَاتَمِ فِي الْخَلَاءِ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ خَالِدِ بْنِ سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ الْبَهِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَذْكُرُ اللَّهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩০২। সুওয়াইদ ইবন সা'য়ীদ (রাহঃ) ….. 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) সর্বাবস্থায় আল্লাহর যিকির করতেন।
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا دَخَلَ الْخَلاَءَ وَضَعَ خَاتَمَهُ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩০৩। নসর ইবন 'আলী জাহযামী (রাহঃ) …… আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) যখন বায়তুল-খালায় (পায়খানায়) প্রবেশ করতেন তখন তিনি তাঁর আংটি খুলে রাখতেন।
গোসলখানায় পেশাব করা মাকরূহ।
بَاب كَرَاهِيَةِ الْبَوْلِ فِي الْمُغْتَسَلِ
বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ)
৩০৪। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) …… 'আব্দুল্লাহ্ ইবন মুগফফাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন গোসলখানায় পেশাব না করে, কেননা তা থেকেই যাবতীয় ওয়াসওয়াসা (সন্দেহ) সৃষ্টি হয়ে থাকে।
দাঁড়িয়ে পেশাব করা
بَاب مَا جَاءَ فِي الْبَوْلِ قَائِمًا
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، وَهُشَيْمٌ، وَوَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَتَى سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ عَلَيْهَا قَائِمًا ‏.‏
বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি
৩০৫। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ্ (ﷺ) কোন এক গোত্রের আবর্জনার স্তূপের কাছে পৌঁছেন এবং সেখানে তিনি দাঁড়িয়ে পেশাব করেন।
বর্ণনাকারী: হযরত মুগীরা ইবনে শু‘বা (রাঃ)
বসে পেশাব করা
بَاب فِي الْبَوْلِ قَاعِدًا
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ، وَإِسْمَاعِيلُ بْنُ مُوسَى السُّدِّيُّ، قَالُوا حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحِ بْنِ هَانِئٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَنْ حَدَّثَكَ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بَالَ قَائِمًا فَلاَ تُصَدِّقْهُ أَنَا رَأَيْتُهُ يَبُولُ قَاعِدًا ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩০৭। আবু বকর ইবন আবু শায়বা, সুওয়াইদ ইবন সা'য়ীদ ও ইসমাঈল ইবন মুসা সুদ্দী (রাহঃ) ........... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যারা তোমাকে (শুরাইহ ইবন হানীকে) এরূপ হাদীস শুনাবে যে, রাসুলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে পেশাব করেছেন, তা তুমি সত্য বলে গ্রহণ করবে না, আমি তাঁকে বসে পেশাব করতে দেখেছি।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَبْدِ الْكَرِيمِ بْنِ أَبِي أُمَيَّةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، قَالَ رَآنِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَأَنَا أَبُولُ قَائِمًا فَقَالَ ‏ "‏ يَا عُمَرُ لاَ تَبُلْ قَائِمًا ‏"‏ ‏.‏ فَمَا بُلْتُ قَائِمًا بَعْدُ ‏.‏
বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.
৩০৮। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) ........ 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাকে দাঁড়িয়ে পেশাব করতে দেখলেন এবং তখন তিনি বললেনঃ হে উমর! তুমি দাঁড়িয়ে পেশাব করবে না। এরপর আমি আর কখনো দাঁড়িয়ে পেশাব করিনি।
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
ডান হাতে লজ্জাস্থান স্পর্শ করা এবং ইস্তিনজা করা অনুচিত
بَاب كَرَاهِيَةِ مَسِّ الذَّكَرِ بِالْيَمِينِ وَالِاسْتِنْجَاءِ بِالْيَمِينِ
বর্ণনাকারী: হযরত আবু কাতাদা আনসারী (রাঃ)
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الصَّلْتُ بْنُ دِينَارٍ، عَنْ عُقْبَةَ بْنِ صُهْبَانَ، قَالَ سَمِعْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ، يَقُولُ مَا تَغَنَّيْتُ وَلاَ تَمَنَّيْتُ وَلاَ مَسِسْتُ ذَكَرِي بِيَمِينِي مُنْذُ بَايَعْتُ بِهَا رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏
বর্ণনাকারী: উসমান ইবনে আফফান (রাঃ)
৩১১। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) …… 'উকবা ইবন সুবহান (রাহঃ) বলেন, আমি 'উসমান ইবন 'আফফান (রাযিঃ)-কে বলতে শুনেছিঃ আমি কখনো গান গাইনি, মিথ্যা কথাও বলিনি এবং আমি ডান হাতে আমার জননেন্ত্রীয় স্পর্শ করিনি যখন থেকে আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর হাতে বা'য়আত গ্রহণ করেছি।
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَعَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ الْمَكِّيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا اسْتَطَابَ أَحَدُكُمْ فَلاَ يَسْتَطِبْ بِيَمِينِهِ لِيَسْتَنْجِ بِشِمَالِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩১২। ইয়া'কুব ইবন হুমায়দ ইবন কাসিব (রাহঃ) ........... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ পবিত্রতা হাসিল করতে চায়, তখন সে যেন তার ডান হাত দিয়ে তা না করে বরং সে যেন তার বাম হাতে ইস্তিনজা করে।
পাথর দিয়ে ইস্তিনজা করা এবং গোবর ও ঘোড়া-গাধার মল দিয়ে ইস্তিনজা না করা
بَاب الِاسْتِنْجَاءِ بِالْحِجَارَةِ وَالنَّهْيِ عَنْ الرَّوْثِ وَالرِّمَّةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّمَا أَنَا لَكُمْ مِثْلُ الْوَالِدِ لِوَلَدِهِ أُعَلِّمُكُمْ إِذَا أَتَيْتُمُ الْغَائِطَ فَلاَ تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ وَلاَ تَسْتَدْبِرُوهَا ‏"‏ ‏.‏ وَأَمَرَ بِثَلاَثَةِ أَحْجَارٍ وَنَهَى عَنِ الرَّوْثِ وَالرِّمَّةِ وَنَهَى أَنْ يَسْتَطِيبَ الرَّجُلُ بِيَمِينِهِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ زُهَيْرٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، - قَالَ لَيْسَ أَبُو عُبَيْدَةَ ذَكَرَهُ وَلَكِنْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَسْوَدِ - عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَتَى الْخَلاَءَ فَقَالَ ‏"‏ ائْتِنِي بِثَلاَثَةِ أَحْجَارٍ ‏"‏ ‏.‏ فَأَتَيْتُهُ بِحَجَرَيْنِ وَرَوْثَةٍ فَأَخَذَ الْحَجَرَيْنِ وَأَلْقَى الرَّوْثَةَ وَقَالَ ‏"‏ هِيَ رِجْسٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
৩১৪। আবু বকর ইবন খাল্লাদ বাহিলী (রাহঃ) ............ 'আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ্ (ﷺ) পায়খানায় যান। তখন তিনি বলেনঃ আমার জন্য তিনটি পাথর নিয়ে এস। তখন আমি তাঁর কাছে দু'টি পাথর ও একটি ঘোড়া-গাধার মলের টুকরা নিয়ে আসি। তখন তিনি পাথর দু'টি গ্রহণ করেন এবং মলের টুকরাটি দূরে নিক্ষেপ করেন এবং বলেনঃ এটি অপবিত্র।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، جَمِيعًا عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِي خُزَيْمَةَ، عَنْ عُمَارَةَ بْنِ خُزَيْمَةَ، عَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ فِي الاِسْتِنْجَاءِ ثَلاَثَةُ أَحْجَارٍ لَيْسَ فِيهَا رَجِيعٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: খুযাইমা ইবনে ছাবিত আনসারী (রাঃ)
৩১৫। মুহাম্মাদ ইবন সাব্বাহ ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) …… খুযায়মা ইবন সাবিত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ইস্তিনজার জন্য এমন তিনটি পাথর নিতে হবে যাতে কোন অপবিত্রতা থাকবে না।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، وَالأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ سَلْمَانَ، قَالَ قَالَ لَهُ بَعْضُ الْمُشْرِكِينَ وَهُمْ يَسْتَهْزِئُونَ بِهِ إِنِّي أَرَى صَاحِبَكُمْ يُعَلِّمُكُمْ كُلَّ شَىْءٍ حَتَّى الْخِرَاءَةِ ‏.‏ قَالَ أَجَلْ أَمَرَنَا أَنْ لاَ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ وَأَنْ لاَ نَسْتَنْجِيَ بِأَيْمَانِنَا وَلاَ نَكْتَفِيَ بِدُونِ ثَلاَثَةِ أَحْجَارٍ لَيْسَ فِيهَا رَجِيعٌ وَلاَ عَظْمٌ ‏.‏
বর্ণনাকারী: সালমান ফারিসী (রাঃ)
৩১৬। 'আলী ইবন মুহাম্মাদ ও মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) …... সালমান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তাঁকে উদ্দেশ্য করে কতিপয় মুশরিক উপহাস করে বললোঃ আমি তোমাদের এই সাথী [মুহাম্মাদ (ﷺ)]-কে দেখতে পাচ্ছি যে, তিনি তোমাদের সব বিষয়ে শিক্ষা দিচ্ছেন, এমন কি পায়খানা-পেশাব সম্পর্কেও। তিনি বললেনঃ হ্যাঁ। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন, যেন আমরা কিবলামুখী হয়ে ইস্তিনজা না করি, ডান হাতে শৌচকর্ম না করি এবং তিনটি পাথরের কম যেন না লই, যাতে মল ও হাড় যেন না থাকে।
পেশাব-পায়খানার সময় কিবলামুখী হওয়া নিষেধ।
بَاب النَّهْيِ عَنْ اسْتِقْبَالِ الْقِبْلَةِ بِالْغَائِطِ وَالْبَوْلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ بْنِ جَزْءٍ الزُّبَيْدِيَّ، يَقُولُ أَنَا أَوَّلُ، مَنْ سَمِعَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ ‏"‏ ‏.‏ وَأَنَا أَوَّلُ مَنْ حَدَّثَ النَّاسَ بِذَلِكَ ‏.‏
বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে হারিস যুবাইদী (রাঃ)
৩১৭। মুহাম্মাদ ইবন রুমহ মিসরী (রাহঃ) ............ 'আব্দুল্লাহ্ ইবন হারিস ইবন জায যুবায়দী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমিই প্রথম ব্যক্তি যে নবী করীম (ﷺ)-কে বলতে শুনেছেঃ তোমাদের কেউ যেন কিবলামুখী হয়ে পেশাব না করে। আর আমিই প্রথম ব্যক্তি যে এই বিষয়ে লোকদের কাছে হাদীস বর্ণনা করেছে।
حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، أَنَّهُ سَمِعَ أَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ، يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يَسْتَقْبِلَ الَّذِي يَذْهَبُ إِلَى الْغَائِطِ الْقِبْلَةَ وَقَالَ ‏ "‏ شَرِّقُوا أَوْ غَرِّبُوا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ)
৩১৮। আবু তাহির, আহমদ ইবন 'আমর ইবন সারাহ (রাহঃ) …… 'আতা ইবন ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি আবু আয়্যূব আনসারী (রাযিঃ)-কে বলতে শুনেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) কিবলামুখী হয়ে ইস্তিনজাখানায় যেতে নিষেধ করেছেন এবং তিনি বলেছেনঃ তোমরা পূর্ব অথবা পশ্চিমমুখী হয়ে ইস্তিনজা করবে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ يَحْيَى الْمَازِنِيُّ، عَنْ أَبِي زَيْدٍ، مَوْلَى الثَّعْلَبِيِّينَ عَنْ مَعْقِلِ بْنِ أَبِي مَعْقِلٍ الأَسَدِيِّ، وَقَدْ صَحِبَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَتَيْنِ بِغَائِطٍ أَوْ بِبَوْلٍ ‏.‏
বর্ণনাকারী: আবু মা'কিল (রাঃ)
৩১৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .......... নবী (ﷺ)-এর সাহাবী মা'কাল ইবন আবু মা'কাল আসাদী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের দুই কিবলার দিকে মুখ করে পায়খানা কিংবা পেশাব করতে নিষেধ করেছেন।
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ، أَنَّهُ شَهِدَ عَلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ نَهَى أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِغَائِطٍ أَوْ بِبَوْلٍ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
৩২০। 'আব্বাস ইবন ওয়ালিদ দিমাশকী (রাহঃ) ............. আবু সায়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ্ (ﷺ)-এর উপর সাক্ষা দেন যে, তিনি আমাদের কিবলার দিকে মুখ করে পেশাব ও পায়খানা করতে নিষেধ করেছেন।
قَالَ أَبُو الْحَسَنِ بْنُ سَلَمَةَ وَحَدَّثَنَاهُ أَبُو سَعْدٍ، عُمَيْرُ بْنُ مِرْدَاسٍ الدَّوْنَقِيُّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ أَبُو يَحْيَى الْبَصْرِيُّ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَهَانِي أَنْ أَشْرَبَ قَائِمًا وَأَنْ أَبُولَ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
৩২১। আবুল হাসান ইবন সালামা (রাহঃ) …… জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি আবু সায়ীদ খুদরী (রাযিঃ)-কে বলতে শুনেছেনঃ রাসুলুল্লাহ্ (ﷺ) আমাকে দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন এবং তিনি আমাকে কিবলামুখী হয়ে পেশাব করতেও নিষেধ করেছেন।
ঘরের মধ্যে কিবলামুখী হয়ে ইস্তিনজা করার অনুমতি
بَاب الرُّخْصَةِ فِي ذَلِكَ فِي الْكَنِيفِ وَإِبَاحَتِهِ دُونَ الصَّحَارِي
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى، قَالاَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ يَحْيَى بْنِ حَبَّانَ، أَخْبَرَهُ أَنَّ عَمَّهُ وَاسِعَ بْنَ حَبَّانَ أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ قَالَ يَقُولُ أُنَاسٌ إِذَا قَعَدْتَ لِلْغَائِطِ فَلاَ تَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلَقَدْ ظَهَرْتُ ذَاتَ يَوْمٍ مِنَ الأَيَّامِ عَلَى ظَهْرِ بَيْتِنَا فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَاعِدًا عَلَى لَبِنَتَيْنِ مُسْتَقْبِلَ بَيْتِ الْمَقْدِسِ ‏.‏ هَذَا حَدِيثُ يَزِيدَ بْنِ هَارُونَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩২২। হিশাম ইবন 'আম্মার, আবু বকর ইবন খাল্লাদ ও মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) …… 'আব্দুল্লহ্ ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ লোকেরা এরূপ বলাবলি করত যে, যখন তুমি পায়খানায় বসবে তখন কিবলামুখী হয়ে বসবে না। কিন্তু একদিন আমি আমার ঘরের ছাদের উপর উঠি, তখন আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে দু'টি ইঁটের উপর উপবিষ্ট দেখতে পাই, আর এ সময় তাঁর মুখমণ্ডল বায়তুল মুকাদ্দাসের দিকে ছিল। এ হচ্ছে ইয়াযীদ ইবন হারূন (রাহঃ)-এর বর্ণিত হাদীস।
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩২৪। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) …… 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে এমন এক কাওম সম্পর্কে আলোচনা করা হলো যারা (ইস্তিনজার সময়) তাদের লজ্জাস্থানকে কিবলামুখী করতে অপছন্দ করে। তখন তিনি বললেনঃ আমি তাদের এরূপ করতে দেখেছি। তোমরা ইস্তিনজায় কিবলামুখী হয়ে বসবে। আবুল হাসান কাত্তান (রাহঃ) ............ খালিদ ইবন আবু সালত (রাহঃ) থেকে অনুরূপ বর্ণিত হয়েছে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْحَاقَ، عَنْ أَبَانَ بْنِ صَالِحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ جَابِرٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِبَوْلٍ فَرَأَيْتُهُ قَبْلَ أَنْ يُقْبَضَ بِعَامٍ يَسْتَقْبِلُهَا ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩২৫। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) …… জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের কিবলামুখী হয়ে পেশাব করতে নিষেধ করেছেন। কিন্তু আমি তাঁকে তাঁর ইন্তিকালের এক বছর আগে কিবলামুখী হয়ে ইস্তিনজা করতে দেখেছি।
পেশাবের পর পবিত্রতা হাসিল করা
بَاب الِاسْتِبْرَاءِ بَعْدَ الْبَوْلِ
বর্ণনাকারী: বিবিধ
পেশাব করার পর উযু না করা প্রসঙ্গে
بَاب مَنْ بَالَ وَلَمْ يَمَسَّ مَاءً
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَحْيَى التَّوْأَمِ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، قَالَتِ انْطَلَقَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يَبُولُ فَاتَّبَعَهُ عُمَرُ بِمَاءٍ فَقَالَ ‏"‏ مَا هَذَا يَا عُمَرُ ‏"‏ ‏.‏ قَالَ مَاءٌ ‏.‏ قَالَ ‏"‏ مَا أُمِرْتُ كُلَّمَا بُلْتُ أَنْ أَتَوَضَّأَ وَلَوْ فَعَلْتُ لَكَانَتْ سُنَّةً ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩২৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার নবী (ﷺ) পেশাব করার জন্য যান। 'উমর (রাযিঃ) পানি নিয়ে তাঁর পিছে-পিছে যান। তখন তিনি বললেনঃ হে উমর! এটা কি? 'উমর (রাযিঃ) বললেনঃ পানি। তিনি (ﷺ) বললেনঃ আমাকে এরূপ নির্দেশ দেওয়া হয়নি যে, যখনই আমি পেশাব করি, তখন যেন উযূ করি। যদি আমি এরূপ করি, তবে তা সুন্নতে মুয়াক্কাদায় পরিণত হয়ে যাবে।
চলাচলের পথে পেশাব-পায়খানা করা নিষিদ্ধ
بَاب النَّهْيِ عَنْ الْخَلَاءِ عَلَى قَارِعَةِ الطَّرِيقِ
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي نَافِعُ بْنُ يَزِيدَ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، أَنَّ أَبَا سَعِيدٍ الْحِمْيَرِيَّ، حَدَّثَهُ قَالَ كَانَ مُعَاذُ بْنُ جَبَلٍ يَتَحَدَّثُ بِمَا لَمْ يَسْمَعْ أَصْحَابُ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَيَسْكُتُ عَمَّا سَمِعُوا فَبَلَغَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو مَا يَتَحَدَّثُ بِهِ فَقَالَ وَاللَّهِ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ هَذَا وَأَوْشَكَ مُعَاذٌ أَنْ يَفْتِنَكُمْ فِي الْخَلاَءِ ‏.‏ فَبَلَغَ ذَلِكَ مُعَاذًا فَلَقِيَهُ فَقَالَ مُعَاذٌ يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو إِنَّ التَّكْذِيبَ بِحَدِيثٍ عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نِفَاقٌ وَإِنَّمَا إِثْمُهُ عَلَى مَنْ قَالَهُ لَقَدْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ اتَّقُوا الْمَلاَعِنَ الثَّلاَثَ الْبَرَازَ فِي الْمَوَارِدِ وَالظِّلِّ وَقَارِعَةِ الطَّرِيقِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত মু‘আয ইবনে জাবাল (রাঃ)
৩২৮। হারমালা ইবন ইয়াহইয়া (রাহঃ) ............. আবু সা'য়ীদ হিময়ারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মু'আয ইবন জাবাল (রাযিঃ) একটি হাদীস বর্ণনা করতেন, যা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণ শুনেন নি। আর অন্যান্যরা যা শুনেছেন, তা থেকে তিনি নীরব থাকতেন। অতঃপর আব্দুল্লাহ ইবন 'আমর (রাযিঃ)-এর কাছে তাঁর বর্ণিত হাদীসখানি পৌঁছে। তখন তিনি বললেনঃ আল্লাহর কসম! আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এ হাদীস বলতে শুনি নাই। আমার আশংকা যে, সম্ভবত মু'আয (রাযিঃ) পায়খানা-পেশাবের ব্যাপারে তোমাদের ফিতনায় ফেলবে। এ খবর মু'আয (রাযিঃ)-এর কাছে পৌঁছলে তিনি 'আব্দুল্লাহ্ ইবন 'আমরের সঙ্গে দেখা করেন। তখন মু'আয (রাযিঃ) বললেনঃ হে 'আব্দুল্লাহ্ ইবন 'আমর! কোন হাদীস সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-এর মিথ্যা আরোপ করা নিফাক এবং তার গুনাহ বর্ণনাকারীর উপর বর্তাবে। অবশ্যই আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ তোমরা তিনটি অভিশপ্ত জিনিস থেকে বিরত থাক। (তা হচ্ছে) প্রবাহিত পানি, ছায়াদার বৃক্ষ ও লোক চলাচলের পথে পেশাব-পায়খানা করা।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ زُهَيْرٍ، قَالَ قَالَ سَالِمٌ سَمِعْتُ الْحَسَنَ، يَقُولُ حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِيَّاكُمْ وَالتَّعْرِيسَ عَلَى جَوَادِّ الطَّرِيقِ وَالصَّلاَةَ عَلَيْهَا فَإِنَّهَا مَأْوَى الْحَيَّاتِ وَالسِّبَاعِ وَقَضَاءَ الْحَاجَةِ عَلَيْهَا فَإِنَّهَا مِنَ الْمَلاَعِنِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩২৯। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ).......... জাবির ইবন 'আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমরা রাস্তায় রাত্রি যাপন করা থেকে এবং সেখানে সালাত আদায় করা থেকে বিরত থাক। কেননা তা সাপ ও হিংস্র জন্তুর আবাসস্থল এবং সেখানে পেশাব-পায়খানা করা হয়। কেননা এসব অভিশপ্ত বস্তুর অন্তর্ভূক্ত।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ قُرَّةَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَهَى أَنْ يُصَلَّى عَلَى قَارِعَةِ الطَّرِيقِ أَوْ يُضْرَبَ الْخَلاَءُ عَلَيْهَا أَوْ يُبَالَ فِيهَا ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৩০। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) ……. সালিম (রাযিঃ)-এর পিতার সূত্রে বর্ণিত, নবী (ﷺ) চলাচলের পথে সালাত আদায় করতে নিষেধ করেছেন। অথবা তিনি সেখানে পায়খানা-পেশাব করতেও নিষেধ করেছেন।
পায়খানা-পেশাবের জন্য দূরে জঙ্গলে যাওয়া
بَاب التَّبَاعُدِ لِلْبَرَازِ فِي الْفَضَاءِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ إِذَا ذَهَبَ الْمَذْهَبَ أَبْعَدَ ‏.‏
বর্ণনাকারী: মুগীরা ইবনু শু'বা (রাঃ)
৩৩১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)............ মুগীরা ইবন শো'বা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) যখন ইস্তিনজা জন্য যেতেন, তখন দূরে যেতেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عُبَيْدٍ، عَنْ عُمَرَ بْنِ الْمُثَنَّى، عَنْ عَطَاءٍ الْخُرَاسَانِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فِي سَفَرٍ فَتَنَحَّى لِحَاجَتِهِ ثُمَّ جَاءَ فَدَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৩৩২। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ) ..........আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি নবী (ﷺ)-এর সঙ্গে সফরে ছিলাম। তখন তিনি ইস্তিনজার জন্য দূরে চলে যান। এরপর তিনি ফিরে এসে উযূর জন্য পানি চাইলেন এবং উযূ করলেন।
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ، عَنِ ابْنِ خُثَيْمٍ، عَنْ يُونُسَ بْنِ خَبَّابٍ، عَنْ يَعْلَى بْنِ مُرَّةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا ذَهَبَ إِلَى الْغَائِطِ أَبْعَدَ ‏.‏
বর্ণনাকারী: ইয়ালা ইবনে মুররা (রাঃ)
৩৩৩। ইয়া'কুব ইবন হুমায়দ ইবন কাসির (রাহঃ) ........... 'ইয়ালা ইরন মুররাহ (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) যখন ইস্তিনজার জন্য যেতেন, তখন দূরবর্তী স্থানে যেতেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ أَبِي جَعْفَرٍ الْخَطْمِيِّ، - قَالَ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَاسْمُهُ عُمَيْرُ بْنُ يَزِيدَ - عَنْ عُمَارَةَ بْنِ خُزَيْمَةَ، وَالْحَارِثِ بْنِ فُضَيْلٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي قُرَادٍ، قَالَ حَجَجْتُ مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَذَهَبَ لِحَاجَتِهِ فَأَبْعَدَ ‏.‏
বর্ণনাকারী: আব্দুর রহমান ইবনু আবি কুরাদ (রাঃ)
৩৩৪। আবু বকর ইবন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ......... 'আব্দুর রহমান ইবন আবু কুরাদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর সঙ্গে হজ্জ আদায় করি। এ সময় তিনি ইস্তিনজার জন্য দূরবর্তী স্থানে গমন করেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَنْبَأَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الْمَلِكِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي سَفَرٍ وَكَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لاَ يَأْتِي الْبَرَازَ حَتَّى يَتَغَيَّبَ فَلاَ يُرَى ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৩৫। জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সফরে বের হলাম। রাসূলুল্লাহ (ﷺ) প্রাকৃতিক প্রয়োজন সারতে এতটা দূরে যেতেন যে, তাঁকে দেখা যেত না।
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ كَثِيرِ بْنِ جَعْفَرٍ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ عَبْدِ اللَّهِ الْمُزَنِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ بِلاَلِ بْنِ الْحَارِثِ الْمُزَنِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا أَرَادَ الْحَاجَةَ أَبْعَدَ ‏.‏
বর্ণনাকারী: বিলাল ইবনে হারিস (রাঃ)
৩৩৬। 'আব্বাস ইবন 'আব্দুল আযীম 'আম্বারী (রাহঃ) ……. বিলাল ইবন হারিস মুযানী (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন ইস্তিনজার ইরাদা করতেন, তখন দূরে চলে যেতেন।
পেশাব-পায়খানার সময় পর্দা করা
بَاب الِارْتِيَادِ لِلْغَائِطِ وَالْبَوْلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ حُصَيْنٍ الْحِمْيَرِيِّ، عَنْ أَبِي سَعِيدِ الْخَيْرِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ مَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ أَحْسَنَ وَمَنْ لاَ فَلاَ حَرَجَ وَمَنْ تَخَلَّلَ فَلْيَلْفِظْ وَمَنْ لاَكَ فَلْيَبْتَلِعْ مَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ أَحْسَنَ وَمَنْ لاَ فَلاَ حَرَجَ وَمَنْ أَتَى الْخَلاَءَ فَلْيَسْتَتِرْ فَإِنْ لَمْ يَجِدْ إِلاَّ كَثِيبًا مِنْ رَمْلٍ فَلْيَمْدُدْهُ عَلَيْهِ فَإِنَّ الشَّيْطَانَ يَلْعَبُ بِمَقَاعِدِ ابْنِ آدَمَ مَنْ فَعَلَ فَقَدْ أَحْسَنَ وَمَنْ لاَ فَلاَ حَرَجَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৩৭। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ……. আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি ঢিলা দ্বারা ইস্তিনজা করতে চায়, সে যেন বেজোড় সংখ্যক ঢিলা ব্যবহার করে। যে ব্যক্তি এরূপ করলো, সে উত্তম কাজ করলো। আর যে এরূপ করলো না, তার কোন গুনাহ নেই। আর যে ব্যক্তি খিলাল করবে, সে যেন দাঁতের ফাঁক থেকে নির্গত জিনিস বাইরে নিক্ষেপ করে। আর যার মুখ থেকে লালা বের হবে, সে যেন তা গিলে ফেলে। যে ব্যক্তি এরূপ করলো, সে উত্তম কাজ করলো। আর যে এরূপ করলো না, তার কোন ত্রুটি নেই। আর যে ব্যক্তি পায়খানায় গমন করে সে যেন পর্দা করে। অন্য কিছু না পেলে বালুর স্তূপ করে তার মাধ্যমে পর্দা করবে। কেননা শয়তান বনী আদমের মলদ্বার নিয়ে খেলা করে। যে ব্যক্তি এরূপ করবে, সে উত্তম কাজ করবে। আর যে এরূপ করবে না, তার কোন অপরাধ নেই।
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُمَرَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الصَّبَّاحِ، بِإِسْنَادِهِ نَحْوَهُ وَزَادَ فِيهِ ‏ "‏ وَمَنِ اكْتَحَلَ فَلْيُوتِرْ مَنْ فَعَلَ فَقَدْ أَحْسَنَ وَمَنْ لاَ فَلاَ حَرَجَ وَمَنْ لاَكَ فَلْيَبْتَلِعْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৩৮। আব্দুর রহমান ইবন 'উমর ……. আব্দুল মালিক ইবন সাব্বাহ (রাহঃ) এই সনদের পূর্বোক্ত বর্ণনার অনুরূপ উল্লেখ করেন। তবে তাঁর বর্ণনায় এতটুকু অতিরিক্ত রয়েছেঃ যে ব্যক্তি সুরমা লাগায়, সে যেন বেজোড় সংখ্যকবার লাগায়। যে বাড়ি এরূপ করলো, সে উত্তম কাজ করলো। আর সে এরূপ করেনি, তার কোন পাপ নেই। আর যার মুখ থেকে কোন জিনিস বের হয়, সে যেন তা গিলে ফেলে।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ يَعْلَى بْنِ مُرَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فِي سَفَرٍ فَأَرَادَ أَنْ يَقْضِيَ حَاجَتَهُ فَقَالَ لِي ‏"‏ ائْتِ تِلْكَ الأَشَاءَتَيْنِ ‏"‏ ‏.‏ - قَالَ وَكِيعٌ يَعْنِي النَّخْلَ الصِّغَارَ ‏.‏ قَالَ أَبُو بَكْرٍ الْقِصَارَ - ‏"‏ فَقُلْ لَهُمَا إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَأْمُرُكُمَا أَنْ تَجْتَمِعَا ‏"‏ ‏.‏ فَاجْتَمَعَتَا فَاسْتَتَرَ بِهِمَا فَقَضَى حَاجَتَهُ ثُمَّ قَالَ لِي ‏"‏ ائْتِهِمَا فَقُلْ لَهُمَا لِتَرْجِعْ كُلُّ وَاحِدَةٍ مِنْكُمَا إِلَى مَكَانِهَا ‏"‏ ‏.‏ فَقُلْتُ لَهُمَا فَرَجَعَتَا ‏.‏
বর্ণনাকারী: ইয়ালা ইবনে মুররা (রাঃ)
৩/৩৩৯। ইয়ালা ইবনু মুররাহ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ) -এর সাথে সফরে ছিলাম। তিনি পায়খানা করার ইচ্ছা করলে আমাকে বলেনঃ এই গাছ দুটিকে ডেকে আনো। ওয়াকী (রহঃ)-এর বর্ণনায় আছে, তা ছিল দুটি ছোট খেজুর গাছ। তুমি গাছ দুটিকে বলো, রাসূলুল্লাহ (ﷺ) তোমাদের উভয়কে একত্র হওয়ার নির্দেশ দিচ্ছেন। অতএব গাছ দুটি একত্র হলে তিনি তাদের দ্বারা আড়াল করলেন এবং তাঁর প্রাকৃতিক প্রয়োজন সারলেন। অতঃপর তিনি আমাকে বলেনঃ তুমি ওদের কাছে গিয়ে বলো, তারা যেন স্বস্থানে ফিরে যায়। অতএব আমি (গাছ দুটির নিকট) গিয়ে তাই বললাম এবং এরা স্বস্থানে ফিরে গেল।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي يَعْقُوبَ، عَنِ الْحَسَنِ بْنِ سَعْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ كَانَ أَحَبَّ مَا اسْتَتَرَ بِهِ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ لِحَاجَتِهِ هَدَفٌ أَوْ حَائِشُ نَخْلٍ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাযি.
৩৪০। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) ........'আব্দুল্লাহ্ ইবন জা'ফর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) ইস্তিনজার সময় উঁচু টিলা অথবা ঘন খেজুর বৃক্ষের অন্তরালে বসতে পছন্দ করতেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَقِيلِ بْنِ خُوَيْلِدٍ، حَدَّثَنِي حَفْصُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ ذَكْوَانَ، عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ عَدَلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِلَى الشِّعْبِ فَبَالَ حَتَّى أَنِّي آوِي لَهُ مِنْ فَكِّ وَرِكَيْهِ حِينَ بَالَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৪১। মুহাম্মাদ ইবন 'আকীল ইবন খুওয়ায়লিদ (রাহঃ) .......ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ইস্তিনজা করার জন্য পাহাড়ের গিরিপথে চলে যেতেন। তিনি যখন পেশাব করতেন, তখন আমি তাঁর পিছন দিকে আঁড় হয়ে থাকতাম।
একত্রে বসে পায়খানা করা এবং এ সময় পরস্পর কথাবার্তা বলা নিষিদ্ধ
بَاب النَّهْيِ عَنْ الِاجْتِمَاعِ عَلَى الْخَلَاءِ وَالْحَدِيثِ عِنْدَهُ
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
বদ্ধ পানিতে পেশাব করা নিষেধ
بَاب النَّهْيِ عَنْ الْبَوْلِ فِي الْمَاءِ الرَّاكِدِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ نَهَى عَنْ أَنْ يُبَالَ فِي الْمَاءِ الرَّاكِدِ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৪৩। মুহাম্মাদ ইবন রুমহ (রাহঃ) ........ জাবির (রা.) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বদ্ধপানিতে পেশাব করতে নিষেধ করেছেন।
বদ্ধ পানিতে পেশাব করা নিষেধ।
بَاب النَّهْيِ عَنْ الْبَوْلِ فِي الْمَاءِ الرَّاكِدِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الرَّاكِدِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৪৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন বন্ধ পানিতে পেশাব না করে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي فَرْوَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ النَّاقِعِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৪৫। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) ...... ইবন 'উমর (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন স্বচ্ছ পানিতে পেশাব না করে।
পেশাব করার সময় সাবধানতা অবলম্বন করা
بَاب التَّشْدِيدِ فِي الْبَوْلِ
বর্ণনাকারী: আব্দুর রহমান ইবনে হাসানা (রাঃ)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مَرَّ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِقَبْرَيْنِ جَدِيدَيْنِ فَقَالَ ‏ "‏ إِنَّهُمَا لَيُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ أَمَّا أَحَدُهُمَا فَكَانَ لاَ يَسْتَنْزِهُ مِنْ بَوْلِهِ وَأَمَّا الآخَرُ فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৪৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)......ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) দুটি নতুন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেনঃ নিশ্চয়ই এই দুইজনকে শাস্তি দেওয়া হচ্ছে। আর এদের কোন কঠিন কাজের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না। এদের একজন পেশাব থেকে পবিত্রতা হাসিলের জন্য সাবধানতা অবলম্বন করতো না। আর অপর ব্যক্তি, সে চোগলখুরী করে বেড়াতো।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَكْثَرُ عَذَابِ الْقَبْرِ مِنَ الْبَوْلِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৪৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বেশীর ভাগ কবর 'আযাব পেশাব থেকে অসতর্কতার কারণেই হয়ে থাকে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ شَيْبَانَ، حَدَّثَنِي بَحْرُ بْنُ مَرَّارٍ، عَنْ جَدِّهِ أَبِي بَكْرَةَ، قَالَ مَرَّ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ بِقَبْرَيْنِ فَقَالَ ‏ "‏ إِنَّهُمَا لَيُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ أَمَّا أَحَدُهُمَا فَيُعَذَّبُ فِي الْبَوْلِ وَأَمَّا الآخَرُ فَيُعَذَّبُ فِي الْغِيبَةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু বাকরা (রাঃ)
৩৪৯। আবু বকর ইবন আবু শায়বা (রাযিঃ) ......... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা নবী (ﷺ) দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেনঃ নিশ্চয়ই এই দুই ব্যক্তিকে শাস্তি দেয়া হচ্ছে এবং এদের কোন কঠিন কাজের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না। এদের একজনকে পেশাবের (অসতর্কভার জন্য) কারণে শাস্তি দেওয়া হচ্ছে এবং অপর বক্তিকে পরনিন্দার কারণে শাস্তি দেওয়া হচ্ছে।
যে পেশাব করে, তাকে সালাম দেওয়া
بَاب الرَّجُلِ يُسَلَّمُ عَلَيْهِ وَهُوَ يَبُولُ
বর্ণনাকারী: মুহাজির ইবনে কুনফুয (রাঃ)
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مَسْلَمَةُ بْنُ عُلَىٍّ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ مَرَّ رَجُلٌ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ فَلَمَّا فَرَغَ ضَرَبَ بِكَفَّيْهِ الأَرْضَ فَتَيَمَّمَ ثُمَّ رَدَّ عَلَيْهِ السَّلاَمَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৫১। হিশাম ইবন 'আম্মার (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট দিয়ে যাচ্ছিলেন। সে সময় তিনি পেশাব করছিলেন। তখন সে ব্যক্তি তাঁকে (ﷺ) সালাম করলো। কিন্তু তিনি সালামের জওয়াব দিলেন না। তিনি পেশাব শেষ করে তাঁর দুই হাতের তালু যমীনে মারলেন এবং তায়াম্মুম করলেন। এরপর তিনি তার সালামের জওয়াব দিলেন।
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ هَاشِمِ بْنِ الْبَرِيدِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَجُلاً، مَرَّ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيْهِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا رَأَيْتَنِي عَلَى مِثْلِ هَذِهِ الْحَالَةِ فَلاَ تُسَلِّمْ عَلَىَّ فَإِنَّكَ إِنْ فَعَلْتَ ذَلِكَ لَمْ أَرُدَّ عَلَيْكَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৫২। সুওয়ায়দ ইবন সা'য়ীদ (রাহঃ).... জাবির ইবন 'আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। জনৈক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট দিয়ে যাচ্ছিল। এ সময় তিনি পেশাব করছিলেন। সে ব্যক্তি তাঁকে সালাম করলো। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে বললেনঃ যখন তুমি আমাকে এ অবস্থায় দেখতে পাবে, তখন আমাকে সালাম করবে না। কেননা যদি তুমি এরূপ কর, তাহলে আমি তোমার সালামের জওয়াব দেব না।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، وَالْحُسَيْنُ بْنُ أَبِي السَّرِيِّ الْعَسْقَلاَنِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ سُفْيَانَ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ مَرَّ رَجُلٌ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৫৩। আব্দুল্লাহ ইবন সা'য়ীদ ও হুসায়ন ইবন আবু সারি 'আসকালানী (রাহঃ) ……. ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি পেশাব করছিলেন। তখন তিনি তাঁকে সালাম করলেন কিন্তু তিনি তাঁর সালামের জওয়াব দিলেন না।
পানি দিয়ে ইস্তিনজা করা
بَاب الِاسْتِنْجَاءِ بِالْمَاءِ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ خَرَجَ مِنْ غَائِطٍ قَطُّ إِلاَّ مَسَّ مَاءً ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৫৪। হান্নাদ ইবন সারি (রাহঃ) ….. 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে দেখেছি, যখনই তিনি ইস্তিনজা করতেন, তখন অবশ্যই পানি ব্যবহার করতেন।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عُتْبَةُ بْنُ أَبِي حَكِيمٍ، حَدَّثَنِي طَلْحَةُ بْنُ نَافِعٍ أَبُو سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي أَبُو أَيُّوبَ الأَنْصَارِيُّ، وَجَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، وَأَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ هَذِهِ الآيَةَ، نَزَلَتْ ‏(فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ)‏ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ يَا مَعْشَرَ الأَنْصَارِ إِنَّ اللَّهَ قَدْ أَثْنَى عَلَيْكُمْ فِي الطُّهُورِ فَمَا طُهُورُكُمْ ‏"‏ ‏.‏ قَالُوا نَتَوَضَّأُ لِلصَّلاَةِ وَنَغْتَسِلُ مِنَ الْجَنَابَةِ وَنَسْتَنْجِي بِالْمَاءِ ‏.‏ قَالَ ‏"‏ هُوَ ذَلِكَ فَعَلَيْكُمُوهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৫৬। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) তাঁর মলদ্বার তিনবার ধৌত করতেন। ইবন 'উমর (রাযিঃ) বলেনঃ আমরা এর উপর আমল করেছি এবং একে আমরা দাওয়া ও পবিত্র হিসাবে পেয়েছি।আবুল হাসান ইবন সালামা (রাহঃ) …… শারীক (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ يُونُسَ بْنِ الْحَارِثِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ نَزَلَتْ فِي أَهْلِ قُبَاءٍ ‏(فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ)‏ قَالَ كَانُوا يَسْتَنْجُونَ بِالْمَاءِ فَنَزَلَتْ فِيهِمْ هَذِهِ الآيَةُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
ইস্তিনজা করার পর যমীনে হাত রগড়ানো
بَاب مَنْ دَلَكَ يَدَهُ بِالْأَرْضِ بَعْدَ الِاسْتِنْجَاءِ
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَبَانُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ جَرِيرٍ، عَنْ أَبِيهِ، أَنَّ نَبِيَّ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ دَخَلَ الْغَيْضَةَ فَقَضَى حَاجَتَهُ فَأَتَاهُ جَرِيرٌ بِإِدَاوَةٍ مِنْ مَاءٍ فَاسْتَنْجَى مِنْهَا وَمَسَحَ يَدَهُ بِالتُّرَابِ ‏.‏
বর্ণনাকারী: জারীর ইবনে আব্দুল্লাহ বাজালী (রাঃ)
৩৫৯। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) ......... জারীর (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) ঝোপের মাঝে প্রবেশ করেন এবং তাঁর প্রাকৃত হাজত পূরা করেন। তখন জারীর (রাযিঃ) তাঁর নিকট এক পাত্র পানি নিয়ে আসেন; তা দিয়ে তিনি ইস্তিনজা করেন এবং তিনি তাঁর হাত মাটি দিয়ে মাসেহ করেন।
পাত্র ঢেকে রাখা
بَاب تَغْطِيَةِ الْإِنَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ أَمَرَنَا النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ أَنْ نُوكِيَ أَسْقِيَتَنَا وَنُغَطِّيَ آنِيَتَنَا ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৬০। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) আমাদের নির্দেশ দিয়েছেন যে, আমরা যেন পানির মশকের মুখ বন্ধ করি এবং পানপাত্রসমূহ ঢেকে রাখি।
حَدَّثَنَا عِصْمَةُ بْنُ الْفَضْلِ، وَيَحْيَى بْنُ حَكِيمٍ، قَالاَ حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ بْنِ أَبِي حَفْصَةَ، حَدَّثَنَا حَرِيشُ بْنُ الْخِرِّيتِ، أَنْبَأَنَا ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَضَعُ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ثَلاَثَةَ آنِيَةٍ مِنَ اللَّيْلِ مُخَمَّرَةً إِنَاءً لِطَهُورِهِ وَإِنَاءً لِسِوَاكِهِ وَإِنَاءً لِشَرَابِهِ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৬১। 'ইসমাত ইবন ফযল ও ইয়াহ্ইয়া ইবন হাকীম (রাহঃ) ……. 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য রাতে তিনটি পানির পাত্র মুখ বন্ধ করে রেখে দিতামঃ একটি উযূর জন্য, একটি মিসওয়াকের জন্য এবং অন্যটি পান করার জন্য।
حَدَّثَنَا أَبُو بَدْرٍ، عَبَّادُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا مُطَهَّرُ بْنُ الْهَيْثَمِ، حَدَّثَنَا عَلْقَمَةُ بْنُ أَبِي جَمْرَةَ الضُّبَعِيُّ، عَنْ أَبِيهِ أَبِي جَمْرَةَ الضُّبَعِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لاَ يَكِلُ طُهُورَهُ إِلَى أَحَدٍ وَلاَ صَدَقَتَهُ الَّتِي يَتَصَدَّقُ بِهَا يَكُونُ هُوَ الَّذِي يَتَوَلاَّهَا بِنَفْسِهِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৬২। আবু বদর, 'আব্বাদ ইবন ওয়ালীদ (রাহঃ)..... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ্ (ﷺ) তাঁর উযূর পানি কারো কাছে সোপর্দ করতেন না এবং সেই মালও সোপর্দ করতেন না, যা তিনি সদকা করতেন। বরং তিনি তা নিজ হাতেই সম্পন্ন করতেন।
কুকুরের উচ্ছিষ্ট পাত্র ধোয়ার বর্ণনা
بَاب غَسْلِ الْإِنَاءِ مِنْ وُلُوغِ الْكَلْبِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي رَزِينٍ، قَالَ رَأَيْتُ أَبَا هُرَيْرَةَ يَضْرِبُ جَبْهَتَهُ بِيَدِهِ وَيَقُولُ يَا أَهْلَ الْعِرَاقِ أَنْتُمْ تَزْعُمُونَ أَنِّي أَكْذِبُ عَلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لِيَكُونَ لَكُمُ الْمَهْنَأُ وَعَلَىَّ الإِثْمُ أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু রাযীন (রহঃ)
৩৬৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ...আবু রাযীন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আবু হুরায়রা (রাযিঃ)-কে দেখেছি যে, তিনি তাঁর কপালে হাত মেরে বলছেনঃ হে ইরাকবাসী! তোমরা ধারণা করছো যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর মিথ্যা আরোপ করছি। যাতে তোমরা সওয়াবের অধিকারী হও এবং আমি গুনাহগার হই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, অবশ্যই আমি রাসলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যখন কুকুর তোমাদের কোন পাত্রে মুখ দেয়, তখন তা সাতবার ধুয়ে নেবে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا شَرِبَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৬৪। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)........আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যখন কুকুর তোমাদের কোন পাত্রে মুখ দেয়, তখন তা সাতবার ধুয়ে নেবে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ سَمِعْتُ مُطَرِّفًا، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُغَفَّلِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ وَعَفِّرُوهُ الثَّامِنَةَ بِالتُّرَابِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ)
৩৬৫। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… 'আব্দুল্লাহ্ ইবন মুগাফ্ফাল (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যখন কুকুর কোন পাত্রে মুখ দেয়, তখন তোমরা তা সাতবার ধুয়ে নেবে এবং অষ্টমবার তা মাটি দিয়ে রগড়াবে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৬৬। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)......ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যখন কুকুর তোমাদের কারো কোন পাত্রে মুখ দেয়, তখন তা সাতবার ধুয়ে নেবে।
বিড়ালের উচ্ছিষ্ট দিয়ে উযু করা এবং এ বিষয়ে অনুমতি
بَاب الْوُضُوءِ بِسُؤْرِ الْهِرَّةِ وَالرُّخْصَةِ فِيهِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، أَنْبَأَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، أَخْبَرَنِي إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ الأَنْصَارِيُّ، عَنْ حُمَيْدَةَ بِنْتِ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ، عَنْ كَبْشَةَ بِنْتِ كَعْبٍ، وَكَانَتْ، تَحْتَ بَعْضِ وَلَدِ أَبِي قَتَادَةَ أَنَّهَا صَبَّتْ لأَبِي قَتَادَةَ مَاءً يَتَوَضَّأُ بِهِ فَجَاءَتْ هِرَّةٌ تَشْرَبُ فَأَصْغَى لَهَا الإِنَاءَ فَجَعَلْتُ أَنْظُرُ إِلَيْهِ فَقَالَ يَا ابْنَةَ أَخِي أَتَعْجَبِينَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ هِيَ مِنَ الطَّوَّافِينَ أَوِ الطَّوَّافَاتِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: কাবশা বিনতে কা'ব ইবনে মালিক (রাঃ)
৩৬৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… কাবশা বিনতে কা'ব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি ছিলেন আবু কাতাদা (রাযিঃ)-এর পুত্রবধু। একবার তিনি [আবু কাতাদা (রাযিঃ)] উযুর জন্য পানি ঢালছিলেন। তখন একটি বিড়াল এসে পানি পান করে। তখন তিনি (আবু কাতাদা) পানির পাত্রটি তার দিকে ঝুঁকিয়ে দিলেন। [কাবশা (রাযিঃ) বলেনঃ] তখন আমি তার দিকে তাকাচ্ছিলাম। তিনি বললেনঃ হে আমার ভাতিজী! তুমি কি বিস্ময়বোধ করছো? রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ এটি তো অপবিত্র নয়। কেননা এটি (বিড়ালটি) তো সারাক্ষণ ধরে ঘোরাফেরা করতে থাকে।
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، وَإِسْمَاعِيلُ بْنُ تَوْبَةَ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ حَارِثَةَ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَتَوَضَّأُ أَنَا وَرَسُولُ اللَّهِ، ـ صلى الله عليه وسلم ـ مِنْ إِنَاءٍ وَاحِدٍ قَدْ أَصَابَتْ مِنْهُ الْهِرَّةُ قَبْلَ ذَلِكَ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৬৮। 'আমর ইবন রাফে' ও ইসমাঈল ইবন তাওবা (রাহঃ) …… 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি এবং রাসূলুল্লাহ্ (ﷺ) একই পানির পাত্র থেকে উযূ করছিলাম। অথচ এর আগে এই পাত্র থেকে বিড়াল পানি পান করেছিল।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْهِرَّةُ لاَ تَقْطَعُ الصَّلاَةَ لأَنَّهَا مِنْ مَتَاعِ الْبَيْتِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৬৯। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) .........আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ বিড়াল সালাত নষ্ট করে না। কেননা সে তো গৃহস্থালী সামগ্রীর অন্তর্ভুক্ত।
নারীর ব্যবহৃত উদ্বৃত্ত পানি দ্বারা উযু করার অনুমতি
بَاب الرُّخْصَةِ بِفَضْلِ وَضُوءِ الْمَرْأَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فِي جَفْنَةٍ فَجَاءَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ لِيَغْتَسِلَ أَوْ يَتَوَضَّأَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ جُنُبًا ‏.‏ فَقَالَ ‏ "‏ الْمَاءُ لاَ يُجْنِبُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৭০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ)-এর কোন এক সহধর্মিণী একটি বড় পাত্রের পানিতে গোসল করেন। এরপর নবী (ﷺ) গোসল অথবা উযূ করার জন্য এলেন। তখন তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আমি অপবিত্র ছিলাম (এবং এই পাত্রের পানি দিয়ে গোসল করেছি)। তখন তিনি বললেনঃ পানি অপবিত্র হয় না।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةً، مِنْ أَزْوَاجِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ اغْتَسَلَتْ مِنْ جَنَابَةٍ فَتَوَضَّأَ أَوِ اغْتَسَلَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ مِنْ فَضْلِ وَضُوئِهَا ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৭১। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ....ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ)-এর কোন এক সহধর্মিণী জানাবাতের গোসল করেন। এরপর নবী (ﷺ) তাঁর গোসলের উদ্বৃত্ত পানি দিয়ে উযূ অথবা গোসল করেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالُوا حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، زَوْجِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ بِفَضْلِ غُسْلِهَا مِنَ الْجَنَابَةِ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত মাইমুনা (রাঃ)
৩৭২। মুহাম্মাদ ইবন মুসান্না, মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া ও ইসহাক ইবন মনসুর.... নবী (ﷺ)-এর সহধর্মিণী মায়মূনা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) তাঁর (জানাবাতের) গোসলের উদ্বৃত্ত পানি দিয়ে উযূ করেন।
স্ত্রীর ব্যবহৃত উদ্বৃত্ত পানি ব্যবহার করা নিষিদ্ধ
بَاب النَّهْيِ عَنْ ذَلِكَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ أَبِي حَاجِبٍ، عَنِ الْحَكَمِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَهَى أَنْ يَتَوَضَّأَ الرَّجُلُ بِفَضْلِ وَضُوءِ الْمَرْأَةِ ‏.‏
বর্ণনাকারী: হাকাম ইবনে আমর (রাঃ)
৩৭৩। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ....... হাকাম ইবন 'আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) স্বামীকে তার স্ত্রীর উযূর উদ্বৃত্ত পানি দিয়ে উযূ করতে নিষেধ করেছেন।
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে সারজিস রাযি.
৩৭৪। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাযিঃ)..... 'আব্দুল্লাহ ইবন সারজিস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) কোন পুরুষকে তার স্ত্রীর উযূর উদ্বৃত্ত পানি দিয়ে গোসল করতে নিষেধ করেছেন এবং স্ত্রীকেও তার স্বামীর উদ্বৃত্ত পানি দিয়ে গোসল করতে নিষেধ করেছেন। তবে তারা উভয়ে একত্রে গোসল শুরু করতে পারে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَأَهْلُهُ يَغْتَسِلُونَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ وَلاَ يَغْتَسِلُ أَحَدُهُمَا بِفَضْلِ صَاحِبِهِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৩৭৫। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (ব)...... 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) এবং তাঁর পরিজন একই পাত্র থেকে গোসল করতেন। তবে তাঁদের একজন অপরজনের উদ্বৃত্ত পানি দিয়ে গোসল করতেন না।
স্বামী-স্ত্রী একই পাত্রের পানি দিয়ে গোসল করা
بَاب الرَّجُلِ وَالْمَرْأَةِ يَغْتَسِلَانِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ، ـ صلى الله عليه وسلم ـ مِنْ إِنَاءٍ وَاحِدٍ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৭৬। মুহাম্মাদ ইবন রুমহ ও আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি এবং রাসূলুল্লাহ (ﷺ) একই পাত্রের পানি দিয়ে গোসল করতাম।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ خَالَتِهِ، مَيْمُونَةَ قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ، ـ صلى الله عليه وسلم ـ مِنْ إِنَاءٍ وَاحِدٍ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত মাইমুনা (রাঃ)
৩৭৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....ইবন 'আব্বাস (রাযিঃ)-এর খালা মায়মূনা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি এবং রাসূলুল্লাহ্ (ﷺ) একই পাত্রের পানি দিয়ে গোসল করতাম।
حَدَّثَنَا أَبُو عَامِرٍ الأَشْعَرِيُّ عَبْدُ اللَّهِ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أُمِّ هَانِئٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ اغْتَسَلَ وَمَيْمُونَةُ مِنْ إِنَاءٍ وَاحِدٍ فِي قَصْعَةٍ فِيهَا أَثَرُ الْعَجِينِ ‏.‏
বর্ণনাকারী: উম্মে হানী বিনতে আবু তালিব (রাঃ)
৩৭৮। আবু 'আমির আশ'আরী, 'আব্দুল্লাহ ইবন 'আমির (রাহঃ) …… উম্মে হানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) এবং মায়মূনা (রাযিঃ) এমন একটি পাত্র হতে গোসল করেন, যাতে আটার চিহ্ন বিদ্যমান ছিল।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ الأَسَدِيُّ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَأَزْوَاجُهُ يَغْتَسِلُونَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৭৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) এবং তাঁর সহধর্মিণীগণ একই পাত্র হতে গোসল করতেন
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ هِشَامٍ الدَّسْتَوَائِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّهَا كَانَتْ وَرَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَغْتَسِلاَنِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)
৩৮০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)...... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি এবং রাসূলুল্লাহ্ (ﷺ) একই পাত্রের পানি দিয়ে গোসল করতেন।
স্বামী-স্ত্রী একই পাত্রের পানিতে উযূ করা
بَاب الرَّجُلِ وَالْمَرْأَةِ يَتَوَضَّآَنِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ يَتَوَضَّئُونَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِنْ إِنَاءٍ وَاحِدٍ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৮১। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ……. ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যামানায় নর এবং নারীরা একই পাত্রের পানিতে উযূ করতেন।
বর্ণনাকারী: বিবিধ
৩৮২। 'আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ) ….. উম্মু সুবাইয়া জুহানিয়্যা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ অনেক সময় আমার হাত এবং রাসূলুল্লাহ্ (ﷺ)-এর হাত একই পাত্রে উযূ করার সময় টককর লেগে যেত।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا دَاوُدُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ عَمْرِو بْنِ هَرَمٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُمَا كَانَا يَتَوَضَّآنِ جَمِيعًا لِلصَّلاَةِ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৩৮৩। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ) .... 'আয়েশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তাঁরা উভয়ে [তিনি এবং নবী (ﷺ)| সালাতের জন্য একত্রে উযূ করতেন।
নাবীয দিয়ে উযূ করা
بَاب الْوُضُوءِ بِالنَّبِيذِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبِيهِ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي فَزَارَةَ الْعَبْسِيِّ، عَنْ أَبِي زَيْدٍ، مَوْلَى عَمْرِو بْنِ حُرَيْثٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لَهُ لَيْلَةَ الْجِنِّ ‏"‏ عِنْدَكَ طَهُورٌ ‏"‏ ‏.‏ قَالَ لاَ إِلاَّ شَىْءٌ مِنْ نَبِيذٍ فِي إِدَاوَةٍ ‏.‏ قَالَ ‏"‏ تَمْرَةٌ طَيِّبَةٌ وَمَاءٌ طَهُورٌ ‏"‏ ‏.‏ فَتَوَضَّأَ ‏.‏ هَذَا حَدِيثُ وَكِيعٍ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا قَيْسُ بْنُ الْحَجَّاجِ، عَنْ حَنَشٍ الصَّنْعَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لاِبْنِ مَسْعُودٍ لَيْلَةَ الْجِنِّ ‏"‏ مَعَكَ مَاءٌ ‏"‏ ‏.‏ قَالَ لاَ إِلاَّ نَبِيذًا فِي سَطِيحَةٍ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ تَمْرَةٌ طَيِّبَةٌ وَمَاءٌ طَهُورٌ صُبَّ عَلَىَّ ‏"‏ ‏.‏ قَالَ فَصَبَبْتُ عَلَيْهِ فَتَوَضَّأَ بِهِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৩৮৫। 'আব্বাস ইবন ওয়ালীদ দিমাশকী (রাহঃ) ......'আব্দুল্লাহ্ ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) ইবন মাস'উদ (রাযিঃ)-কে লাইলাতুল জিন্ন-এ বললেনঃ তোমার কাছে কি পানি আছে? তিনি বললেন না, তবে একটি পাত্রে নাবীয আছে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ খেজুর পবিত্র এবং পানিও পবিত্র। আমাকে তা ঢেলে দাও। তিনি বলেনঃ তখন আমি তাঁকে নাবীয ঢেলে দেই এবং তিনি তা দিয়ে উযূ করেন।
সমুদ্রের পানি দিয়ে উযু করা
بَاب الْوُضُوءِ بِمَاءِ الْبَحْرِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، حَدَّثَنِي صَفْوَانُ بْنُ سُلَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ سَلَمَةَ، - هُوَ مِنْ آلِ ابْنِ الأَزْرَقِ - أَنَّ الْمُغِيرَةَ بْنَ أَبِي بُرْدَةَ، - وَهُوَ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ - حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَرْكَبُ الْبَحْرَ وَنَحْمِلُ مَعَنَا الْقَلِيلَ مِنَ الْمَاءِ فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا أَفَنَتَوَضَّأُ مِنْ مَاءِ الْبَحْرِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ هُوَ الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৮৬। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এলো এবং বললোঃ ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আমরা সমুদ্রে যাতায়াত করে থাকি এবং তখন আমাদের কাছে খুব কম পানি থাকে। যদি আমরা তা দিয়ে উযূ করি, তাহলে পিপাসায় কাতর হয়ে যাবো। এমতাবস্থায় আমরা কি সমুদ্রের পানি দিয়ে উযূ করতে পারবো? তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ তার পানি তো পবিত্র এবং তার মৃত প্রাণী ও হালাল।
حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ، عَنْ مُسْلِمِ بْنِ مَخْشِيٍّ، عَنِ ابْنِ الْفِرَاسِيِّ، قَالَ كُنْتُ أَصِيدُ وَكَانَتْ لِي قِرْبَةٌ أَجْعَلُ فِيهَا مَاءً وَإِنِّي تَوَضَّأْتُ بِمَاءِ الْبَحْرِ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏ "‏ هُوَ الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: ইবনুল ফিরাসী / ফিরাসী (রাঃ)
৩৮৭। সাহল ইবন আবু সাহল (রাহঃ).......ইবন ফিরাসী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি শিকারে যেতাম এবং আমার কাছে একটি পানির মশক থাকত। আর আমি সমুদ্রের পানি দ্বারা উযূ করতাম। এরপর আমি বিষয়টি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে উত্থাপন করলাম। তখন তিনি বললেনঃ তার পানি পবিত্র এবং তার মৃত প্রাণীও হালাল।
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
উযূর ব্যাপারে অন্যের সাহায্য গ্রহণ করা এবং তার পানি ঢালার বর্ণনা
بَاب الرَّجُلِ يَسْتَعِينُ عَلَى وُضُوئِهِ فَيَصُبُّ عَلَيْهِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ مُسْلِمِ بْنِ صُبَيْحٍ، عَنْ مَسْرُوقٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ خَرَجَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ لِبَعْضِ حَاجَتِهِ فَلَمَّا رَجَعَ تَلَقَّيْتُهُ بِالإِدَاوَةِ فَصَبَبْتُ عَلَيْهِ فَغَسَلَ يَدَيْهِ ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثُمَّ ذَهَبَ يَغْسِلُ ذِرَاعَيْهِ فَضَاقَتِ الْجُبَّةُ فَأَخْرَجَهُمَا مِنْ تَحْتِ الْجُبَّةِ فَغَسَلَهُمَا وَمَسَحَ عَلَى خُفَّيْهِ ثُمَّ صَلَّى بِنَا ‏.‏
বর্ণনাকারী: হযরত মুগীরা ইবনে শু‘বা (রাঃ)
৩৮৯। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)....... মুগীরা ইবন শো'বা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা নবী (ﷺ) ইস্তিনজার জন্য বের হলেন। তিনি যখন ফিরে এলেন, তখন আমি ঘটিসহ তাঁর কাছে গেলাম। এরপর আমি তাঁকে পানি ঢাললাম এবং তিনি তাঁর হস্তদ্বয় ধৌত করলেন। তারপর তিনি তাঁর মুখমণ্ডল ধৌত করলেন। যখন তিনি তাঁর কনুই ধুতে মনস্থ করলেন, তখন তাঁর জামার আস্তীন সংকীর্ণ হয়ে গেল। তখন তিনি তাঁর দু'হাত জুব্বার নিম্নভাগ দিয়ে বের করলেন এবং তা ধুলেন। এরপর তিনি তাঁর উভয় মোজার উপরিভাগ মাসেহ করলেন। অবশেষে তিনি আমাদের সাথে সালাত আদায় করলেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ أَتَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ بِمِيضَأَةٍ فَقَالَ ‏ "‏ اسْكُبِي ‏"‏ ‏.‏ فَسَكَبْتُ فَغَسَلَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ وَأَخَذَ مَاءً جَدِيدًا فَمَسَحَ بِهِ رَأْسَهُ مُقَدَّمَهُ وَمُؤَخَّرَهُ وَغَسَلَ قَدَمَيْهِ ثَلاَثًا ثَلاَثًا ‏.‏
বর্ণনাকারী: রুবায়্যি‘ বিনতে মুআওয়্যিয (রাঃ)
৩৯০। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)..... রুবাইয় বিনতে মু'আওয়িয (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর কাছে উযূর পানিসহ এলাম। তখন তিনি বললেনঃ পানি ঢালতে থাক। আমি পানি ঢাললাম। তখন তিনি তাঁর মুখমণ্ডল ও হাতের কনুই ধৌত করলেন। এরপর তিনি নতুন পানি নিলেন এবং তিনি তা দিয়ে তাঁর মাথার সম্মুখ ও পেছন ভাগ মাসেহ করলেন এবং তাঁর উভয় পা তিনবার করে ধুলেন।
حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنِي الْوَلِيدُ بْنُ عُقْبَةَ، حَدَّثَنِي حُذَيْفَةُ بْنُ أَبِي حُذَيْفَةَ الأَزْدِيُّ، عَنْ صَفْوَانَ بْنِ عَسَّالٍ، قَالَ صَبَبْتُ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ الْمَاءَ فِي السَّفَرِ وَالْحَضَرِ فِي الْوُضُوءِ ‏.‏
বর্ণনাকারী: সাফওয়ান ইবনে আসসাল (রাঃ)
৩৯১। বিশর ইবন আদম (রাহঃ) ....সাফওয়ান ইবন 'আসসাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-এর সফরে ও বাড়িতে থাকাকালীন সময়ে তাঁর উযূর পানি ঢালতাম।
حَدَّثَنَا كُرْدُوسُ بْنُ أَبِي عَبْدِ اللَّهِ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْكَرِيمِ بْنُ رَوْحٍ، حَدَّثَنَا أَبِي رَوْحُ بْنُ عَنْبَسَةَ بْنِ سَعِيدِ بْنِ أَبِي عَيَّاشٍ، مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ عَنْ أَبِيهِ، عَنْبَسَةَ بْنِ سَعِيدٍ عَنْ جَدَّتِهِ أُمِّ أَبِيهِ أُمِّ عَيَّاشٍ، وَكَانَتْ، أَمَةً لِرُقَيَّةَ بِنْتِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَتْ كُنْتُ أُوَضِّئُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَا قَائِمَةٌ وَهُوَ قَاعِدٌ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৩৯২। কুরদূস ইবন আবু 'আব্দুল্লাহ ওয়াসিতী (রাহঃ)..... রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মেয়ে রুকাইয়া (রাযিঃ)-এর দাসী উম্মে আইয়্যাশ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে উযূ করাতাম। আমি দাঁড়িয়ে থাকতাম, আর তিনি বসে থাকতেন।
নিদ্রা থেকে জাগ্রত হয়ে হাত না ধুয়ে পানির পাত্রে হাত প্রবেশ করানো
بَاب فِي الرَّجُلِ يَسْتَيْقِظُ مِنْ مَنَامِهِ هَلْ يُدْخِلُ يَدَهُ فِي الْإِنَاءِ قَبْلَ أَنْ يَغْسِلَهَا
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُمَا حَدَّثَاهُ أَنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ فَلاَ يُدْخِلْ يَدَهُ فِي الإِنَاءِ حَتَّى يُفْرِغَ عَلَيْهَا مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا فَإِنَّ أَحَدَكُمْ لاَ يَدْرِي فِيمَ بَاتَتْ يَدُهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৯৩। 'আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ) ....... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ রাতে নিদ্রা থেকে জাগ্রত হয়, তখন সে যেন তার হাত দুই অথবা তিনবার না ধুয়ে পানির পাত্রে প্রবেশ না করায়। কেননা তোমাদের কেউ জানে না যে, তার হাত কিভাবে রাত অতিবাহিত করেছে।
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ، وَجَابِرُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلاَ يُدْخِلْ يَدَهُ فِي الإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৩৯৪। হারমালা ইবন ইয়াহইয়া (রাহঃ) …… সালিম (রাযিঃ)-এর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ তার নিদ্রা থেকে জাগ্রত হয়, তখন সে যেন তার হাত না ধুয়ে পানির পাত্রে প্রবেশ না করায়।
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ تَوْبَةَ، حَدَّثَنَا زِيَادُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَكَّائِيُّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ النَّوْمِ فَأَرَادَ أَنْ يَتَوَضَّأَ فَلاَ يُدْخِلْ يَدَهُ فِي وَضُوئِهِ حَتَّى يَغْسِلَهَا فَإِنَّهُ لاَ يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ وَلاَ عَلَى مَا وَضَعَهَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৩৯৫। ইসমা'ঈল ইবন তাওবা (রাহঃ) …… জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ ঘুম থেকে উঠে, পরে উযূ করার ইচ্ছা করে, তখন সে যেন তার হাত ধোয়ার আগে পানিতে প্রবেশ না করায়। কেননা সে জানে না যে, তার হাত কোথায় রাত অতিবাহিত করেছে এবং সে তার হাত কোথায় রেখেছিল।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، قَالَ دَعَا عَلِيٌّ بِمَاءٍ فَغَسَلَ يَدَيْهِ قَبْلَ أَنْ يُدْخِلَهُمَا الإِنَاءَ ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صَنَعَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৩৯৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ...... হারিস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ 'আলী (রাযিঃ) পানি চেয়ে পাঠান। এরপর তিনি তাঁর দুহাত পাত্রে ঢুকানোর পূর্বে ধুয়ে নিলেন। এরপর তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এরূপ করতে দেখেছি।
উযূ করার সময় বিসমিল্লাহ বলা
بَاب مَا جَاءَ فِي التَّسْمِيَةِ عَلَى الْوُضُوءِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، قَالُوا حَدَّثَنَا كَثِيرُ بْنُ زَيْدٍ، عَنْ رُبَيْحِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
৩৯৭। আবু কুরায়ব মুহাম্মাদ ইবন 'আলা, মুহাম্মাদ ইবন বাশশার ও আহমদ ইবন মানী (রাহঃ)...... আবু সা'য়ীদ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি উযূর সময় আল্লাহর নাম স্মরণ করে না, তার উযূ হয় না।
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا يَزِيدُ بْنُ عِيَاضٍ، حَدَّثَنَا أَبُو ثِفَالٍ، عَنْ رَبَاحِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سُفْيَانَ، أَنَّهُ سَمِعَ جَدَّتَهُ بِنْتَ سَعِيدِ بْنِ زَيْدٍ، تَذْكُرُ أَنَّهَا سَمِعَتْ أَبَاهَا، سَعِيدَ بْنَ زَيْدٍ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ صَلاَةَ لِمَنْ لاَ وُضُوءَ لَهُ وَلاَ وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ ‏"‏ ‏.‏
৩৯৮। হাসান ইবন 'আলী খাল্লাল (রাহঃ) …… সা'য়ীদ ইবন যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যার উযূ নেই, তার সালাত হয় না। আর যে ব্যক্তি উযূর সময় আল্লাহর নাম স্মরণ করে না, তার উযূ হয় না।
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالاَ حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ يَعْقُوبَ بْنِ سَلَمَةَ اللَّيْثِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ صَلاَةَ لِمَنْ لاَ وُضُوءَ لَهُ وَلاَ وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৩৯৯। আবু কুরায়ব ও 'আব্দুর রহমান ইবন ইবরাহীম (রাহঃ) ........ আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ সে ব্যক্তির সালাত হয় না, যার উযু নেই। আর যে ব্যক্তি উযূর সময় বিসমিল্লাহ বলে না, তার উযূ হয় না।
বর্ণনাকারী: হযরত সাহল ইবনে সা'দ সাঈ'দী (রাঃ)
ডানদিক থেকে উযু করা
بَاب التَّيَمُّنِ فِي الْوُضُوءِ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، ح وَحَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يُحِبُّ التَّيَمُّنَ فِي الطُّهُورِ إِذَا تَطَهَّرَ وَفِي تَرَجُّلِهِ إِذَا تَرَجَّلَ وَفِي انْتِعَالِهِ إِذَا انْتَعَلَ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৪০১। হান্নাদ ইবন সারী ও সুফয়ান ইবন ওয়াকী' (রাহঃ)...... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন উযূ করতেন, তখন ডানদিক থেকে শুরু করা পছন্দ করতেন। এমনিভাবে তিনি মাথার চুল আঁচড়ানো ও জুতা পরিধানের সময়ও ডানদিক থেকে শুরু করতেন।
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
এক কোষ পানি দিয়ে কুলি করা ও নাকে পানি দেওয়া
بَاب الْمَضْمَضَةِ وَالِاسْتِنْشَاقِ مِنْ كَفٍّ وَاحِدٍ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْجَرَّاحِ، وَأَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ غَرْفَةٍ وَاحِدَةٍ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৪০৩। আব্দুল্লাহ্ ইবন জাররাহ ও আবু বকর ইবন খাল্লাদ বাহিলী (রাহঃ) …… ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) একই কোষ পানি দিয়ে কুলি করতেন ও নাকে পানি দিতেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ خَالِدِ بْنِ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ خَيْرٍ، عَنْ عَلِيٍّ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ فَمَضْمَضَ ثَلاَثًا وَاسْتَنْشَقَ ثَلاَثًا مِنْ كَفٍّ وَاحِدٍ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৪0৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)...... 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) এক কোষ পানি দিয়ে তিনবার কুলি করেন এবং তিনবার নাকে পানি দেন।
এক কোষ পানি দিয়ে কুলি করা ও নাকে পানি দেওয়া।
بَاب الْمَضْمَضَةِ وَالِاسْتِنْشَاقِ مِنْ كَفٍّ وَاحِدٍ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو الْحُسَيْنِ الْعُكْلِيُّ، عَنْ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الأَنْصَارِيِّ، قَالَ أَتَانَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَسَأَلَنَا وَضُوءًا فَأَتَيْتُهُ بِمَاءٍ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ كَفٍّ وَاحِدٍ ‏.‏
বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে যায়দ আনসারী (রাঃ)
৪০৫। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... 'আব্দুল্লাহ ইবনে যায়দ আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মাঝে এলেন। আমরা তাঁকে উযূ সম্পর্কে প্রশ্ন করলাম। এরপর আমি পানি নিয়ে তাঁর নিকট এলাম। তিনি এক কোষ পানি দিয়ে কুলি করলেন ও নাকে পানি দিলেন।
নাকের ভেতর পানি দেওয়া ও নাক উত্তমরূপে পরিষ্কার করা
بَاب الْمُبَالَغَةِ فِي الِاسْتِنْشَاقِ وَالِاسْتِنْثَارِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ مَنْصُورٍ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، عَنْ سَلَمَةَ بْنِ قَيْسٍ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا تَوَضَّأْتَ فَانْثُرْ وَإِذَا اسْتَجْمَرْتَ فَأَوْتِرْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: সালামা ইবনে কায়স (রাঃ)
৪০৬। আহমদ ইবন 'আব্দা ও আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... সালামা ইবন কায়স (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ তুমি যখন উযূ করবে, তখন নাক পরিষ্কার করবে। আর যখন তুমি ইস্তিনজা করবে, তখন বেজোড় সংখ্যক ঢিলা ব্যবহার করবে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ الطَّائِفِيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ كَثِيرٍ، عَنْ عَاصِمِ بْنِ لَقِيطِ بْنِ صَبِرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي عَنِ الْوُضُوءِ، ‏.‏ قَالَ ‏ "‏ أَسْبِغِ الْوُضُوءَ وَبَالِغْ فِي الاِسْتِنْشَاقِ إِلاَّ أَنْ تَكُونَ صَائِمًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: লাকীত ইবনে সাবরাহ (রাঃ)
৪০৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. লাকীত ইবন সাবরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসুলাল্লাহ (ﷺ)! আমাকে উযূ সম্পর্কে অবহিত করুন। তিনি বললেনঃ পরিপূর্ণরূপে উযু করবে এবং নাকের ভেতর উত্তমরূপে পানি দিবে। তবে যখন তুমি সওম পালন করবে, তখন নয়।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ قَارِظِ بْنِ شَيْبَةَ، عَنْ أَبِي غَطَفَانَ الْمُرِّيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ اسْتَنْثِرُوا مَرَّتَيْنِ بَالِغَتَيْنِ أَوْ ثَلاَثًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৪০৮। আবু বকর ইবন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা দুই কিংবা তিনবার পানি দিয়ে উত্তমরূপে নাক পরিষ্কার করবে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، وَدَاوُدُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ تَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ وَمَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৪০৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি উযূ করে, সে যেন নাক পরিস্কার করে এবং যে ব্যক্তি ইস্তিনজা করে, সে যেন বেজোড় সংখ্যক ঢিলা ব্যবহার করে।
একবার একবার করে উযূর অঙ্গ ধৌত করা
بَاب مَا جَاءَ فِي الْوُضُوءِ مَرَّةً مَرَّةً
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ النَّخَعِيُّ، عَنْ ثَابِتِ بْنِ أَبِي صَفِيَّةَ الثُّمَالِيِّ، قَالَ سَأَلْتُ أَبَا جَعْفَرٍ قُلْتُ لَهُ حُدِّثْتَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ مَرَّةً مَرَّةً قَالَ نَعَمْ ‏.‏ قُلْتُ وَمَرَّتَيْنِ مَرَّتَيْنِ وَثَلاَثًا ثَلاَثًا قَالَ نَعَمْ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৪১০। 'আব্দুল্লাহ ইবন 'আমির ইবন যুরারা (রাহঃ) …… সাবিত ইবন আবু সাফিয়্যা সুমালী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আবু জা'ফর (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলাম, আপনি কি জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে হাদীস বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) একবার একবার করে উযূর অঙ্গ ধৌত করতেন? তিনি বলেনঃ হ্যাঁ। আমি বললামঃ তিনি কি দুইবার দুইবার অথবা তিনবার তিনবার করেও উযূর অঙ্গে ধৌত করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ سُفْيَانَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ غُرْفَةً غُرْفَةً ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৪১১। আবু বকর ইবন খাল্লাদ বাহিলী (রাহঃ) ..... আতা ইবন ইয়াসার ও ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এক এক কোষ পানি দিয়ে উযূ করতে দেখেছি।
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا رِشْدِينُ بْنُ سَعْدٍ، أَنْبَأَنَا الضَّحَّاكُ بْنُ شُرَحْبِيلَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي غَزْوَةِ تَبُوكَ تَوَضَّأَ وَاحِدَةً وَاحِدَةً ‏.‏
বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.
৪১২। আবু কুরায়ব (রাহঃ) ….. 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে তাবুক অভিযানের সময় উযূর মধ্যে প্রতিটি অঙ্গ এক-একবার করে ধৌত করতে দেখেছি।
উযূর অঙ্গ-প্রত্যঙ্গগুলো তিনবার করে ধৌত করা
بَاب الْوُضُوءِ ثَلَاثًا ثَلَاثًا
বর্ণনাকারী: শাকীক ইবনে সালামা (রহঃ)
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنِ الْمُطَّلِبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَنْطَبٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ تَوَضَّأَ ثَلاَثًا ثَلاَثًا وَرَفَعَ ذَلِكَ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৪১৪। আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ) …… ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি তিন-তিনবার করে উযূর অঙ্গ ধৌত করেন এবং এটাকে নবী (ﷺ)-এর উযূ বলে আখ্যায়িত করেন।
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ حَيَّانَ، عَنْ سَالِمٍ أَبِي الْمُهَاجِرِ، عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، عَنْ عَائِشَةَ، وَأَبِي، هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ ثَلاَثًا ثَلاَثًا ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৪১৫। আবু কুরায়র (রাহঃ) ..... 'আয়েশা ও আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) তিন-তিনবার করে উযূর অঙ্গগুলো ধৌত করতেন।
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ فَائِدٍ أَبِي الْوَرْقَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ ثَلاَثًا ثَلاَثًا وَمَسَحَ رَأْسَهُ مَرَّةً ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আবী আউফা (রাঃ)
৪১৬। সুফইয়ান ইবন ওয়াকী' (রাহঃ).... 'আব্দুল্লাহ ইবন আবু আওফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তিন-তিনবার করে উযূর অঙ্গ ধৌত করতে এবং একবার মাথা মাসেহ করতে দেখেছি।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنْ سُفْيَانَ، عَنْ لَيْثٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي مَالِكٍ الأَشْعَرِيِّ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَتَوَضَّأُ ثَلاَثًا ثَلاَثًا ‏.‏
বর্ণনাকারী: আবু মালিক আশআরী (রাঃ)
৪১৭। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)....আবু মালিক আশ'আরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) উযুর অঙ্গগুলো তিন-তিনবার করে ধৌত করতেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ بْنِ عَفْرَاءَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ ثَلاَثًا ثَلاَثًا ‏.‏
বর্ণনাকারী: রুবায়্যি‘ বিনতে মুআওয়্যিয (রাঃ)
৪১৮। আবু বকর ইবন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ (রাযিঃ) .... রবী' বিনতে মুআওবিয ইবন আফরা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তিন-তিনবার করে উযূর অঙ্গ ধৌত করতেন।
একবার-একবার, দুইবার-দুইবার এবং তিনবার-তিনবার করে অঙ্গ ধোয়া প্রসঙ্গে
بَاب مَا جَاءَ فِي الْوُضُوءِ مَرَّةً وَمَرَّتَيْنِ وَثَلَاثًا
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنِي مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْعَطَّارُ، حَدَّثَنِي عَبْدُ الرَّحِيمِ بْنُ زَيْدٍ الْعَمِّيُّ، عَنْ أَبِيهِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ تَوَضَّأَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَاحِدَةً وَاحِدَةً فَقَالَ ‏"‏ هَذَا وُضُوءُ مَنْ لاَ يَقْبَلُ اللَّهُ مِنْهُ صَلاَةً إِلاَّ بِهِ ‏"‏ ‏.‏ ثُمَّ تَوَضَّأَ ثِنْتَيْنِ ثِنْتَيْنِ فَقَالَ ‏"‏ هَذَا وُضُوءُ الْقَدْرِ مِنَ الْوُضُوءِ ‏"‏ ‏.‏ وَتَوَضَّأَ ثَلاَثًا ثَلاَثًا وَقَالَ ‏"‏ هَذَا أَسْبَغُ الْوُضُوءِ وَهُوَ وُضُوئِي وَوُضُوءُ خَلِيلِ اللَّهِ إِبْرَاهِيمَ وَمَنْ تَوَضَّأَ هَكَذَا ثُمَّ قَالَ عِنْدَ فَرَاغِهِ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ فُتِحَ لَهُ ثَمَانِيَةُ أَبْوَابِ الْجَنَّةِ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ قَعْنَبٍ أَبُو بِشْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَرَادَةَ الشَّيْبَانِيُّ، عَنْ زَيْدِ بْنِ الْحَوَارِيِّ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ دَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ مَرَّةً مَرَّةً فَقَالَ ‏"‏ هَذَا وَظِيفَةُ الْوُضُوءِ ‏"‏ ‏.‏ أَوْ قَالَ ‏"‏ وُضُوءٌ مَنْ لَمْ يَتَوَضَّأْهُ لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلاَةً ‏"‏ ‏.‏ ثُمَّ تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ ثُمَّ قَالَ ‏"‏ هَذَا وُضُوءٌ مَنْ تَوَضَّأَهُ أَعْطَاهُ اللَّهُ كِفْلَيْنِ مِنَ الأَجْرِ ‏"‏ ‏.‏ ثُمَّ تَوَضَّأَ ثَلاَثًا ثَلاَثًا فَقَالَ ‏"‏ هَذَا وُضُوئِي وَوُضُوءُ الْمُرْسَلِينَ مِنْ قَبْلِي ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত উবাই ইবনে কা‘ব (রাঃ)
৪২০। জা'ফর ইবন মুসাফির (রাহঃ)........ উবাই ইবন কা'ব (রাযিঃ) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (ﷺ) পানি চাইলেন। এরপর তিনি একবার-একবার করে উযুর অঙ্গ ধৌত করলেন এবং বললেনঃ এটা হচ্ছে উযূর আবশ্যকীয় রূপ। অথবা তিনি বললেনঃ এটা হলো সেই ব্যক্তির উযূ, যা ব্যতীত আল্লাহ তার সালাত কবূল করবেন না। এরপর তিনি দুইবার-দুইবার করে উযূর অঙ্গগুলো ধুলেন। অতঃপর তিনি বললেনঃ এটা হলো সেই ব্যক্তির উযূ, যে এইরূপে উযূ করবে, আল্লাহ তাকে দ্বিগুণ পুরস্কার দেবেন। অতঃপর তিনি তিনবার-তিনবার উযূর অঙ্গ ধৌত করলেন এবং বললেনঃ এটা হলো আমার উযু এবং আমার পূর্ববর্তী নবী-রাসূলগণের উযূ।
সংক্ষিপ্তভাবে উযূ করা এবং উযূর ব্যাপারে বাড়াবাড়ি না করা
بَاب مَا جَاءَ فِي الْقَصْدِ فِي الْوُضُوءِ وَكَرَاهَةِ التَّعَدِّي فِيهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا خَارِجَةُ بْنُ مُصْعَبٍ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عُتَىِّ بْنِ ضَمْرَةَ السَّعْدِيِّ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ لِلْوُضُوءِ شَيْطَانًا يُقَالُ لَهُ وَلَهَانُ فَاتَّقُوا وَسْوَاسَ الْمَاءِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত উবাই ইবনে কা‘ব (রাঃ)
৪২১। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ).... উবাই ইবন কা'ব (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নিশ্চয়ই উযূর জন্য একটি শয়তান আছে, যাকে বলা হয় 'অলাহান'। সুতরাং তোমরা পানির ওয়াস্ওয়াসা থেকে সাবধানতা অবলম্বন করবে।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا خَالِي، يَعْلَى عَنْ سُفْيَانَ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَسَأَلَهُ عَنِ الْوُضُوءِ فَأَرَاهُ ثَلاَثًا ثَلاَثًا ثُمَّ قَالَ ‏ "‏ هَذَا الْوُضُوءُ فَمَنْ زَادَ عَلَى هَذَا فَقَدْ أَسَاءَ وَتَعَدَّى أَوْ ظَلَمَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আমর ইবনে শুআইব (রহঃ)
৪২২। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)..........'আমর ইবন শু'আয়ব (রাযিঃ)-এর দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক বেদুঈন নবী (ﷺ)-এর কাছে এসে তাঁকে উযূ সম্পর্কে জিজ্ঞাসা করলো। তিনি তাকে তিনবার-তিনবার করে উযূর অঙ্গ ধৌত করে দেখালেন। এরপর তিনি বললেনঃ এই হলো উযূর আসল রূপ। যে ব্যক্তি এর চাইতে বেশী করবে, সে অবশ্যই মন্দ করবে অথবা সীমালংঘন করবে কিংবা যুলুম করবে।
حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الشَّافِعِيُّ، إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْعَبَّاسِ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ كُرَيْبًا، يَقُولُ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ فَقَامَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَتَوَضَّأَ مِنْ شَنَّةٍ وُضُوءًا يُقَلِّلُهُ فَقُمْتُ فَصَنَعْتُ كَمَا صَنَعَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৪২৩। আবু ইসহাক শাফিয়ী ইবরাহীম ইবন মুহাম্মাদ ইবন 'আব্বাস (রাহঃ) ….. ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আমার খালা মায়মূনা (রাযিঃ)-এর কাছে একবার রাত কাটালাম। এরপর নবী (ﷺ) (নিদ্রা থেকে উঠে) দাঁড়ান এবং মশক থেকে অল্প-অল্প পানি নিয়ে উযু করেন। তখন আমিও উঠলাম এবং তিনি যা করলেন, আমিও তাই করলাম।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْفَضْلِ، عَنْ أَبِيهِ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ رَأَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَجُلاً يَتَوَضَّأُ فَقَالَ ‏ "‏ لاَ تُسْرِفْ لاَ تُسْرِفْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৪২৪। মুহাম্মাদ ইবন মুসাফ্ফা হিমসী (রাহঃ)..... ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে উযূ করতে দেখেন এবং তাকে বলেনঃ অপচয় করো না, অপচয় করো না।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ حُيَىِّ بْنِ عَبْدِ اللَّهِ الْمَعَافِرِيِّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَرَّ بِسَعْدٍ وَهُوَ يَتَوَضَّأُ فَقَالَ ‏"‏ مَا هَذَا السَّرَفُ ‏"‏ ‏.‏ فَقَالَ أَفِي الْوُضُوءِ إِسْرَافٌ قَالَ ‏"‏ نَعَمْ وَإِنْ كُنْتَ عَلَى نَهَرٍ جَارٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)
৪২৫। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) ..... 'আব্দুল্লাহ ইবন 'আমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (ﷺ) সা'দ (রাযিঃ)-এর কাছে গেলেন। এ সময় তিনি উযূ করছিলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এটা কেমন অপচয়? (সা'দ) বললেনঃ উযূর মধ্যেও কি অপচয় আছে? তিনি বললেনঃ হ্যাঁ। যদিও তুমি প্রবাহিত পানির উপর অবস্থান কর।
পরিপূর্ণভাবে উযূ করার বর্ণনা
بَاب مَا جَاءَ فِي إِسْبَاغِ الْوُضُوءِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ سَالِمٍ أَبُو جَهْضَمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِإِسْبَاغِ الْوُضُوءِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৪২৬। আহমদ ইবন আব্দাহ (রাহঃ) .... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদের পরিপূর্ণভাবে উযূ করার নির্দেশ দিয়েছেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏"‏ أَلاَ أَدُلُّكُمْ عَلَى مَا يُكَفِّرُ اللَّهُ بِهِ الْخَطَايَا وَيَزِيدُ بِهِ فِي الْحَسَنَاتِ ‏"‏ ‏.‏ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلاَةِ بَعْدَ الصَّلاَةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
৪২৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. আবু সা'য়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন যে, আমি কি তোমাদের এমন জিনিসের কথা বাতলে দেব না, যার দ্বারা আল্লাহ তোমাদের গুনাহসমূহ মোচন করবেন এবং নেকীর পরিমাণ বৃদ্ধি করে দেবেন? তারা বললেনঃ হ্যাঁ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! তিনি বললেনঃ তা হচ্ছে কষ্টের সময় পরিপূর্ণরূপে উযূ করা, মসজিদের দিকে ঘন ঘন যাতায়াত করা এবং সালাত আদায়ের পর অন্য সালাতের জন্য অপেক্ষা করা।
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ حَمْزَةَ، عَنْ كَثِيرِ بْنِ زَيْدٍ، عَنِ الْوَلِيدِ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ كَفَّارَاتُ الْخَطَايَا إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ وَإِعْمَالُ الأَقْدَامِ إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلاَةِ بَعْدَ الصَّلاَةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৪২৮। ইয়া'কূব ইবন হুমায়দ ইবন কাসিব (রাহঃ).........আবু হুরয়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ গুনাহের কাফফারা হচ্ছেঃ কষ্টের সময় পরিপূর্ণভাবে উযূ করা এবং মসজিদের দিকে পদচারণা করা।
দাঁড়ি খেলাল করা প্রসঙ্গে
بَاب مَا جَاءَ فِي تَخْلِيلِ اللِّحْيَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْكَرِيمِ أَبِي أُمَيَّةَ، عَنْ حَسَّانِ بْنِ بِلاَلٍ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، ح وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ حَسَّانِ بْنِ بِلاَلٍ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُخَلِّلُ لِحْيَتَهُ ‏.‏
বর্ণনাকারী: আম্মার ইবন ইয়াসির আল-'আনযী (রা)
৪২৯। মুহাম্মাদ ইবন আবু 'উমর মাদানী ও ইবন আবু 'উমর (রাহঃ)........'আম্মার ইবন ইয়াসির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুলাহ (ﷺ)-কে তাঁর দাঁড়ি খেলাল করতে দেখেছি।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي خَالِدٍ الْقَزْوِينِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ عَامِرِ بْنِ شَقِيقٍ الأَسَدِيِّ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عُثْمَانَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ فَخَلَّلَ لِحْيَتَهُ ‏.‏
বর্ণনাকারী: উসমান ইবনে আফফান (রাঃ)
৪৩০। মুহাম্মাদ ইবন আবু খালিদ কাযবিনী (রাহঃ) ….. 'উসমান (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) উযূ করলেন এবং তিনি তাঁর দাঁড়ি খেলাল করলেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَفْصِ بْنِ هِشَامِ بْنِ زَيْدِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ أَبُو النَّضْرِ، صَاحِبُ الْبَصْرِيِّ عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا تَوَضَّأَ خَلَّلَ لِحْيَتَهُ وَفَرَّجَ أَصَابِعَهُ مَرَّتَيْنِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৪৩১। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইবন হাফস ইবন হিশাম ইবন যায়দ ইবন আনাস ইবন মালিক (রাহঃ) ….. আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন উযূ করতেন, তখন তিনি দাঁড়ি খেলাল করতেন এবং আঙ্গুলের ফাঁকসমূহ দুইবার খেলাল করতেন।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ قَيْسٍ، حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا تَوَضَّأَ عَرَكَ عَارِضَيْهِ بَعْضَ الْعَرْكِ ثُمَّ شَبَكَ لِحْيَتَهُ بِأَصَابِعِهِ مِنْ تَحْتِهَا ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৪৩২। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) .... ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন উযূ করতেন, তখন তিনি তাঁর কপালের দুই পাশ ধীরে ধীরে রগড়াতেন। অতঃপর তিনি তাঁর আঙ্গুল দিয়ে নীচের দিকে থেকে দাঁড়ি খেলাল করতেন।
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقِّيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ الْكِلاَبِيُّ، حَدَّثَنَا وَاصِلُ بْنُ السَّائِبِ الرَّقَاشِيُّ، عَنْ أَبِي سَوْرَةَ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ فَخَلَّلَ لِحْيَتَهُ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ)
৪৩৩। ইসমা'ঈল ইবন 'আব্দুল্লাহ রাক্কী (রাহঃ)..... আবু আইয়ূব আনসারী (রাযিঃ) বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে উযূ করার সময় তাঁর দাঁড়ি খেলাল করতে দেখেছি।
মাথা মাসেহ করা প্রসঙ্গে
بَاب مَا جَاءَ فِي مَسْحِ الرَّأْسِ
حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالاَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ الشَّافِعِيُّ، قَالَ أَنْبَأَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ - وَهُوَ جَدُّ عَمْرِو بْنِ يَحْيَى - هَلْ تَسْتَطِيعُ أَنْ تُرِيَنِي، كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَتَوَضَّأُ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ نَعَمْ ‏.‏ فَدَعَا بِوَضُوءٍ فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ فَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلاَثًا ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ ثُمَّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ ثُمَّ ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ ثُمَّ رَدَّهُمَا حَتَّى رَجَعَ إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ‏.‏
বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে যায়দ মাযিনী (রাঃ)
৪৩৪। রবী ইবন সুলায়মান ও হারমালা ইবন ইয়াহইয়া (রাহঃ) .... ইয়াহইয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 'আমর ইবন ইয়াহইয়ার পিতামহ আব্দুল্লাহ ইবন যায়দ (রাযিঃ)-কে বললেনঃ আপনি কি আমাকে দেখাতে পারেন কিভাবে রাসূলুল্লাহ (ﷺ) উযূ করতেন? তখন আব্দুল্লাহ ইবন যায়দ (রাযিঃ) বললেনঃ হ্যাঁ। তখন তিনি উযূর পানি চাইলেন এবং তিনি তাঁর হাতে পানি ঢেলে উভয় হাত দুইবার ধুলেন। এরপর তিনি তিন-তিনবার করে কুলি করলেন এবং নাকে পানি দিলেন। অতঃপর তিনি তাঁর মুখমণ্ডল তিনবার ধৌত করলেন। এরপর তিনি তাঁর দুই হাত কনুইসহ দুইবার ধৌত করলেন। অতঃপর উভয় হাত দিয়ে সামনের দিক থেকে এবং পেছনের দিক থেকে তাঁর মাথা মাসেহ করলেন। তিনি মাথার সামনের দিক থেকে শুরু করলেন এবং দুই হাত ঘাড় পর্যন্ত নিলেন। অতঃপর পেছন দিক থেকে উভয় হাত ফিরিয়ে যেখানে থেকে মাসেহ শুরু করেছেন, সেখানে নিয়ে আসেন। অতঃপর তাঁর দুই পা ধুলেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، عَنْ حَجَّاجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ فَمَسَحَ رَأْسَهُ مَرَّةً ‏.‏
বর্ণনাকারী: উসমান ইবনে আফফান (রাঃ)
৪৩৫। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ..... 'উসমান ইবন 'আফফান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে উযূর মধ্যে তাঁর মাথা একবার মাসেহ করতে দেখেছি।
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي حَيَّةَ، عَنْ عَلِيٍّ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَسَحَ رَأْسَهُ مَرَّةً ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৪৩৬। হানাদ ইবন সারী (রাহঃ) ….. 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) তাঁর মাথা একবার মাসেহ করতেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَارِثِ الْمِصْرِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ رَاشِدٍ الْبَصْرِيُّ، عَنْ يَزِيدَ، مَوْلَى سَلَمَةَ عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ فَمَسَحَ رَأْسَهُ مَرَّةً ‏.‏
বর্ণনাকারী: সালামা ইবনুল আকওয়া' (রাঃ)
৪৩৭। মুহাম্মাদ ইবন হারিস মিসরী (রাহঃ) ….. সালামা ইবন আকওয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-কে উযূ করতে দেখেছি। তিনি তাঁর মাথা একবার মাসেহ করেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ ابْنِ عَفْرَاءَ، قَالَتْ تَوَضَّأَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَمَسَحَ رَأْسَهُ مَرَّتَيْنِ ‏.‏
বর্ণনাকারী: রুবায়্যি‘ বিনতু মু‘আব্বিয (রাঃ)
৪৩৮। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)........রবী' বিনতে মুআওবিয ইবন আফরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) উযূ করেন। এরপর তিনি তাঁর মাথা দুইবার মাসেহ করেন।
উভয় কান মাসেহ করা প্রসঙ্গে
بَاب مَا جَاءَ فِي مَسْحِ الْأُذُنَيْنِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَسَحَ أُذُنَيْهِ دَاخِلَهُمَا بِالسَّبَّابَتَيْنِ وَخَالَفَ إِبْهَامَيْهِ إِلَى ظَاهِرِ أُذُنَيْهِ فَمَسَحَ ظَاهِرَهُمَا وَبَاطِنَهُمَا ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৪৩৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)..........ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর উভয় কান মাসেহ করেন। তিনি তাঁর শাহাদাত আঙ্গুলীদ্বয় দুই কানের ছিদ্রপথে প্রবেশ করান এবং তাঁর বৃদ্ধাঙ্গুলীদ্বয় কানের বাইরের অংশে রাখেন। এভাবে তিনি দুই কানের ভেতর ও বাহির উভয় অংশ মাসেহ করেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الرُّبَيِّعِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ فَمَسَحَ ظَاهِرَ أُذُنَيْهِ وَبَاطِنَهُمَا ‏.‏
বর্ণনাকারী: রুবায়্যি‘ বিনতু মু‘আব্বিয (রাঃ)
৪৪০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …... রবী' (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) উযূ করেন এবং তিনি তাঁর উভয় কানের ভেতর ও বাইরের অংশ মাসেহ করেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْحَسَنِ بْنِ صَالِحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ ابْنِ عَفْرَاءَ، قَالَتْ تَوَضَّأَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَأَدْخَلَ إِصْبَعَيْهِ فِي جُحْرَىْ أُذُنَيْهِ ‏.‏
বর্ণনাকারী: রুবায়্যি‘ বিনতু মু‘আব্বিয (রাঃ)
৪৪১। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাযিঃ) ….. রবী' 'বিনতে মুআওবিয ইবন আফরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) উযূ করেন এবং তিনি তাঁর হাতের দুইটি আঙ্গুল তাঁর দুই কানের ছিদ্রপথে প্রবেশ করান।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا حَرِيزُ بْنُ عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَيْسَرَةَ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ فَمَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ ظَاهِرَهُمَا وَبَاطِنَهُمَا ‏.‏
বর্ণনাকারী: হযরত মিকদাম ইবনে মা’দীকারিব (রাঃ)
৪৪২। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)......... মিকদাম ইবন মা'দি কারিব (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) উযূ করেন। এবং তাঁর মাথা মাসেহ করেন, আর তাঁর উভয় কানের ভেতর ও বাইরের অংশ মাসেহ করেন।
উভয় কান মাথার অন্তর্ভূক্ত
بَاب الْأُذُنَانِ مِنْ الرَّأْسِ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ شُعْبَةَ، عَنْ حَبِيبِ بْنِ زَيْدٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الأُذُنَانِ مِنَ الرَّأْسِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে যায়দ মাযিনী (রাঃ)
৪৪৩। সুওয়ায়দ ইবন সা'য়ীদ (রাহঃ) ….. আব্দুল্লাহ ইবন যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উভয় কান মাথার অন্তর্ভুক্ত।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ سِنَانِ بْنِ رَبِيعَةَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ الأُذُنَانِ مِنَ الرَّأْسِ ‏"‏ ‏.‏ وَكَانَ يَمْسَحُ رَأْسَهُ مَرَّةً وَكَانَ يَمْسَحُ الْمَأْقَيْنِ ‏.‏
বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.
৪৪৪। মুহাম্মাদ ইবন যিয়াদ (রাহঃ) ….. আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উভয় কান মাথার অন্তর্ভুক্ত। আর তিনি তাঁর মাথা একবার মাসেহ করতেন এবং নাক সংলগ্ন চোখের কোটরদ্বয় মাসেহ করতেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَمْرُو بْنُ الْحُصَيْنِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُلاَثَةَ، عَنْ عَبْدِ الْكَرِيمِ الْجَزَرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الأُذُنَانِ مِنَ الرَّأْسِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৪৪৫। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উভয় কান মাথার অন্তর্ভুক্ত
আঙ্গুল খেলাল করা
بَاب تَخْلِيلِ الْأَصَابِعِ
বর্ণনাকারী: মুসতাওরিদ ইবনে শাদ্দাদ (রাঃ)
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ، حَدَّثَنَا سَعْدُ بْنُ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، عَنِ ابْنِ أَبِي الزِّنَادِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ صَالِحٍ، مَوْلَى التَّوْأَمَةِ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَأَسْبِغِ الْوُضُوءَ وَاجْعَلِ الْمَاءَ بَيْنَ أَصَابِعِ يَدَيْكَ وَرِجْلَيْكَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৪৪৭। ইবরাহীম ইবন সা'য়ীদ জাওহারী (রাহঃ) ..... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তুমি সালাত আদায়ের ইচ্ছা করবে, তখন তুমি পূর্ণভাবে উযূ করে নেবে। আর তোমার উভয় হাত ও পায়ের আঙ্গুলসমূহের মাঝখানে পানি পৌঁছাবে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ الطَّائِفِيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ كَثِيرٍ، عَنْ عَاصِمِ بْنِ لَقِيطِ بْنِ صَبِرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَسْبِغِ الْوُضُوءَ وَخَلِّلْ بَيْنَ الأَصَابِعِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: লাকীত ইবনে সাবরাহ (রাঃ)
৪৪৮। আবু বকর ইবন শায়বা (রাহঃ) …… লাকীত ইবন সাবিরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা পূর্ণরূপে উযু করবে এবং আঙ্গুলসমূহের মাঝখানে খেলাল করবে।
حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ مُحَمَّدٍ الرَّقَاشِيُّ، حَدَّثَنَا مَعْمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا تَوَضَّأَ حَرَّكَ خَاتَمَهُ ‏.‏
বর্ণনাকারী: আবু রাফি' (রাঃ)
৪৪৯। 'আব্দুল মালিক ইবন মুহাম্মাদ রাকাশী (রাহঃ) ….. আবু রা'ফে (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) যখন উযূ করতেন, তখন তাঁর হাতের আংটি নাড়াচাড়া করতেন।
পায়ের গোড়ালী ধোয়া
بَاب غَسْلِ الْعَرَاقِيبِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، عَنْ أَبِي يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ رَأَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَوْمًا يَتَوَضَّئُونَ وَأَعْقَابُهُمْ تَلُوحُ فَقَالَ ‏ "‏ وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ أَسْبِغُوا الْوُضُوءَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৪৫০। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ …… আব্দুল্লাহ ইবন 'আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কতিপয় লোককে উযূ করতে দেখলেন অথচ তাদের গোড়ালী (শুকনো থাকার কারণে) চমকাচ্ছিল। তখন তিনি বললেনঃ শাস্তির সাবধান বাণী সে ব্যক্তিদের জন্য, যারা উযূর সময় পায়ের গোড়ালী ধোয়ার ব্যাপারে উদাসীনতা প্রকাশ করে। তোমরা পরিপূর্ণরূপে উযূ করবে।
قَالَ الْقَطَّانُ حَدَّثَنَا أَبُو حَاتِمٍ، حَدَّثَنَا عَبْدُ الْمُؤْمِنِ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ حَرْبٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৪৫১। আবু হাতিম (রাহঃ) ..... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শাস্তির সাবধান বাণী সে ব্যক্তিদের জন্য, যারা উযুর সময় পায়ের গোড়ালী ধোয়ার ব্যাপারে উদাসীনতা প্রকাশ করে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ الْمَكِّيُّ، عَنِ ابْنِ عَجْلاَنَ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَأَبُو خَالِدٍ الأَحْمَرُ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ رَأَتْ عَائِشَةُ عَبْدَ الرَّحْمَنِ وَهُوَ يَتَوَضَّأُ فَقَالَتْ أَسْبِغِ الْوُضُوءَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ وَيْلٌ لِلْعَرَاقِيبِ مِنَ النَّارِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আউফ (রহঃ)
৪৫২। মুহাম্মাদ ইবন সাব্বাহ ও আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. আবু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ 'আয়েশা (রাযিঃ) 'আব্দুর রহমান (রাযিঃ)-কে উযূ করতে দেখে বললেনঃ আপনি পরিপূর্ণরূপে উযূ করুন। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ শান্তির সাবধান বাণী তাদের জন্য, যারা উযূর সময় পায়ের গোড়ালী ধোয়ার ব্যাপারে উদাসীনতা প্রকাশ করে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৪৫৩। মুহাম্মাদ ইবন আব্দুল মালিক ইবন আবু শাওয়ারিব (রাহঃ)........আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আফসোস ঐ শুকনো গোড়ালীর জন্য, যা আগুনে ধ্বংস হবে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي كَرِبٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ وَيْلٌ لِلْعَرَاقِيبِ مِنَ النَّارِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৪৫৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .......জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ ঐ শুকনো গোড়ালীর জন্য আফসোস! যা আগুনে ধ্বংসপ্রাপ্ত হবে।
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عُثْمَانَ، وَعُثْمَانُ بْنُ إِسْمَاعِيلَ الدِّمَشْقِيَّانِ، قَالاَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا شَيْبَةُ بْنُ الأَحْنَفِ، عَنْ أَبِي سَلاَّمٍ الأَسْوَدِ، عَنْ أَبِي صَالِحٍ الأَشْعَرِيِّ، حَدَّثَنِي أَبُو عَبْدِ اللَّهِ الأَشْعَرِيُّ، عَنْ خَالِدِ بْنِ الْوَلِيدِ، وَيَزِيدَ بْنِ أَبِي سُفْيَانَ، وَشُرَحْبِيلَ ابْنِ حَسَنَةَ، وَعَمْرِو بْنِ الْعَاصِ، كُلُّ هَؤُلاَءِ سَمِعُوا مِنْ، رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ أَتِمُّوا الْوُضُوءَ وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)
৪৫৫। আব্বাস ইবন 'উসমান ও উসমান ইবন ইসমা'ঈল দিমাশতী (রাহঃ)...... খালিদ ইবন ওয়ালীদ, ইয়াযীদ ইবন আবু সুফয়ান, শুরাহবীল ইবন হাসান ও 'আমর ইবন আস (রাযিঃ) থেকে বর্ণিত। এঁরা সবাই রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন যে, তিনি বলেছেনঃ তোমরা পরিপূর্ণভাবে উযু করবে। আফসোস ঐ শুকনো গোড়ালীর জন্য যা জাহান্নামে ধ্বংসপ্রাপ্ত হবে।
দুই পা ধোয়া প্রসঙ্গে
بَاب مَا جَاءَ فِي غَسْلِ الْقَدَمَيْنِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي حَيَّةَ، قَالَ رَأَيْتُ عَلِيًّا تَوَضَّأَ فَغَسَلَ قَدَمَيْهِ إِلَى الْكَعْبَيْنِ ثُمَّ قَالَ أَرَدْتُ أَنْ أُرِيَكُمْ طُهُورَ نَبِيِّكُمْ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৪৫৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আবু হাইয়্যা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি 'আলী (রাযিঃ)-কে উযূ করতে দেখেছি। তিনি তাঁর উভয় পা টাখনু পর্যন্ত ধৌত করলেন। এরপর বললেনঃ আমি তোমাদেরকে তোমাদের নবী (ﷺ)-এর উযূ ( করার পদ্ধতি) দেখাতে চাচ্ছি।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا حَرِيزُ بْنُ عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَيْسَرَةَ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ فَغَسَلَ رِجْلَيْهِ ثَلاَثًا ثَلاَثًا ‏.‏
বর্ণনাকারী: হযরত মিকদাম ইবনে মা’দীকারিব (রাঃ)
৪৫৭। হিশাম ইবন 'আমার (রাহঃ).... মিকদাম ইবন মা'দি কারিব (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) উযু করেন এবং এ সময় তিনি তাঁর উভয় পা তিন-তিনবার করে ধৌত করেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ رَوْحِ بْنِ الْقَاسِمِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ الرُّبَيِّعِ، قَالَتْ أَتَانِي ابْنُ عَبَّاسٍ فَسَأَلَنِي عَنْ هَذَا الْحَدِيثِ، - تَعْنِي حَدِيثَهَا الَّذِي ذَكَرَتْ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ وَغَسَلَ رِجْلَيْهِ - فَقَالَ ابْنُ عَبَّاسٍ إِنَّ النَّاسَ أَبَوْا إِلاَّ الْغَسْلَ وَلاَ أَجِدُ فِي كِتَابِ اللَّهِ إِلاَّ الْمَسْحَ ‏.‏
বর্ণনাকারী: রুবায়্যি‘ বিনতু মু‘আব্বিয (রাঃ)
৪৫৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).....রবী' (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ইবন আব্বাস (রাযিঃ) আমার কাছে এলেন। এরপর তিনি আমাকে এই হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করেন। অর্থাৎ সেই হাদীস, যা আমি উল্লেখ করেছিঃ রাসূলুল্লাহ (ﷺ) উযূ করেন এবং তাঁর উভয় পা ধৌত করেন। ইবন 'আব্বাস (রাযিঃ) বললেনঃ লোকেরা তো পা ধোয়া স্বীকার করেন কিন্তু আমি আল্লাহর কিতাবে মাসেহ ব্যতীত কিছুই পাইনি।
আল্লাহর নির্দেশিত পন্থায় উযূ করা
بَاب مَا جَاءَ فِي الْوُضُوءِ عَلَى مَا أَمَرَ اللهُ تَعَالَى
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ أَبِي صَخْرَةَ، قَالَ سَمِعْتُ حُمْرَانَ، يُحَدِّثُ أَبَا بُرْدَةَ فِي الْمَسْجِدِ أَنَّهُ سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ، يُحَدِّثُ عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ أَتَمَّ الْوُضُوءَ كَمَا أَمَرَهُ اللَّهُ فَالصَّلَوَاتُ الْمَكْتُوبَاتُ كَفَّارَاتٌ لِمَا بَيْنَهُنَّ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উসমান ইবনে আফফান (রাঃ)
৪৫৯। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) .....'উসমান ইবন 'আফফান (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি আল্লাহর নির্দেশ মুতাবিক পূর্ণরূপে উযু করবে, তার ফরয সালাতসমূহ মধ্যবর্তী সময়ের গুনাহের কাফ্ফারা হবে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، حَدَّثَنِي عَلِيُّ بْنُ يَحْيَى بْنِ خَلاَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمِّهِ، رِفَاعَةَ بْنِ رَافِعٍ أَنَّهُ كَانَ جَالِسًا عِنْدَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏ "‏ إِنَّهَا لاَ تَتِمُّ صَلاَةٌ لأَحَدٍ حَتَّى يُسْبِغَ الْوُضُوءَ كَمَا أَمَرَهُ اللَّهُ تَعَالَى يَغْسِلُ وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ وَيَمْسَحُ بِرَأْسِهِ وَرِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: রিফাআ ইবনে রাফি' যুরাকী (রাঃ)
৪৬০। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)...... রিফা'আহ ইবন রাফে' (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ)-এর কাছে বসা ছিলেন। তখন তিনি (ﷺ) বললেনঃ কারো সালাত সে সময় পর্যন্ত পরিপূর্ণ হবে না, যতক্ষণ না সে আল্লাহর নির্দেশ মুতাবিক পূর্ণরূপে উযূ করে। সে তার মুখমণ্ডল এবং দুই হাত কনুই সহ ধৌত করবে এবং তার মাথা মাসেহ করবে ও উভয় পা টাখনু পর্যন্ত ধুয়ে নেবে।
উযূর পরে পানি ছিটানো প্রসঙ্গে
بَاب مَا جَاءَ فِي النَّضْحِ بَعْدَ الْوُضُوءِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ، قَالَ قَالَ مَنْصُورٌ حَدَّثَنَا مُجَاهِدٌ، عَنِ الْحَكَمِ بْنِ سُفْيَانَ الثَّقَفِيِّ، أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ ثُمَّ أَخَذَ كَفًّا مِنْ مَاءٍ فَنَضَحَ بِهِ فَرْجَهُ ‏.‏
বর্ণনাকারী: হাকাম ইবনে সুফয়ান
৪৬১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... হাকাম ইবন সুফয়ান সাকাফী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে উযূ করতে দেখেন। তিনি ওযু শেষে হাতে পানি নিলেন এবং তাঁর লজ্জাস্থানে ছিটিয়ে দিলেন।
বর্ণনাকারী: যায়দ ইবনে হারিছা (রাঃ)
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ سَلَمَةَ الْيَحْمَدِيُّ، حَدَّثَنَا سَلْمُ بْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْهَاشِمِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا تَوَضَّأْتَ فَانْتَضِحْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৪৬৩। হুসায়ন ইবন সালামা হুমায়দী (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তুমি উযূ করবে, তখন পানি ছিটিয়ে দিবে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا قَيْسٌ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ تَوَضَّأَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَنَضَحَ فَرْجَهُ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৪৬৪। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) ….. জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) উযূ করেন। এরপর তাঁর লজ্জাস্থানে পানি ছিটিয়ে দেন।
উযু ও গোসলের পর রুমাল ব্যবহার করা
بَاب الْمِنْدِيلِ بَعْدَ الْوُضُوءِ وَبَعْدَ الْغُسْلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، أَنَّ أَبَا مُرَّةَ، مَوْلَى عَقِيلٍ حَدَّثَهُ أَنَّ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ حَدَّثَتْهُ أَنَّهُ، لَمَّا كَانَ عَامُ الْفَتْحِ قَامَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِلَى غُسْلِهِ فَسَتَرَتْ عَلَيْهِ فَاطِمَةُ ثُمَّ أَخَذَ ثَوْبَهُ فَالْتَحَفَ بِهِ ‏.‏
বর্ণনাকারী: উম্মে হানী বিনতে আবু তালিব (রাঃ)
৪৬৫। মুহাম্মাদ ইবন রুমহ (রাহঃ).... উম্মু হানী বিনতে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ মক্কা বিজয়ের দিনে রাসূলুল্লাহ (ﷺ) গোসলের জন্য দাঁড়ালেন। তখন ফাতিমা (রাযিঃ) তাঁকে পর্দা করেন। এরপর তিনি তাঁর কাপড় হাতে নিয়ে শরীরে পেচালেন (অর্থাৎ গা মুছে ফেললেন)।
উযু ও গোসলের পর রুমাল ব্যবহার করা।
بَاب الْمِنْدِيلِ بَعْدَ الْوُضُوءِ وَبَعْدَ الْغُسْلِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا ابْنُ أَبِي لَيْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدِ بْنِ زُرَارَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ شُرَحْبِيلَ، عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ، قَالَ أَتَانَا النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَوَضَعْنَا لَهُ مَاءً فَاغْتَسَلَ ثُمَّ أَتَيْنَاهُ بِمِلْحَفَةٍ وَرْسِيَّةٍ فَاشْتَمَلَ بِهَا فَكَأَنِّي أَنْظُرُ إِلَى أَثَرِ الْوَرْسِ عَلَى عُكَنِهِ ‏.‏
বর্ণনাকারী: কায়স ইবন সা'দ আনসারী (রাঃ)
৪৬৬। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) …… কায়স ইবন সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) আমাদের মাঝে এলেন, আমরা তাঁর গোসলের জন্য পানি রাখলাম। তিনি গোসল করলেন। এরপর আমি তাঁর কাছে একটি রং্গীন চাদর নিয়ে এলাম। তিনি তাঁর শরীরে সেটি জড়ালেন। মনে হয় আমি যেন তাঁর পেটের উপর কুসুম বর্ণের চিহ্ন দেখতে পাচ্ছি।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، عَنْ خَالَتِهِ، مَيْمُونَةَ قَالَتْ أَتَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِثَوْبٍ حِينَ اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ فَرَدَّهُ وَجَعَلَ يَنْفُضُ الْمَاءَ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত মাইমুনা (রাঃ)
৪৬৭। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... মায়মূনা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে একটি কাপড় নিয়ে এলাম। এ সময় তিনি জানাবাতের গোসল করছিলেন। তিনি সেটি ফেরত দিলেন এবং তখন তাঁর শরীর থেকে পানি ঝাড়ছিলেন।
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ، وَأَحْمَدُ بْنُ الأَزْهَرِ، قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ السِّمْطِ، حَدَّثَنَا الْوَضِينُ بْنُ عَطَاءٍ، عَنْ مَحْفُوظِ بْنِ عَلْقَمَةَ، عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ فَقَلَبَ جُبَّةَ صُوفٍ كَانَتْ عَلَيْهِ فَمَسَحَ بِهَا وَجْهَهُ ‏.‏
বর্ণনাকারী: সালমান ফারিসী (রাঃ)
৪৬৮। 'আব্বাস ইবন ওয়ালীদ ও আহমাদ ইবন আযহার (রাহঃ)..... সালমান ফারিসী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) উযূ করেন এবং তিনি তাঁর পরিধানের জুব্বা উঁচিয়ে তাঁর মুখমণ্ডল মাসেহ করেন।
উযুর পরের দু'আ
بَاب مَا يُقَالُ بَعْدَ الْوُضُوءِ
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
حَدَّثَنَا عَلْقَمَةُ بْنُ عَمْرٍو الدَّارِمِيُّ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَطَاءٍ الْبَجَلِيِّ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَا مِنْ مُسْلِمٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ الْوُضُوءَ ثُمَّ يَقُولُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ إِلاَّ فُتِحَتْ لَهُ ثَمَانِيَةُ أَبْوَابِ الْجَنَّةِ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.
পিতলের পাত্রে উযূ করা
بَاب الْوُضُوءِ بِالصُّفْرِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ الْمَاجِشُونِ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، صَاحِبِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ أَتَانَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَأَخْرَجْنَا لَهُ مَاءً فِي تَوْرٍ مِنْ صُفْرٍ فَتَوَضَّأَ بِهِ ‏.‏
বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে যায়দ মাযিনী (রাঃ)
৪৭১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .... নবী (ﷺ)-এর সাহাবী 'আব্দুল্লাহ ইবন যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে আসেন। এ সময় আমরা একটি পিতলের পাত্রে তাঁর জন্য উযূর পানি পেশ করি। তখন তিনি তা দিয়ে উযূ করেন।
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَحْشٍ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ، أَنَّهُ كَانَ لَهَا مِخْضَبٌ مِنْ صُفْرٍ قَالَتْ فَكُنْتُ أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِيهِ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন যায়নাব বিনতে জাহশ (রাঃ)
৪৭২। ইয়া'কুব ইবন হুমায়দ ইবন কাসিব (রাযিঃ).... যয়নাব বিনতে জাহহাশ (রাযিঃ) থেকে বর্ণিত। তাঁর কাছে পিতলের একটি পাত্র ছিল। তিনি বলেনঃ আমি তাতে রাসুলুল্লাহ (ﷺ)-এর মাথার চুল আঁচড়াতাম।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شَرِيكٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ فِي تَوْرٍ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৪৭৩। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাযিঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) পিতলের একটি পাত্রে উযূ করেন।
নিদ্রা থেকে জেগে উঠে উযূ করা
بَاب الْوُضُوءِ مِنْ النَّوْمِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَنَامُ حَتَّى يَنْفُخَ ثُمَّ يَقُومُ فَيُصَلِّي وَلاَ يَتَوَضَّأُ ‏.‏ قَالَ الطَّنَافِسِيُّ قَالَ وَكِيعٌ تَعْنِي وَهُوَ سَاجِدٌ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ حَجَّاجٍ، عَنْ فُضَيْلِ بْنِ عَمْرٍو، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَامَ حَتَّى نَفَخَ ثُمَّ قَامَ فَصَلَّى ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
৪৭৫। আব্দুল্লাহ ইবন 'আমির ইবন যুরারা (রাহঃ).....'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) নিদ্রা যেতেন, এমন কি তাঁর নাক ডাকতো। এরপর তিনি উঠে সালাত আদায় করতেন।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، عَنِ ابْنِ أَبِي زَائِدَةَ، عَنْ حُرَيْثِ بْنِ أَبِي مَطَرٍ، عَنْ يَحْيَى بْنِ عَبَّادٍ أَبِي هُبَيْرَةَ الأَنْصَارِيِّ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ نَوْمُهُ ذَلِكَ وَهُوَ جَالِسٌ ‏.‏ يَعْنِي النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৪৭৬। 'আব্দুল্লাহ ইবন 'আমির ইবন যুরারা (রাহঃ) …… ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) কখনো কখনো উপবিষ্ট হয়ে নিদ্রা যেতেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنِ الْوَضِينِ بْنِ عَطَاءٍ، عَنْ مَحْفُوظِ بْنِ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَائِذٍ الأَزْدِيِّ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ الْعَيْنُ وِكَاءُ السَّهِ فَمَنْ نَامَ فَلْيَتَوَضَّأْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৪৭৭। মুহাম্মাদ ইবন মুসাফফা হিমসী (রাহঃ).....'আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ চক্ষু নিতম্বের বন্ধন স্বরূপ। সুতরাং যে ব্যক্তি নিদ্রা যায়, সে যেন উযূ করে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ صَفْوَانَ بْنِ عَسَّالٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَأْمُرُنَا أَنْ لاَ نَنْزِعَ خِفَافَنَا ثَلاَثَةَ أَيَّامٍ إِلاَّ مِنْ جَنَابَةٍ لَكِنْ مِنْ غَائِطٍ وَبَوْلٍ وَنَوْمٍ ‏.‏
বর্ণনাকারী: সাফওয়ান ইবনে আসসাল (রাঃ)
৪৭৮। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ) ........ সাফওয়ান ইবন 'আসসাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে (জানাবাত ব্যতিরেকে) তিন দিন পর্যন্ত মোজা না খোলার নির্দেশ দিয়েছেন। তবে পায়খানা, পেশাব ও নিদ্রার কথা ভিন্নতর।
লজ্জাস্থান স্পর্শ করার পরে উযূ করা
بَاب الْوُضُوءِ مِنْ مَسِّ الذَّكَرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ مَرْوَانَ بْنِ الْحَكَمِ، عَنْ بُسْرَةَ بِنْتِ صَفْوَانَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا مَسَّ أَحَدُكُمْ ذَكَرَهُ فَلْيَتَوَضَّأْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বুসরা বিনতে সাফওয়ান (রাঃ)
৪৭৯। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ)....বুসরা বিনতে সাফওয়ান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ তার লজ্জাস্থান স্পর্শ করে, তখন সে যেন উযূ করে।
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، ح وَحَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ، جَمِيعًا عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ عُقْبَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا مَسَّ أَحَدُكُمْ ذَكَرَهُ فَعَلَيْهِ الْوُضُوءُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৪৮০। ইবরাহীম ইবন মুনযির হিযামী ও 'আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ) ….. জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ তার লজ্জাস্থান স্পর্শ করে, তখন তার উপর উযূ আবশ্যক।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْمُعَلَّى بْنُ مَنْصُورٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ بَشِيرِ بْنِ ذَكْوَانَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا الْعَلاَءُ بْنُ الْحَارِثِ، عَنْ مَكْحُولٍ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَنْ مَسَّ فَرْجَهُ فَلْيَتَوَضَّأْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে হাবীবা (রাঃ)
৪৮১। আবু বকর ইবন আবু শায়বা ও 'আব্দুল্লাহ ইবন আহমদ ইবন বাশীর ইবন যাকওয়ান দিমাশকী (রাহঃ) ..... উম্মে হাবীবা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি তার লজ্জাস্থান স্পর্শ করে, সে যেন উযু করে নেয়।
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ حَرْبٍ، عَنْ إِسْحَاقَ بْنِ أَبِي فَرْوَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَنْ مَسَّ فَرْجَهُ فَلْيَتَوَضَّأْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ)
৪৮২। সুফয়ান ইবন ওয়াকী' (রাহঃ).....আবু আইয়ূব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি তার লজ্জাস্থান স্পর্শ করে, সে যেন উযূ করে।
লজ্জাস্থান স্পর্শ করলে উযূ করা অপরিহার্য নয়
بَاب الرُّخْصَةِ فِي ذَلِكَ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَابِرٍ، قَالَ سَمِعْتُ قَيْسَ بْنَ طَلْقٍ الْحَنَفِيَّ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ سُئِلَ عَنْ مَسِّ الذَّكَرِ فَقَالَ ‏ "‏ لَيْسَ فِيهِ وُضُوءٌ إِنَّمَا هُوَ مِنْكَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: কায়স ইবনে তলক (রহঃ)
৪৮৩। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) .... তালক হানাফী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি যে, তাঁকে লজ্জাস্থান স্পর্শ করার বিষয়ে জিজ্ঞাসা করা হলো। তখন তিনি বললেনঃ তাতে উযূর প্রয়োজন নেই। কেননা তা তো তোমার শরীরেরই অংশবিশেষ।
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ مَسِّ الذَّكَرِ فَقَالَ ‏ "‏ إِنَّمَا هُوَ جُزْءٌ مِنْكَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.
৪৮৪। 'আমর ইবন 'উসমান ইবন সা'য়ীদ ইবন কাসীর ইবন দীনার হিমসী (রাহঃ) .... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ (ﷺ)-কে লজ্জাস্থান স্পর্শ করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তখন তিনি বললেনঃ এটাতো তোমার শরীরের একটি অংশ।
আগুনের তাপে পাকানো জিনিস খাওয়ার পরে উযূ করা প্রসঙ্গে
بَاب الْوُضُوءِ مِمَّا غَيَّرَتْ النَّارُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَلْقَمَةَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ تَوَضَّئُوا مِمَّا غَيَّرَتِ النَّارُ ‏"‏ ‏.‏ فَقَالَ ابْنُ عَبَّاسٍ أَتَوَضَّأُ مِنَ الْحَمِيمِ فَقَالَ لَهُ يَا ابْنَ أَخِي إِذَا سَمِعْتَ عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حَدِيثًا فَلاَ تَضْرِبْ لَهُ الأَمْثَالَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৪৮৫। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাযিঃ).....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ আগুনে পাকানো জিনিস খাওয়ার পরে তোমরা উযূ করবে। তখন ইবন 'আব্বাস (রাযিঃ) বলেনঃ আমরা কি গরম পানি পান করার পরে উযূ করবো? তখন তিনি তাঁকে বললেনঃ হে আমার ভ্রাতুষ্পুত্র! যখন তুমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে কোন হাদীস শুনবে, তখন তার সামনে কোন উপমা পেশ করবে না।
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَنْبَأَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ تَوَضَّئُوا مِمَّا مَسَّتِ النَّارُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৪৮৬। হারমালা ইবন ইয়াহইয়া (রাহঃ) .........'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আগুনে পাকানো জিনিস খাওয়ার পরে তোমরা উযূ করবে।
حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ الأَزْرَقُ، حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ بْنِ أَبِي مَالِكٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ يَضَعُ يَدَيْهِ عَلَى أُذُنَيْهِ وَيَقُولُ صُمَّتَا إِنْ لَمْ أَكُنْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ تَوَضَّئُوا مِمَّا مَسَّتِ النَّارُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৪৮৭। হিশাম ইবন খালিদ আযরাক (রাহঃ).....আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, তিনি তাঁর উভয় কানে তাঁর দু’হাত রেখে বলতেন, এই কানদ্বয় বধির হয়ে যাক, যদি আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে না শুনে থাকি যে, আগুনে পাকানো জিনিস খাওয়ার পরে তোমরা উযূ করবে।
আগুনে পাকানো জিনিস খাওয়ার পর উযূ না করা প্রসঙ্গে
بَاب الرُّخْصَةِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أَكَلَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ كَتِفًا ثُمَّ مَسَحَ يَدَيْهِ بِمِسْحٍ كَانَ تَحْتَهُ ثُمَّ قَامَ إِلَى الصَّلاَةِ فَصَلَّى ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৪৮৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) (বকরীর পাকানো) কাঁধের গোশত খেলেন। এরপর তিনি তাঁর নীচে বিছানো কাপড় দ্বারা তাঁর উভয় হাত মুছে নিলেন। তারপর তিনি সালাতে দাঁড়ান ও সালাত আদায় করেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، وَعَمْرِو بْنِ دِينَارٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ أَكَلَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ خُبْزًا وَلَحْمًا وَلَمْ يَتَوَضَّئُوا ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৪৮৯। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ).... জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ), আবু বকর (রাযিঃ) ও উমর (রাযিঃ) রুটি ও গোশত ভক্ষণ করেন এবং এরপর তাঁরা উযূ করেননি।
বর্ণনাকারী: ইবনে শিহাব যুহরী (রহঃ)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ أُتِيَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِكَتِفِ شَاةٍ فَأَكَلَ مِنْهُ وَصَلَّى وَلَمْ يَمَسَّ مَاءً ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)
৪৯১। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ).... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুলাহ (ﷺ)-এর সামনে বকরীর কাঁধ (বান্না করে) পরিবেশন করা হলো। তিনি তা থেকে খেলেন। এরপর তিনি সালাত আদায় করলেন এবং পানি স্পর্শ করলেন না।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، أَنْبَأَنَا سُوَيْدُ بْنُ النُّعْمَانِ الأَنْصَارِيُّ، أَنَّهُمْ خَرَجُوا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِلَى خَيْبَرَ حَتَّى إِذَا كَانُوا بِالصَّهْبَاءِ صَلَّى الْعَصْرَ ثُمَّ دَعَا بِأَطْعِمَةٍ فَلَمْ يُؤْتَ إِلاَّ بِسَوِيقٍ فَأَكَلُوا وَشَرِبُوا ثُمَّ دَعَا بِمَاءٍ فَمَضْمَضَ فَاهُ ثُمَّ قَامَ فَصَلَّى بِنَا الْمَغْرِبَ ‏.‏
বর্ণনাকারী: সুওয়াইদ ইবনে নু‘মান (রাঃ)
৪৯২। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).....সুওয়ায়দ ইবন নু'মান আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত। তাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে খায়বরের উদ্দেশ্যে রওয়ানা হলেন। অবশেষে তাঁরা যখন সাহবা নামক স্থানে পৌঁছলেন তখন তিনি আসরের সালাত আদায় করলেন। এরপর তিনি খাবার পরিবেশনের জন্য বললে, ছাতু ছাড়া আর কিছুই পরিবেশন করা গেল না। তাঁরা সবাই পানাহার করলেন। এরপর তিনি পানি চাইলেন এবং মুখে (পানি নিয়ে) কুলি করলেন। তারপর তিনি দাঁড়ালেন এবং আমাদের সাথে নিয়ে মাগরিবের সালাত আদায় করলেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَكَلَ كَتِفَ شَاةٍ فَمَضْمَضَ وَغَسَلَ يَدَيْهِ وَصَلَّى ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৪৯৩। মুহাম্মাদ ইবন 'আব্দুল মালিক ইবন আবু শাওয়ারিব (রাহঃ)...... আবু হুরায়রা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) বকরীর (পাকানো) কাঁধের গোশত ভক্ষণ করেন। এরপর তিনি কুলি করেন এবং তাঁর উভয় হাত ধোয়ার পর সালাত আদায় করেন।
উটের গোশ্ত খাওয়ার পর উযু করা প্রসঙ্গে
بَاب مَا جَاءَ فِي الْوُضُوءِ مِنْ لُحُومِ الْإِبِلِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، وَأَبُو مُعَاوِيَةَ قَالاَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْوُضُوءِ مِنْ لُحُومِ الإِبِلِ فَقَالَ ‏ "‏ تَوَضَّئُوا مِنْهَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)
৪৯৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… বারা' ইবন 'আযিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-কে উটের গোশত খাওয়ার পরে উযূর ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। তখন তিনি বললেনঃ তোমরা তা খেয়ে উযূ করবে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا زَائِدَةُ، وَإِسْرَائِيلُ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ نَتَوَضَّأَ مِنْ لُحُومِ الإِبِلِ وَلاَ نَتَوَضَّأَ مِنْ لُحُومِ الْغَنَمِ ‏.‏
বর্ণনাকারী: হযরত জাবির ইবনে সামুরা (রাঃ)
৪৯৫। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ..... জাবির ইবন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদের উটের গোশত খাওয়ার পর উযূ করার নির্দেশ দিয়েছেন। আর আমরা ছাগলের গোশত খেয়ে উযূ করি না।
حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الْهَرَوِيُّ، إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَاتِمٍ حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، عَنْ حَجَّاجٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، مَوْلَى بَنِي هَاشِمٍ - وَكَانَ ثِقَةً وَكَانَ الْحَكَمُ يَأْخُذُ عَنْهُ - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ تَوَضَّئُوا مِنْ أَلْبَانِ الْغَنَمِ وَتَوَضَّئُوا مِنْ أَلْبَانِ الإِبِلِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত উসায়দ ইবনে হুযায়র রাযি.
৪৯৬। আবু ইসহাক হারাবী, ইবরাহীম ইবন আব্দুল্লাহ ইবন হাতিম (রাহঃ) .... উসায়দ ইবন হুযায়র (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা বকরীর দুধ পান করার পর উযূ করবে না কিন্তু উটের দুধ পান করার পরে উযূ করবে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ رَبِّهِ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ بْنِ عُمَرَ بْنِ هُبَيْرَةَ الْفَزَارِيِّ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، قَالَ سَمِعْتُ مُحَارِبَ بْنَ دِثَارٍ، يَقُولُ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ تَوَضَّئُوا مِنْ لُحُومِ الإِبِلِ وَلاَ تَوَضَّئُوا مِنْ لُحُومِ الْغَنَمِ وَتَوَضَّئُوا مِنْ أَلْبَانِ الإِبِلِ وَلاَ تَوَضَّئُوا مِنْ أَلْبَانِ الْغَنَمِ وَصَلُّوا فِي مَرَابِضِ الْغَنَمِ وَلاَ تُصَلُّوا فِي مَعَاطِنِ الإِبِلِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৪৯৭। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ).... 'আব্দুল্লাহ ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ তোমরা উটের গোশত খেয়ে উযূ করবে এবং বকরীর গোশত খেয়ে উযূ করবে না। তোমরা উটের দুধ পান করে উযূ করবে এবং বকরীর দুধ পান করে উযূ করবে না। আর তোমরা বকরীর বিশ্রামাগারে সালাত আদায় করতে পারবে এবং উটের বাথানে (বাঁধার স্থানে) সালাত আদায় করবে না।
দুধপান করার পর কুলি করা।
بَاب الْمَضْمَضَةِ مِنْ شُرْبِ اللَّبَنِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَضْمِضُوا مِنَ اللَّبَنِ فَإِنَّ لَهُ دَسَمًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৪৯৮। 'আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ).... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ তোমরা দুধ পান করে কুলি করবে। কেননা এতে চর্বি আছে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، عَنْ مُوسَى بْنِ يَعْقُوبَ، حَدَّثَنِي أَبُو عُبَيْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا شَرِبْتُمُ اللَّبَنَ فَمَضْمِضُوا فَإِنَّ لَهُ دَسَمًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)
৪৯৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)..... নবী (ﷺ)-এর সহধর্মিণী উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমরা দুধপান করবে, তখন কুলি করে নেবে। কেননা এতে চর্বি আছে।
حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ، حَدَّثَنَا عَبْدُ الْمُهَيْمِنِ بْنُ عَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَضْمِضُوا مِنَ اللَّبَنِ فَإِنَّ لَهُ دَسَمًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত সাহল ইবনে সা'দ সাঈ'দী (রাঃ)
৫০০। আবু মুস'আব (রাহঃ)........... সাহল ইবন সা'দ সায়িদী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা দুধ পান করে কুলি করবে। কেননা তাতে চর্বি আছে।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ السَّوَّاقُ، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا زَمْعَةُ بْنُ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ حَلَبَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ شَاةً وَشَرِبَ مِنْ لَبَنِهَا ثُمَّ دَعَا بِمَاءٍ فَمَضْمَضَ فَاهُ وَقَالَ ‏ "‏ إِنَّ لَهُ دَسَمًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৫০১। ইসহাক ইবন ইবরাহীম সাওয়াক (রাহঃ) .... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বকরীর দুধ দোহন করলেন এবং এর দুধ পান করলেন। এরপর তিনি পানি চাইলেন এবং তাঁর মুখে পানি নিয়ে তুলি করলেন। আর তিনি বললেনঃ অবশ্যই এতে চর্বি আছে।
চুমু দেওয়ার পর উযূ করা প্রসঙ্গে
بَاب الْوُضُوءِ مِنْ الْقُبْلَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَبَّلَ بَعْضَ نِسَائِهِ ثُمَّ خَرَجَ إِلَى الصَّلاَةِ وَلَمْ يَتَوَضَّأْ ‏.‏ قُلْتُ مَا هِيَ إِلاَّ أَنْتِ ‏.‏ فَضَحِكَتْ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৫০২। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কোন এক সহধর্মিণীকে চুমু দিলেন, এরপর তিনি সালাতের জন্য বেরিয়ে গেলেন কিন্তু উযূ করেন নি। আমি (উরওয়া ইবন যুবায়র) বললামঃ সম্ভবত সেই ব্যক্তি আপনিই ছিলেন। তখন তিনি ('আয়েশা) হাসলেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ حَجَّاجٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ زَيْنَبَ السَّهْمِيَّةِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَتَوَضَّأُ ثُمَّ يُقَبِّلُ وَيُصَلِّي وَلاَ يَتَوَضَّأُ وَرُبَّمَا فَعَلَهُ بِي ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৫০৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) উযূ করতেন। এরপর তিনি চুমু খেতেন এবং সালাত আদায় করতেন কিন্তু উযূ করতেন না। আর অধিকাংশ সময় তিনি আমার সঙ্গে এরূপ আচরণ করতেন।
মযী বের হলে উযূ করা
بَاب الْوُضُوءِ مِنْ الْمَذْيِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْمَذْىِ فَقَالَ ‏ "‏ فِيهِ الْوُضُوءُ وَفِي الْمَنِيِّ الْغُسْلُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৫০৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .......... 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-কে মযী সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তখন তিনি বললেনঃ হ্যাঁ, এতে উযূ করতে হবে এবং মণি (বীর্য) নির্গত হলে গোসল করতে হবে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنِ الْمِقْدَادِ بْنِ الأَسْوَدِ، أَنَّهُ سَأَلَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الرَّجُلِ يَدْنُو مِنِ امْرَأَتِهِ فَلاَ يُنْزِلُ قَالَ ‏ "‏ إِذَا وَجَدَ أَحَدُكُمْ ذَلِكَ فَلْيَنْضِحْ فَرْجَهُ - يَعْنِي لِيَغْسِلْهُ - وَيَتَوَضَّأْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত মিকদাদ ইবনে আমর (রাঃ)
৫০৫। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ).... মিকদাদ উবন আসওয়াদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ)-কে এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেন, যে তার স্ত্রীর নিকটবর্তী হয়েছে। অথচ বীর্যপাত হয়নি। তিনি বললেনঃ যখন তোমাদের মধ্যে কারো এরূপ অবস্থা হয়, তখন সে যেন তার শরমগাহে পানি ছিঁটিয়ে দেয় অর্থাৎ ধুয়ে নেয় এবং উযূ করে।
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، وَعَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ كُنْتُ أَلْقَى مِنَ الْمَذْىِ شِدَّةً فَأُكْثِرُ مِنْهُ الاِغْتِسَالَ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏"‏ إِنَّمَا يُجْزِيكَ مِنْ ذَلِكَ الْوُضُوءُ ‏"‏ ‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ بِمَا يُصِيبُ ثَوْبِي قَالَ ‏"‏ إِنَّمَا يَكْفِيكَ كَفٌّ مِنْ مَاءٍ تَنْضِحُ بِهِ مِنْ ثَوْبِكَ حَيْثُ تَرَى أَنَّهُ أَصَابَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত সাহল ইবনে হুনায়ফ রাযি.
৫০৬। আবু কুরারব (রাহঃ).... সাহল ইবন হুনায়ফ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার প্রচুর পরিমাণে মযী বের হত, ফলে এ জন্য আমি বহুবার গোসল করতাম। এরপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেনঃ এই ব্যাপারে তোমার জন্য উযূ করাই যথেষ্ট। আমি বললামঃ ইয়া রাসুলাল্লাহ (ﷺ)! যদি তা আমার কাপড়ে লেগে যায়, তখন কি উপায়? তিনি বললেনঃ তোমার জন্য যথেষ্ট যে, তুমি তোমার হাতে এক কোষ পানি নিয়ে তা তোমার কাপড়ে ছিঁটিয়ে দেবে। তাহলে দেখবে যে, তা ঠিক হয়ে গেছে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ، عَنْ أَبِي حَبِيبِ بْنِ يَعْلَى بْنِ مُنْيَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ أَتَى أُبَىَّ بْنَ كَعْبٍ وَمَعَهُ عُمَرُ فَخَرَجَ عَلَيْهِمَا فَقَالَ إِنِّي وَجَدْتُ مَذْيًا فَغَسَلْتُ ذَكَرِي وَتَوَضَّأْتُ ‏.‏ فَقَالَ عُمَرُ أَوَ يُجْزِئُ ذَلِكَ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ أَسَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ نَعَمْ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৫০৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি একবার 'উমর (রাযিঃ)-কে সঙ্গে নিয়ে উবাই ইবন কা'ব (রাযিঃ)-এর কাছে এলেন। তিনি তাঁদের উভয়ের সামনে বেরিয়ে আসেন। এরপর তিনি বললেনঃ আমার মযী বের হয়, তাই আমি আমার শরমগাহ ধুয়ে ফেলি এবং উযূ করলাম। তখন উমর (রাযিঃ) বললেন, এ ব্যাপারে তা কি যথেষ্ট? তিনি বললেনঃ হ্যাঁ। 'উমর (রাযিঃ) বললেনঃ আপনি কি তা রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন? তিনি বললেনঃ হ্যাঁ।
শোয়ার সময় উযূ করা
بَاب وُضُوءِ النَّوْمِ
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
প্রত্যেক সালাতের জন্য উযূ করা এবং একই উযূতে সালাতসমূহ আদায় করা প্রসঙ্গে
بَاب الْوُضُوءِ لِكُلِّ صَلَاةٍ وَالصَّلَوَاتِ كُلِّهَا بِوُضُوءٍ وَاحِدٍ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَمْرِو بْنِ عَامِرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَتَوَضَّأُ لِكُلِّ صَلاَةٍ وَكُنَّا نَحْنُ نُصَلِّي الصَّلَوَاتِ كُلَّهَا بِوُضُوءٍ وَاحِدٍ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৫০৯। সুওয়ায়দ ইবন সা'য়ীদ (রাহঃ) .... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক সালাতের জন্য উযূ করতেন। আর আমরা একই উযূতে সমস্ত সালাত আদায় করতাম।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَتَوَضَّأُ لِكُلِّ صَلاَةٍ فَلَمَّا كَانَ يَوْمُ فَتْحِ مَكَّةَ صَلَّى الصَّلَوَاتِ كُلَّهَا بِوُضُوءٍ وَاحِدٍ ‏.‏
বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)
৫১০। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ........ বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) প্রত্যেক সালাতের জন্য উযূ করতেন। তবে যেদিন মক্কা বিজয় হলো, সেদিন তিনি একই উযুতে সমস্ত সালাত আদায় করেন।
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ تَوْبَةَ، حَدَّثَنَا زِيَادُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُبَشِّرٍ، قَالَ رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يُصَلِّي الصَّلَوَاتِ بِوُضُوءٍ وَاحِدٍ ‏.‏ فَقُلْتُ مَا هَذَا فَقَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَصْنَعُ هَذَا فَأَنَا أَصْنَعُ كَمَا صَنَعَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৫১১। ইসমাঈল ইবন তাওবা (রাহঃ)........ফযল ইবন মুবাশশির (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ)-কে এক উযূতে সব সালাত আদায় করতে দেখেছি। আমি বললামঃ একি ব্যাপার? তখন তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ করতে দেখেছি। সুতরাং আমি তাই করলাম যা রাসূলুল্লাহ (ﷺ) করেছেন।
উযু থাকতে উযূ করা
بَاب الْوُضُوءِ عَلَى الطَّهَارَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ، عَنْ أَبِي غُطَيْفٍ الْهُذَلِيِّ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ بْنِ الْخَطَّابِ، فِي مَجْلِسِهِ فِي الْمَسْجِدِ فَلَمَّا حَضَرَتِ الصَّلاَةُ قَامَ فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ عَادَ إِلَى مَجْلِسِهِ فَلَمَّا حَضَرَتِ الْعَصْرُ قَامَ فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ عَادَ إِلَى مَجْلِسِهِ فَلَمَّا حَضَرَتِ الْمَغْرِبُ قَامَ فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ عَادَ إِلَى مَجْلِسِهِ فَقُلْتُ أَصْلَحَكَ اللَّهُ أَفَرِيضَةٌ أَمْ سُنَّةٌ الْوُضُوءُ عِنْدَ كُلِّ صَلاَةٍ قَالَ أَوَ فَطِنْتَ إِلَىَّ وَإِلَى هَذَا مِنِّي فَقُلْتُ نَعَمْ ‏.‏ فَقَالَ لاَ لَوْ تَوَضَّأْتُ لِصَلاَةِ الصُّبْحِ لَصَلَّيْتُ بِهِ الصَّلَوَاتِ كُلَّهَا مَا لَمْ أُحْدِثْ وَلَكِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَنْ تَوَضَّأَ عَلَى كُلِّ طُهْرٍ فَلَهُ عَشْرُ حَسَنَاتٍ ‏"‏ ‏.‏ وَإِنَّمَا رَغِبْتُ فِي الْحَسَنَاتِ ‏.‏
বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.
৫১২। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)....... আবু গুতায়ফ হুযালী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি 'আব্দুল্লাহ ইবন 'উমর ইবন খাত্তাব (রাযিঃ)-এর কাছে শুনেছি, তিনি তখন মসজিদের ভিতর এক মজলিসে ছিলেন। যখন সালাতের সময় উপস্থিত হলো, তখন তিনি উঠলেন এবং উযূ করে সালাত আদায় করলেন। এরপর তিনি তাঁর মজলিসে ফিরে গেলেন। তারপর যখন 'আসরের সালাতের সময় হলো, তখন তিনি উঠলেন এবং উযু করে সালাত আদায় করলেন। এরপর তিনি তাঁর মজলিসে ফিরে গেলেন। এরপর যখন মাগরিবের সালাতের সময় হলো, তখন তিনি উঠলেন এবং উযূ করে সালাত আদায় করলেন। এরপর তিনি তাঁর মজলিসে পুনরায় যোগদান করেন। আমি বললামঃ আল্লাহ আপনাকে ইসলাহ করুন। প্রত্যেক সালাতের জন্যই উযূ ফরয, না সুন্নত? তিনি বললেনঃ তুমি কি ধারণা করছ যে, এটা আমি আমার মনগড়াভাবে করছি? তখন আমি বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ না। যদি আমি ফজরের সালাতের জন্য উযূ করতাম, তাহলে অবশ্যই তা দিয়ে সমস্ত সালাত আদায় করতাম। যতক্ষণ না আমার উযূ ভঙ্গ হয়। তবে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি প্রতিবার উযূ থাকা অবস্থায় উযূ করবে, তার জন্য রয়েছে দশটি নেকী। আর আমি নেককাজের প্রতি খুবই আগ্রহী।
উযূ ভঙ্গ হলে উযু করা প্রসঙ্গে
بَاب لَا وُضُوءَ إِلَّا مِنْ حَدَثٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، وَعَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، قَالَ شُكِيَ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ الرَّجُلُ يَجِدُ الشَّىْءَ فِي الصَّلاَةِ فَقَالَ ‏ "‏ لاَ حَتَّى يَجِدَ رِيحًا أَوْ يَسْمَعَ صَوْتًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৫১৩। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ)......... 'আব্বাদ ইবন তামীমের চাচা (রাযিঃ)-র সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ)-এর কাছে অভিযোগ পেশ করা হলো যে, এক ব্যক্তি তার সালাতে সন্দেহ পোষণ করে। তখন তিনি বললেনঃ না, (সন্দেহের কারণে উযূ ভঙ্গ হয় না) ; যতক্ষণ না সে মলদ্বার দিয়ে বায়ু বের হওয়া অনুভব করবে, অথবা শব্দ শুনতে পাবে।
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، عَنْ مَعْمَرِ بْنِ رَاشِدٍ، عَنِ الزُّهْرِيِّ، أَنْبَأَنَا سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ سُئِلَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ عَنِ التَّشَبُّهِ فِي الصَّلاَةِ فَقَالَ ‏ "‏ لاَ يَنْصَرِفْ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
৫১৪। আবু কুরায়ব (রাহঃ).... আবু সা'য়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সালাতে সন্দেহের উদ্রেক হলে, সে সম্পর্কে নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করা হলো। তখন তিনি বললেনঃ সে ততক্ষণ সালাত ছাড়বে না, যতক্ষণ না সে কোন আওয়াজ শুনবে, অথবা কোন দুর্গন্ধ পাবে।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَعَبْدُ الرَّحْمَنِ، قَالُوا حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ وُضُوءَ إِلاَّ مِنْ صَوْتٍ أَوْ رِيحٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৫১৫। 'আলী ইবন মুহাম্মাদ ও মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) …… আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বায়ু নির্গত হওয়ার শব্দ কিংবা দুর্গন্ধ পাওয়া ব্যতিরেকে উযূ নষ্ট হয় না।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، قَالَ رَأَيْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ يَشَمُّ ثَوْبَهُ فَقُلْتُ مِمَّ ذَلِكَ قَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ لاَ وُضُوءَ إِلاَّ مِنْ رِيحٍ أَوْ سَمَاعٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: মুহাম্মাদ ইবনু ‘আমর ইবনু ‘আত্বা (রহঃ)
৫১৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... মুহাম্মাদ ইবন 'আমর ইবন আতা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি সায়িব উবন ইয়াযীদ (রাযিঃ)-কে তাঁর কাপড় শুঁকতে দেখলাম। তখন আমি জিজ্ঞাসা করলামঃ এরূপ করছেন কেন? তিনি বললেনঃ অবশ্যই আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ দুর্গন্ধ পাওয়া কিংবা আওয়াজ শোনা ব্যতিরেকে উযূ নষ্ট হয় না।
পানি যে পরিমাণ হলে অপবিত্র হয় না, সে প্রসঙ্গে
بَاب مِقْدَارِ الْمَاءِ الَّذِي لَا يُنَجَّسُ
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
কূয়ার বর্ণনা প্রসঙ্গে
بَاب الْحِيَاضِ
حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ الْمَدَنِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ سُئِلَ عَنِ الْحِيَاضِ الَّتِي بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ تَرِدُهَا السِّبَاعُ وَالْكِلاَبُ وَالْحُمُرُ وَعَنِ الطَّهَارَةِ مِنْهَا فَقَالَ ‏ "‏ لَهَا مَا حَمَلَتْ فِي بُطُونِهَا وَلَنَا مَا غَبَرَ طَهُورٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
৫১৯। আবু মুস'আব মাদানী (রাহঃ)...... আবু সা'য়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। মক্কা ও মদীনার মধ্যবর্তী স্থানে অবস্থিত কূয়া, যা থেকে হিংস্র জানোয়ার, কুকুর ও গাধা পানি পান করে, এর পবিত্রতা সম্পর্কে নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করা হয়। তার পানি কি পবিত্র। তখন তিনি বললেনঃ ওরা যা পান করেছে, তা ওদের জন্যই ছিল এবং তা ছাড়া যা আছে, তা আমাদের জন্য পবিত্র।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ طَرِيفِ بْنِ شِهَابٍ، قَالَ سَمِعْتُ أَبَا نَضْرَةَ، يُحَدِّثُ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ انْتَهَيْنَا إِلَى غَدِيرٍ فَإِذَا فِيهِ جِيفَةُ حِمَارٍ ‏.‏ قَالَ فَكَفَفْنَا عَنْهُ حَتَّى انْتَهَى إِلَيْنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏ "‏ إِنَّ الْمَاءَ لاَ يُنَجِّسُهُ شَىْءٌ ‏"‏ ‏.‏ فَاسْتَقَيْنَا وَأَرْوَيْنَا وَحَمَلْنَا ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৫২০। আহমদ ইবন সিনান (রাহঃ)..... জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা একটি কূয়ার পাড়ে গিয়ে পৌঁছলাম, যাতে একটি মৃত গাধা ছিল। তিনি বলেনঃ আমরা তার পানি ব্যবহার করি নাই। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে আসলেন। তিনি বললেনঃ কোন জিনিস পানিকে অপবিত্র করে না। এরপর আমরা পানি পান করলাম, পরিতৃপ্ত হলাম এবং মশক ইত্যাদি ভরে আমাদের সঙ্গে রাখলাম।
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، وَالْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيَّانِ، قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا رِشْدِينُ، أَنْبَأَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ الْمَاءَ لاَ يُنَجِّسُهُ شَىْءٌ إِلاَّ مَا غَلَبَ عَلَى رِيحِهِ وَطَعْمِهِ وَلَوْنِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.
৫২১। মাহমুদ ইবন খালিদ ও 'আব্বাস ইবন ওয়ালীদ দিমাশকী (রাহঃ) ...... 'আবু উমামা বাহিলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন জিনিস পানিকে অপবিত্র করে না, যতক্ষণ না তার গন্ধ, স্বাদ ও রং পরিবর্তন হয়।
যে চিবিয়ে খাবার খায় না, এমন শিশুর পেশার প্রসঙ্গে
بَاب مَا جَاءَ فِي بَوْلِ الصَّبِيِّ الَّذِي لَمْ يُطْعَمْ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ قَابُوسَ بْنِ أَبِي الْمُخَارِقِ، عَنْ لُبَابَةَ بِنْتِ الْحَارِثِ، قَالَتْ بَالَ الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ فِي حِجْرِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَعْطِنِي ثَوْبَكَ وَالْبَسْ ثَوْبًا غَيْرَهُ فَقَالَ ‏ "‏ إِنَّمَا يُنْضَحُ مِنْ بَوْلِ الذَّكَرِ وَيُغْسَلُ مِنْ بَوْلِ الأُنْثَى ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল ফযল লুবাবা (রাঃ)
৫২২। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. লুবাবা বিনতে হারিস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ হুসায়ন ইবন 'আলী (রাযিঃ) নবী (ﷺ)-এর কোলে পেশাব করেন। তখন আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। আপনার কাপড়খানি আমাকে দিন এবং অপর একখানি কাপড় পরিধান করুন। তখন তিনি বললেনঃ শিশু বালকের পেশাবের উপর পানি ছিটালেই হবে এবং কন্যা শিশুর পেশাব ধুয়ে ফেলতে হবে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أُتِيَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ بِصَبِيٍّ فَبَالَ عَلَيْهِ فَأَتْبَعَهُ الْمَاءَ وَلَمْ يَغْسِلْهُ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৫২৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ)-এর কাছে একটি শিশু আনা হলো। শিশুটি তাঁর কোলের উপর পেশার করে দিল। তিনি তার উপর পানি ছিটিয়ে দিলেন এবং তা ধুলেন না।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، قَالَتْ دَخَلْتُ بِابْنٍ لِي عَلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لَمْ يَأْكُلِ الطَّعَامَ فَبَالَ عَلَيْهِ فَدَعَا بِمَاءٍ فَرَشَّ عَلَيْهِ ‏.‏
বর্ণনাকারী: উম্মে কায়স বিনতে মিহসান (রাঃ)
৫২৪। আবু বকর ইবন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ).......উম্মু কায়স বিনতে মিহসান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আমার একটি শিশু পুত্র নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গেলাম যে খাদা গ্রহণ করতো না। সে তাঁর কোলের উপর পেশাব করে দিল। তখন তিনি পানি আনালেন এবং তার উপর ছিটিয়ে দিলেন।
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৫২৫। হাওসারাহ ইবন মুহাম্মাদ ও মুহাম্মাদ ইবন সা'য়ীদ ইবন ইয়াযীদ ইবন ইবরাহীম (রাহঃ).... 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ দুগ্ধপাষ্য শিশুর পেশাবে-পুত্র সন্তানের পেশাবের বেলায় পানি ছিঁটিয়ে দিতে হবে এবং কন্যা সন্তানের পেশাব ধুয়ে ফেলতে হবে।আবুল হাসান ইবন সালামা (রাহঃ).... আবু ইয়ামান মিসরী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ইমাম শাফিয়ী (রাহঃ)-কে নবী (ﷺ)-এর এই হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করলামঃ শিশু পুত্রের পেশাবের উপর পানি ছিটিয়ে দিতে হবে এবং শিশু কন্যার পেশাব ধুয়ে ফেলতে হবে। অথচ পেশাবের পানি হওয়ার ব্যাপারে উভয়ই সমান। তিনি বললেনঃ (পার্থক্যের কারণ হচ্ছে) পুত্র সন্তানের পেশাব পানি ও মাটি থেকে তৈরী হয় এবং কন্যা সন্তানের পেশাব তৈরী হয় গোশত ও রক্ত থেকে। এরপর তিনি আমাকে বললেনঃ তুমি কি বুঝতে পেরেছ? অথবা তিনি বললেনঃ তোমার কি বোধগম্য হয়েছে। রা'বী বলেন, আমি বললামঃ না। ইমাম শাফিয়ী (রাহঃ) বললেনঃ আল্লাহ তা'আলা যখন আদম (আ)-কে সৃষ্টি করেন, তখন তাঁর ছোট পাঁজরের হাড় থেকে হাওয়া (আ)-কে সৃষ্টি করা হয়। ফলে পুত্র সন্তানের পেশাব পানি ও মাটি থেকে তৈরী হয় এবং কন্যা সন্তানের পেশাব গোশত ও রক্ত থেকে তৈরী হয়। রাবী বলেনঃ ইমাম শাফিয়ী (রাহঃ) আমাকে বললেনঃ তুমি কি বুঝতে পেরেছে? আমি বললামঃ হ্যাঁ। তিনি আমাকে বললেনঃ আল্লাহ এর দ্বারা তোমাকে কল্যাণ দান করুন।
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، وَمُجَاهِدُ بْنُ مُوسَى، وَالْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، قَالُوا حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحِلُّ بْنُ خَلِيفَةَ، أَخْبَرَنَا أَبُو السَّمْحِ، قَالَ كُنْتُ خَادِمَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَجِيءَ بِالْحَسَنِ أَوِ الْحُسَيْنِ فَبَالَ عَلَى صَدْرِهِ فَأَرَادُوا أَنْ يَغْسِلُوهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ رُشَّهُ فَإِنَّهُ يُغْسَلُ بَوْلُ الْجَارِيَةِ وَيُرَشُّ عَلَى بَوْلِ الْغُلاَمِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবুস সামহ (রাঃ)
৫২৬। 'আমর ইবন আলী, মুজাহিদ ইবন মুসা ও 'আব্বাস ইবন 'আব্দুল 'আযীম (রাহঃ).... আবু সামহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-এর খাদিম ছিলাম। একবার তাঁর কাছে হাসান অথবা হুসায়ন (রাযিঃ)-কে আনা হলো। তখন সে তাঁর বুকের উপর পেশাব করে দিল। তাঁরা (সাহাবায়ে কিরাম) তা ধুয়ে ফেলার ইচ্ছা করলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এর উপর পানি ছিটিয়ে দাও। কেননা শিশু কন্যার পেশাব ধুয়ে ফেলতে হয় এবং শিশু পুত্রের পেশাবের উপর পানি ছিটিয়ে দিতে হয়।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا أُسَامَةُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أُمِّ كُرْزٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ بَوْلُ الْغُلاَمِ يُنْضَحُ وَبَوْلُ الْجَارِيَةِ يُغْسَلُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মে কুরয (রাঃ)
৫২৭। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)......... উম্মু কুরয (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শিশু পুত্রের পেশাবের উপর পানি ছিঁটিয়ে দিতে হবে এবং শিশু কন্যার পেশাব ধূয়ে ফেলতে হবে।
بَاب الْأَرْضِ يُصِيبُهَا الْبَوْلُ كَيْفَ تُغْسَلُ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، أَنَّ أَعْرَابِيًّا، بَالَ فِي الْمَسْجِدِ فَوَثَبَ إِلَيْهِ بَعْضُ الْقَوْمِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ تُزْرِمُوهُ ‏"‏ ‏.‏ ثُمَّ دَعَا بِدَلْوٍ مِنْ مَاءٍ فَصَبَّ عَلَيْهِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৫২৮। আহমদ ইবন 'আব্দা (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। জনৈক বেদুঈন মসজিদে (নববীতে) পেশাব করে দিল। তখন কিছু লোক তাকে মারধর করতে উদ্যত হলো। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তাকে পেশাব করতে বাঁধা দিও না। এরপর তিনি এক বালতি পানি আনালেন এবং সে পেশাবের উপর ঢেলে দিলেন।
পেশাব-সিক্ত যমীন কিরূপে পবিত্র করতে হবে?
بَاب الْأَرْضِ يُصِيبُهَا الْبَوْلُ كَيْفَ تُغْسَلُ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ دَخَلَ أَعْرَابِيٌّ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ جَالِسٌ فَقَالَ اللَّهُمَّ اغْفِرْ لِي وَلِمُحَمَّدٍ وَلاَ تَغْفِرْ لأَحَدٍ مَعَنَا ‏.‏ فَضَحِكَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَقَالَ ‏"‏ لَقَدِ احْتَظَرْتَ وَاسِعًا ‏"‏ ‏.‏ ثُمَّ وَلَّى حَتَّى إِذَا كَانَ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ فَشَجَ يَبُولُ ‏.‏ فَقَالَ الأَعْرَابِيُّ بَعْدَ أَنْ فَقِهَ فَقَامَ إِلَىَّ بِأَبِي وَأُمِّي ‏.‏ فَلَمْ يُؤَنِّبْ وَلَمْ يَسُبَّ ‏.‏ فَقَالَ ‏"‏ إِنَّ هَذَا الْمَسْجِدَ لاَ يُبَالُ فِيهِ وَإِنَّمَا بُنِيَ لِذِكْرِ اللَّهِ وَلِلصَّلاَةِ ‏"‏ ‏.‏ ثُمَّ أَمَرَ بِسَجْلٍ مِنَ مَاءٍ فَأُفْرِغَ عَلَى بَوْلِهِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৫২৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক বেদুঈন মসজিদে (নববীতে) প্রবেশ করলো, এ সময় রাসূলুল্লাহ (ﷺ) সেখানে বসা ছিলেন। তখন বললোঃ হে আল্লাহ! আমাকে এবং মুহাম্মাদ (ﷺ)-কে ক্ষমা করুন এবং আমাদের সঙ্গে অন্য আর কাউকে ক্ষমা না করুন। তখন রাসূলুল্লাহ (ﷺ) মুচকী হেসে বললেনঃ তুমি তো একটি প্রশস্ত বিষয়কে সংকীর্ণ করে দিলে। এরপর সে ফিরে গেল। অবশেষে সে মসজিদের এক কোণায় গিয়ে পেশাব করতে লাগলো। বেদুঈন তার অশোভন কাজের কথা বুঝতে পেরে আমার কাছে এসে দাঁড়িয়ে বললোঃ আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। আপনি আমাকে ধমক দেননি এবং গালমন্দও করেন নি। তখন নবী (ﷺ) বললেনঃ এটা তো মসজিদ, এখানে পেশাব করা যায় না; বরং এটা তৈরী করা হয়েছে আল্লাহর যিকর ও সালাত আদায়ের জন্য। এর পর তিনি এক বালতি পানি আনতে বললেন এবং তার পেশাবের উপর ঢেলে দিলেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ الْهُذَلِيِّ، - قَالَ مُحَمَّدُ بْنُ يَحْيَى وَهُوَ عِنْدَنَا ابْنُ أَبِي حُمَيْدٍ - أَنْبَأَنَا أَبُو الْمَلِيحِ الْهُذَلِيُّ، عَنْ وَاثِلَةَ بْنِ الأَسْقَعِ، قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ اللَّهُمَّ ارْحَمْنِي وَمُحَمَّدًا وَلاَ تُشْرِكْ فِي رَحْمَتِكَ إِيَّانَا أَحَدًا ‏.‏ فَقَالَ ‏"‏ لَقَدْ حَظَرْتَ وَاسِعًا وَيْحَكَ - أَوْ وَيْلَكَ - ‏"‏ ‏.‏ قَالَ فَشَجَ يَبُولُ فَقَالَ أَصْحَابُ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ مَهْ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ دَعُوهُ ‏"‏ ‏.‏ ثُمَّ دَعَا بِسَجْلٍ مِنْ مَاءٍ فَصَبَّ عَلَيْهِ ‏.‏
বর্ণনাকারী: ওয়াছিলা ইবনে আসকা‘ (রাঃ)
৫৩০। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) …… ওয়াসিলা ইবন আসকা' (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ)-এর কাছে এক বেদুঈন এসে বললোঃ হে আল্লাহ্! আমার এবং মুহাম্মাদ (ﷺ)-এর উপর রহমত বর্ষণ করুন। আর আপনার রহমতের মধ্যে আমাদের ছাড়া অন্য কাউকে শরীক করবেন না। তখন নবী (ﷺ) বললেনঃ তোমার জন্য আফসোস! তুমি তো একটি প্রশস্ত বিষয়কে সংকীর্ণ করে দিলে ! রাবী বলেনঃ এরপর সে পেশাব করতে লাগলো। তখন নবী (ﷺ)-এর সাহাবীগণ তাকে বললেনঃ থাম। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ তোমরা তাকে ছেড়ে দাও। এরপর তিনি এক বালতি পানি আনালেন এবং তার পেশাবের উপর ঢেলে দিলেন।
যমীনের একাংশ অপরাংশকে পবিত্র করার বর্ণনা
بَاب الْأَرْضُ يُطَهِّرُ بَعْضُهَا بَعْضًا
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَارَةَ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أُمِّ وَلَدٍ، لإِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّهَا سَأَلَتْ أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَتْ إِنِّي امْرَأَةٌ أُطِيلُ ذَيْلِي فَأَمْشِي فِي الْمَكَانِ الْقَذِرِ فَقَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يُطَهِّرُهُ مَا بَعْدَهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)
৫৩১। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) …… নবী (ﷺ)-এর সহধর্মিণী উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। ইবরাহীম ইবন 'আব্দুর রহমান ইবন 'আওফ (রাহঃ)-এর উম্মু ওলাদ উম্মে সালামা (রাযিঃ)-কে বললেনঃ আমি তো একজন এমন মহিলা, আমি আমার আঁচল লম্বা করে দেই এবং আমি অপবিত্র স্থানে যাতায়াত করি। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ এর অপরাংশ একে পবিত্র করে দেয়।
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ الْيَشْكُرِيُّ، عَنِ ابْنِ أَبِي حَبِيبَةَ، عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نُرِيدُ الْمَسْجِدَ فَنَطَأُ الطَّرِيقَ النَّجِسَةَ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الأَرْضُ يُطَهِّرُ بَعْضُهَا بَعْضًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৫৩২। আবু কুরায়ব (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জিজ্ঞাসা করা হলোঃ ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আমরা মসজিদে যাতায়াত করার সময় অপবিত্র যমীন অতিক্রম করে আসি। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ যমীনের একাংশ অপরাংশকে পবিত্র করে দেয়।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، عَنْ مُوسَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنِ امْرَأَةٍ، مِنْ بَنِي عَبْدِ الأَشْهَلِ قَالَتْ سَأَلْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَقُلْتُ إِنَّ بَيْنِي وَبَيْنَ الْمَسْجِدِ طَرِيقًا قَذِرَةً ‏.‏ قَالَ ‏"‏ فَبَعْدَهَا طَرِيقٌ أَنْظَفُ مِنْهَا ‏"‏ ‏.‏ قُلْتُ نَعَمْ ‏.‏ قَالَ ‏"‏ فَهَذِهِ بِهَذِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: বিবিধ
৫৩৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… বানূ 'আব্দুল আশহালের জনৈক মহিলা থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করলাম যে আমার এবং মসজিদের মধ্যকার রাস্তাটি অপবিত্র। তিনি বললেনঃ সম্ভবত তার দূরবর্তী অংশ এই অংশের চাইতে পবিত্র হবে। আমি বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ এই অংশ ঐ অংশের মতই।
অপবিত্র ব্যক্তির সাথে মুসাফাহা
بَاب مُصَافَحَةِ الْجُنُبِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ لَقِيَهُ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فِي طَرِيقٍ مِنْ طُرُقِ الْمَدِينَةِ وَهُوَ جُنُبٌ فَانْسَلَّ فَفَقَدَهُ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَلَمَّا جَاءَ قَالَ ‏"‏ أَيْنَ كُنْتَ يَا أَبَا هُرَيْرَةَ ‏"‏ ‏.‏ قَالَ يَا رَسُولَ اللَّهِ لَقِيتَنِي وَأَنَا جُنُبٌ فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ حَتَّى أَغْتَسِلَ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ الْمُؤْمِنُ لاَ يَنْجُسُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৫৩৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। একবার মদীনার একটি পথে নবী (ﷺ)-এর সাথে তাঁর সাক্ষাত হয়, এ সময় তিনি অপবিত্র ছিলেন। ফলে তিনি তাঁর দৃষ্টির বাইরে চলে গেলেন। নবী (ﷺ) তাঁর অনুসন্ধান করলেন কিন্তু পেলেন না। এরপর যখন তিনি এলেন ; তিনি জিজ্ঞাসা করলেনঃ হে আবু হুরায়রা! তুমি কোথায় ছিলে? তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আপনি আমার সাথে সাক্ষাতের সময় আমি অপবিত্র ছিলাম। তাই গোসল করার আগে আপনার সঙ্গে বসতে আমি অপছন্দ করি। তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেনঃ মু'মিন ব্যক্তি অপবিত্র হয় না।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَنْبَأَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، جَمِيعًا عَنْ مِسْعَرٍ، عَنْ وَاصِلٍ الأَحْدَبِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ خَرَجَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَلَقِيَنِي وَأَنَا جُنُبٌ فَحِدْتُ عَنْهُ فَاغْتَسَلْتُ ثُمَّ جِئْتُ فَقَالَ ‏"‏ مَا لَكَ ‏"‏ ‏.‏ قُلْتُ كُنْتُ جُنُبًا ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ إِنَّ الْمُسْلِمَ لاَ يَنْجُسُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি
৫৩৫। 'আলী ইবন মুহাম্মাদ ও ইসহাক ইবন মনসুর (রাহঃ).... হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বের হলেন এবং তিনি আমার সাথে সাক্ষাত করলেন। এ সময় আমি অপবিত্র ছিলাম। ফলে আমি তাঁকে পাশ কাটিয়ে গোসল করতে যাই, এরপর ফিরে আসি। তখন তিনি বললেনঃ তোমার কি হয়েছে? আমি বললামঃ আমি অপবিত্র ছিলাম। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ মুসলিম ব্যক্তি অপবিত্র হয় না।
কাপড়ে বীর্য লেগে যাওয়া প্রসঙ্গে
بَاب الْمَنِيِّ يُصِيبُ الثَّوْبَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ سَأَلْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ عَنِ الثَّوْبِ، يُصِيبُهُ الْمَنِيُّ أَنَغْسِلُهُ أَوْ نَغْسِلُ الثَّوْبَ كُلَّهُ قَالَ سُلَيْمَانُ قَالَتْ عَائِشَةُ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يُصِيبُ ثَوْبَهُ فَيَغْسِلُهُ مِنْ ثَوْبِهِ ثُمَّ يَخْرُجُ فِي ثَوْبِهِ إِلَى الصَّلاَةِ وَأَنَا أَرَى أَثَرَ الْغُسْلِ فِيهِ ‏.‏
বর্ণনাকারী: আমর ইবনু মায়মূন (রহঃ)
৫৩৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… 'আমর ইবন মায়মূন (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি সুলায়মান ইবন ইয়াসার (রাহঃ)-কে সে কাপড় সম্পর্কে জিজ্ঞাসা করি, যাতে বীর্য লেগেছেঃ আমরা কি সে অংশটুকু ধুয়ে ফেলবো অথবা আমরা সম্পূর্ণ কাপড়টি ধুয়ে নেব? সুলায়মান (রাহঃ) বললেনঃ 'আয়েশা (রাযিঃ) বলেছেনঃ নবী (ﷺ)-এর কাপড়ে বীর্য লেগে যেত এবং তিনি তা ধুয়ে ফেলতেন। অতঃপর তিনি সে কাপড় পরে সালাতের জন্য যেতেন। আর আমি তখন তাতে ধোয়ার চিহ্ন দেখতে পেতাম।
কাপড় থেকে বীর্য খুটিয়ে ফেলা
بَاب فِي فَرْكِ الْمَنِيِّ مِنْ الثَّوْبِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، جَمِيعًا عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ رُبَّمَا فَرَكْتُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِيَدِي ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৫৩৭। 'আলী ইবন মুহাম্মাদ ও মুহাম্মাদ ইবন তারীফ (রাহঃ)..... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি অনেক সময় রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাপড় থেকে নিজ হাতে বীর্য খুটিয়ে ফেলতাম।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، قَالَ نَزَلَ بِعَائِشَةَ ضَيْفٌ فَأَمَرَتْ لَهُ بِمِلْحَفَةٍ لَهَا صَفْرَاءَ فَاحْتَلَمَ فِيهَا فَاسْتَحْيَى أَنْ يُرْسِلَ بِهَا وَفِيهَا أَثَرُ الاِحْتِلاَمِ فَغَمَسَهَا فِي الْمَاءِ ثُمَّ أَرْسَلَ بِهَا فَقَالَتْ عَائِشَةُ لِمَ أَفْسَدْتَ عَلَيْنَا ثَوْبَنَا إِنَّمَا كَانَ يَكْفِيكَ أَنْ تَفْرُكَهُ بِإِصْبَعِكَ رُبَّمَا فَرَكْتُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِإِصْبَعِي ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৫৩৮। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. হাম্মাম ইবন হারিস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ 'আয়েশা (রাযিঃ)-এর ঘরে একজন মেহমান এলো। তিনি তার জন্য একটি পীত বর্ণের লেপ দেওয়ার নির্দেশ দিলেন। রাতে তার তাতে স্বপ্নদোষ হলো। তাই সে লেপখানি ফেরত পাঠাতে লজ্জাবোধ করছিল, কারণ স্বপ্নদোষের চিহ্নও তাতে বিদ্যমান ছিল। তখন সে তা পানিতে ধৌত করলো। এরপর সে সেটি ফেরত পাঠালো। তখন 'আয়েশা (রাযিঃ) বললেনঃ সে আমাদের কাপড়টা কেন নষ্ট করলো? বরং তার জন্য তো আঙ্গুল দিয়ে খুটিয়ে তা ফেলে দেওয়াই যথেষ্ট ছিল। কখনো কখনো আমি আমার হাত দ্বারা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাপড় থেকে বীর্য খুটিয়ে ফেলতাম।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ رَأَيْتُنِي أَجِدُهُ فِي ثَوْبِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَأَحُتُّهُ عَنْهُ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৫৩৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাপড়ে বীর্যের নিদর্শন দেখতাম। আর আমি হাত দিয়ে খুটিয়ে তা থেকে দূর করতাম।
সহবাসকালে পরিধেয় কাপড়ে সালাত আদায় করা প্রসঙ্গে
بَاب الصَّلَاةِ فِي الثَّوْبِ الَّذِي يُجَامِعُ فِيهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سُوَيْدِ بْنِ قَيْسٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ حُدَيْجٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، أَنَّهُ سَأَلَ أُخْتَهُ أُمَّ حَبِيبَةَ زَوْجَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ هَلْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُصَلِّي فِي الثَّوْبِ الَّذِي يُجَامِعُ فِيهِ قَالَتْ نَعَمْ إِذَا لَمْ يَكُنْ فِيهِ أَذًى ‏.‏
বর্ণনাকারী: মুআবিয়া ইবনে আবু সুফয়ান (রাঃ)
৫৪০। মুহাম্মাদ ইবন রুমহ (রাহঃ) ….. মু'আবিয়া ইবন আবু সুফয়ান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি তাঁর বোন নবী (ﷺ)-এর সহধর্মিণী উন্মু হাবীবা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) কি সহবাসকালীন পরিধেয় কাপড়ে সালাত আদায় করতেন? তিনি বললেনঃ হ্যাঁ, যখন তাতে নাপাকী থাকত না।
حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ الأَزْرَقُ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ يَحْيَى الْخُشَنِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ وَاقِدٍ، عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَرَأْسُهُ يَقْطُرُ مَاءً فَصَلَّى بِنَا فِي ثَوْبٍ وَاحِدٍ مُتَوَشِّحًا بِهِ قَدْ خَالَفَ بَيْنَ طَرَفَيْهِ فَلَمَّا انْصَرَفَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَا رَسُولَ اللَّهِ تُصَلِّي بِنَا فِي ثَوْبٍ وَاحِدٍ قَالَ ‏ "‏ نَعَمْ أُصَلِّي فِيهِ وَفِيهِ ‏"‏ ‏.‏ أَىْ قَدْ جَامَعْتُ فِيهِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবুদ দারদা রাযি.
৫৪১। হিশাম ইবন খালিদ আযরাক (র ) ..... আবু দারদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের কাছে বেরিয়ে এলেন। এ সময় তাঁর মাথা হতে পানির ফোঁটা পড়ছিল। এরপর তিনি আমাদের সাথে একই কাপড়ে সালাত আদায় করলেন, যার দুই প্রান্ত একে অপরের বিপরীতে ছিল। তিনি সালাত শেষ করলে 'উমর ইবন খাত্তাব (রাযিঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আপনিতো আমাদের সাথে এক কাপড়ে সালাত আদায় করলেন? তিনি বললেনঃ হ্যাঁ, তাতেই সালাত আদায় করেছি এবং এ দিয়েই অর্থাৎ এই কাপড়েই আমি সহবাস কার্য সম্পাদন করেছি।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يَحْيَى بْنُ يُوسُفَ الزِّمِّيُّ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عُبَيْدِ اللَّهِ الرَّقِّيُّ، قَالاَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ سَأَلَ رَجُلٌ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يُصَلِّي فِي الثَّوْبِ الَّذِي يَأْتِي فِيهِ أَهْلَهُ قَالَ ‏ "‏ نَعَمْ إِلاَّ أَنْ يَرَى فِيهِ شَيْئًا فَيَغْسِلَهُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত জাবির ইবনে সামুরা (রাঃ)
৫৪২। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া ও আহমদ ইবন উসমান ইবন হাকিম (রাহঃ) …… জাবির ইবন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করলেনঃ সহবাসকালীন পরিধেয় কাপড়ে কি সালাত আদায় করা যায়? তিনি বললেনঃ হ্যাঁ, তবে তাতে কোন নাপাকীর চিহ্ন দেখলে তা ধুয়ে নিতে হবে।
উভয় মোজার উপর মাসেহ করার প্রসঙ্গে
بَاب مَا جَاءَ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، قَالَ بَالَ جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ فَقِيلَ لَهُ أَتَفْعَلُ هَذَا قَالَ وَمَا يَمْنَعُنِي وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَفْعَلُهُ ‏.‏ قَالَ إِبْرَاهِيمُ كَانَ يُعْجِبُهُمْ حَدِيثُ جَرِيرٍ لأَنَّ إِسْلاَمَهُ كَانَ بَعْدَ نُزُولِ الْمَائِدَةِ ‏.‏
বর্ণনাকারী: জারীর ইবনে আব্দুল্লাহ বাজালী (রাঃ)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا أَبُو هَمَّامٍ الْوَلِيدُ بْنُ شُجَاعِ بْنِ الْوَلِيدِ، حَدَّثَنَا أَبِي وَابْنُ، عُيَيْنَةَ وَابْنُ أَبِي زَائِدَةَ جَمِيعًا عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ ‏.‏
বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি
৫৪৪। মুহাম্মাদ ইবন মুসাফফা হিমসী (রাহঃ) ….. জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) এক ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন, যে উযু করছিল এবং তার মোজা দুটি ধৌত করছিল। তখন তিনি তাকে হাত দিয়ে নিষেধ করেন এবং বলেনঃ আমাকে মাসেহ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর হাত দিয়ে এরূপ করতে বলেন যেঃ তিনি তাঁর আঙ্গুল দ্বারা রেখা টেনে পায়ের নলা পর্যন্ত নিলেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ أَبِيهِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ خَرَجَ لِحَاجَتِهِ فَاتَّبَعَهُ الْمُغِيرَةُ بِإِدَاوَةٍ فِيهَا مَاءٌ حَتَّى فَرَغَ مِنْ حَاجَتِهِ فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ
বর্ণনাকারী: হযরত মুগীরা ইবনে শু‘বা (রাঃ)
৫৪৫। মুহাম্মাদ ইবন রূমহ (রাহঃ) ........মুগীরা ইবন শো'বা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি ইস্তিনজার জন্য বের হন। তখন মুগীরা (রাযিঃ) এক ঘটি পানি নিয়ে তাঁকে অনুসরণ করেন। অবশেষে রাসুলুল্লাহ্ (ﷺ) ইস্তিনজা সেরে আসেন এরপর তিনি উযূ করন এবং উভয় মোজার উপর মাসেহ করেন।
حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مُوسَى اللَّيْثِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ رَأَى سَعْدَ بْنَ مَالِكٍ وَهُوَ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ فَقَالَ إِنَّكُمْ لَتَفْعَلُونَ ذَلِكَ فَاجْتَمَعْنَا عِنْدَ عُمَرَ فَقَالَ سَعْدٌ لِعُمَرَ أَفْتِ ابْنَ أَخِي فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ ‏.‏ فَقَالَ عُمَرُ كُنَّا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَمْسَحُ عَلَى خِفَافِنَا لَمْ نَرَ بِذَلِكَ بَأْسًا ‏.‏ فَقَالَ ابْنُ عُمَرَ وَإِنْ جَاءَ مِنَ الْغَائِطِ قَالَ نَعَمْ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৫৪৬। 'ইমরান ইবন মুসা লায়সী (রাহঃ) …..ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। একবার তিনি সা'দ ইবন মালিক (রাযিঃ)-কে উভয় মোজার উপর মাসেহ করতে দেখলেন, তখন তিনি বললেনঃ তোমরাও এরূপ করছ? এরপর তাঁরা উভয়ে 'উমার (রাযিঃ)-এর কাছে এলেন। তখন সা'দ (রাযিঃ) 'উমর (রাযিঃ)-কে লক্ষ্য করে বললেনঃ আমার এই ভাতিজা উভয় মোজার উপর মাসেহ করা সম্পর্কে ফতওয়া চান। তখন 'উমর (রাযিঃ) বললেনঃ আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে থাকাকালীন সময়ে আমাদের মোজার উপর মাসেহ করতাম। আমরা এতে কোন ত্রুটি দেখতে পাইনি। তখন ইবন 'উমর (রাযিঃ) বললেনঃ যদিও সে পায়খানা সেরে আসে? তিনি বললেনঃ হ্যাঁ, (তাহলেও মোজায় মাসেহ করা যাবে)।
حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ الْمَدَنِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْمُهَيْمِنِ بْنُ الْعَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَسَحَ عَلَى الْخُفَّيْنِ وَأَمَرَنَا بِالْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ ‏.‏
বর্ণনাকারী: হযরত সাহল ইবনে সা'দ সাঈ'দী (রাঃ)
৫৪৭। আবু মুস'আব মাদানী (রাহঃ) ….. সাহল সা'য়িদী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) উভয় মোজার উপর মাসেহ করতেন এবং তিনি আমাদেরকেও মোজার উপর মাসেহ করার নির্দেশ দিয়েছেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ الْمُثَنَّى، عَنْ عَطَاءٍ الْخُرَاسَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي سَفَرٍ فَقَالَ ‏ "‏ هَلْ مِنْ مَاءٍ ‏"‏ ‏.‏ فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ ثُمَّ لَحِقَ بِالْجَيْشِ فَأَمَّهُمْ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৫৪৮। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ্ ইবন নুমায়র (রাহঃ) ….. আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে এক সফরে ছিলাম। তখন তিনি বললেনঃ পানি আছে কি? অতঃপর তিনি উযূ করেন এবং তাঁর উভয় মোজার উপর মাসেহ করেন। এরপর তিনি মুজাহিদ বাহিনীর সাথে মিলিত হন এবং তাদের ইমামতি করেন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا دَلْهَمُ بْنُ صَالِحٍ الْكِنْدِيُّ، عَنْ حُجَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْكِنْدِيِّ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّجَاشِيَّ، أَهْدَى لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ خُفَّيْنِ أَسْوَدَيْنِ سَاذَجَيْنِ فَلَبِسَهُمَا ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَيْهِمَا ‏.‏
বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)
৫৪৯। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) …… আবু বুরায়দা (রাযিঃ)-এর পিতা থেকে বর্ণিত। নাজ্জাশী (আবিসিনিয়ার বাদশাহ) নবী (ﷺ)-এর জন্য কাল রংয়ের এক জোড়া মোজা উপঢৌকন পাঠান। তিনি তা পরিধান করেন। এরপর তিনি উভয় মোজার উপর মাসেহ করেন।
মোজার উপরিভাগ ও নিম্নভাগ মাসেহ করা প্রসঙ্গে
بَاب مَا جَاءَ فِي مَسْحِ أَعْلَى الْخُفِّ وَأَسْفَلِهِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ رَجَاءِ بْنِ حَيْوَةَ، عَنْ وَرَّادٍ، كَاتِبِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَسَحَ أَعْلَى الْخُفِّ وَأَسْفَلَهُ ‏.‏
বর্ণনাকারী: হযরত মুগীরা ইবনে শু‘বা (রাঃ)
৫৫০। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ….. মুগীরা ইবন শো'বা (রাযিঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর মোজার উপরিভাগ ও নিম্নভাগ মাসেহ করেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، قَالَ حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ جَرِيرِ بْنِ يَزِيدَ، قَالَ حَدَّثَنِي مُنْذِرٌ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ مَرَّ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِرَجُلٍ يَتَوَضَّأُ وَيَغْسِلُ خُفَّيْهِ فَقَالَ بِيَدِهِ كَأَنَّهُ دَفَعَهُ ‏ "‏ إِنَّمَا أُمِرْتَ بِالْمَسْحِ ‏"‏ ‏.‏ وَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِيَدِهِ هَكَذَا مِنْ أَطْرَافِ الأَصَابِعِ إِلَى أَصْلِ السَّاقِ وَخَطَّطَ بِالأَصَابِعِ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৫৫১। মুহাম্মাদ ইবন মুসাফফা হিমসী (রাহঃ) ….. জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) এক ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন, যে উযু করছিল এবং তার মোজা দুটি ধৌত করছিল। তখন তিনি তাকে হাত দিয়ে নিষেধ করেন এবং বলেনঃ আমাকে মাসেহ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর হাত দিয়ে এরূপ করতে বলেন যেঃ তিনি তাঁর আঙ্গুল দ্বারা রেখা টেনে পায়ের নলা পর্যন্ত নিলেন।
মুকীম ও মুসাফিরের জন্য মাসেহ করার সময়সীমা প্রসঙ্গে
بَاب مَا جَاءَ فِي التَّوْقِيتِ فِي الْمَسْحِ لِلْمُقِيمِ وَالْمُسَافِرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، قَالَ سَمِعْتُ الْقَاسِمَ بْنَ مُخَيْمِرَةَ، عَنْ شُرَيْحِ بْنِ هَانِئٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنِ الْمَسْحِ، عَلَى الْخُفَّيْنِ فَقَالَتِ ائْتِ عَلِيًّا فَسَلْهُ فَإِنَّهُ أَعْلَمُ بِذَلِكَ مِنِّي ‏.‏ فَأَتَيْتُ عَلِيًّا فَسَأَلْتُهُ عَنِ الْمَسْحِ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَأْمُرُنَا أَنْ نَمْسَحَ لِلْمُقِيمِ يَوْمًا وَلَيْلَةً وَلِلْمُسَافِرِ ثَلاَثَةَ أَيَّامٍ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৫৫২। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)....শুরায়হ ইবন হানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি 'আয়েশা (রাযিঃ)-কে উভয় মোজার উপর মাসেহ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ তুমি 'আলী (রাযিঃ)-এর কাছে গিয়ে তাঁকে জিজ্ঞাসা কর। কেননা তিনি এ ব্যাপারে আমার চাইতে অধিক জ্ঞাত। তখন আমি 'আলী (রাযিঃ)-এর কাছে এলাম এবং তাঁকে মাসেহ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নির্দেশ দিয়েছেন, মুকীমের জন্য একদিন একরাত এবং মুসাফিরের জন্য তিনদিন মাসেহ করতে।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِيهِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ، قَالَ جَعَلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لِلْمُسَافِرِ ثَلاَثًا وَلَوْ مَضَى السَّائِلُ عَلَى مَسْأَلَتِهِ لَجَعَلَهَا خَمْسًا ‏.‏
বর্ণনাকারী: খুযাইমা ইবনে ছাবিত আনসারী (রাঃ)
৫৫৩। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ....... খুযায়মা ইবন সাবিত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মুসাফিরের জন্য তিনদিন (মাসেহের সময়) নির্ধারণ করেছেন; যদি প্রশ্নকারী আরো সময় বৃদ্ধির আবেদন করতেন, তবে তিনি তা পাঁচ দিন নির্ধারণ করতেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، قَالَ سَمِعْتُ إِبْرَاهِيمَ التَّيْمِيَّ، يُحَدِّثُ عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ ثَلاَثَةُ أَيَّامٍ - أَحْسِبُهُ قَالَ - وَلَيَالِيهِنَّ لِلْمُسَافِرِ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: খুযাইমা ইবনে ছাবিত আনসারী (রাঃ)
৫৫৪। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ….. খুযায়মা ইবন সাবিত (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ 'তিন দিন।' আমার মনে হয়, তিনি বলেছেনঃ মুসাফিরের জন্য মোজার উপর মাসেহের সময় নির্ধারণ করেছেন তিন দিন তিন রাত।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالَ حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالَ حَدَّثَنَا عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي خَثْعَمٍ الثُّمَالِيُّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا الطُّهُورُ عَلَى الْخُفَّيْنِ قَالَ ‏ "‏ لِلْمُسَافِرِ ثَلاَثَةُ أَيَّامٍ وَلَيَالِيهِنَّ وَلِلْمُقِيمِ يَوْمٌ وَلَيْلَةٌ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৫৫৫। আবু বকর ইবন আবু শায়বা ও আবু কুরায়ব (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সাহাবায়ে কিরাম বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! মোজার উপর মাসেহ কত দিনের জন্য করা যায়? তিনি বললেনঃ মুসাফিরের জন্য তিন দিন তিন রাত ও মুকীমের জন্য এক দিন এক রাত।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَبِشْرُ بْنُ هِلاَلٍ الصَّوَّافُ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، قَالَ حَدَّثَنَا الْمُهَاجِرُ أَبُو مَخْلَدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ رَخَّصَ لِلْمُسَافِرِ إِذَا تَوَضَّأَ وَلَبِسَ خُفَّيْهِ ثُمَّ أَحْدَثَ وُضُوءًا أَنْ يَمْسَحَ ثَلاَثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ وَلِلْمُقِيمِ يَوْمًا وَلَيْلَةً ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু বাকরা (রাঃ)
৫৫৬। মুহাম্মাদ ইবন বাশশার ও বিশর ইবন হিলাল সাওয়াফ (রাহঃ) …..আবু বাকরা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি মুসাফিরকে উযূ করে মোজা পরিধানের পর উযূ ভঙ্গ হলে, তিন দিন তিন রাত মোজার উপর মাসেহ করার অনুমতি দিয়েছেন। আর মুকীমের জন্য এক দিন এক রাতের (অনুমতি দিয়েছেন)।
অনির্ধারিত সময়ের জন্য মাসেহ করা প্রসঙ্গে
بَاب مَا جَاءَ فِي الْمَسْحِ بِغَيْرِ تَوْقِيتٍ
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، وَعَمْرُو بْنُ سَوَّادٍ الْمِصْرِيَّانِ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَنْبَأَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَزِينٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ أَيُّوبَ بْنِ قَطَنٍ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَىٍّ، عَنْ أُبَىِّ بْنِ عِمَارَةَ، - وَكَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَدْ صَلَّى فِي بَيْتِهِ الْقِبْلَتَيْنِ كِلْتَيْهِمَا - أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ قَالَ ‏"‏ نَعَمْ ‏"‏ ‏.‏ قَالَ يَوْمًا قَالَ ‏"‏ وَيَوْمَيْنِ ‏"‏ ‏.‏ قَالَ وَثَلاَثًا حَتَّى بَلَغَ سَبْعًا قَالَ لَهُ ‏"‏ وَمَا بَدَا لَكَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উবাই ইবনে ঈমারা (রাঃ)
৫৫৭। হারমালা ইবন ইয়াহইয়া ও 'আমর ইবন সাওয়াদ মিসরী (রাহঃ) ..... উবাই ইবন 'ইমারা (রাযিঃ) থেকে বর্ণিত। তাঁর ঘরে রাসূলুল্লাহ (ﷺ) উভয় কিবলার দিকে মুখ করে সালাত আদায় করেন। তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বললেনঃ আমি কি উভয় মোজার উপর মাসেহ করবো? তিনি বললেনঃ হ্যাঁ। রাবী বললেনঃ এক দিন? আবার বললেনঃ দুই দিন? আবার বললেনঃ তিন দিন করলে? এমন কি তিনি সাত সংখ্যা পর্যন্ত পৌঁছলেন। রাসলুল্লাহ্ (ﷺ) তাকে বললেনঃ যতদিন তোমার মন চায়।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنِ الْحَكَمِ بْنِ عَبْدِ اللَّهِ الْبَلَوِيِّ، عَنْ عَلِيِّ بْنِ رَبَاحٍ اللَّخْمِيِّ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، أَنَّهُ قَدِمَ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ مِنْ مِصْرَ فَقَالَ مُنْذُ كَمْ لَمْ تَنْزِعْ خُفَّيْكَ قَالَ مِنَ الْجُمُعَةِ إِلَى الْجُمُعَةِ ‏.‏ قَالَ أَصَبْتَ السُّنَّةَ ‏.‏
বর্ণনাকারী: হযরত উকবা ইবন আমির রাযি.
৫৫৮। আহমদ ইবন ইউসুফ সুলামী (রাহঃ) ........ 'উকবা ইবন 'আমির জুহানী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি মিসর থেকে 'উমর ইবন খাত্তাব (রাযিঃ)-এর কাছে আগমন করেন। তখন 'উমর (রাযিঃ) বললেনঃ তুমি তোমার মোজা কতদিনে খুলো না? সে বললো এক জুমু'আ থেকে আরেক জুমু'আ পর্যন্ত। তিনি বললেনঃ তুমি সুন্নতের উপর প্রতিষ্ঠিত আছ।
চামড়ার মোজা ও জুতার উপর মাসেহ প্রসঙ্গে
بَاب مَا جَاءَ فِي الْمَسْحِ عَلَى الْجَوْرَبَيْنِ وَالنَّعْلَيْنِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي قَيْسٍ الأَوْدِيِّ، عَنِ الْهُزَيْلِ بْنِ شُرَحْبِيلَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْجَوْرَبَيْنِ وَالنَّعْلَيْنِ ‏.‏
বর্ণনাকারী: হযরত মুগীরা ইবনে শু‘বা (রাঃ)
৫৫৯। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ......... মুগীরা ইবন শো'বা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) উযূ করেন এবং তিনি চামড়ার মোজা ও জুতার উপর মাসেহ করেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُعَلَّى بْنُ مَنْصُورٍ، وَبِشْرُ بْنُ آدَمَ، قَالاَ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عِيسَى بْنِ سِنَانٍ، عَنِ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْجَوْرَبَيْنِ وَالنَّعْلَيْنِ ‏.‏ قَالَ الْمُعَلَّى فِي حَدِيثِهِ لاَ أَعْلَمُهُ إِلاَّ قَالَ وَالنَّعْلَيْنِ ‏.‏
বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)
পাগড়ীর উপর মাসেহ করা প্রসঙ্গে
بَاب مَا جَاءَ فِي الْمَسْحِ عَلَى الْعِمَامَةِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الأَعْمَشِ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، عَنْ بِلاَلٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَسَحَ عَلَى الْخُفَّيْنِ وَالْخِمَارِ ‏.‏
বর্ণনাকারী: বিলাল ইবনে রাবাহ (রাঃ)
৫৬১। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) …… বিলাল (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর উভয় মোজা এবং পাগড়ীর উপর মাসেহ করেন।
حَدَّثَنَا دُحَيْمٌ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُصْعَبٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ وَالْعِمَامَةِ ‏.‏
বর্ণনাকারী: জা‘ফার ইবনু ‘আমর ইবনু ‘উমাইয়াহ যামরী (রহঃ)
৫৬২। দুহায়ম ও ইবনে আবী শাঈবা (রাহঃ) ….. 'আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে উভয় মোজা ও পাগড়ীর উপর মাসেহ করতে দেখেছি।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي الْفُرَاتِ، عَنْ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي شُرَيْحٍ، عَنْ أَبِي مُسْلِمٍ، مَوْلَى زَيْدِ بْنِ صُوحَانَ قَالَ كُنْتُ مَعَ سَلْمَانَ فَرَأَى رَجُلاً يَنْزِعُ خُفَّيْهِ لِلْوُضُوءِ فَقَالَ لَهُ سَلْمَانُ امْسَحْ عَلَى خُفَّيْكَ وَعَلَى خِمَارِكَ وَبِنَاصِيَتِكَ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ وَالْخِمَارِ ‏.‏
বর্ণনাকারী: সালমান ফারিসী (রাঃ)
৫৬৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ....যায়দ ইবন সূহান (রাযিঃ)-এর মুক্ত দাস আবু মুসলিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি সালমান (রাযিঃ)-এর সঙ্গে ছিলাম। তখন তিনি এক ব্যক্তিকে উযূ করার জন্য তার মোজা খুলতে দেখেন। তখন সালমান (রাযিঃ) তাকে বলেনঃ তুমি তোমার উভয় মোজার উপর, তোমার পাগড়ীর উপর এবং তোমার মাথার সম্মুখভাগ মাসেহ কর। কেননা আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে উভয় মোজা ও পাগড়ীর উপর মাসেহ করতে দেখেছি।
حَدَّثَنَا أَبُو طَاهِرٍ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ مُسْلِمٍ، عَنْ أَبِي مَعْقِلٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ وَعَلَيْهِ عِمَامَةٌ قِطْرِيَّةٌ فَأَدْخَلَ يَدَهُ مِنْ تَحْتِ الْعِمَامَةِ فَمَسَحَ مُقَدَّمَ رَأْسِهِ وَلَمْ يَنْقُضِ الْعِمَامَةَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৫৬৪। আবু তাহির ও আহমদ ইবন 'আমর ইবন সারাহ (রাহঃ) ….. আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে উযূ করতে দেখেছি, তখন তাঁর মাথায় ছিল কিতরী পাগড়ী। এরপর তিনি পাগড়ীর নিম্নভাগ দিয়ে হাত প্রবেশ করালেন এবং মাথার সম্মুখ ভাগ মাসেহ করলেন এবং পাগড়ী খুললেন না।
أبواب التيمم<br>بَاب مَا جَاءَ فِي التَّيَمُّمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، أَنَّهُ قَالَ سَقَطَ عِقْدُ عَائِشَةَ فَتَخَلَّفَتْ لاِلْتِمَاسِهِ فَانْطَلَقَ أَبُو بَكْرٍ إِلَى عَائِشَةَ فَتَغَيَّظَ عَلَيْهَا فِي حَبْسِهَا النَّاسَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ الرُّخْصَةَ فِي التَّيَمُّمِ ‏.‏ قَالَ فَمَسَحْنَا يَوْمَئِذٍ إِلَى الْمَنَاكِبِ ‏.‏ قَالَ فَانْطَلَقَ أَبُو بَكْرٍ إِلَى عَائِشَةَ فَقَالَ مَا عَلِمْتُ إِنَّكِ لَمُبَارَكَةٌ ‏.‏
বর্ণনাকারী: আম্মার ইবন ইয়াসির আল-'আনযী (রা)
৫৬৫। মুহাম্মাদ ইবন রুমহ (রাহঃ)...... 'আম্মার ইবন ইয়াসির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ 'আয়েশা (রাযিঃ)-এর গলার হার পড়ে গেল। তিনি সেটি তালাশ করার জন্য পেছনে রয়ে গেলেন। আবু বকর (রাযিঃ) 'আয়েশা (রাযিঃ)-এর কাছে যান এবং লোকদের যাত্রায় বিঘ্ন ঘটানোর জন্য তাঁর উপর রাগান্বিত হন। তখন আল্লাহ্ তা'আলা তায়াম্মুমের অনুমতি সম্পর্কিত আয়াত নাযিল করেন। রাবী বলেনঃ আমরা সেদিন থেকে হাতের কনুই পর্যন্ত মাসেহ আরম্ভ করি। রাবী আরো বলেনঃ এরপর আবু বকর (রাযিঃ) 'আয়েশা (রাযিঃ)-এর কাছে যান এবং বলেনঃ আমি জানতাম না যে, তুমি এত কল্যাণময়ী।
তায়াম্মুমের কারণ প্রসঙ্গে
بَاب مَا جَاءَ فِي التَّيَمُّمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، قَالَ تَيَمَّمْنَا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِلَى الْمَنَاكِبِ ‏.‏
বর্ণনাকারী: আম্মার ইবন ইয়াসির আল-'আনযী (রা)
৫৬৬। মুহাম্মাদ ইবন আবু 'উমর আদানী (রাহঃ)....... 'আম্মার ইবন ইয়াসির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে কাঁধ পর্যন্ত মাসেহ করতাম।
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، ح وَحَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الْهَرَوِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، جَمِيعًا عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ جُعِلَتْ لِيَ الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৫৬৭। ইয়া'কুব ইবন হুমায়দ ইবন কাসিব ও আবু ইসহাক হুনায়বি (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমার জন্য যমীনকে মসজিদ ও পবিত্র করা হয়েছে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا اسْتَعَارَتْ مِنْ أَسْمَاءَ قِلاَدَةً فَهَلَكَتْ فَأَرْسَلَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ أُنَاسًا فِي طَلَبِهَا فَأَدْرَكَتْهُمُ الصَّلاَةُ فَصَلَّوْا بِغَيْرِ وُضُوءٍ فَلَمَّا أَتَوُا النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ شَكَوْا ذَلِكَ إِلَيْهِ فَنَزَلَتْ آيَةُ التَّيَمُّمِ فَقَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ جَزَاكِ اللَّهُ خَيْرًا فَوَاللَّهِ مَا نَزَلَ بِكِ أَمْرٌ قَطُّ إِلاَّ جَعَلَ اللَّهُ لَكِ مِنْهُ مَخْرَجًا وَجَعَلَ لِلْمُسْلِمِينَ فِيهِ بَرَكَةً ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৫৬৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি তাঁর (বোন) আসমা (রাযিঃ)-এর নিকট থেকে একটি হার ধার নেন এবং সেটি হারিয়ে যায়। তখন নবী (ﷺ) সেটি তালাশ করার জন্য লোক পাঠান। ইত্যবসরে তাঁদের সালাতের সময় হয়ে যায়। তাঁরা বিনা উযূতে সালাত আদায় করেন। এরপর তাঁরা নবী (ﷺ)-এর কাছে এসে এ ব্যাপারে অভিযোগ করেন। তখন তায়াম্মুমের আয়াত নাযিল হয় । উসায়দ ইবন হুযায়র (রাযিঃ) বললেনঃ [হে 'আয়েশা (রাযিঃ)! ] আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদানে ভূষিত করুন। আল্লাহর কসম! যখনই আপনার উপর কোন কঠিন মুসীবত এসেছে, তখনই আল্লাহ্ তা থেকে আপনার জন্য নাজাতের পথ সুগম করে দিয়েছেন এবং মুসলমানদের জন্য তাতে বরকত দান করেছেন।
তায়াম্মুমে একবার হাত মারা প্রসঙ্গে
بَاب فِي التَّيَمُّمِ ضَرْبَةً وَاحِدَةً
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ ذَرٍّ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً، أَتَى عُمَرَ بْنَ الْخَطَّابِ فَقَالَ إِنِّي أَجْنَبْتُ فَلَمْ أَجِدِ الْمَاءَ ‏.‏ فَقَالَ عُمَرُ لاَ تُصَلِّ ‏.‏ فَقَالَ عَمَّارُ بْنُ يَاسِرٍ أَمَا تَذْكُرُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِذْ أَنَا وَأَنْتَ فِي سَرِيَّةٍ فَأَجْنَبْنَا فَلَمْ نَجِدِ الْمَاءَ فَأَمَّا أَنْتَ فَلَمْ تُصَلِّ وَأَمَّا أَنَا فَتَمَعَّكْتُ فِي التُّرَابِ فَصَلَّيْتُ فَلَمَّا أَتَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ ‏.‏ فَقَالَ ‏ "‏ إِنَّمَا كَانَ يَكْفِيكَ ‏"‏ ‏.‏ وَضَرَبَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ بِيَدَيْهِ إِلَى الأَرْضِ ثُمَّ نَفَخَ فِيهِمَا وَمَسَحَ بِهِمَا وَجْهَهُ وَكَفَّيْهِ ‏.‏
বর্ণনাকারী: আব্দুর রহমান ইবনে আবযা (রাঃ)
৫৬৯। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ….. 'আব্দুর রহমান ইবন আবযা (রাযিঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি 'উমর ইবন খাত্তাব (রাযিঃ)-এর কাছে এলো এবং বললোঃ আমি অপবিত্র হয়েছি কিন্তু পানি পাচ্ছি না (এখন কি করি)? তখন 'উমার (রাযিঃ) বললেনঃ তুমি সালাত আদায় করো না। 'আম্মার ইবন ইয়াসির (রাযিঃ) বলেনঃ হে আমীরুল মু'মিনীন! আপনার কি স্মরণ আছে, আমি এবং আপনি এক যুদ্ধে যোগদান করেছিলাম। তখন আমরা অপবিত্র হয়ে যাই এবং পানি পাচ্ছিলাম না। তখন আপনি সালাত আদায় করেন নি। আর আমি যমীনে পড়ে গড়াগড়ি করি এবং সালাত আদায় করি। এরপর আমি যখন নবী (ﷺ)-এর কাছে আসি, তখন তাঁর নিকট ঐ ঘটনা উল্লেখ করি। তখন তিনি বলেছিলেনঃ এটাই তোমার জন্য যথেষ্ট। এরপর নবী (ﷺ) তাঁর দু'হাত যমীনের উপর মারেন এবং তাতে ফুঁ দেন। তারপর তিনি দুই হাত দিয়ে তাঁর মুখমণ্ডল ও উভয় হাতের তালু মাসেহ করেন।
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنِ الْحَكَمِ، وَسَلَمَةَ بْنِ كُهَيْلٍ، أَنَّهُمَا سَأَلاَ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى عَنِ التَّيَمُّمِ، فَقَالَ أَمَرَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ عَمَّارًا أَنْ يَفْعَلَ هَكَذَا وَضَرَبَ بِيَدَيْهِ إِلَى الأَرْضِ ثُمَّ نَفَضَهُمَا وَمَسَحَ عَلَى وَجْهِهِ ‏.‏ قَالَ الْحَكَمُ وَيَدَيْهِ ‏.‏ وَقَالَ سَلَمَةُ وَمِرْفَقَيْهِ ‏.‏
বর্ণনাকারী: সালামা ইবনে কুহায়ল (রহঃ)
৫৭০। 'উসমান ইবন আবু শায়বা (রাহঃ) ..... হাকাম ও সালামা ইবন কুহায়ল (রাহঃ) থেকে বর্ণিত। তাঁরা উভয়ে 'আব্দুল্লাহ্ ইবন আবু আওফা (রাযিঃ)-কে তায়াম্মুম সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন তিনি বলেনঃ নবী (ﷺ) 'আম্মার (রাযিঃ)-কে এভাবে তায়াম্মুম করার নির্দেশ দিয়েছেন। এরপর তিনি তাঁর দুই হাত মাটিতে মারেন। তারপর তিনি হস্তদ্বয় ঝেড়ে তাঁর মুখমণ্ডল ও উভয় হাত মাসেহ করেন। সালামা (রাহঃ) বলেনঃ তিনি তাঁর হাতের কনুই পর্যন্ত মাসেহ করেন।
তায়াম্মুম করার সময় যমীনে দুইবার হাত মারা প্রসঙ্গে
بَاب فِي التَّيَمُّمِ ضَرْبَتَيْنِ
حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ الْمِصْرِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَنْبَأَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ، حِينَ تَيَمَّمُوا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَأَمَرَ الْمُسْلِمِينَ فَضَرَبُوا بِأَكُفِّهِمُ التُّرَابَ وَلَمْ يَقْبِضُوا مِنَ التُّرَابِ شَيْئًا فَمَسَحُوا بِوُجُوهِهِمْ مَسْحَةً وَاحِدَةً ثُمَّ عَادُوا فَضَرَبُوا بِأَكُفِّهِمُ الصَّعِيدَ مَرَّةً أُخْرَى فَمَسَحُوا بِأَيْدِيهِمْ ‏.‏
বর্ণনাকারী: আম্মার ইবন ইয়াসির আল-'আনযী (রা)
৫৭১। আবু তাহির আহমদ ইবন 'আমর সারাহ মিসরী (রাহঃ) …… আম্মার ইবন ইয়াসির (রাযিঃ) থেকে বর্ণিত যে, যখন মুসলমানরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে তায়াম্মুম করেন, তখন তিনি মুসলমানদের নির্দেশ দেন, সেমতে তারা তাদের হাতের তালু মাটিতে মারে, কিন্তু তারা মাটি থেকে কিছুই তুলে নেয় না। তারা তাদের চেহারা একবার মাসেহ করে। অতঃপর তারা দ্বিতীয়বার তাদের হাতের তালু মাটিতে মারে এবং তাদের উভয় হাত মাসেহ করে।
অপবিত্র আহত ব্যক্তি গোসল করায় নিজের ক্ষতির আশংকা করলে
بَاب فِي الْمَجْرُوحِ تُصِيبُهُ الْجَنَابَةُ فَيَخَافُ عَلَى نَفْسِهِ إِنْ اغْتَسَلَ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ حَبِيبِ بْنِ أَبِي الْعِشْرِينَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يُخْبِرُ أَنَّ رَجُلاً، أَصَابَهُ جُرْحٌ فِي رَأْسِهِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ثُمَّ أَصَابَهُ احْتِلاَمٌ فَأُمِرَ بِالاِغْتِسَالِ فَاغْتَسَلَ فَكُزَّ فَمَاتَ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏"‏ قَتَلُوهُ قَتَلَهُمُ اللَّهُ أَفَلَمْ يَكُنْ شِفَاءَ الْعِيِّ السُّؤَالُ ‏"‏ ‏.‏ قَالَ عَطَاءٌ وَبَلَغَنَا أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏"‏ لَوْ غَسَلَ جَسَدَهُ وَتَرَكَ رَأْسَهُ حَيْثُ أَصَابَهُ الْجِرَاحُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
অপবিত্রতা থেকে গোসল প্রসঙ্গে
بَاب مَا جَاءَ فِي الْغُسْلِ مِنْ الْجَنَابَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، عَنْ خَالَتِهِ، مَيْمُونَةَ قَالَتْ وَضَعْتُ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ غُسْلاً فَاغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ فَأَكْفَأَ الإِنَاءَ بِشِمَالِهِ عَلَى يَمِينِهِ فَغَسَلَ كَفَّيْهِ ثَلاَثًا ثُمَّ أَفَاضَ عَلَى فَرْجِهِ ثُمَّ دَلَكَ يَدَهُ فِي الأَرْضِ ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ وَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا وَذِرَاعَيْهِ ثَلاَثًا ثُمَّ أَفَاضَ الْمَاءَ عَلَى سَائِرِ جَسَدِهِ ثُمَّ تَنَحَّى فَغَسَلَ رِجْلَيْهِ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত মাইমুনা (রাঃ)
৫৭৩। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. ইবন 'আব্বাস (রাযিঃ)-এর খালা মায়মুনা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-এর জন্য গোসলের পানি রাখলাম। তিনি অপবিত্রতা থেকে গোসল করলেন। তিনি পানির পাত্রটি তাঁর বাম দিক থেকে ডান দিকে নিলেন। এরপর তিনি তাঁর উভয় হাত তিনবার ধুলেন। অতঃপর তিনি তাঁর লজ্জাস্থানের উপর পানি ঢাললেন। এরপর তিনি তাঁর হাত যমীনে মারলেন, কুলি করলেন এবং নাকে পানি দিলেন, আর তিনি তাঁর মুখমণ্ডল তিনবার ধুলেন এবং দুই হাত তিনবার ধুলেন। এরপর তিনি তাঁর সারা শরীরে পানি ঢাললেন। তারপর একটু সরে গিয়ে তাঁর উভয় পা ধুলেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ سَعِيدٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا جُمَيْعُ بْنُ عُمَيْرٍ التَّيْمِيُّ، قَالَ انْطَلَقْتُ مَعَ عَمَّتِي وَخَالَتِي فَدَخَلْنَا عَلَى عَائِشَةَ فَسَأَلْنَاهَا كَيْفَ كَانَ يَصْنَعُ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عِنْدَ غُسْلِهِ مِنَ الْجَنَابَةِ قَالَتْ كَانَ يُفِيضُ عَلَى كَفَّيْهِ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ يُدْخِلُهَا فِي الإِنَاءِ ثُمَّ يَغْسِلُ رَأْسَهُ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ يُفِيضُ عَلَى جَسَدِهِ ثُمَّ يَقُومُ إِلَى الصَّلاَةِ وَأَمَّا نَحْنُ فَإِنَّا نَغْسِلُ رُءُوسَنَا خَمْسَ مِرَارٍ مِنْ أَجْلِ الضَّفْرِ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৫৭৪। মুহাম্মাদ ইবন 'আব্দুল মালিক ইবন আবু শাওয়ারিব (রাহঃ)....... জুমায় ইবন 'উমায়র তাইমী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আমার ফুফু ও খালার সাথে আয়েশা (রাযিঃ)-এর কাছে এলাম। আর আমরা তাঁকে প্রশ্ন করলামঃ রাসূলুল্লাহ (ﷺ) অপবিত্রতা থেকে গোসল কিভাবে করতেন? 'আইশা (রাযিঃ) বললেনঃ তিনি প্রথমে তাঁর উভয় হাতে তিনবার পানি ঢালতেন, এরপর তিনি তাঁর হাত পানির পাত্রে প্রবেশ করাতেন। তারপর তিনি তাঁর মাথা তিনবার ধৌত করতেন। এরপর তিনি তাঁর সমস্ত শরীরে পানি ঢেলে দিতেন। অবশেষে তিনি সালাতে দাঁড়াতেন। আর আমরা আমাদের মাথার চুল ঘন থাকার কারণে পাঁচবার ধৌত করতাম।
জানাবাত থেকে গোসল করা
بَاب فِي الْغُسْلِ مِنْ الْجَنَابَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ تَمَارَوْا فِي الْغُسْلِ مِنَ الْجَنَابَةِ عِنْدَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَمَّا أَنَا فَأُفِيضُ عَلَى رَأْسِي ثَلاَثَ أَكُفٍّ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জুবায়র ইবনে মুতঈম (রাঃ)
৫৭৫। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ....জুবায়র ইবন মুত'য়িম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ লোকেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে অপবিত্রতার গোসল সম্পর্কে বাদানুবাদে লিপ্ত হলো। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ আমি তো আমার মাথায় তিনবার অঞ্জলী ভর্তি করে পানি ঢেলে থাকি।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، جَمِيعًا عَنْ فُضَيْلِ بْنِ مَرْزُوقٍ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ رَجُلاً، سَأَلَهُ عَنِ الْغُسْلِ، مِنَ الْجَنَابَةِ فَقَالَ ثَلاَثًا ‏.‏ فَقَالَ الرَّجُلُ إِنَّ شَعْرِي كَثِيرٌ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ أَكْثَرَ شَعْرًا مِنْكَ وَأَطْيَبَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
আবু বকর ইবন আবু শায়বা, 'আলী ইবন মুহাম্মাদ ও আবু কুরায়ব (রাহঃ) ......আবু সা'য়ীদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি তাঁকে জানাবাত থেকে গোসল করা সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন তিনি বললেনঃ তিনবার। সে লোকটি বললোঃ আমার চুলতো বেশ ঘন। তখন তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মাথার চুল তো তোমার চাইতে অধিক ঘন এবং পবিত্র ছিল।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَا فِي، أَرْضٍ بَارِدَةٍ فَكَيْفَ الْغُسْلُ مِنَ الْجَنَابَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَمَّا أَنَا فَأَحْثُو عَلَى رَأْسِي ثَلاَثًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৫৭৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …. জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমি ঠাণ্ডা অঞ্চলের লোক। সুতরাং জানাবাত থেকে গোসল কিভাবে করব? তখন তিনি বললেনঃ আমি তো হাতের অঞ্জলীতে পানি নিয়ে তিনবার আমার মাথায় ঢেলে থাকি।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، سَأَلَهُ رَجُلٌ كَمْ أُفِيضُ عَلَى رَأْسِي وَأَنَا جُنُبٌ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَحْثُو عَلَى رَأْسِهِ ثَلاَثَ حَثَيَاتٍ ‏.‏ قَالَ الرَّجُلُ إِنَّ شَعْرِي طَوِيلٌ ‏.‏ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَكْثَرَ شَعَرًا مِنْكَ وَأَطْيَبَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৫৭৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তাঁকে জনৈক ব্যক্তি প্রশ্ন করলোঃ অপবিত্র অবস্থায় আমি আমার মাথায় কতবার পানি ঢালব? তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর মাথায় অঞ্জলী ভর্তি করে তিনবার ঢালতেন। লোকটি বললোঃ আমার চুল তো খুব লম্বা। তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মাথার চুল তো তোমার চাইতে অনেক বেশী ও পবিত্র ছিল।
গোসলের পর উযূ করা প্রসঙ্গে
بَاب فِي الْوُضُوءِ بَعْدَ الْغُسْلِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، وَإِسْمَاعِيلُ بْنُ مُوسَى السُّدِّيُّ، قَالُوا حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لاَ يَتَوَضَّأُ بَعْدَ الْغُسْلِ مِنَ الْجَنَابَةِ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৫৭৯। আবু বকর ইবন আবু শায়বা, 'আব্দুল্লাহ্ ইবন 'আমির ইবন যুরারাহ ও ইসমা'ঈল ইবন মুসা সুদ্দী (রাহঃ) ..... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ (ﷺ) জানাবাত থেকে গোসলের পরে উযূ করতেন না।
জানাবাতের গোসলের পূর্বে স্ত্রীর পাশে অবস্থান করা প্রসঙ্গে
بَاب فِي الْجُنُبِ يَسْتَدْفِئُ بِامْرَأَتِهِ قَبْلَ أَنْ تَغْتَسِلَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ حُرَيْثٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَغْتَسِلُ مِنَ الْجَنَابَةِ ثُمَّ يَسْتَدْفِئُ بِي قَبْلَ أَنْ أَغْتَسِلَ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৫৮০।আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) জানাবাত থেকে গোসল করতেন এবং তিনি গোসলের পূর্বে আমার থেকে উষ্ণতা লাভ করতেন।
পানি স্পর্শ ব্যতিরেকে অপবিত্র অবস্থায় নিদ্রা যাওয়া প্রসঙ্গে
بَاب فِي الْجُنُبِ يَنَامُ كَهَيْئَتِهِ لَا يَمَسُّ مَاءً
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُجْنِبُ ثُمَّ يَنَامُ وَلاَ يَمَسُّ مَاءً حَتَّى يَقُومَ بَعْدَ ذَلِكَ فَيَغْتَسِلَ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৫৮১। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ) …… 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) অপবিত্র হতেন। এরপর তিনি পানি স্পর্শ করা ছড়াই নিদ্রা যেতেন। অবশেষে তিনি ঘুম থেকে উঠে গোসল করতেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِنْ كَانَتْ لَهُ إِلَى أَهْلِهِ حَاجَةٌ قَضَاهَا ثُمَّ يَنَامُ كَهَيْئَتِهِ لاَ يَمَسُّ مَاءً ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৫৮২। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কোন সহধর্মিণীর কাছে যাওয়ার প্রয়োজন অনুভূত হলে, তিনি তা সম্পন্ন করতেন। এরপর তিনি পানি স্পর্শ করা ব্যতীত ঐ অবস্থায় নিদ্ৰা যেতেন।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يُجْنِبُ ثُمَّ يَنَامُ كَهَيْئَتِهِ لاَ يَمَسُّ مَاءً ‏.‏ قَالَ سُفْيَانُ فَذَكَرْتُ الْحَدِيثَ يَوْمًا فَقَالَ لِي إِسْمَاعِيلُ يَا فَتًى يُشَدُّ هَذَا الْحَدِيثُ بِشَىْءٍ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
অপবিত্র ব্যক্তি সালাতের ন্যায় উযূ করা ব্যতীত ঘুমাবে না
بَاب مَنْ قَالَ لَا يَنَامُ الْجُنُبُ حَتَّى يَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهُوَ جُنُبٌ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৫৮৪। মুহাম্মাদ ইবন রুমহ মিসরী (রাহঃ) ...... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) যখন অপবিত্র অবস্থায় নিদ্রা যাওয়ার ইচ্ছা করতেন, তখন তিনি সালাতের উযূর ন্যায় উযূ করে নিতেন।
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، قَالَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَيَرْقُدُ أَحَدُنَا وَهُوَ جُنُبٌ قَالَ ‏ "‏ نَعَمْ إِذَا تَوَضَّأَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৫৮৫। নসর ইবন 'আলী জাহযামী (রাহঃ) ….. ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। 'উমর ইবন খাত্তাব (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমাদের কেউ কি অপবিত্র অবস্থায় নিদ্রা যেতে পারবে? তিনি বললেনঃ হ্যাঁ, যদি সে উযূ করে নেয়।
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ، مُحَمَّدُ بْنُ عُثْمَانَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ كَانَ تُصِيبُهُ الْجَنَابَةُ بِاللَّيْلِ فَيُرِيدُ أَنْ يَنَامَ فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يَتَوَضَّأَ ثُمَّ يَنَامَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
৫৮৬। আবু মারওয়ান 'উসমানী মুহাম্মাদ ইবন 'উসমান (রাহঃ) ....... আবু সা'য়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। একদা রাতে তিনি অপবিত্র হয়ে যান। এরপর তিনি ঘুমানোর ইচ্ছা করলে তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে উযূ করে ঘুমানোর নির্দেশ দেন।
স্ত্রীর সাথে পুনঃ সহবাসের ইচ্ছা করলে উযূ করে নেবে
بَاب فِي الْجُنُبِ إِذَا أَرَادَ الْعَوْدَ تَوَضَّأَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا أَتَى أَحَدُكُمْ أَهْلَهُ ثُمَّ أَرَادَ أَنْ يَعُودَ فَلْيَتَوَضَّأْ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
৫৮৭। মুহাম্মাদ ইবন 'আব্দুল মালিক ইবন আবু শাওয়ারিব (রাহঃ) ….. আবু সা'য়ীদ (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ একবার তার স্ত্রীর সঙ্গে সহবাস করার পর পুনরায় সহবাসের ইচ্ছা করে, তখন সে যেন উযূ করে নেয়।
সব স্ত্রীর সঙ্গে সহবাস করার পর একেবার গোসল করা
بَاب مَا جَاءَ فِيمَنْ يَغْتَسِلُ مِنْ جَمِيعِ نِسَائِهِ غُسْلًا وَاحِدًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى أَبُو مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، وَأَبُو أَحْمَدَ عَنْ سُفْيَانَ، عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَطُوفُ عَلَى نِسَائِهِ فِي غُسْلٍ وَاحِدٍ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৫৮৮। মুহাম্মাদ ইবন মুসান্না (রাহঃ) ......আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) (মাঝে মাঝে) তাঁর সকল বিবির সঙ্গে সহবাসের পর একবার গোসল করতেন।
সব স্ত্রীর সঙ্গে সহবাস করার পর একেবার গোসল করা
بَاب مَا جَاءَ فِيمَنْ يَغْتَسِلُ مِنْ جَمِيعِ نِسَائِهِ غُسْلًا وَاحِدًا
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ صَالِحِ بْنِ أَبِي الأَخْضَرِ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ وَضَعْتُ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ غُسْلاً فَاغْتَسَلَ مِنْ جَمِيعِ نِسَائِهِ فِي لَيْلَةٍ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৫৮৯। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) …… আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর গোসলের পানি প্রস্তুত করে রাখতাম। এরপর তিনি তাঁর সকল বিবির সঙ্গে রাতে সহবাসের পর একবার গোসল করতেন।
প্রত্যেক সহবাসের পর গোসল করা
بَاب فِيمَنْ يَغْتَسِلُ عِنْدَ كُلِّ وَاحِدَةٍ غُسْلًا
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَنْبَأَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي رَافِعٍ، عَنْ عَمَّتِهِ، سَلْمَى عَنْ أَبِي رَافِعٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ طَافَ عَلَى نِسَائِهِ فِي لَيْلَةٍ وَكَانَ يَغْتَسِلُ عِنْدَ كُلِّ وَاحِدَةٍ مِنْهُنَّ فَقِيلَ لَهُ يَا رَسُولَ اللَّهِ أَلاَ تَجْعَلُهُ غُسْلاً وَاحِدًا فَقَالَ ‏ "‏ هُوَ أَزْكَى وَأَطْيَبُ وَأَطْهَرُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু রাফি' (রাঃ)
৫৯০।ইসহাক ইবন মনসুর (রাহঃ) ….. আবু রাফে' (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) একরাতে তাঁর সকল বিবির সঙ্গে সহবাস করেন। আর তিনি তাদের প্রত্যেকের সাথে সহবাসের পর গোসল করেন। তখন তাঁকে জিজ্ঞাসা করা হলোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আপনি কেন একবার গোসল করলেন না? তখন তিনি বলেনঃ এই পদ্ধতি অধিকতর বিশুদ্ধ, পবিত্র ও উত্তম।
অপবিত্র অবস্থায় পানাহার করা
بَاب فِي الْجُنُبِ يَأْكُلُ وَيَشْرَبُ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، وَغُنْدَرٌ، وَوَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ وَهُوَ جُنُبٌ تَوَضَّأَ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৫৯১।আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) নাপাকী অবস্থায় কিছু খাওয়ার ইচ্ছা করলে উযূ করে নিতেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ هَيَّاجٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ صُبَيْحٍ، حَدَّثَنَا أَبُو أُوَيْسٍ، عَنْ شُرَحْبِيلَ بْنِ سَعْدٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ سُئِلَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْجُنُبِ هَلْ يَنَامُ أَوْ يَأْكُلُ أَوْ يَشْرَبُ قَالَ ‏ "‏ نَعَمْ إِذَا تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৫৯২। মুহাম্মাদ ইবন 'উমর ইবন হায়্যাজ (রাহঃ) ….. জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ)-কে অপবিত্র ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে, সে কি ঘুমাতে অথবা আহার করতে বা পান করতে পারে? তিনি বললেনঃ হ্যাঁ, যখন সে সালাতের উযূর মত উযূ করে নেয়।
পানাহারের জন্য দুই হাত ধোয়া যথেষ্ট
بَاب مَنْ قَالَ يُجْزِئُهُ غَسْلُ يَدَيْهِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ وَهُوَ جُنُبٌ غَسَلَ يَدَيْهِ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৫৯৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) যখন নাপাকী অবস্থায় খাওয়ার ইচ্ছা করতেন, তখন তিনি তাঁর দুই হাত ধুয়ে নিতেন।
বিনা উযূতে কুরআন তিলাওয়াত করা প্রসঙ্গে।
بَاب مَا جَاءَ فِي قِرَاءَةِ الْقُرْآنِ عَلَى غَيْرِ طَهَارَةٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلِمَةَ، قَالَ دَخَلْتُ عَلَى عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَأْتِي الْخَلاَءَ فَيَقْضِي الْحَاجَةَ ثُمَّ يَخْرُجُ فَيَأْكُلُ مَعَنَا الْخُبْزَ وَاللَّحْمَ وَيَقْرَأُ الْقُرْآنَ وَلاَ يَحْجُبُهُ - وَرُبَّمَا قَالَ وَلاَ يَحْجُزُهُ - عَنِ الْقُرْآنِ شَىْءٌ إِلاَّ الْجَنَابَةُ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৫৯৪। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) …. 'আব্দুল্লাহ্ ইবন সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি 'আলী ইবন আবু তালিব (রাযিঃ)-এর কাছে গেলাম। তখন তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) ইস্তিনজাখানায় যেতেন এবং প্রয়োজন সেরে বের হয়ে আসতেন। এরপর তিনি আমাদের সাথে রুটি-গোশত খেতেন এবং কুরআন তিলাওয়াত করতেন এবং তাঁকে কোন জিনিস এ থেকে বিরত রাখত না; বরং তিনি কখনো কখনো বলতেনঃ জানাবাত ব্যতিরেকে কোন জিনিস তাঁকে কুরআন তিলাওয়াত থেকে বিরত রাখে না।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَقْرَأُ الْقُرْآنَ الْجُنُبُ وَلاَ الْحَائِضُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৫৯৫। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ......... ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ জুনুবী ব্যক্তি ও ঋতুবতী স্ত্রীলোক কুরআন তিলাওয়াত করতে পারবে না।
قَالَ أَبُو الْحَسَنِ وَحَدَّثَنَا أَبُو حَاتِمٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَقْرَأُ الْجُنُبُ وَالْحَائِضُ شَيْئًا مِنَ الْقُرْآنِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৫৯৬। আবুল হাসান (রাহঃ)..... ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ জুনুবী ব্যক্তি ও ঋতুবতী স্ত্রীলোক যেন কুরআনের কোন কিছুই তিলাওয়াত না করে।
প্রতিটি পশমের গোড়া অপবিত্র হওয়া প্রসঙ্গে
بَاب تَحْتَ كُلِّ شَعَرَةٍ جَنَابَةٌ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا الْحَارِثُ بْنُ وَجِيهٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ دِينَارٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ تَحْتَ كُلِّ شَعَرَةٍ جَنَابَةً فَاغْسِلُوا الشَّعَرَ وَأَنْقُوا الْبَشَرَةَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৫৯৭। নসর ইবন 'আলী জাহযামী (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ নিশ্চয়ই প্রতিটি পশমের গোড়ায় অপবিত্রতা রয়েছে। সুতরাং তোমরা চুলের গোড়া ভাল করে ধুয়ে নেবে এবং ত্বক পরিষ্কার করে নেবে।
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، حَدَّثَنِي عُتْبَةُ بْنُ أَبِي حَكِيمٍ، حَدَّثَنِي طَلْحَةُ بْنُ نَافِعٍ، حَدَّثَنِي أَبُو أَيُّوبَ الأَنْصَارِيُّ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏"‏ الصَّلَوَاتُ الْخَمْسُ وَالْجُمُعَةُ إِلَى الْجُمُعَةِ وَأَدَاءُ الأَمَانَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهَا ‏"‏ ‏.‏ قُلْتُ وَمَا أَدَاءُ الأَمَانَةِ قَالَ ‏"‏ غُسْلُ الْجَنَابَةِ فَإِنَّ تَحْتَ كُلِّ شَعَرَةٍ جَنَابَةً ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ)
৫৯৮। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) …… আবু আইয়ূব আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ পাঁচ ওয়াক্তের সালাত, এক জুমু'আ থেকে অপর জুমু'আ এবং আমানত আদায় করা, এর মধ্যবর্তী সময়ের গুনাহের জন্য কাফ্ফারা। আমি বললাঃ আমানত আদায় করার অর্থ কি? তিনি বললেনঃ জানাবাতের গোসল করা। কেননা প্রতিটি পশমের গোড়ায় অপবিত্রতা রয়েছে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ زَاذَانَ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ تَرَكَ مَوْضِعَ شَعَرَةٍ مِنْ جَسَدِهِ مِنْ جَنَابَةٍ لَمْ يَغْسِلْهَا فُعِلَ بِهِ كَذَا وَكَذَا مِنَ النَّارِ ‏"‏ ‏.‏ قَالَ عَلِيٌّ فَمِنْ ثَمَّ عَادَيْتُ شَعَرِي ‏.‏ وَكَانَ يَجُزُّهُ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৫৯৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)..... আলী ইবন আবু তালিব (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি অপবিত্রতার গোসল করার সময়ে তার দেহের একটি পশম পরিমাণ স্থান ছেড়ে দেয়, সে যেন গোসলই করে নাই; তাকে এই পরিমাণ জাহান্নামের কঠিন শাস্তি দেওয়া হবে। 'আলী (রাযিঃ) বলেনঃ এরপর থেকে আমি আমার চুলের সাথে শত্রুতা পোষণ করে আসছি এবং তিনি মাথা মুণ্ডন করতেন।
পুরুষের ন্যায় স্ত্রীলোকদের নিদ্রাযোগে স্বপ্নদোষ হওয়া প্রসঙ্গে
بَاب مَا جَاءَ فِي الْمَرْأَةِ تَرَى فِي مَنَامِهَا مَا يَرَى الرَّجُلُ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّهَا أُمِّ سَلَمَةَ، قَالَتْ جَاءَتْ أُمُّ سُلَيْمٍ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَسَأَلَتْهُ عَنِ الْمَرْأَةِ تَرَى فِي مَنَامِهَا مَا يَرَى الرَّجُلُ قَالَ ‏"‏ نَعَمْ إِذَا رَأَتِ الْمَاءَ فَلْتَغْتَسِلْ ‏"‏ ‏.‏ فَقُلْتُ فَضَحْتِ النِّسَاءَ وَهَلْ تَحْتَلِمُ الْمَرْأَةُ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ تَرِبَتْ يَمِينُكِ فَبِمَ يُشْبِهُهَا وَلَدُهَا إِذًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)
৬০০। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উম্মু সুলায়ম (রাযিঃ) নবী (ﷺ)-এর কাছে এসে জনৈক মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, যার ঘুমের ঘোরে পুরুষের মতই স্বপ্নদোষ হয়। তিনি বললেনঃ হ্যাঁ। যখন সে পানি (বীর্য) দেখতে পায়, তবে সে যেন গোসল করে নেয়। তখন আমি বললামঃ মহিলাদের জন্য লজ্জাজনক! মহিলাদেরও কি স্বপ্নদোষ হয়? নবী (ﷺ) বললেনঃ তোমাদের জন্য আফসোস! তা নাহলে সন্তান কিরূপে তার মায়ের সদৃশ্য হয়ে থাকে?
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، وَعَبْدُ الأَعْلَى، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ أُمَّ سُلَيْمٍ، سَأَلَتْ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْمَرْأَةِ تَرَى فِي مَنَامِهَا مَا يَرَى الرَّجُلُ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ إِذَا رَأَتْ ذَلِكَ فَأَنْزَلَتْ فَعَلَيْهَا الْغُسْلُ ‏"‏ ‏.‏ فَقَالَتْ أُمُّ سَلَمَةَ يَا رَسُولَ اللَّهِ أَيَكُونُ هَذَا قَالَ ‏"‏ نَعَمْ مَاءُ الرَّجُلِ غَلِيظٌ أَبْيَضُ وَمَاءُ الْمَرْأَةِ رَقِيقٌ أَصْفَرُ فَأَيُّهُمَا سَبَقَ أَوْ عَلاَ أَشْبَهَهُ الْوَلَدُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৬০১। মুহাম্মাদ ইবন মুসান্না (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। উম্মু সুলায়ম (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে জিজ্ঞাসা করলেন সে নারী সম্পর্কে, যে পুরুষের ন্যায় স্বপ্ন দেখে? তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ যদি কোন নারীর স্বপ্নদোষ হয় এবং এতে তার বীর্যপাত ঘটে, তবে তার উপর গোসল করা ফরয। উম্মু সালামা (রাযিঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! এরূপ কি হয়ে থাকে? তিনি বললেনঃ হ্যাঁ। পুরুষের বীর্য হলো গাঢ় সাদা এবং স্ত্রীলোকের বীর্য হলো পাতলা হলুদ রং বিশিষ্ট। সুতরাং এদের মাঝে যার বীর্য আগে স্খলিত হয়, সন্তান তার আকৃতি পায়।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ خَوْلَةَ بِنْتِ حَكِيمٍ، أَنَّهَا سَأَلَتْ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْمَرْأَةِ تَرَى فِي مَنَامِهَا مَا يَرَى الرَّجُلُ فَقَالَ ‏ "‏ لَيْسَ عَلَيْهَا غُسْلٌ حَتَّى تُنْزِلَ كَمَا أَنَّهُ لَيْسَ عَلَى الرَّجُلِ غُسْلٌ حَتَّى يُنْزِلَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত খাওলা বিনতে হাকীম সুলামিয়্যা রাযি.
৬০২। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ....... খাওলা বিনতে হাকীম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এক মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করেন, যে পুরুষের মতই স্বপ্ন দেখে? তখন তিনি বললেনঃ বীর্যপাত না হওয়া পর্যন্ত তার জন্য গোসল করা ওয়াজিব হয় না; যেমন পুরুষের বীর্যপাত না হলে গোসল করতে হয় না।
মহিলাদের অপবিত্রতা থেকে গোসল করা
بَاب مَا جَاءَ فِي غُسْلِ النِّسَاءِ مِنْ الْجَنَابَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أَشُدُّ ضَفْرَ رَأْسِي أَفَأَنْقُضُهُ لِغُسْلِ الْجَنَابَةِ فَقَالَ ‏"‏ إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْثِي عَلَيْهِ ثَلاَثَ حَثَيَاتٍ مِنْ مَاءٍ ثُمَّ تُفِيضِي عَلَيْكِ مِنَ الْمَاءِ فَتَطْهُرِينَ ‏"‏ ‏.‏ أَوْ قَالَ ‏"‏ فَإِذَا أَنْتِ قَدْ طَهُرْتِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)
৬০৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আমি আমার চুলের খোঁপা খুব শক্ত করে বেঁধে থাকি। আমি কি জানাবাতের গোসল করার সময় তা খুলে ফেলবো? তখন তিনি বললেনঃ বরং তুমি তোমার হাতে করে তিনবার মাথায় পানি ঢাললেই তা তোমার জন্য যথেষ্ট হবে। এরপর তুমি তোমার সমস্ত মাথায় পানি ঢেলে দেবে এভাবে তুমি পবিত্র হয়ে যাবে অথবা তিনি বলেছেনঃ এরূপ করলে তুমি পাক হয়ে যাবে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، قَالَ بَلَغَ عَائِشَةَ أَنَّ عَبْدَ، اللَّهِ بْنَ عَمْرٍو يَأْمُرُ نِسَاءَهُ إِذَا اغْتَسَلْنَ أَنْ يَنْقُضْنَ رُءُوسَهُنَّ فَقَالَتْ يَا عَجَبًا لاِبْنِ عَمْرٍو هَذَا أَفَلاَ يَأْمُرُهُنَّ أَنَّ يَحْلِقْنَ رُءُوسَهُنَّ لَقَدْ كُنْتُ أَنَا وَرَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَغْتَسِلُ مِنْ إِنَاءٍ وَاحِدٍ فَلاَ أَزِيدُ عَلَى أَنْ أُفْرِغَ عَلَى رَأْسِي ثَلاَثَ إِفْرَاغَاتٍ ‏.‏
বর্ণনাকারী: উবায়দ ইবনে উমায়র (রহঃ)
৬০৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ……. 'উবায়দ ইবন 'উমায়র (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ 'আয়েশা (রাযিঃ)-এর কাছে খবর পৌঁছলো যে 'আব্দুল্লাহ ইবন 'আমর (রাযিঃ) তাঁর বিবিদের গোসলের সময় তাদের মাথার চুলের খোঁপা খুলে ফেলার জন্য নির্দেশ দেন। তখন তিনি বললেনঃ 'আমর (রাযিঃ)-এর এ কাজ আশ্চর্যজনক। সে তাঁর বিবিগণকে তাদের মাথা মুণ্ডনের হুকুম দিচ্ছে না কেন? অবশ্যই আমি এবং রাসূলুল্লাহ (ﷺ) একই পাত্রের পানি থেকে গোসল করতাম। তখন আমি আমার হাতে পানি নিয়ে। কেবলমাত্র তিনবার আমার মাথায় ঢালতাম।
অপবিত্র ব্যক্তির জন্য কি স্থির পানিতে ডুব দেয়া যথেষ্ট?
بَاب مَا جَاءَ فِي الْجُنُبِ يَنْغَمِسُ فِي الْمَاءِ الدَّائِمِ أَيُجْزِئُهُ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى الْمِصْرِيَّانِ، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ، أَنَّ أَبَا السَّائِبِ، مَوْلَى هِشَامِ بْنِ زُهْرَةَ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَغْتَسِلْ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ وَهُوَ جُنُبٌ ‏"‏ ‏.‏ فَقَالَ كَيْفَ يَفْعَلُ يَا أَبَا هُرَيْرَةَ فَقَالَ يَتَنَاوَلُهُ تَنَاوُلاً ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৬০৫। আহমদ ইবন 'ঈসা ও হারমালা ইবন ইয়াহ্ইয়া মিসরী (রাহঃ)........ হিশাম ইবন যুহরা (রাযিঃ)-এর মুক্ত গোলাম আবু সায়িব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি আবু হুরায়রা (রাযিঃ)-কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন স্থির পানিতে অপবিত্রতার গোসল না করে। তখন তিনি বললেনঃ তাহলে সে কিরূপে গোসল করবে? হে আবু হুরায়রা (রাযিঃ)! তিনি বললেনঃ কোন পাত্রে পানি তুলে গোসল করবে।
বীর্যপাতে গোসল ওয়াজিব হয়
بَاب مَا جَاءَ فِيمَنْ يَغْتَسِلُ مِنْ جَمِيعِ نِسَائِهِ غُسْلًا وَاحِدًا
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا غُنْدَرٌ، مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ ذَكْوَانَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَرَّ عَلَى رَجُلٍ مِنَ الأَنْصَارِ فَأَرْسَلَ إِلَيْهِ فَخَرَجَ رَأْسُهُ يَقْطُرُ فَقَالَ ‏"‏ لَعَلَّنَا أَعْجَلْنَاكَ ‏"‏ ‏.‏ قَالَ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ إِذَا أُعْجِلْتَ أَوْ أُقْحِطْتَ فَلاَ غُسْلَ عَلَيْكَ وَعَلَيْكَ الْوُضُوءُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
৬০৬। আবু বকর ইবন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ......আবু সা'য়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ্ (ﷺ) জনৈক আনসার ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি তাকে ডেকে পাঠান। সে যখন বেরিয়ে এলো, তখন তার মাথা থেকে পানি টপকাচ্ছিল। তখন তিনি বললেনঃ সম্ভবত আমরা তোমাকে তাড়াহুড়ার মধ্যে ফেলেছি? সে বললোঃ হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। তিনি বললেনঃ যখন তোমাকে তড়িঘড়ি ডাকা হবে এবং তোমার বীর্যপাত না হবে, তখন তোমার উপর গোসল ওয়াজিব নয়; বরং এরূপ অবস্থায় তুমি উযূ করে নেবে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ السَّائِبِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سُعَادٍ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْمَاءُ مِنَ الْمَاءِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ)
৬০৭। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ) ........ আবু আইয়ূব (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ বীর্যপাত হলে গোসল ওয়াজিব হয়।
পুরুষ ও নারীর লজ্জাস্থান মিলিত হলে গোসল ওয়াজিব হয়
بَاب مَا جَاءَ فِي وُجُوبِ الْغُسْلِ إِذَا الْتَقَى الْخِتَانَانِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الطَّنَافِسِيُّ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، قَالاَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، أَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَتْ إِذَا الْتَقَى الْخِتَانَانِ فَقَدْ وَجَبَ الْغُسْلُ فَعَلْتُهُ أَنَا وَرَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَاغْتَسَلْنَا ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৬০৮। 'আলী ইবন মুহাম্মাদ তানাফিসী ও 'আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ) ……. নবী (ﷺ) এর সহধর্মিণী 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন দুই বিপরীত লিঙ্গ পরস্পর মিলিত হবে, তখন গোসল ওয়াজিব হয়। আমি এবং রাসূলুল্লাহ্ (ﷺ) এরূপ করেছি এবং এরপর আমরা গোসল করে নিয়েছি।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَنْبَأَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ قَالَ سَهْلُ بْنُ سَعْدٍ السَّاعِدِيُّ أَنْبَأَنَا أُبَىُّ بْنُ كَعْبٍ، قَالَ إِنَّمَا كَانَتْ رُخْصَةً فِي أَوَّلِ الإِسْلاَمِ ثُمَّ أُمِرْنَا بِالْغُسْلِ بَعْدُ ‏.‏
বর্ণনাকারী: হযরত উবাই ইবনে কা‘ব (রাঃ)
৬০৯। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ..... উবাই ইবন কা'ব থেকে বর্ণিত। তিনি বলেনঃ ইসলামের প্রথম যুগে বীর্যপাতের ফলে গোসল ওয়াজিব ছিল না। পরে আমাদের গোসলের নির্দেশ দেওয়া হয়েছে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، عَنْ هِشَامٍ الدَّسْتَوَائِيِّ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا جَلَسَ الرَّجُلُ بَيْنَ شُعَبِهَا الأَرْبَعِ ثُمَّ جَهَدَهَا فَقَدْ وَجَبَ الْغُسْلُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৬১০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …. আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন কোন ব্যক্তি তার স্ত্রীর চার অঙ্গের মধ্যবর্তি স্থানে উপবিষ্ট হয় এবং তার সাথে সংগম করে, তখন গোসল ওয়াজিব হয়।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ حَجَّاجٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا الْتَقَى الْخِتَانَانِ وَتَوَارَتِ الْحَشَفَةُ فَقَدْ وَجَبَ الْغُسْلُ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)
৬১১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. শু'আয়ব (রাযিঃ)-এর পিতার থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যখন দুই বিপরীত লিঙ্গ পরস্পর মিলিত হয় এবং পুংলিঙ্গের অগ্রভাগ প্রবিষ্ট হয়, তখন গোসল ওয়াজিব হয়।
স্বপ্নদোষের পর আর্দ্রতা দেখতে না পেলে
بَاب مَنْ احْتَلَمَ وَلَمْ يَرَ بَلَلًا
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ، عَنِ الْعُمَرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَرَأَى بَلَلاً وَلَمْ يَرَ أَنَّهُ احْتَلَمَ اغْتَسَلَ وَإِذَا رَأَى أَنَّهُ قَدِ احْتَلَمَ وَلَمْ يَرَ بَلَلاً فَلاَ غُسْلَ عَلَيْهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৬১২। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).........'আয়েশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যদি তোমাদের কেউ নিদ্রা থেকে জাগ্রত হয়ে আর্দ্রতা দেখে কিন্তু স্বপ্নদোষের কথা তার মনে পড়ে না, সে গোসল করে নেবে। আর যদি কারো স্বপ্নদোষের কথা মনে পড়ে যায় কিন্তু সে কোন অর্দ্রতা দেখতে না পায়, তাহলে তার উপর গোসল ওয়াজিব নয়।
গোসলের সময় পর্দা করার প্রসঙ্গে
بَاب مَا جَاءَ فِي الِاسْتِتَارِ عِنْدَ الْغُسْلِ
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، وَأَبُو حَفْصٍ عَمْرُو بْنُ عَلِيٍّ الْفَلاَّسُ وَمُجَاهِدُ بْنُ مُوسَى قَالُوا حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ الْوَلِيدِ، أَخْبَرَنِي مُحِلُّ بْنُ خَلِيفَةَ، حَدَّثَنِي أَبُو السَّمْحِ، قَالَ كُنْتُ أَخْدُمُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَكَانَ إِذَا أَرَادَ أَنْ يَغْتَسِلَ قَالَ ‏ "‏ وَلِّنِي ‏"‏ ‏.‏ فَأُوَلِّيهِ قَفَاىَ وَأَنْشُرُ الثَّوْبَ فَأَسْتُرُهُ بِهِ ‏.‏
বর্ণনাকারী: আবুস সামহ (রাঃ)
৬১৩। 'আব্বাস ইবন 'আব্দুল 'আযীম 'আম্বারী ও আবু হাফস 'আমর ইবন 'আলী ফাল্লাস এবং মুজাহিদ ইবন মুসা (রাহঃ)..... আবু সামহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ) -এর খিদমত করতাম। তিনি যখন গোসলের ইচ্ছা প্রকাশ করতেন, তখন তিনি বলতেনঃ আমার দিকে পিঠ ফিরিয়ে দাঁড়াও। তখন আমি তাঁর দিকে আমার পিঠ ফিরিয়ে দাঁড়াতাম এবং আমি কাপড় লম্বা করে তা দিয়ে তাঁর পর্দা করতাম।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ نَوْفَلٍ، أَنَّهُ قَالَ سَأَلْتُ فَلَمْ أَجِدْ أَحَدًا يُخْبِرُنِي أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ سَبَّحَ فِي سَفَرٍ حَتَّى أَخْبَرَتْنِي أُمُّ هَانِئٍ بِنْتُ أَبِي طَالِبٍ أَنَّهُ قَدِمَ عَامَ الْفَتْحِ فَأَمَرَ بِسِتْرٍ فَسُتِرَ عَلَيْهِ فَاغْتَسَلَ ثُمَّ سَبَّحَ ثَمَانِيَ رَكَعَاتٍ ‏.‏
৬১৪। মুহাম্মাদ ইবন রুমহ মিসরী (রাহঃ)........ 'আব্দুল্লাহ ইবন নাওফল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি অনেকের কাছে প্রশ্ন করেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) কি সফরে থাকাকালীন সময়ে চাশতের সালাত আদায় করতেন? কিন্তু এ সম্পর্কে অবহিত করার মত আমি কাউকে পেলাম না। অবশেষে উম্মু হানী বিনতে আবু তালিব (রাযিঃ) আমাকে অবহিত করেন যে, নবী (ﷺ) মক্কা বিজয়ের দিন সেখানে আসার পর পর্দা করার জন্য নির্দেশ দেন। সেমতে তাঁর জন্য পর্দা করা হয়। তখন তিনি গোসল করেন এবং চাশতের আট রাক'আত সালাত আদায় করেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ ثَعْلَبَةَ الْحِمَّانِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ أَبُو يَحْيَى الْحِمَّانِيُّ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عُمَارَةَ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَغْتَسِلَنَّ أَحَدُكُمْ بِأَرْضِ فَلاَةٍ وَلاَ فَوْقَ سَطْحٍ لاَ يُوَارِيهِ فَإِنْ لَمْ يَكُنْ يَرَى فَإِنَّهُ يُرَى ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
৬১৫। মুহাম্মাদ ইবন 'উবায়দ ইবন সা'লাবা হিমানী (রাহঃ) ….. 'আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন উন্মুক্ত ময়দানে কিংবা ছাদের উপরে গোসল না করে, যতক্ষণ না কোন জিনিস দিয়ে আড়াল করা হয়। যদিও সে দেখে না কিন্তু তাকে দেখা হয়।
পেশাব-পায়খানার বেগ চেপে রেখে সালাত আদায় করা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে
بَاب مَا جَاءَ فِي النَّهْيِ لِلْحَاقِنِ أَنْ يُصَلِّيَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَرْقَمَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا أَرَادَ أَحَدُكُمُ الْغَائِطَ وَأُقِيمَتِ الصَّلاَةُ فَلْيَبْدَأْ بِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে আরকাম (রাঃ)
৬১৬। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ) …… 'আব্দুল্লাহ্ ইবন আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যদি তোমাদের কারো পায়খানার বেগ হয়, আর সালাতের ইকামত হতে থাকে, এমতাবস্থায় প্রথমে পায়খানার কাজ সেরে নেবে।
حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنِ السَّفْرِ بْنِ نُسَيْرٍ، عَنْ يَزِيدَ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَهَى أَنْ يُصَلِّيَ الرَّجُلُ وَهُوَ حَاقِنٌ ‏.‏
বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.
৬১৭। বিশর ইবন আদম (রাহঃ) ….. আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) পেশাব-পায়খানার বেগ চেপে রেখে সালাত আদায় করতে নিষেধ করেছেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ إِدْرِيسَ الأَوْدِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَقُومُ أَحَدُكُمْ إِلَى الصَّلاَةِ وَبِهِ أَذًى ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৬১৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ........ আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন কষ্ট অর্থাৎ পেশাব-পায়খানার বেগ নিয়ে সালাতে না দাঁড়ায়।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ حَبِيبِ بْنِ صَالِحٍ، عَنْ أَبِي حَىٍّ الْمُؤَذِّنِ، عَنْ ثَوْبَانَ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ قَالَ ‏ "‏ لاَ يَقُومُ أَحَدٌ مِنَ الْمُسْلِمِينَ وَهُوَ حَاقِنٌ حَتَّى يَتَخَفَّفَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত ছাওবান (রাঃ)
৬১৯। মুহাম্মাদ ইবন মুসাফ্ফা হিমসী (রাহঃ) ...... সাওবান (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কোন মুসলমান যেন পোশাক-পায়খানার বেগ চেপে রেখে সালাতে না দাঁড়ায়, যতক্ষণ না সে হালকা হয়।
ঋতুবতী স্ত্রীলোকের হায়যের ইদ্দত পূর্ণ হওয়ার পর রক্ত নির্গত হওয়া প্রসঙ্গে
بَاب مَا جَاءَ فِي الْمُسْتَحَاضَةِ الَّتِي قَدْ عَدَّتْ أَيَّامَ أَقْرَائِهَا قَبْلَ أَنْ يَسْتَمِرَّ بِهَا الدَّمُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ الْمُنْذِرِ بْنِ الْمُغِيرَةِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ، حَدَّثَتْهُ أَنَّهَا، أَتَتْ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَشَكَتْ إِلَيْهِ الدَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّمَا ذَلِكَ عِرْقٌ فَانْظُرِي إِذَا أَتَى قَرْؤُكِ فَلاَ تُصَلِّي فَإِذَا مَرَّ الْقَرْءُ فَتَطَهَّرِي ثُمَّ صَلِّي مَا بَيْنَ الْقَرْءِ إِلَى الْقَرْءِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: ফাতিমা বিনতে আবু হুবাইশ (রাঃ)
৬২০।মুহাম্মাদ ইবন রুমহ (রাহঃ) ...... ফাতিমা বিনতে আবু হুবায়শ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে এসে তাঁর নিকট ঋতুস্রাব সম্পর্কে অভিযোগ করেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ বস্তুত এ হলো এক প্রকার শিরাজনিত রোগ। সুতরাং তুমি লক্ষ্য রাখবে, যখন তোমার ঋতুস্রাব শুরু হবে, তখন সালাত আদায় করবে না। আর যখন ঋতুস্রাবের ইদ্দত পূর্ণ হবে, তখন তুমি পবিত্র হয়ে যাবে। এরপর তুমি এক হায়য থেকে আরেক হায়য পর্যন্ত সময় সালাত আদায় করবে।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْجَرَّاحِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ قَالَ ‏ "‏ لاَ إِنَّمَا ذَلِكَ عِرْقٌ وَلَيْسَ بِالْحَيْضَةِ فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلاَةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي ‏"‏ ‏.‏ هَذَا حَدِيثُ وَكِيعٍ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৬২১। 'আব্দুল্লাহ্ ইবন জাররাহ ও আবু বকর ইবন আবু শায়বা এবং আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ….. 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ফাতিমা বিনতে আবু হুরায়শ (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ) আমি একজন মহিলা, যার রক্তস্রাব হতেই থাকে এবং আমি পবিত্র হই না। আমি কি সালাত ছেড়ে দেব? তিনি বললেনঃ না। বরং এটি হচ্ছে শিরাজনিত একটি রোগ এবং এ হায়যের রক্ত নয়। কাজেই যখন তোমার ঋতুস্রাব দেখা দেয়, তখন সালাত ছেড়ে দেবে। আর যখন ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, তখন তুমি রক্ত ধুয়ে ফেলে সালাত আদায় করবে। এটা ওয়াকী' (রাহঃ)-এর হাদীস।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، - إِمْلاَءً عَلَىَّ مِنْ كِتَابِهِ وَكَانَ السَّائِلُ غَيْرِي - أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ عَنْ عُمَرَ بْنِ طَلْحَةَ عَنْ أُمِّ حَبِيبَةَ بِنْتِ جَحْشٍ قَالَتْ كُنْتُ أُسْتَحَاضُ حَيْضَةً كَثِيرَةً طَوِيلَةً ‏.‏ قَالَتْ فَجِئْتُ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَسْتَفْتِيهِ وَأُخْبِرُهُ ‏.‏ قَالَتْ فَوَجَدْتُهُ عِنْدَ أُخْتِي زَيْنَبَ ‏.‏ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي إِلَيْكَ حَاجَةً ‏.‏ قَالَ ‏"‏ وَمَا هِيَ أَىْ هَنْتَاهْ ‏"‏ ‏.‏ قُلْتُ إِنِّي أُسْتَحَاضُ حَيْضَةً طَوِيلَةً كَبِيرَةً وَقَدْ مَنَعَتْنِي الصَّلاَةَ وَالصَّوْمَ فَمَا تَأْمُرُنِي فِيهَا قَالَ ‏"‏ أَنْعَتُ لَكِ الْكُرْسُفَ فَإِنَّهُ يُذْهِبُ الدَّمَ ‏"‏ ‏.‏ قُلْتُ هُوَ أَكْثَرُ ‏.‏ فَذَكَرَ نَحْوَ حَدِيثِ شَرِيكٍ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে হাবীবা (রাঃ)
৬২২।মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ) …… উম্মু হাবীবা বিনতে জাহ্হাশ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার ইস্তিহাযার রক্ত দীর্ঘ দিন ধরে খুব বেশী নির্গত হতো। তিনি বলেনঃ আমি এ ব্যাপারে ফতওয়ার জন্য নবী (ﷺ)-এর কাছে এলাম এবং তাঁকে বিষয়টি অবহিত করলাম। রাবী বলেনঃ আমি তাঁকে আমার বোন যয়নাব (রাযিঃ)-এর কাছে পেলাম। রাবী বলেনঃ আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আপনার কাছে আমার একটি বিশেষ প্রয়োজন আছে। তিনি বললেনঃ সেটি কি হে আমার প্রিয় শ্যালিকা। আমি বললামঃ আমার খুব বেশী পরিমাণে দীর্ঘ সময় ধরে ইস্তিহাযার রক্ত আসে, যা আমাকে সালাত ও সাওম থেকে বিরত রাখে। সুতরাং এ ব্যাপারে আপনি আমাকে কি হুকুম করেন? তিনি বললেনঃ আমি তোমাকে তুলার পট্টি ব্যবহার করার নির্দেশ দিচ্ছি। কেননা তা রক্ত প্রতিরোধক। আমি বললামঃ তা পরিমাণে খুব বেশী। এরপর তিনি শারীক (রাহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ উল্লেখ করেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ سَأَلَتِ امْرَأَةٌ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَتْ إِنِّي أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ قَالَ ‏"‏ لاَ وَلَكِنْ دَعِي قَدْرَ الأَيَّامِ وَاللَّيَالِي الَّتِي كُنْتِ تَحِيضِينَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو بَكْرٍ فِي حَدِيثِهِ ‏"‏ وَقَدْرَهُنَّ مِنَ الشَّهْرِ ثُمَّ اغْتَسِلِي وَاسْتَثْفِرِي بِثَوْبٍ وَصَلِّي ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)
৬২৩। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)............উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক মহিলা নবী (ﷺ)-এর কাছে জিজ্ঞাসা করলেন যে, আমি ইস্তিহাযার রোগী, কখনো পবিত্র হই না। আমি কি সালাত ছেড়ে দেব? তিনি বললেন না। বরং যে দিন ও রাতগুলোতে তুমি হায়য অবস্থায় থাক, সে সময় সালাত ছেড়ে দেবে। আবু বকর (রাহঃ) তাঁর হাদীসে বলেনঃ প্রতি মাসের ঋতুকালীন সময়ের দিনগুলো নির্ধারণ কর, এরপর গোসল করে কাপড়ের পট্টি বেঁধে সালাত আদায় কর।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ قَالَ ‏ "‏ لاَ إِنَّمَا ذَلِكَ عِرْقٌ وَلَيْسَ بِالْحَيْضَةِ اجْتَنِبِي الصَّلاَةَ أَيَّامَ مَحِيضِكِ ثُمَّ اغْتَسِلِي وَتَوَضَّئِي لِكُلِّ صَلاَةٍ وَإِنْ قَطَرَ الدَّمُ عَلَى الْحَصِيرِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৬২৪। 'আলী ইবন মুহাম্মাদ ও আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা ফাতিমা বিনতে আবু হুবায়শ (রাযিঃ) নবী (ﷺ)-এর কাছে এসে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমি এমন এক মহিলা যার ইস্তিহাযা লেগেই থাকে এবং কখনো পবিত্র হই না। আমি কি সালাত ছেড়ে দেব? তিনি বললেনঃ না। বরং এতো এক প্রকার শিরাজনিত রোগ, এ হায়যের রক্ত নয়। তুমি তোমার হায়যের ইদ্দতকালীন সময়ে সালাত থেকে বিরত থাকবে। এরপর গোসল করবে এবং প্রত্যেক সালাতের জন্য উযূ করে নেবে যদিও সালাতের পাটিতে রক্ত ঝরে পড়ে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْمَاعِيلُ بْنُ مُوسَى، قَالاَ حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي الْيَقْظَانِ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ الْمُسْتَحَاضَةُ تَدَعُ الصَّلاَةَ أَيَّامَ أَقْرَائِهَا ثُمَّ تَغْتَسِلُ وَتَتَوَضَّأُ لِكُلِّ صَلاَةٍ وَتَصُومُ وَتُصَلِّي ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আদী ইবনে ছাবিত (রহঃ)
৬২৫। আবু বকর ইবন আবু শায়বা ও ইসমা'ঈল ইবন মুসা (রাহঃ)....... সাবিত (রাযিঃ)-এর পিতার সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ইস্তিহাযাগ্রস্থ (স্রাবজনিত রোগাক্রান্ত) মহিলা তার হায়যের ইদ্দতকালীন সময়ে সালাত ছেড়ে দেবে। এরপর সে গোসল করবে এবং প্রত্যেক সালাতের জন্য উযূ করবে। আর সাওম পালন করবে এবং সালাত আদায় করবে।
যদি ইস্তিহাযা ও হায়যের সংমিশ্রণ ঘটে, তবে সে স্ত্রীলোক হায়যের ইদ্দতের উপর স্থির থাকবে না
بَاب مَا جَاءَ فِي الْمُسْتَحَاضَةِ إِذَا اخْتَلَطَ عَلَيْهَا الدَّمُ فَلَمْ تَقِفْ عَلَى أَيَّامِ حَيْضِهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، وَعَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَتِ اسْتُحِيضَتْ أُمُّ حَبِيبَةَ بِنْتُ جَحْشٍ وَهِيَ تَحْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ سَبْعَ سِنِينَ فَشَكَتْ ذَلِكَ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ هَذِهِ لَيْسَتْ بِالْحَيْضَةِ وَإِنَّمَا هُوَ عِرْقٌ فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلاَةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْتَسِلِي وَصَلِّي ‏"‏ ‏.‏ قَالَتْ عَائِشَةُ فَكَانَتْ تَغْتَسِلُ لِكُلِّ صَلاَةٍ ثُمَّ تُصَلِّي وَكَانَتْ تَقْعُدُ فِي مِرْكَنٍ لأُخْتِهَا زَيْنَبَ بِنْتِ جَحْشٍ حَتَّى إِنَّ حُمْرَةَ الدَّمِ لَتَعْلُو الْمَاءَ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৬২৬। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ) ........... নবী (ﷺ)-এর সহধর্মিণী 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ 'আব্দুর রহমান ইবন 'আওফ (রাযিঃ)-এর স্ত্রী উর্দু হাবীবা বিনতে জাহ্হাশ (রাযিঃ)-এর ইস্তিহাযা হলো। তিনি সাত বছর তাঁর স্ত্রীত্বে ছিলেন। তিনি নবী (ﷺ)-এর কাছে এসে অভিযোগ করেন। তখন নবী (ﷺ) বললেনঃ এটা হায়যের রক্ত নয় বরং তা একটি শিরাজনিত রোগ। যখন হায়য শুরু হবে, তখন তুমি সালাত ছেড়ে দেবে। আর যখন হায়যের রক্ত বন্ধ হয়ে যাবে, তখন গোসল করে সালাত আদায় করবে। আয়েশা (রা.) বলেনঃ এরপর তিনি প্রত্যেক সালাতের জন্য গোসল করতেন এবং সালাত আদায় করতেন। আর তিনি তাঁর বোন যয়নাব বিনতে জাহ্হাশ (রাযিঃ)-এর পানির পাত্রে বসতেন, এমন কি রক্তের লাল আভা পানির উপরে এসে যেতো।
بَاب مَا جَاءَ فِي الْبِكْرِ إِذَا ابْتَدَأَتْ مُسْتَحَاضَةً أَوْ كَانَ لَهَا أَيَّامُ حَيْضٍ فَنَسِيَتْهَا
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا شَرِيكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ، عَنْ عَمِّهِ، عِمْرَانَ بْنِ طَلْحَةَ عَنْ أُمِّهِ، حَمْنَةَ بِنْتِ جَحْشٍ أَنَّهَا اسْتُحِيضَتْ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَأَتَتْ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَتْ إِنِّي اسْتُحِضْتُ حَيْضَةً مُنْكَرَةً شَدِيدَةً ‏.‏ قَالَ لَهَا ‏"‏ احْتَشِي كُرْسُفًا ‏"‏ ‏.‏ قَالَتْ لَهُ إِنَّهُ أَشَدُّ مِنْ ذَلِكَ إِنِّي أَثُجُّ ثَجًّا ‏.‏ قَالَ ‏"‏ تَلَجَّمِي وَتَحَيَّضِي فِي كُلِّ شَهْرٍ فِي عِلْمِ اللَّهِ سِتَّةَ أَيَّامٍ أَوْ سَبْعَةَ أَيَّامٍ ثُمَّ اغْتَسِلِي غُسْلاً فَصَلِّي وَصُومِي ثَلاَثَةً وَعِشْرِينَ أَوْ أَرْبَعَةً وَعِشْرِينَ وَأَخِّرِي الظُّهْرَ وَقَدِّمِي الْعَصْرَ وَاغْتَسِلِي لَهُمَا غُسْلاً وَأَخِّرِي الْمَغْرِبَ وَعَجِّلِي الْعِشَاءَ وَاغْتَسِلِي لَهُمَا غُسْلاً وَهَذَا أَحَبُّ الأَمْرَيْنِ إِلَىَّ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হামনা বিনতে জাহশ (রাঃ)
৬২৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ......... হামনা বিনতে জাহ্হাশ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জীবদ্দশায় তাঁর ইস্তিহাযা শুরু হয়েছিল। তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে এসে বললেনঃ আমার খুব বেশী পরিমাণে হায়যের রক্ত আসে। তিনি তাঁকে বললেনঃ তুমি কুরসুপ (তুলা) ব্যবহার কর। রাবী হামনা তাঁকে বললেনঃ তা খুবই বেশী। আমার সারাক্ষণই স্রাব হতে থাকে। তিনি বললেনঃ তাহলে স্রাব নির্গত স্থানে কাপড়ের পট্টি বেঁধে নেবে এবং প্রত্যেক মাসে ছয় কি সাতদিন হায়যের ইদ্দত গণ্য করবে। এরপর গোসল করে সাওম ও সালাত আদায় করবে ২৩ দিন কি ২৪ দিন। যুহরের সালাত বিলম্বে আদায় করবে এবং 'আসরের সালাত জলদি আদায় করবে। আর এই সালাতদ্বয়ের জন্য একবার গোসল করে নেবে। আর মাগরিবের সালাত বিলম্বে আদায় করবে এবং 'ঈশার সালাত জলদি আদায় করবে এবং এ সালাতদ্বয়ের জন্য একবার গোসল করবে। এই পন্থা আমার নিকট অধিকতর প্রিয়।
কাপড়ে হায়যের রক্ত লেগে যাওয়া প্রসঙ্গে
بَاب فِي مَا جَاءَ فِي دَمِ الْحَيْضِ يُصِيبُ الثَّوْبَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ ثَابِتِ بْنِ هُرْمُزَ أَبِي الْمِقْدَامِ، عَنْ عَدِيِّ بْنِ دِينَارٍ، عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، قَالَتْ سَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ دَمِ الْحَيْضِ يُصِيبُ الثَّوْبَ قَالَ ‏ "‏ اغْسِلِيهِ بِالْمَاءِ وَالسِّدْرِ وَحُكِّيهِ وَلَوْ بِضِلَعٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মে কায়স বিনতে মিহসান (রাঃ)
৬২৮। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) …… উন্মু কায়স বিনতে মিহসান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে কাপড়ে হায়যের রক্ত লেগে যাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তুমি তা পানি ও বরইপাতা দিয়ে ধুয়ে নাও এবং তা খুঁচিয়ে পরিষ্কার কর, যদিও তা কাঠি দিয়ে করতে হয়।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، قَالَتْ سُئِلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ دَمِ الْحَيْضِ يَكُونُ فِي الثَّوْبِ قَالَ ‏ "‏ اقْرُصِيهِ وَاغْسِلِيهِ وَصَلِّي فِيهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আসমা বিনতে আবু বকর রাযি.
৬২৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ........ আসমা বিনতে আবু বকর সিদ্দীক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করা হলোঃ যদি কাপড়ে হায়যের রক্ত লেগে যায় (তাহলে কি করতে হবে)? তিনি বললেনঃ সেটি রগড়িয়ে নেবে, এরপর ধুয়ে ফেলবে, তারপর তাতেই সালাত আদায় করবে।
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهَا قَالَتْ إِنْ كَانَتْ إِحْدَانَا لَتَحِيضُ ثُمَّ تَقْتَنِصُ الدَّمَ مِنْ ثَوْبِهَا عِنْدَ طُهْرِهَا فَتَغْسِلُهُ وَتَنْضِحُ عَلَى سَائِرِهِ ثُمَّ تُصَلِّي فِيهِ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৬৩০। হারমালা ইবন ইয়াহ্ইয়া (রাহঃ) ….. নবী (ﷺ) এর সহধর্মিণী 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন আমাদের কারো হায়য শুরু হতো, তখন তার হায়যের ইদ্দত শেষ হওয়ার পর সে তার কাপড় থেকে রক্ত খুঁচিয়ে তুলে ফেলে, তার পরে তা ধুয়ে নিত এবং সব কাপড়ে পানি ছিঁটিয়ে দিত। এরপর এতেই সালাত আদায় করত।
ঋতুবতী মহিলা সালাতের কাযা আদায় করবে না
بَاب مَا جَاءَ فِي الْحَائِضِ لَا تَقْضِي الصَّلَاةَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ مُعَاذَةَ الْعَدَوِيَّةِ، عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةً، سَأَلَتْهَا أَتَقْضِي الْحَائِضُ الصَّلاَةَ قَالَتْ لَهَا عَائِشَةُ أَحَرُورِيَّةٌ أَنْتِ قَدْ كُنَّا نَحِيضُ عِنْدَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ ثُمَّ نَطْهُرُ وَلَمْ يَأْمُرْنَا بِقَضَاءِ الصَّلاَةِ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৬৩১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদা জনৈকা মহিলা তাঁকে জিজ্ঞাসা করলো যে, ঋতুবতী মহিলা কি সালাতের কাযা আদায় করবে? 'আয়েশা (রাযিঃ) তাকে বললেনঃ তুমি কি হারুরীয়া (খারিজী)? নবী (ﷺ)-এর জীবদ্দশায় আমাদের হাযয হতো, এরপর আমরা পবিত্র হতাম, কিন্তু তিনি আমাদের সালাতের কাযা আদায় করার হুকুম দিতেন না।
ঋতুবতী মহিলার মসজিদ থেকে কোন কিছু নেওয়া প্রসঙ্গে
بَاب الْحَائِضِ تَتَنَاوَلُ الشَّيْءَ مِنْ الْمَسْجِدِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَهِيِّ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ نَاوِلِينِي الْخُمْرَةَ مِنَ الْمَسْجِدِ ‏"‏ ‏.‏ فَقُلْتُ إِنِّي حَائِضٌ ‏.‏ فَقَالَ ‏"‏ لَيْسَتْ حَيْضَتُكِ فِي يَدِكِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৬৩২। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ তুমি মসজিদ থেকে আমার জন্য চাটাইখানি আন। তখন আমি বললাম আমি তো ঋতুবতী। তিনি বললেনঃ তোমার হায়যের রক্ত তো তোমার হাতে নেই।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يُدْنِي رَأْسَهُ إِلَىَّ وَأَنَا حَائِضٌ وَهُوَ مُجَاوِرٌ - تَعْنِي مُعْتَكِفًا - فَأَغْسِلُهُ وَأُرَجِّلُهُ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৬৩৩। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)..... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) তাঁর মাথা আমার দিকে এগিয়ে দিতেন, অথচ তখন আমি ঋতুবর্তী থাকতাম। তিনি এ সময় মসজিদে ইতিকাফরত অবস্থায় থাকতেন, আর আমি তাঁর মাথা ধুয়ে চুল আঁচড়িয়ে দিতাম।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورِ ابْنِ صَفِيَّةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَضَعُ رَأْسَهُ فِي حِجْرِي وَأَنَا حَائِضٌ وَيَقْرَأُ الْقُرْآنَ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৬৩৪। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ) .... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ঋতুবতী অবস্থায় থাকাকালীন সময়ে রাসূলুল্লাহ (ﷺ) আমার কোলে মাথা রেখে কুরআন তিলাওয়াত করতেন।
ঋতুবতী মহিলার সাথে তার স্বামীর আচরণ প্রসঙ্গে
بَاب مَا لِلرَّجُلِ مِنْ امْرَأَتِهِ إِذَا كَانَتْ حَائِضًا
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْجَرَّاحِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ عَبْدِ الْكَرِيمِ، ح وَحَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الشَّيْبَانِيِّ، جَمِيعًا عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَتْ إِحْدَانَا إِذَا كَانَتْ حَائِضًا أَمَرَهَا النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ أَنْ تَأْتَزِرَ فِي فَوْرِ حَيْضَتِهَا ثُمَّ يُبَاشِرُهَا وَأَيُّكُمْ يَمْلِكُ إِرْبَهُ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَمْلِكُ إِرْبَهُ
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৬৩৫। 'আব্দুল্লাহ ইবন জারবাহ, আবু সালামা ইয়াহ্ইয়া ইবন খালাফ ও আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন আমাদের কারো ঋতুস্রাব শুরু হতো, তখন নবী (ﷺ) তাকে তার ঋতুস্রাব নির্গত হওয়ার স্থানে ইয়ার বাঁধার নির্দেশ দিতেন। এরপর তিনি তাঁর সাথে একত্রে শয়ন করতেন। আর তোমাদের মাঝে এমন কে আছে, যে তার প্রবৃত্তিকে বশে রাখতে পারে, যেমন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর প্রবৃত্তিকে বশে রাখতে সক্ষম ছিলেন?
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَتْ إِحْدَانَا إِذَا حَاضَتْ أَمَرَهَا النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ أَنْ تَأْتَزِرَ بِإِزَارٍ ثُمَّ يُبَاشِرُهَا ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৬৩৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ......... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমাদের কেউ ঋতুবতী হলে নবী (ﷺ) তাকে তার (লাজ্জাস্থানে) ইযার বাঁধার নির্দেশ দিতেন। এরপর তিনি তাঁর সাথে একত্রে শয়ন করতেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي لِحَافِهِ فَوَجَدْتُ مَا تَجِدُ النِّسَاءُ مِنَ الْحَيْضَةِ فَانْسَلَلْتُ مِنَ اللِّحَافِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ أَنَفِسْتِ ‏"‏ ‏.‏ قُلْتُ وَجَدْتُ مَا تَجِدُ النِّسَاءُ مِنَ الْحَيْضَةِ ‏.‏ قَالَ ‏"‏ ذَلِكَ مَا كَتَبَ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ ‏"‏ ‏.‏ قَالَتْ فَانْسَلَلْتُ فَأَصْلَحْتُ مِنْ شَأْنِي ثُمَّ رَجَعْتُ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ تَعَالَىْ فَادْخُلِي مَعِي فِي اللِّحَافِ ‏"‏ ‏.‏ قَالَتْ فَدَخَلْتُ مَعَهُ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)
৬৩৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. উন্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে তাঁর লেপের ভিতর অবস্থান করছিলাম, এ সময় আমি আমার হায়য শুরু হয়েছে বুঝতে পেরে লেপের ভিতর থেকে বেরিয়ে আসি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি কি ঋতুবর্তী হয়েছ? আমি বললামঃ নারীদের যেরূপ হায়য হয়, আমিও সেরূপ অনুভব করছি। তিনি বললেনঃ এটা তো এমন জিনিস, যা আল্লাহ আদম (আ)-এর কন্যা সন্তানের জন্য নির্ধারণ করেছেন। উম্মে সালামা (রাযিঃ) বললেনঃ আমি বেরিয়ে পড়লাম এবং নিজের অবস্থা ঠিক করে নিলাম, এরপর ফিরে আসলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ এসো এবং আমার সঙ্গে লেপের ভিতরে থাক। তিনি বললেনঃ এরপর আমি তাঁর নিকট গেলাম।
حَدَّثَنَا الْخَلِيلُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا ابْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سُوَيْدِ بْنِ قَيْسٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ حُدَيْجٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، زَوْجِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ سَأَلْتُهَا كَيْفَ كُنْتِ تَصْنَعِينَ مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي الْحَيْضَةِ قَالَتْ كَانَتْ إِحْدَانَا فِي فَوْرِهَا أَوَّلَ مَا تَحِيضُ تَشُدُّ عَلَيْهَا إِزَارًا إِلَى أَنْصَافِ فَخِذَيْهَا ثُمَّ تَضْطَجِعُ مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏
বর্ণনাকারী: মুআবিয়া ইবনে আবু সুফয়ান (রাঃ)
৬৩৮। খলীল ইবন 'আমর (রাহঃ) ….. মু'আবিয়া ইবন আবু সুফয়ান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-এর সহধর্মিণী উম্মে হাবীবা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলামঃ তুমি ঋতুবতী থাকাকালীন অবস্থায় রাসূলূল্লাহ (ﷺ)-এর সঙ্গে কিরূপ করতে? তিনি বলেনঃ আমাদের কারো হায়য শুরু হলে, তখনই তিনি তাঁর ইযার দুই রানের মাঝখানে বেঁধে নিতেন। এরপর তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে শুয়ে পড়তেন।
ঋতুবতী স্ত্রীর সঙ্গে সহবাস করা নিষিদ্ধ
بَاب النَّهْيِ عَنْ إِتْيَانِ الْحَائِضِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ حَكِيمٍ الأَثْرَمِ، عَنْ أَبِي تَمِيمَةَ الْهُجَيْمِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ أَتَى حَائِضًا أَوِ امْرَأَةً فِي دُبُرِهَا أَوْ كَاهِنًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৬৩৯। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাযিঃ) …. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ঋতুবতী স্ত্রীর সাথে সহবাস করে অথবা স্ত্রীর মলদ্বারে সঙ্গম করে অথবা জ্যোতিষীর কাছে যায় এবং সে যা বলে তা বিশ্বাস করে। সে অবশ্যই মুহাম্মাদ (ﷺ)-এর উপর নাযিলকৃত জিনিসকে (আল্লাহর কিতাবকে) অস্বীকার করলো।
ঋতুবতী স্ত্রীর সাথে সঙ্গম করার কাফ্ফারা
بَاب فِي كَفَّارَةِ مَنْ أَتَى حَائِضًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الْحَمِيدِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فِي الَّذِي يَأْتِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ قَالَ ‏ "‏ يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ بِنِصْفِ دِينَارٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৬৪০। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)...... ইবন 'আব্বাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি তার ঋতুবতী স্ত্রীর সাথে সঙ্গম করবে, সে যেন এক দীনার কিংবা অর্ধ দীনার সদকা করে দেয়।
ঋতুবতী মহিলার গোসলের পদ্ধতি
بَاب فِي الْحَائِضِ كَيْفَ تَغْتَسِلُ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لَهَا وَكَانَتْ حَائِضًا ‏"‏ انْقُضِي شَعْرَكِ وَاغْتَسِلِي ‏"‏ ‏.‏ قَالَ عَلِيٌّ فِي حَدِيثِهِ ‏"‏ انَقُضِي رَأْسَكِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৬৪১।আবু বকর ইবন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁকে ঋতুবতী থাকাকালীন সময়ে বললেনঃ তুমি তোমার চুলের গোছা খুলে নাও এবং গোসল কর। 'আলী (রাযিঃ) তাঁর হাদীসে 'তোমার মাথা খুলে ফেল’ বর্ণনা করেছেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ، قَالَ سَمِعْتُ صَفِيَّةَ، تُحَدِّثُ عَنْ عَائِشَةَ، أَنَّ أَسْمَاءَ، سَأَلَتْ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْغُسْلِ مِنَ الْمَحِيضِ فَقَالَ ‏"‏ تَأْخُذُ إِحْدَاكُنَّ مَاءَهَا وَسِدْرَهَا فَتَطْهُرُ فَتُحْسِنُ الطُّهُورَ أَوْ تَبْلُغُ فِي الطُّهُورِ ثُمَّ تَصُبُّ عَلَى رَأْسِهَا فَتَدْلُكُهُ دَلْكًا شَدِيدًا حَتَّى تَبْلُغَ شُئُونَ رَأْسِهَا ثُمَّ تَصُبُّ عَلَيْهَا الْمَاءَ ثُمَّ تَأْخُذُ فِرْصَةً مُمَسَّكَةً فَتَطْهُرُ بِهَا ‏"‏ ‏.‏ قَالَتْ أَسْمَاءُ كَيْفَ أَتَطَهَّرُ بِهَا قَالَ ‏"‏ سُبْحَانَ اللَّهِ تَطَهَّرِي بِهَا ‏"‏ ‏.‏ قَالَتْ عَائِشَةُ - كَأَنَّهَا تُخْفِي ذَلِكَ - تَتَبَّعِي بِهَا أَثَرَ الدَّمِ ‏.‏ قَالَتْ وَسَأَلَتْهُ عَنِ الْغُسْلِ مِنَ الْجَنَابَةِ ‏.‏ فَقَالَ ‏"‏ تَأْخُذُ إِحْدَاكُنَّ مَاءَهَا فَتَطْهُرُ فَتُحْسِنُ الطُّهُورَ أَوْ تَبْلُغُ فِي الطُّهُورِ حَتَّى تَصُبَّ الْمَاءَ عَلَى رَأْسِهَا فَتَدْلُكُهُ حَتَّى تَبْلُغَ شُئُونَ رَأْسِهَا ثُمَّ تُفِيضُ الْمَاءَ عَلَى جَسَدِهَا ‏.‏ فَقَالَتْ عَائِشَةُ نِعْمَ النِّسَاءُ نِسَاءُ الأَنْصَارِ لَمْ يَمْنَعْهُنَّ الْحَيَاءُ أَنْ يَتَفَقَّهْنَ فِي الدِّينِ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৬৪২। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ….. 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। একদা আসমা (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে হায়যের গোসল সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন তিনি বলেনঃ তোমাদের কেউ পানি ও বরইপাতা দিয়ে উত্তমরূপে অথবা (তিনি বলেছেনঃ) পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করবে। এরপর মাথায় পানি ঢালবে এবং ভাল করে মর্দন করে নিবে, যেন চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছে। এরপর সে পানি ঢেলে দেবে, তারপর এক টুকরা সুগন্ধিযুক্ত কাপড় অথবা তুলা দ্বারা পবিত্রতা অর্জন করবে। আসমা (রাযিঃ) বললেনঃ আমি তা দিয়ে কিরূপে পবিত্রতা অর্জন করবো? তিনি বললেনঃ সুবহানাল্লাহ! তা দ্বারাই পবিত্রতা অর্জন করবে। তখন 'আয়েশা (রাযিঃ) বললেনঃ তুমি এ দিয়ে রক্তের চিহ্ন মুছে ফেলবে। আসমা (রাযিঃ) বলেনঃ এরপর আমি তাঁকে জানাবাতের গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেনঃ তোমাদের কেউ কেউ গোসলের পানি নিয়ে উত্তমরূপে অথবা (তিনি বলেছেনঃ) পরিপূর্ণভাবে পবিত্রতা হাসিল করবে। অবশেষে সে তার মাথায় পানি ঢেলে দেবে এবং ভাল করে মর্দন করবে, যেন চুলের গোড়া পর্যন্ত পৌঁছে যায়। এরপর সে তার সমস্ত শরীরে পানি ঢেলে দেবে। তখন 'আয়েশা (রাযিঃ) বললেনঃ আনসার মহিলারা কতই না ভাল! ধর্মীয় ব্যাপারে জ্ঞানার্জন করতে লজ্জা তাদের বিরত রাখে না।
ঋতুবতী মহিলার সাথে পানাহার করা এবং তার উচ্ছিষ্ট প্রসঙ্গে
بَاب مَا جَاءَ فِي مُؤَاكَلَةِ الْحَائِضِ وَسُؤْرِهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحِ بْنِ هَانِئٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَتَعَرَّقُ الْعَظْمَ وَأَنَا حَائِضٌ، فَيَأْخُذُهُ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَيَضَعُ فَمَهُ حَيْثُ كَانَ فَمِي وَأَشْرَبُ مِنَ الإِنَاءِ فَيَأْخُذُهُ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَيَضَعُ فَمَهُ حَيْثُ كَانَ فَمِي وَأَنَا حَائِضٌ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৬৪৩। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)...'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ঋতুবতী অবস্থায় হাড় চুষতাম, অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তা নিয়ে তাঁর মুখ সেখানে রাখতেন যেখানে আমার মুখ থাকতো। আর আমি ঋতুবতী থাকাকালে যে পাত্রে পানি পান করতাম, রাসূলুল্লাহ (ﷺ) তা নিতেন এবং মুখ সেখানে রাখতেন, যেখানে আমার মুখ থাকতো।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ الْيَهُودَ، كَانُوا لاَ يَجْلِسُونَ مَعَ الْحَائِضِ فِي بَيْتٍ وَلاَ يَأْكُلُونَ وَلاَ يَشْرَبُونَ ‏.‏ قَالَ فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَأَنْزَلَ اللَّهُ ‏(وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ)‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ اصْنَعُوا كُلَّ شَىْءٍ إِلاَّ الْجِمَاعَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
ঋতুবতী মহিলার মসজিদে প্রবেশ না করা
بَاب فِي مَا جَاءَ فِي اجْتِنَابِ الْحَائِضِ الْمَسْجِدَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى، قَالاَ حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي غَنِيَّةَ، عَنْ أَبِي الْخَطَّابِ الْهَجَرِيِّ، عَنْ مَحْدُوجٍ الذُّهْلِيِّ، عَنْ جَسْرَةَ، قَالَتْ أَخْبَرَتْنِي أُمُّ سَلَمَةَ، قَالَتْ دَخَلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صَرْحَةَ هَذَا الْمَسْجِدِ فَنَادَى بِأَعْلَى صَوْتِهِ ‏ "‏ إِنَّ الْمَسْجِدَ لاَ يَحِلُّ لِجُنُبٍ وَلاَ لِحَائِضٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)
৬৪৫।আবু বকর ইবন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাযিঃ) …… জাসরা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উম্মু সালামা (রাযিঃ) আমাকে এরূপ অবহিত করেন যে, একদা রাসূলুল্লাহ (ﷺ) এই মসজিদের বারান্দায় প্রবেশ করে উচ্চকণ্ঠে এরূপ ঘোষণা দেন যে, জুনুবী (অপবিত্র ব্যক্তি) এবং ঋতুবতী মহিলার মসজিদে প্রবেশ করা জায়েয নয়।
ঋতুবতী মহিলা পবিত্র হওয়ার পরে হলদে ও মেটে রং-এর স্রাব দেখলে
بَاب مَا جَاءَ فِي الْحَائِضِ تَرَى بَعْدَ الطُّهْرِ الصُّفْرَةَ وَالْكُدْرَةَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ شَيْبَانَ النَّحْوِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ بَكْرٍ، أَنَّهَا أَخْبَرَتْ أَنَّ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي الْمَرْأَةِ تَرَى مَا يَرِيبُهَا بَعْدَ الطُّهْرِ قَالَ ‏ "‏ إِنَّمَا هِيَ عِرْقٌ أَوْ عُرُوقٌ ‏"‏ ‏.‏ قَالَ مُحَمَّدُ بْنُ يَحْيَى يُرِيدُ بَعْدَ الطُّهْرِ بَعْدَ الْغُسْلِ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
নিফাসওয়ালী মহিলাদের ইদ্দত প্রসঙ্গে
بَاب مَا جَاءَ فِي النُّفَسَاءِ كَمْ تَجْلِسُ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا شُجَاعُ بْنُ الْوَلِيدِ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الأَعْلَى، عَنْ أَبِي سَهْلٍ، عَنْ مُسَّةَ الأَزْدِيَّةِ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ كَانَتِ النُّفَسَاءُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَجْلِسُ أَرْبَعِينَ يَوْمًا وَكُنَّا نَطْلِي وُجُوهَنَا بِالْوَرْسِ مِنَ الْكَلَفِ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، عَنْ سَلاَّمِ بْنِ سُلَيْمٍ، - أَوْ سَلْمٍ شَكَّ أَبُو الْحَسَنِ وَأَظُنُّهُ هُوَ أَبُو الأَحْوَصِ - عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَقَّتَ لِلنُّفَسَاءِ أَرْبَعِينَ يَوْمًا إِلاَّ أَنْ تَرَى الطُّهْرَ قَبْلَ ذَلِكَ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৬৪৯। 'আব্দুল্লাহ ইবন সা'য়ীদ (রাহঃ) ….. আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) নিফাসওয়ালী মহিলাদের মুদ্দত (উর্দ্ধে) চল্লিশ দিন নির্ধারণ করতেন। তবে এর আগে যদি সে পবিত্র হয়, তা আলাদা ব্যাপার ।
ঋতুবতী স্ত্রীর সাথে সঙ্গম করা প্রসঙ্গে
بَاب مَنْ وَقَعَ عَلَى امْرَأَتِهِ وَهِيَ حَائِضٌ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْجَرَّاحِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ عَبْدِ الْكَرِيمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ الرَّجُلُ إِذَا وَقَعَ عَلَى امْرَأَتِهِ وَهِيَ حَائِضٌ أَمَرَهُ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يَتَصَدَّقَ بِنِصْفِ دِينَارٍ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৬৫০। আব্দুল্লাহ ইবন জাররাহ (রাহঃ) …. ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যদি কোন ব্যক্তি তার ঋতুবতী স্ত্রীর সাথে সহবাস করতো, তখন নবী (ﷺ) তাকে অর্ধ দীনার সদকা করার নির্দেশ দিতেন।
ঋতুবতী স্ত্রীর সাথে পানাহার করা
بَاب فِي مُؤَاكَلَةِ الْحَائِضِ
حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنِ الْعَلاَءِ بْنِ الْحَارِثِ، عَنْ حَرَامِ بْنِ حَكِيمٍ، عَنْ عَمِّهِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ مُوَاكَلَةِ الْحَائِضِ فَقَالَ ‏ "‏ وَاكِلْهَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে সা'দ (রাঃ)
৬৫১। আবু বিশর বকর ইবন খালাফ (রাহঃ) ......... 'আব্দুল্লাহ ইবন সা'আদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ঋতুবর্তী স্ত্রীর সাথে পানাহার সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেনঃ তুমি তার সাথে একত্রে পানাহার কর।
হায়যের কাপড়ে সালাত আদায় করা
بَاب الصَّلَاةِ فِي ثَوْبِ الْحَائِضِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُصَلِّي وَأَنَا إِلَى جَنْبِهِ وَأَنَا حَائِضٌ وَعَلَىَّ مِرْطٌ لِي وَعَلَيْهِ بَعْضُهُ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৬৫২। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সালাত আদায় করতেন, সে সময় আমি ঋতুবর্তী হওয়া সত্ত্বেও তাঁর পাশে এমনভাবে অবস্থান করতাম যে, আমার গায়ের পশমী চাদরের কিছু অংশ তাঁর উপর থাকত।
حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صَلَّى وَعَلَيْهِ مِرْطٌ عَلَيْهِ بَعْضُهُ وَعَلَيْهَا بَعْضُهُ وَهِيَ حَائِضٌ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত মাইমুনা (রাঃ)
৬৫৩। সাহল ইবন আবু সাহল (রাহঃ) ......... মায়মূনা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) সালাত আদায় করেন, তখন তাঁর শরীরের উপর ছিল একটি রেশমী চাদর। যার একাংশ তাঁর গায়ে এবং অপরাংশ মায়মূনার উপর ছিল, অথচ সে সময় তিনি ঋতুবতী ছিলেন।
প্রাপ্তবয়স্কা মহিলা ওড়না পরিধান করে সালাত আদায় করবে
بَاب إِذَا حَاضَتْ الْجَارِيَةُ لَمْ تُصَلِّ إِلَّا بِخِمَارٍ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الْكَرِيمِ، عَنْ عَمْرِو بْنِ سَعِيدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ دَخَلَ عَلَيْهَا فَاخْتَبَأَتْ مَوْلاَةٌ لَهَا فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ حَاضَتْ ‏"‏ ‏.‏ فَقَالَتْ نَعَمْ ‏.‏ فَشَقَّ لَهَا مِنْ عِمَامَتِهِ فَقَالَ ‏"‏ اخْتَمِرِي بِهَذَا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৬৫৪। আবু বকর ইবন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ......... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদা নবী (ﷺ) তাঁর নিকট আসেন। তখন তাঁর গৃহপরিচারিকা (তাঁকে দেখে) পর্দার আড়ালে চলে গেল। তখন নবী (ﷺ) বললেনঃ সে কি প্রাপ্তবয়স্কা ? 'আয়েশা (রাযিঃ) বললেনঃ হ্যাঁ। তখন তিনি তাঁর পাগড়ী থেকে এক টুকরা ছিঁড়ে তাকে দিয়ে বললেনঃ এটা দিয়ে তুমি তোমার মাথা ঢেকে নাও।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، وَأَبُو النُّعْمَانِ، قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ الْحَارِثِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةَ حَائِضٍ إِلاَّ بِخِمَارٍ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
৬৫৫। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহ প্রাপ্তবয়স্কা মহিলার সালাত ওড়না পরা ব্যতিরেকে কবূল করেন না।
ঋতুবতী নারীর মেহেদি লাগানো
بَاب الْحَائِضِ تَخْتَضِبُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُعَاذَةَ، ‏.‏ أَنَّ امْرَأَةً، سَأَلَتْ عَائِشَةَ قَالَتْ تَخْتَضِبُ الْحَائِضُ فَقَالَتْ قَدْ كُنَّا عِنْدَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَنَحْنُ نَخْتَضِبُ فَلَمْ يَكُنْ يَنْهَانَا عَنْهُ ‏.‏
বর্ণনাকারী: মু’আযাহ (রহঃ)
৬৫৬। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ) ......... মু'আযা (রাযিঃ) থেকে বর্ণিত যে, জনৈকা মহিলা 'আয়েশা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলোঃ ঋতুবতী নারী কি মেহেদি লাগাতে পারে ? তিনি বললেনঃ আমরা নবী (ﷺ)-এর কাছে থাকাকালীন সময়ে মেহেদি লাগাতাম। তিনি আমাদের এ থেকে নিষেধ করেননি।
পট্টির উপর মাসেহ করা
بَاب الْمَسْحِ عَلَى الْجَبَائِرِ
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৬৫৭। মুহাম্মাদ ইবন আবান বালখী (রাহঃ) ......... 'আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার বাহুর একটি হাড় ভেংগে গেল। তখন আমি নবী (ﷺ)-কে এ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে পট্টির উপর মাসেহ করার নির্দেশ দেন। আবুল হাসান ইবন সালামা (রাহঃ)...'আব্দুর রাযযাক (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেন।
কাপড়ে থুথু লেগে যাওয়া
بَاب اللُّعَابِ يُصِيبُ الثَّوْبَ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ حَامِلَ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ عَلَى عَاتِقِهِ وَلُعَابُهُ يَسِيلُ عَلَيْهِ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
৬৫৮। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-কে দেখেছি যে,তিনি হুসায়ন ইবন 'আলী (রাযিঃ)-কে কাঁধে করে বহন করছেন এবং তাঁর মুখের লালা নবী (ﷺ)-এর শরীর বেয়ে পড়ছে।
পাত্রের পানিতে মুখের লালা পড়লে, সে সম্পর্কে
بَاب الْمَجِّ فِي الْإِنَاءِ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مِسْعَرٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ كَرَامَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ مِسْعَرٍ، عَنْ عَبْدِ الْجَبَّارِ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ أُتِيَ بِدَلْوٍ فَمَضْمَضَ مِنْهُ فَمَجَّ فِيهِ مِسْكًا أَوْ أَطْيَبَ مِنَ الْمِسْكِ وَاسْتَنْثَرَ خَارِجًا مِنَ الدَّلْوِ ‏.‏
বর্ণনাকারী: ওয়াইল ইবনে হুজর (রাঃ)
৬৫৯। সুওয়ায়দ ইবন সা'য়ীদ ও মুহাম্মাদ ইবন উসমান ইবন কারামা (রাহঃ) ওয়ায়েল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি দেখলাম যে, নবী (ﷺ)-এর কাছে এক বালতি পানি আনা হলো। তিনি তা থেকে কুলি করলেন এবং তাতে মিশকের ন্যায় মুখের লালা নিক্ষেপ করলেন অথবা তা ছিল মৃগনাভীর চাইতেও সুগন্ধী আর নাকের কফ বালতির বাইরে ঝেড়েছিলেন।
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، وَكَانَ، قَدْ عَقَلَ مَجَّةً مَجَّهَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي دَلْوٍ مِنْ بِئْرٍ لَهُمْ ‏.‏
বর্ণনাকারী: মাহমুদ ইবনুর রাবী' (রাঃ)
৬৬০। আবু মারওয়ান (রাহঃ) ......... মাহমুদ ইবন রবী' (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি তাদের কূয়ার বালতি থেকে যে বালতিতে রাসূলুল্লাহ (ﷺ) মুখের লালা নিক্ষেপ করেছিলেন, সেটি তুলে রেখেছিলেন।
অপরের লজ্জাস্থানের দিকে তাকানো নিষিদ্ধ
بَاب النَّهْيِ أَنْ يَرَى عَوْرَةَ أَخِيهِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ تَنْظُرِ الْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ وَلاَ يَنْظُرِ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
৬৬১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ......... আবু সায়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন মহিলা যেন অপর মহিলার লজ্জাস্থানের দিকে নজর না করে। অনুরূপভাবে, কোন পুরুষ যেন অপর পুরুষের লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত না করে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُوسَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ مَوْلًى، لِعَائِشَةَ عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا نَظَرْتُ - أَوْ مَا رَأَيْتُ - فَرْجَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَطُّ ‏.‏ قَالَ أَبُو بَكْرٍ كَانَ أَبُو نُعَيْمٍ يَقُولُ عَنْ مَوْلاَةٍ لِعَائِشَةَ ‏.‏
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.
জানাবাতের গোসলে শরীরের কোন অংশে পানি না পৌঁছালে যা করতে হবে
بَاب مَنْ اغْتَسَلَ مِنْ الْجَنَابَةِ فَبَقِيَ مِنْ جَسَدِهِ لُمْعَةٌ لَمْ يُصِبْهَا الْمَاءُ كَيْفَ يَصْنَعُ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالاَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا مُسْتَلِمُ بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي عَلِيٍّ الرَّحَبِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ اغْتَسَلَ مِنْ جَنَابَةٍ فَرَأَى لُمْعَةً لَمْ يُصِبْهَا الْمَاءُ فَقَالَ بِجُمَّتِهِ فَبَلَّهَا عَلَيْهَا ‏.‏ قَالَ إِسْحَاقُ فِي حَدِيثِهِ فَعَصَرَ شَعْرَهُ عَلَيْهَا ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنِ الْحَسَنِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ إِنِّي اغْتَسَلْتُ مِنَ الْجَنَابَةِ وَصَلَّيْتُ الْفَجْرَ ثُمَّ أَصْبَحْتُ فَرَأَيْتُ قَدْرَ مَوْضِعِ الظُّفْرِ لَمْ يُصِبْهُ الْمَاءُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لَوْ كُنْتَ مَسَحْتَ عَلَيْهِ بِيَدِكَ أَجْزَأَكَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৬৬৪। সুওয়ায়দ ইবন সা'য়ীদ (রাহঃ)...'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বললোঃ আমি জানাবাতের গোসল করে ফজরের সালাত আদায় করেছি। এরপর আমি সকালবেলা দেখতে পেলাম যে, এক নখ পরিমাণ স্থানে পানি পৌঁছেনি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যদি তুমি সে স্থান তোমার হাত দিয়ে মাসেহ করে নিতে, তবে তা যথেষ্ট হতো।
উযূর মধ্যে কোন স্থানে পানি না পৌঁছলে
بَاب مَنْ تَوَضَّأَ فَتَرَكَ مَوْضِعًا لَمْ يُصِبْهُ الْمَاءُ
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ وَقَدْ تَوَضَّأَ وَتَرَكَ مَوْضِعَ الظُّفْرِ لَمْ يُصِبْهُ الْمَاءُ فَقَالَ لَهُ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ ارْجِعْ فَأَحْسِنْ وُضُوءَكَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৬৬৫।হারমালা ইবন ইয়াহইয়া (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বললোঃ সে উযূ করেছে এবং নখ পরিমাণ স্থান ছেড়ে দিয়েছে, যেখানে পানি পৌঁছেনি। তখন নবী (ﷺ) তাকে বললেনঃ তুমি ফিরে যাও এবং উত্তমরূপে উযূ কর।
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، ح وَحَدَّثَنَا ابْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالاَ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ رَأَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَجُلاً تَوَضَّأَ فَتَرَكَ مَوْضِعَ الظُّفْرِ عَلَى قَدَمِهِ فَأَمَرَهُ أَنْ يُعِيدَ الْوُضُوءَ وَالصَّلاَةَ ‏.‏ قَالَ فَرَجَعَ ‏.‏
বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.
৬৬৬। হারমালা ইবন ইয়াহইয়া ও ইবন হুমায়দ (রাহঃ) ......... 'উমর ইবন খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) জনৈক ব্যক্তিকে উযূ করার সময়, তার পায়ের এক নখ পরিমাণ জায়গা ছেড়ে ছিল, যা শুকনো ছিল, তাকে পুনরায় উযূ করার এবং সালাত আদায় করার নির্দেশ দেন। রাবী বলেনঃ তখন সে ব্যক্তি পুনরায় উযূ করে সালাত আদায় করে।