أبواب التجارات

১২. লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায়

অধ্যায় ১২ · ১৭১ টি হাদীস

উপার্জনের প্রতি উৎসাহ দান

بَاب الْحَثِّ عَلَى الْمَكَاسِبِ

২১৩৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبٍ، قَالُوا حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ أَطْيَبَ مَا أَكَلَ الرَّجُلُ مِنْ كَسْبِهِ وَإِنَّ وَلَدَهُ مِنْ كَسْبِهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

২১৩৭। আবু বকর ইবন আবু শায়বা, আলী ইবন মুহাম্মাদ ও ইসহাক ইবন ইবরাহীম ইবন হাবীব (রাহঃ)....আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মানুষ সবচেয়ে পবিত্র আহার যা গ্রহণ করে, তা হচ্ছে তার নিজের উপার্জিত আহার। আর তার সন্তানও হচ্ছে তার উপার্জিত সম্পদ।

২১৩৮

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ الزُّبَيْدِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَا كَسَبَ الرَّجُلُ كَسْبًا أَطْيَبَ مِنْ عَمَلِ يَدِهِ وَمَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى نَفْسِهِ وَأَهْلِهِ وَوَلَدِهِ وَخَادِمِهِ فَهُوَ صَدَقَةٌ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত মিকদাম ইবনে মা’দীকারিব (রাঃ)

২১৩৮। হিশাম ইবন আম্মার (রাহঃ) .... মিক্‌দাম ইবন মা'দীকারিব (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কোন মানুষ নিজ হাতের উপার্জনের চেয়ে উত্তম উপার্জন আর কিছুই করতে পারে না। আর মানুষ তার নিজের, তার পরিবারের, তার সন্তান এবং তার খাদিমের জন্য যা ব্যয় করে, তা হলো সাদাকাহ।

২১৩৯

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا كُلْثُومُ بْنُ جَوْشَنٍ الْقُشَيْرِيُّ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ التَّاجِرُ الأَمِينُ الصَّدُوقُ الْمُسْلِمُ مَعَ الشُّهَدَاءِ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২১৩৯। আহমদ ইবন সিনান (রাযিঃ)....ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদের সঙ্গে থাকবে।

২১৪০

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ الدَّرَاوَرْدِيُّ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ الدِّيلِيِّ، عَنْ أَبِي الْغَيْثِ، مَوْلَى ابْنِ مُطِيعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ السَّاعِي عَلَى الأَرْمَلَةِ وَالْمِسْكِينِ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ وَكَالَّذِي يَقُومُ اللَّيْلَ وَيَصُومُ النَّهَارَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২১৪০। ইয়াকূব ইবন হুমায়দ ইবন কাসিব (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ বিধবা ও মিসকীনদের জন্য উপার্জনকারী ব্যক্তি আল্লাহর পথে জিহাদরত ব্যক্তির ন্যায়। আর যারা রাত্রিতে নফল ইবাদত করে ও দিনে রোযা রাখে তাদের সমতুল্য।

২১৪১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمِّهِ، قَالَ كُنَّا فِي مَجْلِسٍ فَجَاءَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَعَلَى رَأْسِهِ أَثَرُ مَاءٍ فَقَالَ لَهُ بَعْضُنَا نَرَاكَ الْيَوْمَ طَيِّبَ النَّفْسِ ‏.‏ فَقَالَ ‏"‏ أَجَلْ وَالْحَمْدُ لِلَّهِ ‏"‏ ‏.‏ ثُمَّ أَفَاضَ الْقَوْمُ فِي ذِكْرِ الْغِنَى فَقَالَ ‏"‏ لاَ بَأْسَ بِالْغِنَى لِمَنِ اتَّقَى وَالصِّحَّةُ لِمَنِ اتَّقَى خَيْرٌ مِنَ الْغِنَى وَطِيبُ النَّفْسِ مِنَ النِّعَمِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে খুবায়ব (রাঃ)

২১৪১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আব্দুল্লাহ ইবন খুবায়বের চাচা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা একবার এক মজলিসে বসাছিলাম। এমন সময় নবী (ﷺ) এলেন। তাঁর মাথায় পানির চিহ্ন দেখা যাচ্ছিল। আমাদের মধ্য থেকে কেউ তাঁকে বললঃ আপনাকে আমরা আজ খুব প্রফুল্ল দেখছি। তিনি বললেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এরপর মজলিসের লোকজন ধন-সম্পদের আলোচনায় মনোযোগ দিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাকওয়ার অধিকারী লোকদের ধন-সম্পদের মালিক হওয়াতে কোন দোষ নেই। আর একজন মুত্তাকীর জন্য ধন-সম্পদ থেকে সুস্থতা অধিক উত্তম। আর মনের প্রফুল্লতা এক বিশেষ নিয়ামত।

জীবিকা অর্জনে মধ্যম পন্থা অবলম্বন

بَاب الِاقْتِصَادِ فِي طَلَبِ الْمَعِيشَةِ

২১৪২

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَجْمِلُوا فِي طَلَبِ الدُّنْيَا فَإِنَّ كُلاًّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: আবু হুমায়দ সায়িদী (রাঃ)

২১৪২। হিশাম ইবন আম্মার (রাহঃ).... আবু হুমায়দ সায়িদী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা দুনিয়ার সম্পদ উপার্জনে উত্তম পন্থা অবলম্বন কর; কেননা, যার জন্য যা সৃষ্টি করা হয়েছে, সে তা পাবেই।

২১৪৩

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ بَهْرَامَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ، زَوْجُ بِنْتِ الشَّعْبِيِّ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَعْظَمُ النَّاسِ هَمًّا الْمُؤْمِنُ الَّذِي يَهُمُّ بِأَمْرِ دُنْيَاهُ وَأَمْرِ آخِرَتِهِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ هَذَا حَدِيثٌ غَرِيبٌ تَفَرَّدَ بِهِ إِسْمَاعِيلُ ‏.‏

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

২১৪৩। ইসমাঈল ইবন বিহরাম (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেনঃ মু'মিন দুনিয়ার ব্যাপারেও চিন্তা করে এবং আখিরাতের ব্যাপারেও চিন্তা করে।
(ইমাম ইবন মাজাহ বলেন) এই হাদীসটি আব্দুল্লাহ সাদের দিকে দিয়ে গরীব। ইসমাঈল একাই এটি বর্ণনা করেন।
২১৪৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَيُّهَا النَّاسُ اتَّقُوا اللَّهَ وَأَجْمِلُوا فِي الطَّلَبِ فَإِنَّ نَفْسًا لَنْ تَمُوتَ حَتَّى تَسْتَوْفِيَ رِزْقَهَا وَإِنْ أَبْطَأَ عَنْهَا فَاتَّقُوا اللَّهَ وَأَجْمِلُوا فِي الطَّلَبِ خُذُوا مَا حَلَّ وَدَعُوا مَا حَرُمَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২১৪৪। মুহাম্মাদ ইবন মুসাফ্ফা হিমসী (রাহঃ).... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ হে লোক সকল! তোমরা আল্লাহকে ভয় কর ও বৈধ পন্থায় জীবিকা অর্জন কর। কেননা, কোন প্রাণীই তার নির্ধারিত রিযক্ পূর্ণ না করে মরবেনা যদিও কিছু বিলম্ব ঘটতে পারে। তাই আল্লাহকে ভয় কর ও সৎ ভাবে জীবিকা অর্জন কর। যা হালাল তাই গ্রহণ কর, আর যা হারাম তা বর্জন কর।

ব্যবসায় সাবধানতা অবলম্বন

بَاب التَّوَقِّي فِي التِّجَارَةِ

২১৪৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي غَرَزَةَ، قَالَ كُنَّا نُسَمَّى فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ السَّمَاسِرَةَ فَمَرَّ بِنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَسَمَّانَا بِاسْمٍ هُوَ أَحْسَنُ مِنْهُ فَقَالَ ‏ "‏ يَا مَعْشَرَ التُّجَّارِ إِنَّ الْبَيْعَ يَحْضُرُهُ الْحَلِفُ وَاللَّغْوُ فَشُوبُوهُ بِالصَّدَقَةِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: কায়স ইবনে আবু গারাযা (রাঃ)

২১৪৫। মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ).... কায়স ইবন আবু গারাযা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে আমাদেরকে 'সামাসিরা' নামে অভিহিত করা হত। একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের পাশ দিয়ে অতিক্রম করেন এবং আগের নামের চেয়ে একটি সুন্দর নামে আমাদের নামকরণ করেন। তিনি বলেনঃ হে ব্যবসায়ী সম্প্রদায়! বেচাকেনার সময় অনেক ক্ষেত্রে কসম ও অতিরিক্ত কথা বলতে হয়; তাই তোমরা এর সাথে কিছু সাদাকাহ মিলিয়ে নিও।

২১৪৬

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ الطَّائِفِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، رِفَاعَةَ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَإِذَا النَّاسُ يَتَبَايَعُونَ بُكْرَةً فَنَادَاهُمْ ‏"‏ يَا مَعْشَرَ التُّجَّارِ ‏"‏ ‏.‏ فَلَمَّا رَفَعُوا أَبْصَارَهُمْ وَمَدُّوا أَعْنَاقَهُمْ قَالَ ‏"‏ إِنَّ التُّجَّارَ يُبْعَثُونَ يَوْمَ الْقِيَامَةِ فُجَّارًا إِلاَّ مَنِ اتَّقَى اللَّهَ وَبَرَّ وَصَدَقَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: রিফা‘আহ ইবনু রাফি’ যুরাকী (রাঃ)

২১৪৬। ইয়া'কূব ইবন হুমায়দ ইবন কাসিব (র.)....রিফা'আ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সঙ্গে বের হলাম। তিনি দেখতে পেলেন, লোকেরা সকাল বেলা বেচাকেনা করছে। তখন তিনি তাদের এই বলে ডাকলেনঃ হে ব্যবসায়ী সম্প্রদায়! তারা যখন চোখ তুলে ও ঘাড় উঁচু করে দেখল, তখন তিনি বললেনঃ ব্যবসায়ীদের কিয়ামতের দিন পাপীদের সাথে উঠান হবে। তবে তারা ব্যতীত, যারা আল্লাহকে ভয় করে, সততার সাথে ব্যবসা করে ও সত্য কথা বলে।

কারো জন্য যদি কোন ভাবে রিযক্ এর ব্যবস্থা হয়
তবে সে যেন তাতে লেগে থাকে

بَاب إِذَا قُسِمَ لِلرَّجُلِ رِزْقٌ مِنْ وَجْهٍ فَلْيَلْزَمْهُ

২১৪৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا فَرْوَةُ أَبُو يُونُسَ، عَنْ هِلاَلِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ أَصَابَ مِنْ شَىْءٍ فَلْيَلْزَمْهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

২১৪৭। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যদি কোন সূত্র থেকে আমদানী পায়, তবে সে যেন তাতে লেগে থাকে।

কারো জন্য যদি কোন ভাবে রিযক্ এর ব্যবস্থা হয় তবে সে যেন তাতে লেগে থাকে

بَاب إِذَا قُسِمَ لِلرَّجُلِ رِزْقٌ مِنْ وَجْهٍ فَلْيَلْزَمْهُ

২১৪৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنِي أَبِي، عَنِ الزُّبَيْرِ بْنِ عُبَيْدٍ، عَنْ نَافِعٍ، قَالَ كُنْتُ أُجَهِّزُ إِلَى الشَّامِ وَإِلَى مِصْرَ فَجَهَّزْتُ إِلَى الْعِرَاقِ فَأَتَيْتُ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ فَقُلْتُ لَهَا يَا أُمَّ الْمُؤْمِنِينَ كُنْتُ أُجَهِّزُ إِلَى الشَّامِ فَجَهَّزْتُ إِلَى الْعِرَاقِ ‏.‏ فَقَالَتْ لاَ تَفْعَلْ مَالَكَ وَلِمَتْجَرِكَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ إِذَا سَبَّبَ اللَّهُ لأَحَدِكُمْ رِزْقًا مِنْ وَجْهٍ فَلاَ يَدَعْهُ حَتَّى يَتَغَيَّرَ لَهُ أَوْ يَتَنَكَّرَ لَهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: নাফি‘ (রহঃ)

২১৪৮। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)....নাফি' (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি সিরিয়া ও মিসরে ব্যবসা পরিচালনা করতাম। একবার আমি ইরাকে মাল পাঠালাম। এরপর আমি উম্মুল মুমিনীন আয়েশা (রাযিঃ)-এর কাছে এসে বললামঃ হে উম্মুল মু'মিনীন! আমি আগে সিরিয়ায় ব্যবসা করতাম। কিন্তু এবার ইরাকে মাল পাঠিয়েছি। তিনি বললেনঃ এমন করোনা। তোমার ব্যবসা কেন্দ্রের কি হল? আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ আল্লাহ যখন তোমাদের কারো জন্য কোন স্থান থেকে রিযক এর ব্যবস্থা করে দেন, তখন সে যেন ঐ স্থান পরিত্যাগ না করে, যতক্ষণ না তা তার জন্য প্রতিকূল হয় অথবা তা তার জন্য অপছন্দনীয় হয়।

কারিগরি ও হস্ত শিল্প প্রসঙ্গে

بَاب الصِّنَاعَاتِ

২১৪৯

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقُرَشِيُّ، عَنْ جَدِّهِ، سَعِيدِ بْنِ أَبِي أُحَيْحَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ مَا بَعَثَ اللَّهُ نَبِيًّا إِلاَّ رَاعِيَ غَنَمٍ ‏"‏ ‏.‏ قَالَ لَهُ أَصْحَابُهُ وَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ وَأَنَا كُنْتُ أَرْعَاهَا لأَهْلِ مَكَّةَ بِالْقَرَارِيطِ ‏"‏ ‏.‏ قَالَ سُوَيْدٌ يَعْنِي كُلُّ شَاةٍ بِقِيرَاطٍ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২১৪৯। সুওয়ায়দ ইবন সায়ীদ (রাহঃ)...আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ যত নবী পাঠিয়েছেন, তাঁরা সবাই ছাগল চরিয়েছেন। সাহাবীগণ তাঁকে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আপনিও কি? তিনি বললেনঃ আমিও। আমি কয়েকটি কীরাত এর বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চরিয়েছি। সুওয়াদ বলেনঃ প্রতিটি বকরী চরানোর বিনিময়ে এক কীরাত।

২১৫০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْخُزَاعِيُّ، وَالْحَجَّاجُ، وَالْهَيْثَمُ بْنُ جَمِيلٍ، قَالُوا حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ كَانَ زَكَرِيَّا نَجَّارًا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২১৫০। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যাকারিয়া (আলাইহিস সালাম) কাঠ মিস্ত্রী ছিলেন।

২১৫১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ أَصْحَابَ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ الْقِيَامَةِ يُقَالُ لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

২১৫১। মুহাম্মাদ ইবন রুম্‌হ (রাহঃ)..আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ চিত্র কারদের কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে। তাদেরকে বলা হবে, তোমরা যা সৃষ্টি করেছিলে, এতে প্রাণ দাও।

২১৫২

حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ هَارُونَ، عَنْ هَمَّامٍ، عَنْ فَرْقَدٍ السَّبَخِيِّ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَكْذَبُ النَّاسِ الصَّبَّاغُونَ وَالصَّوَّاغُونَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২১৫২। 'আমর ইবন রাফি' (রাহঃ)...আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ লোকদের মধ্যে অধিক মিথ্যাবাদী হলো- কাপড়ে রংকারী ও অলংকার নির্মাতারা।

গুদামজাতকরণ ও অবাধ ব্যবসা প্রসঙ্গে

بَاب الْحُكْرَةِ وَالْجَلْبِ

২১৫৩

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ عَلِيِّ بْنِ سَالِمِ بْنِ ثَوْبَانَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدِ بْنِ جُدْعَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْجَالِبُ مَرْزُوقٌ وَالْمُحْتَكِرُ مَلْعُونٌ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

২১৫৩। নসর ইবন আলী জাহযামী (রাহঃ).... উমর ইবন খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অবাধ ব্যবসায়ী অনুগ্রহের পাত্র, আর গুদামজাতকারী অভিশপ্ত।

২১৫৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ مَعْمَرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ نَضْلَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَحْتَكِرُ إِلاَّ خَاطِئٌ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

২১৫৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....মা'মার ইবন 'আব্দুল্লাহ ইবন নায্লা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অন্যায়কারী ছাড়া আর কেউ গুদামজাত করেনা।

২১৫৫

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ رَافِعٍ، حَدَّثَنِي أَبُو يَحْيَى الْمَكِّيُّ، عَنْ فَرُّوخَ، مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَنِ احْتَكَرَ عَلَى الْمُسْلِمِينَ طَعَامَهُمْ ضَرَبَهُ اللَّهُ بِالْجُذَامِ وَالإِفْلاَسِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

২১৫৫। ইয়াহ্ইয়া ইবন হাকীম (রাহঃ).... উমর ইবন খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি মুসলমানদের উপর খাদ্যদ্রব্য গুদামজাত করে রাখে, আল্লাহ তাকে কুষ্ঠরোগ ও দারিদ্র্য দ্বারা শাস্তি দেন।

ঝাড়-ফুঁক কারীর পারিশ্রমিক

بَاب أَجْرِ الرَّاقِي

২১৫৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ بَعَثَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ثَلاَثِينَ رَاكِبًا فِي سَرِيَّةٍ فَنَزَلْنَا بِقَوْمٍ فَسَأَلْنَاهُمْ أَنْ يَقْرُونَا فَأَبَوْا فَلُدِغَ سَيِّدُهُمْ فَأَتَوْنَا فَقَالُوا أَفِيكُمْ أَحَدٌ يَرْقِي مِنَ الْعَقْرَبِ فَقُلْتُ نَعَمْ أَنَا وَلَكِنْ لاَ أَرْقِيهِ حَتَّى تُعْطُونَا غَنَمًا ‏.‏ قَالُوا فَإِنَّا نُعْطِيكُمْ ثَلاَثِينَ شَاةً ‏.‏ فَقَبِلْنَاهَا فَقَرَأْتُ عَلَيْهِ ‏(‏ الْحَمْدُ ‏)‏ سَبْعَ مَرَّاتٍ فَبَرِئَ وَقَبَضْنَا الْغَنَمَ فَعَرَضَ فِي أَنْفُسِنَا مِنْهَا شَىْءٌ فَقُلْنَا لاَ تَعْجَلُوا حَتَّى نَأْتِيَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَلَمَّا قَدِمْنَا ذَكَرْتُ لَهُ الَّذِي صَنَعْتُ فَقَالَ ‏ "‏ أَوَ مَا عَلِمْتَ أَنَّهَا رُقْيَةٌ اقْتَسِمُوهَا وَاضْرِبُوا لِي مَعَكُمْ سَهْمًا ‏"‏ ‏.‏

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، حَدَّثَنَا أَبُو بِشْرٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ بِنَحْوِهِ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ بِنَحْوِهِ ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَالصَّوَابُ هُوَ أَبُو الْمُتَوَكِّل

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

২১৫৬। মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ).... আবু সায়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদের ত্রিশজন অশ্বারোহীকে এক অভিযানে পাঠিয়েছিলেন। আমরা এক সম্প্রদায়ের কাছে অবতরণ করলাম এবং তাদের আমাদের কিছু আপ্যায়নের ব্যবস্থা করতে অনুরোধ জানালাম। কিন্তু তারা অস্বীকার করলো। ঘটনাক্রমে তাদের নেতা বিষাক্ত জন্তুর কামড়ে আক্রান্ত হলো। তখন তারা আমাদের কাছে এসে বলল, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে, যে বিচ্ছুর কামড়ের ঝাড়-ফুঁক করতে পারে? আমি বললামঃ হ্যাঁ, আমিই পারি। তবে তোমরা আমাদের কিছু ছাগল না দিলে আমি ঝাড়-ফুঁক করতে যাব না। তখন তারা বললঃ আমরা তোমাদের ত্রিশটি বকরী দেব। আমরা তা গ্রহণ করলাম এবং আমি তার উপর সাত বার 'আলহামদু' সূরাটি পাঠ করলাম। সে সুস্থ হলো, আর আমরা ছাগল নিয়ে ফিরে আসলাম। পরে এ ব্যাপারে আমাদের মনে সন্দেহের সৃষ্টি হল। তাই আমরা বললামঃ তোমরা তাড়াতাড়ি করবে না; যে পর্যন্ত না আমরা নবী (ﷺ) -এর কাছে হাযির হই। আমরা যখন তাঁর কাছে উপস্থিত হলাম তখন তাঁকে আমার এই ঘটনাটি অবহিত করলাম। তিনি বললেনঃ তুমি কি জান না যে, এটাই ঝাড়-ফুঁক। তোমরা এ ছাগলগুলো বন্টন করে নাও এবং তোমাদের সাথে আমাকেও এক অংশে শরীক রাখ।

আবু কুরায়ব মুহাম্মাদ ইবন বাশশার (রাযিঃ).....আবু সায়ীদ (রাযিঃ) সূত্রে নবী থেকে অনুরূপ বর্ণিত আছে।

কুরআন শিক্ষা দানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ

بَاب الْأَجْرِ عَلَى تَعْلِيمِ الْقُرْآنِ

২১৫৭

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَمُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ زِيَادٍ الْمَوْصِلِيُّ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَىٍّ، عَنِ الأَسْوَدِ بْنِ ثَعْلَبَةَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ عَلَّمْتُ نَاسًا مِنْ أَهْلِ الصُّفَّةِ الْقُرْآنَ وَالْكِتَابَةَ فَأَهْدَى إِلَىَّ رَجُلٌ مِنْهُمْ قَوْسًا فَقُلْتُ لَيْسَتْ بِمَالٍ وَأَرْمِي عَنْهَا فِي سَبِيلِ اللَّهِ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْهَا فَقَالَ ‏ "‏ إِنْ سَرَّكَ أَنْ تُطَوَّقَ بِهَا طَوْقًا مِنْ نَارٍ فَاقْبَلْهَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত উবাদা ইব্‌নুস সামিত (রাঃ)

২১৫৭। আলী ইবন মুহাম্মাদ ও মুহাম্মাদ ইবন ইসমায়ীল (রাহঃ).... উবাদা ইবন সামিত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আহল-ই সুফফ্ফার কিছু লোকদের কুরআন ও লেখার পদ্ধতি শিক্ষা দিয়েছিলাম। তাদের একজন আমাকে একটি ধনুক হাদিয়া দিল। আমি (মনে মনে) বললামঃ এটি তো আর তেমন উল্লেখযোগ্য কোন মাল নয়। আর এ দিয়ে আমি আল্লাহর পথে তীর মারতে পারব। পরে রাসূলুল্লাহ (ﷺ)-কে এ ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেনঃ তোমাকে আগুনের শিকল পরানো হোক, যদি তুমি এতে সন্তুষ্ট হও, তবে তুমি তা গ্রহণ করতে পার।

২১৫৮

حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَعْدَانَ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلْمٍ، عَنْ عَطِيَّةَ الْكَلاَعِيِّ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ عَلَّمْتُ رَجُلاً الْقُرْآنَ فَأَهْدَى إِلَىَّ قَوْسًا فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏ "‏ إِنْ أَخَذْتَهَا أَخَذْتَ قَوْسًا مِنْ نَارٍ ‏"‏ ‏.‏ فَرَدَدْتُهَا ‏.‏

বর্ণনাকারী: হযরত উবাই ইবনে কা‘ব (রাঃ)

২১৫৮। সাহল ইবন আবু সাহল (রাহঃ)....উবায় ইবন কা'ব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি এক ব্যক্তিকে কুরআন শিক্ষা দিয়েছিলাম। তখন সে আমাকে একটি ধনুক হাদিয়া দিল। আমি বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উল্লেখ করলাম। তখন তিনি বললেনঃ যদি তুমি এটি গ্রহণ কর, তবে মনে করবে যে, তুমি আগুনের একটি ধনুক গ্রহণ করেছ। এ কথা শুনে আমি তা ফেরত দিয়ে দিলাম।

কুকুরের মূল্য, ব্যভিচারের বিনিময়, গণকের বখ্শিশ ও পাঠার ভাড়া গ্রহণ নিষেধ

بَاب النَّهْيِ عَنْ ثَمَنِ الْكَلْبِ وَمَهْرِ الْبَغِيِّ وَحُلْوَانِ الْكَاهِنِ وَعَسْبِ الْفَحْلِ

২১৫৯

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي مَسْعُودٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَمَهْرِ الْبَغِيِّ وَحُلْوَانِ الْكَاهِنِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু মাসউদ বদরী আনসারী (রাঃ)

২১৫৯। হিশাম ইবন আম্মার ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ).... আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) কুকুরের মূল্য, ব্যভিচারের বিনিময় ও গণকের বখশিশ গ্রহণ থেকে নিষেধ করেছেন।

২১৬০

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَمُحَمَّدُ بْنُ طَرِيفٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ ثَمَنِ الْكَلْبِ وَعَسْبِ الْفَحْلِ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২১৬০। আলী ইবন মুহাম্মাদ ও মুহাম্মাদ ইবন তরীফ (র.).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কুকুরের মূল্য ও পাঠার ভাঁড়া গ্রহণ করতে নিষেধ করেছেন।

২১৬১

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، أَنْبَأَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ ثَمَنِ السِّنَّوْرِ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২১৬১। হিশাম ইবন আম্মার (রাহঃ).... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বিড়ালের মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন।

শিঙ্গা দানকারীর উপার্জন

بَاب كَسْبِ الْحَجَّامِ

২১৬২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم احْتَجَمَ وَأَعْطَاهُ أَجْرَهُ تَفَرَّدَ بِهِ ابْنُ أَبِي عُمَرَ وَحْدَهُ قَالَهُ ابْن مَاجَةَ.

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২১৬২। মুহাম্মাদ ইবন আবু উমর আদানী (র.).... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) শিঙ্গা লাগিয়েছিলেন এবং শিঙ্গা দানকরীকে পারিশ্রমিক দিয়েছিলেন।
ইবন মাজাহ বলেনঃ ইবন আবু উমর একাই এ হাদীসটি বর্ণনা করেছেন।
২১৬৩

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ أَبُو حَفْصٍ الصَّيْرَفِيُّ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَادَةَ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالاَ حَدَّثَنَا وَرْقَاءُ، عَنْ عَبْدِ الأَعْلَى، عَنْ أَبِي جَمِيلَةَ عَنْ عَلِيٍّ، قَالَ احْتَجَمَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَأَمَرَنِي فَأَعْطَيْتُ الْحَجَّامَ أَجْرَهُ ‏.‏

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

২১৬৩। 'আমর ইবন আলী আবু হাফস সায়রাফী ও মুহাম্মাদ ইবন উবাদা ওয়াসিতী (রাহঃ).... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) শিঙ্গা লাগিয়েছিলেন এবং আমাকে পারিশ্রমিক দিতে নির্দেশ দিয়েছিলেন। তখন আমি শিঙ্গা দানকারীকে তার পারিশ্রমিক আদায় করে দিয়েছিলাম।

২১৬৪

حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ احْتَجَمَ وَأَعْطَى الْحَجَّامَ أَجْرَهُ ‏.‏

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

২১৬৪। আব্দুল হামীদ ইবন বয়ান ওয়াসিতী (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) শিঙ্গা লাগিয়েছিলেন এবং শিঙ্গা দানকারীকে তার পারিশ্রমিক দিয়েছিলেন।

২১৬৫

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، حَدَّثَنِي الأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، عُقْبَةَ بْنِ عَمْرٍو قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ كَسْبِ الْحَجَّامِ ‏.‏

বর্ণনাকারী: হযরত উকবা ইবন আমির রাযি.

২১৬৫। হিশাম ইবন আম্মার (রাহঃ).... আবু মাসউদ উকবা ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) শিঙ্গা দানকারীর উপার্জন থেকে নিষেধ করেছেন।

২১৬৬

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حَرَامِ بْنِ مُحَيِّصَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَأَلَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ عَنْ كَسْبِ الْحَجَّامِ فَنَهَاهُ عَنْهُ فَذَكَرَ لَهُ الْحَاجَةَ فَقَالَ ‏ "‏ اعْلِفْهُ نَوَاضِحَكَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

২১৬৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... মুহায়য়িসা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী (ﷺ) কে শিঙ্গা দানকারীর উপার্জন সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন তিনি তাকে তা থেকে নিষেধ করেন। সে নবী (ﷺ) কে তার প্রয়োজনের কথা বলল। তখন তিনি বললেনঃ তুমি তোমার উটের আহার দানে তা খরচ করে ফেল।

যে সকল বস্তুর ক্রয়-বিক্রয় হালাল নয়

بَاب مَا لَا يَحِلُّ بَيْعُهُ

২১৬৭

حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّهُ قَالَ قَالَ عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَامَ الْفَتْحِ وَهُوَ بِمَكَّةَ ‏"‏ إِنَّ اللَّهَ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الْخَمْرِ وَالْمَيْتَةِ وَالْخِنْزِيرِ وَالأَصْنَامِ ‏"‏ ‏.‏ فَقِيلَ لَهُ عِنْدَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ شُحُومَ الْمَيْتَةِ فَإِنَّهُ يُدْهَنُ بِهَا السُّفُنُ وَيُدْهَنُ بِهَا الْجُلُودُ وَيَسْتَصْبِحُ بِهَا النَّاسُ قَالَ ‏"‏ لاَ هُنَّ حَرَامٌ ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ قَاتَلَ اللَّهُ الْيَهُودَ إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْهِمُ الشُّحُومَ فَأَجْمَلُوهُ ثُمَّ بَاعُوهُ فَأَكَلُوا ثَمَنَهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২১৬৭। ‘ঈসা ইবন হান্নান্দ মিসরী (রাহঃ).... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিজয়ের বছর মক্কায় অবস্থানকালে বলেছেনঃ আল্লাহ ও তাঁর রাসূল মদ, মৃত জন্তু, শূকর ও প্রতিমার ক্রয়-বিক্রয় হারাম করেছেন। তখন তাঁকে জিজ্ঞাসা করা হলোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! মৃত জন্তুর চর্বি সম্পর্কে কি বলেন? কারণ এটি নৌকা ও চামড়ায় ব্যবহার করা হয় এবং লোকেরা এর দ্বারা বাতিও জ্বালায়। তিনি বললেনঃ না, এগুলোও হারাম। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আল্লাহ ইয়াহুদীদের ধ্বংস করুন। আল্লাহ যখন তাদের উপর চর্বি হারাম করেছিলেন, তখন তারা এটি গলিয়ে বিক্রি করে মূল্য খেতে শুরু করেছিল।

২১৬৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانُ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ الرَّازِيُّ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ عُبَيْدِ اللَّهِ الإِفْرِيقِيِّ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ بَيْعِ الْمُغَنِّيَاتِ وَعَنْ شِرَائِهِنَّ وَعَنْ كَسْبِهِنَّ وَعَنْ أَكْلِ أَثْمَانِهِنَّ ‏.‏

বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.

২১৬৮। আহমদ ইবন মুহাম্মাদ ইবন ইয়াহইয়া ইবন সা'য়ীদ কাত্তান (রাহঃ).... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) গায়িকাদের ক্রয়-বিক্রয়, তাদের উপার্জন ও তাদের মূল্য খেতে নিষেধ করেছেন।

‘মুনাবাযা’ ও ‘মূলামাসা’ ক্রয়বিক্রয়ের নিষেধ প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ الْمُنَابَذَةِ وَالْمُلَامَسَةِ

২১৬৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، وَأَبُو أُسَامَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ بَيْعَتَيْنِ عَنِ الْمُلاَمَسَةِ وَالْمُنَابَذَةِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২১৬৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) মুলামাসা ও মুনাবাযা জাতীয় ক্রয়-বিক্রয় নিষেধ করেছেন।

২১৭০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَسَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنِ الْمُلاَمَسَةِ وَالْمُنَابَذَةِ ‏.‏ زَادَ سَهْلٌ قَالَ سُفْيَانُ الْمُلاَمَسَةُ أَنْ يَلْمِسَ الرَّجُلُ الشَّىْءَ بِيَدِهِ وَلاَ يَرَاهُ وَالْمُنَابَذَةُ أَنْ يَقُولَ أَلْقِ إِلَىَّ مَا مَعَكَ وَأُلْقِي إِلَيْكَ مَا مَعِي ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

২১৭০। আবু বকর ইবন আবু শায়বা ও সাহল ইবন আবু সাহল (রাহঃ).... আবু সায়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) মুলামাসা ও মুনাবাযা থেকে নিষেধ করেছেন। সাহল অতিরিক্ত বর্ণনা করেন, সুফয়ান (রাহঃ) বলেছেনঃ মুলামাসা হলো কোন কিছু না দেখেই তাকে হাত দিয়ে স্পর্শ করার মাধ্যমে ক্রয়-বিক্রয় সাব্যস্ত করা। আর মুনাবাযা হলো এরূপ বলা যে, তোমার হাতের বস্তুটি আমার দিকে নিক্ষেপ কর, আমিও আমার হাতের জিনিসটি তোমার দিকে নিক্ষেপ করব।

কেউ যেন তার ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয় না করে
এবং তার দরদামের উপর দরদাম না করে

بَاب لَا يَبِيعُ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ وَلَا يَسُومُ عَلَى سَوْمِهِ

২১৭১

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ يَبِيعُ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২১৭১। সুওয়ায় ইবন সায়ীদ (রাহঃ)....ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন অন্যের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয় না করে।

কেউ যেন তার ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয় না করে এবং তার দরদামের উপর দরদাম না করে

بَاب لَا يَبِيعُ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ وَلَا يَسُومُ عَلَى سَوْمِهِ

২১৭২

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ يَبِيعُ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ وَلاَ يَسُومُ عَلَى سَوْمِ أَخِيهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২১৭২। হিশাম ইবন আম্মার (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কোন ব্যক্তি যেন তার ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয় না করে, আর তার ভাইয়ের দরদামের উপর দরদাম না করে।

দালালী করা নিষেধ

بَاب مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ النَّجْشِ

২১৭৩

حَدَّثَنَا قَرَأْتُ عَلَى مُصْعَبِ بْنِ عَبْدِ اللَّهِ الزُّبَيْرِيِّ عَنْ مَالِكٍ، ح وَحَدَّثَنَا أَبُو حُذَافَةَ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنِ النَّجْشِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২১৭৩। মুস্আব ইবন 'আব্দুল্লাহ যুবায়রী ও আবু হুযাফা (রাহঃ).... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বেচা কেনায় (ধোকার উদ্দেশ্যে) দালালী করতে নিষেধ করেছেন।

২১৭৪

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَسَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ تَنَاجَشُوا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২১৭৪। হিশাম ইবন আম্মার ও সাহল ইবন আবু সাহল (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ তোমরা দালালী করবে না।

স্থানীয় লোকজনের জন্য বহিরাগতদের পক্ষে বেচাকেনা করা নিষেধ

بَاب النَّهْيِ أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ

২১৭৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২১৭৫। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ স্থানীয় লোকজন বহিরাগতদের পক্ষে বেচাকেনা করবে না।

২১৭৬

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ دَعُوا النَّاسَ يَرْزُقُ اللَّهُ بَعْضَهُمْ مِنْ بَعْضٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২১৭৬। হিশাম ইবন 'আম্মার (রাহঃ).... জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ স্থানীয় লোকজন বহিরাগতদের পক্ষে ক্রয়-বিক্রয় করবে না। তোমরা লোকদেরকে স্বাধীনভাবে ছেড়ে দাও। আল্লাহ তাদের একজন থেকে অপর জনকে রিযক দান করবেন।

২১৭৭

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ ‏.‏ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ مَا قَوْلُهُ حَاضِرٌ لِبَادٍ قَالَ لاَ يَكُونُ لَهُ سِمْسَارًا ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২১৭৭। 'আব্বাস ইবন আব্দুল আযীম আম্বারী (রাহঃ).... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) স্থানীয় লোকদের বহিরাগতদের পক্ষে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। রাবী বলেনঃ আমি ইবন আব্বাসকে জিজ্ঞাসা করলাম যে, বহিরাগতদের পক্ষে স্থানীয় লোকদের বেচাকেনার অর্থ কি? তিনি বললেনঃ স্থানীয় লোকজন যেন দালাল না সাজে।

কোন কাফেলার মালপত্র টানাটানি করে বাজারে উঠানো নিষেধ

بَاب النَّهْيِ عَنْ تَلَقِّي الْجَلَبِ

২১৭৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ تَلَقَّوُا الأَجْلاَبَ فَمَنْ تَلَقَّى مِنْهُ شَيْئًا فَاشْتَرَى فَصَاحِبُهُ بِالْخِيَارِ إِذَا أَتَى السُّوقَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২১৭৮। আবু বকর ইবন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).......আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তোমরা কারো মালপত্র টানাটানি করে নিয়ে এসে বাজারে বিক্রি করবে না। কেউ যদি এমন করে মাল নিয়ে আসে, আর তা কেউ খরিদ করে, তবে আসল মালিক বাজারে আসলে তার জন্য ইখতিয়ার থাকবে।

২১৭৯

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ تَلَقِّي الْجَلَبِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২১৭৯। 'উছমান ইবন আবু শায়বা (রাহঃ).... ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) মালপত্র টানাটানি করে বাজারে এনে বিক্রি করতে নিষেধ করেছেন।

২১৮০

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَحَمَّادُ بْنُ مَسْعَدَةَ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ النَّهْدِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ تَلَقِّي الْبُيُوعِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

২১৮০। ইয়াহ্ইয়া ইবন হাকীম ও ইছহাক ইবন ইবরাহীম ইবন হাবীব ইবন শহীদ (রাহঃ).... আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) অন্যের মাল টানাটানি করে বিক্রি করতে নিষেধ করেছেন।

ক্রেতা-বিক্রেতা পৃথক না হওয়া পর্যন্ত তাদের ইখতিয়ার থাকে

بَاب الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَفْتَرِقَا

২১৮১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا تَبَايَعَ الرَّجُلاَنِ فَكُلُّ وَاحِدٍ مِنْهُمَا بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا وَكَانَا جَمِيعًا أَوْ يُخَيِّرْ أَحَدُهُمَا الآخَرَ فَإِنْ خَيَّرَ أَحَدُهُمَا الآخَرَ فَتَبَايَعَا عَلَى ذَلِكَ فَقَدْ وَجَبَ الْبَيْعُ ‏.‏ وَإِنْ تَفَرَّقَا بَعْدَ أَنْ تَبَايَعَا وَلَمْ يَتْرُكْ وَاحِدٌ مِنْهُمَا الْبَيْعَ فَقَدْ وَجَبَ الْبَيْعُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২১৮১। মুহাম্মাদ ইবন রুমহ মিসরী (রাহঃ)...'আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ দু'ব্যক্তি যখন ক্রয়-বিক্রয় করে এবং একত্রে থাকে, তারা পরস্পর বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত তাদের ইখতিয়ার থাকে। অথবা একজন অপরজনকে ইখতিয়ার দেয়। যদি একজন অপর জনকে সিদ্ধান্ত গ্রহণ করতে বলে এবং তারা উভয়ে বেচা কেনায় রাযী হয়ে যায়, তবে বেচাকেনা সাব্যস্ত হয়ে যাবে। আর ক্রয়-বিক্রয়ের পর যদি তারা পৃথক হয়ে যায় এবং কেউই সিদ্ধান্ত প্রত্যাহার না করে। তবে বেচা-কেনা সাব্যস্ত হয়ে যাবে।

২১৮২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، وَأَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ جَمِيلِ بْنِ مُرَّةَ، عَنْ أَبِي الْوَضِيءِ، عَنْ أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু বারযা আসলামী রাযি.

২১৮২। আহমদ ইবন আব্দা ও আহমদ ইবন মিকদাম (রাহঃ).... আবু বারযা আসলামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ক্রেতা-বিক্রেতা পৃথক না হওয়া পর্যন্ত তাদের ইখতিয়ার থাকবে।

২১৮৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

২১৮৩। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া ও ইসহাক ইবন মানসুর (রাহঃ)..... সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ক্রেতা-বিক্রেতার ইখতিয়ার বহাল থাকবে, যতক্ষণ না তারা পৃথক হয়ে যায়।

বেচা-কেনায় ইখতিয়ার প্রসঙ্গে

بَاب بَيْعِ الْخِيَارِ

২১৮৪

حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، وَأَحْمَدُ بْنُ عِيسَى الْمِصْرِيَّانِ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ اشْتَرَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِنْ رَجُلٍ مِنَ الأَعْرَابِ حِمْلَ خَبَطٍ فَلَمَّا وَجَبَ الْبَيْعُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ اخْتَرْ ‏"‏ ‏.‏ فَقَالَ الأَعْرَابِيُّ عَمْرَكَ اللَّهَ بَيِّعًا ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২১৮৪। হারমালা ইবন ইয়াহইয়া ও আহমদ ইবন ঈসা মিসরী (রাহঃ).... জাবির ইবন আব্দুল্লাহ (বা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) একবার জনৈক বেদুইন ব্যক্তি থেকে এক বোঝা ঘাস ক্রয় করেছিলেন। যখন বেচা-কেনা সাব্যস্ত হয়ে গেল, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমার ইখতিয়ার বহাল রাখতে পার। তখন বেদুইন বলল, 'আল্লাহ আপনাকে দীর্ঘজীবি করুন। আমি বিক্রি করে দিয়েছি।

২১৮৫

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ دَاوُدَ بْنِ صَالِحٍ الْمَدَنِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّمَا الْبَيْعُ عَنْ تَرَاضٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

২১৮৫। আব্বাস ইবন ওলীদ দিমাশকী (রাহঃ).... আবু সায়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ক্রয়-বিক্রয় কেবল মাত্র পারস্পরিক সম্মতির ভিত্তিতে সাব্যস্ত হয়।

ক্রেতা-বিক্রেতার মধ্যে মতবিরোধ দেখা দিলে

بَاب الْبَيِّعَانِ يَخْتَلِفَانِ

২১৮৬

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا هُشَيْمٌ، أَنْبَأَنَا ابْنُ أَبِي لَيْلَى، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، بَاعَ مِنَ الأَشْعَثِ بْنِ قَيْسٍ رَقِيقًا مِنْ رَقِيقِ الإِمَارَةِ فَاخْتَلَفَا فِي الثَّمَنِ ‏.‏ فَقَالَ ابْنُ مَسْعُودٍ بِعْتُكَ بِعِشْرِينَ أَلْفًا ‏.‏ وَقَالَ الأَشْعَثُ بْنُ قَيْسٍ إِنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ بِعَشْرَةِ آلاَفٍ ‏.‏ فَقَالَ عَبْدُ اللَّهِ إِنْ شِئْتَ حَدَّثْتُكَ بِحَدِيثٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ فَقَالَ هَاتِهِ ‏.‏ قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ إِذَا اخْتَلَفَ الْبَيِّعَانِ وَلَيْسَ بَيْنَهُمَا بَيِّنَةٌ وَالْبَيْعُ قَائِمٌ بِعَيْنِهِ فَالْقَوْلُ مَا قَالَ الْبَائِعُ أَوْ يَتَرَادَّانِ الْبَيْعَ ‏"‏ ‏.‏ قَالَ فَإِنِّي أَرَى أَنْ أَرُدَّ الْبَيْعَ ‏.‏ فَرَدَّهُ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

২১৮৬। 'উছমান ইবন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ).... আব্দুর রহমান (রাযিঃ) থেকে বর্ণিত। 'আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) আশ'আছ ইবন কায়সের কাছে একটি সরকারী গোলাম বিক্রয় করেন। পরে এর মূল্য নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। আব্দুল্লাহ ইবন মাসউদ বলেনঃ আমি বিশ হাযারে তোমার কাছে বিক্রি করেছি। অপর দিকে আশ'আছ ইবন কায়েস বলেনঃ আমি তো আপনার কাছ থেকে দশ হাযারে ক্রয় করেছি। এখন আব্দুল্লাহ (রাযিঃ) বললেনঃ তুমি যদি চাও, তবে আমি তোমার কাছে এমন একটি হাদীস বলতে পারি, যা আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি। কায়স বললেনঃ বলুন তো। আব্দুল্লাহ ইবন মাসউদ তখন বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ ক্রেতা-বিক্রেতার মধ্যে যদি মূল্য নিয়ে বিরোধ দেখা দেয়, আর এ ব্যাপারে কোন সাক্ষী না থাকে এবং বিক্রিত বস্তু ঠিকই থাকে, তবে বিক্রেতার কথাই এ ব্যাপারে গ্রহণযোগ্য হবে অথবা তারা বিক্রয় বাতিল করে দেবে। কায়স বললেনঃ আমি এই ক্রয়-বিক্রয় বাতিল করে দিচ্ছি। এই বলে তিনি গোলামকে ফেরত দিয়ে দিলেন।

যে বস্তু তোমার কাছে নেই তা বেচাকেনা করা এবং যে বস্তুর ভর্তুর্কি নেই,
তার মুনাফা গ্রহণ নিষেধ

بَاب النَّهْيِ عَنْ بَيْعِ مَا لَيْسَ عِنْدَكَ وَعَنْ رِبْحِ مَا لَمْ يُضْمَنْ

২১৮৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، قَالَ سَمِعْتُ يُوسُفَ بْنَ مَاهَكَ، يُحَدِّثُ عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ يَسْأَلُنِي الْبَيْعَ وَلَيْسَ عِنْدِي أَفَأَبِيعُهُ قَالَ ‏ "‏ لاَ تَبِعْ مَا لَيْسَ عِنْدَكَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হাকীম ইবনে হিযাম (রাঃ)

২১৮৭। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)....হাকীম ইবন হিযাম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন; আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! এক ব্যক্তি এসে আমার কাছ থেকে এমন কিছু কিনতে চায়, যা আমার কাছে নেই। আমি কি তার কাছে বিক্রি করবো? তিনি বললেনঃ তোমার কাছে যা নেই, তা তুমি বিক্রি করবে না।

যে বস্তু তোমার কাছে নেই তা বেচাকেনা করা এবং যে বস্তুর ভর্তুর্কি নেই, তার মুনাফা গ্রহণ নিষেধ

بَاب النَّهْيِ عَنْ بَيْعِ مَا لَيْسَ عِنْدَكَ وَعَنْ رِبْحِ مَا لَمْ يُضْمَنْ

২১৮৮

حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، قَالاَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَحِلُّ بَيْعُ مَا لَيْسَ عِنْدَكَ وَلاَ رِبْحُ مَا لَمْ يُضْمَنْ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

২১৮৮। আযহার ইবন মারওয়ান ও আবু কুরায়ব (রাহঃ).... আমর ইবন শু'আয়বের দাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে জিনিস তোমার কাছে নেই, তা বিক্রি করা হালাল নয়। আর যে বস্তুর ভর্তুকি নেই, তার মুনাফা গ্রহণ করা হালাল নয়।

২১৮৯

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفُضَيْلِ، عَنْ لَيْثٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَتَّابِ بْنِ أَسِيدٍ، قَالَ لَمَّا بَعَثَهُ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِلَى مَكَّةَ نَهَاهُ عَنْ شِفِّ مَا لَمْ يُضْمَنْ ‏.‏

বর্ণনাকারী: আত্তাব বিন উসাইদ (রাঃ)

২১৮৯। উছমান ইবন আবু শায়বা (রাহঃ).... 'আত্তাব ইবন আসীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে মক্কায় পাঠিয়েছিলেন, তখন যে জিনিসের ভর্তুকি নেই, তার মুনাফা গ্রহণ করা থেকে তাকে নিষেধ করেছিলেন।

দু'ব্যক্তির কাছে কোন জিনিস বিক্রি করা হলে, তা হবে প্রথম ব্যক্তির

بَاب إِذَا بَاعَ الْمُجِيزَانِ فَهُوَ لِلْأَوَّلِ

২১৯০

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَوْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ أَيُّمَا رَجُلٍ بَاعَ بَيْعًا مِنْ رَجُلَيْنِ فَهُوَ لِلأَوَّلِ مِنْهُمَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত উকবা ইবন আমির রাযি.

২১৯০। হুমায়দ ইবন মাস'আদা (রাহঃ).... উকবা ইবন 'আমির অথবা সামুরা ইবন জুনদুব (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি দু'জনের কাছে কোন জিনিস বিক্রি করে তবে তা হবে তাদের প্রথম ব্যক্তির।

২১৯১

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ أَبِي السَّرِيِّ الْعَسْقَلاَنِيُّ، وَمُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ بَشِيرٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا بَاعَ الْمُجِيزَانِ فَهُوَ لِلأَوَّلِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

২১৯১। হুসায়ন ইবন আবুসারী আসকালানী ও মুহাম্মাদ ইবন ইসমাঈল (রাহঃ)....হাসান ইবন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দু'ব্যক্তির কাছে কোন জিনিস বিক্রি করা হলে প্রথম ব্যক্তিই এর অধিকারী হবে।

বায়'নামার মাধ্যমে ক্রয় বিক্রয় প্রসঙ্গে

بَاب بَيْعِ الْعُرْبَانِ

২১৯২

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، قَالَ بَلَغَنِي عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنْ بَيْعِ الْعُرْبَانِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

২১৯২। হিশাম ইবন আম্মার (রাহঃ).... 'আমর ইবন শু'আয়বের দাদা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বায়-নামার মাধ্যমে ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন।

২১৯৩

حَدَّثَنَا الْفَضْلُ بْنُ يَعْقُوبَ الرُّخَامِيُّ حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي حَبِيبٍ أَبُو مُحَمَّدٍ كَاتِبُ مَالِكِ بْنِ أَنَسٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَامِرٍ الْأَسْلَمِيُّ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ الْعُرْبَانِ قَالَ أَبُو عَبْد اللهِ الْعُرْبَانُ أَنْ يَشْتَرِيَ الرَّجُلُ دَابَّةً بِمِائَةِ دِينَارٍ فَيُعْطِيَهُ دِينَارَيْنِ عُرْبُونًا فَيَقُولُ إِنْ لَمْ أَشْتَرِ الدَّابَّةَ فَالدِّينَارَانِ لَكَ وَقِيلَ يَعْنِي وَاللهُ أَعْلَمُ أَنْ يَشْتَرِيَ الرَّجُلُ الشَّيْءَ فَيَدْفَعَ إِلَى الْبَائِعِ دِرْهَمًا أَوْ أَقَلَّ أَوْ أَكْثَرَ وَيَقُولَ إِنْ أَخَذْتُهُ وَإِلَّا فَالدِّرْهَمُ لَكَ.

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

২১৯৩। ফয্ল ইবন ইয়াকূব রুখামী (রাহঃ).... 'আমর ইবন শু'আয়বের দাদার (রাযিঃ) সূত্রে বর্ণিত। নবী (ﷺ) বায়'নামার মাধ্যমে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন।
আবু 'আব্দুল্লাহ (ইমাম ইবন মাজাহ) বলেনঃ বায়-নামার মাধ্যমে ক্রয় বিক্রয় হচ্ছেঃ এক ব্যক্তি একশো দিনারে একটি পশু খরিদ করে; এরপর তাকে দু-দিনার বায়না হিসাবে দিয়ে দেয় এবং বলেঃ আমি যদি পশুটি খরিদ না করি, তবে দিনার দুটি তোমারই থাকবে।

আর বলা হয়েছে আল্লাহ অধিক অবহিত, এক ব্যক্তি কোন বস্তু খরিদ করে, এরপর বিক্রেতাকে এক দিরহাম অথবা কম বা বেশী দিয়ে বলে, যদি আমি তা গ্রহণ করি, তবে এটা মূল্যের মধ্যে ধরা হবে, অন্যথায় দিরহামটি তোমার থাকবে।

পাথর নিক্ষেপের মাধ্যম বেচাকেনা, এবং ধোকার উদ্দেশ্যে ক্রয়-বিক্রয় নিষেধ

بَاب النَّهْيِ عَنْ بَيْعِ الْحَصَاةِ وَبَيْعِ الْغَرَرِ

২১৯৪

حَدَّثَنَا مُحْرِزُ بْنُ سَلَمَةَ الْعَدَنِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ بَيْعِ الْغَرَرِ وَعَنْ بَيْعِ الْحَصَاةِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২১৯৪। মুহরিয ইবন সালামা আদানী (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ধোকার উদ্দেশ্যে বেচাকেনা এবং পাথর নিক্ষেপের মাধ্যমে বেচাকেনা থেকে নিষেধ করেছেন।

২১৯৫

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَالْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، قَالاَ حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا أَيُّوبُ بْنُ عُتْبَةَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ بَيْعِ الْغَرَرِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২১৯৫। আবু কুরায়ব ও আব্বাস ইবন আব্দুল 'আযীম আম্বরী (রাহঃ).... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) প্রবঞ্চনার উদ্দেশ্যে বেচা কেনা থেকে নিষেধ করেছেন।

গবাদি পশুর পেটের সন্তান বিক্রি, তাদের স্তনে থাকাবস্থায় দুধ বিক্রি
ও ডুবুরীর বাজির বিনিময়ে বেচাকেনা নিষেধ

بَاب النَّهْيِ عَنْ شِرَاءِ مَا فِي بُطُونِ الْأَنْعَامِ وَضُرُوعِهَا وَضَرْبَةِ الْغَائِصِ

২১৯৬

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جَهْضَمُ بْنُ عَبْدِ اللَّهِ الْيَمَامِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ الْبَاهِلِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ زَيْدٍ الْعَبْدِيِّ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ شِرَاءِ مَا فِي بُطُونِ الأَنْعَامِ حَتَّى تَضَعَ وَعَمَّا فِي ضُرُوعِهَا إِلاَّ بِكَيْلٍ وَعَنْ شِرَاءِ الْعَبْدِ وَهُوَ آبِقٌ وَعَنْ شِرَاءِ الْمَغَانِمِ حَتَّى تُقْسَمَ وَعَنْ شِرَاءِ الصَّدَقَاتِ حَتَّى تُقْبَضَ وَعَنْ ضَرْبَةِ الْغَائِصِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

২১৯৬। হিশাম ইবন 'আম্মার (রাহঃ).....আবু সায়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) গবাদি পশুর পেটের সন্তান প্রসবের পূর্বেই বিক্রি করতে নিষেধ করেছেন, তাদের স্তনের দুধ পরিমাপ করা ছাড়াই বিক্রি করতে নিষেধ করেছেন। পলাতক গোলাম বিক্রি করতে নিষেধ করেছেন। বন্টনের পূর্বে গনীমতের মাল ও হস্তগত করার পূর্বে সদকা বিক্রি করতে নিষেধ করেছেন। আর ডুবুরীর বাজীর মাধ্যমে বিক্রি করতে নিষেধ করেছেন।

গবাদি পশুর পেটের সন্তান বিক্রি, তাদের স্তনে থাকাবস্থায় দুধ বিক্রি ও ডুবুরীর বাজির বিনিময়ে বেচাকেনা নিষেধ

بَاب النَّهْيِ عَنْ شِرَاءِ مَا فِي بُطُونِ الْأَنْعَامِ وَضُرُوعِهَا وَضَرْبَةِ الْغَائِصِ

২১৯৭

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنْ بَيْعِ حَبَلِ الْحَبَلَةِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২১৯৭। হিশাম ইবন আম্মার (রাহঃ).... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) গর্ভবতী পশুর গর্ভের বাচ্চা বেচাকেনা থেকে নিষেধ করেছেন।

নিলাম ডাকের ক্রয় বিক্রয়

بَاب بَيْعِ الْمُزَايَدَةِ

২১৯৮

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا الأَخْضَرُ بْنُ عَجْلاَنَ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، مِنَ الأَنْصَارِ جَاءَ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ يَسْأَلُهُ فَقَالَ ‏"‏ لَكَ فِي بَيْتِكَ شَىْءٌ ‏"‏ ‏.‏ قَالَ بَلَى حِلْسٌ نَلْبَسُ بَعْضَهُ وَنَبْسُطُ بَعْضَهُ وَقَدَحٌ نَشْرَبُ فِيهِ الْمَاءَ ‏.‏ قَالَ ‏"‏ ائْتِنِي بِهِمَا ‏"‏ ‏.‏ قَالَ فَأَتَاهُ بِهِمَا فَأَخَذَهُمَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِيَدِهِ ثُمَّ قَالَ ‏"‏ مَنْ يَشْتَرِي هَذَيْنِ ‏"‏ ‏.‏ فَقَالَ رَجُلٌ أَنَا آخُذُهُمَا بِدِرْهَمٍ ‏.‏ قَالَ ‏"‏ مَنْ يَزِيدُ عَلَى دِرْهَمٍ ‏"‏ ‏.‏ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا قَالَ رَجُلٌ أَنَا آخُذُهُمَا بِدِرْهَمَيْنِ ‏.‏ فَأَعْطَاهُمَا إِيَّاهُ وَأَخَذَ الدِّرْهَمَيْنِ فَأَعْطَاهُمَا الأَنْصَارِيَّ وَقَالَ ‏"‏ اشْتَرِ بِأَحَدِهِمَا طَعَامًا فَانْبِذْهُ إِلَى أَهْلِكَ وَاشْتَرِ بِالآخَرِ قَدُومًا فَأْتِنِي بِهِ ‏"‏ ‏.‏ فَفَعَلَ فَأَخَذَهُ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَشَدَّ فِيهِ عُودًا بِيَدِهِ وَقَالَ ‏"‏ اذْهَبْ فَاحْتَطِبْ وَلاَ أَرَاكَ خَمْسَةَ عَشَرَ يَوْمًا ‏"‏ ‏.‏ فَجَعَلَ يَحْتَطِبُ وَيَبِيعُ فَجَاءَ وَقَدْ أَصَابَ عَشْرَةَ دَرَاهِمَ فَقَالَ ‏"‏ اشْتَرِ بِبَعْضِهَا طَعَامًا وَبِبَعْضِهَا ثَوْبًا ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ هَذَا خَيْرٌ لَكَ مِنْ أَنْ تَجِيءَ وَالْمَسْأَلَةُ نُكْتَةٌ فِي وَجْهِكَ يَوْمَ الْقِيَامَةِ إِنَّ الْمَسْأَلَةَ لاَ تَصْلُحُ إِلاَّ لِذِي فَقْرٍ مُدْقِعٍ أَوْ لِذِي غُرْمٍ مُفْظِعٍ أَوْ دَمٍ مُوجِعٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

২১৯৮। হিশাম ইবন আম্মার (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, জনৈক আনসারী ব্যক্তি নবী (ﷺ) এর কাছে এসে কিছু চাইলো। তখন তিনি বললেনঃ তোমার ঘরে কি কিছু আছে? সে বললোঃ হ্যাঁ, একটি কম্বল আছে, যার একাংশ গায়ে দেই ও বিছিয়ে নেই। আর আছে একটি পেয়ালা, যা দিয়ে আমরা পানি পান করি। নবী (ﷺ) বললেনঃ জিনিস দুটি আমার কাছে নিয়ে আস। রাবী বলেনঃ সে এগুলো তাঁর কাছে নিয়ে আসল। রাসূলুল্লাহ (ﷺ) জিনিস দু'টি নিজ হাতে নিলেন। অতঃপর বললেন, এই জিনিস দু'টি কে কিনে নেবে? তখন এক ব্যক্তি বললো ঃ আমি এগুলো এক দিরহামে খরিদ করব। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এর চেয়ে বেশী দাম কে দেবে? কথাটি দুবার অথবা তিনবার বললেন। তখন এক লোক বললঃ আমি এ দুটি দুই দিরহামে কিনব। তখন রাসূলুল্লাহ (ﷺ) জিনিস দু'টো তাকে দিলেন, আর দিরহাম দু'টি গ্রহণ করলেন এবং তা আনসারী লোকটিকে দিলেন এবং বললেনঃ এর এক দিরহাম দিয়ে খাদ্য-দ্রব্য কিনে তোমার পরিবার পরিজনকে তা দিয়ে এস। আর বাকী এক দিরহাম দিয়ে কুড়াল কিনে আমার কাছে নিয়ে এস। লোকটি তাই করল। রাসূলুল্লাহ (ﷺ) সেটি নিয়ে নিজ হাতে কাঠের হাতল লাগিয়ে দিলেন ও বললেনঃ যাও, জঙ্গল থেকে কাঠ সংগ্রহ কর। আর আমি যেন পনের দিনের মধ্যে তোমাকে না দেখি। সে কাঠ সংগ্রহ করে বিক্রি করতে লাগল। পরে সে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসল, তখন সে দশ দিরহাম সঞ্চয় করে ফেলেছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এর কিছু দিয়ে খাদ্য দ্রব্য কিনে নাও, আর কিছু দিয়ে কাপড় কিনে নাও। এরপর বললেনঃ ভিক্ষাবৃত্তির ফলে কিয়ামতের দিন তোমার মুখে অপমানের চিহ্ন থাকার চেয়ে, এটি তোমার জন্য অধিক উত্তম। (মনে রাখবে) চরম দারিদ্র্য, কঠিন ঋণের বোঝা অথবা রক্তপণ আদায়ের মত প্রয়োজন ব্যতীত সাহায্য প্রার্থী হওয়া উচিত নয়।

‘ইকালা’ তথা ক্রেতার স্বার্থে বিক্রিত বস্তু ফেরত গ্রহণ প্রসঙ্গে

بَاب الْإِقَالَةِ

২১৯৯

حَدَّثَنَا زِيَادُ بْنُ يَحْيَى أَبُو الْخَطَّابِ، حَدَّثَنَا مَالِكُ بْنُ سُعَيْرٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ أَقَالَ مُسْلِمًا أَقَالَهُ اللَّهُ عَثْرَتَهُ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২১৯৯। যিয়াদ ইবন ইয়াহইয়া আবুল খাত্তাব (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন মুসলমান থেকে বিক্রিত বস্তু ফেরত গ্রহণ করে, আল্লাহ কিয়ামতের দিন তার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেবেন।

যে ব্যক্তি মূল্য নির্ধারণকে অপছন্দ করে

بَاب مَنْ كَرِهَ أَنْ يُسَعِّرَ

২২০০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، وَحُمَيْدٍ، وَثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ غَلاَ السِّعْرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ قَدْ غَلاَ السِّعْرُ فَسَعِّرْ لَنَا ‏.‏ فَقَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ هُوَ الْمُسَعِّرُ الْقَابِضُ الْبَاسِطُ الرَّازِقُ إِنِّي لأَرْجُو أَنْ أَلْقَى رَبِّي وَلَيْسَ أَحَدٌ يَطْلُبُنِي بِمَظْلَمَةٍ فِي دَمٍ وَلاَ مَالٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

২২০০। মুহাম্মাদ ইবন মুছান্না (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে একবার জিনিসপত্রের দাম বেড়ে যায়। লোকেরা তখন বলল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ) জিনিস পত্রের দাম তো বেড়ে গেছে। তাই আপনি আমাদের জন্য মূল্য নির্ধারণ করে দিন। তখন তিনি বললেনঃ নিশ্চয়ই আল্লাহ তো মূল্য নিয়ন্ত্রণকারী, সংকোচনকারী, সম্প্রসারণকারী এবং রিযকদানকারী। আর আমি তো আমার রবের সঙ্গে এ অবস্থায় সাক্ষাত করতে চাই যে, কেউ যেন আমার কাছে রক্তের ও সম্পদের কোন দাবী না করতে পারে।

২২০১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ غَلاَ السِّعْرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالُوا لَوْ قَوَّمْتَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏ "‏ إِنِّي لأَرْجُو أَنْ أُفَارِقَكُمْ وَلاَ يَطْلُبَنِي أَحَدٌ مِنْكُمْ بِمَظْلَمَةٍ ظَلَمْتُهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

২২০১। মুহাম্মাদ ইবন যিয়াদ (রাহঃ).... আবু সা'য়ীদ থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে একবার জিনিসপত্রের মূল্য অধিক বৃদ্ধি পেল। তখন লোকেরা বললোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আপনি যদি মূল্য নির্ধারণ করে দিতেন। তিনি বললেনঃ আমি তো তোমাদের নিকট থেকে এ অবস্থায় বিদায় নিতে চাই যে, তোমাদের কেউ আমার কাছে যুলমের প্রতিকারের দাবি করতে না পারে।।

বেচাকেনায় উদারতা

بَاب السَّمَاحَةِ فِي الْبَيْعِ

২২০২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ الْبَلْخِيُّ أَبُو بَكْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنْ عَطَاءِ بْنِ فَرُّوخَ، قَالَ قَالَ عُثْمَانُ بْنُ عَفَّانَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَدْخَلَ اللَّهُ رَجُلاً الْجَنَّةَ كَانَ سَهْلاً بَائِعًا وَمُشْتَرِيًا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উসমান ইবনে আফফান (রাঃ)

২২০২। মুহাম্মাদ ইবন আবান বলখী আবু বকর (রাহঃ).... উছমান ইবন আফ্ফান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বেচাকেনার সময় যে সরলতা প্রকাশ করে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।

২২০৩

حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ رَحِمَ اللَّهُ عَبْدًا سَمْحًا إِذَا بَاعَ سَمْحًا إِذَا اشْتَرَى سَمْحًا إِذَا اقْتَضَى ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২২০৩। আমর ইবন উছমান ইবন সা'য়ীদ ইবন কাছীর ইবন দীনার হিমসী (রাহঃ).... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ ঐ ব্যক্তির প্রতি রহম করুন, যে বিক্রয় কালে উদার, ক্রয় কালেও উদার এবং তাগাদা করার সময়ও উদারতা প্রদর্শন করে।

বেচাকেনার সময় দরদাম করা প্রসঙ্গ

بَاب السَّوْمِ

২২০৪

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا يَعْلَى بْنُ شَبِيبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ قَيْلَةَ أُمِّ بَنِي أَنْمَارٍ، قَالَتْ أَتَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي بَعْضِ عُمَرِهِ عِنْدَ الْمَرْوَةِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أَبِيعُ وَأَشْتَرِي فَإِذَا أَرَدْتُ أَنْ أَبْتَاعَ الشَّىْءَ سُمْتُ بِهِ أَقَلَّ مِمَّا أُرِيدُ ثُمَّ زِدْتُ ثُمَّ زِدْتُ حَتَّى أَبْلُغَ الَّذِي أُرِيدُ وَإِذَا أَرَدْتُ أَنْ أَبِيعَ الشَّىْءَ سُمْتُ بِهِ أَكْثَرَ مِنَ الَّذِي أُرِيدُ ثُمَّ وَضَعْتُ حَتَّى أَبْلُغَ الَّذِي أُرِيدُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ لاَ تَفْعَلِي يَا قَيْلَةُ إِذَا أَرَدْتِ أَنْ تَبْتَاعِي شَيْئًا فَاسْتَامِي بِهِ الَّذِي تُرِيدِينَ أُعْطِيتِ أَوْ مُنِعْتِ ‏"‏ ‏.‏ وَقَالَ ‏"‏ إِذَا أَرَدْتِ أَنْ تَبِيعِي شَيْئًا فَاسْتَامِي بِهِ الَّذِي تُرِيدِينَ أَعْطَيْتِ أَوْ مَنَعْتِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

২২০৪। ইয়াকূব ইবন হুমায়দ ইবন কাসিব (রাহঃ)... বনু আনমারের মাতা কায়লা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) যখন উমরা আদায় করছিলেন, তখন 'মারওয়াহ'-এর পার্শে আমি তাঁর কাছে এসে বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আমি ক্রয়-বিক্রয়কারী মহিলা। আমি যখন কোন জিনিস কিনতে চাই, তখন আমার মনে যে মূল্য প্রদানের ইচ্ছা থাকে, তারচেয়ে কম দাম বলি। এরপর দাম বাড়াই আবার দাম বাড়াই, অবশেষে আমি আমার ইচ্ছাকৃত দামে গিয়ে পৌঁছি। আর যখন কোন জিনিস বিক্রি করতে চাই, তখন যে দামে বিক্রি করার ইচ্ছা রাখি, তারচেয়ে বেশী দাম চাই। এরপর দাম কমাতে থাকি। অবশেষে আমি আমার ইচ্ছাকৃত দামে এসে পৌঁছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে কায়লা! এরূপ করো না। যখন কিছু কিনতে ইচ্ছা করবে, তখন মনে মনে যে মূল্য প্রদানের ইচ্ছা আছে, তাই বলবে। হয়তো তোমাকে দেওয়া হবে, নয়তো দেওয়া হবে না। তিনি আরো বলেনঃ যখন তুমি কোন কিছু বিক্রি করতে চাবে তখন তুমি যে মূল্যে বিক্রি করতে ইচ্ছা রাখবে, তা-ই চাবে; তোমাকে দেওয়া হবে অথবা দেওয়া হবে না।

২২০৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فِي غَزْوَةٍ فَقَالَ لِي ‏"‏ أَتَبِيعُ نَاضِحَكَ هَذَا بِدِينَارٍ وَاللَّهُ يَغْفِرُ لَكَ ‏"‏ ‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ هُوَ نَاضِحُكُمْ إِذَا أَتَيْتُ الْمَدِينَةَ ‏.‏ قَالَ ‏"‏ فَتَبِيعُهُ بِدِينَارَيْنِ وَاللَّهُ يَغْفِرُ لَكَ ‏"‏ ‏.‏ قَالَ فَمَا زَالَ يَزِيدُنِي دِينَارًا دِينَارًا وَيَقُولُ مَكَانَ كُلِّ دِينَارٍ ‏"‏ وَاللَّهُ يَغْفِرُ لَكَ ‏"‏ ‏.‏ حَتَّى بَلَغَ عِشْرِينَ دِينَارًا فَلَمَّا أَتَيْتُ الْمَدِينَةَ أَخَذْتُ بِرَأْسِ النَّاضِحِ فَأَتَيْتُ بِهِ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏"‏ يَا بِلاَلُ أَعْطِهِ مِنَ الْعَيْبَةِ عِشْرِينَ دِينَارًا ‏"‏ ‏.‏ وَقَالَ ‏"‏ انْطَلِقْ بِنَاضِحِكَ وَاذْهَبْ بِهِ إِلَى أَهْلِكَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২২০৫। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)....জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি এক যুদ্ধে নবী (ﷺ) -এর সঙ্গে ছিলাম। তখন তিনি আমাকে বলেনঃ তোমার এই উটটি কি এক দীনারে বিক্রি করবে? আল্লাহ তোমাকে ক্ষমা করুন। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আমি যখন মদীনায় পৌঁছব, তখন এটি আপনাদের উট হবে। তিনি বললেনঃ তাহলে এটি কি দুই দীনারে বিক্রি করবে? আল্লাহ তোমাকে ক্ষমা করুন। জাবির (রাযিঃ) বলেনঃ এভাবে তিনি প্রতিবার এক দীনার করে বাড়িয়ে বলতে থাকলেন, আর প্রতিবারই এ কথা বলে যাচ্ছিলেন, 'আল্লাহ তোমাকে ক্ষমা করুন।' অবশেষে তিনি বিশ দীনার পর্যন্ত পৌঁছলেন। এরপর আমি যখন মদীনায় পৌঁছলাম, তখন আমি উটটির মাথা ধরে এটিকে নিয়ে নবী (ﷺ) এর কাছে গিয়ে হাযির হলাম। তিনি বললেনঃ হে বিলাল! গনীমতের মাল থেকে একে বিশ দীনার দিয়ে দাও। আর আমাকে বললেনঃ তুমি তোমার উট নিয়ে চল এবং এটি তোমার বাড়িতে নিয়ে যাও।

২২০৬

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَسَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، قَالاَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَنْبَأَنَا الرَّبِيعُ بْنُ حَبِيبٍ، عَنْ نَوْفَلِ بْنِ عَبْدِ الْمَلِكِ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ السَّوْمِ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَعَنْ ذَبْحِ ذَوَاتِ الدَّرِّ ‏.‏

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

২২০৬। আলী ইবন মুহাম্মাদ ও সাহল ইবন আবু সাহল্ (রাহঃ).... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সূর্য উঠার আগে জিনিসের দরদাম করতে এবং দুগ্ধ দানকারী পশু যাবাহ করতে নিষেধ করেছেন।

বেচাকেনায় কসম করা মাকরূহ হওয়া প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الْأَيْمَانِ فِي الشِّرَاءِ وَالْبَيْعِ

২২০৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَأَحْمَدُ بْنُ سِنَانٍ، قَالُوا حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ وَلاَ يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ رَجُلٌ عَلَى فَضْلِ مَاءٍ بِالْفَلاَةِ يَمْنَعُهُ ابْنَ السَّبِيلِ وَرَجُلٌ بَايَعَ رَجُلاً سِلْعَةً بَعْدَ الْعَصْرِ فَحَلَفَ بِاللَّهِ لأَخَذَهَا بِكَذَا وَكَذَا فَصَدَّقَهُ وَهُوَ عَلَى غَيْرِ ذَلِكَ وَرَجُلٌ بَايَعَ إِمَامًا لاَ يُبَايِعُهُ إِلاَّ لِدُنْيَا فَإِنْ أَعْطَاهُ مِنْهَا وَفَى لَهُ وَإِنْ لَمْ يُعْطِهِ مِنْهَا لَمْ يَفِ لَهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২২০৭। আবু বকর ইবন আবু শায়বা 'আলী ইবন মুহাম্মাদ ও আহমদ ইবন সিনান (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিন শ্রেণীর লোকের সাথে কিয়ামতের দিন মহান আল্লাহ কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টি দেবেন না এবং তাদের পবিত্র করবেন না। এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। তারা হলোঃ যে ব্যক্তি ময়দানের কোন অতিরিক্ত পানির অধিকারী হয়, আর সে পথিক মুসাফিরকে তা থেকে নিষেধ করে। যে ব্যক্তি অন্যের নিকট আসরের পর কোন জিনিস বিক্রি করে, আর আল্লাহর নামে শপথ করে বলে যে, সে এটি এত এত মূল্যে খরিদ করে এনেছে, আর ক্রেতা তা বিশ্বাস করে। অথচ এটি মিথ্যা দাবী। আর ঐ ব্যক্তি, যে শুধু দুনিয়ার স্বার্থে কোন ইমামের কাছে বয়আত গ্রহণ করে। যদি তিনি তাকে কিছু দেন, তবে বয়আত পূর্ণ করে। আর যদি তিনি তাকে কিছু না দেন, তবে সে বয়আত পূর্ণ করে না।

২২০৮

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَمُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْمَسْعُودِيِّ، عَنْ عَلِيِّ بْنِ مُدْرِكٍ، عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَلِيِّ بْنِ مُدْرِكٍ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏"‏ ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ وَلاَ يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ ‏"‏ ‏.‏ فَقُلْتُ مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ فَقَدْ خَابُوا وَخَسِرُوا ‏.‏ قَالَ ‏"‏ الْمُسْبِلُ إِزَارَهُ وَالْمَنَّانُ عَطَاءَهُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)

২২০৮। 'আলী ইবন মুহাম্মাদ, মুহাম্মাদ ইবন ইসমায়ীল ও মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ).... আবু যর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টি দিবেন না এবং তাদের পবিত্র করবেন না। আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। তখন আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! তারা কারা? তারা তো নিরাশ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বললেনঃ যে গিরার নীচে লুঙ্গি লটকিয়ে পরে, যে দান করার পর খোটা দেয়, আর যে মিথ্যা কসম খেয়ে নিজের মাল বিক্রি করে।

২২০৯

حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، ح وَحَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ مَعْبَدِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِيَّاكُمْ وَالْحَلِفَ فِي الْبَيْعِ فَإِنَّهُ يُنَفِّقُ ثُمَّ يَمْحَقُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু কাতাদা আনসারী (রাঃ)

২২০৯। ইয়াহইয়া ইবন খাল্‌ফ ও হিশাম ইবন আম্মার (রাহঃ)....আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমরা বেচাকেনার সময় কসম খাওয়া থেকে বিরত থাকবে। কেননা, তা বিক্রিতে সহায়তা করবে, তবে এরপর তা বরকত দূর করে দেবে।

ফলের সম্ভাবনাময় খেজুর বাগান অথবা মাল আছে এমন গোলাম বিক্রি করা প্রসঙ্গে

بَاب مَا جَاءَ فِيمَنْ بَاعَ نَخْلًا مُؤَبَّرًا أَوْ عَبْدًا لَهُ مَالٌ

২২১০
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنِ اشْتَرَى نَخْلاً قَدْ أُبِّرَتْ فَثَمَرَتُهَا لِلْبَائِعِ إِلاَّ أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ ‏"‏ ‏.‏
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ بِنَحْوِهِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২২১০। হিশাম ইবন আম্মার (রাহঃ).... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ফল সম্ভাবনাময় খেজুর বাগান ক্রয় করে, এর ফল থাকবে বিক্রেতার জন্য। তবে যদি ক্রেতা শর্ত করে নেয়।

মুহাম্মাদ ইবন রুমহ (রাহঃ).... ইবন উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত আছে।
২২১১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، ح وَحَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، جَمِيعًا عَنِ ابْنِ شِهَابٍ الزُّهْرِيِّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ بَاعَ نَخْلاً قَدْ أُبِّرَتْ فَثَمَرَتُهَا لِلَّذِي بَاعَهَا إِلاَّ أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ وَمَنِ ابْتَاعَ عَبْدًا وَلَهُ مَالٌ فَمَالُهُ لِلَّذِي بَاعَهُ إِلاَّ أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২২১১। মুহাম্মাদ ইবন রুম্‌হ ও হিশাম ইবন আম্মার (রাহঃ).... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ফল সম্ভাবনাময় খেজুর বাগান বিক্রি করে, এর ফল বিক্রেতারই থাকবে। তবে যদি ক্রেতা পূর্বেই শর্ত করে নেয়। আর যে ব্যক্তি এমন গোলাম খরিদ করে, যার মাল রয়েছে, তবে তার মাল বিক্রেতার অধিকারে থাকবে। তবে যদি ক্রেতা পূর্বেই শর্ত করে নেয়।

২২১২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ قَالَ ‏ "‏ مَنْ بَاعَ نَخْلاً وَبَاعَ عَبْدًا جَمَعَهُمَا جَمِيعًا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২২১২। মুহাম্মাদ ইবন ওলীদ (রাহঃ).... ইবন উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি বাগান বিক্রি করে এবং গোলাম বিক্রি করে, এভাবে দু'টি প্রসঙ্গই তিনি একত্রে বলেছেন।

২২১৩

حَدَّثَنَا عَبْدُ رَبِّهِ بْنُ خَالِدٍ النُّمَيْرِيُّ أَبُو الْمُغَلِّسِ، حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ يَحْيَى بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ قَضَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّ ثَمَرَ النَّخْلِ لِمَنْ أَبَّرَهَا إِلاَّ أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ وَأَنَّ مَالَ الْمَمْلُوكِ لِمَنْ بَاعَهُ إِلاَّ أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ ‏.‏

বর্ণনাকারী: হযরত উবাদা ইব্‌নুস সামিত (রাঃ)

২২১৩। 'আব্দ রাব্বিহী ইবন খালিদ নুমায়রী আবুল মুগাল্লিস (রাহঃ).... উবাদা ইবন সামিত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সিদ্ধান্ত দিয়েছেন যে, যে ব্যক্তি যত্ন করে ফলকে সম্ভাবনাময় করে তুলবে, বাগান বিক্রি করলে এ ফলের অধিকারী সেই হবে। হ্যাঁ, তবে যদি ক্রেতা শর্ত করে নেয়। আর ক্রীতদাসের মালও বিক্রেতার থাকবে। তবে যদি ক্রেতা পূর্বেই শর্ত করে নেয়।

পুষ্ট হওয়ার আগে ফল বিক্রি নিষিদ্ধ

بَاب النَّهْيِ عَنْ بَيْعِ الثِّمَارِ قَبْلَ أَنْ يَبْدُوَ صَلَاحُهَا

২২১৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ تَبِيعُوا الثَّمَرَةَ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا ‏"‏ ‏.‏ نَهَى الْبَائِعَ وَالْمُشْتَرِيَ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২২১৪। মুহাম্মাদ ইবন রুম্‌হ (রাহঃ).... ইবন উমর (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ পুষ্ট হওয়ার আগে তোমরা ফল বিক্রি করবে না। তিনি ক্রেতা বিক্রেতা উভয়কেই নিষেধ করেছেন।

২২১৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى الْمِصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ تَبِيعُوا الثَّمَرَ حَتَّى يَبْدُوَ صَلاَحُهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২২১৫। আহমদ ইবন ঈসা মিসরী (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পুষ্ট হওয়ার আগে তোমরা ফল বিক্রি করবে না।

২২১৬

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهُ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২২১৬। হিশাম ইবন আম্মার (রাহঃ).... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) পুষ্ট হওয়ার আগে ফল বিক্রি করতে নিষেধ করেছেন।

২২১৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى تَزْهُوَ وَعَنْ بَيْعِ الْعِنَبِ حَتَّى يَسْوَدَّ وَعَنْ بَيْعِ الْحَبِّ حَتَّى يَشْتَدَّ ‏.‏

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

২২১৭। মুহাম্মাদ ইবন মুছান্না (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) পুষ্ট হওয়ার আগে ফল বিক্রি করতে, কালো না হওয়া পর্যন্ত আঙ্গুর বিক্রি করতে, এবং শক্ত না হওয়া পর্যন্ত গম ইত্যাদি বিক্রি করতে নিষেধ করেছেন।

কয়েক বৎসর মেয়াদে ফল বিক্রি ও ক্ষতিগ্রস্ত বাগানের ফসল প্রসঙ্গে

بَاب بَيْعِ الثِّمَارِ سِنِينَ وَالْجَائِحَةِ

২২১৮

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حُمَيْدٍ الأَعْرَجِ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَتِيقٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنْ بَيْعِ السِّنِينَ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২২১৮। হিশাম ইবন আম্মার ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ).... জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) কয়েক বৎসর মেয়াদে বাগান বিক্রি করতে নিষেধ করেছেন।

২২১৯

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ بَاعَ ثَمَرًا فَأَصَابَتْهُ جَائِحَةٌ فَلاَ يَأْخُذْ مِنْ مَالِ أَخِيهِ شَيْئًا عَلاَمَ يَأْخُذُ أَحَدُكُمْ مَالَ أَخِيهِ الْمُسْلِمِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২২১৯। হিশাম ইবন 'আম্মার (রাহঃ).... জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ফলের বাগান বিক্রি করে, আর প্রাকৃতিক দুর্যোগের কারণে তা বিনষ্ট হয়ে যায়, তবে সে যেন তার ভাই (ক্রেতা) থেকে কিছুই গ্রহণ না করে। তোমাদের কেউ কিসের বিনিময়ে তার মুসলিম ভাইয়ের মাল গ্রহণ করবে?

ওজনে বেশী প্রদান

بَاب الرُّجْحَانِ فِي الْوَزْنِ

২২২০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَمُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ سُوَيْدِ بْنِ قَيْسٍ، قَالَ جَلَبْتُ أَنَا وَمَخْرَفَةُ الْعَبْدِيُّ، بَزًّا مِنْ هَجَرَ فَجَاءَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَسَاوَمَنَا سَرَاوِيلَ وَعِنْدَنَا وَزَّانٌ يَزِنُ بِالأَجْرِ فَقَالَ لَهُ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يَا وَزَّانُ زِنْ وَأَرْجِحْ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: সুওয়াইদ ইবনে কায়স (রাঃ)

২২২০। আবু বকর ইবন আবু শায়বাহ 'আলী ইবন মুহাম্মাদ ও মুহাম্মাদ ইবন ইসমায়ীল (রাহঃ).... সুওয়ায়দ ইবন কায়স (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ও মাখরাফাহ 'আব্দী একবার 'হাজার' থেকে কাপড় এনেছিলাম। তখন আমাদের কাছে রাসূলুল্লাহ (ﷺ) আসেন এবং পাজামার দর করেন। আমাদের পাশেই একজন লোক ছিল, যে পারিশ্রমিকের বিনিময়ে মালপত্র ওজন করে দিত। নবী (ﷺ) তাকে বলেনঃ হে ওজনকারী! ওজন করে মাল দাও এবং কিছু বেশী দাও।

২২২১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الْوَلِيدِ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ سَمِعْتُ مَالِكًا أَبَا صَفْوَانَ بْنَ عُمَيْرَةَ، قَالَ بِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رِجْلَ سَرَاوِيلَ قَبْلَ الْهِجْرَةِ فَوَزَنَ لِي فَأَرْجَحَ لِي ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

২২২১। মুহাম্মাদ ইবন বাশশার ও মুহাম্মাদ ইবন ওলীদ (রাহঃ).... মালিক আবু সাফওয়ান ইবন উমায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ হিজরতের পূর্বে একবার আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট পাজামা বিক্রি করেছিলাম। তিনি ওজন করে নিলেন এবং আমাকে কিছু অতিরিক্ত মূল্য দিলেন।

২২২২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا وَزَنْتُمْ فَأَرْجِحُوا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২২২২। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ).... জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা যখন ওজন করে দেবে, তখন কিছু বেশী দিয়ে দেবে।

মাপে ও ওজনে সতর্কতা অবলম্বন

بَاب التَّوَقِّي فِي الْكَيْلِ وَالْوَزْنِ

২২২৩

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ، وَمُحَمَّدُ بْنُ عَقِيلِ بْنِ خُوَيْلِدٍ، قَالاَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي يَزِيدُ النَّحْوِيُّ، أَنَّ عِكْرِمَةَ، حَدَّثَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَمَّا قَدِمَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ الْمَدِينَةَ كَانُوا مِنْ أَخْبَثِ النَّاسِ كَيْلاً فَأَنْزَلَ اللَّهُ سُبْحَانَهُ ‏(وَيْلٌ لِلْمُطَفِّفِينَ)‏ فَأَحْسَنُوا الْكَيْلَ بَعْدَ ذَلِكَ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২২২৩। আব্দুর রহমান ইবন বিশর ইবন হাকাম ও মুহাম্মাদ ইবন আকীল ইবন খুয়ায়লিদ (রাহঃ).... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) যখন মদীনায় আসেন, তখন মদীনাবাসী মাপে বেশী কারচুপি করতো। তখন মহান আল্লাহ এই আয়াত নাযিল করেন وَيْلٌ لِلْمُطَفِّفِينَ
অর্থাৎ মন্দ পরিণাম তাদের জন্য, যারা মাপে কম দেয়। (৮৩ঃ১)। এরপর থেকে তারা ঠিকভাবে ওজন করতে লাগলো।

ধোঁকা দেওয়া নিষেধ

بَاب النَّهْيِ عَنْ الْغِشِّ

২২২৪

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ مَرَّ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِرَجُلٍ يَبِيِعُ طَعَامًا فَأَدْخَلَ يَدَهُ فِيهِ فَإِذَا هُوَ مَغْشُوشٌ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لَيْسَ مِنَّا مَنْ غَشَّ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২২২৪। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত। তিনি বলেঃ রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন সে খাদ্য সামগ্রী বিক্রি করছিল। তিনি এর মধ্যে তাঁর হাত ঢুকালেন ও আর্দ্রতা অনুভব করলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ সে ব্যক্তি আমাদের মধ্যে নয়, যে ধোঁকা দেয়।

২২২৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي دَاوُدَ، عَنْ أَبِي الْحَمْرَاءِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَرَّ بِجَنَبَاتِ رَجُلٍ عِنْدَهُ طَعَامٌ فِي وِعَاءٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهِ فَقَالَ ‏ "‏ لَعَلَّكَ غَشَشْتَهُ مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا ‏"‏ ‏.‏

২২২৫। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আবুল হামরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে এক ব্যক্তির পাশ দিয়ে যেতে দেখলাম, যার কাছে একটি পাত্রে খাদ্য-দ্রব্য ছিল। তিনি এরমধ্যে তাঁর হাত ঢুকালেন এবং বললেনঃ সম্ভবতঃ তুমি ধোঁকা দিচ্ছ। যে আমাদের ধোঁকা দেয়, সে আমাদের মধ্যে নয়।

খাদ্যদ্রব্য হস্তগত করার পূর্বে বিক্রি করা নিষেধ

بَاب النَّهْيِ عَنْ بَيْعِ الطَّعَامِ قَبْلُ مَا لَمْ يُقْبَضْ

২২২৬

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبِعْهُ حَتَّى يَسْتَوْفِيَهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২২২৬। সুওয়ায়দ ইবন সায়ীদ (রাহঃ).... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি খাদ্য দ্রব্য ক্রয় করে, সে যেন তা হস্তগত করার পূর্বেই বিক্রি না করে।

২২২৭

حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مُوسَى اللَّيْثِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، ح وَحَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الضَّرِيرُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، وَحَمَّادُ بْنُ زَيْدٍ، قَالاَ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبِعْهُ حَتَّى يَسْتَوْفِيَهُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عَوَانَةَ فِي حَدِيثِهِ قَالَ ابْنُ عَبَّاسٍ وَأَحْسِبُ كُلَّ شَىْءٍ مِثْلَ الطَّعَامِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২২২৭। ইমরান ইবন মুসা লায়ছী ও বিশ্ব ইবন মু'আয যরীর (রাহঃ)....ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি খাদ্য দ্রব্য ক্রয় করে, তবে সে যেন তা হস্তগত করার পূর্বে বিক্রি না করে।

আবু 'আওয়ানাহ' তার হাদীসে বলেন, ইবন আব্বাস (রাযিঃ) বলেছেনঃ আমি অন্যান্য সকল বস্তুকে খাদ্য-দ্রব্যের বিধানের মতই মনে করি।
২২২৮

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ ابْنِ أَبِي لَيْلَى عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الطَّعَامِ حَتّٰى يَجْرِيَ فِيهِ الصَّاعَانِ صَاعُ الْبَائِعِ وَصَاعُ الْمُشْتَرِي

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২২২৮। আলী ইবন মুহাম্মাদ (রাযিঃ).... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) খাদ্য-দ্রব্য দু’বার মাপ না হওয়া পর্যন্ত তা বিক্রি করতে নিষেধ করেছেন। একটি হলো বিক্রেতার মাপ,, আর অপরটি হলো ক্রেতার মাপ।

অনুমানের ভিত্তিতে ক্রয়-বিক্রয় প্রসঙ্গে

بَاب بَيْعِ الْمُجَازَفَةِ

২২২৯

حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كُنَّا نَشْتَرِي الطَّعَامَ مِنَ الرُّكْبَانِ جِزَافًا فَنَهَانَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ نَبِيعَهُ حَتَّى نَنْقُلَهُ مِنْ مَكَانِهِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২২২৯। সাহল ইবন আবু সাহল (রাহঃ).... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা বিভিন্ন কাফিলা থেকে অনুমানের ভিত্তিতে খাদ্য-দ্রব্য ক্রয় করতাম। রাসূলুল্লাহ (ﷺ) তখন এই খাদ্য -দ্রব্য স্থানান্তর করার পূর্বে বিক্রয় করতে আমাদের নিষেধ করেছেন।

২২৩০

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَيْمُونٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ لَهِيعَةَ، عَنْ مُوسَى بْنِ وَرْدَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ كُنْتُ أَبِيعُ التَّمْرَ فِي السُّوقِ فَأَقُولُ كِلْتُ فِي وَسْقِي هَذَا كَذَا ‏.‏ فَأَدْفَعُ أَوْسَاقَ التَّمْرِ بِكَيْلِهِ وَآخُذُ شِفِّي فَدَخَلَنِي مِنْ ذَلِكَ شَىْءٌ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏ "‏ إِذَا سَمَّيْتَ الْكَيْلَ فَكِلْهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উসমান ইবনে আফফান (রাঃ)

২২৩০। আলী ইবন মায়মূন রাক্বী (রাহঃ)..... উছমান ইবন 'আফ্ফান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি বাজারে খেজুর বিক্রি করতাম। তখন আমি বলতামঃ আমি এই পরিমাণ দিয়ে এই পরিমাণ মেপে এনেছি। আমি তার নির্দিষ্ট পরিমাণ খেজুর তাকে দিয়ে দিতাম। এবং আমার অতিরিক্তটুকু আমি রেখে দিতাম। এতে আমার মনে খটকার সৃষ্টি হয়। তখন আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এ ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ যেহেতু তুমি নির্দিষ্ট পরিমাণের উল্লেখ করেছে, তাই তাকে মেপে দাও।

খাদ্যদ্রব্য পরিমাপের মধ্যে বরকত হওয়া প্রসঙ্গে

بَاب مَا يُرْجَى فِي كَيْلِ الطَّعَامِ مِنْ الْبَرَكَةِ

২২৩১

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْيَحْصُبِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ الْمَازِنِيِّ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ كِيلُوا طَعَامَكُمْ يُبَارَكْ لَكُمْ فِيهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে বুসর আল-আসলামী রাযি.

২২৩১। হিশাম ইবন আম্মার (রাহঃ).... 'আব্দুল্লাহ ইবন বুসর মাযিনী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, তোমরা তোমাদের খাদ্য-দ্রব্য পরিমাপ কর, এতে তোমাদের বরকত দেওয়া হবে।

২২৩২

حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ كِيلُوا طَعَامَكُمْ يُبَارَكْ لَكُمْ فِيهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ)

২২৩২। আমর ইবন উছমান ইবন সা'য়ীদ ইবন কাছীর ইবন দীনার হিমসী (রাহঃ).....আবু আইয়ূব (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তোমরা খাদ্য-দ্রব্যের পরিমাপ কর। এতে তোমাদের বরকত দেওয়া হবে।

বাজার এবং সেখানে প্রবেশ করা প্রসঙ্গে

بَاب الْأَسْوَاقِ وَدُخُولِهَا

২২৩৩

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعِيدٍ، حَدَّثَنِي صَفْوَانُ بْنُ سُلَيْمٍ، حَدَّثَنِي مُحَمَّدٌ، وَعَلِيٌّ، ابْنَا الْحَسَنِ بْنِ أَبِي الْحَسَنِ الْبَرَّادِ أَنَّ الزُّبَيْرَ بْنَ الْمُنْذِرِ بْنِ أَبِي أُسَيْدٍ السَّاعِدِيِّ، حَدَّثَهُمَا أَنَّ أَبَاهُ الْمُنْذِرَ حَدَّثَهُ عَنْ أَبِي أُسَيْدٍ، أَنَّ أَبَا أُسَيْدٍ، حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ذَهَبَ إِلَى سُوقِ النَّبِيطِ فَنَظَرَ إِلَيْهِ فَقَالَ ‏"‏ لَيْسَ هَذَا لَكُمْ بِسُوقٍ ‏"‏ ‏.‏ ثُمَّ ذَهَبَ إِلَى سُوقٍ فَنَظَرَ إِلَيْهِ فَقَالَ ‏"‏ لَيْسَ هَذَا لَكُمْ بِسُوقٍ ‏"‏ ‏.‏ ثُمَّ رَجَعَ إِلَى هَذَا السُّوقِ فَطَافَ فِيهِ ثُمَّ قَالَ ‏"‏ هَذَا سُوقُكُمْ فَلاَ يُنْتَقَصَنَّ وَلاَ يُضْرَبَنَّ عَلَيْهِ خَرَاجٌ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু উসাইদ সাঈদী (রাঃ)

২২৩৩। ইবরাহীম ইবন মুযির হিযামী (রাহঃ).... আবু উসায়দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) 'নাবীত' নামক বাজারে গেলেন এবং কিছুক্ষণ তা পরিদর্শন করলেন। এরপর বললেন, এটা তোমাদের জন্য বাজার নয়। পরে অন্য একটি বাজারে গেলেন এবং পরিদর্শন করে বললেনঃ এটিও তোমাদের বাজার নয়। এরপর এই বাজারে আসলেন এবং কিছুক্ষণ ঘোরাফেরা করে বললেনঃ এটি হচ্ছে তোমাদের বাজার। এখানে যেন ক্রয় বিক্রয়ে কারচুপি করা না হয় ও বাজারের উপর করারোপ করা না হয়।

২২৩৪

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُسْتَمِرِّ الْعُرُوقِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْسُ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنَا عَوْنٌ الْعُقَيْلِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ سَلْمَانَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَنْ غَدَا إِلَى صَلاَةِ الصُّبْحِ غَدَا بِرَايَةِ الإِيمَانِ وَمَنْ غَدَا إِلَى السُّوقِ غَدَا بِرَايَةِ إِبْلِيسَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: সালমান ফারিসী (রাঃ)

২২৩৪। ইবরাহীম ইবন মুস্তামির উরুকী (রাহঃ).... সালমান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি সকাল বেলা ফজরের সালাত আদায়ের জন্য বের হয়, সে ঈমানের পতাকা নিয়ে বের হয়। আর যে ব্যক্তি সকালবেলা বাজারের দিকে বের হয়, সে ইবলীসের পতাকা নিয়ে বের হয়।

২২৩৫

حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الضَّرِيرُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، مَوْلَى آلِ الزُّبَيْرِ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ قَالَ حِينَ يَدْخُلُ السُّوقَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَىٌّ لاَ يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ كُلُّهُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ - كَتَبَ اللَّهُ لَهُ أَلْفَ أَلْفِ حَسَنَةٍ وَمَحَا عَنْهُ أَلْفَ أَلْفِ سَيِّئَةٍ وَبَنَى لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

২২৩৫। বিশর্ ইবন মু'আয যারীর (রাহঃ)....সালিম ইবন আব্দুল্লাহ ইবন উমর এর দাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি বাজরে প্রবেশ করার সময় বলেঃلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَىٌّ لاَ يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ كُلُّهُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ

অর্থঃআল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। তিনি এক, তাঁর কোন শরীক নেই। রাজত্ব তাঁরই এবং সমস্ত প্রশংসা তাঁরই। তিনি জীবন দান করেন এবং মৃত্যু দেন। আর তিনি চিরঞ্জীব, তিনি মারা যাবেন না। তারই হাতে যাবতীয় কল্যাণ এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।
আল্লাহ তার 'আমল নামায় লক্ষ লক্ষ পুণ্য লিপিবদ্ধ করেন এবং তার লক্ষ লক্ষ গুনাহ মাফ করে দেন। আর তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরী করেন।

সকাল বেলা বরকতময় হওয়া প্রসঙ্গে

بَاب مَا يُرْجَى مِنْ الْبَرَكَةِ فِي الْبُكُورِ

২২৩৬

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ عُمَارَةَ بْنِ حَدِيدٍ، عَنْ صَخْرٍ الْغَامِدِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ اللَّهُمَّ بَارِكْ لأُمَّتِي فِي بُكُورِهَا ‏"‏ ‏.‏ قَالَ وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشًا بَعَثَهُمْ فِي أَوَّلِ النَّهَارِ ‏.‏ قَالَ وَكَانَ صَخْرٌ رَجُلاً تَاجِرًا فَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ فِي أَوَّلِ النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ ‏.‏

বর্ণনাকারী: সাখর ইবনে ওয়াদাআ গামিদী রাযি.

২২৩৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....সাখর গামিদী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেনঃ 'ইয়া আল্লাহ! আমার উম্মতের জন্য দিনের শুরুতে তুমি বরকত দাও।' রাবী বলেন, রাসূলুল্লাহ যখন ছোট বা বড় কোন সেনাদল পাঠাতেন তখন দিনের শুরুতেই তাদেরকে পাঠাতেন। রাবী (উমারা ইবন হাদীদ) বলেন, সাখর (রাযিঃ) ছিলেন একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসা উপলক্ষে দিনের শুরুতেই (লোক) পাঠাতেন। ফলে তিনি বিপুল ধন-সম্পদের মালিক হয়ে যান।

২২৩৭

حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَيْمُونٍ الْمَدَنِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ اللَّهُمَّ بَارِكْ لأُمَّتِي فِي بُكُورِهَا يَوْمَ الْخَمِيسِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২২৩৭। আবু মারওয়ান মুহাম্মাদ ইবন উছমান-উছমানী (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ‘ইয়া আল্লাহ! বৃহস্পতিবার দিনের শুরুতে তুমি আমার উম্মাতের জন্য বরকত দাও'।

২২৩৮

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ جَعْفَرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ الْجُدْعَانِيِّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ اللَّهُمَّ بَارِكْ لأُمَّتِي فِي بُكُورِهَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২২৩৮। ইয়াকুব ইবন হুমায়দ ইবন কাসিব (রাহঃ).... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (সা.) বলেছেনঃ 'ইয়া আল্লাহ! দিনের শুরুতে আমার উম্মাতের জন্য বরকত দাও'।

স্তনে দুধ আটকে রেখে জন্তু বিক্রি করা

بَاب بَيْعِ الْمُصَرَّاةِ

২২৩৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنِ ابْتَاعَ مُصَرَّاةً فَهُوَ بِالْخِيَارِ ثَلاَثَةَ أَيَّامٍ فَإِنْ رَدَّهَا رَدَّ مَعَهَا صَاعًا مِنْ تَمْرٍ لاَ سَمْرَاءَ ‏"‏ ‏.‏ يَعْنِي الْحِنْطَةَ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২২৩৯। আবু বকর ইবন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...আবু হুরায়রা (রাযিঃ) সুত্রে নবী থেকে বর্ণিততিনি বলেনঃ যে ব্যক্তি স্তনে দুধ আটকে রাখা জন্তু ক্রয় করবে, তার তিন দিন পর্যন্ত (ফেরৎ দেয়ার) এখতিয়ার থাকবে। সে যদি তা ফেরৎ দেয় তবে তার সাথে গম নয়, বরং এক সা ‘খেজুরও তাকে দিতে হবে।

২২৪০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ سَعِيدٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا جُمَيْعُ بْنُ عُمَيْرٍ التَّيْمِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ يَا أَيُّهَا النَّاسُ مَنْ بَاعَ مُحَفَّلَةً فَهُوَ بِالْخِيَارِ ثَلاَثَةَ أَيَّامٍ فَإِنْ رَدَّهَا رَدَّ مَعَهَا مِثْلَىْ لَبَنِهَا - أَوْ قَالَ مِثْلَ لَبَنِهَا - قَمْحًا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২২৪০। মুহাম্মাদ ইবন আব্দুল মালিক ইবন শাওয়ারিব (রাহঃ).... আব্দুল্লাহ ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ 'লোক সকল! (তোমাদের মধ্যে) যে স্তনে দুধ আটকে রাখা জন্তু ক্রয় করবে, তিন দিন পর্যন্ত তার এখতিয়ার থাকবে, সে যদি তা ফেরৎ দেয় তবে তার সাথে দুধের (যা সে দোহন করেছে) সমপরিমাণ দুধ অথবা তিনি বলেছেন, দুধের সমপরিমাণ গম দেবে।

২২৪১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، عَنْ جَابِرٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّهُ قَالَ أَشْهَدُ عَلَى الصَّادِقِ الْمَصْدُوقِ أَبِي الْقَاسِمِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ حَدَّثَنَا قَالَ ‏ "‏ بَيْعُ الْمُحَفَّلاَتِ خِلاَبَةٌ وَلاَ تَحِلُّ الْخِلاَبَةُ لِمُسْلِمٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

২২৪১। মুহাম্মাদ ইবন ইসমাঈল (রাহঃ) ……. আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, সাদেকুল মাসদূক আবুল কাসিম (ﷺ) আমাদেরকে বলেছেনঃ দুধ আটকে রেখে জন্তু বিক্রয় করা একটি প্রতারণা। আর মুসলমানের জন্য প্রতারণা করা হালাল নয়।

দায়-দায়িত্ব থাকার কারণে সম্পদের মালিক হওয়া

بَاب الْخَرَاجُ بِالضَّمَانِ

২২৪২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ مَخْلَدِ بْنِ خُفَافِ بْنِ إِيمَاءَ بْنِ رَحَضَةَ الْغِفَارِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَضَى أَنَّ خَرَاجَ الْعَبْدِ بِضَمَانِهِ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

২২৪২। আবু বকর ইবন আবু শায়বা ও আলী মুহাম্মাদ (রাহঃ) 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) ফয়সালা দিয়েছেন যে, গোলামদের উপার্জিত সম্পদের মালিক সে হবে, যে তার দায়-দায়িত্ব গ্রহণ করবে।

২২৪৩

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مُسْلِمُ بْنُ خَالِدٍ الزَّنْجِيُّ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَجُلاً، اشْتَرَى عَبْدًا فَاسْتَغَلَّهُ ثُمَّ وَجَدَ بِهِ عَيْبًا فَرَدَّهُ ‏.‏ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ قَدِ اسْتَغَلَّ غُلاَمِي ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْخَرَاجُ بِالضَّمَانِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

২২৪৩। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ……. আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি একটি গোলাম খরিদ করেছিল, তদ্বারা সে কিছু উপার্জনও করেছিল। এরপর গোলামের মধ্যে সে কিছু দোষ পেয়ে তা ফেরৎ দেয়। তখন বিক্রেতা এসে বলে, ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আমার গোলাম তো কিছু উপার্জন করেছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ উপার্জিত সম্পদের মালিক হবে দায়-দায়িত্ব গ্রহণকারী অর্থাৎ বিক্রেতা।

বিক্রিত গোলাম ফেরতের সময় সম্পর্কে

بَاب عُهْدَةِ الرَّقِيقِ

২২৪৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، إِنْ شَاءَ اللَّهُ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ عُهْدَةُ الرَّقِيقِ ثَلاَثَةُ أَيَّامٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

২২৪৪। মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ) .... সামুরা ইবন জুনদুব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বিক্রিত গোলাম ফেরত দেওয়ার মেয়াদ তিন দিন পর্যন্ত।

২২৪৫

حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ عُهْدَةَ بَعْدَ أَرْبَعٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত উকবা ইবন আমির রাযি.

২২৪৫। 'আমর ইবন রাফি' (রাহঃ) উকরা ইবন আমির (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, চারদিনের পর ফেরতের কোন সুযোগ থাকবে না।

ত্রুটি যুক্ত জিনিস বিক্রি করলে তা বলে দিবে

بَاب مَنْ بَاعَ عَيْبًا فَلْيُبَيِّنْهُ

২২৪৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي، سَمِعْتُ يَحْيَى بْنَ أَيُّوبَ، يُحَدِّثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شُمَاسَةَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ وَلاَ يَحِلُّ لِمُسْلِمٍ بَاعَ مِنْ أَخِيهِ بَيْعًا فِيهِ عَيْبٌ إِلاَّ بَيَّنَهُ لَهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত উকবা ইবন আমির রাযি.

২২৪৬। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) …… 'উকুরা ইবন 'আমির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, এক মুসলমান অপর মুসলমানের ভাই। তাই কোন মুসলমানের জন্য তার ভাইয়ের কাছে কোন ত্রুটিযুক্ত জিনিস বিক্রি করা বৈধ নয়, তা প্রকাশ ব্যতিরেকে।

২২৪৭

حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ الضَّحَّاكِ، حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ يَحْيَى، عَنْ مَكْحُولٍ، وَسُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ وَاثِلَةَ بْنِ الأَسْقَعِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ مَنْ بَاعَ عَيْبًا لَمْ يُبَيِّنْهُ لَمْ يَزَلْ فِي مَقْتٍ مِنَ اللَّهِ وَلَمْ تَزَلِ الْمَلاَئِكَةُ تَلْعَنُهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: ওয়াছিলা ইবনে আসকা‘ (রাঃ)

২২৪৭। আব্দুল ওয়াহহাব ইবন যাহ্হাক (রাহঃ).... ওয়াছিলা ইবন 'আসকা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি ত্রুটিযুক্ত জিনিস না বলে বিক্রি করে, সে সর্বদা আল্লাহর গযবের মধ্যে থাকে, এবং ফিরিশতারা সব সময় তাকে লা'নত দিতে থাকে।

বন্দীদেরকে পৃথক রাখা নিষেধ

بَاب النَّهْيِ عَنْ التَّفْرِيقِ بَيْنَ السَّبْيِ

২২৪৮

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَمُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ جَابِرٍ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ إِذَا أُتِيَ بِالسَّبْىِ أَعْطَى أَهْلَ الْبَيْتِ جَمِيعًا كَرَاهِيَةَ أَنْ يُفَرِّقَ بَيْنَهُمْ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

২২৪৮। আলী ইবন মুহাম্মাদ ও মুহাম্মাদ ইবন ইসমাঈল (রাহঃ).... আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) -এর কাছে যখন যুদ্ধ-বন্দী আসতো, তখন তিনি তাদেরকে বিচ্ছিন্ন করা অপছন্দ করতেন বিধায় তাদের সকলকে আহলে বাইতের মাঝে বণ্টন করে দিতেন।

২২৪৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَفَّانُ، عَنْ حَمَّادٍ، أَنْبَأَنَا الْحَجَّاجُ، عَنِ الْحَكَمِ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنْ عَلِيٍّ، قَالَ وَهَبَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ غُلاَمَيْنِ أَخَوَيْنِ فَبِعْتُ أَحَدَهُمَا فَقَالَ ‏"‏ مَا فَعَلَ الْغُلاَمَانِ ‏"‏ ‏.‏ قُلْتُ بِعْتُ أَحَدَهُمَا قَالَ ‏"‏ رُدَّهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

২২৪৯। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) …… আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে দু'টি গোলাম দান করেন, যারা ছিল পরস্পর ভাই। আমি তাদের একজনকে বিক্রি করে দেই। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) আমাকে জিজ্ঞাসা করেনঃ তুমি গোলাম দু'টি কি করেছ? আমি বললামঃ আমি তাদের একজনকে বিক্রি করে দিয়েছি। তিনি বলেন, তাকে ফিরিয়ে আন।

২২৫০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ الْهَيَّاجِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَنْبَأَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ طَلِيقِ بْنِ عِمْرَانَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَنْ فَرَّقَ بَيْنَ الْوَالِدَةِ وَوَلَدِهَا وَبَيْنَ الأَخِ وَبَيْنَ أَخِيهِ ‏.‏

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

২২৫০। মুহাম্মাদ ইবন 'উমার ইবন হায়্যাজ (রাহঃ)....আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঐ ব্যক্তির প্রতি লানত করেন, যে মা ও তার ছেলে মধ্যে এবং দু'ভাইয়ের মাঝে বিচ্ছেদ ঘটায়।

গোলাম ক্রয়-বিক্রয় সম্পর্কে

بَاب شِرَاءِ الرَّقِيقِ

২২৫১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ لَيْثٍ، صَاحِبُ الْكَرَابِيسِيِّ حَدَّثَنَا عَبْدُ الْمَجِيدِ بْنُ وَهْبٍ، قَالَ قَالَ لِي الْعَدَّاءُ بْنُ خَالِدِ بْنِ هَوْذَةَ أَلاَ نُقْرِئُكَ كِتَابًا كَتَبَهُ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ قَالَ قُلْتُ بَلَى ‏.‏ فَأَخْرَجَ لِي كِتَابًا فَإِذَا فِيهِ ‏ "‏ هَذَا مَا اشْتَرَى الْعَدَّاءُ بْنُ خَالِدِ بْنِ هَوْذَةَ مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ اشْتَرَى مِنْهُ عَبْدًا أَوْ أَمَةً لاَ دَاءَ وَلاَ غَائِلَةَ وَلاَ خِبْثَةَ بَيْعَ الْمُسْلِمِ لِلْمُسْلِمِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

২২৫১। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ).... 'আব্দুল মাজীদ ইবন ওয়াহব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমাকে আদা ইবন খালিদ ইবন হাওযা (রাযিঃ) বললেনঃ আমি কি তোমাকে সেই পত্র পড়ে শোনাব না, যা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে লিখে ছিলেন? রাবী বলেনঃ আমি বললাম হ্যাঁ! তখন তিনি আমার সামনে একখানি পত্র বের করলেন, যাতে লেখা ছিলঃ 'আদা ইবন খালিদ ইবন হাওযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ) থেকে যা ক্রয় করেছেন, তার দলীল। সে তাঁর থেকে একটি গোলাম (রাবী সন্দেহ করে বলেনঃ) অথবা বাঁদী ক্রয় করেছে; যাতে কোন দোষ নেই, কোন রোগ নেই এবং ত্রুটিও নেই, বরং এ হলো এক মুসলমানের পক্ষ থেকে অন্য মুসলমানের কাছে ক্রয়-বিক্রয় মাত্র।

২২৫২

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا اشْتَرَى أَحَدُكُمُ الْجَارِيَةَ فَلْيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَلْيَدْعُ بِالْبَرَكَةِ وَإِذَا اشْتَرَى أَحَدُكُمْ بَعِيرًا فَلْيَأْخُذْ بِذِرْوَةِ سَنَامِهِ وَلْيَدْعُ بِالْبَرَكَةِ وَلْيَقُلْ مِثْلَ ذَلِكَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

২২৫২। 'আব্দুল্লাহ ইবন সাঈদ (রাহঃ)....'আমর ইবন শুআয়ব (রাযিঃ) এর দাদা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেনঃ তোমাদের কেউ যখন বাঁদী খরিদ করবে তখন সে যেন বলেঃ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ
(অর্থাৎ “ইয়া আল্লাহ! আমি আপনার নিকট এর কল্যাণ এবং স্বভাবের মধ্যে যে অমঙ্গল রেখেছেন তা থেকে)" অতঃপর বরকতের জন্য দুআ করবে। আর তোমাদের কেউ যখন উট খরিদ করবে তখন সে যেন তার কুঁজের উপরিভাগ ধরে বরকতের জন্য দুআ করে এবং যেন অনুরূপ বলে ।

নগদে যে সব মুদ্রা ও বস্তু কম বেশী করে বিনিময় করা জাইয্ নয় সে সম্পর্কে

بَاب الصَّرْفِ وَمَا لَا يَجُوزُ مُتَفَاضِلًا يَدًا بِيَدٍ

২২৫৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَهِشَامُ بْنُ عَمَّارٍ، وَنَصْرُ بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَالِكِ بْنِ أَوْسِ بْنِ الْحَدَثَانِ النَّصْرِيِّ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الذَّهَبُ بِالذَّهَبِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ وَالْبُرُّ بِالْبُرِّ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ وَالشَّعِيرُ بِالشَّعِيرِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ وَالتَّمْرُ بِالتَّمْرِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

২২৫৩। আবু বকর ইবন আবু শায়বা আলী ইবন মুহাম্মাদ হিশাম ইবন আম্মার নসর আলী ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ)....'উমার ইবন খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সোনার বিনিময়ে সোনার লেন-দেন হাতে হাতে (নগদ) না হলে সূদ হবে, গমের বিনিময়ে গমের লেন-দেন হাতে হাতে না হলে সূদ হবে, যবের বিনিময়ে যব হাতে হাতে না নিলে তা সূদ হবে, খেজুরের বিনিময়ে খেজুর এর লেনদেন হাতে হাতে না হলে তা সূদ হবে।

২২৫৪

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ خِدَاشٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، قَالاَ حَدَّثَنَا سَلَمَةُ بْنُ عَلْقَمَةَ التَّمِيمِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، أَنَّ مُسْلِمَ بْنَ يَسَارٍ، وَعَبْدَ اللَّهِ بْنَ عُبَيْدٍ، حَدَّثَاهُ قَالاَ، جَمَعَ الْمَنْزِلُ بَيْنَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ وَمُعَاوِيَةَ إِمَّا فِي كَنِيسَةٍ وَإِمَّا فِي بِيعَةٍ فَحَدَّثَهُمْ عُبَادَةُ بْنُ الصَّامِتِ فَقَالَ نَهَانَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ بَيْعِ الْوَرِقِ بِالْوَرِقِ وَالذَّهَبِ بِالذَّهَبِ وَالْبُرِّ بِالْبُرِّ وَالشَّعِيرِ بِالشَّعِيرِ وَالتَّمْرِ بِالتَّمْرِ - قَالَ أَحَدُهُمَا وَالْمِلْحِ بِالْمِلْحِ وَلَمْ يَقُلْهُ الآخَرُ - وَأَمَرَنَا أَنْ نَبِيعَ الْبُرَّ بِالشَّعِيرِ وَالشَّعِيرَ بِالْبُرِّ يَدًا بِيَدٍ كَيْفَ شِئْنَا ‏.‏

বর্ণনাকারী: হযরত উবাদা ইব্‌নুস সামিত (রাঃ)

২২৫৪। হুমায়দ ইবন মাস্‌'আদা (রাহঃ) ও মুহাম্মাদ ইবন খালিদ ইবন খিদাশ (রাহঃ).... উবাদা ইবন সামিত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নিষেধ করেছেন রূপার বিনিময়ে রূপা, সোনার বিনিময়ে সোনা, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব এবং খেজুরের বিনিময়ে খেজুর বিক্রি করতে। তাদের (মু'আবিয়া ও উবাদা রা) একজন বলেনঃ লবণের বিনিময়ে লবণ বিক্রয় করতেও নিষেধ করেছেন। কিন্তু অপরজন এটুকু বলেননি। আর তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা গমের বিনিময়ে যব এবং যবের বিনিময়ে গম হাতে হাতে যে ভাবে ইচ্ছা বিক্রি করি।

২২৫৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ غَزْوَانَ، عَنِ ابْنِ أَبِي نُعْمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ الْفِضَّةُ بِالْفِضَّةِ وَالذَّهَبُ بِالذَّهَبِ وَالشَّعِيرُ بِالشَّعِيرِ وَالْحِنْطَةُ بِالْحِنْطَةِ مِثْلاً بِمِثْلٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২২৫৫। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রূপার বিনিময়ে রূপা, সোনার বিনিময়ে সোনা, যবের বিনিময়ে যব এবং গমের বিনিময়ে গম সমান সমান বেচাকেনা বৈধ।

২২৫৬

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يَرْزُقُنَا تَمْرًا مِنْ تَمْرِ الْجَمْعِ فَنَسْتَبْدِلُ بِهِ تَمْرًا هُوَ أَطْيَبُ مِنْهُ وَنَزِيدُ فِي السِّعْرِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَصْلُحُ صَاعُ تَمْرٍ بِصَاعَيْنِ وَلاَ دِرْهَمٌ بِدِرْهَمَيْنِ وَالدِّرْهَمُ بِالدِّرْهَمِ وَالدِّينَارُ بِالدِّينَارِ لاَ فَضْلَ بَيْنَهُمَا إِلاَّ وَزْنًا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

২২৫৬। আবু কুরায়ব (রাহঃ).... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) আমাদেরকে খাবার জন্য বিভিন্ন প্রকারের মিশ্রিত খেজুর থেকে কিছু খেজুর দিতেন। আমরা তা দিয়ে তার চেয়ে উত্তম খেজুর বদলে নিতাম এবং মূল্য বেশী দিতাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এক সা' খেজুরের পরিবর্তে দুই সা' নেওয়া এবং এক দিরহামের পরিবর্তে দুই দিরহাম নেওয়া বৈধ নয়। বরং এক দিরহামের পরিবর্তে এক দিরহাম এবং এক দীনারের পরিবর্তে এক দীনার (নেওয়া যাবে), এ দুটির মধ্যে সমান সমান ওজন করে ছাড়া অতিরিক্ত নেয়া যাবে না।

বাকী বিক্রিতে সূদ হওয়া সম্পর্কে

بَاب مَنْ قَالَ لَا رِبَا إِلَّا فِي النَّسِيئَةِ

২২৫৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ الدِّرْهَمُ بِالدِّرْهَمِ وَالدِّينَارُ بِالدِّينَارِ ‏.‏ فَقُلْتُ إِنِّي سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ غَيْرَ ذَلِكَ ‏.‏ قَالَ أَمَا إِنِّي لَقِيتُ ابْنَ عَبَّاسٍ فَقُلْتُ أَخْبِرْنِي عَنْ هَذَا الَّذِي تَقُولُ فِي الصَّرْفِ أَشَىْءٌ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَمْ شَىْءٌ وَجَدْتَهُ فِي كِتَابِ اللَّهِ ‏.‏ فَقَالَ مَا وَجَدْتُهُ فِي كِتَابِ اللَّهِ وَلاَ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ وَلَكِنْ أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّمَا الرِّبَا فِي النَّسِيئَةِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২২৫৭। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আবু সাঈদ খুদরী (রাযিঃ) কে বলতে শুনেছি, দিরহামের বিনিময়ে দিরহাম, দীনারের বিনিময়ে দীনার হতে হবে। তখন আমি বললামঃ আমি ইবন আব্বাস (রাযিঃ) কে অন্য রকম বলতে শুনেছি। আবু সাঈদ (রাযিঃ) বলেনঃ অতঃপর আমি ইবন আব্বাস (রাযিঃ)-এর সাথে সাক্ষাৎ করে বললাম, মুদ্রা বিক্রি সম্পর্কে আপনি যা বলেন, সে সম্পর্কে আমাকে অবহিত করুন যে, আপনিকি তা রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন, না কিতাবুল্লা হতে পেয়েছেন? তিনি বলেনঃ আমি তা কিতাবুল্লা হতেও পাইনি, এবং রাসূলুল্লাহ (ﷺ) থেকেও শুনিনি। বরং উসামা ইবন যায়দ (রাযিঃ) আমাকে অবহিত করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সূদ কেবল বাকী বিক্রির মধ্যেই হয়।[১]

[১] উলামায়ে কিরামের মতে পূর্বের হাদীস দ্বারা এ হাদীসটি রহিত (মানসুখ) হয়ে গেছে। আর আবু সাঈদ খুদরীর হাদীসের পরিপ্রেক্ষিতে ইবন আব্বাস (রাযিঃ) ও তাঁর মত পরিত্যাগ করেন।
২২৫৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَلِيٍّ الرِّبْعِيِّ، عَنْ أَبِي الْجَوْزَاءِ، قَالَ سَمِعْتُهُ يَأْمُرُ، بِالصَّرْفِ - يَعْنِي ابْنَ عَبَّاسٍ - وَيُحَدَّثُ ذَلِكَ عَنْهُ ثُمَّ بَلَغَنِي أَنَّهُ رَجَعَ عَنْ ذَلِكَ فَلَقِيتُهُ بِمَكَّةَ فَقُلْتُ إِنَّهُ بَلَغَنِي أَنَّكَ رَجَعْتَ ‏.‏ قَالَ نَعَمْ إِنَّمَا كَانَ ذَلِكَ رَأْيًا مِنِّي وَهَذَا أَبُو سَعِيدٍ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ نَهَى عَنِ الصَّرْفِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২৫৮। আহমাদ ইবন 'আব্দাহ (রাহঃ) .... আবুল জাওযা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ইবন আব্বাস (রাযিঃ) থেকে শুনেছি, তিনি মুদ্রা ক্রয়-বিক্রয়ের নির্দেশ দিয়েছেন এবং তাঁর থেকে এ হাদীস বর্ণনা করা হয়েছে। অতঃপর আমার কাছে সংবাদ এলো যে, তিনি এ মত পরিত্যাগ করেছেন। তখন আমি মক্কায় তার সাথে সাক্ষাৎ করে বললামঃ আমার কাছে সংবাদ পৌঁছেছে যে, আপনি মত পরিবর্তন করেছেন। তখন তিনি বললেন, হ্যাঁ, ওটা ছিল আমার পক্ষ থেকে– আমার অভিমত। আর এটা আবু সাঈদ (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি মুদ্রা বেচা-কেনা করতে নিষেধ করেছেন।

সোনাকে রূপার বিনিময়ে বিক্রি করা সম্পর্কে

بَاب صَرْفِ الذَّهَبِ بِالْوَرِقِ

২২৫৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، سَمِعَ مَالِكَ بْنَ أَوْسِ بْنِ الْحَدَثَانِ، يَقُولُ سَمِعْتُ عُمَرَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الذَّهَبُ بِالْوَرِقِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ سَمِعْتُ سُفْيَانَ يَقُولُ الذَّهَبُ بِالْوَرِقِ احْفَظُوا ‏.‏

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

২২৫৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)...'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সোনাকে রূপার বিনিময়ে বাকী বিক্রি করা সূদ। কিন্তু নগদ বিক্রিতে ক্ষতি নেই। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) বলেনঃ আমি সুফইয়ানকে বলতে শুনেছি যে, মনে রেখ! সোনাকে রূপার বিনিময়ে বিক্রি করাও মৃদ।

২২৬০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مَالِكِ بْنِ أَوْسِ بْنِ الْحَدَثَانِ، قَالَ أَقْبَلْتُ أَقُولُ مَنْ يَصْطَرِفُ الدَّرَاهِمَ فَقَالَ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ وَهُوَ عِنْدَ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَرِنَا ذَهَبَكَ ثُمَّ ائْتِنَا إِذَا جَاءَ خَازِنُنَا نُعْطِكَ وَرِقَكَ ‏.‏ فَقَالَ عُمَرُ كَلاَّ وَاللَّهِ لَتُعْطِيَنَّهُ وَرِقَهُ أَوْ لَتَرُدَّنَّ إِلَيْهِ ذَهَبَهُ فَإِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ الْوَرِقُ بِالذَّهَبِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: মালিক ইবনে আওস (রহঃ)

২২৬০। মুহাম্মাদ ইবন রুমহ (রাহঃ)..... মালিক ইবন আওস ইবন হাদাসান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি একথা বলতে বলতে অগ্রসর হলাম 'কে দিরহাম বিক্রি করবে?' তখন তালহা ইবন উবায়দুল্লাহ, যিনি উমার ইবন খাত্তাব (রাযিঃ)-এর কাছে বসে ছিলেন, তিনি বললেন, আমাদেরকে তোমার সোনা দিয়ে যাও, তারপর আমাদের কোষাধ্যক্ষ যখন আসে, তখন তুমি এস, তোমাকে তোমার (প্রাপ্য) রূপা দিয়ে দেব। তখন উমার (রাযিঃ) বললেন, কখনো না, আল্লাহর কসম! হয় তুমি তার (প্রাপ্য) রূপা (এখনই) দিয়ে দিবে, নতুবা তার সোনা তাকে ফিরিয়ে দিবে। কেননা, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ রূপাকে সোনার বিনিময়ে বাকী বিক্রি করা সূদ হবে, তবে হাতে হাতে লেন-দেন হলে সূদ হবে না।

২২৬১

حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الشَّافِعِيُّ، إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْعَبَّاسِ حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ الْعَبَّاسِ بْنِ عُثْمَانَ بْنِ شَافِعٍ، عَنْ عُمَرَ بْنِ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الدِّينَارُ بِالدِّينَارِ وَالدِّرْهَمُ بِالدِّرْهَمِ لاَ فَضْلَ بَيْنَهُمَا فَمَنْ كَانَتْ لَهُ حَاجَةٌ بِوَرِقٍ فَلْيَصْطَرِفْهَا بِذَهَبٍ وَمَنْ كَانَتْ لَهُ حَاجَةٌ بِذَهَبٍ فَلْيَصْطَرِفْهَا بِالْوَرِقِ وَالصَّرْفُ هَاءَ وَهَاءَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

২২৬১। আবু ইসহাক শাফিঈ' ইবরাহীম ইবন মুহাম্মাদ ইবন আব্বাস (রাহঃ) 'আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দীনারের বিনিময়ে দীনার এবং দিরহামের বিনিময়ে দিরহাম-এ দুটির মধ্যে অতিরিক্ত নেওয়া যাবে না। যার রূপার প্রয়োজন সে যেন সোনার বিনিময়ে তা বদলে নেয়। আর যার সোনার প্রয়োজন, সে যেন তা রূপার বিনিময়ে নগদ বদলে নেয়।

সোনার পরিবর্তে রূপা এবং রূপার পরিবর্তে সোনা খরিদ করা

بَاب اقْتِضَاءِ الذَّهَبِ مِنْ الْوَرِقِ وَالْوَرِقِ مِنْ الذَّهَبِ

২২৬২
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبٍ، وَسُفْيَانُ بْنُ وَكِيعٍ، وَمُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ ثَعْلَبَةَ الْحِمَّانِيُّ، قَالُوا حَدَّثَنَا عُمَرُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، أَوْ سِمَاكٌ - وَلاَ أَعْلَمُهُ إِلاَّ سِمَاكًا - عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ كُنْتُ أَبِيعُ الإِبِلَ فَكُنْتُ آخُذُ الذَّهَبَ مِنَ الْفِضَّةِ وَالْفِضَّةَ مِنَ الذَّهَبِ وَالدَّنَانِيرَ مِنَ الدَّرَاهِمِ وَالدَّرَاهِمَ مِنَ الدَّنَانِيرِ ‏.‏ فَسَأَلْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏ "‏ إِذَا أَخَذْتَ أَحَدَهُمَا وَأَعْطَيْتَ الآخَرَ فَلاَ تُفَارِقْ صَاحِبَكَ وَبَيْنَكَ وَبَيْنَهُ لَبْسٌ ‏"‏ ‏.‏
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ نَحْوَهُ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২২৬২। ইসহাক ইবন ইবরাহীম ইবন হাবীব, সুফয়ান ইবন ওয়াকী' ও মুহাম্মাদ ইবন উবায়দ ইবন ছা'লাবা হিম্মানী (রাহঃ).... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি উট বিক্রি করতাম। এ সময় রূপার পরিবর্তে সোনা এবং সোনার পরিবর্তে রূপা দীনারের পরিবর্তে দিরহাম এবং দিরহামের পরিবর্তে দীনার নিতাম। অতঃপর আমি এ সম্পর্কে নবী (ﷺ) কে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেনঃ যখন তুমি এর একটি গ্রহণ এবং অপরটি প্রদান করবে, তখন তোমার সঙ্গীর সাথে লেন-দেন না চুকিয়ে পৃথক হবে না।

ইয়াহইয়া ইবন হাকীম (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত রয়েছে।



২/২২৬২ (১)। ইয়াহয়া ইবনে হাকীম-ইয়াকুব ইবনে ইসহাক-হাম্মাদ ইবনে সালামা-সিমাক ইবনে হারব-সাঈদ ইবনে জুবাইর-ইবনে উমর (রাযিঃ) নবী (ﷺ) সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে।

দিরহাম ও দীনার ভাঙ্গা নিষেধ

بَاب النَّهْيِ عَنْ كَسْرِ الدَّرَاهِمِ وَالدَّنَانِيرِ

২২৬৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ، وَهَارُونُ بْنُ إِسْحَاقَ، قَالُوا أَنْبَأَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ فَضَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلْقَمَةَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ كَسْرِ سِكَّةِ الْمُسْلِمِينَ الْجَائِزَةِ بَيْنَهُمْ إِلاَّ مِنْ بَأْسٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

২২৬৩। আবু বকর ইবন আবু শায়বা, সুওয়াইদ ইবন সাঈদ ও হারূন ইবন ইসহাক (রাহঃ) ……. আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মুসলমানদের মধ্যে প্রচলিত মুদ্ৰা ভাঙ্গতে নিষেধ করেছেন, তবে বিশেষ কোন কারণে তা করতে পারে।

শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি

بَاب بَيْعِ الرُّطَبِ بِالتَّمْرِ

২২৬৪

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، وَإِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ، قَالاَ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، مَوْلَى الأَسْوَدِ بْنِ سُفْيَانَ أَنَّ زَيْدًا أَبَا عَيَّاشٍ، - مَوْلًى لِبَنِي زُهْرَةَ - أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ عَنِ اشْتِرَاءِ الْبَيْضَاءِ، بِالسُّلْتِ فَقَالَ لَهُ سَعْدٌ أَيَّتُهُمَا أَفْضَلُ قَالَ الْبَيْضَاءُ ‏.‏ فَنَهَانِي عَنْهُ وَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ سُئِلَ عَنِ اشْتِرَاءِ الرُّطَبِ بِالتَّمْرِ فَقَالَ ‏ "‏ أَيَنْقُصُ الرُّطَبُ إِذَا يَبِسَ ‏"‏ ‏.‏ قَالُوا نَعَمْ ‏.‏ فَنَهَى عَنْ ذَلِكَ ‏.‏

বর্ণনাকারী: হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি.

২২৬৪। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) .... বনী যুহরা গোত্রের আযাদ কৃত দাস আবু আয়্যাশ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি সা'দ ইবন আবী ওয়াক্কাস (রাযিঃ) কে যবের বিনিময়ে শাদা গম ক্রয় করা সম্পর্কে জিজ্ঞেস করেন। তখন সা'দ তাকে বললেনঃ এ দুটোর মধ্যে কোন্‌টি উত্তম? তিনি বললেন, শাদা গম। তখন সা'দ (রাযিঃ) আমাকে এরূপ ক্রয়-বিক্রয় থেকে নিষেধ করলেন, এবং বললেনঃ আমি শুনেছি, একবার রাসূলুল্লাহ (ﷺ) কে শুকনা খেজুরের বিনিময়ে কাঁচা খেজুর শুকিয়ে গেলে কি কমে যায়? তখন সাহাবায়ে কিরাম বলেন, হ্যাঁ। তখন তিনি এ কাজ করতে নিষেধ করেন।

মুযাবানা ও মুহাকালা[১] প্রসঙ্গে

بَاب الْمُزَابَنَةِ وَالْمُحَاقَلَةِ

২২৬৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْمُزَابَنَةِ ‏.‏ وَالْمُزَابَنَةُ أَنْ يَبِيعَ الرَّجُلُ تَمْرَ حَائِطِهِ إِنْ كَانَتْ نَخْلاً بِتَمْرٍ كَيْلاً وَإِنْ كَانَتْ كَرْمًا أَنْ يَبِيعَهُ بِزَبِيبٍ كَيْلاً وَإِنْ كَانَتْ زَرْعًا أَنْ يَبِيعَهُ بِكَيْلِ طَعَامٍ نَهَى عَنْ ذَلِكَ كُلِّهِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২২৬৫। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) .... আব্দুল্লাহ ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মুযাবানা করতে নিষেধ করেছেন। মুযাবানা হলোঃ বাগানের পাকা খেজুর, তা গাছে থাকা অবস্থায় শুকনো খেজুরের বিনিময়ে বিক্রি করা; এভাবে পাকা আঙ্গুর শুকনো আঙ্গুর (কিশমিশ)-এর বিনিময়ে মেপে বিক্রি করা, পাকা শস্য শুকনো শস্যের বিনিময়ে বিক্রি করা। তিনি এ সকল প্রকার বিক্রি থেকে নিষেধ করেছেন।

[১] ক্ষেত্রে শস্য রেখেই বিক্রি করাকে মুহাকালা বলে।

মুযাবানা ও মুহাকালা প্রসঙ্গে

بَاب الْمُزَابَنَةِ وَالْمُحَاقَلَةِ

২২৬৬

حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، وَسَعِيدِ بْنِ مِينَاءَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنِ الْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২২৬৬। আয্হার ইবন মারওয়ান (রাহঃ) …… জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) মুহাকালা ও মুযাবানা বিক্রি থেকে নিষেধ করেছেন।

২২৬৭

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ طَارِقِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ ‏.‏

বর্ণনাকারী: রাফি' ইবনে খাদীজ (রাঃ)

২২৬৭। হান্নাদ ইবন সারী (রাহঃ) ……. রাফি' ইবন খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মুহাকালা ও মুযাবানা থেকে নিষেধ করেছেন।

গাছে থাকা খেজুর অনুমান করে বিক্রি প্রসঙ্গে

بَاب بَيْعِ الْعَرَايَا بِخَرْصِهَا تَمْرًا

২২৬৮

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، حَدَّثَنِي زَيْدُ بْنُ ثَابِتٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَخَّصَ فِي الْعَرَايَا ‏.‏

বর্ণনাকারী: যায়দ ইবনে ছাবিত (রাঃ)

২২৬৮। হিশাম ইবন আম্মার ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ).... যায়দ ইবন ছাবিত (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) গাছে থাকা খেজুর অনুমান করে বিক্রির অনুমতি দিয়েছেন।

২২৬৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ ثَابِتٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَرْخَصَ فِي بَيْعِ الْعَرِيَّةِ بِخَرْصِهَا تَمْرًا ‏.‏ قَالَ يَحْيَى الْعَرِيَّةُ أَنْ يَشْتَرِيَ الرَّجُلُ ثَمَرَ النَّخَلاَتِ بِطَعَامِ أَهْلِهِ رُطَبًا بِخَرْصِهَا تَمْرًا ‏.‏

বর্ণনাকারী: যায়দ ইবনে ছাবিত (রাঃ)

২২৬৯। মুহাম্মাদ ইবন রমহ (রাহঃ) ..... যায়দ ইবন ছাবিত (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) গাছে থাকা খেজুর অনুমান করে অন্য খেজুরের বিনিময়ে বিক্রি করার অনুমতি দিয়েছেন। ইয়াহ্ইয়া (রাহঃ) বলেন, আরিয়্যা হলোঃ গাছের খেজুর অনুমান করে ঘরে রাখা কাঁচা খেজুরের বিনিময়ে বেচাকেনা করা।

একটা জন্তু অন্য জন্তুর বিনিময়ে বাকীতে বিক্রি করা সম্পর্কে

بَاب الْحَيَوَانِ بِالْحَيَوَانِ نَسِيئَةً

২২৭০

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنْ بَيْعِ الْحَيَوَانِ بِالْحَيَوَانِ نَسِيئَةً ‏.‏

বর্ণনাকারী: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

২২৭০। 'আব্দুল্লাহ ইবন সাঈদ (রাহঃ) .... সামুরা ইবন জুনদব (রাযিঃ) থেকে, বর্ণিত যে রাসূলুল্লাহ (ﷺ) একটি জন্তুর অন্য জন্তু বিনিময়ে বাকীতে বিক্রি করতে নিষেধ করেছেন।

২২৭১

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، وَأَبُو خَالِدٍ عَنْ حَجَّاجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ بَأْسَ الْحَيَوَانُ بِالْحَيَوَانِ وَاحِدًا بِاثْنَيْنِ يَدًا بِيَدٍ ‏"‏ ‏.‏ وَكَرِهَهُ نَسِيئَةً ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২২৭১। 'আব্দুল্লাহ ইবন সাঈদ (রাহঃ).... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, একটি জন্তুকে দুটি জন্তুর বিনিময়ে নগদ খরিদ করাতে কোন দোষ নেই। তবে তিনি বাকীতে খরিদ করতে নিষেধ করেছেন।

নগদে একটির অধিক জন্তু বিনিময়ে খরিদ করা প্রসঙ্গে

بَاب الْحَيَوَانِ بِالْحَيَوَانِ مُتَفَاضِلًا يَدًا بِيَدٍ

২২৭২

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عُرْوَةَ، ح وَحَدَّثَنَا أَبُو عُمَرَ، حَفْصُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ اشْتَرَى صَفِيَّةَ بِسَبْعَةِ أَرْؤُسٍ ‏.‏ قَالَ عَبْدُ الرَّحْمَنِ مِنْ دِحْيَةَ الْكَلْبِيِّ ‏.‏

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

২২৭২। নসর ইবন 'আলী জাহযামী (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) সাফিয়্যা (রাযিঃ) কে সাতটি দাসীর বিনিময়ে খরিদ করেছিলেন। রাবী আব্দুর রহমান (রাহঃ) বলেনঃ তিনি দিহয়াতুল কালবী (রাযিঃ) থেকে (তাঁকে খরিদ করেন)।

সূদ সম্পর্কে কঠোরতা

بَاب التَّغْلِيظِ فِي الرِّبَا

২২৭৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي الصَّلْتِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَتَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي عَلَى قَوْمٍ بُطُونُهُمْ كَالْبُيُوتِ فِيهَا الْحَيَّاتُ تُرَى مِنْ خَارِجِ بُطُونِهِمْ فَقُلْتُ مَنْ هَؤُلاَءِ يَا جِبْرَائِيلُ قَالَ هَؤُلاَءِ أَكَلَةُ الرِّبَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২২৭৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মিরাজের রাতে আমি এমন এক কাওমের পাশ দিয়ে গমন করি, যাদের পেট ছিল ঘরের মত, যার মধ্যে বিভিন্ন রকমের সাপ বাইরে থেকে দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করি, জিবরাঈল, এরা কারা? তিনি বলেনঃ এরা সূদখোর।

২২৭৪

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الرِّبَا سَبْعُونَ حُوبًا أَيْسَرُهَا أَنْ يَنْكِحَ الرَّجُلُ أُمَّهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২২৭৪। 'আব্দুল্লাহ ইবন সাঈদ (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সূদ হলো সত্তর প্রকারের পাপের সমষ্টি। তার মধ্যে সবচেয়ে সহজটি হলো আপন মায়ের সাথে ব্যভিচার করা।

২২৭৫

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ الصَّيْرَفِيُّ أَبُو حَفْصٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ زُبَيْدٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ الرِّبَا ثَلاَثَةٌ وَسَبْعُونَ بَابًا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

২২৭৫। 'আমর ইবন আলী সায়রাফী আবু হাফস (রাহঃ).....আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সূদের তিয়াওরটি দরজা রয়েছে।

২২৭৬

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ إِنَّ آخِرَ مَا نَزَلَتْ آيَةُ الرِّبَا وَإِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قُبِضَ وَلَمْ يُفَسِّرْهَا لَنَا فَدَعُوا الرِّبَا وَالرِّيبَةَ ‏.‏

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

২২৭৬। নসর ইবন আলী জাহযামী (রাহঃ).....'উমার ইবন খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সবশেষে যে আয়াত নাযিল হয়েছিল, তা ছিল সূদের আয়াত। আর রাসূলুল্লাহ (ﷺ) ইন্তিকাল করেছেন, কিন্তু তিনি এর ব্যাখ্যা আমাদেরকে দিয়ে যাননি। সুতরাং তোমরা সূদ এবং সন্দেহ সৃষ্টিকারী-কথা বর্জন করা।

২২৭৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَبْدِ اللَّهِ، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لَعَنَ آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَشَاهِدَيْهِ وَكَاتِبَهُ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

২২৭৭। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)..... 'আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) সূদখোর, সূদদাতা, সূদের সাক্ষীদ্বয় এবং সূদের লেখক-কেও লা'নত করেছেন।

২২৭৮

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي خَيْرَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لاَ يَبْقَى مِنْهُمْ أَحَدٌ إِلاَّ أَكَلَ الرِّبَا فَمَنْ لَمْ يَأْكُلْ أَصَابَهُ مِنْ غُبَارِهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২২৭৮। 'আব্দুল্লাহ ইবন সাঈদ (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অচিরেই মানুষের ওপর এমন এক সময় আসবে, যখন তাদের মাঝে সূদ খাওয়া ব্যতিরেকে কেউ অবশিষ্ট থাকবে না। আর যে সূদ খাবে না, সূদের মলিনতা তাকেও স্পর্শ করবে।

২২৭৯

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ رُكَيْنِ بْنِ الرَّبِيعِ بْنِ عَمِيلَةَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَا أَحَدٌ أَكْثَرَ مِنَ الرِّبَا إِلاَّ كَانَ عَاقِبَةُ أَمْرِهِ إِلَى قِلَّةٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

২২৭৯। 'আব্বাস ইবন জা'ফর (রাহঃ) ইবন মাসউদ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে বেশী সূদ খাবে, পরিণামে তার সম্পদ কম হয়ে যাবে।

নির্দিষ্ট মাপ, নির্দিষ্ট ওজন ও নির্দিষ্ট সময় সীমার উল্লেখ করে আগাম বেচা-কেনা প্রসঙ্গে

بَاب السَّلَفِ فِي كَيْلٍ مَعْلُومٍ وَوَزْنٍ مَعْلُومٍ إِلَى أَجَلٍ مَعْلُومٍ

২২৮০

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِي الْمِنْهَالِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَدِمَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَهُمْ يُسْلِفُونَ فِي التَّمْرِ السَّنَتَيْنِ وَالثَّلاَثَ فَقَالَ ‏ "‏ مَنْ أَسْلَفَ فِي تَمْرٍ فَلْيُسْلِفْ فِي كَيْلٍ مَعْلُومٍ وَوَزْنٍ مَعْلُومٍ إِلَى أَجَلٍ مَعْلُومٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২২৮০। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ)(মদীনায়) আগমন করেন, তখন তারা (মদীনাবাসী) দুই বছর বা তিন বছর মেয়াদে খেজুর আগাম বেচা-কেনা করতো। তখন তিনি বলেনঃ যে ব্যক্তি খেজুরের মূল্য আগাম প্রদান করে, সে যেন নির্দিষ্ট মাপ, নির্দিষ্ট ওজন এবং নির্দিষ্ট সময়ের উল্লেখ করে।

২২৮১

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ حَمْزَةَ بْنِ يُوسُفَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ إِنَّ بَنِي فُلاَنٍ أَسْلَمُوا - لِقَوْمٍ مِنَ الْيَهُودِ - وَإِنَّهُمْ قَدْ جَاعُوا فَأَخَافُ أَنْ يَرْتَدُّوا ‏.‏ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ مَنْ عِنْدَهُ ‏"‏ ‏.‏ فَقَالَ رَجُلٌ مِنَ الْيَهُودِ عِنْدِي كَذَا وَكَذَا - لِشَىْءٍ قَدْ سَمَّاهُ أُرَاهُ قَالَ ثَلاَثُمِائَةِ دِينَارٍ بِسِعْرِ كَذَا وَكَذَا مِنْ حَائِطِ بَنِي فُلاَنٍ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ بِسِعْرِ كَذَا وَكَذَا إِلَى أَجَلِ كَذَا وَكَذَا وَلَيْسَ مِنْ حَائِطِ بَنِي فُلاَنٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে সালাম (রাঃ)

২২৮১। ইয়াকুব ইবন হুমায়দ ইবন কাসিব (রাহঃ) ......... 'আব্দুল্লাহ ইবন সালাম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ) -এর কাছে এসে বললো, ইয়াহুদী বলেঃ আমার কাছে এই এই পরিমাণ সম্পদ আছে। সে সে সকল জিনিসের নাম বলেছিল। আব্দুল্লাহ ইবন সালাম (রাযিঃ) বলেনঃ আমার ধারণা সে বলেছিল, অমুক গোত্রের বাগানের জন্য এই দরে তিনশত দীনার আছে। তখন রাসুলুল্লাহ (ﷺ) বলেনঃ এই এই দর এবং অমুক সময়ে ঠিকই আছে; কিন্তু অমুক গোত্রের বাগান এইরূপ নির্ধরণ গ্রহণীয় নয়। আব্দুল্লাহ ইবন শাদ্দাদ ও আবু বায়যাহ (রাহঃ) আগাম বেচা-কেনা সম্পর্কে বিতর্ক করেন। অতঃপর তারা আমাকে আব্দুল্লাহ ইবন আবু আওফা (রাযিঃ)-র কাছে পাঠালেন। আমি তাঁকে এ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে আবু বকর ও উমার (রাযিঃ) এর যুগে গম, যব, কিশমিশ ও খেজুরের আগাম বেচা-কেনা করতাম এমন লোকদের সাথে, যাদের কাছে এগুলি থাকত না। (রাবী আবুল মজালিদ র বলেন) আমি ইবন আবযা (রাযিঃ) কে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনিও অনুরূপ জবাব দেন।

২২৮২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، - قَالَ يَحْيَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْمُجَالِدِ، وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ، عَنِ ابْنِ أَبِي الْمُجَالِدِ، - قَالَ امْتَرَى عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ وَأَبُو بُرْدَةَ فِي السَّلَمِ فَأَرْسَلُونِي إِلَى عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى فَسَأَلْتُهُ فَقَالَ كُنَّا نُسْلِمُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَعَهْدِ أَبِي بَكْرٍ وَعُمَرَ فِي الْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالزَّبِيبِ وَالتَّمْرِ عِنْدَ قَوْمٍ مَا عِنْدَهُمْ ‏.‏
فَسَأَلْتُ ابْنَ أَبْزَى فَقَالَ مِثْلَ ذَلِكَ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আবী আউফা (রাঃ)

২২৮২। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)....আবু মুজালিদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার আব্দুল্লাহ ইবন শাদ্দাদ ও আবু বায়যাহ্ (রাহঃ) আগাম বেচা-কেনা সম্পর্কে বিতর্ক করেন। অতঃপর তারা আমাকে আব্দুল্লাহ ইবন আবু আওফা (রাযিঃ)-এর কাছে পাঠালেন। আমি তাঁকে এ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ) -এর যুগে, আবু বকর ও উমার (রাযিঃ)-এর যুগে গম, যব, কিশমিশ ও খেজুরের আগাম বেচা-কেনা করতাম এমন লোকদের সাথে, যাদের কাছে এগুলি থাকত না। (রাবী আবুল মুজালিদ র বলেন) আমি ইবন আবযা (রাযিঃ)-কে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনিও অনুরূপ জবাব দেন।

কোন জিনিস আগাম কেনা-চেনা করলে তার পরিবর্তে অন্যটি নেওয়া যাবে না

بَاب مَنْ أَسْلَمَ فِي شَيْءٍ فَلَا يَصْرِفْهُ إِلَى غَيْرِهِ

২২৮৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا شُجَاعُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا زِيَادُ بْنُ خَيْثَمَةَ، عَنْ سَعْدٍ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا أَسْلَفْتَ فِي شَىْءٍ فَلاَ تَصْرِفْهُ إِلَى غَيْرِهِ ‏"‏ ‏.‏
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا شُجَاعُ بْنُ الْوَلِيدِ، عَنْ زِيَادِ بْنِ خَيْثَمَةَ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَذَكَرَ مِثْلَهُ وَلَمْ يَذْكُرْ سَعْدًا ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

২২৮৩। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ) …….. আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তুমি কোন জিনিসের আগাম বেচা-কেনা করবে, তখন এক জিনিসের পরিবর্তে অন্যটি নিবেনা।

আব্দুল্লাহ ইবন সাঈদ (রাহঃ) ……… আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এরপর পূর্বের হাদীছের মতই বর্ণিত হয়েছে। কিন্তু এখানে রাবী সা'দ-এর উল্লেখ নেই।

কোন নির্দিষ্ট খেজুর গাছে, যার কাঁদি বের হয়নি, তার আগাম কেনা-কেনা প্রসঙ্গে

بَاب إِذَا أَسْلَمَ فِي نَخْلٍ بِعَيْنِهِ لَمْ يُطْلِعْ

২২৮৪

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ النَّجْرَانِيِّ، قَالَ قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أُسْلِمُ فِي نَخْلٍ قَبْلَ أَنْ يُطْلِعَ قَالَ لاَ ‏.‏ قُلْتُ لِمَ قَالَ إِنَّ رَجُلاً أَسْلَمَ فِي حَدِيقَةِ نَخْلٍ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَبْلَ أَنْ يُطْلِعَ النَّخْلُ فَلَمْ يُطْلِعِ النَّخْلُ شَيْئًا ذَلِكَ الْعَامَ فَقَالَ الْمُشْتَرِي هُوَ لِي حَتَّى يُطْلِعَ ‏.‏ وَقَالَ الْبَائِعُ إِنَّمَا بِعْتُكَ النَّخْلَ هَذِهِ السَّنَةَ ‏.‏ فَاخْتَصَمَا إِلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ لِلْبَائِعِ ‏"‏ أَخَذَ مِنْ نَخْلِكَ شَيْئًا ‏"‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏"‏ فَبِمَ تَسْتَحِلُّ مَالَهُ ارْدُدْ عَلَيْهِ مَا أَخَذْتَ مِنْهُ وَلاَ تُسْلِمُوا فِي نَخْلٍ حَتَّى يَبْدُوَ صَلاَحُهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২২৮৪। হানাদ ইবন সারী (রাহঃ) ……. নাজরানী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) কে জিজ্ঞাসা করি, কাঁদি বের হবার পূর্বে খেজুর গাছ আগাম বিক্রি করা যাবে কিনা? তিনি বললেনঃ না। আমি বললাম, কেন? তিনি বললেনঃ রাসুলুল্লাহ (ﷺ)-এর যুগে এক ব্যক্তি একটি খেজুর বাগান কাঁদি বের হবার পূর্বেই আগাম ক্রয় করে। কিন্তু (ঘটনাক্রমে) সে বছর খেজুর গাছে কোন কাঁদিই বের হল না। তখন ক্রেতা বললো, কাঁদি বের না হওয়া পর্যন্ত এ বাগান আমার। আর বিক্রেতা বললোঃ আমি তো তোমার কাছে খেজুর বাগান কেবল এ বছরের জন্যই বিক্রি করেছি। অতঃপর তারা রাসূলুল্লাহ (ﷺ) কাছে মামলা দায়ের করলো। তখন তিনি বিক্রেতাকে জিজ্ঞেস করেনঃ ক্রেতা কি তোমার খেজুর গাছ থেকে কিছু গ্রহণ করেছে? বিক্রেতা বললো, না। তখন তিনি বললেনঃ তাহলে কিরূপে তুমি তার মাল হালাল মনে করছো? তার কাছ থেকে যা নিয়েছ, তা তাকে ফেরৎ দাও। আর (ভবিষ্যতে) কোন খেজুরের কাঁদি বের না হওয়া পর্যন্ত তা আগাম কেনা-বেচা করো না।

চতুষ্পদ জন্তু আগাম বেচা-কেনা করা

بَاب السَّلَمِ فِي الْحَيَوَانِ

২২৮৫

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مُسْلِمُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي رَافِعٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ اسْتَسْلَفَ مِنْ رَجُلٍ بَكْرًا وَقَالَ ‏"‏ إِذَا جَاءَتْ إِبِلُ الصَّدَقَةِ قَضَيْنَاكَ ‏"‏ ‏.‏ فَلَمَّا قَدِمَتْ قَالَ ‏"‏ يَا أَبَا رَافِعٍ اقْضِ هَذَا الرَّجُلَ بَكْرَهُ ‏"‏ ‏.‏ فَلَمْ أَجِدْ إِلاَّ رَبَاعِيًا فَصَاعِدًا فَأَخْبَرْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏"‏ أَعْطِهِ فَإِنَّ خَيْرَ النَّاسِ أَحْسَنُهُمْ قَضَاءً ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: আবু রাফি' (রাঃ)

২২৮৫। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ..... আবু রাফি' (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তি থেকে একটি নওজোয়ান উট ধারে কিনলেন এবং বললেনঃ সাদাকার উট এলে তোমার এটা পরিশোধ করে দেব। অতঃপর সাদাকার উট এলে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে আবু রাফি'! তুমি সে ব্যক্তির উটটি পরিশোধ করে দাও। তখন আমি চার বছর বা ততোধিক বয়সের উট ছাড়া আর কোন উট পেলাম না। তখন নবী (ﷺ) কে আমি এ খবর দিলাম। তিনি বললেনঃ ওটাই তুমি তাকে দিয়ে দাও। কেননা, সেই উত্তম লোক, যে উত্তম ভাবে ঋণ পরিশোধ করে।

২২৮৬

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ هَانِئٍ، قَالَ سَمِعْتُ الْعِرْبَاضَ بْنَ سَارِيَةَ، يَقُولُ كُنْتُ عِنْدَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ أَعْرَابِيٌّ اقْضِنِي بَكْرِي ‏.‏ فَأَعْطَاهُ بَعِيرًا مُسِنًّا فَقَالَ الأَعْرَابِيُّ يَا رَسُولَ اللَّهِ هَذَا أَسَنُّ مِنْ بَعِيرِي ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ خَيْرُ النَّاسِ خَيْرُهُمْ قَضَاءً ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: ইরবায ইবনে সারিয়াহ (রাঃ)

২২৮৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ইরবাদ ইবন সারিয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি একবার নবী (ﷺ) এর কাছে ছিলাম। তখন এক বেদুঈন (এসে) বললো, আমার নওজোয়ান উটটি পরিশোধ করে দিন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে একটি বড় উট দিয়ে দিলেন। বেদুঈন লোকটি বললো, ইয়া রাসূলুল্লাহ (ﷺ) ! বললেনঃ মানুষের মধ্যে সেই উত্তম, যে ঋণ পরিশোধের দিক দিয়ে উত্তম।

শরীকী এবং মুযারাবা[১] কারবার প্রসঙ্গে

بَاب الشَّرِكَةِ وَالْمُضَارَبَةِ

২২৮৭

حَدَّثَنَا عُثْمَانُ، وَأَبُو بَكْرٍ ابْنَا أَبِي شَيْبَةَ قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ قَائِدِ السَّائِبِ، عَنِ السَّائِبِ، قَالَ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ كُنْتَ شَرِيكِي فِي الْجَاهِلِيَّةِ فَكُنْتَ خَيْرَ شَرِيكٍ كُنْتَ لاَ تُدَارِينِي وَكُنْتَ لاَ تُمَارِينِي ‏.‏

বর্ণনাকারী: সাঈব ইবনে ইয়াযীদ (রাঃ)

২২৮৭। 'উছমান ও আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)...সাইব (রাযিঃ) থেকে বর্ণিত। সাইব নবী (ﷺ)-কে বললেনঃ জাহিলী যুগে আপনি আমার অংশীদার ছিলেন। আর আপনি ছিলেন উত্তম অংশীদার। আপনি কখনো প্রতারণা করেননি এবং কখনো ঝগড়াও করেননি।

[১] মুযারাবা হলোঃ একজনের সম্পদ এবং আরেক জনের শ্রম দিয়ে লভ্যাংশ ভাগাভাগির চুক্তিতে কারবার করা।

শরীকী এবং মুযারাবা কারবার প্রসঙ্গে

بَاب الشَّرِكَةِ وَالْمُضَارَبَةِ

২২৮৮

حَدَّثَنَا أَبُو السَّائِبِ، سَلْمُ بْنُ جُنَادَةَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ اشْتَرَكْتُ أَنَا وَسَعْدٌ، وَعَمَّارٌ، يَوْمَ بَدْرٍ فِيمَا نُصِيبُ فَلَمْ أَجِئْ أَنَا وَلاَ عَمَّارٌ بِشَىْءٍ وَجَاءَ سَعْدٌ بِرَجُلَيْنِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

২২৮৮। আবু সাইব সালাম ইবন জুনাদা (রাহঃ)... 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ বদর যুদ্ধের দিন সা'দ, আম্মার ও আমি গনীমতের মালের ব্যাপারে অংশীদারিত্বের চুক্তিতে আব্দ্ধ হই। 'আম্মার ও আমি কিছুই আনতে পারলাম না। অবশ্য সা'দ দু'জনকে ধরে নিয়ে আসে।

২২৮৯

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا بِشْرُ بْنُ ثَابِتٍ الْبَزَّارُ، حَدَّثَنَا نَصْرُ بْنُ الْقَاسِمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ دَاوُدَ، عَنْ صَالِحِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ ثَلاَثٌ فِيهِنَّ الْبَرَكَةُ الْبَيْعُ إِلَى أَجَلٍ وَالْمُقَارَضَةُ وَإِخْلاَطُ الْبُرِّ بِالشَّعِيرِ لِلْبَيْتِ لاَ لِلْبَيْعِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: সুহায়ব রূমী (রাঃ)

২২৮৯। হাসান ইবন 'আলী খাল্লাল (রাহঃ)...সুহায়ব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিনটি জিনিসের মধ্যে বরকত রয়েছেঃ নির্দিষ্ট সময়ের জন্য বেচা-কেনা; মুকারাযা অর্থাৎ মুযারাবা কাবরার এবং গমের সাথে যব মিশানো-অবশ্য ঘরের জন্য বিক্রির জন্য নয়।

সন্তানের সম্পদে পিতার হক

بَاب مَا لِلرَّجُلِ مِنْ مَالِ وَلَدِهِ

২২৯০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ عَمَّتِهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ أَطْيَبَ مَا أَكَلْتُمْ مِنْ كَسْبِكُمْ وَإِنَّ أَوْلاَدَكُمْ مِنْ كَسْبِكُمْ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

২২৯০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …….. 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা যা খাও তারমধ্যে উত্তম খাবার হলো তোমাদের নিজস্ব উপার্জন। আর তোমাদের সন্তানও তোমাদের উপার্জনের অন্তর্ভুক্ত।

২২৯১

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا يُوسُفُ بْنُ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي مَالاً وَوَلَدًا وَإِنَّ أَبِي يُرِيدُ أَنْ يَجْتَاحَ مَالِي فَقَالَ ‏ "‏ أَنْتَ وَمَالُكَ لأَبِيكَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২২৯১। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ..... জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। একদা এক ব্যক্তি বললো, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)। আমার সম্পদ ও সন্তান রয়েছে। আমার পিতা আমার সব সম্পদ নিয়ে নিতে চায়। জবাবে তিনি বললেনঃ তুমি এবং তোমার সম্পদ .... তোমার পিতার জন্য।

২২৯২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَيَحْيَى بْنُ حَكِيمٍ، قَالاَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا حَجَّاجٌ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ إِنَّ أَبِي اجْتَاحَ مَالِي ‏.‏ فَقَالَ ‏"‏ أَنْتَ وَمَالُكَ لأَبِيكَ ‏"‏ ‏.‏ وَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ إِنَّ أَوْلاَدَكُمْ مِنْ أَطْيَبِ كَسْبِكُمْ فَكُلُوا مِنْ أَمْوَالِهِمْ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

২২৯২। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া ও ইয়াহ্ইয়া ইবন হাকীম (রাহঃ) ……. শুআয়ব এর দাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বললোঃ আমার পিতা আমার সম্পদ খতম করছেন। তিনি বললেনঃ তুমি এবং তোমার সম্পদ তোমার পিতার জন্য। রাসূলুল্লাহ (ﷺ) আরো বললেনঃ তোমাদের সন্তান তোমাদেরই উত্তম উপার্জন। সুতরাং তোমরা তাদের সম্পদ থেকে খাবে।

স্বামীর সম্পদে স্ত্রীর হক

بَاب مَا لِلْمَرْأَةِ مِنْ مَالِ زَوْجِهَا

২২৯৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَأَبُو عُمَرَ الضَّرِيرُ قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَاءَتْ هِنْدٌ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ وَلاَ يُعْطِينِي مَا يَكْفِينِي وَوَلَدِي إِلاَّ مَا أَخَذْتُ مِنْ مَالِهِ وَهُوَ لاَ يَعْلَمُ ‏.‏ فَقَالَ ‏ "‏ خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ بِالْمَعْرُوفِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

২২৯৩। আবু বকর ইবন আবু শায়বা, আলী ইবন মুহাম্মাদ ও আবু উমার যারীর (রাহঃ) ……. 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা ( আবু সুফিয়ানের স্ত্রী) হিনদাহ নবী (ﷺ)-এর কাছে এসে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আবু সুফিয়ান খুবই কৃপণ লোক। সে আমার এবং আমার সন্তানের জীবন ধারণের জন্য প্রয়োজন পরিমাণে খোরপোষ দেয়না; তবে আমি তার অজান্তেই তার সম্পদ থেকে যা নেই তা যথেষ্ট হয়। তখন তিনি বললেনঃ তোমার এবং তোমার সন্তানের জন্য ভালভাবে চলতে যতটুকু সম্পদের প্রয়োজন, ততটুকু গ্রহণ করবে।

২২৯৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي وَأَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا أَنْفَقَتِ الْمَرْأَةُ - وَقَالَ أَبِي فِي حَدِيثِهِ إِذَا أَطْعَمَتِ الْمَرْأَةُ - مِنْ بَيْتِ زَوْجِهَا غَيْرَ مُفْسِدَةٍ كَانَ لَهَا أَجْرُهَا وَلَهُ مِثْلُهُ بِمَا اكْتَسَبَ وَلَهَا بِمَا أَنْفَقَتْ وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُوِرِهِمْ شَيْئًا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

২২৯৪। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ) .... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ স্ত্রী যখন স্বামীর মাল থেকে অপচয় না করে খরচ করে; উবাই তাঁর হাদীসে (খরচ করার স্থলে) উল্লেখ করেছেন যে, স্ত্রী যখন খায় তখন তার জন্য এর ছওয়াব লিখা হয়। স্বামীরও অনুরূপ ছওয়াব হয়-উপার্জন করার কারণে, আর স্ত্রীর হয় প্রয়োজন মত খরচ করার কারণে এবং কোষাধ্যক্ষেরওঁ অনুরূপ ছওয়াব হয়; কিন্তু তাদের কারো ছওয়াব থেকে একটুও কম করা হয় না।

২২৯৫

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنِي شُرَحْبِيلُ بْنُ مُسْلِمٍ الْخَوْلاَنِيُّ، قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ الْبَاهِلِيَّ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏"‏ لاَ تُنْفِقُ الْمَرْأَةُ مِنْ بَيْتِهَا شَيْئًا إِلاَّ بِإِذْنِ زَوْجِهَا ‏"‏ ‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلاَ الطَّعَامَ قَالَ ‏"‏ ذَلِكَ أَفْضَلُ أَمْوَالِنَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.

২২৯৫। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ……. আবু উমামা বাহিলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, স্ত্রী তার ঘর থেকে স্বামীর বিনা অনুমতিতে কিছুই খরচ করতে পারবে না। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেনঃ ইয়া রাসূলাল্লাহ! খাদ্য দ্রব্যও না? তিনি বললেনঃ সেটাতো আমাদের উত্তম সম্পদ।

গোলামের কাউকে কিছু দেওয়া এবং দান করার অধিকার প্রসঙ্গে

بَاب مَا لِلْعَبْدِ أَنْ يُعْطِيَ وَيَتَصَدَّقَ

২২৯৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا سُفْيَانُ، ح وَحَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مُسْلِمٍ الْمُلاَئِيِّ، سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُجِيبُ دَعْوَةَ الْمَمْلُوكِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

২২৯৬। মুহাম্মাদ ইবন সাবাহ ও আমর ইবন রাফি' (রাহঃ) …… আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) গোলামের দাওয়াত কবুল করতেন।

২২৯৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ عُمَيْرٍ، - مَوْلَى آبِي اللَّحْمِ - قَالَ كَانَ مَوْلاَىَ يُعْطِينِي الشَّىْءَ فَأُطْعِمُ مِنْهُ فَمَنَعَنِي - أَوْ قَالَ فَضَرَبَنِي - فَسَأَلْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ أَوْ سَأَلَهُ فَقُلْتُ لاَ أَنْتَهِي أَوْ لاَ أَدَعُهُ ‏.‏ فَقَالَ ‏ "‏ الأَجْرُ بَيْنَكُمَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উমায়র (রাঃ)

২২৯৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… আবু লাহমের আযাদকৃত গোলাম 'উমাইর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার মনিব যখন আমাকে কিছু খাবার জিনিস দিত, আমি তা থেকে অপরকে খাওয়াতাম। আমার মনিব আমাকে এরূপ করতে নিষেধ করলেন। অথবা তিনি বলেন যে, আমার মনিব আমাকে প্রহার করলেন। অতঃপর আমি নবী (ﷺ) কে এ ব্যাপারে প্রশ্ন করলাম, অথবা তিনি তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করেন। তখন আমি বললাম যে, আমি এ থেকে বিরত থাকব না, অথবা-(সে বলে) আমি এটা পরিত্যাগ করব না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এর ছওয়াব তোমাদের উভয়ের।

চতুস্পদ জন্তু বা ফলের বাগানের কাছ দিয়ে গেলে তা থেকে কি কিছু নিতে পারবে?

بَاب مَنْ مَرَّ عَلَى مَاشِيَةِ قَوْمٍ أَوْ حَائِطٍ هَلْ يُصِيبُ مِنْهُ

২২৯৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الْوَلِيدِ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، جَعْفَرِ بْنِ إِيَاسٍ قَالَ سَمِعْتُ عَبَّادَ بْنَ شُرَحْبِيلَ، - رَجُلاً مِنْ بَنِي غُبَرَ - قَالَ أَصَابَنَا عَامُ مَخْمَصَةٍ فَأَتَيْتُ الْمَدِينَةَ فَأَتَيْتُ حَائِطًا مِنْ حِيطَانِهَا فَأَخَذْتُ سُنْبُلاً فَفَرَكْتُهُ وَأَكَلْتُهُ وَجَعَلْتُهُ فِي كِسَائِي فَجَاءَ صَاحِبُ الْحَائِطِ فَضَرَبَنِي وَأَخَذَ ثَوْبِي فَأَتَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَأَخْبَرْتُهُ فَقَالَ لِلرَّجُلِ ‏ "‏ مَا أَطْعَمْتَهُ إِذْ كَانَ جَائِعًا أَوْ سَاغِبًا وَلاَ عَلَّمْتَهُ إِذْ كَانَ جَاهِلاً ‏"‏ ‏.‏ فَأَمَرَهُ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَرَدَّ إِلَيْهِ ثَوْبَهُ وَأَمَرَ لَهُ بِوَسْقٍ مِنْ طَعَامٍ أَوْ نِصْفِ وَسْقٍ ‏.‏

বর্ণনাকারী: আবু বিশর (রহঃ)

২২৯৮। আবু বকর ইবন আবু শায়রা মুহাম্মাদ ইবন বাশশার মুহাম্মাদ ইবন ওলীদ (রাহঃ) .... বনু গুবার গোত্রের 'আব্বাদ ইবন শুরাহবীল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিল। তখন আমি মদীনায় এলাম। অতঃপর কোন এক ফলের বাগানে গিয়ে এক গোছা আংগুর ফল পেড়ে কিছু খেলাম আর কিছু কাপড়ে নিলাম। ইতিমধ্যে বাগানের মালিক এসে পড়লো। সে আমাকে প্রহার করলো এবং আমার কাপড় কেড়ে নিল। এমতাবস্থায় আমি নবী (ﷺ) -এর কাছে এসে এ ঘটনা বললাম। তিনি লোকটিকে (মালিক কে) বললেনঃ সে তো ভূখা ছিল, কেন তুমি তাকে আহার করালে না? আর সেতো মূর্খ ছিল, কেন তুমি তাকে শিক্ষা দিলে না? অতঃপর নবী (ﷺ) বাগানের মালিককে তার কাপড় ফেরৎ দিতে বলেন, তখন সে তা ফিরিয়ে দেয় এবং তিনি তাকে এক ওয়াসাক বা অর্ধ ওয়াসাক খাবার দিতে নির্দেশ দেন।

২২৯৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، وَيَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، قَالاَ حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي الْحَكَمِ الْغِفَارِيَّ، قَالَ حَدَّثَتْنِي جَدَّتِي، عَنْ عَمِّ، أَبِيهَا رَافِعِ بْنِ عَمْرٍو الْغِفَارِيِّ قَالَ كُنْتُ وَأَنَا غُلاَمٌ، أَرْمِي نَخْلَنَا - أَوْ قَالَ نَخْلَ الأَنْصَارِ - فَأُتِيَ بِيَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏"‏ يَا غُلاَمُ - وَقَالَ ابْنُ كَاسِبٍ فَقَالَ يَا بُنَىَّ - لِمَ تَرْمِي النَّخْلَ ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ آكُلُ ‏.‏ قَالَ ‏"‏ فَلاَ تَرْمِي النَّخْلَ وَكُلْ مِمَّا يَسْقُطُ فِي أَسَافِلِهَا ‏"‏ ‏.‏ قَالَ ثُمَّ مَسَحَ رَأْسِي وَقَالَ ‏"‏ اللَّهُمَّ أَشْبِعْ بَطْنَهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: রাফি' ইবনে আমর গিফারী (রাঃ)

২২৯৯। মুহাম্মাদ ইবন সাববাহ ও ইয়াকূব ইবন হুমায়দ ইবন কাসিব (রাহঃ) ……. রাফি' ইবন 'আমর গিফারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ছোট সময়ে আমি একবার আমাদের খেজুর বাগানে অথবা তিনি বলেন, জনৈক আনসার সাহাবীর খেজুর বাগানে ঢিল ছুঁড়ছিলাম। তখন আমাকে নবী (ﷺ)-এর কাছে ধরে আনা হলো। তিনি আমাকে বললেনঃ হে ছেলে! রাবী ইবন কাসিব বলেনঃ হে বৎস! তুমি খেজুর গাছে ঢিল মারছিলে কেন? তিনি (রাফি' রা) বলেনঃ আমি বললাম, -খাবার জন্য। তখন তিনি বললেনঃ খেজুর গাছে ঢিল মারবেনা বরং নীচে যা পড়ে থাকে তাই খাবে। রাফি' বলেনঃ অতঃপর তিনি আমার মাথায় হাত বুলিয়ে দু'আ করলেনঃ ইয়া আল্লাহ! তুমি এর পেট ভরে দাও।

২৩০০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِذَا أَتَيْتَ عَلَى رَاعٍ فَنَادِهِ ثَلاَثَ مِرَارٍ فَإِنْ أَجَابَكَ وَإِلاَّ فَاشْرَبْ فِي غَيْرِ أَنْ تُفْسِدَ وَإِذَا أَتَيْتَ عَلَى حَائِطِ بُسْتَانٍ فَنَادِ صَاحِبَ الْبُسْتَانِ ثَلاَثَ مَرَّاتٍ فَإِنْ أَجَابَكَ وَإِلاَّ فَكُلْ فِي أَنْ لاَ تُفْسِدَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

২৩০০। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) …. আবু সাঈদ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন তুমি কোন রাখালের পশুর পালের কাছে আসবে, তখন তাকে তিনবার উচ্চস্বরে ডাক দিবে। যদি সে তোমার উত্তর দেয় তো ভাল, নইলে তুমি (তার পশু থেকে) বিনষ্ট না করে (যা পার) দুধ পাণ করবে। আর যখন তুমি কোন ফলের বাগানে আসবে, তখন বাগানের মালিককে তিনবার ডাক দিবে। যদি সে তোমার ডাকের উত্তর দেয় তো ভাল, নইলে তুমি বিনষ্ট না করে (যা পার) খাবে।

২৩০১

حَدَّثَنَا هَدِيَّةُ بْنُ عَبْدِ الْوَهَّابِ، وَأَيُّوبُ بْنُ حَسَّانَ الْوَاسِطِيُّ، وَعَلِيُّ بْنُ سَلَمَةَ، قَالُوا حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ الطَّائِفِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا مَرَّ أَحَدُكُمْ بِحَائِطٍ فَلْيَأْكُلْ وَلاَ يَتَّخِذْ خُبْنَةً ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২৩০১। ওয়াদিয়া ইবন 'আব্দুল ওয়াহহাব, আয়্যূব ইবন হাসসান ওয়াসিতী ও 'আলী ইবন সালামা (রাহঃ) ….. ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন কোন বাগানের কাছ দিয়ে যাবে, তখন সে ইচ্ছা করলে ফল খাবে, কিন্তু কোঁচড়ে করে নিবে না।

মালিকের অনুমতি ছাড়া তার থেকে কিছু নেওয়া নিষেধ

بَاب النَّهْيِ أَنْ يُصِيبَ مِنْهَا شَيْئًا إِلَّا بِإِذْنِ صَاحِبِهَا

২৩০২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، قَالَ أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ قَامَ فَقَالَ ‏ "‏ لاَ يَحْتَلِبَنَّ أَحَدُكُمْ مَاشِيَةَ رَجُلٍ بِغَيْرِ إِذْنِهِ أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ تُؤْتَى مَشْرُبَتُهُ فَيُكْسَرَ بَابُ خِزَانَتِهِ فَيُنْتَثَلَ طَعَامُهُ فَإِنَّمَا تَخْزُنُ لَهُمْ ضُرُوعُ مَوَاشِيهِمْ أَطْعِمَاتِهِمْ فَلاَ يَحْتَلِبَنَّ أَحَدُكُمْ مَاشِيَةَ امْرِئٍ بِغَيْرِ إِذْنِهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২৩০২। মুহাম্মাদ ইবন রুম্‌হ (রাহঃ)....আব্দুল্লাহ ইবন 'উমার (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। একদা তিনি দাঁড়িয়ে বললেনঃ তোমাদের কেউ যেন অন্যের পশু তার মালিকের অনুমতি ছাড়া দোহন না করে। তোমাদের কেউ কি পছন্দ করে যে, তার পাণ-শালায় অন্য লোক প্রবেশ করুক, অতঃপর তার ধন ভাণ্ডারের দরজা ভেঙ্গে তার খাদ্যদ্রব্য নিয়ে যাক? এমনিভাবে চতুষ্পদ জন্তুর বাঁটতো তাদের মালিকের জন্য খাদ্যদ্রব্য সঞ্চিত করে রাখে। তাই তোমাদের কেউ যেন অপরের জন্তুর দুধ তার বিনা অনুমতিতে দোহন না করে।

২৩০৩

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ بِشْرِ بْنِ مَنْصُورٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، عَنْ حَجَّاجٍ، عَنْ سَلِيطِ بْنِ عَبْدِ اللَّهِ الطُّهَوِيِّ، عَنْ ذُهَيْلِ بْنِ عَوْفِ بْنِ شَمَّاخٍ الطُّهَوِيِّ، حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، قَالَ بَيْنَمَا نَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي سَفَرٍ إِذْ رَأَيْنَا إِبِلاً مَصْرُورَةً بِعِضَاهِ الشَّجَرِ فَثُبْنَا إِلَيْهَا فَنَادَانَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَرَجَعْنَا إِلَيْهِ فَقَالَ ‏"‏ إِنَّ هَذِهِ الإِبِلَ لأَهْلِ بَيْتٍ مِنَ الْمُسْلِمِينَ هُوَ قُوتُهُمْ وَيُمْنُهُمْ بَعْدَ اللَّهِ أَيَسُرُّكُمْ لَوْ رَجَعْتُمْ إِلَى مَزَاوِدِكُمْ فَوَجَدْتُمْ مَا فِيهَا قَدْ ذُهِبَ بِهِ أَتُرَوْنَ ذَلِكَ عَدْلاً ‏"‏ ‏.‏ قَالُوا لاَ ‏.‏ قَالَ ‏"‏ فَإِنَّ هَذَا كَذَلِكَ ‏"‏ ‏.‏ قُلْنَا أَفَرَأَيْتَ إِنِ احْتَجْنَا إِلَى الطَّعَامِ وَالشَّرَابِ فَقَالَ ‏"‏ كُلْ وَلاَ تَحْمِلْ وَاشْرَبْ وَلاَ تَحْمِلْ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৩০৩। ইসমাঈল ইবন বিশর ইবন মনসুর (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে এক সফরে ছিলাম। হঠাৎ আমরা গাছের সাথে বাঁধা একটা উট দেখতে পেলাম, যার পালানে দুধ ভর্তি ছিল। তখন আমরা তার দিকে দৌড়ে গেলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে ডাক দিলেন। তখন আমরা তাঁর দিকে ফিরে এলে তিনি বললেনঃ এই উটটি কোন এক মুসলিম পরিবারের। আল্লাহর এটাই তাদের খাদ্যের এবং বেঁচে থাকার সংস্থান। তোমাদের কি এটা ভাল লাগবে যে, তোমরা তোমাদের খাদ্য ভান্ডারের কাছে ফিরে গিয়ে দেখতে পাবে যে, তার মধ্যে যা কিছু ছিল সব লোপাট হয়ে গিয়েছে? তোমরা কি এটা ইনসাফের কাজ বলে মনে কর? তাঁরা (সাহারায়ে কিরাম) বললেনঃ না। তিনি বললেনঃ এটাও তদ্রূপ। আমরা বললামঃ আমাদের যদি খাদ্য ও পানীয়ের বিশেষ প্রয়োজন দেখা দেয়? তখন তিনি বললেনঃ এমতাবস্থায় তোমরা খাও, কিন্তু নিয়ে যেওনা এবং পান কর, কিন্তু নিয়ে যেওনা।

চতুষ্পদ জন্তু প্রতিপালন

بَاب اتِّخَاذِ الْمَاشِيَةِ

২৩০৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ هَانِئٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لَهَا ‏ "‏ اتَّخِذِي غَنَمًا فَإِنَّ فِيهَا بَرَكَةً ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উম্মে হানী বিনতে আবু তালিব (রাঃ)

২৩০৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....উম্মে হানী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেছেনঃ তুমি বকরী পাল। কারণ তাতে বরকত রয়েছে।

২৩০৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَامِرٍ، عَنْ عُرْوَةَ الْبَارِقِيِّ، يَرْفَعُهُ قَالَ ‏ "‏ الإِبِلُ عِزٌّ لأَهْلِهَا وَالْغَنَمُ بَرَكَةٌ وَالْخَيْرُ مَعْقُودٌ فِي نَوَاصِي الْخَيْلِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উরওয়া ইবনে আবু জা'দ বারিকী (রাঃ)

২৩০৫। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ) উরওয়া বারিকী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি মারফূ করে বলেনঃ উট তার মালিকের জন্য গৌরবের বস্তু। আর বকরী বরকতপূর্ণ এবং কিয়ামত পর্যন্ত কল্যাণ বাঁধা রয়েছে ঘোড়ার কপালে।

২৩০৬

حَدَّثَنَا عِصْمَةُ بْنُ الْفَضْلِ النَّيْسَابُورِيُّ، وَمُحَمَّدُ بْنُ فِرَاسٍ أَبُو هُرَيْرَةَ الصَّيْرَفِيُّ، قَالاَ حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، حَدَّثَنَا زَرْبِيٌّ، إِمَامُ مَسْجِدِ هِشَامِ بْنِ حَسَّانَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، عَنِ ابْنِ عُمَرَ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الشَّاةُ مِنْ دَوَابِّ الْجَنَّةِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২৩০৬। ইসম ইবন ফযল নীসাপূরী ও মুহাম্মাদ ইবন ফিরাস আবু হুরায়রা সায়রাফী (রাহঃ)...ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বকরী হলো বেহেশতের প্রাণী।

২৩০৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ عُرْوَةَ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ أَمَرَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ الأَغْنِيَاءَ بِاتِّخَاذِ الْغَنَمِ وَأَمَرَ الْفُقَرَاءَ بِاتِّخَاذِ الدَّجَاجِ وَقَالَ ‏ "‏ عِنْدَ اتِّخَاذِ الأَغْنِيَاءِ الدَّجَاجَ يَأْذَنُ اللَّهُ بِهَلاَكِ الْقُرَى ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৩০৭। মুহাম্মাদ ইবন ইসমায়ীল (রাহঃ).......আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ধনীদেরকে বকরী পালতে নির্দেশ দিয়েছেন এবং দরিদ্রদেরকে মুরগী পালতে নির্দেশ দিয়েছেন এবং বলেছেনঃ ধনীরা মুরগী পালন করলে আল্লাহ তা'আলা সে জনপদ ধ্বংস করার অনুমতি দেন।