أبواب الأذان والسنة فيه

৩. আযানের অধ্যায় ও তার সুন্নাতসমূহ

অধ্যায় ৩ · ২৯ টি হাদীস

আযানের সূচনা

بَاب بَدْءِ الْأَذَانِ

৭০৬

حَدَّثَنَا أَبُو عُبَيْدٍ، مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ مَيْمُونٍ الْمَدَنِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْحَرَّانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَدْ هَمَّ بِالْبُوقِ وَأَمَرَ بِالنَّاقُوسِ فَنُحِتَ فَأُرِيَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ فِي الْمَنَامِ قَالَ رَأَيْتُ رَجُلاً عَلَيْهِ ثَوْبَانِ أَخْضَرَانِ يَحْمِلُ نَاقُوسًا فَقُلْتُ لَهُ يَا عَبْدَ اللَّهِ تَبِيعُ النَّاقُوسَ قَالَ وَمَا تَصْنَعُ بِهِ قُلْتُ أُنَادِي بِهِ إِلَى الصَّلاَةِ ‏.‏ قَالَ أَفَلاَ أَدُلُّكَ عَلَى خَيْرٍ مِنْ ذَلِكَ قُلْتُ وَمَا هُوَ قَالَ تَقُولُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الْفَلاَحِ حَىَّ عَلَى الْفَلاَحِ ‏.‏ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ‏.‏ قَالَ فَخَرَجَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ حَتَّى أَتَى رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَأَخْبَرَهُ بِمَا رَأَى ‏.‏ قَالَ يَا رَسُولَ اللَّهِ رَأَيْتُ رَجُلاً عَلَيْهِ ثَوْبَانِ أَخْضَرَانِ يَحْمِلُ نَاقُوسًا ‏.‏ فَقَصَّ عَلَيْهِ الْخَبَرَ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ صَاحِبَكُمْ قَدْ رَأَى رُؤْيَا فَاخْرُجْ مَعَ بِلاَلٍ إِلَى الْمَسْجِدِ فَأَلْقِهَا عَلَيْهِ وَلْيُنَادِ بِلاَلٌ فَإِنَّهُ أَنْدَى صَوْتًا مِنْكَ ‏"‏ ‏.‏ قَالَ فَخَرَجْتُ مَعَ بِلاَلٍ إِلَى الْمَسْجِدِ فَجَعَلْتُ أُلْقِيهَا عَلَيْهِ وَهُوَ يُنَادِي بِهَا ‏.‏ قَالَ فَسَمِعَ عُمَرُ بْنُ الْخَطَّابِ بِالصَّوْتِ فَخَرَجَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ لَقَدْ رَأَيْتُ مِثْلَ الَّذِي رَأَى ‏.‏ قَالَ أَبُو عُبَيْدٍ فَأَخْبَرَنِي أَبُو بَكْرٍ الْحَكَمِيُّ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ الأَنْصَارِيَّ قَالَ فِي ذَلِكَ أَحْمَدُ اللَّهَ ذَا الْجَلاَلِ وَذَا الإِكْرَامِ حَمْدًا عَلَى الأَذَانِ كَثِيرًا إِذْ أَتَانِي بِهِ الْبَشِيرُ مِنَ اللَّهِ فَأَكْرِمْ بِهِ لَدَىَّ بَشِيرًا فِي لَيَالٍ وَالَى بِهِنَّ ثَلاَثٍ كُلَّمَا جَاءَ زَادَنِي تَوْقِيرًا

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে যায়দ আনসারী (রাঃ)

৭০৬। আবু 'উবায়দ মুহাম্মাদ, ইবন 'উবায়দ ইবন মায়মূন মাদানী (রাহঃ) ….. 'আব্দুল্লাহ ইবন যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) শিঙ্গা ধ্বনি দিয়ে লোকদের আহবান জানানোর মনস্থ করেন এবং তিনি নাকূস[১] দ্বারা লোকদের আহবান করার নির্দেশ দেন। এরপর 'আব্দুল্লাহ ইবন যায়দ (রাযিঃ)-কে স্বপ্নে দেখানো হলো। তিনি বলেনঃ আমি এমন এক ব্যক্তিকে দেখলাম, যার পরিধানে ছিল দুটি সবুজ বর্ণের কাপড়। সে নাকূস বহন করছিল। তখন আমি তাকে বললামঃ হে আল্লাহর বান্দা! তুমি কি নাকূস বিক্রি করবে ? সে বললোঃ এ দিয়ে তুমি কি করবে? আমি বললামঃ আমি এ দিয়ে সালাতের জন্য আহ্বান করবো। সে বললোঃ আমি কি তোমাকে এর চাইতে কোন উত্তম জিনিস সম্পর্কে বলে দেব না? আমি বললামঃ সেটি কি? সে বললোঃ তুমি বলবেঃ

الله أكبر ، الله أكبر، الله أكبر ، الله أكبر ، أشهد أن لا اله الا الله ، أشهد أن لا اله الا الله ، أشهد أن محمدا رسول الله ، أشهد أن محمدا رسول الله ـ حي على الصلوة ، حي على الصلوة ـ حي على الفلاح حي على الفلاح - الله أكبر الله أكبر . لا اله الا الله

“আল্লাহ মহান,আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই (২ বার)। আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল (২ বার), সালাতের দিকে এসো (২ বার), কল্যাণের পানে এসো (২বার), আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। রাবী বলেন, তখন 'আব্দুল্লাহ ইবন যায়দ (রাযিঃ) বের হয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসলেন এবং যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সে সম্পর্কে তাঁকে অবহিত করলেন 'আব্দুল্লাহ (রাযিঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) আমি স্বপ্নযোগে দুইখানি সবুজ কাপড় পরিহিত এক ব্যক্তিকে দেখেছি, যে বহন করছিল একটি নাকূস। এরপর তিনি তাঁর কাছে সব ঘটনা খুলে বললেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমাদের এই সাথী একটি স্বপ্ন দেখেছে। [তখন নবী (ﷺ) আব্দুল্লাহ (রাযিঃ)-কে বললেনঃ] তুমি বিলালের সঙ্গে মসজিদে যাও এবং তাকে এগুলো শিখিয়ে দাও। আর বিলাল (রাযিঃ) যেন আযান দেয়। কেননা সে তোমার চাইতে উঁচু কণ্ঠস্বর বিশিষ্ট। রাবী বলেনঃ তখন আমি বিলালের সঙ্গে মসজিদে গেলাম। আমি তাঁকে শিখিয়ে দিচ্ছিলাম এবং তিনি তা উঁচুস্বরে ঘোষণা দিচ্ছিলেন। রাবী বলেনঃ 'উমর ইবন খাত্তাব (রাযিঃ) এ ধ্বনি শুনে বেরিয়ে আসলেন এবং বললেনঃ ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আল্লাহর কসম! আমিও তো এরূপ স্বপ্ন দেখেছি যেরূপ সে দেখেছে।

আবু 'উবায়দ (রাহঃ) বলেনঃ আবু বাকর হাকামী (রাহঃ) আমাকে জানিয়েছেন যে, 'আব্দুল্লাহ ইবন যায়দ আনসারী (রাযিঃ) এ ঘটনা সম্পর্কে বলেনঃ
أحمد الله ذا الجلال وذا الال - رام حمدا على الاذان كثيرا
১. আমি মহামহিম, গৌরবান্বিত আল্লাহর অশেষ প্রশংসা জ্ঞাপন করছি, আযান শিক্ষা দেওয়ার জন্য।
اذا أتاني به البشير من الله - فأكرم به لدى بشيرا
২. যখন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদদাতা (ফিরিশতা) তা নিয়ে আমার কাছে এলো, আমাকে সুসংবাদ দেওয়ার জন্য, তাতো সম্মানকর।
في ليال والي بهن ثلاث × كلما جاء زادنی توقیرا
৩. সে তিন রাত আমাকে আযান শিক্ষা দিচ্ছিল, যখনই সে এলো, তখনই সে আমার মান-মর্যাদা বাড়িয়ে দিল।

[১] নাকূসঃ শিঙ্গাবিশেষ।
৭০৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا أَبِي، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ اسْتَشَارَ النَّاسَ لِمَا يُهِمُّهُمْ إِلَى الصَّلاَةِ فَذَكَرُوا الْبُوقَ فَكَرِهَهُ مِنْ أَجْلِ الْيَهُودِ ثُمَّ ذَكَرُوا النَّاقُوسَ فَكَرِهَهُ مِنْ أَجْلِ النَّصَارَى فَأُرِيَ النِّدَاءَ تِلْكَ اللَّيْلَةَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ وَعُمَرُ بْنُ الْخَطَّابِ فَطَرَقَ الأَنْصَارِيُّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لَيْلاً فَأَمَرَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِلاَلاً بِهِ فَأَذَّنَ ‏.‏ قَالَ الزُّهْرِيُّ وَزَادَ بِلاَلٌ فِي نِدَاءِ صَلاَةِ الْغَدَاةِ الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ فَأَقَرَّهَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ قَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ قَدْ رَأَيْتُ مِثْلَ الَّذِي رَأَى وَلَكِنَّهُ سَبَقَنِي ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৭০৭। মুহাম্মাদ ইবন খালিদ ইবন 'আব্দুল্লাহ ওয়াসিতী (রাহঃ)....... সালিম (বা)-এর পিতা থেকে বর্ণিত। নবী (ﷺ) সালাতের জন্য জমায়েত করার ব্যাপারে সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন। তাঁরা শিঙ্গার ব্যাপারে আলোচনা বলেন; কিন্তু এটি ইয়াহুদীদের (যন্ত্র হওয়ার) কারণে তিনি তা অপছন্দ করেন। এরপর তাঁরা নাকূসের কথা বলেন, কিন্তু তিনি এটিও নাসারাদের উদ্ভাবিত যন্ত্র বলে অপছন্দ করেন। সেই রাতে জনৈক আনসারীকে স্বপ্নে আযানের পদ্ধতি দেখানো হলো, যাঁর নাম ছিল 'আব্দুল্লাহ ইবন যায়দ (রাযিঃ) এবং 'উমর ইবন খাত্তাব (রাযিঃ)-ও রাতে অনুরূপ স্বপ্ন দেখেন। আনসারী সাহাবী রাতেই রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বিলাল (রাযিঃ)-কে আযান দিতে নির্দেশ দিলে তিনি আযান দেন।
যুহরী (রাহঃ) বলেন, বিলাল (রাযিঃ) ফজরের সালাতেঃ الصلوة خيرمن النوم (নিদ্রা থেকে সালাত উত্তম) অতিরিক্ত সংযোজন করেন। রাসূলুল্লাহ (ﷺ) তা ঠিক রাখেন।
'উমর (রাযিঃ) বলেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! নিশ্চয়ই আমিও এ ব্যক্তির মত স্বপ্নে দেখেছি, কিন্তু সে আমার থেকে অগ্রগামী হয়েছে।

আযানে তারজী'র বর্ণনা

بَاب التَّرْجِيعِ فِي الْأَذَانِ

৭০৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى، قَالاَ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَيْرِيزٍ، - وَكَانَ يَتِيمًا فِي حِجْرِ أَبِي مَحْذُورَةَ بْنِ مِعْيَرٍ حِينَ جَهَّزَهُ إِلَى الشَّامِ - فَقُلْتُ لأَبِي مَحْذُورَةَ أَىْ عَمِّ إِنِّي خَارِجٌ إِلَى الشَّامِ وَإِنِّي أُسْأَلُ عَنْ تَأْذِينِكَ فَأَخْبَرَنِي أَنَّ أَبَا مَحْذُورَةَ قَالَ خَرَجْتُ فِي نَفَرٍ فَكُنَّا بِبَعْضِ الطَّرِيقِ فَأَذَّنَ مُؤَذِّنُ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِالصَّلاَةِ عِنْدَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَسَمِعْنَا صَوْتَ الْمُؤَذِّنِ وَنَحْنُ عَنْهُ مُتَنَكِّبُونَ فَصَرَخْنَا نَحْكِيهِ نَهْزَأُ بِهِ فَسَمِعَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَأَرْسَلَ إِلَيْنَا قَوْمًا فَأَقْعَدُونَا بَيْنَ يَدَيْهِ فَقَالَ ‏"‏ أَيُّكُمُ الَّذِي سَمِعْتُ صَوْتَهُ قَدِ ارْتَفَعَ ‏"‏ ‏.‏ فَأَشَارَ إِلَىَّ الْقَوْمُ كُلُّهُمْ وَصَدَقُوا فَأَرْسَلَ كُلَّهُمْ وَحَبَسَنِي وَقَالَ لِي ‏"‏ قُمْ فَأَذِّنْ ‏"‏ ‏.‏ فَقُمْتُ وَلاَ شَىْءَ أَكْرَهُ إِلَىَّ مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَلاَ مِمَّا يَأْمُرُنِي بِهِ فَقُمْتُ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَأَلْقَى عَلَىَّ رَسُولُ اللَّهِ التَّأْذِينَ هُوَ بِنَفْسِهِ فَقَالَ ‏"‏ قُلِ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ لِي ‏"‏ ارْجِعْ فَمُدَّ مِنْ صَوْتِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الْفَلاَحِ حَىَّ عَلَى الْفَلاَحِ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ‏"‏ ‏.‏ ثُمَّ دَعَانِي حِينَ قَضَيْتُ التَّأْذِينَ فَأَعْطَانِي صُرَّةً فِيهَا شَىْءٌ مِنْ فِضَّةٍ ثُمَّ وَضَعَ يَدَهُ عَلَى نَاصِيَةِ أَبِي مَحْذُورَةَ ثُمَّ أَمَرَّهَا عَلَى وَجْهِهِ مِنْ بَيْنِ يَدَيْهِ ثُمَّ عَلَى كَبِدِهِ ثُمَّ بَلَغَتْ يَدُ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ سُرَّةَ أَبِي مَحْذُورَةَ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ ‏"‏ ‏.‏ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَمَرْتَنِي بِالتَّأْذِينِ بِمَكَّةَ قَالَ ‏"‏ نَعَمْ قَدْ أَمَرْتُكَ ‏"‏ ‏.‏ فَذَهَبَ كُلُّ شَىْءٍ كَانَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِنْ كَرَاهِيَةٍ وَعَادَ ذَلِكَ كُلُّهُ مَحَبَّةً لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَدِمْتُ عَلَى عَتَّابِ بْنِ أَسِيدٍ عَامِلِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِمَكَّةَ فَأَذَّنْتُ مَعَهُ بِالصَّلاَةِ عَلَى أَمْرِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ قَالَ وَأَخْبَرَنِي ذَلِكَ مَنْ أَدْرَكَ أَبَا مَحْذُورَةَ عَلَى مَا أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَيْرِيزٍ ‏.‏

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে মুহায়রিয (রহঃ)

৭০৮। মুহাম্মাদ ইবন বাশশার ও মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)....... 'আব্দুল্লাহ ইবন মুহায়রীয (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি ইয়াতীম হিসাবে আবু মাহযূরা ইবন মি'য়ার (রাযিঃ)-এর তত্ত্বাবধানে ছিলেন। যখন তিনি তাঁকে সিরিয়া অভিমুখে পাঠান, তখন আমি আবু মাহমুরা (রাযিঃ)-কে বললামঃ হে চাচাজান! আমি সিরিয়ায় যাচ্ছি। আমি আপনাকে আপনার আযান সম্পর্কে জিজ্ঞাসা করছি। তখন তিনি আমাকে জানালেন যে, আবু মাহযূরা বলেছেনঃ আমি একটি দলের সাথে বের হয়েছিলাম এবং আমরা কোন এক রাস্তায় ছিলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর মুয়াযযিন তাঁর উপস্থিতিতে সালাতের জন্য আযান দিলেন। আমরা মুয়াযযিনের আযানের ধ্বনি শুনলাম। আযান অপছন্দ হওয়ার কারণে, আমরা তার শব্দাবলীর প্রতিশব্দ উচ্চস্বরে উচ্চারণ করছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) শব্দ শুনে আমাদের নিকট একদল লোক পাঠান, যারা আমাদের নিয়ে গিয়ে তাঁর সামনে বসিয়ে দিল। তখন তিনি বললেনঃ তোমাদের মাঝে ঐ ব্যক্তি কে যার উঁচু আওয়াজ আমি শ্রবণ করেছি? সে সময় কাওমের সব লোকেরা ইশারা করে আমাকে দেখিয়ে দিল। তিনি সকলকে ছেড়ে দিলেন এবং আমাকে আটকে রাখলেন। আর তিনি আমাকে বললেনঃ দাঁড়াও এবং আযান দাও। তখন আমি দাঁড়ালাম। আর এ সময় আমার কাছে রাসূলুল্লাহ (ﷺ) ও তিনি যে কাজের নির্দেশ দিয়েছেন, তার চাইতে অধিকতর অপ্রিয় কোন কিছুই ছিল না। তখন আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে দাঁড়ালাম আর রাসূলুল্লাহ (ﷺ) স্বয়ং আমাকে আযান শিক্ষা দিচ্ছিলেন; এবং তিনি বললেন, বলঃ

الله أكبر ، الله أكبر، الله أكبر، الله أالله ، أشهد أن لا اله الا الله ، أشهد أن لا اله الا الله ، أشهد أن محمدا رسول الله ، أشهد أن محمدا رسول الله ،
“আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান; আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই; আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই; আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল; আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল। এরপর তিনি আমাকে বললেনঃ তুমি আরো উঁচু আওয়াজে বলঃ

أشهد أن لا اله الا الله ، أشهد أن لا اله الا لله ، أشهد أن محمدا رسول الله ، أشهد أن محمدا رسول الله ، حي على الصلوة ، حي على الصلوة ، حي على الفلاح - حي على الفلاح - الله اكبر الله أكبر - لا اله الا الله

“আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই (২ বার); আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল (২ বার), সালাতের দিকে এসো, (২ বার); কল্যাণের দিকে এসো, (২ বার); আল্লাহ মহান, (২ বার); আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, (১বার)।

যখন আমি আযান শেষ করলাম, তখন তিনি আমাকে কাছে ডাকলেন এবং রূপাভর্তি একটি থলে আমাকে দান করলেন। এরপর নবী (ﷺ) তাঁর হাত আবু মাহযূরার কপালে রাখেন, অতঃপর তা তাঁর চেহারায় বুলিয়ে দেন। এরপর নবী (ﷺ) তাঁর হাত তাঁর বুকে বুলিয়ে নিলেন, এমন কি রাসূলুল্লাহ (ﷺ)-এর হাত আবু মাহযূরার নাভীস্থল পর্যন্ত পৌঁছলো। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আল্লাহ তোমাকে বরকত দান করুন এবং তোমার উপর বরকত বর্ষিত হোক। তখন আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমাকে মক্কা মুয়াযযমায় আযান দেওয়ার অনুমতি দিবেন? তিনি বললেনঃ হ্যাঁ, আমি তোমাকে অনুমতি দিলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) সম্পর্কে আমার যা কিছু অপছন্দনীয় ছিল, সব দূর হয়ে গেল এবং তদস্থলে তাঁর প্রতি অকুণ্ঠ ভালবাসা স্থান পেল। এরপর আমি মক্কা মুয়াযযমায় রাসূলুল্লাহ (ﷺ)-এর নিয়োগকৃত গভর্ণর আত্তাব ইবন আমীদ (রাযিঃ)-এর কাছে উপনীত হলাম। তখন আমি তাঁর কাছে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট থেকে প্রাপ্ত অনুমতিক্রমে সালাতের আযান দিলাম।

রাবী বলেনঃ 'আব্দুল্লাহ ইবন মুহায়রীয (রাযিঃ)-এর মতই এই হাদীসটি আমাকে আবু মাহযূরার সাথে সাক্ষাতকারিগণ বর্ণনা করেছেন।
৭০৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، عَنْ عَامِرٍ الأَحْوَلِ، أَنَّ مَكْحُولاً، حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مُحَيْرِيزٍ حَدَّثَهُ أَنَّ أَبَا مَحْذُورَةَ حَدَّثَهُ قَالَ عَلَّمَنِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ الأَذَانَ تِسْعَ عَشْرَةَ كَلِمَةً وَالإِقَامَةَ سَبْعَ عَشْرَةَ كَلِمَةً الأَذَانُ ‏"‏ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الْفَلاَحِ حَىَّ عَلَى الْفَلاَحِ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ‏"‏ ‏.‏ وَالإِقَامَةُ سَبْعَ عَشْرَةَ كَلِمَةً ‏"‏ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الْفَلاَحِ حَىَّ عَلَى الْفَلاَحِ قَدْ قَامَتِ الصَّلاَةُ قَدْ قَامَتِ الصَّلاَةُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: আবু মাহযুরা (রাঃ)

৭০৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) আব্দুল্লাহ ইবন মুহায়রীয (রাযিঃ)...... থেকে বর্ণিত। আবু মাহযূরা (রাযিঃ) তাঁকে বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) আামকে আযানের উনিশটি এবং ইকামতের সতেরটি বাকা শিক্ষা দিয়েছেন। আযানের বাক্যগুলো হলোঃ
الله أكبر ، الله أكبر، الله أكبر، الله أالله ، أشهد أن لا اله الا الله ، أشهد أن لا اله الا الله ، أشهد أن محمدا رسول الله ، أشهد أن محمدا رسول الله ، أشهد أن لا اله الا الله ، أشهد أن لا اله الا لله ، أشهد أن محمدا رسول الله ، أشهد أن محمدا رسول الله ، حي على الصلوة ، حي على الصلوة ، حي على الفلاح - حي على الفلاح - الله اكبر الله أكبر - لا اله الا الله -

“আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান; আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই (২ বার); আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল (২ বার), সালাতের দিকে এসো, (২ বার); কল্যাণের দিকে এসো,(২ বার); আল্লাহ মহান, (২ বার); আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, (১বার)।

ইকামতের বাক্যগুলো হলোঃ
الله أكبر ، الله أكبر، الله أكبر، الله أالله ، أشهد أن لا اله الا الله ، أشهد أن لا اله الا الله ، أشهد أن محمدا رسول الله ، أشهد أن محمدا رسول الله ، أشهد أن لا اله الا الله ، أشهد أن لا اله الا لله ، أشهد أن محمدا رسول الله ، أشهد أن محمدا رسول الله ، حي على الصلوة ، حي على الصلوة ، حي على الفلاح - حي على الفلاح - قدقامت الصلوة - قدقامت الصلوة - الله اكبر الله أكبر - لا اله الا الله

“আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান; আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই (২ বার); আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল, (২ বার); সালাতের দিকে এসো, (২ বার); কল্যাণের দিকে এসো, (২ বার); সালাত কায়েম হয়েছে, (২ বার); আল্লাহ মহান, (২ বার); আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, (১বার)।

আযানের তরীকা

بَاب السُّنَّةِ فِي الْأَذَانِ

৭১০

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدِ بْنِ عَمَّارِ بْنِ سَعْدٍ، مُؤَذِّنِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حَدَّثَنِي أَبِي عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَمَرَ بِلاَلاً أَنْ يَجْعَلَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ وَقَالَ ‏ "‏ إِنَّهُ أَرْفَعُ لِصَوْتِكَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

৭১০। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)....... রাসূলুল্লাহ (ﷺ)-এর মুয়াযযিন সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বিলাল (রাযিঃ)-কে তাঁর দুই কানের ছিদ্রপথে আঙ্গুল প্রবিষ্ট করানোর নির্দেশ দিলেন এবং বললেনঃ এতে তোমার আওয়াজ আরো বুলন্দ হবে।

৭১১

حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْهَاشِمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، عَنْ حَجَّاجِ بْنِ أَرْطَاةَ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِالأَبْطَحِ وَهُوَ فِي قُبَّةٍ حَمْرَاءَ فَخَرَجَ بِلاَلٌ فَأَذَّنَ فَاسْتَدَارَ فِي أَذَانِهِ وَجَعَلَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু জুহাইফা (রাঃ)

৭১১। আইয়ুব ইবন মুহাম্মাদ হাশিমী (রাহঃ) ….. আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আবতাহ (মিনা) নামক উপত্যকায় এলাম। এ সময় তিনি একটি লাল গম্বুজের মধ্যে অবস্থান করছিলেন। তখন বিলাল বেরিয়ে এসে আযান দিলেন এবং তিনি আযানের সময় এদিক ওদিক মুখ ফিরাচ্ছিলেন; আর তিনি তাঁর দুই কানের ছিদ্রপথে অঙ্গুলী প্রবিষ্ট করেছিলেন।

৭১২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ مَرْوَانَ بْنِ سَالِمٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رَوَّادٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ خَصْلَتَانِ مُعَلَّقَتَانِ فِي أَعْنَاقِ الْمُؤَذِّنِينَ لِلْمُسْلِمِينَ صَلاَتُهُمْ وَصِيَامُهُمْ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৭১২। মুহাম্মাদ ইবন মুসাফফা হিমসী (রাহঃ)...... ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুয়াযযিনের কাঁধে মুসলমানদের দুটি দায়িত্ব অর্পিতঃ তাদের সালাত এবং তাদের সিয়াম।

৭১৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كَانَ بِلاَلٌ لاَ يُؤَخِّرُ الأَذَانَ عَنِ الْوَقْتِ وَرُبُّمَا أَخَّرَ الإِقَامَةَ شَيْئًا ‏.‏

বর্ণনাকারী: হযরত জাবির ইবনে সামুরা (রাঃ)

৭১৩। মুহাম্মাদ ইবন মুসান্না (রাহঃ).......... জাবির ইবন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ বিলাল (রাযিঃ) কখনো আযান দেওয়ায় বিলম্ব করতেন না। তবে তিনি কখনো কখনো ইকামতে একটু বিলম্ব করতেন।

৭১৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ أَشْعَثَ، عَنِ الْحَسَنِ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ، قَالَ كَانَ آخِرُ مَا عَهِدَ إِلَىَّ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ أَنْ لاَ أَتَّخِذَ مُؤَذِّنًا يَأْخُذُ عَلَى الأَذَانِ أَجْرًا ‏.‏

বর্ণনাকারী: উসমান ইবনে আবুল আস ছাকাফী (রাঃ)

৭১৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ...... 'উসমান ইবন আবুল 'আস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) আমার কাছ থেকে সর্বশেষ যে অঙ্গীকার নিয়েছিলেন তা হলোঃ আমি যেন এমন মুয়াযযিন নিযুক্ত না করি, যে আযানের জন্য পারিশ্রমিক গ্রহণ করে।

৭১৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَسَدِيُّ، عَنْ أَبِي إِسْرَائِيلَ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ بِلاَلٍ، قَالَ أَمَرَنِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ أُثَوِّبَ فِي الْفَجْرِ وَنَهَانِي أَنْ أُثَوِّبَ فِي الْعِشَاءِ ‏.‏

বর্ণনাকারী: বিলাল ইবনে রাবাহ (রাঃ)

৭১৫। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)...... বিলাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাকে ফজরের সালাতে তাসবীব অর্থাৎ الصلوة خير من النوم বলার নির্দেশ দেন এবং 'ইশার সালাতের আযানে তাসবীব করতে নিষেধ করেন।

৭১৬

حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ بِلاَلٍ، أَنَّهُ أَتَى النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يُؤْذِنُهُ بِصَلاَةِ الْفَجْرِ فَقِيلَ هُوَ نَائِمٌ ‏.‏ فَقَالَ الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ فَأُقِرَّتْ فِي تَأْذِينِ الْفَجْرِ فَثَبَتَ الأَمْرُ عَلَى ذَلِكَ ‏.‏

বর্ণনাকারী: বিলাল ইবনে রাবাহ (রাঃ)

৭১৬। 'উমর ইবন রাফে' (রাহঃ)....... বিলাল (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদা তিনি ফজরের আযান দেওয়ার জন্য নবী (ﷺ)-এর কাছে আসেন। তখন তাঁকে বলা হলোঃ তিনি ঘুমিয়ে আছেন। তখন বিলাল (রাযিঃ) বললেনঃ الصلوة خير من النوم ، الصلوةخيرمن النوم (নিদ্রা থেকে সালাত উত্তম, নিদ্রা থেকে সালাত উত্তম) এই শব্দাবলী ফজরের সালাতের আযানে নির্ধারিত করে দেওয়া হলো। এর পর বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গৃহীত হলো।

৭১৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا الإِفْرِيقِيُّ، عَنْ زِيَادِ بْنِ نُعَيْمٍ، عَنْ زِيَادِ بْنِ الْحَارِثِ الصُّدَائِيِّ، قَالَ كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي سَفَرٍ فَأَمَرَنِي فَأَذَّنْتُ فَأَرَادَ بِلاَلٌ أَنْ يُقِيمَ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِنَّ أَخَا صُدَاءٍ قَدْ أَذَّنَ وَمَنْ أَذَّنَ فَهُوَ يُقِيمُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: যিয়াদ ইবনে হারিছ সুদাঈ (রাঃ)

৭১৭। আবু বকর এবন আবু শায়বা (রাহঃ) ......... যিয়াদ এবন হারিস সুদায়ী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার কোন সফরে আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে ছিলাম। তিনি আমাকে নির্দেশ দিলে আমি আযান দিলাম। বিলাল (রাযিঃ) ইকামত দেওয়ার মনস্থ করেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ তোমার ভাই সুদায়ী আযান দিয়েছে। আর যে আযান দেয়, সে-ই ইকামত দেবে।

মুয়াযযিনের আযানের জওয়াব

بَاب مَا يُقَالُ إِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ

৭১৮

حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الشَّافِعِيُّ، إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْعَبَّاسِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ الْمَكِّيُّ، عَنْ عَبَّادِ بْنِ إِسْحَاقَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ فَقُولُوا مِثْلَ قَوْلِهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

৭১৮। আবু ইসহাক শাফিয়ী' ,ইবরাহীম ইবন মুহাম্মাদ ইবন আব্বাস (রাহঃ) ............ আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলাল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন মুয়াযযিন আযান দেবে, তখন তোমরা (তার জওয়াবে) তার কথার অনুরূপ বলবে।

৭১৯

حَدَّثَنَا شُجَاعُ بْنُ مَخْلَدٍ أَبُو الْفَضْلِ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، أَنْبَأَنَا أَبُو بِشْرٍ، عَنْ أَبِي الْمَلِيحِ بْنِ أُسَامَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ أَبِي سُفْيَانَ، حَدَّثَتْنِي عَمَّتِي أُمُّ حَبِيبَةَ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ إِذَا كَانَ عِنْدَهَا فِي يَوْمِهَا وَلَيْلَتِهَا فَسَمِعَ الْمُؤَذِّنَ يُؤَذِّنُ قَالَ كَمَا يَقُولُ الْمُؤَذِّنُ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে হাবীবা (রাঃ)

৭১৯। শুজা' ইবন মাখলাদ আবুল ফজল (রাহঃ) ............ উম্মু হাবীবা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছেনঃ যখনই তিনি তাঁর নিকট দিনে এবং রাতে অবস্থান করতেন এবং মুয়াযযিনের আযান শুনতেন, তখনই তিনি মুয়াযযিন যা বলতেন, তিনিও তাই বলতেন।

৭২০

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالاَ حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا كَمَا يَقُولُ الْمُؤَذِّنُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৭২০। আবু কুরায়ব ও আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. আবু সা'য়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমরা আযান শুনতে পাবে, তখন মুয়াযযিন যেরূপ বলে, তোমরাও সেরূপ বলবে।

৭২১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ الْحُكَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ قَالَ ‏ "‏ مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ وَأَنَا أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ نَبِيًّا غُفِرَ لَهُ ذَنْبُهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি.

৭২১। মুহাম্মাদ ইবন রুমহ্ মিসরী (রাহঃ) ….. সা'দ ইবন আবু ওয়াক্কাস (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি মুয়াযযিনের আযান শোনার পর এই দুআ পড়বেঃ وأنا أشهد أن لا اله الا الله وحده لا شريك له ، وأشهد أن محمدا عبده ورسوله ، رضيت بالله ربا ، وبالإسلام দু'আর অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ﷺ) তাঁর বান্দা ও রাসূল। আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দীন হিসাবে, মুহাম্মাদ (ﷺ)-কে নবী হিসাবে গ্রহণে রাযী।
তার গুনাহ মাফ করা হবে।
৭২২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَالْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ، وَمُحَمَّدُ بْنُ أَبِي الْحُسَيْنِ، قَالُوا حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ الأَلْهَانِيُّ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ - إِلاَّ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৭২২। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া, 'আব্বাস ইবন ওয়ালীদ দিমাশকী ও মুহাম্মাদ ইবন আবুল হুসায়ন (রাহঃ) ……. জাবির ইবন 'আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মুয়াযযিনের আযান শোনার সময়ে এই দু'আ পড়বে, তার জন্য কিয়ামতের দিন শাফায়াত অবধারিত হবে। দু'আটি এইঃ اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ - إِلاَّ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ يَوْمَ الْقِيَامَةِ
"এই চূড়ান্ত আহবান ও শান্তিপূর্ণ সালাতের রব, হে আল্লাহ্! আপনি মুহাম্মাদ (ﷺ)-কে দান করুন সুমহান মর্যাদা ও সম্মান, আর মাকামে মাহমুদ তথা সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করুন, যার প্রতিশ্রুতি আপনি তাঁকে দিয়েছেন।

আযান ও মুয়াযযিনের ফযীলত

بَاب فَضْلِ الْأَذَانِ وَثَوَابِ الْمُؤَذِّنِينَ

৭২৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، - وَكَانَ أَبُوهُ فِي حِجْرِ أَبِي سَعِيدٍ - قَالَ قَالَ لِي أَبُو سَعِيدٍ إِذَا كُنْتَ فِي الْبَوَادِي فَارْفَعْ صَوْتَكَ بِالأَذَانِ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ لاَ يَسْمَعُهُ جِنٌّ وَلاَ إِنْسٌ وَلاَ شَجَرٌ وَلاَ حَجَرٌ إِلاَّ شَهِدَ لَهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৭২৩। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ) …… আবু সা'য়ীদ (রাযিঃ)-এর তত্ত্বাবধানের প্রতিপালিত, 'আব্দুর রহমান ইবন আবু সা'সা' (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু সায়ীদ (রাযিঃ) আমাকে বলেছেনঃ যখন তুমি জঙ্গলে থাকবে, তখন তুমি উচ্চৈস্বরে আযান দেবে। কেননা আমি রাসূলাল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ জিন্ন, ইনসান, বৃক্ষলতা ও অচেতন পাথর, যে এই আযান শুনবে, সে তার জন্য কিয়ামতের দিন সাক্ষ্য দেবে।

৭২৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُوسَى بْنِ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي يَحْيَى، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ مِنْ، فِي رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ الْمُؤَذِّنُ يُغْفَرُ لَهُ مَدَّ صَوْتِهِ وَيَسْتَغْفِرُ لَهُ كُلُّ رَطْبٍ وَيَابِسٍ وَشَاهِدُ الصَّلاَةِ يُكْتَبُ لَهُ خَمْسٌ وَعِشْرُونَ حَسَنَةً وَيُكَفَّرُ عَنْهُ مَا بَيْنَهُمَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

৭২৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলাল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ মুয়াযযিনের আযানের শব্দ যতদূর পর্যন্ত পৌঁছবে, সেই দূরত্বের পরিমাণ তাকে মাফ করা হবে এবং জল ও স্থলভাগের সব কিছুই তার জন্য মাগফিরাত কামনা করবে। আর সালাতে অংশগ্রহণকারীর পঁচিশ নেকী লেখা হয় এবং তার দুই সালাতের মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে দেওয়া হয়।

৭২৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الْمُؤَذِّنُونَ أَطْوَلُ النَّاسِ أَعْنَاقًا يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: মুআবিয়া ইবনে আবু সুফয়ান (রাঃ)

৭২৫। মুহাম্মাদ ইবন বাশশার ও ইসহাক ইবন মনসুর (রাহঃ) ….. মু'আবিয়া ইবন আবু সুফয়ান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন মুয়াযযিন লোকদের মাঝে লম্বা গর্দান বিশিষ্ট হবে।

৭২৬

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عِيسَى، أَخُو سُلَيْمٍ الْقَارِي عَنِ الْحَكَمِ بْنِ أَبَانَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لِيُؤَذِّنْ لَكُمْ خِيَارُكُمْ وَلْيَؤُمَّكُمْ قُرَّاؤُكُمْ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৭২৬। উসমান ইবন আবু শায়বা (রাহঃ) …… ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমাদের মাঝের উত্তম ব্যক্তি আযান দেবে এবং তোমাদের মাঝের উত্তম ক্বারী ইমামতি করবে।

৭২৭

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا مُخْتَارُ بْنُ غَسَّانَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ الأَزْرَقُ الْبُرْجُمِيُّ، عَنْ جَابِرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، ح وَحَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، حَدَّثَنَا أَبُو حَمْزَةَ، عَنْ جَابِرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ أَذَّنَ مُحْتَسِبًا سَبْعَ سِنِينَ كَتَبَ اللَّهُ لَهُ بَرَاءَةً مِنَ النَّارِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৭২৭। আবু কুরায়য ও রাওহ ইবন ফারাজ (রাহঃ) …… ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলাল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সওয়াব লাভের আশায় সাত বছর আযান দেয়, আল্লাহ্ তাকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দিয়ে দেন।

৭২৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ أَذَّنَ ثِنْتَىْ عَشْرَةَ سَنَةً وَجَبَتْ لَهُ الْجَنَّةُ وَكُتِبَ لَهُ بِتَأْذِينِهِ فِي كُلِّ يَوْمٍ سِتُّونَ حَسَنَةً وَلِكُلِّ إِقَامَةٍ ثَلاَثُونَ حَسَنَةً ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৭২৮। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া ও হাসান ইবন 'আলী খাল্লাল (রাহঃ) …. ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলাল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি বার বছর আযান দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর প্রত্যেক দিনের আযানের বিনিময়ে তার জন্য ষাট নেকী লেখা হয় এবং প্রত্যেক ইকামতের জন্য ত্রিশ নেকী।

ইকামতের শব্দ একবার-একবার বলা

بَاب إِفْرَادِ الْإِقَامَةِ

৭২৯

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْجَرَّاحِ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ الْتَمَسُوا شَيْئًا يُؤْذِنُونَ بِهِ عِلْمًا لِلصَّلاَةِ فَأُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ وَيُوتِرَ الإِقَامَةَ ‏.‏

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৭২৯। 'আব্দুল্লাহ্ ইবন জাররাহ (রাহঃ) ......... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সাহাবীরা এমন কিছু তালাশ করছিল, যার মাধ্যমে তারা সালাতের জামায়াত সম্পর্কে জানতে পাবে। তখন বিলাল (রাযিঃ)-কে আযানের শব্দ দু-দুবার করে এবং ইকামতের শব্দ এক-একবার করে বলার নির্দেশ দেওয়া হলো।

৭৩০

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ، الأَذَانَ وَيُوتِرَ الإِقَامَةَ ‏.‏

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

৭৩০। নসর ইবন 'আলী জাহযামী (রাহঃ)...আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ বিলাল (রাযিঃ)-কে আযানের শব্দ জোড় সংখ্যায় এবং ইকামতের শব্দ বেজোড় সংখ্যায় বলার জন্য নির্দেশ দেওয়া হলো।

৭৩১

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدِ بْنِ عَمَّارِ بْنِ سَعْدٍ، مُؤَذِّنِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حَدَّثَنِي أَبِي عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ أَذَانَ بِلاَلٍ كَانَ مَثْنَى مَثْنَى وَإِقَامَتُهُ مُفْرَدَةً ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

৭৩১। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ........ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মুয়াযযিন আম্মার ইবন সা'দ (রাযিঃ)-এর পিতামহ থেকে বর্ণিত যে, বিলাল (রাযিঃ)-এর আযান ছিল দুই-দুই শব্দ বিশিষ্ট এবং ইকামত ছিল এক-এক শব্দ বিশিষ্ট।

৭৩২

حَدَّثَنَا أَبُو بَدْرٍ، عَبَّادُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنِي مَعْمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، مَوْلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ حَدَّثَنِي أَبِي مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي رَافِعٍ قَالَ رَأَيْتُ بِلاَلاً يُؤَذِّنُ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَثْنَى مَثْنَى وَيُقِيمُ وَاحِدَةً ‏.‏

বর্ণনাকারী: আবু রাফি' (রাঃ)

৭৩২ | আবু বদর 'আব্বাদ ইবন ওয়ালীদ (রাহঃ) ….. আবু রাফে' (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি বিলাল (রাযিঃ)-কে রাসূলাল্লাহ (ﷺ)-এর সামনে আযানে প্রতিটি কলেমা দুইবার করে এবং ইকামতে প্রতিটি কলেমা একবার করে বলতে দেখেছি।

মসজিদে থাকা অবস্থায় আযান হলে সেখান থেকে বের না হওয়া

بَاب إِذَا أُذِّنَ وَأَنْتَ فِي الْمَسْجِدِ فَلَا تَخْرُجْ

৭৩৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ، عَنْ أَبِي الشَّعْثَاءِ، قَالَ كُنَّا قُعُودًا فِي الْمَسْجِدِ مَعَ أَبِي هُرَيْرَةَ فَأَذَّنَ الْمُؤَذِّنُ فَقَامَ رَجُلٌ مِنَ الْمَسْجِدِ يَمْشِي فَأَتْبَعَهُ أَبُو هُرَيْرَةَ بَصَرَهُ حَتَّى خَرَجَ مِنَ الْمَسْجِدِ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَمَّا هَذَا فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏

বর্ণনাকারী: আবুশ শা‘সা (রহঃ)

৭৩৩। আবু বকর এবন আবু শায়বা (রাহঃ) ........... আবু শা'সা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা আবু হুরায়রা (রাযিঃ)-এর সঙ্গে মসজিদে বসা ছিলাম। এরপর মুয়াযযিন আযান দিলেন। তখন মসজিদ থেকে এক ব্যক্তি উঠে চলে যেতে থাকে এবং আবু হুরায়রা (রাযিঃ)-এর দৃষ্টি তার প্রতি পতিত হয় এবং এই অবস্থায় সে মসজিদ থেকে বেরিয়ে যায়। তখন আবু হুরায়রা (রাযিঃ) বললেনঃ লোকটি তো আবুল কাসিম (ﷺ)-এর নাফরমানী করলো।

৭৩৪

حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَنْبَأَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي فَرْوَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ عَنْ أَبِيهِ، عَنْ عُثْمَانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَنْ أَدْرَكَهُ الأَذَانُ فِي الْمَسْجِدِ ثُمَّ خَرَجَ لَمْ يَخْرُجْ لِحَاجَةٍ وَهُوَ لاَ يُرِيدُ الرَّجْعَةَ فَهُوَ مُنَافِقٌ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উসমান ইবনে আফফান (রাঃ)

৭৩৪। হারমালা ইবন ইয়াহইয়া (রাহঃ) ............ 'উসমান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ মসজিদে আযান হয়ে যাওয়ার পর যে ব্যক্তি কোন প্রয়োজনে বেরিয়ে যাবে এবং সে ফিরে আসার ইচ্ছা করবে না, সে মুনাফিক।