أبواب الشفعة
১৭. শুফআ অধ্যায়
অধ্যায় ১৭ · ১০ টি হাদীস
যে বাগান বিক্রি করে, সে যেন তার শরীক থেকে অনুমতি নেয়
بَاب مَنْ بَاعَ رُبَاعًا فَلْيُؤْذِنْ شَرِيكَهُ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ كَانَتْ لَهُ نَخْلٌ أَوْ أَرْضٌ فَلاَ يَبِيعُهَا حَتَّى يَعْرِضَهَا عَلَى شَرِيكِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
২৪৯২। হিশাম ইবন আম্মার ও মুহাম্মাদ ইবন সাববাহ (রাহঃ) জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যার খেজুর বাগান বা ক্ষেত আছে, সে যেন তা শরীকের কাছে প্রস্তাব না রাখা পর্যন্ত বিক্রি না করে।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ، وَالْعَلاَءُ بْنُ سَالِمٍ، قَالاَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَأَرَادَ بَيْعَهَا فَلْيَعْرِضْهَا عَلَى جَارِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
২৪৯৩। আহমাদ ইবন সিনান ও 'আলা ইবন সালিম (রাহঃ)....ইবন 'আব্বাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যার জমি আছে, আর সে যদি তা বিক্রি করতে চায়, তবে সে যেন তা তার প্রতিবেশীর কাছে পেশ করে।
প্রতিবেশীর শুফ'আর হক
بَاب الشُّفْعَةِ بِالْجِوَارِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَنْبَأَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ الْجَارُ أَحَقُّ بِشُفْعَةِ جَارِهِ يَنْتَظِرُ بِهَا إِنْ كَانَ غَائِبًا إِذَا كَانَ طَرِيقُهُمَا وَاحِدًا ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
২৪৯৪। উছমান ইবন আবু শায়বা (রাহঃ) ....... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রতিবেশী তার প্রতিবেশীর শুফ'আর বেশী হকদার। সে অনুপস্থিত থাকলেও তার জন্য অপেক্ষা করতে হবে, যখন তাদের উভয়ের রাস্তা এক হবে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِي رَافِعٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْجَارُ أَحَقُّ بِسَقَبِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু রাফি' (রাঃ)
২৪৯৫। আবু বকর ইবন আবু শায়বা 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) .... আবু রাফি' (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেনঃ প্রতিবেশী তার নিকটতম হওয়ার কারণে বেশী হকদার।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِيهِ الشَّرِيدِ بْنِ سُوَيْدٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرْضٌ لَيْسَ فِيهَا لأَحَدٍ قِسْمٌ وَلاَ شِرْكٌ إِلاَّ الْجِوَارُ ‏.‏ قَالَ ‏ "‏ الْجَارُ أَحَقُّ بِسَقَبِهِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: শারীদ ইবনে সুআয়দ (রাঃ)
২৪৯৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ..... সারীদ ইবন সুওয়ায়দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! এমন একটি জমি যার মধ্যে কারো অংশ নেই এবং কোন শরীক ও নেই–কিন্তু প্রতিবেশী আছে। তিনি বললেনঃ প্রতিবেশীই তার নিকটতম হওয়ার কারণে বেশী হকদার।
সীমানা নির্ধারিত হয়ে গেলে শুফ'আর হক থাকে না
بَاب إِذَا وَقَعَتْ الْحُدُودُ فَلَا شُفْعَةَ
বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْجَرَّاحِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِي رَافِعٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ الشَّرِيكُ أَحَقُّ بِسَقَبِهِ مَا كَانَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: আবু রাফি' (রাঃ)
২৪৯৮। 'আব্দুল্লাহ ইবন জাররাহ (রাহঃ) ….. আবু রাফি' (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শরীক নিকটতম হওয়ার কারণে বেশী হকদার, তা যা কিছুই হোক না কেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ إِنَّمَا جَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الشُّفْعَةَ فِي كُلِّ مَا لَمْ يُقْسَمْ فَإِذَا وَقَعَتِ الْحُدُودُ وَصُرِّفَتِ الطُّرُقُ فَلاَ شُفْعَةَ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
২৪৯৯। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ) …. জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) শুফ'আ নির্ধারণ করেছেন কেবল সে সব সম্পত্তিতে, যা এখনো বণ্টন হয়নি। যখন সীমানা নির্ধারণ হয়ে যাবে এবং রাস্তাও পৃথক হয়ে যাবে, তখন আর শুফ'আ থাকবে না।
শুফ'আর দাবী প্রসঙ্গে
بَاب طَلَبِ الشُّفْعَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَارِثِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْبَيْلَمَانِيِّ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ الشُّفْعَةُ كَحَلِّ الْعِقَالِ ‏"‏ ‏.‏
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَارِثِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْبَيْلَمَانِيِّ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ شُفْعَةَ لِشَرِيكٍ عَلَى شَرِيكٍ إِذَا سَبَقَهُ بِالشِّرَاءِ وَلاَ لِصَغِيرٍ وَلاَ لِغَائِبٍ
বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
২৫০১। সুওয়ায়দ ইবন সা'ঈদ (রাহঃ).......ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শরীকের ওপর শরীকের কোন শুফ'আ চলবে না, যখন সে তার পূর্বেই খরিদ করবে। আর নাবালেগ এবং অনুপস্থিত ব্যক্তিরও কোন শুফআর দাবী চলবে না।