أبواب اللقطة وأبواب العتق

১৮. কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান ও গোলাম আযাদ সম্পর্কিত

অধ্যায় ১৮ · ৩১ টি হাদীস

হারানো উট, গরু ও ছাগল প্রসঙ্গে

بَاب ضَالَّةِ الْإِبِلِ وَالْبَقَرِ وَالْغَنَمِ

২৫০২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنِ الْحَسَنِ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ ضَالَّةُ الْمُسْلِمِ حَرَقُ النَّارِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: আব্দুল্লাহ বিন শিখখীর (রাঃ)

২৫০২। মুহাম্মাদ ইবন মুছান্না (রাহঃ) ..... 'আব্দুল্লাহ ইবন শিখখীর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুসলমানের হারানো বস্তু হল জাহান্নামের আগুন।

২৫০৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، حَدَّثَنَا الضَّحَّاكُ، خَالُ الْمُنْذِرِ بْنِ جَرِيرٍ عَنِ الْمُنْذِرِ بْنِ جَرِيرٍ، قَالَ كُنْتُ مَعَ أَبِي بِالْبَوَازِيجِ فَرَاحَتِ الْبَقَرُ فَرَأَى بَقَرَةً أَنْكَرَهَا فَقَالَ مَا هَذِهِ قَالُوا بَقَرَةٌ لَحِقَتْ بِالْبَقَرِ ‏.‏ قَالَ فَأَمَرَ بِهَا فَطُرِدَتْ حَتَّى تَوَارَتْ ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ لاَ يُئْوِي الضَّالَّةَ إِلاَّ ضَالٌّ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: মুনযির ইবনে জারীর বাজালী (রহঃ)

২৫০৩। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ….. মুনযির ইবন জারীর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি বাওয়াযীজ নামক স্থানে আমার পিতার সাথে ছিলাম। সন্ধ্যা বেলায় গাভী ফিরে এলো। তিনি একটি অপরিচিত গাভী দেখে বললেনঃ এটা কি? লোকে বললোঃ এটা একটি গাভী, যা আমাদের গাভীর সাথে এসে মিশেছে। রাবী মুনযির (রাহঃ) বললেনঃ তিনি সেটাকে (তাড়িয়ে দেয়ার) নির্দেশ দিলেন; ফলে তা তাড়িয়ে দেয়া হলো। এমনকি তা অদৃশ্য হয়ে গেল। এরপর তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, হারানো জন্তুকে কেউ জায়গা দিবে না, গোমরাহ লোক ছাড়া।

২৫০৪

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ الْعَلاَءِ الأَيْلِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، فَلَقِيتُ رَبِيعَةَ فَسَأَلْتُهُ فَقَالَ حَدَّثَنِي يَزِيدُ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ سُئِلَ عَنْ ضَالَّةِ الإِبِلِ فَغَضِبَ وَاحْمَرَّتْ وَجْنَتَاهُ وَقَالَ ‏"‏ مَالَكَ وَلَهَا مَعَهَا الْحِذَاءُ وَالسِّقَاءُ تَرِدُ الْمَاءَ وَتَأْكُلُ الشَّجَرَ حَتَّى يَلْقَاهَا رَبُّهَا ‏"‏ ‏.‏ وَسُئِلَ عَنْ ضَالَّةِ الْغَنَمِ فَقَالَ ‏"‏ خُذْهَا فَإِنَّمَا هِيَ لَكَ أَوْ لأَخِيكَ أَوْ لِلذِّئْبِ ‏"‏ ‏.‏ وَسُئِلَ عَنِ اللُّقَطَةِ فَقَالَ ‏"‏ اعْرِفْ عِفَاصَهَا وَوِكَاءَهَا وَعَرِّفْهَا سَنَةً فَإِنِ اعْتُرِفَتْ وَإِلاَّ فَاخْلِطْهَا بِمَالِكَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: যায়দ ইবনে খালিদ জুহানী (রাঃ)

২৫০৪। ইসহাক ইবন ইসমায়ীল ইবন 'আলা আয়লী (রাহঃ)....যায়দ ইবন খালিদ জুহানী (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তাঁকে হারানো উট সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তিনি রেগে গেলেন, এমনকি তাঁর গন্ডদয় লাল হয়ে গেল। তিনি বললেনঃ তা দিয়ে তোমার কি? তার সাথে পা এবং পানের জন্য পেটও আছে। সে পানি পান করতে থাকবে এবং গাছপাতা খেতে থাকবে, এমনিভাবে তার মালিক তাকে পেয়ে যাবে। তাঁকে হারানো বকরী সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেনঃ তাকে ধরে রাখ। কারণ হয়তো তা তোমার জন্য নয়তো তোমার ভাইয়ের জন্য আর না হয় বাঘের জন্য। আর তাকে হারানো বস্তু সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেনঃ তার থলে এবং মুখ বাঁধার রশি ভাল করে চিনে রাখ এবং এক বছর তার বিজ্ঞপ্তি দিতে থাক। যদি তার মালিক বের হয় তবে ভাল, নতুবা তা তোমার মালের সাথে মিলিয়ে ফেল।

হারানো বস্তু প্রসঙ্গে

بَاب اللُّقَطَةِ

২৫০৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي الْعَلاَءِ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ وَجَدَ لُقَطَةً فَلْيُشْهِدْ ذَا عَدْلٍ أَوْ ذَوَىْ عَدْلٍ ثُمَّ لاَ يُغَيِّرْهُ وَلاَ يَكْتُمْ فَإِنْ جَاءَ رَبُّهَا فَهُوَ أَحَقُّ بِهَا وَإِلاَّ فَهُوَ مَالُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: ইয়ায ইবনে হিমার মুজাশিঈ (রাঃ)

২৫০৫। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .... ইয়াদ ইবন হিমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে কোন হারানো বস্তু পায়, সে যেন একজন অথবা দুজন সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখে। এরপর তা যেন পরিবর্তন না করে এবং গোপন না করে। যদি তার মালিক এসে যায়, তাহলে সে-ই তার বেশী হকদার। আর তা না হলে আল্লাহর সম্পদ। তিনি যাকে ইচ্ছা তাকে দেন।

২৫০৬

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَالَ خَرَجْتُ مَعَ زَيْدِ بْنِ صُوحَانَ وَسَلْمَانَ بْنِ رَبِيعَةَ حَتَّى إِذَا كُنَّا بِالْعُذَيْبِ الْتَقَطْتُ سَوْطًا فَقَالاَ لِي أَلْقِهِ ‏.‏ فَأَبَيْتُ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ أَتَيْتُ أُبَىَّ بْنَ كَعْبٍ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ أَصَبْتَ الْتَقَطْتُ مِائَةَ دِينَارٍ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلْتُهُ فَقَالَ ‏"‏ عَرِّفْهَا سَنَةً ‏"‏ ‏.‏ فَعَرَّفْتُهَا فَلَمْ أَجِدْ أَحَدًا يَعْرِفُهَا فَسَأَلْتُهُ فَقَالَ ‏"‏ عَرِّفْهَا ‏"‏ ‏.‏ فَعَرَّفْتُهَا فَلَمْ أَجِدْ أَحَدًا يَعْرِفُهَا ‏.‏ فَقَالَ ‏"‏ اعْرِفْ وِعَاءَهَا وَوِكَاءَهَا وَعَدَدَهَا ثُمَّ عَرِّفْهَا سَنَةً فَإِنْ جَاءَ مَنْ يَعْرِفُهَا وَإِلاَّ فَهِيَ كَسَبِيلِ مَالِكَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: সুওয়াইদ ইবনে গাফালা (রহঃ)

২৫০৬। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ......... সুওয়ায়দ ইবন গাফালা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি যায়দ ইবন সূহান ও সালমান ইবন রাবী'আর সাথে বের হলাম। আমরা যখন উযায়ের নামক স্থানে পৌঁছলাম, তখন আমি একটি চাবুক কুড়িয়ে পেলাম। তারা উভয়েই আমাকে বললেনঃ ওটা ফেলে দাও। আমি তা অস্বীকার করলাম। অতঃপর আমরা যখন মদীনায় এলাম, তখন আমি উবাই ইবন কা'ব (রাযিঃ) এর কাছে এসে তাঁর কাছে এ ঘটনা উল্লেখ করলাম। তখন তিনি বললেনঃ তুমি ঠিক করেছ। আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সময়ে একশ দীনার কুড়িয়ে পেয়েছিলাম। অতঃপর আমি তাঁকে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ এক বছর পর্যন্ত এর বিজ্ঞপ্তি দিতে থাক। আমি বিজ্ঞপ্তি দিলাম, কিন্তু এমন কাউকে পেলাম না যে তা সনাক্ত করতে পারে। আমি তাঁকে (আবারো) জিজ্ঞেস করলাম। তিনি বললেনঃ বিজ্ঞপ্তি দিতে থাক। আমি বিজ্ঞপ্তি দিলাম, কিন্তু এমন কাউকে পেলাম না যে তা সনাক্ত করতে পারে, অতঃপর তিনি বললেনঃ তুমি তার থলে ও মুখ বাঁধার রশি এবং সংখ্যা চিনে রাখ। এরপর আরো এক বছর পর্যন্ত বিজ্ঞপ্তি দাও। যদি তার সনাক্তকারী আসে তো ভালো, নতুবা এটা তোমার সম্পদের ন্যায়ই।

২৫০৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، ح وَحَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالاَ حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ الْقُرَشِيُّ، حَدَّثَنِي سَالِمٌ أَبُو النَّضْرِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، ‏.‏ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنِ اللُّقَطَةِ فَقَالَ ‏ "‏ عَرِّفْهَا سَنَةً فَإِنِ اعْتُرِفَتْ فَأَدِّهَا فَإِنْ لَمْ تُعْرَفْ فَاعْرِفْ عِفَاصَهَا وَوِعَاءَهَا ثُمَّ كُلْهَا فَإِنْ جَاءَ صَاحِبُهَا فَأَدِّهَا إِلَيْهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: যায়দ ইবনে খালিদ জুহানী (রাঃ)

২৫০৭। মুহাম্মাদ ইবন বাশশার ও হারমানা ইবন ইয়াহইয়া (রাহঃ)....যায়দ ইবন খালিদ তুহানী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) কে হারানো বস্তু সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেনঃ এক বছর পর্যন্ত তার বিজ্ঞপ্তি দাও। যদি তার মালিক পাও, তাহলে তাকে তা দিয়ে দিবে। আর যদি তার মালিক না পাও, তবে তার থলে এবং বাঁধার রশি চিনে রাখ। তারপর তুমি তা খাও। এরপর যদি (কোনদিন) তার মালিক আসে, তবে তাকে তা দিয়ে দিও।

ইঁদুর যা বের করে দেয়, তা কুড়িয়ে নেওয়া প্রসঙ্গে

بَاب الْتِقَاطِ مَا أَخْرَجَ الْجُرَذُ

২৫০৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ عَثْمَةَ، حَدَّثَنِي مُوسَى بْنُ يَعْقُوبَ الزَّمْعِيُّ، حَدَّثَتْنِي عَمَّتِي، قُرَيْبَةُ بِنْتُ عَبْدِ اللَّهِ أَنَّ أُمَّهَا، كَرِيمَةَ بِنْتَ الْمِقْدَادِ بْنِ عَمْرٍو أَخْبَرَتْهَا عَنْ ضُبَاعَةَ بِنْتِ الزُّبَيْرِ، عَنِ الْمِقْدَادِ بْنِ عَمْرٍو، أَنَّهُ خَرَجَ ذَاتَ يَوْمٍ إِلَى الْبَقِيعِ وَهُوَ الْمَقْبُرَةُ لِحَاجَتِهِ وَكَانَ النَّاسُ لاَ يَذْهَبُ أَحَدُهُمْ فِي حَاجَتِهِ إِلاَّ فِي الْيَوْمَيْنِ وَالثَّلاَثَةِ فَإِنَّمَا يَبْعَرُ كَمَا تَبْعَرُ الإِبِلُ ثُمَّ دَخَلَ خَرِبَةً فَبَيْنَمَا هُوَ جَالِسٌ لِحَاجَتِهِ إِذْ رَأَى جُرَذًا أَخْرَجَ مِنْ جُحْرٍ دِينَارًا ثُمَّ دَخَلَ فَأَخْرَجَ آخَرَ حَتَّى أَخْرَجَ سَبْعَةَ عَشَرَ دِينَارًا ثُمَّ أَخْرَجَ طَرَفَ خِرْقَةٍ حَمْرَاءَ ‏.‏ قَالَ الْمِقْدَادُ فَسَلَلْتُ الْخِرْقَةَ فَوَجَدْتُ فِيهَا دِينَارًا فَتَمَّتْ ثَمَانِيَةَ عَشَرَ دِينَارًا فَخَرَجْتُ بِهَا حَتَّى أَتَيْتُ بِهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ خَبَرَهَا فَقُلْتُ خُذْ صَدَقَتَهَا يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ ارْجِعْ بِهَا لاَ صَدَقَةَ فِيهَا بَارَكَ اللَّهُ لَكَ فِيهَا ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ لَعَلَّكَ أَتْبَعْتَ يَدَكَ فِي الْجُحْرِ ‏"‏ ‏.‏ قُلْتُ لاَ وَالَّذِي أَكْرَمَكَ بِالْحَقِّ ‏.‏ قَالَ فَلَمْ يَفْنَ آخِرُهَا حَتَّى مَاتَ ‏.‏

বর্ণনাকারী: হযরত মিকদাদ ইবনে আমর (রাঃ)

২৫০৮। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ).... মিকদাদ ইবন 'আমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি একদিন বাকী কবরস্তানে গিয়েছিলেন প্রয়োজন মিটাতে। এ সময় লোকেরা দুদিন বা তিনদিন পরপর (প্রাকৃতিক) প্রয়োজন সারতে যেত। তারা উটের লেদ এর মতই মল ত্যাগ করত। অতঃপর তিনি একটি বিরাট ঘরে প্রবেশ করেন। তিনি যখন বসে প্রয়োজন সারছিলেন, তখন তিনি দেখলেন যে, একটি ইঁদুর তার গর্ত থেকে একটি দীনার বের করলো। তারপর সে গর্তে প্রবেশ করে আর একটি বের করলো। এমনিভাবে সে সতেরটি দীনার বের করলো। তারপর সে একটি লাল কাপড়ের টুকরা নিয়ে আসলো। মিকদাদ (রাযিঃ) বলেনঃ আমি আস্তে আস্তে সে কাপড়ের টুকরাটি টেনে উঠালাম এবং তাতেও আমি একটি দীনার পেলাম। এতে আঠারটি দীনার পূর্ণ হলে আমি তা নিয়ে বেরিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এ সংবাদ জানিয়ে বললামঃ এর যাকাত গ্রহণ করুন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! তিনি বললেনঃ এটা তুমি নিয়ে যাও। এর কোন যাকাত নেই । আল্লাহ তোমার জন্য ওতে বরকত দিন। এরপর তিনি বললেনঃ মনে হয় তুমি গর্ভের মধ্যে তোমার হাত দিয়েছিলে, আমি বললামঃ না। সেই সত্তার কসম, যিনি আপনাকে হক দিয়ে মর্যাদা দান করেছেন। রাবী বলেনঃ এর শেষ দীনারটি তাঁর ইন্তিকাল পর্যন্ত শেষ হয়নি।

খনি পাওয়া গেলে

بَاب مَنْ أَصَابَ رِكَازًا

২৫০৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَيْمُونٍ الْمَكِّيُّ، وَهِشَامُ بْنُ عَمَّارٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، وَأَبِي، سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ فِي الرِّكَازِ الْخُمُسُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৫০৯। মুহাম্মাদ ইবন মায়মূন মক্কী ও হিশাম ইবন 'আম্মার (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ খনিতে এক পঞ্চমাংশ (বায়তুল মালের প্রাপ্য) রয়েছে।

২৫১০

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيىٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ فِي الرِّكَازِ الْخُمُسُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২৫১০। নসর ইবন আলী জাহযামী (রাহঃ) ....ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ খনিতে এক পঞ্চমাংশ রয়েছে।

২৫১১

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ ثَابِتٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ الْحَضْرَمِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَيَّانَ، سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ رَجُلٌ اشْتَرَى عَقَارًا فَوَجَدَ فِيهَا جَرَّةً مِنْ ذَهَبٍ فَقَالَ اشْتَرَيْتُ مِنْكَ الأَرْضَ وَلَمْ أَشْتَرِ مِنْكَ الذَّهَبَ ‏.‏ فَقَالَ الرَّجُلُ إِنَّمَا بِعْتُكَ الأَرْضَ بِمَا فِيهَا ‏.‏ فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ فَقَالَ أَلَكُمَا وَلَدٌ فَقَالَ أَحَدُهُمَا لِي غُلاَمٌ ‏.‏ وَقَالَ الآخَرُ لِي جَارِيَةٌ ‏.‏ قَالَ فَأَنْكِحَا الْغُلاَمَ الْجَارِيَةَ وَلْيُنْفِقَا عَلَى أَنْفُسِهِمَا مِنْهُ وَلْيَتَصَدَّقَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৫১১। আহমাদ ইবন ছাবিত জুহ্দারী (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তোমাদের পূর্বে এক ব্যক্তি এক খন্ড জমি খরিদ করেছিল। অতঃপর সে তার মধ্যে একটি সোনা কলসী পেল । তখন সে (বিক্রেতাকে) বললোঃ আমিতো তোমার কাছ থেকে জমি কিনেছি, সোনা কিনিনি। বিক্রেতা বললোঃ আমি তোমার কাছে জমি এবং তার মধ্যে যা কিছু আছে সবই বিক্রি করেছি। অতঃপর তারা উভয়ে এক ব্যক্তি-এর ফয়সালার জন্য গেল; সে লোকটি বললোঃ তোমাদের দুজনের কি কোন সন্তান সন্ততি আছে? একজন বললো, আমার একটি ছেলে আছে এবং অপরজন বললো, আমার একটি মেয়ে আছে। সে লোকটি বললোঃ তাহলে ছেলেটির সাথে মেয়েটির বিয়ে দিয়ে দাও। এবং তাদেরকে ফিরে দাও যাতে তারা এটা নিজদের মধ্যে খরচ করতে পারে এবং সাদাকাও দেয়।

মুদাব্বার[১] প্রসঙ্গে

بَاب الْمُدَبَّرِ

২৫১২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ذصلى الله عليه وسلم بَاعَ الْمُدَبَّرَ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২৫১২। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইবন নুমায়র ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) মুদাব্বার দাসকেও বিক্রি করেছেন।

[১] মুদাব্বার বলা হয় মালিক যে গোলাম অথবা বাঁদী সম্পর্কে বলে যে, আমার মৃত্যুর পর সে আযাদ।

মুদাব্বার প্রসঙ্গে

بَاب الْمُدَبَّرِ

২৫১৩

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ دَبَّرَ رَجُلٌ مِنَّا غُلاَمًا وَلَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُ فَبَاعَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَاشْتَرَاهُ ابْنُ النَّحَّامِ رَجُلٌ مِنْ بَنِي عَدِيٍّ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২৫১৩। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) …. জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমাদের মধ্যে এক লোক একটি গোলামকে মুদাব্বার বানালো। এছাড়া তার আর কোন মাল ছিল না। অতঃপর (তার মৃত্যুর পর) নবী (ﷺ) তা বিক্রি করে ফেলেন। আদী গোত্রের ইবন নাহ্হাম নামক এক ব্যক্তি তা কিনে নেয়।

২৫১৪

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ ظَبْيَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ الْمُدَبَّرُ مِنَ الثُّلُثِ ‏"‏ ‏.‏ قَالَ ابْنُ مَاجَهْ سَمِعْتُ عُثْمَانَ - يَعْنِي ابْنَ أَبِي شَيْبَةَ - يَقُولُ هَذَا خَطَأٌ يَعْنِي حَدِيثَ ‏"‏ الْمُدَبَّرُ مِنَ الثُّلُثِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ لَيْسَ لَهُ أَصْلٌ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২৫১৪। 'উছমান ইবন আবু শায়বা (রাহঃ) ....ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ মুদাব্বার (মৃতের) এক তৃতীয়াংশ সম্পদ থেকে আযাদ হবে।
ইমাম ইবন মাজা (রাহঃ) বলেন, আমি 'উছমান অর্থাৎ ইবন আবু শায়বা (রাহঃ) কে বলতে শুনেছি যে, মুদাব্বার এক তৃতীয়াংশ সম্পদ থেকে আযাদ হবে–এ হাদীসটি ভুল।
আবু 'আব্দুল্লাহ– ইবনে মাজা (রাহঃ) বলেন যে, এর কোন ভিত্তি নেই।

উম্মু ওয়ালাদ[১] প্রসঙ্গে

بَاب أُمَّهَاتِ الْأَوْلَادِ

২৫১৫

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَمُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ حُسَيْنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَيُّمَا رَجُلٍ وَلَدَتْ أَمَتُهُ مِنْهُ فَهِيَ مُعْتَقَةٌ عَنْ دُبُرٍ مِنْهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২৫১৫। 'আলী ইবন মুহাম্মাদ ও মুহাম্মাদ ইবন ইসমায়ীল (রাহঃ) ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তি থেকে তার বাদীর গর্ভে সন্তান হলে, সে বাঁদী তার (মালিকের) মৃত্যুর পর আযাদ হয়ে যাবে।

[১] মনীবের দ্বারা যে বাঁদীর গর্ভে সন্তান হয়, তাকে উম্মূ ওয়ালাদ বলে।

উম্মু ওয়ালাদ প্রসঙ্গে

بَاب أُمَّهَاتِ الْأَوْلَادِ

২৫১৬

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ يَعْنِي النَّهْشَلِيَّ، عَنِ الْحُسَيْنِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ ذُكِرَتْ أُمُّ إِبْرَاهِيمَ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَقَالَ ‏ "‏ أَعْتَقَهَا وَلَدُهَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২৫১৬। আহমাদ ইবন ইয়ূসুফ (রাহঃ) …. ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ইবরাহীম (রাযিঃ)-এর মা (মারিয়া কিবতিয়া)-এর কথা উল্লেখিত হলে তিনি বললেনঃ তাঁকে তার সন্তান আযাদ করে দিয়েছে।

২৫১৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ كُنَّا نَبِيعُ سَرَارِينَا وَأُمَّهَاتِ أَوْلاَدِنَا وَالنَّبِيُّ صلى الله عليه وسلم فِينَا حَىٌّ لاَ نَرَى بِذَلِكَ بَأْسًا ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২৫১৭। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া ও ইসহাক ইবন মনসুর (রাহঃ).... জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা আমাদের বাঁদী এবং উম্মু ওয়ালাদ বিক্রি করতাম। আর নবী (ﷺ) তখন আমাদের মাঝে জীবিত ছিলেন। আমরা এতে কোন দোষ মনে করতাম না।

মুকাতাব[১] প্রসঙ্গে

بَاب الْمُكَاتَبِ

২৫১৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَبْدُ اللهِ بْنُ سَعِيدٍ قَالَا حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ ابْنِ عَجْلَانَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ثَلَاثَةٌ كُلُّهُمْ حَقٌّ عَلَى اللهِ عَوْنُهُ الْغَازِي فِي سَبِيلِ اللهِ وَالْمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الْأَدَاءَ وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ التَّعَفُّفَ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৫১৮। আবু বকর ইবন আবু শায়বা ও 'আব্দুল্লাহ ইবন সা'ঈদ (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিন ব্যক্তির প্রত্যেককে সাহায্য করা আল্লাহর হকঃ আল্লাহর রাস্তায় জিহাদকারী; সেই মুকাতাব যে (তার আযাদ হবার জন্য নির্ধারিত সম্পদ) পরিশোধ করতে চায় এবং যে পূত-পবিত্র থাকার নিয়্যাতে বিবাহ করে।

[১] যে গোলামকে সম্পদের বিনিময়ে আযাদ করা হয়, তাকে বলা হয় মুকাতাব এবং এই লেন-দেন চুক্তিকে বলা হয় কিতাবাত।

মুকাতাব প্রসঙ্গে

بَاب الْمُكَاتَبِ

২৫১৯

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، وَمُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ حَجَّاجٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَيُّمَا عَبْدٍ كُوتِبَ عَلَى مِائَةِ أُوقِيَّةٍ فَأَدَّاهَا إِلاَّ عَشْرَ أُوقِيَّاتٍ فَهُوَ رَقِيقٌ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

২৫১৯। আবু কুরায়ব (রাহঃ) ….. আমর ইবন শু'আয়েবের দাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে গোলাম এক শত উকিয়ার[১] বিনিময়ে কিতাবাত করে, অতঃপর সে দশ উকিয়া ছাড়া আর সব পরিশোধ করে দেয়, সে আযাদ।

[১] এক উকিয়া = ৪০ দিরহাম।
২৫২০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ نَبْهَانَ، - مَوْلَى أُمِّ سَلَمَةَ - عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّهَا أَخْبَرَتْ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏ "‏ إِذَا كَانَ لإِحْدَاكُنَّ مُكَاتَبٌ وَكَانَ عِنْدَهُ مَا يُؤَدِّي فَلْتَحْتَجِبْ مِنْهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

২৫২০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …. উম্মূ সালামা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন তোমাদের (মেয়ে লোকদের) কারো কাছে মুকাতাব থাকে এবং তার কাছে এমন পরিমাণ সম্পদ থাকে যে, তা দিয়ে সে কিতাবাতের ঋণ পরিশোধ করতে পারে, তখন তার থেকে তোমাদের পর্দা করা উচিৎ।

২৫২১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ بَرِيرَةَ أَتَتْهَا وَهِيَ مُكَاتَبَةٌ قَدْ كَاتَبَهَا أَهْلُهَا عَلَى تِسْعِ أَوَاقٍ فَقَالَتْ لَهَا إِنْ شَاءَ أَهْلُكِ عَدَدْتُ لَهُمْ عَدَّةً وَاحِدَةً وَكَانَ الْوَلاَءُ لِي قَالَ فَأَتَتْ أَهْلَهَا فَذَكَرَتْ ذَلِكَ لَهُمْ فَأَبَوْا إِلاَّ أَنْ تَشْتَرِطَ الْوَلاَءَ لَهُمْ فَذَكَرَتْ عَائِشَةُ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ افْعَلِي ‏"‏ ‏.‏ قَالَتْ فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَخَطَبَ النَّاسَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ ‏"‏ مَا بَالُ رِجَالٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ كُلُّ شَرْطٍ لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَهُوَ بَاطِلٌ وَإِنْ كَانَ مِائَةَ شَرْطٍ كِتَابُ اللَّهِ أَحَقُّ وَشَرْطُ اللَّهِ أَوْثَقُ وَالْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

২৫২১। আবু বকর ইবন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....নবী (ﷺ) এর সহধর্মিণী 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, বারীরা তার কাছে এলেন, তখন তিনি মুকাতাবা ছিলেন। সে তার মালিকের সাথে নয় উকিয়ার বিনিময় কিতাবাত করেছিল। আয়েশা (রাযিঃ) তাকে বললেনঃ তোমার মালিক যদি চায় তবে আমি এককালীন তাদেরকে তা পরিশোধ করে দিতে পারি; কিন্তু ওয়ালা (মীরাছ) আমার হবে। রাবী বলেনঃ সে (বারিরা) তার মালিকের কাছে এসে একথা জানালে তারা তা অস্বীকার করে এবং ওয়ালা নিজদের মধ্যে রাখার শর্ত আরোপ করে। তখন আয়েশা (রাযিঃ) ব্যাপারটি নবী (ﷺ) এর কাছে উল্লেখ করলে তিনি বললেনঃ তুমি তাকে খরিদ কর। রাবী বলেনঃ অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে গেলেন এবং লোকদের উদ্দেশ্যে খুতবা দিলেন। তিনি প্রথমে আল্লাহর প্রশংসা ও গুনগান করলেন। তারপর বললেনঃ লোকদের কি হলো? তারা এমন এমন সব শর্ত আরোপ করছে, যা আল্লাহর কিতাবে নেই। যে সব শর্ত আল্লাহর কিভাবে নেই তা বাতিল, যদিও তা একশটি হয়। আল্লাহর কিতাবই অধিক সঠিক এবং আল্লাহর শর্তই অধিক মজবুত। ওয়ালা (মীরাছ) তার, যে আযাদ করবে।

আযাদ করা

بَاب الْعِتْقِ

২৫২২

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ شُرَحْبِيلَ بْنِ السِّمْطِ، قَالَ قُلْتُ لِكَعْبٍ يَا كَعْبَ بْنَ مُرَّةَ حَدِّثْنَا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَاحْذَرْ ‏.‏ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ أَعْتَقَ امْرَأً مُسْلِمًا كَانَ فِكَاكَهُ مِنَ النَّارِ يُجْزِئُ بِكُلِّ عَظْمٍ مِنْهُ عَظْمٌ مِنْهُ وَمَنْ أَعْتَقَ امْرَأَتَيْنِ مُسْلِمَتَيْنِ كَانَتَا فِكَاكَهُ مِنَ النَّارِ يُجْزِئُ بِكُلِّ عَظْمَيْنِ مِنْهُمَا عَظْمٌ مِنْهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: শুরাহবীল ইবনে সিমত (রহঃ)

২৫২২। আবু কুরায়ব (রাহঃ) …. শুরাহবীল ইবন সামত (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কা'বকে বললাম, হে কা'ব ইবন মুররা! আমাদের কাছে রাসূলুল্লাহ (ﷺ) থেকে কিছু হাদীস বর্ণনা করুন এবং সতর্কতা অবলম্বন করুন। তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলতে শুনেছি, যে কোন মুসলমান গোলামকে আযাদ করবে, সে গোলাম তার জন্য দোযখের আগুনের মুক্তিপণ স্বরূপ হবে। তার প্রতিটি হাড় আযাদ কৃতদাসের প্রতিটি হাড়ের বদলা হবে। আর যে দুজন মুসলিম মহিলাকে আযাদ করবে তারা তার জন্য জাহান্নামের মুক্তিপণ স্বরূপ হবে। তাদের দুটি হাড় হবে তার একটি হাড় সমতুল্য।

২৫২৩

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي مُرَاوِحٍ عَنْ أَبِي ذَرٍّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللهِ أَيُّ الرِّقَابِ أَفْضَلُ قَالَ ’أَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا وَأَغْلَاهَا ثَمَنًا

বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)

২৫২৩। আহমাদ ইবন সিনান (রাহঃ).... আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! কোন্ গোলাম আযাদ করা উত্তম? তিনি বললেনঃ যে গোলাম তার মালিকের বেশী পছন্দনীয় এবং যা বেশী মূল্যবান।

রক্তের সম্পর্ক রয়েছে, এমন ব্যক্তির মালিক হলে সে আযাদ হয়ে যাবে

بَاب مَنْ مَلَكَ ذَا رَحِمٍ مَحْرَمٍ فَهُوَ حُرٌّ

২৫২৪

حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ الْبُرْسَانِيُّ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، وَعَاصِمٍ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ مَلَكَ ذَا رَحِمٍ مَحْرَمٍ فَهُوَ حُرٌّ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

২৫২৪। 'উকবা ইবন মুকরাম ও ইসহাক ইবন মনসুর (রাহঃ)......সামুরা ইবন জুনদুব (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কেউ কোন রক্তের সম্পর্কযুক্ত লোকের মালিক হলে সে আযাদ হয়ে যাবে।

২৫২৫

حَدَّثَنَا رَاشِدُ بْنُ سَعِيدٍ الرَّمْلِيُّ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ الْجَهْمِ الأَنْمَاطِيُّ، قَالاَ حَدَّثَنَا ضَمْرَةُ بْنُ رَبِيعَةَ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ مَلَكَ ذَا رَحِمٍ مَحْرَمٍ فَهُوَ حُرٌّ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২৫২৫। রাশিদ ইবন সা'ঈদ রামলী ও 'উবায়দুল্লাহ ইবন জাহম আনমাতী (রাহঃ).... ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ কোন রক্তের সম্পর্ক যুক্ত লোকের মালিক হলে সে আযাদ হয়ে যাবে।

গোলাম আযাদ করে তার খিদমাতের শর্ত আরোপ করলে

بَاب مَنْ أَعْتَقَ عَبْدًا وَاشْتَرَطَ خِدْمَتَهُ

২৫২৬

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُمْهَانَ، عَنْ سَفِينَةَ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، قَالَ أَعْتَقَتْنِي أُمُّ سَلَمَةَ وَاشْتَرَطَتْ عَلَىَّ أَنْ أَخْدُمَ النَّبِيَّ صلى الله عليه وسلم مَا عَاشَ ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

২৫২৬। 'আব্দুল্লাহ ইবন মু'আবিয়া জুমাহী (রাহঃ).... সাফীনা, আবু 'আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমাকে উম্মে সালামা (রাযিঃ) আযাদ করে দেন এবং এই শর্ত লাগান যে, আমি ততদিন নবী (ﷺ) এর খিদমাত করবো, যতদিন তিনি জীবিত থাকেন।

শরীকী গোলামের নিজ অংশ আযাদ করা

بَاب مَنْ أَعْتَقَ شِرْكًا لَهُ فِي عَبْدٍ

২৫২৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَمُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ أَعْتَقَ نَصِيبًا لَهُ فِي مَمْلُوكٍ أَوْ شِقْصًا فَعَلَيْهِ خَلاَصُهُ مِنْ مَالِهِ إِنْ كَانَ لَهُ مَالٌ فَإِنْ لَمْ يَكُنْ لَهُ مَالٌ اسْتُسْعِيَ الْعَبْدُ فِي قِيمَتِهِ غَيْرَ مَشْقُوقٍ عَلَيْهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৫২৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি শরীকী গোলামের নিজ অংশ আযাদ করে দেয়, সে যদি মালদার হয়, তবে তার উচিৎ বাকী অংশ ও নিজের মাল দিয়ে তাকে মুক্ত করে দেয়া। আর যদি তার মাল না থাকে, তবে সে গোলামকে বাকী অংশের মূল্যের জন্য তার সামর্থ্য অনুযায়ী মজুরী খাটাবে, যাতে তার কোন কষ্ট না হয়।

২৫২৮

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ أَعْتَقَ شِرْكًا لَهُ فِي عَبْدٍ أُقِيمَ عَلَيْهِ بِقِيمَةِ عَدْلٍ فَأَعْطَى شُرَكَاءَهُ حِصَصَهُمْ إِنْ كَانَ لَهُ مِنَ الْمَالِ مَا يَبْلُغُ ثَمَنَهُ وَعَتَقَ عَلَيْهِ الْعَبْدُ وَإِلاَّ فَقَدْ عَتَقَ مِنْهُ مَا عَتَقَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২৫২৮। ইয়াহইয়া ইবন হাকীম (রাহঃ) ......ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি শরীকী গোলামের তার নিজ অংশ আযাদ করে দিবে, তখন একজন ন্যায়পরায়ন লোকের দ্বারা সে গোলামটির মূল্য নির্ধারণ করতে হবে। সে তার অন্যান্য শরীকের অংশের মূল্য দিয়ে দিবে, যদি তার কাছে সে মূল্যের সমপরিমাণ মাল থাকে তবে সে তা দিয়ে পূর্ণ গোলাম তার পক্ষ থেকে আযাদ করে দিবে। অন্যথায় যতটুকু আযাদ করা হয়েছে ততটুকুই আযাদ হবে।

মালদার গোলাম আযাদ করা

بَاب مَنْ أَعْتَقَ عَبْدًا وَلَهُ مَالٌ

২৫২৯

حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، جَمِيعًا عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ بُكَيْرِ بْنِ الأَشَجِّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ أَعْتَقَ عَبْدًا وَلَهُ مَالٌ فَمَالُ الْعَبْدِ لَهُ إِلاَّ أَنْ يَشْتَرِطَ السَّيِّدُ مَالَهُ فَيَكُونَ لَهُ ‏"‏ ‏.‏ وَقَالَ ابْنُ لَهِيعَةَ إِلاَّ أَنْ يَسْتَثْنِيَهُ السَّيِّدُ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২৫২৯। হারমালা ইবন ইয়াহইয়া (রাহঃ)....ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন গোলাম আযাদ করে, আর সে গোলামের মাল থাকে, তবে সে মাল তারই থাকবে। তবে মনিব যদি তার মালের জন্য শর্ত লাগায়, তবে তা তারই হবে। ইবন লাহী'আ বলেনঃ তবে মনিব যদি তা (নিজের জন্য) আলাদা করে দেয়।

২৫৩০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدٍ الْجَرْمِيُّ، حَدَّثَنَا الْمُطَّلِبُ بْنُ زِيَادٍ، عَنْ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ جَدِّهِ، عُمَيْرٍ - وَهُوَ مَوْلَى ابْنِ مَسْعُودٍ - أَنَّ عَبْدَ اللَّهِ، قَالَ لَهُ يَا عُمَيْرُ إِنِّي أُعْتِقُكَ عِتْقًا هَنِيئًا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ أَيُّمَا رَجُلٍ أَعْتَقَ غُلاَمًا وَلَمْ يُسَمِّ مَالَهُ فَالْمَالُ لَهُ ‏"‏ ‏.‏ فَأَخْبِرْنِي مَا مَالُكَ ‏.‏

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا الْمُطَّلِبُ بْنُ زِيَادٍ عَنْ إِسْحَقَ بْنِ إِبْرَاهِيمَ قَالَ قَالَ عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ لِجَدِّي فَذَكَرَ نَحْوَهُ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

২৫৩০। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) … ইবন মাস'উদ (রাযিঃ) এর আযাদকৃত দাস উমায়র (রাহঃ) থেকে বর্ণিত যে, আব্দুল্লাহ (ইবন মাসউদ রা) তাকে বললেনঃ হে উমায়র! আমি তোমাকে আরামের সাথে আযাদ করতে চাই। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে তার গোলাম আযাদ করে এবং তার মালের কথা উল্লেখ না করে, সে মাল তারই হবে। এখন তুমি আমাকে বল, তোমার কাছে কি পরিমাণ মাল আছে।

মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ) .... ইসহাক ইবন ইবরাহীম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 'আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) আমার দাদা (উমায়র) কে বললেন, এবং উক্ত হাদীছের অনুরূপ বর্ণনা করেন।

অবৈধ সন্তান আযাদ করা

بَاب عِتْقِ وَلَدِ الزِّنَا

২৫৩১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ زَيْدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي يَزِيدَ الضِّنِّيِّ، عَنْ مَيْمُونَةَ بِنْتِ سَعْدٍ، - مَوْلاَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم - أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنْ وَلَدِ الزِّنَا فَقَالَ ‏ "‏ نَعْلاَنِ أُجَاهِدُ فِيهِمَا خَيْرٌ مِنْ أَنْ أُعْتِقَ وَلَدَ الزِّنَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: মাইমূনা বিনতু সা'দ (রাঃ)

২৫৩১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …. নবী (ﷺ)-এর আযাদকৃত দাসী মায়মূনা বিনত সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) কে অবৈধ সন্তান আযাদ করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেনঃ যে দু'টি জুতা পরে আমি জিহাদ করি, অবৈধ সন্তান আযাদ করা থেকে তা উত্তম।

কেউ তার গোলাম পুরুষ ও তার স্ত্রীকে আযাদ করতে চাইলে,
প্রথমে পুরুষকে আযাদ করবে

بَاب مَنْ أَرَادَ عِتْقَ رَجُلٍ وَامْرَأَتِهِ فَلْيَبْدَأْ بِالرَّجُلِ

২৫৩২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ مَسْعَدَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلاَنِيُّ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالاَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَ لَهَا غُلاَمٌ وَجَارِيَةٌ زَوْجٌ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ أَنْ أُعْتِقَهُمَا ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنْ أَعْتَقْتِهِمَا فَابْدَئِي بِالرَّجُلِ قَبْلَ الْمَرْأَةِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

২৫৩২। মুহাম্মাদ ইবন বাশশার মুহাম্মাদ ইবন খালাফ ও ইসহাক ইবন মনসুর (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তার একটি গোলাম ও একটি বাঁদী-দম্পতি ছিল। তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমি ওদের দু'জনকে আযাদ করে দিতে চাই। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যদি তুমি তাদেরকে আযাদ করতে চাও, তাবে স্ত্রীর পূর্বে পুরুষকে আযাদ কর।