أبواب النكاح

৯. বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

অধ্যায় ৯ · ১৭১ টি হাদীস

বিবাহের ফযীলত

بَاب مَا جَاءَ فِي فَضْلِ النِّكَاحِ

১৮৪৫

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ بْنِ قَيْسٍ قَالَ كُنْتُ مَعَ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ بِمِنًى فَخَلَا بِهِ عُثْمَانُ فَجَلَسْتُ قَرِيبًا مِنْهُ فَقَالَ لَهُ عُثْمَانُ هَلْ لَكَ أَنْ أُزَوِّجَكَ جَارِيَةً بِكْرًا تُذَكِّرُكَ مِنْ نَفْسِكَ بَعْضَ مَا قَدْ مَضَى فَلَمَّا رَأَى عَبْدُ اللهِ أَنَّهُ لَيْسَ لَهُ حَاجَةٌ سِوَى هَذِهِ أَشَارَ إِلَيَّ بِيَدِهِ فَجِئْتُ وَهُوَ يَقُولُ لَئِنْ قُلْتَ ذَلِكَ لَقَدْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَا مَعْشَرَ الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ مِنْكُمْ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১৮৪৫। 'আব্দুল্লাহ ইবন 'আমির ইবন যুরারাহ (রাহঃ) .... 'আলকামা ইবন কায়স (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদিন 'আব্দুল্লাহ ইবন মাস'উদ (রাযিঃ) এর সঙ্গে মিনায় উপস্থিত ছিলাম। 'উছমান (রাযিঃ) এসে তাঁর সঙ্গে একান্তে কথা বলেন। 'উছমান (রাযিঃ) তাঁকে বললেনঃ আমি কি তোমাকে একজন কুমারী মেয়ের সাথে বিয়ে করিয়ে দেব, যে তোমায় অতীত যৌবনের কথা স্মরণ করিয়ে দেবে? আব্দুল্লাহ যখন দেখলেন যে, তার উদ্দেশ্য কেবল বিয়ের উৎসাহ প্রদান, তখন আমাকে হাতের ইশারায় ডাকলেন। আমি যখন তার কাছে এলাম, তখন তিনি বললেনঃ তুমি যদি এ কথায় রাজী হয়ে যেতে। কেননা, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যার সামর্থ্য রয়েছে, সে যেন বিয়ে করে। কেননা, তা হচ্ছে দৃষ্টি ও লজ্জাস্থানের হিফাযতকারী। আর যার সামর্থ্য নেই, সে যেন সাওম পালন করে। কেননা, এটি হবে তার জন্য যৌন উত্তেজনা প্রশমনকারী।

১৮৪৬

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا عِيسَى بْنُ مَيْمُونٍ عَنْ الْقَاسِمِ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم النِّكَاحُ مِنْ سُنَّتِي فَمَنْ لَمْ يَعْمَلْ بِسُنَّتِي فَلَيْسَ مِنِّي وَتَزَوَّجُوا فَإِنِّي مُكَاثِرٌ بِكُمْ الْأُمَمَ وَمَنْ كَانَ ذَا طَوْلٍ فَلْيَنْكِحْ وَمَنْ لَمْ يَجِدْ فَعَلَيْهِ بِالصِّيَامِ فَإِنَّ الصَّوْمَ لَهُ وِجَاءٌ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৮৪৬। আহমাদ ইবন আযহার (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বিবাহ করা আমার সুন্নত। যে আমার সুন্নত অনুসরণ করলো না, সে আমার দলভুক্ত নয়। তোমরা বিয়ে কর; কেননা, আমি তোমাদের নিয়ে অন্যান্য উম্মতের উপর গর্ব করব। আর যার সামর্থ্য আছে, সে যেন বিয়ে করে। পক্ষান্তরে যার সামর্থ্য নেই, সে যেন সাওম পালন করে। কেননা, সাওম হচ্ছে তার জন্য যৌন উত্তেজনা প্রশমনকারী।

১৮৪৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ عَنْ طَاوُسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَمْ نَرَ لِلْمُتَحَابَّيْنِ مِثْلَ النِّكَاحِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৮৪৭। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দু'জনের পারস্পরিক ভালবাসার জন্য বিবাহের মত আর কিছু নেই।

সংসার বিরাগী হওয়া নিষেধ

بَاب النَّهْيِ عَنْ التَّبَتُّلِ

১৮৪৮

حَدَّثَنَا أَبُو مَرْوَانَ مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ سَعْدٍ قَالَ لَقَدْ رَدَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَلَى عُثْمَانَ بْنِ مَظْعُونٍ التَّبَتُّلَ وَلَوْ أَذِنَ لَهُ لَاخْتَصَيْنَا

বর্ণনাকারী: সা'দ বিন আবূ ওয়াক্কাস (রাঃ)

১৮৪৮। আবু মারওয়ান মুহাম্মাদ ইবন 'উছমান 'উছমানী (রাহঃ).... সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) 'উছমান ইবন মায'উনকে সংসার বিরাগী হওয়া থেকে নিষেধ করেছিলেন। তিনি যদি এ ব্যাপারে তাঁকে অনুমতি দিতেন, তবে আমরা নিজেদের খাশি করিয়ে নিতাম।

১৮৪৯

حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ وَزَيْدُ بْنُ أَخْزَمَ قَالَا حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا أَبِي عَنْ قَتَادَةَ عَنْ الْحَسَنِ عَنْ سَمُرَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ التَّبَتُّلِ زَادَ زَيْدُ بْنُ أَخْزَمَ وَقَرَأَ قَتَادَةُ (وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً)

বর্ণনাকারী: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

১৮৪৯। বিশর ইবন আদম ও যায়দ ইবন আখযাম (রাহঃ) …. সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) সংসার বিরাগী হওয়া থেকে নিষেধ করেছেন। যায়দ ইবন আখযাম আরো বলেন যে, কাতাদাহ এ আয়াতটি তিলাওয়াত করলেঃ

وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً
অর্থাৎ-আর আমি তোমার আগে অনেক রাসুল পাঠিয়েছিলাম এবং তাঁদের স্ত্রী ও সন্তান-সন্ততি দিয়েছিলাম। (১৩ঃ৩৮)

স্বামীর উপর স্ত্রীর অধিকার

بَاب حَقِّ الْمَرْأَةِ عَلَى الزَّوْجِ

১৮৫০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ عَنْ شُعْبَةَ عَنْ أَبِي قَزْعَةَ عَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم مَا حَقُّ الْمَرْأَةِ عَلَى الزَّوْجِ قَالَ أَنْ يُطْعِمَهَا إِذَا طَعِمَ وَأَنْ يَكْسُوَهَا إِذَا اكْتَسَى وَلَا يَضْرِبْ الْوَجْهَ وَلَا يُقَبِّحْ وَلَا يَهْجُرْ إِلَّا فِي الْبَيْتِ

বর্ণনাকারী: বিবিধ

১৮৫০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. হাকীম ইবন মু'আবিয়া (রাহঃ) থেকে বর্ণিত। জনৈক ব্যক্তি নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করলোঃ স্বামীর উপর স্ত্রীর কি অধিকার রয়েছে? তিনি বললেনঃ সে যখন খাবে, তখন তাকেও খাওয়াবে এবং সে যখন পোশাক পরিধান করবে তখন তাকেও পোশাক পরিধান করাবে। আর কখনও চেহারায় প্রহার করবে না। গালমন্দ করবে না এবং ঘরের বাইরে ছেড়ে রাখবে না।

১৮৫১

- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ عَنْ زَائِدَةَ عَنْ شَبِيبِ بْنِ غَرْقَدَةَ الْبَارِقِيِّ عَنْ سُلَيْمَانَ بْنِ عَمْرِو بْنِ الْأَحْوَصِ حَدَّثَنِي أَبِي أَنَّهُ شَهِدَ حَجَّةَ الْوَدَاعِ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَحَمِدَ اللهَ وَأَثْنَى عَلَيْهِ وَذَكَّرَ وَوَعَظَ ثُمَّ قَالَ اسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا فَإِنَّهُنَّ عِنْدَكُمْ عَوَانٍ لَيْسَ تَمْلِكُونَ مِنْهُنَّ شَيْئًا غَيْرَ ذَلِكَ إِلَّا أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ فَإِنْ فَعَلْنَ فَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ لَكُمْ مِنْ نِسَائِكُمْ حَقًّا وَلِنِسَائِكُمْ عَلَيْكُمْ حَقًّا فَأَمَّا حَقُّكُمْ عَلَى نِسَائِكُمْ فَلَا يُوَطِّئَنَّ فُرُشَكُمْ مَنْ تَكْرَهُونَ وَلَا يَأْذَنَّ فِي بُيُوتِكُمْ لِمَنْ تَكْرَهُونَ أَلَا وَحَقُّهُنَّ عَلَيْكُمْ أَنْ تُحْسِنُوا إِلَيْهِنَّ فِي كِسْوَتِهِنَّ وَطَعَامِهِنَّ

বর্ণনাকারী: হযরত আমর ইবনুল আহওয়াস রাযি.

১৮৫১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .... 'আমর ইবন আহ্ওয়াস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বিদায় হজ্জে রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহর প্রসংশা করেন এবং নসীহত করেন। এরপর তিনি বলেনঃ স্ত্রীলোকদের সাথে উত্তম ব্যবহারের নসীহত তোমরা কবূল কর। কেননা তারা তোমাদের কাছে বন্দী। উত্তম আচরণ ছাড়া তাদের উপর তোমাদের কোন অধিকার নেই, তবে যদি তারা প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয়। যদি তারা এমনটি করে, তাহলে তোমরা তাদেরকে শয্যা থেকে পৃথক রাখবে এবং হাল্কা মারধর করবে। এরপর যদি তারা তোমাদের অনুগত হয়ে যায়, তবে আর তাদের উপর বাড়াবাড়ি করবে না। স্ত্রীদের উপর তোমাদের যেমন অধিকার রয়েছে, তোমাদের উপরও তাদের অধিকার আছে। স্ত্রীদের উপর তোমাদের অধিকার এই যে, তারা যেন তোমাদের শয্যা তোমাদের অপছন্দীয় লোকদেরকে তোমাদের ঘরে আসতে না দেয়। মনে রাখবে, তোমাদের উপর তাদের অধিকার এই যে, তাদের খাওয়া-পরার ব্যাপারে তোমরা তাদের সাথে উদার চিত্তের পরিচয় দিবে।

স্ত্রীর উপর স্বামীর অধিকার

بَاب حَقِّ الزَّوْجِ عَلَى الْمَرْأَةِ

১৮৫২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عَلِيِّ بْنِ زَيْدِ بْنِ جُدْعَانَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ لَوْ أَمَرْتُ أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا وَلَوْ أَنَّ رَجُلًا أَمَرَ امْرَأَتَهُ أَنْ تَنْقُلَ مِنْ جَبَلٍ أَحْمَرَ إِلَى جَبَلٍ أَسْوَدَ وَمِنْ جَبَلٍ أَسْوَدَ إِلَى جَبَلٍ أَحْمَرَ لَكَانَ نَوْلُهَا أَنْ تَفْعَلَ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৮৫২। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি যদি কাউকে অপর কোন ব্যক্তিকে সাজদা করার আদেশ দিতাম, তাহলে অবশ্যই স্ত্রীকে নির্দেশ দিতাম, সে তার স্বামীকে সাজদা করার জন্য। কেননা, কোন পুরুষ যদি তার স্ত্রীকে লাল পাহাড় থেকে কালো পাহাড় অথবা কালো পাহাড় থেকে লাল পাহাড়ে যেতে বলে, তবে স্ত্রীর জন্য তাই করা উচিত হবে।

১৮৫৩

حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ الْقَاسِمِ الشَّيْبَانِيِّ عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي أَوْفَى قَالَ لَمَّا قَدِمَ مُعَاذٌ مِنْ الشَّامِ سَجَدَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَا هَذَا يَا مُعَاذُ قَالَ أَتَيْتُ الشَّامَ فَوَافَقْتُهُمْ يَسْجُدُونَ لِأَسَاقِفَتِهِمْ وَبَطَارِقَتِهِمْ فَوَدِدْتُ فِي نَفْسِي أَنْ نَفْعَلَ ذَلِكَ بِكَ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَلَا تَفْعَلُوا فَإِنِّي لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِغَيْرِ اللهِ لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَا تُؤَدِّي الْمَرْأَةُ حَقَّ رَبِّهَا حَتَّى تُؤَدِّيَ حَقَّ زَوْجِهَا وَلَوْ سَأَلَهَا نَفْسَهَا وَهِيَ عَلَى قَتَبٍ لَمْ تَمْنَعْهُ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আবী আউফা (রাঃ)

১৮৫৩। আযহার ইবন মারওয়ার (রাহঃ) .... আব্দুল্লাহ্ ইবন আবু 'আওফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মুয়ায যখন সিরিয়া থেকে ফিরে আসেন, তখন তিনি নবীকে (ﷺ) সাজদা করেন। নবী (ﷺ) বললেনঃ হে মুয়ায! এটা কি? তিনি বললেনঃ আমি সিরিয়া গিয়ে দেখেছি তথাকার লোকজন তাদের নেতাদের সাজদা করে, তাই আমি মনে মনে ইচ্ছা পোষণ করেছি যে, আমি আপনার সঙ্গে এরূপ করবো। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা এরূপ করবে না। আমি যদি কাউকে আদেশ দিতাম যে, সে আল্লাহ ছাড়া অন্য কারো সাজদা করে, তাহলে আমি অবশ্যই স্ত্রীকে নির্দেশ দিতাম, সে যেন তার স্বামীকে সাজদা করে। সে সত্তার কসম, যাঁর হাতে মুহাম্মাদের প্রাণ, স্ত্রী তার রবের হক আদায় করতে পারবে না, যতক্ষণ না সে নিজের স্বামীর হক আদায় করে। স্বামী যদি স্ত্রীকে কাছে পেতে চায়, আর সে পালকির উপরেও থাকে, তখনও সে তাকে নিষেধ করবে না।

১৮৫৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ أَبِي نَصْرٍ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ مُسَاوِرٍ الْحِمْيَرِيِّ عَنْ أُمِّهِ قَالَتْ سَمِعْتُ أُمَّ سَلَمَةَ تَقُولُ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ أَيُّمَا امْرَأَةٍ مَاتَتْ وَزَوْجُهَا عَنْهَا رَاضٍ دَخَلَتْ الْجَنَّةَ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

১৮৫৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …. উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ যে স্ত্রী এমন অবস্থায় মারা গিয়েছে যে, তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করবে।

সর্বোত্তম মহিলা

بَاب أَفْضَلِ النِّسَاءِ

১৮৫৫

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادِ بْنِ أَنْعُمَ عَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّمَا الدُّنْيَا مَتَاعٌ وَلَيْسَ مِنْ مَتَاعِ الدُّنْيَا شَيْءٌ أَفْضَلَ مِنْ الْمَرْأَةِ الصَّالِحَةِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৮৫৫। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ……. আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দুনিয়া হচ্ছে উপভোগের বস্তু। আর এর উপভোগের বস্তুসমূহের মধ্যে পুণ্যবতী স্ত্রী-ই হচ্ছে সর্বোত্তম।

১৮৫৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ سَمُرَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ أَبِيهِ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ ثَوْبَانَ قَالَ لَمَّا نَزَلَ فِي الْفِضَّةِ وَالذَّهَبِ مَا نَزَلَ قَالُوا فَأَيَّ الْمَالِ نَتَّخِذُ قَالَ عُمَرُ فَأَنَا أَعْلَمُ لَكُمْ ذَلِكَ فَأَوْضَعَ عَلَى بَعِيرِهِ فَأَدْرَكَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَنَا فِي أَثَرِهِ فَقَالَ يَا رَسُولَ اللهِ أَيَّ الْمَالِ نَتَّخِذُ فَقَالَ لِيَتَّخِذْ أَحَدُكُمْ قَلْبًا شَاكِرًا وَلِسَانًا ذَاكِرًا وَزَوْجَةً مُؤْمِنَةً تُعِينُ أَحَدَكُمْ عَلَى أَمْرِ الْآخِرَةِ

বর্ণনাকারী: হযরত ছাওবান (রাঃ)

১৮৫৬। মুহাম্মাদ ইবন ইসমা'ঈল ইবন সামুরা (রাহঃ) .... ছাওবান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন সোনা-রূপা জমা করে রাখার ব্যাপারে (নিন্দায়) আয়াত নাযিল হলো, তখন সাহাবীগণ বললেনঃ তাহলে আমরা কোন সম্পদ সঞ্চয় করব? ওমর (রাযিঃ) বললেনঃ আমি তা জেনে তোমাদেরকে বলে দিব। এরপর তিনি নিজ উটকে দ্রুত চালিয়ে রাসূলুল্লাহ (ﷺ) কে পেয়ে গেলেন। তখন আমিও তার পিছনেই ছিলাম । তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আমরা কোন্ সম্পদ সঞ্চয় করব? তখন নবী (ﷺ) বললেন ঃ তোমাদের সকলেই যেন সঞ্চয় করে কৃতজ্ঞ অন্তর, যিকরকারী জিহ্বা, আর ঈমানদার স্ত্রী; যে তোমাদের আখিরাতের কাজে সহায়তা করবে।

১৮৫৭

- حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي الْعَاتِكَةِ عَنْ عَلِيِّ بْنِ يَزِيدَ عَنْ الْقَاسِمِ عَنْ أَبِي أُمَامَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَقُولُ مَا اسْتَفَادَ الْمُؤْمِنُ بَعْدَ تَقْوَى اللهِ خَيْرًا لَهُ مِنْ زَوْجَةٍ صَالِحَةٍ إِنْ أَمَرَهَا أَطَاعَتْهُ وَإِنْ نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ وَإِنْ أَقْسَمَ عَلَيْهَا أَبَرَّتْهُ وَإِنْ غَابَ عَنْهَا نَصَحَتْهُ فِي نَفْسِهَا وَمَالِهِ

বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.

১৮৫৭। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)....আবু উমামা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলতেনঃ কোন মু'মিন ব্যক্তি আল্লাহর তাকওয়ার পর, পূণ্যবতী স্ত্রীর চেয়ে উত্তম কিছু লাভ করে না। এমন স্ত্রী, যদি স্বামী তাকে নির্দেশ দেয়, তবে সে তা পালন করে, আর স্বামী যদি তার দিকে তাকায়, তবে সে তাকে সন্তুষ্ট করে এবং যদি সে তাকে হলফ দিয়ে কিছু বলে, সে তা পূর্ণ করে, আর স্বামী যদি তার থেকে অনুপস্থিত থাকে, তবে সে তার নিজের সম্ভ্রম এবং স্বামীর মালের হিফাযত করে।

দ্বীনদার মহিলা বিয়ে করা

بَاب تَزْوِيجِ ذَوَاتِ الدِّينِ

১৮৫৮

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ تُنْكَحُ النِّسَاءُ لِأَرْبَعٍ لِمَالِهَا وَلِحَسَبِهَا وَلِجَمَالِهَا وَلِدِينِهَا فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৮৫৮। ইয়াহ্ইয়া ইবন হাকীম (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ চারটি গুণের বিবেচনায় মহিলাদের বিয়ে করা হয়ে থাকে—তার সম্পদ, তার বংশ মর্যাদা, তার সৌন্দর্য এবং তার দীনদারী। তুমি দীনদার মহিলা গ্রহণ করে সফলকাম হও। তোমার দু'হাত ধূলায় ধুসরিত হোক।

১৮৫৯

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ الْمُحَارِبيُّ وَجَعْفَرُ بْنُ عَوْنٍ عَنْ الْإِفْرِيقِيِّ عَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا تَزَوَّجُوا النِّسَاءَ لِحُسْنِهِنَّ فَعَسَى حُسْنُهُنَّ أَنْ يُرْدِيَهُنَّ وَلَا تَزَوَّجُوهُنَّ لِأَمْوَالِهِنَّ فَعَسَى أَمْوَالُهُنَّ أَنْ تُطْغِيَهُنَّ وَلَكِنْ تَزَوَّجُوهُنَّ عَلَى الدِّينِ وَلَأَمَةٌ خَرْمَاءُ سَوْدَاءُ ذَاتُ دِينٍ أَفْضَلُ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৮৫৯। আবু কুরায়ব (রাহঃ)...'আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা শুধু সৌন্দর্য বিবেচনায় মহিলাদের বিয়ে করবে না। কেননা, এমন হতে পারে যে, এই সৌন্দর্যই তাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। আর শুধু সম্পদের বিবেচনায় তাদের বিয়ে করবে না। কেননা, হতে পারে যে, এ সম্পদ তাদের খারাপ কাজে লিপ্ত করে। তাই, দ্বীনদারীর বিবেচনায় তোমরা তাদের বিয়ে করবে । নাক বা কান কাটা কালো দাসীও যদি দ্বীনদার হয়, তবে সেও উত্তম।

কুমারী মহিলা বিবাহ করা

بَاب تَزْوِيجِ الْأَبْكَارِ

১৮৬০

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ عَبْدِ الْمَلِكِ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَلَقِيتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ أَتَزَوَّجْتَ يَا جَابِرُ قُلْتُ نَعَمْ قَالَ أَبِكْرًا أَوْ ثَيِّبًا قُلْتُ ثَيِّبًا قَالَ فَهَلَّا بِكْرًا تُلَاعِبُهَا قُلْتُ كُنَّ لِي أَخَوَاتٌ فَخَشِيتُ أَنْ تَدْخُلَ بَيْنِي وَبَيْنَهُنَّ قَالَ فَذَاكَ إِذَنْ

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৮৬০। হান্নাদ ইবন সারী (রাহঃ) ….. জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে এক মহিলাকে বিয়ে করি। এরপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সাক্ষাৎ করলে তিনি বললেন, হে জাবির! তুমি কি বিয়ে করেছ? আমি বললাম, হ্যাঁ। তিনি প্রশ্ন করলেনঃ কুমারী, না বিধবা? আমি বললামঃ বিধবা। তিনি বললেনঃ কেন কুমারী মেয়ে বিয়ে করলেনা, যার সাথে তুমি ক্রীড়া কৌতুক করতে পারতে? আমি বললামঃ আমার কয়েকজন ছোট বোন রয়েছে, তাই আমি আমার ও আমার বোনদের মধ্যে একজন কুমারী মহিলা আনতে আশংকা করেছি। তিনি বললেনঃ এমনটি হলে তা ঠিক আছে।

১৮৬১

- حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ التَّيْمِيُّ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَالِمِ بْنِ عُتْبَةَ بْنِ عُوَيْمِ بْنِ سَاعِدَةَ الْأَنْصَارِيُّ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَلَيْكُمْ بِالْأَبْكَارِ فَإِنَّهُنَّ أَعْذَبُ أَفْوَاهًا وَأَنْتَقُ أَرْحَامًا وَأَرْضَى بِالْيَسِيرِ

বর্ণনাকারী: বিবিধ

১৮৬১। ইবরাহীম ইবন মুনযির হিযামী (রাহঃ) ইবন উয়াইম ইবন সা'য়িদা আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমরা কুমারী মহিলাদের বিয়ে করবে। কেননা, তারা মিষ্টি মুখ, অধিক সন্তানদানকারী ও অল্পে তুষ্ট হয়ে থাকে।

আযাদ ও অধিক সন্তান দানকারী মহিলাকে বিয়ে করা

بَاب تَزْوِيجِ الْحَرَائِرِ وَالْوَلُودِ

১৮৬২

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا سَلَّامُ بْنُ سَوَّارٍ حَدَّثَنَا كَثِيرُ بْنُ سُلَيْمٍ عَنْ الضَّحَّاكِ بْنِ مُزَاحِمٍ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ مَنْ أَرَادَ أَنْ يَلْقَى اللهَ طَاهِرًا مُطَهَّرًا فَلْيَتَزَوَّجْ الْحَرَائِرَ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৮৬২। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) …… আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি পাক-পবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, সে যেন আযাদ মহিলা বিয়ে করে।

১৮৬৩

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْحَارِثِ الْمَخْزُومِيُّ عَنْ طَلْحَةَ عَنْ عَطَاءٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم انْكِحُوا فَإِنِّي مُكَاثِرٌ بِكُمْ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৮৬৩। ইয়া'কুব ইবন হুমায়দ ইবন কাসিব (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা বিয়ে করবে; কেননা, আমি তোমাদের সংখ্যাধিক্য নিয়ে গর্ব করব।

বিয়ের আগে কনেকে দেখা নেওয়া

بَاب النَّظَرِ إِلَى الْمَرْأَةِ إِذَا أَرَادَ أَنْ يَتَزَوَّجَهَا

১৮৬৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنْ حَجَّاجٍ عَنْ مُحَمَّدِ بْنِ سُلَيْمَانَ عَنْ عَمِّهِ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ عَنْ مُحَمَّدِ بْنِ مَسْلَمَةَ قَالَ خَطَبْتُ امْرَأَةً فَجَعَلْتُ أَتَخَبَّأُ لَهَا حَتَّى نَظَرْتُ إِلَيْهَا فِي نَخْلٍ لَهَا فَقِيلَ لَهُ أَتَفْعَلُ هَذَا وَأَنْتَ صَاحِبُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ إِذَا أَلْقَى اللهُ فِي قَلْبِ امْرِئٍ خِطْبَةَ امْرَأَةٍ فَلَا بَأْسَ أَنْ يَنْظُرَ إِلَيْهَا

বর্ণনাকারী: মুহাম্মাদ ইবনে মাসলামা আনসারী (রাঃ)

১৮৬৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… মুহাম্মাদ ইবন মাসলামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি একটি মহিলাকে বিয়ের পয়গাম দিলাম। একদিন লোকদের চোখে ফাঁকি দিয়ে আমি তাকে তার বাগানের মধ্যে দেখে ফেললাম। তখন তাকে বলা হলঃ রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবী হয়ে তুমি এরূপ করছ? তিনি বললেনঃ আমি রাসূল (ﷺ) কে বলতে শুনেছি যে, যখন আল্লাহ কারো অন্তরে কোন মহিলাকে বিয়ে করার ইচ্ছা সৃষ্টি করে দেন, তখন তাকে দেখে নেয়াতে কোন দোষ নেই।

১৮৬৫

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ وَزُهَيْرُ بْنُ مُحَمَّدٍ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالُوا حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنْ ثابِتٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ أَرَادَ أَنْ يَتَزَوَّجَ امْرَأَةً فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم اذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا فَإِنَّهُ أَحْرَى أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا فَفَعَلَ فَتَزَوَّجَهَا فَذَكَرَ مِنْ مُوَافَقَتِهَا

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৮৬৫। হাসান ইবন 'আলী খাল্লাল, যুবায়র ইবন মুহাম্মাদ ও মুহাম্মাদ ইবন আব্দুল মালিক (রাহঃ) .... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। মুগরী ইবন শু'বা (রাযিঃ) জনৈক মহিলাকে বিয়ে করার ইচ্ছে করলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ তুমি আগে গিয়ে তাকে দেখে নাও; কেননা এটি তোমাদের মধ্যে ভালবাসা ও সম্প্রীতিতে সহায়ক হবে। এরপর তিনি এরূপ নারীকে বিয়ে করেন। পরবর্তীতে তাঁর সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার কথা তিনি উল্লেখ করেন। স্বামী আনুকুল্য আলোচনার বস্তুতে পরিণত হয়েছিল।

১৮৬৬

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَبِي الرَّبِيعِ أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللهِ الْمُزَنِيِّ عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرْتُ لَهُ امْرَأَةً أَخْطُبُهَا فَقَالَ اذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا فَإِنَّهُ أَجْدَرُ أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا فَأَتَيْتُ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ فَخَطَبْتُهَا إِلَى أَبَوَيْهَا وَأَخْبَرْتُهُمَا بِقَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَكَأَنَّهُمَا كَرِهَا ذَلِكَ قَالَ فَسَمِعَتْ ذَلِكَ الْمَرْأَةُ وَهِيَ فِي خِدْرِهَا فَقَالَتْ إِنْ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَمَرَكَ أَنْ تَنْظُرَ فَانْظُرْ وَإِلَّا فَأَنْشُدُكَ كَأَنَّهَا أَعْظَمَتْ ذَلِكَ قَالَ فَنَظَرْتُ إِلَيْهَا فَتَزَوَّجْتُهَا فَذَكَرَ مِنْ مُوَافَقَتِهَا

বর্ণনাকারী: হযরত মুগীরা ইবনে শু‘বা (রাঃ)

১৮৬৬। হাসান ইবন আবু বরী (রাহঃ) ....মুগীরা ইবন শু'বা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর নিকট এসে জনৈক মহিলাকে বিয়ে করার ব্যাপারে তাঁর সঙ্গে আলাপ করলাম। তখন তিনি বলেনঃ তুমি যাও এবং তাকে দেখে নাও। কেননা, এতে ভালবাসা স্থায়ী হওয়ার আশা রয়েছে। আমি একজন আনসারী মহিলাকে বিয়ে করার জন্য তার পিতা-মাতার কাছে প্রস্তাব দিলাম এবং নবী (ﷺ) এর কথাটিও তাদের জানিয়ে দিলাম। কিন্তু তারা যেন কথাটি খুশী মনে মনে নিতে পারছিলনা। রাবী বলেনঃ এদিকে মহিলাটি পর্দার আড়াল থেকে এসব শুনছিল। সে বলে উঠলোঃ রাসূলুল্লাহ (ﷺ) যদি আপনাকে দেখার নির্দেশ দিয়ে থাকেন, তাহ'লে দেখতে পাবেন। অন্যথায় আমি আপনাকে শপথ দিচ্ছি, মনে হয় এ কাজটি যেন সে মহিলার কাছে কঠিন বোধ হচ্ছিল। মুগীরা (রাযিঃ) বলেনঃ এরপর আমি তাকে দেখে নিলাম এবং বিয়ে করলাম। পরবর্তীতে তার সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার কথা তিনি উল্লেখ করেন।

কেউ তার ভাইয়ের প্রস্তাবের উপর প্রস্তাব দেবে না

بَاب لَا يَخْطُبْ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ

১৮৬৭

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ وَسَهْلُ بْنُ أَبِي سَهْلٍ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا يَخْطُبْ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৮৬৭। হিশাম ইবন 'আম্মার ও সাহল ইবন আবু সাহল (রাহঃ) …… আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তি তার ভাইয়ের প্রস্তাবের উপর (বিয়ের) প্রস্তাব দেবে না।

১৮৬৮

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا يَخْطُبْ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৮৬৮। ইয়াহইয়া ইবন হাকীম (রাহঃ)....ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তি তার ভাইয়ের প্রস্তাবের উপর (বিয়ের) প্রস্তাব দেবে না।

১৮৬৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي الْجَهْمِ بْنِ صُخَيْرٍ الْعَدَوِيِّ قَالَ سَمِعْتُ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ تَقُولُ قَالَ لِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا حَلَلْتِ فَآذِنِينِي فَآذَنَتْهُ فَخَطَبَهَا مُعَاوِيَةُ وَأَبُو الْجَهْمِ بْنُ صُخَيْرٍ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَمَّا مُعَاوِيَةُ فَرَجُلٌ تَرِبٌ لَا مَالَ لَهُ وَأَمَّا أَبُو الْجَهْمِ فَرَجُلٌ ضَرَّابٌ لِلنِّسَاءِ وَلَكِنْ أُسَامَةُ فَقَالَتْ بِيَدِهَا هَكَذَا أُسَامَةُ أُسَامَةُ فَقَالَ لَهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم طَاعَةُ اللهِ وَطَاعَةُ رَسُولِهِ خَيْرٌ لَكِ قَالَتْ فَتَزَوَّجْتُهُ فَاغْتَبَطْتُ بِهِ

বর্ণনাকারী: ফাতিমা বিনতে কায়স (রাঃ)

১৮৬৯। আবু বকর ইবন আবু শায়বা ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... ফাতিমা বিনত কায়স (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেছিলেনঃ 'তোমার 'ইদ্দত শেষ হলে আমাকে অবহিত করবে। আমি তাঁকে অবহিত করলাম। এরপর মু'য়াবিয়া, আবু জাহম ইবন সুখায়র ও উসামা ইবন যায়দ তাঁকে বিয়ের প্রস্তাব দেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ দেখ! মু'য়াবিয়াহ হচ্ছে গরীব লোক, তার কোন সম্পদ নেই। আর আবু জাহম এমন ব্যক্তি; যে স্ত্রীদের অধিক মারধর করে, তবে উসামা! তখন ফাতিমা দু'বার হাত দিয়ে ইশারা করে বললোঃ উসামা উসামা। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেনঃ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্যই তোমার জন্য মঙ্গলজনক। ফাতিমা বলেনঃ তখন আমি তাকেই বিয়ে করলাম এবং তাঁর ঘরে আমি ঈর্ষার পাত্র হয়ে গিয়েছিলাম।

কুমারী ও সাবালিকা মেয়ের মত গ্রহণ প্রসঙ্গে

بَاب اسْتِئْمَارِ الْبِكْرِ وَالثَّيِّبِ

১৮৭০

حَدَّثَنِي إِسْمَعِيلُ بْنُ مُوسَى السُّدِّيُّ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنسٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ الْفَضْلِ الْهَاشِمِيِّ عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْأَيِّمُ أَوْلَى بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا وَالْبِكْرُ تُسْتَأْمَرُ فِي نَفْسِهَا قِيلَ يَا رَسُولَ اللهِ إِنَّ الْبِكْرَ تَسْتَحْيِي أَنْ تَتَكَلَّمَ قَالَ إِذْنُهَا سُكُوتُهَا

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৮৭০। ইসমাঈল ইবন মুসা সুদ্দী (রাহঃ) ….. ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বয়স্কা মহিলা নিজের ব্যাপারে তার অভিভাবক অপেক্ষা বেশী অধিকার রাখে। আর কুমারী মেয়ের বিয়েতে তার মত নেয়া হবে। বলা হলোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! কুমারী তো (বিয়ের ব্যাপারে) কথা বলতে লজ্জাবোধ করে। তিনি বললেনঃ তার নীরবতাই তার অনুমতি বলে বিবেচিত।

১৮৭১

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَا تُنْكَحُ الثَّيِّبُ حَتَّى تُسْتَأْمَرَ وَلَا الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ وَإِذْنُهَا الصُّمُوتُ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৮৭১। 'আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ বয়স্কা মহিলাকে বিয়ে দেয়া যাবে না, যতক্ষণ না তার মত নেওয়া হবে। আর কুমারীকেও বিয়ে দেওয়া হবে না, যতক্ষণ না তার অনুমতি নেওয়া হয়। আর তার নীরবতাই অনুমতি হিসেবে গণ্য হবে।

১৮৭২

حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي حُسَيْنٍ عَنْ عَدِيِّ بْنِ عَدِيٍّ الْكِنْدِيِّ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الثَّيِّبُ تُعْرِبُ عَنْ نَفْسِهَا وَالْبِكْرُ رِضَاهَا صَمْتُهَا

বর্ণনাকারী: হযরত আদী ইবনে আমীরা কিন্দী (রাঃ)

১৮৭২। 'ঈসা ইবন হাম্মাদ মিসরী (রাহঃ) .... 'আদী কিনদী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বয়স্কা মহিলা তার ব্যাপারে স্পষ্ট মত প্রকাশ করবে। আর কুমারী, তার নীরবতাই তার অনুমতি বলে বিবেচিত হবে।

কেউ যদি নিজের মেয়েকে তার অমতে বিয়ে দেয়

بَاب مَنْ زَوَّجَ ابْنَتَهُ وَهِيَ كَارِهَةٌ

১৮৭৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يزِيدُ بْنُ هَارُونَ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ أَخْبَرَهُ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ وَمُجَمِّعَ بْنَ يَزِيدَ الْأَنْصَارِيَّيْنِ أَخْبَرَاهُ أَنَّ رَجُلًا مِنْهُمْ يُدْعَى خِذَامًا أَنْكَحَ ابْنَةً لَهُ فَكَرِهَتْ نِكَاحَ أَبِيهَا فَأَتَتْ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَذَكَرَتْ لَهُ فَرَدَّ عَلَيْهَا نِكَاحَ أَبِيهَا فَنَكَحَتْ أَبَا لُبَابَةَ بْنَ عَبْدِ الْمُنْذِرِ وَذَكَرَ يَحْيَى أَنَّهَا كَانَتْ ثَيِّبًا.

বর্ণনাকারী: বিবিধ

১৮৭৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. আব্দুর রহমান ইবন ইয়াযীদ ও মুজাম্মা 'ইবন ইয়াযীদ আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত। তারা বলেনঃ খিদাম নামক জনৈক ব্যক্তি তার মেয়েকে বিয়ে দিয়েছিল, কিন্তু সে তার পিতার এ বিয়েতে রাজী হয়নি। মেয়েটি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে তার অস্বীকৃতির কথা বলল । রাসূলুল্লাহ (ﷺ) তার পিতার বিয়ে ভেঙ্গে দিলেন। পরে সে মহিলা আবু লুবাবা ইবন 'আব্দুল মুনযিরকে বিয়ে করেছিল। ইয়াহইয়া বলেনঃ মহিলাটি ছিল সাবালিকা।

১৮৭৪

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ كَهْمَسِ بْنِ الْحَسَنِ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ جَاءَتْ فَتَاةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنَّ أَبِي زَوَّجَنِي ابْنَ أَخِيهِ لِيَرْفَعَ بِي خَسِيسَتَهُ قَالَ فَجَعَلَ الْأَمْرَ إِلَيْهَا فَقَالَتْ قَدْ أَجَزْتُ مَا صَنَعَ أَبِي وَلَكِنْ أَرَدْتُ أَنْ تَعْلَمَ النِّسَاءُ أَنْ لَيْسَ إِلَى الْآبَاءِ مِنْ الْأَمْرِ شَيْءٌ

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

১৮৭৪। হান্নাদ ইবন সারী (রাহঃ)...বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক মহিলা নবী (ﷺ) -এর কাছে এসে বললো, আমার পিতা আমাকে তার ভাতিজার কাছে বিয়ে দিয়েছে, যাতে তার মর্যাদা বৃদ্ধি পায়। রাবী বলেনঃ তখন রাসূলুল্লাহ (ﷺ) বিষয়টি মেয়ের ইখতিয়ারের উপর ন্যস্ত করেন। তিনি বলেনঃ আমার পিতা যা করেছেন, তা আমি মেনে নিলাম। আমার উদ্দেশ্য ছিল, মেয়েরা যেন জেনে নেয় যে, বিয়ের ব্যাপারে পিতাদের (চূড়ান্ত) মত অধিকার নেই।

১৮৭৫
حَدَّثَنَا أَبُو السَّقْرِ يَحْيَى بْنُ يَزْدَادَ الْعَسْكَرِيُّ حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَرُوذِيُّ حَدَّثَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ عَنْ أَيُّوبَ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ جَارِيَةً بِكْرًا أَتَتْ النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَتْ لَهُ أَنَّ أَبَاهَا زَوَّجَهَا وَهِيَ كَارِهَةٌ فَخَيَّرَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ أَنْبَأَنَا مُعَمَّرُ بْنُ سُلَيْمَانَ الرَّقِّيُّ عَنْ زَيْدِ بْنِ حِبَّانَ عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ.

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৮৭৫। আবু সাকার ইয়াহইয়া ইবন ইয়াযদাদ 'আসকারী (রাহঃ) ……. ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। একটি কুমারী মেয়ে নবী (ﷺ) -এর কাছে এসে জানাল যে, তার পিতা তার অমতে তাকে বিয়ে দিয়েছে। তখন নবী (ﷺ) (বিয়ে রাখা না রাখার ব্যাপারে) তাকে ইখতিয়ার দিলেন।
মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ) ....ইবন 'আব্বাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপে বর্ণনা করেন।

পিতা কর্তৃক নাবালেগ মেয়ের বিবাহ দেওয়া

بَاب نِكَاحِ الصِّغَارِ يُزَوِّجُهُنَّ الْآبَاءُ

১৮৭৬

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ تَزَوَّجَنِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَأَنَا بِنْتُ سِتِّ سِنِينَ فَقَدِمْنَا الْمَدِينَةَ فَنَزَلْنَا فِي بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ فَوُعِكْتُ فَتَمَرَّقَ شَعَرِي حَتَّى وَفَى لَهُ جُمَيْمَةٌ فَأَتَتْنِي أُمِّي أُمُّ رُومَانَ وَإِنِّي لَفِي أُرْجُوحَةٍ وَمَعِي صَوَاحِبَاتٌ لِي فَصَرَخَتْ بِي فَأَتَيْتُهَا وَمَا أَدْرِي مَا تُرِيدُ فَأَخَذَتْ بِيَدِي فَأَوْقَفَتْنِي عَلَى بَابِ الدَّارِ وَإِنِّي لَأَنْهَجُ حَتَّى سَكَنَ بَعْضُ نَفَسِي ثُمَّ أَخَذَتْ شَيْئًا مِنْ مَاءٍ فَمَسَحَتْ بِهِ عَلَى وَجْهِي وَرَأْسِي ثُمَّ أَدْخَلَتْنِي الدَّارَ فَإِذَا نِسْوَةٌ مِنْ الْأَنْصَارِ فِي بَيْتٍ فَقُلْنَ عَلَى الْخَيْرِ وَالْبَرَكَةِ وَعَلَى خَيْرِ طَائِرٍ فَأَسْلَمَتْنِي إِلَيْهِنَّ فَأَصْلَحْنَ مِنْ شَأْنِي فَلَمْ يَرُعْنِي إِلَّا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ضُحًى فَأَسْلَمَتْنِي إِلَيْهِ وَأَنَا يَوْمَئِذٍ بِنْتُ تِسْعِ سِنِينَ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৮৭৬। সুওয়াইদ ইবন সা'য়ীদ (রাহঃ) ……. 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমার ছয় বছর বয়সে আমাকে বিয়ে করেন। এরপর আমরা মদীনায় এলাম এবং বনু হারিছ ইবন খাযরাজ গোত্রে অবতরণ করলাম। এখানে আমার জ্বর দেখা দিল ও মাথার চুল খসে পড়ল। অবশেষে আমার মাথায় নতুন চুল গজিয়ে কাঁধ পর্যন্ত লম্বা হলো। একদিন আমি আমার বান্ধবীদের সাথে নিয়ে দোলনায় খেলছিলাম, তখন আমার মা উম্মে রুমান এসে আমাকে ডাকলেন। আমি তাঁর কাছে আসলাম; কিন্তু তিনি কেন ডেকেছেন তা বুঝতে পারলাম না। তিনি আমার হাত ধরে আমাকে ঘরের দরজায় দাঁড় করিয়ে দিলেন। আমি তখন সজোরে শ্বাস নিচ্ছিলাম। শ্বাসের তীব্রতা যখন কমে গেল, তখন তিনি একটু পানি নিয়ে আমার মুখ ও মাথা মুছে দিলেন। এরপর আমাকে ঘরের ভেতর প্রবেশ করিয়ে দিলেন। এ সময় ঘরের ভেতর কিছু আনসার মহিলা উপস্থিত ছিলেন। তাঁরা বলছিলেনঃ মঙ্গল ও বরকত হোক, ভাগ্য প্রসন্ন হোক । তিনি আমাকে তাদের হাতে সোপর্দ করে দিলেন। তাঁরা আমাকে সুন্দরভাবে সাজিয়ে দিলেন। দুপুর বেলা হঠাৎ রাসূলুল্লাহ (ﷺ) এর উপস্থিতি আমাকে সচকিত করে তুললো। তখন আমার মা আমাকে তাঁর হাওয়ালা করে দিলেন। এ সময় আমার বয়স ছিল নয় বছর।

১৮৭৭

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ حَدَّثَنَا أَبُو أَحْمَدَ حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ أَبِي عُبَيْدَةَ عَنْ عَبْدِ اللهِ قَالَ تَزَوَّجَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَائِشَةَ وَهِيَ بِنْتُ سَبْعٍ وَبَنَى بِهَا وَهِيَ بِنْتُ تِسْعٍ وَتُوُفِّيَ عَنْهَا وَهِيَ بِنْتُ ثَمَانِي عَشْرَةَ سَنَةً

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১৮৭৭। আহমদ ইবন সিনান (রাহঃ).... 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) 'আয়েশা (রাযিঃ) কে তাঁর সাত বছর বয়সে বিয়ে করেছিলেন এবং তার সঙ্গে নয় বৎসর বয়সে বাসর যাপন করেছিলেন। আর রাসূলুল্লাহ (ﷺ) এর ইন্তিকালের সময় তাঁর বয়স ছিল আঠার বছর।

পিতা ব্যতীত অন্য কারো নাবালেগ মেয়েকে বিয়ে দেওয়া

بَاب نِكَاحِ الصِّغَارِ يُزَوِّجُهُنَّ غَيْرُ الْآبَاءِ

১৮৭৮

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نَافِعٍ الصَّائِغُ حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ نَافِعٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عُمَرَ أَنَّهُ حِينَ هَلَكَ عُثْمَانُ بْنُ مَظْعُونٍ تَرَكَ ابْنَةً لَهُ قَالَ ابْنُ عُمَرَ فَزَوَّجَنِيهَا خَالِي قُدَامَةُ وَهُوَ عَمُّهَا وَلَمْ يُشَاوِرْهَا وَذَلِكَ بَعْدَ مَا هَلَكَ أَبُوهَا فَكَرِهَتْ نِكَاحَهُ وَأَحَبَّتْ الْجَارِيَةُ أَنْ يُزَوِّجَهَا الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ فَزَوَّجَهَا إِيَّاهُ.

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৮৭৮। 'আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ) .....ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। 'উছমান ইবন মায'উন তার ইন্তিকালের সময় একটি মেয়ে রেখে যান। ইবন 'উমর (রাযিঃ) বলেনঃ মেয়েটির পিতার মৃত্যুর পর আমার মামা 'কুদামাহ' যিনি মেয়ের চাচা ছিলেন, ঐ মেয়েটির মত না নিয়েই তাকে আমার সাথে বিয়ে দেয়; অথচ মেয়েটি এ বিয়েতে রাজী হয়নি। সে চেয়েছিল যে মুগীরা ইবন শু'বা (রাযিঃ) তাকে বিয়ে করেন। এর পর চাচা তাকে মুগীরা (রাযিঃ)-এর কাছেই বিয়ে দেন।

অভিভাবক ছাড়া বিবাহ হয় না।

بَاب لَا نِكَاحَ إِلَّا بِوَلِيٍّ

১৮৭৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَيُّمَا امْرَأَةٍ لَمْ يُنْكِحْهَا الْوَلِيُّ فَنِكَاحُهَا بَاطِلٌ فَنِكَاحُهَا بَاطِلٌ فَنِكَاحُهَا بَاطِلٌ فَإِنْ أَصَابَهَا فَلَهَا مَهْرُهَا بِمَا أَصَابَ مِنْهَا فَإِنْ اشْتَجَرُوا فَالسُّلْطَانُ وَلِيُّ مَنْ لَا وَلِيَّ لَهُ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৮৭৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ..... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে মহিলাকে তার অভিভাবক বিয়ে দেয়নি, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। এরপর স্বামী যদি তার সাথে মিলামিশা করে তবে সে মাহরের অধিকারী হবে। আর যদি তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, তবে যার অভিভাবক নেই, বাদশা-ই তার অভিভাবক বলে বিবেচিত হবেন।

১৮৮০

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ عَنْ حَجَّاجٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم و عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَا قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا نِكَاحَ إِلَّا بِوَلِيٍّ وَفِي حَدِيثِ عَائِشَةَ وَالسُّلْطَانُ وَلِيُّ مَنْ لَا وَلِيَّ لَهُ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৮৮০। আবু কুরায়ব (রাহঃ) …… আইশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। অন্য সনদে ইকরামা ও ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তাঁরা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অভিভাক ছাড়া বিয়ে হয়না।
আয়েশা (রাযিঃ) বর্ণিত হাদীসে উল্লেখ রয়েছে যে, “যার কোন অভিভাবক নেই, বাদশা তার অভিভাবক।"
১৮৮১

- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ حَدَّثَنَا أَبُو إِسْحَقَ الْهَمْدَانِيُّ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا نِكَاحَ إِلَّا بِوَلِيٍّ

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

১৮৮১। মুহাম্মাদ ইবন আব্দুল মালিক ইবন আবু শাওয়ারিব (রাহঃ) …… আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অভিভাবক ছাড়া বিয়ে হয় না ।

১৮৮২

حَدَّثَنَا جَمِيلُ بْنُ الْحَسَنِ الْعَتَكِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَرْوَانَ الْعُقَيْلِيُّ حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا تُزَوِّجُ الْمَرْأَةُ الْمَرْأَةَ وَلَا تُزَوِّجُ الْمَرْأَةُ نَفْسَهَا فَإِنَّ الزَّانِيَةَ هِيَ الَّتِي تُزَوِّجُ نَفْسَهَا

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৮৮২। জামীল ইবন হাসান 'আতাকী (রাহঃ) …… আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কোন মহিলা অপর কোন মহিলাকে বিয়ে দেবে না এবং কোন মহিলা নিজেই নিজেকে বিয়ে দেবে না; কেননা, ব্যভিচারিণ সে-ই, যে নিজেকে নিজেই বিয়ে দেয়।

শিগার বিবাহের নিষিদ্ধতা

بَاب النَّهْيِ عَنْ الشِّغَارِ

১৮৮৩

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ نَهَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَنْ الشِّغَارِ وَالشِّغَارُ أَنْ يَقُولَ الرَّجُلُ لِلرَّجُلِ زَوِّجْنِي ابْنَتَكَ أَوْ أُخْتَكَ عَلَى أَنْ أُزَوِّجَكَ ابْنَتِي أَوْ أُخْتِي وَلَيْسَ بَيْنَهُمَا صَدَاقٌ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৮৮৩। সুওয়াইদ ইবন সা'য়ীদ (রাহঃ).....ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) শিগার বিবাহ থেকে নিষেধ করেছেন। শিগার হচ্ছেঃ এক ব্যক্তি অপর ব্যক্তিকে বলবে যে, তুমি আমার কাছে তোমার মেয়ে অথবা বোনকে বিয়ে দাও। এর বিনিময়ে আমি আমার মেয়ে অথবা বোনকে তোমার কাছে বিয়ে দেব, আর এতে কোন মাহর থাকবে না।

১৮৮৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ وَأَبُو أُسَامَةَ عَنْ عُبَيْدِ اللهِ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ نَهَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَنْ الشِّغَارِ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৮৮৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ……. আবু হুরায়রা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) শিগার থেকে নিষেধ করেছেন।

১৮৮৫

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مَهْدِيٍّ قَالَ أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ أَنْبَأَنَا مَعْمَرٌ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا شِغَارَ فِي الْإِسْلَامِ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৮৮৫। হুসায়ন ইবন মাহদী (রাহঃ)....আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ইসলামে শিগার বিবাহের কোন অবকাশ নেই।

মহিলাদের মাহর প্রসঙ্গে

بَاب صَدَاقِ النِّسَاءِ

১৮৮৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ أَنْبَأَنَا عَبْدُ الْعَزِيزِ الدَّرَاوَرْدِيُّ عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْهَادِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ أَبِي سَلَمَةَ قَالَ سَأَلْتُ عَائِشَةَ كَمْ كَانَ صَدَاقُ نِسَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ كَانَ صَدَاقُهُ فِي أَزْوَاجِهِ اثْنَتَيْ عَشْرَةَ أُوقِيَّةً وَنَشًّا هَلْ تَدْرِي مَا النَّشُّ هُوَ نِصْفُ أُوقِيَّةٍ وَذَلِكَ خَمْسُ مِائَةِ دِرْهَمٍ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৮৮৬। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ) ….. আবু সালামা (রাহঃ) থেকে বর্ণিত। আমি 'আয়েশা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলামঃ নবী (ﷺ) এর স্ত্রীদের মাহর কত ছিল? তিনি বললেনঃ তাঁর স্ত্রীদের মাহরের পরিমাণ ছিল বার উকিয়া ও এক নশ্। তুমি কি জান, নশ কি? তা হলো অর্ধ উকিয়া। আর এ হলো পাঁচশো দিরহামের সমান।

১৮৮৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ عَنْ ابْنِ عَوْنٍ ح و حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أَبِي الْعَجْفَاءِ السُّلَمِيِّ قَالَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لَا تُغَالُوا صَدَاقَ النِّسَاءِ فَإِنَّهَا لَوْ كَانَتْ مَكْرُمَةً فِي الدُّنْيَا أَوْ تَقْوًى عِنْدَ اللهِ كَانَ أَوْلَاكُمْ وَأَحَقَّكُمْ بِهَا مُحَمَّدٌ صلى الله عليه وسلم مَا أَصْدَقَ امْرَأَةً مِنْ نِسَائِهِ وَلَا أُصْدِقَتْ امْرَأَةٌ مِنْ بَنَاتِهِ أَكْثَرَ مِنْ اثْنَتَيْ عَشْرَةَ أُوقِيَّةً وَإِنَّ الرَّجُلَ لَيُثَقِّلُ صَدَقَةَ امْرَأَتِهِ حَتَّى يَكُونَ لَهَا عَدَاوَةٌ فِي نَفْسِهِ وَيَقُولُ قَدْ كَلِفْتُ إِلَيْكِ عَلَقَ الْقِرْبَةِ أَوْ عَرَقَ الْقِرْبَةِ وَكُنْتُ رَجُلًا عَرَبِيًّا مَوْلِدًا مَا أَدْرِي مَا عَلَقُ الْقِرْبَةِ أَوْ عَرَقُ الْقِرْبَةِ

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

১৮৮৭। আবু বকর ইবন আবু শায়বা ও নসর ইবন 'আলী জাহযামী (রাহঃ) ….. আবু 'আজ্‌ফা সুলামী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর ইবন খাত্তাব (রাযিঃ) বলেছেনঃ মহিলাদের মাহরের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করবে না। কেননা, তা যদি দুনিয়ায় সম্মান অথবা আল্লাহর কাছে তাকওয়ার নিদর্শন হ'তো, তবে মুহাম্মাদ (ﷺ) তোমাদের মধ্যে এ ব্যাপারে অধিক যোগ্য ও অধিকারী হতেন। তিনি তাঁর স্ত্রী ও মেয়েদের মাহর বার উকিয়ার বেশী ধার্য করেননি। অনেক সময় অধিক মাহর স্বামীর উপর বোঝা হয়ে দাঁড়ায়। ফলে, স্ত্রীর প্রতি স্বামীর মনে অনীহা সৃষ্টি হয় এবং সে বলেঃ "আমি তোমার জন্য মশক বহনে বাধ্য হয়েছি, অথবা তোমার জন্য ঘর্মাক্ত হয়ে পড়েছি।"
আমি জন্মগতভাবে আরবী ছিলাম। কিন্তু 'মশক বহন' ও 'ঘর্মাক্ত হওয়া'-এর অর্থ বুঝতে পারছিলাম না।
১৮৮৮

حَدَّثَنَا أَبُو عُمَرَ الضَّرِيرُ وَهَنَّادُ بْنُ السَّرِيِّ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللهِ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ عَنْ أَبِيهِ ’أَنَّ رَجُلًا مِنْ بَنِي فَزَارَةَ تَزَوَّجَ عَلَى نَعْلَيْنِ فَأَجَازَ النَّبِيُّ صلى الله عليه وسلم نِكَاحَهُ’.

বর্ণনাকারী: আমির ইবনে রবীআ (রাঃ)

১৮৮৮। আবু উমর যরীর ও হান্নাদ ইবন সারী (রাহঃ)....আমির ইবন রবী'আ (রাযিঃ) থেকে বর্ণিত। বনু ফাযারা গোত্রের এক ব্যক্তি দু'টি পাদুকার বিনিময়ে বিয়ে করেছিল। রাসূলুল্লাহ (ﷺ) তার বিয়েকে অনুমোদন করেছিলেন।

১৮৮৯

حَدَّثَنَا حَفْصُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ سُفْيَانَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ جَاءَتْ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ يَتَزَوَّجُهَا فَقَالَ رَجُلٌ أَنَا فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ فَقَالَ لَيْسَ مَعِي قَالَ قَدْ زَوَّجْتُكَهَا عَلَى مَا مَعَكَ مِنْ الْقُرْآنِ

বর্ণনাকারী: হযরত সাহল ইবনে সা'দ সাঈ'দী (রাঃ)

১৮৮৯। হাফ্স ইবন 'আমর (রাহঃ) .... সাহল ইবন সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একটি মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এলো। তিনি বললেনঃ একে কে বিয়ে করবে? তখন জনৈক ব্যক্তি বললোঃ আমি। নবী (ﷺ) বললেনঃ তাকে (মাহর) দাও, যদি তা একটি লোহার আংটিও হয়। লোকটি বললোঃ আমার কাছে নেই। তিনি বললেনঃ তোমার কাছে কুরআনের যে অংশ রয়েছে, এর বিনিময়ে আমি তাকে তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম।

১৮৯০

حَدَّثَنَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ مُحَمَّدُ بْنُ يَزِيدَ حَدَّثَنَا يَحْيَى بْنُ يَمَانٍ حَدَّثَنَا الْأَغَرُّ الرَّقَاشِيُّ عَنْ عَطِيَّةَ الْعَوْفِيِّ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَزَوَّجَ عَائِشَةَ عَلَى مَتَاعِ بَيْتٍ قِيمَتُهُ خَمْسُونَ دِرْهَمًا

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৮৯০। আবু হিশাম রিফা'য়ী মুহাম্মাদ ইবন ইয়াযীদ (রাহঃ)....আবু সায়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) 'আয়েশা (রাযিঃ) কে ঘরের আসবার পত্রের বিনিময়ে বিয়ে করেন, যার মূল্য ছিল পঞ্চাশ দিরহাম।

কোন ব্যক্তি বিয়ে করে মহর ধার্য করার আগে মারা গেলে

بَاب الرَّجُلِ يَتَزَوَّجُ وَلَا يَفْرِضُ لَهَا فَيَمُوتُ عَلَى ذَلِكَ

১৮৯১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ سُفْيَانَ عَنْ فِرَاسٍ عَنْ الشَّعْبِيِّ عَنْ مَسْرُوقٍ عَنْ عَبْدِ اللهِ أَنَّهُ سُئِلَ عَنْ رَجُلٍ تَزَوَّجَ امْرَأَةً فَمَاتَ عَنْهَا وَلَمْ يَدْخُلْ بِهَا وَلَمْ يَفْرِضْ لَهَا قَالَ فَقَالَ عَبْدُ اللهِ لَهَا الصَّدَاقُ وَلَهَا الْمِيرَاثُ وَعَلَيْهَا الْعِدَّةُ فَقَالَ مَعْقِلُ بْنُ سِنَانٍ الْأَشْجَعِيُّ شَهِدْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَضَى فِي بِرْوَعَ بِنْتِ وَاشِقٍ بِمِثْلِ ذَلِكَ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ سُفْيَانَ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللهِ مِثْلَهُ.

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১৮৯১। আবু বকর ইবন আবু শায়রাহ (রাহঃ).... 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। 'আব্দুল্লাহ (রাযিঃ) কে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, যে এক মহিলাকে বিয়ে করার পর মারা গেল; অথচ সে তার সাথে সহবাস করেনি এবং তার জন্য মাহরও ধার্য করেনি। রাবী বলেন, তখন আব্দুল্লাহ (রাযিঃ) বললেনঃ উক্ত মহিলা মাহর পাবে এবং এবং মীরাছও পাবে। আর তাকে 'ইদ্দতও পালন করতে হবে। তখন মা'কিল ইবন সিনান আশজায়ী (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বিরও'য়া বিনত ওয়াশিকের ব্যাপারে এইরূপ ফায়সালা দিতে দেখেছি।

আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেন।

বিয়ের খুতবা

بَاب خُطْبَةِ النِّكَاحِ

১৮৯২

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي أَبِي إِسْحَقَ عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ أُوتِيَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم جَوَامِعَ الْخَيْرِ وَخَوَاتِمَهُ أَوْ قَالَ فَوَاتِحَ الْخَيْرِ فَعَلَّمَنَا خُطْبَةَ الصَّلَاةِ وَخُطْبَةَ الْحَاجَةِ خُطْبَةُ الصَّلَاةِ التَّحِيَّاتُ لِلهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَخُطْبَةُ الْحَاجَةِ أَنْ الْحَمْدُ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ثُمَّ تَصِلُ خُطْبَتَكَ بِثَلَاثِ آيَاتٍ مِنْ كِتَابِ اللهِ (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ) (وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا) (اتَّقُوا اللهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعْ اللهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا)

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১৮৯২। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবন মাস'উদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কে কল্যাণসমূহের সমষ্টি এবং -এর সমাপ্তি, অথবা রাবী বলেন, -এর উৎস প্রদান করা হয়েছিল। তিনি আমাদের সালাতের খুতবা এবং প্রয়োজনে (বিয়ে)-এর খুতবা শিক্ষা দিয়েছেন। সালাতের খুতবা হলোঃ التَّحِيَّاتُ لِلهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

আর বিয়ের খুত্বা হলোঃالْحَمْدُ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

এরপর তোমরা তোমাদের খুতবার সাথে কুরআনের এ তিনটি আয়াত যোগ করবেঃ(يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ) (وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا) (اتَّقُوا اللهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعْ اللهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا)
১৮৯৩

حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ أَبُو بِشْرٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ حَدَّثَنِي عَمْرُو بْنُ سَعِيدٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ الْحَمْدُ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَعُوذُ بِاللهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَمَّا بَعْدُ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৮৯৩। বকর ইবন খালাফ আবু বিশর (রাহঃ).... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) নিম্নোক্ত খুতবা পাঠ করেছেনঃ الْحَمْدُ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَعُوذُ بِاللهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَمَّا بَعْدُ

১৮৯৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ يَحْيَى وَمُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلَانِيُّ قَالُوا حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى عَنْ الْأَوْزَاعِيِّ عَنْ قُرَّةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم كُلُّ أَمْرٍ ذِي بَالٍ لَا يُبْدَأُ فِيهِ بِالْحَمْدِ أَقْطَعُ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৮৯৪। আবু বকর ইবন আবু শায়বা মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া ও মুহাম্মাদ ইবন খালাফ 'আসকালানী (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন গুরুত্বপূর্ণ কাজ, আল্লাহর প্রশংসা ছাড়া শুরু করা হলে তা হয় বরকত শূন্য।

বিয়ের ঘোষণা দেওয়া

بَاب إِعْلَانِ النِّكَاحِ

১৮৯৫

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ وَالْخَلِيلُ بْنُ عَمْرٍو قَالَا حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ عَنْ خَالِدِ بْنِ إِلْيَاسَ عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ عَنْ الْقَاسِمِ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَعْلِنُوا هَذَا النِّكَاحَ وَاضْرِبُوا عَلَيْهِ بِالْغِرْبَالِ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৮৯৫। নসর ইবন 'আলী জাহযামী ও খলীল ইবন 'আমর (রাহঃ)..... 'আয়েশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তোমরা এ বিয়ের ঘোষণা দাও এবং দফ বাজিয়ে এর প্রচার কর।

১৮৯৬

حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ أَبِي بَلْجٍ عَنْ مُحَمَّدِ بْنِ حَاطِبٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَصْلُ مَا بَيْنَ الْحَلَالِ وَالْحَرَامِ الدُّفُّ وَالصَّوْتُ فِي النِّكَاحِ

বর্ণনাকারী: মুহাম্মাদ ইবনে হাতিব (রাঃ)

১৮৯৬। আমর ইবন রাফি' (রাহঃ).... মুহাম্মাদ ইবন হাতিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হালাল ও হারামের মাঝে পার্থক্য হলো-দফ বাজিয়ে ঘোষণা এবং বিয়ের ব্যাপক প্রচার।

গান গাওয়া এবং দফ বাজানো

بَاب الْغِنَاءِ وَالدُّفِّ

১৮৯৭

- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِي الْحُسَيْنِ اسْمُهُ خَالِدٌ الْمَدَنِيُّ قَالَ كُنَّا بِالْمَدِينَةِ يَوْمَ عَاشُورَاءَ وَالْجَوَارِي يَضْرِبْنَ بِالدُّفِّ وَيَتَغَنَّيْنَ فَدَخَلْنَا عَلَى الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ فَذَكَرْنَا ذَلِكَ لَهَا فَقَالَتْ دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صَبِيحَةَ عُرْسِي وَعِنْدِي جَارِيَتَانِ يَتَغَنَّيَتَانِ وَتَنْدُبَانِ آبَائِي الَّذِينَ قُتِلُوا يَوْمَ بَدْرٍ وَتَقُولَانِ فِيمَا تَقُولَانِ وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ فَقَالَ أَمَّا هَذَا فَلَا تَقُولُوهُ مَا يَعْلَمُ مَا فِي غَدٍ إِلَّا اللهُ

বর্ণনাকারী: বিবিধ

১৮৯৭। আবু বকর ইবন আবু শায়বা (রাযিঃ) .... আবুল হুসায়ন খালিদ মাদানী (রাহঃ) …. থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক বার 'আশুরার দিন মদীনায় ছিলাম। বালিকারা দফ বাজাচ্ছিল এবং গান গাচ্ছিল। এরপর আমরা রবী' বিনত মু'য়াওয়িয এর কাছে উপস্থিত হলাম এবং ঘটনাটি তাকে জানালাম। তখন তিনি বললেনঃ আমার বাসর দিনের সকাল বেলা রাসূললুল্লাহ (ﷺ) আমার নিকট আসেন। এ সময় আমার নিকট দুটি বালিকা গান গাচ্ছিল এবং বদর যুদ্ধে নিহত আমার পিতৃপুরুষদের কীর্তিগাঁথা গাইছিল। তারা একথাও বলছিলঃ “আমাদের মধ্যে এমন নবী আছেন, যিনি আগামী কালের খবরও জানেন।” তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা এ কথাটি বলো না। কেননা, আগামী কালের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না।

১৮৯৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ دَخَلَ عَلَيَّ أَبُو بَكْرٍ وَعِنْدِي جَارِيَتَانِ مِنْ جَوَارِي الْأَنْصَارِ تُغَنِّيَانِ بِمَا تَقَاوَلَتْ بِهِ الْأَنْصَارُ فِي يَوْمِ بُعَاثٍ قَالَتْ وَلَيْسَتَا بِمُغَنِّيَتَيْنِ فَقَالَ أَبُو بَكْرٍ أَبِمَزْمُورِ الشَّيْطَانِ فِي بَيْتِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَذَلِكَ فِي يَوْمِ عِيدِ الْفِطْرِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَا أَبَا بَكْرٍ ’إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا وَهَذَا عِيدُنَا’.

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৮৯৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ……. আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদিন আবু বকর (রাযিঃ) আমার কাছে আসেন, তখন আমার নিকট দু'জন আনসার বালিকা উপস্থিত ছিল। তারা বুয়াছে যুদ্ধে আনসারদের মুখে উচ্চারিত কবিতাগুলো গানের সূরে আবৃত্তি করছিল। 'আয়েশা (রাযিঃ) বলেনঃ আসলে এরা গায়িকা ছিল না। আবু বকর (রাযিঃ) বললেনঃ শয়তানের বাঁশী নবীর ঘরে? এ ঘটনাটি ছিল ঈদুল ফিতরের দিনের। তখন নবী ( সা) বললেনঃ ওহে আবু বকর! প্রত্যেক জাতিরই ঈদ রয়েছে। আর এটা অমাাদের ঈদ।

১৮৯৯
- حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ حَدَّثَنَا عَوْفٌ عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللهِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّ بِبَعْضِ الْمَدِينَةِ فَإِذَا هُوَ بِجَوَارٍ يَضْرِبْنَ بِدُفِّهِنَّ وَيَتَغَنَّيْنَ وَيَقُلْنَ
نَحْـــنُ جَـــوَارٍ مِـــنْ بَنِـــي النَّجَّـــارِ * يَـــا حَـــبَّذَا مُحَـــمَّدٌ مِـــنْ جَـــارِ
فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعْلَمُ اللهُ إِنِّي لَأُحِبُّكُنَّ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৮৯৯। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)....আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) একদিন মদীনার পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন, কয়েকটি বালিকা দফ বাজিয়ে গান গেয়ে যাচ্ছে ও তারা বলছেঃ আমরা বনু নাজ্জারের বালিকার দল। মুহাম্মাদ (ﷺ) আমাদের কত উত্তম প্রতিবেশী। তখন নবী (ﷺ) বললেনঃ আল্লাহ অবগত আছেন, আমি তো তোমাদের ভালবাসি।

১৯০০
حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ أَنْبَأَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ أَنْبَأَنَا الْأَجْلَحُ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ أَنْكَحَتْ عَائِشَةُ ذَاتَ قَرَابَةٍ لَهَا مِنْ الْأَنْصَارِ فَجَاءَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ أَهْدَيْتُمْ الْفَتَاةَ قَالُوا نَعَمْ قَالَ أَرْسَلْتُمْ مَعَهَا مَنْ يُغَنِّي قَالَتْ لَا فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ الْأَنْصَارَ قَوْمٌ فِيهِمْ غَزَلٌ فَلَوْ بَعَثْتُمْ مَعَهَا مَنْ يَقُولُ
أَتَيْنَــــــــاكُمْ أَتَيْنَــــــــاكُمْ * فَحَيَّانَـــــــــا وَحَيَّــــــــاكُمْ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৯০০। ইসহাক ইবন মনসূর (রাহঃ) ....ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ 'আয়েশা (রাযিঃ) তাঁর এক আত্মীয় আনসার মহিলার বিয়ে দিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) এসে বললেনঃ মেয়েটিকে তোমরা কি (স্বামীর বাড়ী) পাঠিয়ে দিয়েছ? তাঁরা বললেনঃ হ্যাঁ। তিনি বললেনঃ তোমরা তার সাথে এমন কাউকে পাঠিয়েছ কি, যে গান গায়। 'আয়েশা (রাযিঃ) বললেনঃ না। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ

আনসার সম্প্রদায় গানের ভক্ত। তাই তোমরা যদি তার সাথে কাউকে পাঠাতে, যে গিয়ে এরূপ বলতঃ “আমরা এসেছি তোমাদের কাছে, আল্লাহ দীর্ঘজীবি করুন আমাদের এবং দীর্ঘজীবি করুন তোমাদেরও।”
১৯০১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا الْفِرْيَابِيُّ عَنْ ثَعْلَبَةَ بْنِ أَبِي مَالِكٍ التَّمِيمِيِّ عَنْ لَيْثٍ عَنْ مُجَاهِدٍ قَالَ كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ فَسَمِعَ صَوْتَ طَبْلٍ فَأَدْخَلَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ ثُمَّ تَنَحَّى حَتَّى فَعَلَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ قَالَ هَكَذَا فَعَلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم

বর্ণনাকারী: মুজাহিদ ইবনে জাবর (রহঃ)

১৯০১। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)....মুজাহিদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি একদিন ইবন 'উমর (রাযিঃ)-এর সঙ্গে ছিলাম। হঠাৎ তিনি তব্‌লার আওয়াজ শুনতে পেলেন। তখন তার উভয় কানে আঙ্গুল দিয়ে সরে পড়লেন। তিনি তিনবার এরূপ করলেন। এরপর বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এরূপ করেন।

খোজাদের প্রসঙ্গে

بَاب فِي الْمُخَنَّثِينَ

১৯০২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ زيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا فَسَمِعَ مُخَنَّثًا وَهُوَ يَقُولُ لِعَبْدِ اللهِ بْنِ أَبِي أُمَيَّةَ إِنْ يَفْتَحْ اللهُ الطَّائِفَ غَدًا دَلَلْتُكَ عَلَى امْرَأَةٍ تُقْبِلُ بِأَرْبَعٍ وَتُدْبِرُ بِثَمَانٍ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَخْرِجُوهُ مِنْ بُيُوتِكُمْ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

১৯০২। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) একদিন উম্মে সালামা (রাযিঃ)-এর নিকট আসেন। তিনি একজন খোজাকে বলতে শুনলেন যে, 'আব্দুল্লাহ ইবন আবু উমায়্যাকে উদ্দেশ্য করে বলছেঃ আগামী কাল যদি আল্লাহ তায়েফের বিজয় দান করেন, তা হলে আমি তোমাকে এমন একটি মহিলার সন্ধান দিব, যার আগমনের সময় তার দেহে চারটি ভাঁজ পড়ে এবং প্রস্থানের সময় আটটি ভাঁজ দেখা যায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ একে তোমাদের ঘর থেকে বের করে দাও।

১৯০৩

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم لَعَنَ الْمَرْأَةَ تَتَشَبَّهُ بِالرِّجَالِ وَالرَّجُلَ يَتَشَبَّهُ بِالنِّسَاءِ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৯০৩। ইয়া'কুব ইবন হুমায়দ ইবন কাসিব (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) পুরুষের বেশধারীণী মহিলা ও মহিলার বেশধারী পুরুষের উপর অভিসম্পাত করেছেন।

১৯০৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَعَنَ الْمُتَشَبِّهِينَ مِنْ الرِّجَالِ بِالنِّسَاءِ وَلَعَنَ الْمُتَشَبِّهَاتِ مِنْ النِّسَاءِ بِالرِّجَالِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৯০৪। আবু বকর ইবন খল্লাদ বাহিলী (রাহঃ) .......ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। পুরুষ হয়ে যারা মহিলার বেশ ধারণ করে ও মহিলা হয়ে যারা পুরুষের বেশ ধারণ করে, নবী (ﷺ) তাদের প্রতি লা'নত করেছেন।

বিবাহের মুবারকবাদ

بَاب تَهْنِئَةِ النِّكَاحِ

১৯০৫

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَفَّأَ قَالَ بَارَكَ اللهُ لَكُمْ وَبَارَكَ عَلَيْكُمْ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৯০৫। সুওয়ায়দ ইবন সায়ীদ (রাহঃ)....আবু হুরায়রা (রাহঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) যখন বিয়ে উপলক্ষ্যে কাউকে মুবারকবাদ দিতেন, তখন বলতেনঃبَارَكَ اللهُ لَكُمْ وَبَارَكَ عَلَيْكُمْ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ

১৯০৬

- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا أَشْعَثُ عَنْ الْحَسَنِ عَنْ عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ أَنَّهُ تَزَوَّجَ امْرَأَةً مِنْ بَنِي جُشَمَ فَقَالُوا بِالرَّفَاءِ وَالْبَنِينَ فَقَالَ لَا تَقُولُوا هَكَذَا وَلَكِنْ قُولُوا كَمَا قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم اللّٰهُمَّ بَارِكْ لَهُمْ وَبَارِكْ عَلَيْهِمْ

বর্ণনাকারী: বিবিধ

১৯০৬। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ).... 'আকীল ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। 'আকীল যখন বনু জশম গোত্রের এক মহিলাকে বিয়ে করলেন, তখন লোকেরা মুবারকবাদ দিয়ে বললোঃ “সুখী হও, আর সন্তান হোক।" তিনি বললেনঃ তোমরা এরূপ বলো না; বরং ঐরূপ বলবে, যেরূপ রাসূলুল্লাহ বলেছেনঃ اللّٰهُمَّ بَارِكْ لَهُمْ وَبَارِكْ عَلَيْهِمْ

ওলীমা প্রসঙ্গে

بَاب الْوَلِيمَةِ

১৯০৭

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى عَلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَثَرَ صُفْرَةٍ فَقَالَ مَا هَذَا أَوْ مَهْ فَقَالَ يَا رَسُولَ اللهِ إِنِّي تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ فَقَالَ ’بَارَكَ اللهُ لَكَ أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ’.

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৯০৭। আহমদ ইবন 'আব্দা (রাহঃ)....আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। একবার নবী (ﷺ) 'আব্দুর রহমান ইবন 'আউফ (রাযিঃ) এর উপর হলুদের রং দেখলেন। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেনঃ এটি কি? আব্দুর রহমান বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আমি একটি মহিলাকে সামান্য পরিমাণ সোনার বিনিময়ে বিয়ে করেছি। তখন তিনি (ﷺ) বললেনঃ আল্লাহ তোমাকে বরকত দান করুন। একটি বকরী দিয়ে হলেও তুমি ওলীমা কর।

১৯০৮

- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ مَا رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَوْلَمَ عَلَى شَيْءٍ مِنْ نِسَائِهِ مَا أَوْلَمَ عَلَى زَيْنَبَ فَإِنَّهُ ذَبَحَ شَاةً

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৯০৮। আহমদ ইবন আব্দা (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে তাঁর কোন স্ত্রীর বেলায় এরূপ ওলীমা করতে দেখিনি, যেরূপ তিনি যয়নাব (রাযিঃ)-এর ওলীমা করেছিলেন। কেননা, এ সময় তিনি একটি বকরী যবাহ্ করেছিলেন।

১৯০৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ وَغِيَاثُ بْنُ جَعْفَرٍ الرَّحَبِيُّ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ حَدَّثَنَا وَائِلُ بْنُ دَاوُدَ عَنْ ابْنِهِ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَوْلَمَ عَلَى صَفِيَّةَ بِسَوِيقٍ وَتَمْرٍ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৯০৯। মুহাম্মাদ ইবন আবু 'উমর 'আদানী ও গিয়াছ ইবন জা'ফর রাহাবী (রাহঃ)....আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) সাফিয়্যা (রাযিঃ) এর বিয়েতে ছাতু ও খোরমা দিয়ে ওলীমা করেছিলেন।

১৯১০

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَلِيِّ بْنِ زَيْدِ بْنِ جُدْعَانَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ شَهِدْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم وَلِيمَةً مَا فِيهَا لَحْمٌ وَلَا خُبْزٌ قَالَ ابْن مَاجَةَ لَمْ يُحَدِّثْ بِهِ إِلَّا ابْنُ عُيَيْنَةَ.

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৯১০। যুহায়র ইবন হরব আবু খায়ছামা (রাহঃ) আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-এর এক ওলীমায় উপস্থিত ছিলাম। এতে না গোশ্ত ছিল, না রুটি।
ইবন মাজাহ বলেন, এ হাদীসটি ইবন 'ওয়ায়্না ছাড়া আর কেউ বর্ণনা করেননি।
১৯১১

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ عَبْدِ اللهِ عَنْ جَابِرٍ عَنْ الشَّعْبِيِّ عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ وَأُمِّ سَلَمَةَ قَالَتَا أَمَرَنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَنْ نُجَهِّزَ فَاطِمَةَ حَتَّى نُدْخِلَهَا عَلَى عَلِيٍّ فَعَمَدْنَا إِلَى الْبَيْتِ فَفَرَشْنَاهُ تُرَابًا لَيِّنًا مِنْ أَعْرَاضِ الْبَطْحَاءِ ثُمَّ حَشَوْنَا مِرْفَقَتَيْنِ لِيفًا فَنَفَشْنَاهُ بِأَيْدِينَا ثُمَّ أَطْعَمْنَا تَمْرًا وَزَبِيبًا وَسَقَيْنَا مَاءً عَذْبًا وَعَمَدْنَا إِلَى عُودٍ فَعَرَضْنَاهُ فِي جَانِبِ الْبَيْتِ لِيُلْقَى عَلَيْهِ الثَّوْبُ وَيُعَلَّقَ عَلَيْهِ السِّقَاءُ فَمَا رَأَيْنَا عُرْسًا أَحْسَنَ مِنْ عُرْسِ فَاطِمَةَ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯১১। সুওয়ায়দ ইবন সা'য়ীদ (রাহঃ).... 'আয়েশা ও উন্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তাঁরা বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদের ফাতিমা (রাযিঃ) এর বিয়ে পর্ব সমাধা করতে, এমন কি তাঁকে 'আলী (রাযিঃ)-এর কাছে পৌঁছে দিতে নির্দেশ দেন। আমরা ঘরের দিকে মনোযোগ দিলাম ও 'বাতহা' প্রান্তরের নরম মাটি বিছিয়ে দিলাম। আর খেজুর গাছের বালিশ তৈরী করে হাত দিয়ে মোলায়েম করে নিলাম। এরপর আমরা খোরমা কিশমিশ ও মিঠা পানির দ্বারা পানাহারের ব্যবস্থা করলাম। আর আমরা কাপড় ও পানির পাত্র ঝুলিয়ে রাখার জন্য একটি কাঠের টুকরা ঘরের কোণে ঝুলিয়ে রেখে দিলাম। আমরা কখনো ফাতিমা (রাযিঃ)-এর বিয়ের চেয়ে সুন্দর বিয়ে আর দেখিনি।

১৯১২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ أَنْبَأَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ حَدَّثَنِي أَبِي عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ قَالَ دَعَا أَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم إِلَى عُرْسِهِ فَكَانَتْ خَادِمَهُمْ الْعَرُوسُ قَالَتْ تَدْرِي مَا سَقَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَتْ أَنْقَعْتُ تَمَرَاتٍ مِنْ اللَّيْلِ فَلَمَّا أَصْبَحْتُ صَفَّيْتُهُنَّ فَأَسْقَيْتُهُنَّ إِيَّاهُ

বর্ণনাকারী: হযরত সাহল ইবনে সা'দ সাঈ'দী (রাঃ)

১৯১২। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ) ....সাহল ইবন সা'দ সা'য়িদী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু উসায়দ সা'য়িদী তাঁর বিয়েতে রাসূলুল্লাহ (ﷺ) কে দাওয়াত করেন। এরপর কনে নিজেই তাদের খিদমতের কাজ সম্পন্ন করেন। তিনি (কনে) বলেনঃ তুমি কি জান; আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে কি পান করিয়েছিলাম? তিনি নিজেই বললেনঃ আমি রাতের কিছু শুকনা খেজুর পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সকাল বেলা আমি এগুলো নিংড়িয়ে তাঁকে পান করিয়েছিলাম।

দা'ওয়াত কবুল করা

بَاب إِجَابَةِ الدَّاعِي

১৯১৩

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ يُدْعَى لَهَا الْأَغْنِيَاءُ وَيُتْرَكُ الْفُقَرَاءُ وَمَنْ لَمْ يُجِبْ فَقَدْ عَصَى اللهَ وَرَسُولَهُ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৯১৩। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সবচেয়ে মন্দ খাবার হলো ঐ ওলীমা খাবার, যেখানে শুধু ধনীদের দাওয়াত করা হয় এবং ফকীরদের উপেক্ষা করা হয়। আর যে ব্যক্তি দা'ওয়াত গ্রহণ করে না, সে আল্লাহ ও রাসূলের অবাধ্যতা করে।

১৯১৪

حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ أَنْبَأَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ حَدَّثَنَا عُبَيْدُ اللهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى وَلِيمَةِ عُرْسٍ فَلْيُجِبْ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৯১৪। ইসহাক ইবন মনসূর (রাহঃ)....ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কাউকে বিয়ের ওলীমার দাওয়াত করা হয়, তখন সে যেন তা কবূল করে।

১৯১৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَادَةَ الْوَاسِطِيُّ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ حُسَيْنٍ أَبُو مَالِكٍ النَّخَعِيُّ عَنْ مَنْصُورٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْوَلِيمَةُ أَوَّلَ يَوْمٍ حَقٌّ وَالثَّانِيَ مَعْرُوفٌ وَالثَّالِثَ رِيَاءٌ وَسُمْعَةٌ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৯১৫। মুহাম্মাদ ইবন 'আবাদা ওয়াসিতী (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রথম দিনের ওলীমা শরীয়তের দাবী, দ্বিতীয় দিনের ওলীমাও ভাল আর তৃতীয় দিনের ওলীমা হলো- লোক দেখানো এবং নামের জন্য।

কুমারী ও বিধবার নিকট অবস্থান প্রসঙ্গ

بَاب الْإِقَامَةِ عَلَى الْبِكْرِ وَالثَّيِّبِ

১৯১৬

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ لِلثَّيِّبِ ثَلَاثًا وَلِلْبِكْرِ سَبْعًا

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৯১৬। হান্নাদ ইবন সারী (রাহঃ)....আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেনঃ বিধবার অধিকার হচ্ছে ৩দিন আর কুমারীর ৭দিন।

১৯১৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ عَنْ سُفْيَانَ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَكْرِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم لَمَّا تَزَوَّجَ أُمَّ سَلَمَةَ أَقَامَ عِنْدَهَا ثَلَاثًا وَقَالَ لَيْسَ بِكِ عَلَى أَهْلِكِ هَوَانٌ إِنْ شِئْتِ سَبَّعْتُ لَكِ وَإِنْ سَبَّعْتُ لَكِ سَبَّعْتُ لِنِسَائِي

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

১৯১৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ..... উন্মূ সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) যখন উম্মূ সালামা (রাযিঃ)-কে বিয়ে করেন, তখন তিনি তাঁর কাছে তিন দিন অবস্থান করেন এবং বলেনঃ তোমার ব্যাপারে তোমার স্বামীর কোন অনীহা নেই। তুমি যদি চাও, তবে আমি তোমার সঙ্গে সাত দিন অবস্থান করব। যদি আমি তোমার কাছে সাত দিন অবস্থান করি, তবে আমি আমার অন্যান্য স্ত্রীদের কাছেও সাত দিন থাকব।

স্ত্রী কাছে এলে স্বামী যে দু'আ করবে

بَاب مَا يَقُولُ الرَّجُلُ إِذَا دَخَلَتْ عَلَيْهِ أَهْلُهُ

১৯১৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى وَصَالِحُ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى الْقَطَّانُ قَالَا حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِذَا أَفَادَ أَحَدُكُمْ امْرَأَةً أَوْ خَادِمًا أَوْ دَابَّةً فَلْيَأْخُذْ بِنَاصِيَتِهَا وَلْيَقُلْ اللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِهَا وَخَيْرِ مَا جُبِلَتْ عَلَيْهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جُبِلَتْ عَلَيْهِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৯১৮। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া ও সালিহ ইবন মুহাম্মাদ ইবন ইয়াহইয়া কাততান (রাহঃ) .... 'আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন তোমাদের কেউ কোন মহিলা, খাদিম অথবা আরোহনের পশুর দ্বারা উপকৃত হবে, তখন সে যেন তাদের কপালে হাত রেখে বলেঃ اللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِهَا وَخَيْرِ مَا جُبِلَتْ عَلَيْهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جُبِلَتْ عَلَيْهِ

১৯১৯

حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ كُرَيْبٍ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا أَتَى امْرَأَتَهُ قَالَ اللّٰهُمَّ جَنِّبْنِي الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنِي ثُمَّ كَانَ بَيْنَهُمَا وَلَدٌ لَمْ يُسَلِّطْ اللهُ عَلَيْهِ الشَّيْطَانَ أَوْ لَمْ يَضُرَّهُ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৯১৯। আমর ইবন রাফি' (রাহঃ).... ইবন 'আব্বাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তোমাদের কেউ যখন তার স্ত্রী কাছে আসে, তখন সে যেন এ দু'আটি পড়ে নেয়ঃاللّٰهُمَّ جَنِّبْنِي الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنِي

এরপর স্বামী স্ত্রীর মিলনের ফলে যদি কোন সন্তান হয়, তবে আল্লাহ তার উপর শয়তানের কোন প্রভাব ফেলতে দেবেন না। অথবা তিনি বলেছেনঃ শয়তান তার কোন ক্ষতি করতে পারবে না।

সহবাসের সময় পর্দা করা

بَاب التَّسَتُّرِ عِنْدَ الْجِمَاعِ

১৯২০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ وَأَبُو أُسَامَةَ قَالَا حَدَّثَنَا بَهْزُ بْنُ حَكِيمٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللهِ عَوْرَاتُنَا مَا نَأْتِي مِنْهَا وَمَا نَذَرُ قَالَ احْفَظْ عَوْرَتَكَ إِلَّا مِنْ زَوْجَتِكَ أَوْ مَا مَلَكَتْ يَمِينُكَ قُلْتُ يَا رَسُولَ اللهِ أَرَأَيْتَ إِنْ كَانَ الْقَوْمُ بَعْضُهُمْ فِي بَعْضٍ قَالَ فَإِنْ اسْتَطَعْتَ أَنْ لَا تُرِيَهَا أَحَدًا فَلَا تُرِيَنَّهَا قُلْتُ يَا رَسُولَ اللهِ فَإِنْ كَانَ أَحَدُنَا خَالِيًا قَالَ فَاللهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيَا مِنْهُ مِنْ النَّاسِ

বর্ণনাকারী: বিবিধ

১৯২০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …….. বাহয ইবন হাকীমের দাদা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আমাদের লজ্জাস্থান-এর কি পরিমাণ ঢেকে রাখবো, আর কি পরিমাণ খুলে রাখবো? তিনি বললেনঃ তোমার লজ্জাস্থান আপন স্ত্রী ও দাসী ছাড়া অন্যদের থেকে হিফাজত করবে। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! এ ব্যাপারে আপনার অভিমত কি, লোকেরা যদি একত্রে বসবাস করে? তিনি বললেনঃ যদি তুমি তা কাউকে না দেখিয়ে পার, তবে অবশ্যই তা দেখাবে না। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আমাদের কেউ যদি একাকী ও নির্জনে থাকে? তিনি বললেনঃ আল্লাহ অধিক হকদার যে, মানুষের চেয়ে, তাঁর থেকে বেশী লজ্জা রাখা হয়।

১৯২১

حَدَّثَنَا إِسْحَقُ بْنُ وَهْبٍ الْوَاسِطِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ الْقَاسِمِ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا الْأَحْوَصُ بْنُ حَكِيمٍ عَنْ أَبِيهِ وَرَاشِدُ بْنُ سَعْدٍ وَعَبْدُ الْأَعْلَى بْنُ عَدِيٍّ عَنْ عُتْبَةَ بْنِ عَبْدٍ السُّلَمِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا أَتَى أَحَدُكُمْ أَهْلَهُ فَلْيَسْتَتِرْ وَلَا يَتَجَرَّدْ تَجَرُّدَ الْعَيْرَيْنِ

বর্ণনাকারী: উতবা ইবনে আবদ (রাঃ)

১৯২১। ইসহাক ইবন ওয়াহব ওয়াসিতী (রাহঃ) উতবা ইবন 'আব্দ সুলামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে আসে, তখন যেন সে পর্দা করে নেয় এবং বন্য গাধার মত বিবস্ত্র না হয়।

১৯২২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ مَنْصُورٍ عَنْ مُوسَى بْنِ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ عَنْ مَوْلًى لِعَائِشَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ مَا نَظَرْتُ أَوْ مَا رَأَيْتُ فَرْجَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَطُّ قَالَ أَبُو بَكْرٍ قَالَ أَبُو نُعَيْمٍ عَنْ مَوْلَاةٍ لِعَائِشَةَ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯২২। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি কখনও রাসূলুল্লাহ (ﷺ) এর লজ্জাস্থানের প্রতি তাকাইনি; অথবা তিনি বলেনঃ আমি কখনো দেখিনি।

মহিলাদের মলদ্বারে সঙ্গম করা নিষেধ

بَاب النَّهْيِ عَنْ إِتْيَانِ النِّسَاءِ فِي أَدْبَارِهِنَّ

১৯২৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ الْحَارِثِ بْنِ مُخَلَّدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَا يَنْظُرُ اللهُ عَزَّ وَجَلَّ إِلَى رَجُلٍ جَامَعَ امْرَأَتَهُ فِي دُبُرِهَا

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৯২৩। মুহাম্মাদ ইবন 'আব্দুল মালিক ইবন আবু শাওয়ারিব (রাহঃ)...আবু হুবায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি তার স্ত্রীর মলদ্বারে সঙ্গম করে, আল্লাহ তার দিকে দৃষ্টি দিবেন না।

১৯২৪

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ أَنْبَأَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ عَنْ حَجَّاجِ بْنِ أَرْطَاةَ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ هَرَمِيٍّ عَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ اللهَ لَا يَسْتَحْيِي مِنْ الْحَقِّ ثَلَاثَ مَرَّاتٍ لَا تَأْتُوا النِّسَاءَ فِي أَدْبَارِهِنَّ

বর্ণনাকারী: খুযাইমা ইবনে ছাবিত আনসারী (রাঃ)

১৯২৪। আহমাদ ইবন 'আব্দা (রাহঃ)....খুযায়মা ইবন ছাবিত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ সত্য বলতে লজ্জাবোধ করেন না। কথাটি তিনি তিনবার বললেন। (এরপর বলেনঃ) তোমরা মহিলাদের মলদ্বারে সঙ্গম করোনা।

১৯২৫

حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ وَجَمِيلُ بْنُ الْحَسَنِ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ يَقُولُ كَانَتْ يَهُودُ تَقُولُ مَنْ أَتَى امْرَأَتَهُ فِي قُبُلِهَا مِنْ دُبُرِهَا كَانَ الْوَلَدُ أَحْوَلَ فَأَنْزَلَ اللهُ سُبْحَانَهُ (نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ).

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৯২৫। সাহল ইবন আবু সাহল ও জমীল (ইবন) হাসান (রাহঃ).... জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ইয়াহুদীরা বলতো যে, যে ব্যক্তি পিছন দিক থেকে স্ত্রীর যোনীপথে সঙ্গম করে, এতে তার সন্তান টেরা চক্ষু বিশিষ্ট হয়। এরপর আল্লাহ এই আয়াত নাযিল করেনঃ “তোমাদের মহিলারা তোমাদের জন্য শষ্য ক্ষেত্র। তাই তোমরা তোমাদের শষ্যক্ষেত্রে যে ভাবে ইচ্ছা আস।” (২ঃ ২২৩)।

আযল প্রসঙ্গে

بَاب الْعَزْلِ

১৯২৬

حَدَّثَنَا أَبُو مَرْوَانَ مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ ابْنِ شِهَابٍ حَدَّثَنِي عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ سَأَلَ رَجُلٌ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم عَنْ الْعَزْلِ فَقَالَ أَوَ تَفْعَلُونَ لَا عَلَيْكُمْ أَنْ لَا تَفْعَلُوا فَإِنَّهُ لَيْسَ مِنْ نَسَمَةٍ قَضَى اللهُ لَهَا أَنْ تَكُونَ إِلَّا هِيَ كَائِنَةٌ

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৯২৬। আবু মারওয়ান মুহাম্মাদ ইবন 'উছমান উছমানী (রাহঃ) ….. আবু সা'য়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) -কে আযল সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন তিনি বললেনঃ তোমরা কি এমন করছ? এমন না করলে এতে তোমাদের কোন ক্ষতি নেই। কেননা, যে প্রাণের ব্যাপারে আল্লাহ ফায়সালা করে রেখেছেন যে, সে হবে, সে তো হয়ে থাকবেই।

১৯২৭

حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَقَ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرٍو عَنْ عَطَاءٍ عَنْ جَابِرٍ قَالَ كُنَّا نَعْزِلُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَالْقُرْآنُ يَنْزِلُ

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

১৯২৭। হারুন ইবন ইসহাক হামদানী (রাহঃ).... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সময় 'আযল করতাম অথচ তখন কুরআন নাযিল হচ্ছিল।

আযল প্রসঙ্গ।

بَاب الْعَزْلِ

১৯২৮

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ حَدَّثَنَا إِسْحَقُ بْنُ عِيسَى حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ مُحَرَّرِ بْنِ أَبِي هُرَيْرَةَ عَنْ أَبِيهِ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ ’نَهَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَنْ يُعْزَلَ عَنْ الْحُرَّةِ إِلَّا بِإِذْنِهَا’.

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

১৯২৮। হাসান ইবন 'আলী খাল্লাল (রাহঃ) 'উমর ইবন খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) স্বাধীন স্ত্রীর ক্ষেত্রে তার অনুমতি ব্যতীত 'আয্ল করতে নিষেধ করেছেন।

কোন মহিলাকে তার ফুফী ও তার খালার সাথে একত্রে বিয়ে করা যাবে না

بَاب لَا تُنْكَحُ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا وَلَا عَلَى خَالَتِهَا

১৯২৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَا تُنْكَحُ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا وَلَا عَلَى خَالَتِهَا

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৯২৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বললেনঃ কোন মহিলাকে তার ফুফী ও তার খালার সাথে বিয়ে করা যাবে না।

১৯৩০

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ يَعْقُوبَ بْنِ عُتْبَةَ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنْ نِكَاحَيْنِ أَنْ يَجْمَعَ الرَّجُلُ بَيْنَ الْمَرْأَةِ وَعَمَّتِهَا وَبَيْنَ الْمَرْأَةِ وَخَالَتِهَا

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

১৯৩০। আবু কুরায়ব (রাহঃ).... আবু সা'য়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কে দু'ধরনের বিয়ে থেকে নিষেধ করতে শুনেছি। একটি হচ্ছেঃ কোনো ব্যক্তি কোন মহিলা ও তার ফুফীকে একসাথে বিয়ে করা। দ্বিতীয়টি হলোঃ কোন মহিলাকে তার খালার সাথে একত্রে বিয়ে করা।

১৯৩১

حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّهْشَلِيُّ حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ أَبِي مُوسَى عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا تُنْكَحُ الْمَرْأَةِ عَلَى عَمَّتِهَا وَلَا عَلَى خَالَتِهَا

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

১৯৩১। জুবারা ইবন মুগল্লিস (রাহঃ) .... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেনঃ কোন মহিলাকে তার ফুফীর সাথে অথবা তার খালার সাথে, একত্রে বিয়ে করা যাবে না।

কোন ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিল। এরপর সে অন্য স্বামীর কাছে বিয়ে
বসল। সে তাকে সহবাসের পূর্বেই তালাক দিল। সে তার প্রথম স্বামীর কাছে ফিরে যেতে
পারবে কি?

بَاب الرَّجُلِ يُطَلِّقُ امْرَأَتَهُ ثَلَاثًا فَتَتَزَوَّجُ فَيُطَلِّقُهَا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا أَتَرْجِعُ إِلَى الْأَوَّلِ

১৯৩২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ أَخْبَرَنِي عُرْوَةُ عَنْ عَائِشَةَ أَنَّ امْرَأَةَ رِفَاعَةَ الْقُرَظِيِّ جَاءَتْ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنِّي كُنْتُ عِنْدَ رِفَاعَةَ فَطَلَّقَنِي فَبَتَّ طَلَاقِي فَتَزَوَّجْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ وَإِنَّ مَا مَعَهُ مِثْلُ هُدْبَةِ الثَّوْبِ فَتَبَسَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ أَتُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ لَا حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ وَيَذُوقَ عُسَيْلَتَكِ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৩২। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। রিফা'আ কুরাযীর স্ত্রী রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে এসে বললোঃ আমি রিফা'আহ এর বিবাহে ছিলাম। সে আমাকে তিন তালাক দিল। তারপর আমি 'আব্দুর রহমান ইবন যবীর (রাযিঃ)-কে বিয়ে করলাম। কিন্তু তার কাছে যেন শুধু কাপড়ের সলতেই রয়েছে। তখন নবী (ﷺ) মুছকি হেসে বললেনঃ “তুমি কি রিফা'আর কাছে ফিরে যেতে চাও? তা হবে না, যতক্ষণ না তুমি তার স্বাদ গ্রহণ কর, আর সে তোমার স্বাদ গ্রহণ করে।”

কোন ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিল। এরপর সে অন্য স্বামীর কাছে বিয়ে বসল। সে তাকে সহবাসের পূর্বেই তালাক দিল। সে তার প্রথম স্বামীর কাছে ফিরে যেতে পারবে কি?

بَاب الرَّجُلِ يُطَلِّقُ امْرَأَتَهُ ثَلَاثًا فَتَتَزَوَّجُ فَيُطَلِّقُهَا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا أَتَرْجِعُ إِلَى الْأَوَّلِ

১৯৩৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ قَالَ سَمِعْتُ سَالِمَ بْنَ رَزِينٍ يُحَدِّثُ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الرَّجُلِ تَكُونُ لَهُ الْمَرْأَةُ فَيُطَلِّقُهَا فَيَتَزَوَّجُهَا رَجُلٌ فَيُطَلِّقُهَا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا أَتَرْجِعُ إِلَى الْأَوَّلِ قَالَ لَا حَتَّى يَذُوقَ الْعُسَيْلَةَ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৯৩৩। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ……. ইবন 'উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। (তাঁকে জিজ্ঞাসা করা হলো)ঃ এমন ব্যক্তি, যে তার স্ত্রীকে তালাক দেয়। এরপর অপর এক ব্যক্তি তাকে বিয়ে করে এবং সে সহবাসের পূর্বে তাকে তালাক দেয়; উক্ত স্ত্রী প্রথম স্বামীর কাছে ফিরে যেতে পারবে কি? তিনি বললেনঃ না। যতক্ষণ না সে তার স্বাদ গ্রহণ করে।

হালালকারী এবং যার জন্য হালাল করা[১] হয় তাদের প্রসঙ্গে

بَاب الْمُحَلِّلِ وَالْمُحَلَّلِ لَهُ

১৯৩৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَنْ زَمْعَةَ بْنِ صَالِحٍ عَنْ سَلَمَةَ بْنِ وَهْرَامَ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَعَنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْمُحَلِّلَ وَالْمُحَلَّلَ لَهُ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৯৩৪। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) .... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) হালালকারী এবং যার জন্য হালাল করা হয়, উভয়কে লা'নত করেছেন।

[১] তিন তালাক প্রাপ্ত মহিলাকে, তার তালাকদাতা স্বামীর জন্য হালাল হওয়ার উদ্দেশ্যে যে ব্যক্তি তাকে বিয়ে করে, তাকে মুহাল্‌লিল (হালালকারী) বলা হয়। আর যার জন্য হালাল হওয়ার উদ্দেশ্যে এ ধরনের বিয়ে সম্পাদিত হয়। তাকে মুহাল্লাল-লাহু বলা হয়।

হালালকারী এবং যার জন্য হালাল করা হয় তাদের প্রসঙ্গে

بَاب الْمُحَلِّلِ وَالْمُحَلَّلِ لَهُ

১৯৩৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ الْبَخْتَرِيِّ الْوَاسِطِيُّ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ ابْنِ عَوْنٍ وَمُجالِدٌ عَنْ الشَّعْبِيِّ عَنْ الْحَارِثِ عَنْ عَلِيٍّ قَالَ لَعَنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْمُحَلِّلَ وَالْمُحَلَّلَ لَهُ

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৯৩৫। মুহাম্মাদ ইবন ইসমাঈল ইবন বখ্তরী ওয়াসিতী (রাহঃ).... 'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) হালালকারী এবং যার জন্য হালার করা হয়, (উভয়কে) লা'নত করেছেন।

১৯৩৬

حَدَّثَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ بْنِ صَالِحٍ الْمِصْرِيُّ حَدَّثَنَا أَبِي قَالَ سَمِعْتُ اللَّيْثَ بْنَ سَعْدٍ يَقُولُ قَالَ لِي أَبُو مُصْعَبٍ مِشْرَحُ بْنُ هَاعَانَ قَالَ عُقْبَةُ بْنُ عَامِرٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَلَا أُخْبِرُكُمْ بِالتَّيْسِ الْمُسْتَعَارِ قَالُوا بَلَى يَا رَسُولَ اللهِ قَالَ هُوَ الْمُحَلِّلُ لَعَنَ اللهُ الْمُحَلِّلَ وَالْمُحَلَّلَ لَهُ

বর্ণনাকারী: হযরত উকবা ইবন আমির রাযি.

১৯৩৬। ইয়াহইয়া ইবন উছমান ইবন সালিহ মিসরী (রাহঃ) ….. উকবা ইবন আমির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি তোমাদের ভাড়াটে-পাঠার ব্যাপারে খবর দেব নাকি? তারা বললোঃ হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ (ﷺ) । তিনি বলেনঃ সে হলো হালালকারী। আল্লাহ হালালকারী এবং যার জন্য হালার করা হয়, উভয়কে লা'নত করেছেন।

বংশীয় সম্পর্কের দরুণ যারা হারাম হয়, দুধ পানের কারণেও তারা হারাম হয়

بَاب يَحْرُمُ مِنْ الرَّضَاعِ مَا يَحْرُمُ مِنْ النَّسَبِ

১৯৩৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ عَنْ حَجَّاجٍ عَنْ الْحَكَمِ عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَحْرُمُ مِنْ الرَّضَاعِ مَا يَحْرُمُ مِنْ النَّسَبِ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৩৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বংশীয় সম্পর্কের দরুণ যারা হারাম হয়, দুধ পানের কারণেও তারা হারাম হয়।

১৯৩৮

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ وَأَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ قَالَا حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أُرِيدَ عَلَى بِنْتِ حَمْزَةَ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ إِنَّهَا ابْنَةُ أَخِي مِنْ الرَّضَاعَةِ وَإِنَّهُ يَحْرُمُ مِنْ الرَّضَاعَةِ مَا يَحْرُمُ مِنْ النَّسَبِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৯৩৮। হুমায়দ ইবন মাস্‌'আদাহ ও আবু বকর ইবন খাল্লাদ (রাহঃ) ……… ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) -এর সাথে হামযা ইবন আব্দুল মুত্তালিব (রাহঃ) এর মেয়ের বিয়ের প্রস্তাব দেয়া হয়েছিল। তখন তিনি (ﷺ) বললেনঃ সে তো আমার দুধ ভাইয়ের কন্যা । আর দুধ সম্পর্কের দরুণ কোন মহিলা এমনই হারাম হয়ে থাকে, যেমন বংশ সম্পর্কের দ্বারা হারাম হয়।

১৯৩৯
- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَنَّ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ حَدَّثَتْهُ أَنَّ أُمَّ حَبِيبَةَ حَدَّثَتْهَا أَنَّهَا قَالَتْ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم انْكِحْ أُخْتِي عَزَّةَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَتُحِبِّينَ ذَلِكِ قَالَتْ نَعَمْ يَا رَسُولَ اللهِ فَلَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ وَأَحَقُّ مَنْ شَرِكَنِي فِي خَيْرٍ أُخْتِي قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَإِنَّ ذَلِكَ لَا يَحِلُّ لِي قَالَتْ فَإِنَّا نَتَحَدَّثُ أَنَّكَ تُرِيدُ أَنْ تَنْكِحَ دُرَّةَ بِنْتَ أَبِي سَلَمَةَ فَقَالَ بِنْتَ أُمِّ سَلَمَةَ قَالَتْ نَعَمْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَإِنَّهَا لَوْ لَمْ تَكُنْ رَبِيبَتِي فِي حَجْرِي مَا حَلَّتْ لِي إِنَّهَا لَابْنَةُ أَخِي مِنْ الرَّضَاعَةِ أَرْضَعَتْنِي وَأَبَاهَا ثُوَيْبَةُ فَلَا تَعْرِضْنَ عَلَيَّ أَخَوَاتِكُنَّ وَلَا بَنَاتِكُنَّ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ عَنْ أُمِّ حَبِيبَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ.

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে হাবীবা (রাঃ)

১৯৩৯। মুহাম্মাদ ইবন রুম্‌হ (রাহঃ) উম্মু হাবীবা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলেনঃ আপনি আমার বোন 'আযযাহকে বিয়ে করুন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি কি তা পছন্দ কর? সে বললঃ হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আর আমি তো আপনার জন্য একাই নই। কল্যাণ লাভে আমার সঙ্গে শরীক হওয়ার ব্যাপারে, আমার বোন অধিক হকদার। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এতো আমার জন্য হালাল নয়। তিনি বললেনঃ আমরা তো পরস্পর আলোচনা শুনেছি যে, আপনি আবু সালামা (রাযিঃ) এর কন্যা 'দূররাকে বিয়ে করতে চাচ্ছেন। তখন তিনি বললেনঃ উম্মূ সালামা-এর কন্যা? উম্মু হাবীবা (রাযিঃ) বললেনঃ হ্যাঁ। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ সে যদি আমার প্রতিপালনে আমার স্ত্রীর পূর্ব স্বামীর কন্যা নাও হতো, তবুও সে আমার জন্য হালাল হতো না। কেননা, সে আমার দুধ ভাইয়ের কন্যা। সুয়ায়বা (রাযিঃ) আমাকে এবং তাঁর পিতাকে দুধ পান করিয়েছে। তাই তোমরা তোমাদের বোন ও মেয়েদের আমার কাছে পেশ করবে না।

আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ......... উম্মে হাবীবা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণিত আছে।

এক ঢোক অথবা দুই ঢোক দুধ পানে হুরমত সাব্যস্ত হয় না

بَاب لَا تُحَرِّمُ الْمَصَّةُ وَلَا الْمَصَّتَانِ

১৯৪০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا ابْنُ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الْخَلِيلِ عَنْ عَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ أَنَّ أُمَّ الْفَضْلِ حَدَّثَتْهُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ لَا تُحَرِّمُ الرَّضْعَةُ وَلَا الرَّضْعَتَانِ أَوْ الْمَصَّةُ وَالْمَصَّتَانِ

বর্ণনাকারী: উম্মুল ফযল লুবাবা (রাঃ)

১৯৪০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).....উম্ম ফয্ল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এক ঢোক বা দুই ঢোক দুধ পানে হুরমত সাব্যস্ত হয় না।

১৯৪১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ خِدَاشٍ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ عَنْ أَيُّوبَ عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَا تُحَرِّمُ الْمَصَّةُ وَالْمَصَّتَانِ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৪১। মুহাম্মাদ ইবন খাদীশ (রাহঃ) …… 'আয়েশা নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক ঢোক বা
দুই ঢোক দুধপানে হুরমত সাব্যস্ত হয় না।
১৯৪২

- حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ كَانَ فِيمَا أَنْزَلَ اللهُ مِنْ الْقُرْآنِ ثُمَّ سَقَطَ لَا يُحَرِّمُ إِلَّا عَشْرُ رَضَعَاتٍ أَوْ خَمْسٌ مَعْلُومَاتٌ.

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৪২। 'আব্দুল ওয়ারিছ ইবন আব্দুস সামাদ ইবন আব্দুল ওয়ারিছ (রাহঃ)......... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, প্রথম দিকে কুরআনে এই বিধান ছিল, যা পরে রহিত হয়ে গেছে। তা হলোঃ দশ ঢোক অথবা পাঁচ ঢোক দুধ পানে হুরমত সাব্যস্ত হয় না।

বয়স্কা লোকের দুধপান

بَاب رِضَاعِ الْكَبِيرِ

১৯৪৩

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ جَاءَتْ سَهْلَةُ بِنْتُ سُهَيْلٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللهِ إِنِّي أَرَى فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ الْكَرَاهِيَةَ مِنْ دُخُولِ سَالِمٍ عَلَيَّ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَرْضِعِيهِ قَالَتْ كَيْفَ أُرْضِعُهُ وَهُوَ رَجُلٌ كَبِيرٌ فَتَبَسَّمَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَقَالَ قَدْ عَلِمْتُ أَنَّهُ رَجُلٌ كَبِيرٌ فَفَعَلَتْ فَأَتَتْ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ مَا رَأَيْتُ فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ شَيْئًا أَكْرَهُهُ بَعْدُ وَكَانَ شَهِدَ بَدْرًا

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৪৩। হিশাম ইবন 'আম্মার (রাহঃ).... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সাহলা বিনত সুহায়ল নবী (ﷺ) -এর নিকট এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমার নিকট সালিমের যাতায়াতের কারণে আমি (আমার স্বামী) আবু হুযায়ফার চেহারায় অপছন্দের ভাব দেখতে পাচ্ছি। তখন নবী (ﷺ) বললেনঃ তাকে তুমি দুধ পান করিয়ে দাও। সে বললোঃ আমি তাকে কিভাবে দুধপান করাব, সে যে বয়স্ক পুরুষ? তখন রাসূলুল্লাহ (ﷺ) মুচকি হেসে বললেনঃ আমিও তো জানি যে, সে বয়স্ক পুরুষ। এরপর সে তাই করল। এরপর সে নবী (ﷺ)-এর নিকট এসে বললোঃ দুধ পান করানোর পর, আবু হুযাফার চেহারায় কোন অপসন্দের ভাষা আমি দেখতে পাইনি। আর তিনি বদর যুদ্ধে শরীক ছিলেন।

১৯৪৪

حَدَّثَنَا أَبُو سَلَمَةَ يَحْيَى بْنُ خَلَفٍ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ و عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ لَقَدْ نَزَلَتْ آيَةُ الرَّجْمِ وَرَضَاعَةُ الْكَبِيرِ عَشْرًا وَلَقَدْ كَانَ فِي صَحِيفَةٍ تَحْتَ سَرِيرِي فَلَمَّا مَاتَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَتَشَاغَلْنَا بِمَوْتِهِ دَخَلَ دَاجِنٌ فَأَكَلَهَا.

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৪৪। আবু সালামা ইয়াহইয়া ইবন খালাফ (রাহঃ) .....'আয়েশা সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্কা লোকেরও দশ ঢোক দুধ পান করার বর্ণনা একটি সহীফায় (লিখিতভাবে ) আমার খাটের নীচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ (ﷺ) ইন্তিকাল করেন এবং আমরা তাঁর ইন্তিকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে।

মুদ্দত শেষ হওয়ার পর দুধপান নেই

بَاب لَا رَضَاعَ بَعْدَ فِصَالٍ

১৯৪৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ عَنْ أَبِيهِ عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا رَجُلٌ فَقَالَ مَنْ هَذَا قَالَتْ هَذَا أَخِي قَالَ انْظُرُوا مَنْ تُدْخِلْنَ عَلَيْكُنَّ فَإِنَّ الرَّضَاعَةَ مِنْ الْمَجَاعَةِ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৪৫। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। একদিন রাসূলুল্লাহ (ﷺ) 'আয়েশা (রাযিঃ)-এর কাছে আসেন। এ সময় তাঁর নিকট এক ব্যক্তি উপস্থিত ছিল। তিনি জিজ্ঞাসা করলেনঃ এ ব্যক্তি কে? 'আয়েশা (রাযিঃ) বললেনঃ এ আমার ভাই। তিনি বললেনঃ তোমরা ভালভাবে লক্ষ্য রাখবে যে, কাকে তোমরা তোমাদের কাছে আসতে দিচ্ছ। কেননা, দুধপান সেটাই গ্রহণযোগ্য, যা ক্ষুধা নিবারণ করে। (যা দুধ পানের মুদ্দতে হয়।)

১৯৪৬

حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ أَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ عَنْ أَبِي الْأَسْوَدِ عَنْ عُرْوَةَ عَنْ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ ’لَا رَضَاعَ إِلَّا مَا فَتَقَ الْأَمْعَاءَ’.

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে যুবায়র (রাঃ)

১৯৪৬। হারমালাহ ইবন হইয়াহইয়া (রাহঃ)...আব্দুল্লাহ ইবন যুবায়র (রাযিঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দুধপান সেটাই গ্রহণযোগ্য, যা নাভিভুঁড়ি ভেদ করে (পাকস্থলীতে পৌঁছে) যায়।

১৯৪৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ لَهِيعَةَ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ وَعُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي أَبُو عُبَيْدَةَ بْنُ عَبْدِ اللهِ بْنِ زَمْعَةَ عَنْ أُمِّهِ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّ أَزْوَاجَ النَّبِيِّ صلى الله عليه وسلم كُلَّهُنَّ خَالَفْنَ عَائِشَةَ وَأَبَيْنَ أَنْ يَدْخُلَ عَلَيْهِنَّ أَحَدٌ بِمِثْلِ رَضَاعَةِ سَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ وَقُلْنَ وَمَا يُدْرِينَا لَعَلَّ ذَلِكَ كَانَتْ رُخْصَةً لِسَالِمٍ وَحْدَهُ.

বর্ণনাকারী: যায়নাব বিনতে আবু সালামা (রাঃ)

১৯৪৭। মুহাম্মাদ ইবন রুমহ মিসূরী (রাহঃ).... যয়নব বিনত আবু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর সকল সহধর্মিনী 'আইশা (রাযিঃ)-এর সঙ্গে ভিন্নমত পোষণ করেন এবং আবু হুযায়ফা (রাযিঃ)-এর আযাদককৃত গোলাম সালিম (রাযিঃ)-এর বয়স্ক অবস্থায় দুধপানে হুরমত সাব্যস্ত হওয়ার সুবাদে, তাঁদের কাছে এ ধরনের কেউ আসুক এ ব্যাপারে তাঁরা সম্মত হয়নি। আর তাঁরা বলেনঃ আমাদের কে জানে? এটি হয়ত শুধুমাত্র সালিম (রাযিঃ)-এর বেলায় প্রযোজ্য ছিল।

দুধ সম্পর্কের প্রতিক্রিয়া পুরুষের উপর বর্তায়

بَاب لَبَنِ الْفَحْلِ

১৯৪৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ أَتَانِي عَمِّي مِنْ الرَّضَاعَةِ أَفْلَحُ بْنُ أَبِي قُعَيْسٍ يَسْتَأْذِنُ عَلَيَّ بَعْدَ مَا ضُرِبَ الْحِجَابُ فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ حَتَّى دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّهُ عَمُّكِ فَأْذَنِي لَهُ فَقُلْتُ إِنَّمَا أَرْضَعَتْنِي الْمَرْأَةُ وَلَمْ يُرْضِعْنِي الرَّجُلُ قَالَ تَرِبَتْ يَدَاكِ أَوْ يَمِينُكِ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৪৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ) .... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার দুধ সম্পৰ্কীয় চাচা আফলাহ ইবন আবু কু'য়ায়স পর্দার বিধান নাযিল হওয়ার পর, একবার আমার কাছে চাইলেন। কিন্তু আমি তাকে আসার অনুমতি দিতে অস্বীকার করলাম। অবশেষে নবী (ﷺ) আমার নিকট এসে বললেনঃ সে তো তোমার চাচা, তাকে আসতে অনুমতি দাও। তখন আমি বললামঃ আমাকে তো মহিলা দুধ পান করিয়েছে, পুরুষ তো দুধ পান করায়নি? তিনি বললেন, তোমার উভয় হাত, অথবা বললেনঃ তোমার ডান হাত, ধুলায় ধুসরিত হোক।

১৯৪৯

- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ جَاءَ عَمِّي مِنْ الرَّضَاعَةِ يَسْتَأْذِنُ عَلَيَّ فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَلْيَلِجْ عَلَيْكِ عَمُّكِ فَقُلْتُ إِنَّمَا أَرْضَعَتْنِي الْمَرْأَةُ وَلَمْ يُرْضِعْنِي الرَّجُلُ قَالَ إِنَّهُ عَمُّكِ فَلْيَلِجْ عَلَيْكِ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৪৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার দূর সম্পর্কীয় চাচা একবার আমার কাছে আসার অনুমতি চাইলেন। কিন্তু আমি তাকে অনুমতি দিতে অস্বীকার করলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমার চাচা যেন তোমার কাছে আসে। আমি বললামঃ আমাকে তো দুধ পান করিয়েছে মহিলা, পুরুষটি তো দুধ পান করায়নি। তিনি আবার বললেনঃ সে তো তোমার চাচা। তাই সে যেন তোমার কাছে আসে।

কারো বিবাহে দুই বোন থাকাবস্থায় সে ইসলাম গ্রহণ করলে

بَاب الرَّجُلِ يُسْلِمُ وَعِنْدَهُ أُخْتَانِ

১৯৫০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ عَنْ إِسْحَقَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي فَرْوَةَ عَنْ أَبِي وَهْبٍ الْجَيْشَانِيِّ عَنْ أَبِي خِرَاشٍ الرُّعَيْنِيِّ عَنْ الدَّيْلَمِيِّ قَالَ قَدِمْتُ عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَعِنْدِي أُخْتَانِ تَزَوَّجْتُهُمَا فِي الْجَاهِلِيَّةِ فَقَال إِذَا رَجَعْتَ فَطَلِّقْ إِحْدَاهُمَا

বর্ণনাকারী: ফায়রূয দায়লামী (রাঃ)

১৯৫০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... দায়লামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট হাযির হলাম। তখন দু'বোন এক সাথে আমার বিবাহে ছিল, যাদের আমি জাহিলী যুগে বিয়ে করেছিলাম। তিনি বললেনঃ যখন তুমি ফিরে এসেছ, তখন তাদের একজনকে তালাক দিয়ে দাও।

১৯৫১

حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ عَنْ أَبِي وَهْبٍ الْجَيْشَانِيِّ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ الضَّحَّاكَ بْنَ فَيْرُوزَ الدَّيْلَمِيَّ يُحَدِّثُ عَنْ أَبِيهِ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللهِ إِنِّي أَسْلَمْتُ وَتَحْتِي أُخْتَانِ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لِي طَلِّقْ أَيَّتَهُمَا شِئْتَ

বর্ণনাকারী: ফায়রূয দায়লামী (রাঃ)

১৯৫১। ইউনুস ইবন 'আব্দুল 'আলা (রাহঃ).... ফীরোয দায়লামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-এর নিকট এসে বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আমি তো ইসলাম কবুল করেছি, আর আমার বিবাহে দু'টি বোন রয়েছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ এদের মধ্যে যাকে ইচ্ছা একজনকে তালাক দিয়ে দাও।

চার জনের অধিক স্ত্রী থাকাবস্থায় ইসলাম কবুল করলে

بَاب الرَّجُلِ يُسْلِمُ وَعِنْدَهُ أَكْثَرُ مِنْ أَرْبَعِ نِسْوَةٍ

১৯৫২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ ابْنِ أَبِي لَيْلَى عَنْ حُمَيْضَةَ بِنْتِ الشَّمَرْدَلِ عَنْ قَيْسِ بْنِ الْحَارِثِ قَالَ أَسْلَمْتُ وَعِنْدِي ثَمَانِ نِسْوَةٍ فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ ذَلِكَ لَهُ فَقَالَ اخْتَرْ مِنْهُنَّ أَرْبَعًا

বর্ণনাকারী: বিবিধ

১৯৫২। আহমদ ইবন ইবরাহীম দাওরকী (রাহঃ) ….. কায়স ইবন হারিছ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি যখন ইসলাম গ্রহণ করি, তখন আমার আটজন স্ত্রী ছিল। আমি নবী (ﷺ) এর কাছে এসে বিষয়টি তাঁকে বললাম। তখন তিনি বললেনঃ তাদের মধ্য থেকে তুমি চার জনকে পছন্দ করে রেখে দাও।

১৯৫৩

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ أَسْلَمَ غَيْلَانُ بْنُ سَلَمَةَ وَتَحْتَهُ عَشْرُ نِسْوَةٍ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم خُذْ مِنْهُنَّ أَرْبَعًا

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৯৫৩। ইয়াহইয়া ইবন হাকীম (রাহঃ) .... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ গায়লান ইবন সালামা যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার দশজন স্ত্রী ছিল। নবী (ﷺ) তাকে বললেনঃ তুমি তাদের মধ্য থেকে চারজনকে রেখে দাও।

বিবাহের শর্ত

بَاب الشَّرْطِ فِي النِّكَاحِ

১৯৫৪

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبْدِ اللهِ وَمُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ قَالَا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ مَرْثَدِ بْنِ عَبْدِ اللهِ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ’إِنَّ أَحَقَّ الشَّرْطِ أَنْ يُوفَى بِهِ مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُوجَ’.

বর্ণনাকারী: হযরত উকবা ইবন আমির রাযি.

১৯৫৪। 'আমর ইবন 'আব্দুল্লাহ ও মুহাম্মাদ ইবন ঈসমায়ীল (রাযিঃ)....উকবা ইবন 'আমির (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে শর্ত পূরণ অধিক যুক্তিযুক্ত তা হচ্ছে, যার বিনিময়ে তোমরা লজ্জাস্থান হালাল করেছ।

১৯৫৫

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَا كَانَ مِنْ صَدَاقٍ أَوْ حِبَاءٍ أَوْ هِبَةٍ قَبْلَ عِصْمَةِ النِّكَاحِ فَهُوَ لَهَا وَمَا كَانَ بَعْدَ عِصْمَةِ النِّكَاحِ فَهُوَ لِمَنْ أُعْطِيَهُ أَوْ حُبِيَ وَأَحَقُّ مَا يُكْرَمُ الرَّجُلُ بِهِ ابْنَتُهُ أَوْ أُخْتُهُ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৯৫৫। আবু কুরায়ব (রাযিঃ) .......'আমর ইবন শু'আয়ব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বিয়ের মাহর, বিবাহপূর্ব হাদিয়া ও দান স্ত্রীর হক বলে গণ্য হবে। আর বিবাহের পরে দেয় বস্তুসমূহ সেই পাবে, যাকে তা দান বা প্রদান করা হয়। আর মেয়ে অথবা বোনের খাতিরেইতো মানুষ বেশী সম্মানের পাত্র বিবেচিত হয়ে থাকে।

যে ব্যক্তি নিজের দাসীকে আযাদ করে এবং পরে তাকে বিয়ে করে

بَاب الرَّجُلِ يُعْتِقُ أَمَتَهُ ثُمَّ يَتَزَوَّجُهَا

১৯৫৬
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ سَعِيدٍ أَبُو سَعِيدٍ الْأَشَجُّ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ صَالِحِ بْنِ صَالِحِ بْنِ حَيٍّ عَنْ الشَّعْبِيِّ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ’مَنْ كَانَتْ لَهُ جَارِيَةٌ فَأَدَّبَهَا فَأَحْسَنَ أَدَبَهَا وَعَلَّمَهَا فَأَحْسَنَ تَعْلِيمَهَا ثُمَّ أَعْتَقَهَا وَتَزَوَّجَهَا فَلَهُ أَجْرَانِ وَأَيُّمَا رَجُلٍ مِنْ أَهْلِ الْكِتَابِ آمَنَ بِنَبِيِّهِ وَآمَنَ بِمُحَمَّدٍ فَلَهُ أَجْرَانِ وَأَيُّمَا عَبْدٍ مَمْلُوكٍ أَدَّى حَقَّ اللهِ عَلَيْهِ وَحَقَّ مَوَالِيهِ فَلَهُ أَجْرَانِ
قَالَ صَالِحٌ قَالَ الشَّعْبِيُّ قَدْ أَعْطَيْتُكَهَا بِغَيْرِ شَيْءٍ إِنْ كَانَ الرَّاكِبُ لَيَرْكَبُ فِيمَا دُونَهَا إِلَى الْمَدِينَةِ

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

১৯৫৬। 'আব্দুল্লাহ ইবন সা'য়ীদ আবু সা'য়ীদ আশজা' (রাহঃ) আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কারো যদি কোন দাসী থাকে, আর সে তাকে উত্তমরূপে শিক্ষা-দীক্ষা দেয় ও আযাদ করে তাকে বিয়ে করে নেয়, তার জন্য রয়েছে দু'টি পুরস্কার। আর আহল কিতাবের কোন ব্যক্তি যদি তার নবীর প্রতি ঈমান আনে এবং পরে মুহাম্মাদ (ﷺ)-এর প্রতি ঈমান আনে, তবে তার জন্যও রয়েছে দু'টি পুরষ্কার। তদ্রূপ কোন ক্রীতদাস যখন আল্লাহর হক ও তার মনিবের হক আদায় করে, তার জন্য রয়েছে দুটি পুরষ্কার। রাবী সালিহ বলেনঃ শা'বী বলেছেন যে, আমি তোমাকে এ হাদীসটি জানিয়ে দিলাম তোমার কোন শ্রম ছাড়াই। অথচ এর চেয়ে কম গুরুত্বপূর্ণ একটি হাদীসের জন্য অনেকেই মদীনা পর্যন্ত সফর করতে বাধ্য হত।

১৯৫৭

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا ثَابِتٌ وَعَبْدُ الْعَزِيزِ عَنْ أَنَسٍ قَالَ صَارَتْ صَفِيَّةُ لِدِحْيَةَ الْكَلْبِيِّ ثُمَّ صَارَتْ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم بَعْدُ فَتَزَوَّجَهَا وَجَعَلَ عِتْقَهَا صَدَاقَهَا قَالَ حَمَّادٌ فَقَالَ عَبْدُ الْعَزِيزِ لِثَابِتٍ يَا أَبَا مُحَمَّدٍ أَنْتَ سَأَلْتَ أَنَسًا مَا أَمْهَرَهَا قَالَ أَمْهَرَهَا نَفْسَهَا

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

১৯৫৭। আহমদ ইবন 'আব্দা (রাহঃ).... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সফিয়্যা (রাযিঃ) প্রথমে দিহয়া কালবীর (রাযিঃ)-এর ভাগে পড়ে ছিলেন। পরে তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিয়ন্ত্রণে আসেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) তাকে বিয়ে করে নিলেন এবং তার আযাদ করণকেই তার মাহর সাব্যস্ত করলেন।
রাবী হাম্মাদ বলেনঃ 'আব্দুল 'আযীয় ছাবিত বললেন, “হে আবু মুহাম্মাদ! আপনি কি আনাস (রাযিঃ) কে জিজ্ঞাসা করেছিলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সফিয়্যা (রাযিঃ)-কে কি মাহর দিয়েছিলেন?" আনাস (রাযিঃ) বললেনঃ তার দাসত্ব মুক্তিই তাঁর মাহর ছিল।
১৯৫৮

حَدَّثَنَا حُبَيْشُ بْنُ مُبَشِّرٍ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ عِكْرِمَةَ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَعْتَقَ صَفِيَّةَ وَجَعَلَ عِتْقَهَا صَدَاقَهَا وَتَزَوَّجَهَا

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৫৮। হুবায়শ ইবন মুবাশ্বির (রাহঃ)....'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) সফিয়্যা (রাযিঃ)-কে আযাদ করেছিলেন এবং তাঁর দাসত্ব মুক্তিকেই তার মাহর নির্ধারণ করে তাকে বিয়ে করেছিলেন।

মনিবের অনুমতি ব্যতীত গোলামের বিবাহ করা

بَاب تَزْوِيجِ الْعَبْدِ بِغَيْرِ إِذْنِ سَيِّدِهِ

১৯৫৯

حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ عَبْدِ الْوَاحِدِ عَنْ عَبْدِ اللهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا تَزَوَّجَ الْعَبْدُ بِغَيْرِ إِذْنِ سَيِّدِهِ كَانَ عَاهِرًا

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৯৫৯। আযহার ইবন মারওয়ান (রাহঃ).......ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ গোলাম যখন তার মনিবের অনুমতি ছাড়া বিয়ে করে, তখন সে ব্যভিচারী হিসেবে গণ্য হয়।

১৯৬০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى وَصَالِحُ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَا حَدَّثَنَا أَبُو غَسَّانَ مَالِكُ بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا مَنْدَلٌ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَيُّمَا عَبْدٍ تَزَوَّجَ بِغَيْرِ إِذْنِ مَوَالِيهِ فَهُوَ زَانٍ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৯৬০। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া ও সালিহ ইবন মুহাম্মাদ ইবন ইয়াহইয়া ইবন সায়ীদ (রাহঃ).....ইবন' উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে গোলাম তার মনিবের অনুমতি ছাড়া বিয়ে করে, সে হয় ব্যভিচারী।

মুত'আ বিবাহ নিষেধ

بَاب النَّهْيِ عَنْ نِكَاحِ الْمُتْعَةِ

১৯৬১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَبْدِ اللهِ وَالْحَسَنِ ابْنَيْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ عَنْ أَبِيهِمَا عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ مُتْعَةِ النِّسَاءِ يَوْمَ خَيْبَرَ وَعَنْ لُحُومِ الْحُمُرِ الْإِنْسِيَّةِ

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

১৯৬১। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)......আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলূলাল্লাহ (ﷺ) খায়বার বিজয়ের দিন, মহিলাদের সাথে মুত'আ বিবাহ থেকে এবং গৃহপালিত গাধার গোশত ভক্ষণ করা থেকে নিষেধ করেছেন।

১৯৬২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عُمَرَ عَنْ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ عَنْ أَبِيهِ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ فَقَالُوا يَا رَسُولَ اللهِ إِنَّ الْعُزْبَةَ قَدْ اشْتَدَّتْ عَلَيْنَا قَالَ فَاسْتَمْتِعُوا مِنْ هَذِهِ النِّسَاءِ فَأَتَيْنَاهُنَّ فَأَبَيْنَ أَنْ يَنْكِحْنَنَا إِلَّا أَنْ نَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُنَّ أَجَلًا فَذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ اجْعَلُوا بَيْنَكُمْ وَبَيْنَهُنَّ أَجَلًا فَخَرَجْتُ أَنَا وَابْنُ عَمٍّ لِي مَعَهُ بُرْدٌ وَمَعِي بُرْدٌ وَبُرْدُهُ أَجْوَدُ مِنْ بُرْدِي وَأَنَا أَشَبُّ مِنْهُ فَأَتَيْنَا عَلَى امْرَأَةٍ فَقَالَتْ بُرْدٌ كَبُرْدٍ فَتَزَوَّجْتُهَا فَمَكَثْتُ عِنْدَهَا تِلْكَ اللَّيْلَةَ ثُمَّ غَدَوْتُ وَرَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَائِمٌ بَيْنَ الرُّكْنِ وَالْبَابِ وَهُوَ يَقُولُ أَيُّهَا النَّاسُ إِنِّي قَدْ كُنْتُ أَذِنْتُ لَكُمْ فِي الِاسْتِمْتَاعِ أَلَا وَإِنَّ اللهَ قَدْ حَرَّمَهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ فَمَنْ كَانَ عِنْدَهُ مِنْهُنَّ شَيْءٌ فَلْيُخْلِ سَبِيلَهَا وَلَا تَأْخُذُوا مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا

বর্ণনাকারী: হযরত সাবরাহ ইবন্ মা'বাদ রাযি.

১৯৬২ আবু বকর ইবন আবু শায়বাহ (রাহঃ)....সাবরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ -এর সাথে বিদায় হজ্জে বের হলাম। তখন সাহাবীগণ বললেনঃ ইয়া রাসূলাল্লাহ স্ত্রীহীন অবস্থায় থাকা আমাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে। তিনি বললেনঃ তবে তোমরা এসব মহিলাদের থেকে সাময়িকভাবে উপকৃত হও। আমরা তখন তাদের কাছে পৌঁছলাম, কিন্তু তারা আমাদের এবং তাদের মাঝে নির্দিষ্ট সময় নির্ধারণ ব্যতীত, আমাদের সঙ্গে বিবাহ করতে অস্বীকার করলো। সাহাবীগণ ব্যাপারটি রাসূলূল্লাহ এর কাছে উল্লেখ করেন। তখন তিনি বললেনঃ তাহলে তোমাদের ও তাদের মাঝে মেয়াদ নির্দিষ্ট করে নাও। এরপর আমি ও আমার এক চাচাত ভাই (এই উদ্দেশ্যে) বের হলাম। তার সাথে একটি চাদর ছিল এবং আমার সাথেও একটি চাদর ছিল। তার চাদরটি ছিল বেশী সুন্দর আমার চাদর থেকে আর আমি ছিলাম তার চাইতে অধিক যুবক।

আমরা দু'জন এক মহিলার কাছে আসলাম। সে বললোঃ চাদর দু'টিতো একই রকমের। এরপর আমি তাকে বিয়ে করে নিলাম এবং তার কাছেই ঐ রাত কাটালাম। সকালে আমি ফিরে আসলাম। তখন রাসূলুল্লাহ কা'বা ঘরের দরওয়াজা ও রুকনের মাঝে দাঁড়িয়ে বলছিলেনঃ হে লোক সকল! আমি তো তোমাদের মুত'আ বিয়ের অনুমতি দিয়েছিলাম। এখন তোমরা শুনে নাও যে, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই বিয়েকে হারাম করেছেন। তাই তোমাদের কারো কাছে যদি এ ধরনের কোন মহিলা থাকে; তাহলে সে যেন তাকে ছেড়ে দেয়, আর তোমরা তাদের যা কিছু দিয়েছ, তা থেকে কিছুই ফেরত নেবে না।
১৯৬৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلَانِيُّ حَدَّثَنَا الْفِرْيَابِيُّ عَنْ أَبَانَ بْنِ أَبِي حَازِمٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ لَمَّا وَلِيَ عُمَرُ بْنُ الْخَطَّابِ خَطَبَ النَّاسَ فَقَالَ إِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَذِنَ لَنَا فِي الْمُتْعَةِ ثَلَاثًا ثُمَّ حَرَّمَهَا وَاللهِ لَا أَعْلَمُ أَحَدًا يَتَمَتَّعُ وَهُوَ مُحْصَنٌ إِلَّا رَجَمْتُهُ بِالْحِجَارَةِ إِلَّا أَنْ يَأْتِيَنِي بِأَرْبَعَةٍ يَشْهَدُونَ أَنَّ رَسُولَ اللهِ أَحَلَّهَا بَعْدَ إِذْ حَرَّمَهَا

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৯৬৩। মুহাম্মাদ ইবন খালাফ 'আসকালানী (রাহঃ).... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) যখন খলীফা হন, তখন তিনি লোকদের সামনে ভাষণ দিতে গিয়ে বলেনঃ রাসূলুল্লাহ আমাদের মাত্র তিন দিন মুতআ বিয়ের অনুমতি দিয়েছিলেন। এরপর তিনি তা হারাম ঘোষণা করেন। আল্লাহর কসম! আমি যদি কোন বিবাহিত পুরুষের ব্যাপারে জানতে পারি যে, সে মুত’আ বিয়ে করে, তবে আমি প্রস্তরাঘাতে তাকে মৃত্যুদণ্ড দেব। তবে যদি সে চারজন লোক আমার কাছে উপস্থিত করতে পারে, যারা এ মর্মে সাক্ষ্য দিবে যে, রাসূলুল্লাহ মু'আ বিয়েকে হারাম ঘোষণার পর, আবার হালাল সাব্যস্ত করেছিলেন।

মুহরিম ব্যক্তির বিবাহ

بَاب الْمُحْرِمِ يَتَزَوَّجُ

১৯৬৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ حَدَّثَنَا أَبُو فَزَارَةَ عَنْ يَزِيدَ بْنِ الْأَصَمِّ حَدَّثَتْنِي مَيْمُونَةُ بِنْتُ الْحَارِثِ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم تَزَوَّجَهَا وَهُوَ حَلَالٌ قَالَ وَكَانَتْ خَالَتِي وَخَالَةَ ابْنِ عَبَّاسٍ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত মাইমুনা (রাঃ)

১৯৬৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....মায়মুনা বিনত হারিছ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে হালাল (ইহরাম বিহীন) অবস্থায় বিয়ে করেছিলেন। রাবী ইয়াযিদ ইবন আসম বলেনঃ মায়মুনা আমার ও ইবন 'আব্বাস (রাযিঃ)-এর খালা ছিলেন।

১৯৬৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيِّ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنْ أَبِيّ صلى الله عليه وسلم نَكَحَ وَهُوَ مُحْرِمٍ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৯৬৫। আবু বকর ইবন খাল্লাদ (রাহঃ).... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) ইহরাম অবস্থায় বিয়ে করেছিলেন।

১৯৬৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ الْمَكِّيُّ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ عَنْ نَافِعٍ عَنْ نَبِيهِ بْنِ وَهْبٍ عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ بْنِ عَفَّانَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْمُحْرِمُ لَا يَنْكِحُ وَلَا يُنْكِحُ وَلَا يَخْطُبُ

বর্ণনাকারী: উসমান ইবনে আফফান (রাঃ)

১৯৬৬। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ).... উছমান ইবন 'আফফান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুহরিম ব্যক্তি নিজে বিয়ে করবে না, অন্যকে বিয়ে করাবে না এবং বিয়ের পয়গাম দিবে না।

বিয়েতে বর ও কনের সমতা

بَاب الْأَكْفَاءِ

১৯৬৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابُورَ الرَّقِّيُّ حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ سُلَيْمَانَ الْأَنْصَارِيُّ أَخُو فُلَيْحٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ عَنْ ابْنِ وَثِيمَةَ النَّصْرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا أَتَاكُمْ مَنْ تَرْضَوْنَ خُلُقَهُ وَدِينَهُ فَزَوِّجُوهُ إِلَّا تَفْعَلُوا تَكُنْ فِتْنَةٌ فِي الْأَرْضِ وَفَسَادٌ عَرِيضٌ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৯৬৭। মুহাম্মাদ ইবন শাবূর রকী (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কাছে যখন এমন কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, যার চরিত্র ও ধর্মানুরাগ সম্পর্কে তোমরা সন্তুষ্ট, তখন তাকে তার সাথে বিয়ে দিয়ে দাও। যদি এমন না কর, তাহলে পৃথিবীতে ফিতনা ও ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে।

১৯৬৮

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا الْحَارِثُ بْنُ عِمْرَانَ الْجَعْفَرِيُّ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم تَخَيَّرُوا لِنُطَفِكُمْ وَانْكِحُوا الْأَكْفَاءَ وَأَنْكِحُوا إِلَيْهِمْ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৬৮। 'আব্দুল্লাহ ইবন সা'য়ীদ (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা ভবিষ্যত প্রজন্মের স্বার্থে উত্তম মহিলা গ্রহণ করবে এবং সমতা বিবেচনায় বিয়ে করবে। আর বিয়ে দিতেও এর প্রতি লক্ষ্য রাখবে।

স্ত্রীদের মধ্যে সমআচরণ

بَاب الْقِسْمَةِ بَيْنَ النِّسَاءِ

১৯৬৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ هَمَّامٍ عَنْ قَتَادَةَ عَنْ النَّضْرِ بْنِ أَنَسٍ عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ كَانَتْ لَهُ امْرَأَتَانِ يَمِيلُ مَعَ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَأَحَدُ شِقَّيْهِ سَاقِطٌ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৯৬৯। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যার দু'জন স্ত্রী আছে, আর সে তাদের একজনের চেয়ে অপরজনের প্রতি বেশী ঝুঁকে পড়ে; সে কিয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে যে, তার এক পাশ ঝুঁকে থাকবে।

১৯৭০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ يَمَانٍ عَنْ مَعْمَرٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا سَافَرَ أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৭০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) যখন সফরে যেতেন, তখন তিনি (সফর সঙ্গী নির্ধারণের জন্য) তাঁর স্ত্রীদের মধ্যে কুরআর সাহায্য নিতেন।

১৯৭১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَا حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَنْبَأَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّه صلى الله عليه وسلم يَقْسِمُ بَيْنَ نِسَائِهِ فَيَعْدِلُ ثُمَّ يَقُولُ اللّٰهُمَّ هَذَا فِعْلِي فِيمَا أَمْلِكُ فَلَا تَلُمْنِي فِيمَا تَمْلِكُ وَلَا أَمْلِكُ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৭১। আবু বকর ইবন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আপন স্ত্রীদের মধ্যে ইনসাফের সাথে সবকিছু সমানভাবে ভাগ করতেন। এরপর বলতেনঃ হে আল্লাহ! এ হলো আমার কাজ, যার ক্ষমতা আমি রাখি। আর যে ক্ষেত্রে আপনার ক্ষমতা রয়েছে, আর আমার ক্ষমতা নেই, সে ক্ষেত্রে আমাকে ভর্ৎসনা করবেন না।

কোন মহিলা তার নির্ধারিত দিনটি তার সতীনকে দিয়ে দেওয়া

بَاب الْمَرْأَةِ تَهَبُ يَوْمَهَا لِصَاحِبَتِهَا

১৯৭২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ أَنْبَأَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ جَمِيعًا عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ لَمَّا كَبِرَتْ سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ وَهَبَتْ يَوْمَهَا لِعَائِشَةَ فَكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ’يَقْسِمُ لِعَائِشَةَ بِيَوْمِ سَوْدَةَ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৭২। আবু বকর ইবন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সাওদা বিনত যাম'আ যখন বৃদ্ধা হয়ে পড়েন, তখন তিনি তাঁর নির্ধারিত দিনটি 'আয়েশা (রাযিঃ)-কে হেবা করেন (দিয়েছেন)। অতএব রাসূলুল্লাহ (ﷺ) সাওদা (রাযিঃ)-এর দিনটি 'আয়েশা (রাযিঃ)-এর ভাগে ফেলতেন।

১৯৭৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَا حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ سُمَيَّةَ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم وَجَدَ عَلَى صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ فِي شَيْءٍ فَقَالَتْ صَفِيَّةُ يَا عَائِشَةُ هَلْ لَكِ أَنْ تُرْضِي رَسُولَ اللهِ صلى الله عليه وسلم عَنِّي وَلَكِ يَوْمِي قَالَتْ نَعَمْ فَأَخَذَتْ خِمَارًا لَهَا مَصْبُوغًا بِزَعْفَرَانٍ فَرَشَّتْهُ بِالْمَاءِ لِيَفُوحَ رِيحُهُ ثُمَّ قَعَدَتْ إِلَى جَنْبِ رَسُولُ اللَّه صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَا عَائِشَةُ إِلَيْكِ عَنِّي إِنَّهُ لَيْسَ يَوْمَكِ فَقَالَتْ ذَلِكَ فَضْلُ اللهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ فَأَخْبَرَتْهُ بِالْأَمْرِ فَرَضِيَ عَنْهَا

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৭৩। আবু বকর ইবন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। একবার কোন এক ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) সফিয়্যা বিনত হুয়ায়-এর উপর অসন্তুষ্ট হয়েছিলেন। তখন সফিয়্যা (রাযিঃ) বললেনঃ “হে আয়েশা! তুমি কি রাসূলুল্লাহ (ﷺ)-কে আমার প্রতি সন্তুষ্ট করে দেবে? আমি এবারের আমার দিনটি তোমাকে দিয়ে দেব।” আয়েশা (রাযিঃ) বললঃ হ্যাঁ। এরপর তিনি যাফরান রংয়ে রঞ্জিত একটি উড়না নিলেন এবং তাতে পানি ছিটিয়ে দিলেন, যাতে এর ঘ্রাণ ছড়িয়ে পড়ে। তিনি রাসূলুল্লাহ (ﷺ)- এর পাশে বসলেন। তখন নবী (ﷺ) বললেনঃ হে আয়েশা! তুমি আমার নিকট থেকে সরে যাও। কেননা, এটা তোমার জন্য নির্ধারিত দিন নয়। আয়েশা (রাযিঃ) বললেনঃ এটি হচ্ছে আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তাকে দান করেন। এরপর তিনি তাঁকে ব্যাপারটি অবহিত করেন। ফলে, রাসূলুল্লাহ (ﷺ) সফিয়্যার প্রতি সন্তুষ্ট হয়ে যান।

১৯৭৪

حَدَّثَنَا حَفْصُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ نَزَلَتْ هَذِهِ الْآيَةُ (وَالصُّلْحُ خَيْرٌ) فِي رَجُلٍ كَانَتْ تَحْتَهُ امْرَأَةٌ قَدْ طَالَتْ صُحْبَتُهَا وَوَلَدَتْ مِنْهُ أَوْلَادًا فَأَرَادَ أَنْ يَسْتَبْدِلَ بِهَا فَرَاضَتْهُ عَلَى أَنْ تُقِيمَ عِنْدَهُ وَلَا يَقْسِمَ لَهَا.

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৭৪। হাফস ইবন আমর (রাহঃ).... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ والصلح خير আয়াতটি ঐ ব্যক্তির বেলায় নাযিল হয়, যার বিবাহে একটি মহিলা দীর্ঘদিন যাবত ছিল, আর সে মহিলা তার স্বামীর ঔরসে কয়েকটি সন্তান প্রসব করেছিল। স্বামী তাকে তালাক দিয়ে অন্য স্ত্রী গ্রহণ করতে চেয়েছিল। মহিলাটি তখন এই শর্তে স্বামীকে রাযী করে নিল যে, সে শুধু তার কাছে অবস্থান করবে আর তার অংশের দিনটি তাকে দেবে না।

বিয়ের জন্য সুপারিশ

بَاب الشَّفَاعَةِ فِي التَّزْوِيجِ

১৯৭৫

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ يَزِيدَ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي الْخَيْرِ عَنْ أَبِي رُهْمٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مِنْ أَفْضَلِ الشَّفَاعَةِ أَنْ يُشَفَّعَ بَيْنَ الِاثْنَيْنِ فِي النِّكَاحِ

বর্ণনাকারী: বিবিধ

১৯৭৫। হিশাম ইবন আম্মার (রাহঃ).... আবু রুহম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উত্তম সুপারিশ হলো বিয়ের জন্য দু'জনের সুপারিশ করা।

১৯৭৬

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ الْعَبَّاسِ بْنِ ذُرَيْحٍ عَنْ الْبَهِيِّ عَنْ عَائِشَةَ قَالَتْ عَثَرَ أُسَامَةُ بِعَتَبَةِ الْبَابِ فَشُجَّ فِي وَجْهِهِ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَمِيطِي عَنْهُ الْأَذَى فَتَقَذَّرْتُهُ فَجَعَلَ يَمُصُّ عَنْهُ الدَّمَ وَيَمُجُّهُ عَنْ وَجْهِهِ ثُمَّ قَالَ لَوْ كَانَ أُسَامَةُ جَارِيَةً لَحَلَّيْتُهُ وَكَسَوْتُهُ حَتَّى أُنَفِّقَهُ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৭৬। আবু বকর ইবন আবু শায়বা (রাযিঃ)....'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার উসামাহ (রাযিঃ) পা পিছলে দরওয়াযার চৌকাঠের কাছে পড়ে যায়, ফলে তাঁর চেহারা যখম হয়ে যায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তাঁর চেহারা থেকে রক্ত পরিষ্কার করে দাও। কিন্তু আমি তা পছন্দ করলাম। তখন তিনি নিজেই তার চেহারা থেকে রক্ত মুছে পরিষ্কার করতে লাগলেন। এরপর বললেন, “উসামা যদি মেয়ে হতো, তাহলে আমি তাকে অলংকার এবং কাপড় দিয়ে এমনভাবে সাজাতাম, যেমন বিয়েতে খরচ করা হয়।"

স্ত্রীদের সাথে উত্তম আচরণ

بَاب حُسْنِ مُعَاشَرَةِ النِّسَاءِ

১৯৭৭

حَدَّثَنَا أَبُو بِشْرٍ بَكْرُ بْنُ خَلَفٍ وَمُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَا حَدَّثَنَا أَبُو عَاصِمٍ عَنْ جَعْفَرِ بْنِ يَحْيَى بْنِ ثَوْبَانَ عَنْ عَمِّهِ عُمَارَةَ بْنِ ثَوْبَانَ عَنْ عَطَاءٍ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

১৯৭৭। আবু বিশর বকর ইবন খালাফ ও মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)...... ইবন আব্বাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি (ﷺ) বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই, যে নিজের পরিবারের কাছে উত্তম। আর আমি তোমাদের চাইতে আমার পরিবারের কাছে উত্তম।

১৯৭৮

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ عَنْ الْأَعْمَشِ عَنْ شَقِيقٍ عَنْ مَسْرُوقٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم خِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

১৯৭৮। আবু কুরায় (রাহঃ) ......'আব্দুল্লাহ ইবন 'আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের মধ্যে উত্তম লোক তারাই, যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম।

১৯৭৯

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ سَابَقَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَسَبَقْتُهُ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৭৯। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)....'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) একবার আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অবতীর্ণ হন, এতে আমি তাঁর থেকে অগ্রগামী হই।

১৯৮০

حَدَّثَنَا أَبُو بَدْرٍ عَبَّادُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلَالٍ حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ عَنْ أُمِّ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ لَمَّا قَدِمَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَهُوَ عَرُوسٌ بِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ جِئْنَ نِسَاءُ الْأَنْصَارِ فَأَخْبَرْنَ عَنْهَا قَالَتْ فَتَنَكَّرْتُ وَتَنَقَّبْتُ فَذَهَبْتُ فَنَظَرَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِلَى عَيْنِي فَعَرَفَنِي قَالَتْ فَالْتَفَتَ فَأَسْرَعْتُ الْمَشْيَ فَأَدْرَكَنِي فَاحْتَضَنَنِي فَقَالَ كَيْفَ رَأَيْتِ قَالَتْ قُلْتُ أَرْسِلْ يَهُودِيَّةٌ وَسْطَ يَهُودِيَّاتٍ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৮০। আবু বদর 'আব্বাছ ইবন ওলীদ (রাহঃ).... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন সফিয়্যা (রাযিঃ)কে বিয়ে করে মদীনায় নিয়ে আসেন, তখন আনসারী মহিলাগণ এসে তাঁর ব্যাপারে আমাকে অবহিত করলো। 'আয়েশা (রাযিঃ) বলেনঃ তখন আমি বেশ ভূষা পরিবর্তন করে ও চেহারায় নিকাব দিয়ে, তাঁকে দেখতে গেলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমার চোখের দিকে তাকিয়ে আমাকে চিনে ফেললেন। তিনি বলেনঃ নবী (ﷺ) যখন আমার দিকে লক্ষ্য করলেন, তখন আমি দ্রুত সরে যেতে চেষ্টা করলাম। কিন্তু তিনি আমাকে ধরে ফেললেন এবং কোলে তুলে নিলেন। আর বললেনঃ “কেমন দেখলে?” আমি বললামঃ আমাকে ছেড়ে দিন, আর ইয়াহুদী মহিলা তো ইয়াহুদী।

১৯৮১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ عَنْ زَكَرِيَّا عَنْ خَالِدِ بْنِ سَلَمَةَ عَنْ الْبَهِيِّ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ قَالَ قَالَتْ عَائِشَةُ مَا عَلِمْتُ حَتَّى دَخَلَتْ عَلَيَّ زَيْنَبُ بِغَيْرِ إِذْنٍ وَهِيَ غَضْبَى ثُمَّ قَالَتْ يَا رَسُولَ اللهِ أَحَسْبُكَ إِذَا قَلَبَتْ بُنَيَّةُ أَبِي بَكْرٍ ذُرَيْعَتَيْهَا ثُمَّ أَقَبَلَتْ عَلَيَّ فَأَعْرَضْتُ عَنْهَا حَتَّى قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم دُونَكِ فَانْتَصِرِي فَأَقْبَلْتُ عَلَيْهَا حَتَّى رَأَيْتُهَا وَقَدْ يَبِسَ رِيقُهَا فِي فِيهَا مَا تَرُدُّ عَلَيَّ شَيْئًا فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَهَلَّلُ وَجْهُهُ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৮১। আবু বকর ইবন আবু শায়বা (রাযিঃ)....উরওয়া ইবন যুবায়র (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, 'আয়েশা (রাযিঃ) বলেনঃ আমি জানতাম না, কিন্তু যয়নব (রাযিঃ) অনুমতি ছাড়াই রাগান্বিত অবস্থায় একদিন আমার কাছে আসলেন। এরপর বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) আবু বকর (রাযিঃ) এর এই ছোট্ট মেয়েটি যখন আপনার সামনে তার দু'হাত নাড়াচাড়া করে, এটাই কি আপনার জন্য যথেষ্ট! এরপর যয়নব (রাযিঃ) আমার দিকে দৃষ্টিপাত করেন? কিন্তু আমি তাঁর থেকে মুখ ফিরিয়ে নিলাম। অবশেষে নবী (ﷺ) বললেনঃ তুমি এখন তাঁর থেকে প্রতিশোধ নাও।

তখন আমি তাঁকে জব্দ করলাম। এমন কি আমি বুঝতে পারলাম যে, তাঁর মুখের থুথু শুকিয়ে গেছে। তিনি আমার কোন কথার উত্তর দিতে পারলেন না। তখন আমি নবী (ﷺ) কে দেখতে পেলাম যে, তাঁর চেহারা ঝলমল করছে।
১৯৮২

حَدَّثَنَا حَفْصُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عُمَرُ بْنُ حَبِيبٍ الْقَاضِي قَالَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ وَأَنَا عِنْدَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَكَانَ يُسَرِّبُ إِلَيَّ صَوَاحِبَاتِي يُلَاعِبْنَنِي

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৮২। হাফস ইবন 'আমর (রাহঃ)...'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে থাকা অবস্থায় মেয়েদের সাথে খেলাধুলা করতাম। তিনি আমার বান্ধবীদের আমার সাথে খেলার জন্য আমার কাছে পাঠিয়ে দিতেন।

স্ত্রীদের প্রহার করা প্রসঙ্গে

بَاب ضَرْبِ النِّسَاءِ

১৯৮৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللهِ بْنِ زَمْعَةَ قَالَ خَطَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ ذَكَرَ النِّسَاءَ فَوَعَظَهُمْ فِيهِنَّ ثُمَّ قَالَ إِلَامَ يَجْلِدُ أَحَدُكُمْ امْرَأَتَهُ جَلْدَ الْأَمَةِ وَلَعَلَّهُ أَنْ يُضَاجِعَهَا مِنْ آخِرِ يَوْمِهِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবন যাম'আহ রাযি.

১৯৮৩। আবু বকর ইবন আবু শায়বা (রাযিঃ).....'আব্দুল্লাহ ইবন যাম'আ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) একবার ভাষণ দিলেন। এক পর্যায়ে তিনি মহিলাদের প্রসঙ্গ উল্লেখ করে তাদের ব্যাপারে লোকদের উপদেশ দিতে গিয়ে বললেনঃ তোমাদের কেউ কেন তার স্ত্রীকে দাসীর মত মারপিট করে? সম্ভবতঃ দিন শেষেই সে আবার তার শয্যাসঙ্গী হবে।

১৯৮৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ مَا ضَرَبَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم خَادِمًا لَهُ وَلَا امْرَأَةً وَلَا ضَرَبَ بِيَدِهِ شَيْئًا

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৮৪। আবু বকর ইবন আবু শায়রা (রাযিঃ).....আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কোন খাদিম অথবা তাঁর কোন স্ত্রীকে মারপিট করেননি। আর তিনি তাঁর নিজ হাতে কাউকে প্রহার করেননি।

১৯৮৫

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ عَنْ إِيَاسِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي ذُبَابٍ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَا تَضْرِبُنَّ إِمَاءَ اللهِ فَجَاءَ عُمَرُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللهِ قَدْ ذَئِرَ النِّسَاءُ عَلَى أَزْوَاجِهِنَّ فَأْمُرْ بِضَرْبِهِنَّ فَضُرِبْنَ فَطَافَ بِآلِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم طَائِفُ نِسَاءٍ كَثِيرٍ فَلَمَّا أَصْبَحَ قَالَ لَقَدْ طَافَ اللَّيْلَةَ بِآلِ مُحَمَّدٍ سَبْعُونَ امْرَأَةً كُلُّ امْرَأَةٍ تَشْتَكِي زَوْجَهَا فَلَا تَجِدُونَ أُولَئِكَ خِيَارَكُمْ

বর্ণনাকারী: হযরত ইয়াস ইবনে আব্দুল্লাহ ইবনে আবু যুবাব (রাঃ)

১৯৮৫। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ)....ইয়াস ইবন আব্দুল্লাহ ইবন আবু যুবাব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা আল্লাহর দাসীদের প্রহার করবে না। তখন উমর (রাযিঃ) নবী (ﷺ)-এর কাছে এসে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ(ﷺ) ! মহিলারা তো তাদের স্বামীদের অবাধ্যতা শুরু করে দিয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) তখন তাদের মারার অনুমতি দিলেন। ফলে তারা মারপিটের শিকার হলো। এমতাবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) -এর বাড়ীতে অনেক মহিলা সমবেত হলো। সকালবেলা তিনি বললেনঃ “আজ রাতে মুহাম্মাদের পরিবারের কাছে সত্তর জন মহিলা এসে প্রত্যেকেই তার স্বামীর ব্যাপারে অভিযোগ করেছে। তোমরা অধিক মারপিটকারীদেরকে তোমাদের মধ্যে উত্তম হিসাবে পাবে না।"

১৯৮৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى والْحَسَنُ بْنُ مُدْرِكٍ الطَّحَّانُ قَالَا حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ دَاوُدَ بْنِ عَبْدِ اللهِ الْأَوْدِيِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْمُسْلِيِّ عَنْ الْأَشْعَثِ بْنِ قَيْسٍ قَالَ ضِفْتُ عُمَرَ لَيْلَةً فَلَمَّا كَانَ فِي جَوْفِ اللَّيْلِ قَامَ إِلَى امْرَأَتِهِ يَضْرِبُهَا فَحَجَزْتُ بَيْنَهُمَا فَلَمَّا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ لِي يَا أَشْعَثُ احْفَظْ عَنِّي شَيْئًا سَمِعْتُهُ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم لَا يُسْأَلُ الرَّجُلُ فِيمَ يَضْرِبُ امْرَأَتَهُ وَلَا تَنَمْ إِلَّا عَلَى وِتْرٍ وَنَسِيتُ الثَّالِثَةَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ خِدَاشٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ بِإِسْنَادِهِ نَحْوَهُ.

বর্ণনাকারী: আশআস ইবনে কায়স (রাঃ)

১৯৮৬। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া ও হাসান ইবন মুদরিক তাহরান (রাহঃ).... আশ'আছ ইবন কায়স (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ অমি এক রাতে উমরের (রাযিঃ) বাড়ীতে মেহমান হয়েছিলাম। মধ্যরাতে উমর (রাযিঃ) তাঁর স্ত্রীকে প্রহার করার জন্য দাঁড়ালেন। আমি দু'জনের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করলাম। এরপর উমর (রাযিঃ) যখন শয্যা গ্রহণ করলেন, তখন আমাকে বললেনঃ হে আশআছ! তুমি আমার থেকে একটি বিষয় মনে রাখবে, যা আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি। তাহলোঃ স্বামী তার স্ত্রীকে প্রহার করলে, এ ব্যাপারে তাকে জওয়াবদিহী করতে হবে না। বিতর-এর সালাত আদায় না করে নিদ্রায় যাবে না। আর রাবী বলেনঃ আমি তৃতীয় কথাটি ভুলে গিয়েছি।

মুহাম্মাদ ইবন খালিদ ইবন খিদাশ (রাহঃ)....আবু আওয়ানা সূত্রে উপরের হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।

চুল সংযোজনকারী ও উল্কিকারী প্রসঙ্গে

بَاب الْوَاصِلَةِ وَالْوَاشِمَةِ

১৯৮৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ وَأَبُو أُسَامَةَ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ لَعَنَ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৯৮৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)......ইবন উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত । তিনি ঐ মহিলার প্রতি লা'নত করেছন, যে চুল সংযোজন করে এবং যে এ কাজ করায়, এবং যে দেহের বিভিন্ন অঙ্গে উলকি করে এবং যে এ কাজ করায়।

১৯৮৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ فَاطِمَةَ عَنْ أَسْمَاءَ قَالَتْ جَاءَتْ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنَّ ابْنَتِي عُرَيِّسٌ وَقَدْ أَصَابَتْهَا الْحَصْبَةُ فَتَمَرَّقَ شَعْرُهَا فَأَصِلُ لَهَا فِيهِ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَعَنَ اللهُ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ

বর্ণনাকারী: হযরত আসমা বিনতে আবু বকর রাযি.

১৯৮৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আসমা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক মহিলা নবী (ﷺ) -এর কাছে এসে বললোঃ আমার মেয়ের বিয়ে হচ্ছে, কিন্তু রোগের কারণে তার মাথার চুল খসে পড়েছে, আমি কি তার মাথায় অন্যের চুল জোড়া দেব? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যে মহিলা চুল জোড়া লাগিয়ে দেয় এবং যে জোড়া লাগায়, আল্লাহ তাকে লা'নত করেন।

১৯৮৯

حَدَّثَنَا أَبُو عُمَرَ حَفْصُ بْنُ عَمْرٍو وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عُمَرَ قَالَا حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللهِ قَالَ لَعَنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْوَاشِمَاتِ وَالْمُسْتَوْشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ لِخَلْقِ اللهِ فَبَلَغَ ذَلِكَ امْرَأَةً مِنْ بَنِي أَسَدٍ يُقَالُ لَهَا أُمُّ يَعْقُوبَ فَجَاءَتْ إِلَيْهِ فَقَالَتْ بَلَغَنِي عَنْكَ أَنَّكَ قُلْتَ كَيْتَ وَكَيْتَ قَالَ وَمَا لِي لَا أَلْعَنُ مَنْ لَعَنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي كِتَابِ اللهِ قَالَتْ إِنِّي لَأَقْرَأُ مَا بَيْنَ لَوْحَيْهِ فَمَا وَجَدْتُهُ قَالَ إِنْ كُنْتِ قَرَأْتِهِ فَقَدْ وَجَدْتِهِ أَمَا قَرَأْتِ (وَمَا آتَاكُمْ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا) قَالَتْ بَلَى قَالَ فَإِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَدْ نَهَى عَنْهُ قَالَتْ فَإِنِّي لَأَظُنُّ أَهْلَكَ يَفْعَلُونَ قَالَ اذْهَبِي فَانْظُرِي فَذَهَبَتْ فَنَظَرَتْ فَلَمْ تَرَ مِنْ حَاجَتِهَا شَيْئًا قَالَتْ مَا رَأَيْتُ شَيْئًا قَالَ عَبْدُ اللهِ لَوْ كَانَتْ كَمَا تَقُولِينَ مَا جَامَعَتْنَا

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

১৯৮৯। আবু উমর হাফস ইবন উমর ও আব্দুর রহমান ইবন উমর (রাহঃ).... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ঐ সব মহিলাদেরকে লা'নত করেছেন, যারা অন্যের দেহে উলকি করে দেয় এবং যারা নিজেদের দেহে উল্‌কি গ্রহণ করে। যারা মুখের চুল উপড়ে ফেলে এবং যারা সৌন্দর্যের জন্য দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে তারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে। বনু আসাদ গোত্রের উম্মে ইয়াকুব নামী এক মহিলার কাছে এ হাদীস পৌঁছলে তিনি আব্দুল্লাহ (রাযিঃ) এর কাছে এসে বললেনঃ আমি জানতে পেরেছি যে, আপনি এমন এমন কথা বলেছেন। 'আব্দুল্লাহ বললেনঃ আমি তাদেরকে কেন অভিসম্পাত করবনা, যাদের প্রতি স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) লা'নত করেছেন এবং বিষয়টি আল্লাহর কিতাবেও বিবৃত রয়েছে? মহিলাটি বললেনঃ আমি তো সম্পূর্ণ কুরআন পড়েছি, কিন্তু কোথাও এমন বিষয় পাইনি! তখন আব্দুল্লাহ (রাযিঃ) বললেনঃ যদি তুমি খেয়াল করে তা পড়তে, তবে অবশ্যই তা পেতে।
তুমি কি এ আয়াতটি পাঠ করনিঃوَمَا آتَاكُمْ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا

“রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন, তা তোমরা গ্রহণ কর; আর যা থেকে তোমাদের নিষেধ করেন, তা থেকে তোমরা বিরত থাক।" (৫৯ঃ৭) তিনি বললেনঃ হ্যাঁ। তখন আব্দুল্লাহ বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) তো এ কাজ করতে নিষেধ করেছেন। তখন মহিলাটি বললেনঃ “আমার তো মনে হয় তোমার পরিবার-পরিজনেরা এরূপ করে থাকে। তিনি বললেনঃ যাও, অনুসন্ধান করে দেখ। তখন সে গেল এবং অনুসন্ধান করলো, কিন্তু কোন লক্ষণই দেখতে পেল না। অবশেষে মহিলাটি বললেনঃ এমন কিছু আমি দেখতে পাইনি। আব্দুল্লাহ তখন বললেনঃ তোমার কথা ঠিক হলে সে আমার সঙ্গে মেলামেশা করতে পারতো না।

স্ত্রীদের সাথে কখন বাসর যাপন করা উত্তম

بَاب مَتَى يُسْتَحَبُّ الْبِنَاءُ بِالنِّسَاءِ

১৯৯০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ ح و حَدَّثَنَا أَبُو بِشْرٍ بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ جَمِيعًا عَنْ سُفْيَانَ عَنْ إِسْمَعِيلَ بْنِ أُمَيَّةَ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُرْوَةَ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ تَزَوَّجَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فِي شَوَّالٍ وَبَنَى بِي فِي شَوَّالٍ فَأَيُّ نِسَائِهِ كَانَ أَحْظَى عِنْدَهُ مِنِّي وَكَانَتْ عَائِشَةُ تَسْتَحِبُّ أَنْ تُدْخِلَ نِسَاءَهَا فِي شَوَّالٍ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৯০। আবু বকর ইবন আব্দু শায়বা ও আবু বিশর বকর ইবন খালাফ (রাহঃ)....আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) আমাকে শাওয়াল মাসে বিয়ে করেছিলেন এবং শাওয়াল মাসে আমার সঙ্গে বাসর যাপন করেন। আর রাসূলুল্লাহ (ﷺ)-এর স্ত্রীদের মধ্যে তাঁর কাছে আমার চেয়ে অধিক প্রিয় কে-ই ছিল। 'আয়েশা (রাযিঃ) মহিলাদের শাওয়াল মাসেই স্বামীর ঘরে পাঠানো পছন্দ করতেন।

১৯৯১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ حَدَّثَنَا زُهَيْرٌ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَزَوَّجَ أُمَّ سَلَمَةَ فِي شَوَّالٍ وَجَمَعَهَا إِلَيْهِ فِي شَوَّالٍ

বর্ণনাকারী: হারিছ ইবনে হিশাম (রাঃ)

১৯৯১। আবু বকর ইবন আবু শায়বা (রাযিঃ).... হারিছ ইবন হিশাম (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) উম্মু সালামা (রাযিঃ)-কে শাওয়াল মাসে বিয়ে করেছিলেন এবং শাওয়াল মাসেই তাঁকে তাঁর ঘরে উঠিয়ে নিয়েছিলেন।

স্ত্রীকে কিছু দেয়ার পূর্বে তার সাথে মিলন

بَاب الرَّجُلِ يَدْخُلُ بِأَهْلِهِ قَبْلَ أَنْ يُعْطِيَهَا شَيْئًا

১৯৯২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ مَنْصُورٍ ظَنَّهُ عَنْ طَلْحَةَ عَنْ خَيْثَمَةَ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَمَرَهَا أَنْ تُدْخِلَ عَلَى رَجُلٍ امْرَأَتَهُ قَبْلَ أَنْ يُعْطِيَهَا شَيْئًا

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৯২। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে স্বামী কর্তৃক মাহর আদায়ের পূর্বেই জনৈক মহিলাকে তার স্বামীর ঘরে তুলে দিতে নির্দেশ দিয়েছিলেন।

শুভ ও অশুভ লক্ষণ প্রসঙ্গে

بَاب مَا يَكُونُ فِيهِ الْيُمْنُ وَالشُّؤْمُ

১৯৯৩

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ عَيَّاشٍ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ سُلَيْمٍ الْكَلْبِيُّ عَنْ يَحْيَى بْنِ جَابِرٍ عَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ عَنْ عَمِّهِ مِخْمَرِ بْنِ مُعَاوِيَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ لَا شُؤْمَ وَقَدْ يَكُونُ الْيُمْنُ فِي ثَلَاثَةٍ فِي الْمَرْأَةِ وَالْفَرَسِ وَالدَّارِ

বর্ণনাকারী: মিখমার ইবনে মুআবিয়া (রা)

১৯৯৩। হিশাম ইবন 'আম্মার (রাহঃ).... মিখ্মার ইবন মু'আবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি যে, অশুভ লক্ষণ বলতে কিছু নেই। অবশ্য তিনটি জিনিসে শুভ লক্ষণ আছেঃ স্ত্রীলোক, ঘোড়া ও বাড়ী।

১৯৯৪

حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ عَاصِمٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نَافِعٍ قَالَ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ إِنْ كَانَ فَفِي الْفَرَسِ وَالْمَرْأَةِ وَالْمَسْكَنِ يَعْنِي الشُّؤْمَ

বর্ণনাকারী: হযরত সাহল ইবনে সা'দ সাঈ'দী (রাঃ)

১৯৯৪। 'আব্দুস সালাম ইবন 'আসিম (রাহঃ)..... সাহল ইবন সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন যে, কুলক্ষণ বলতে যদি কিছু থাকতো, তাহলে ঘোড়া, স্ত্রীলোক ও ঘরে থাকতো।

১৯৯৫
حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ أَبُو سَلَمَةَ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَقَ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ الشُّؤْمُ فِي ثَلَاثٍ فِي الْفَرَسِ وَالْمَرْأَةِ وَالدَّارِ
قَالَ الزُّهْرِيُّ فَحَدَّثَنِي أَبُو عُبَيْدَةَ بْنُ عَبْدِ اللهِ بْنِ زَمْعَةَ أَنَّ جَدَّتَهُ زَيْنَبَ حَدَّثَتْهُ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّهَا كَانَتْ تَعُدُّ هَؤُلَاءِ الثَّلَاثَةَ وَتَزِيدُ مَعَهُنَّ السَّيْفَ.

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

১৯৯৫। ইয়াইহয়া ইবন খালাফ আবু সালামা (রাহঃ)....সালিম এর পিতা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অশুভ লক্ষণ তিন জিনিসের মধ্যে রয়েছেঃ ঘোড়া, স্ত্রীলোক এবং ঘর।
যুহরী বলেন, আবু উবায়দা ইবন 'আব্দুল্লাহ ইবন যাম'আ আমাকে বলেছেন যে, তার দাদী যয়নাব উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, উম্মু সালামা (রাযিঃ) এই তিনটির গণনার সাথে তলোয়ারকে অতিরিক্ত বর্ণনা করেন।

আত্মমর্যাদাবোধ

بَاب الْغَيْرَةِ.

১৯৯৬

- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ شَيْبَانَ أَبِي مُعَاوِيَةَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَهْمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مِنْ الْغَيْرَةِ مَا يُحِبُّ اللهُ وَمِنْهَا مَا يَكْرَهُ اللهُ فَأَمَّا مَا يُحِبُّ فَالْغَيْرَةُ فِي الرِّيبَةِ وَأَمَّا مَا يَكْرَهُ فَالْغَيْرَةُ فِي غَيْرِ رِيبَةٍ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

১৯৯৬। মুহাম্মাদ ইবন ইসমায়ীল (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আত্মমর্যাদাবোধ কোন ক্ষেত্রে আল্লাহ পছন্দ করেন, আর কোন কোন ক্ষেত্রে তা অপছন্দ করেন। যেক্ষেত্রে ফিতনার আশংকা থাকে, সে ক্ষেত্রে আল্লাহ আত্মমর্যাদাবোধ পছন্দ করেন। আর যেক্ষেত্রে আর এর আশংকা নেই,সে ক্ষেত্রে তিনি অপছন্দ করেন।

১৯৯৭

حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَقَ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ مَا غِرْتُ عَلَى امْرَأَةٍ قَطُّ مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ مِمَّا رَأَيْتُ مِنْ ذِكْرِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم لَهَا وَلَقَدْ أَمَرَهُ رَبُّهُ أَنْ يُبَشِّرَهَا بِبَيْتٍ فِي الْجَنَّةِ مِنْ قَصَبٍ يَعْنِي مِنْ ذَهَبٍ قَالَهُ ابْن مَاجَةَ.

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

১৯৯৭। হারুন ইবন ইসহাক (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি কোন মহিলার প্রতি এত আত্ম-মর্যাদাবোধ করিনি, যতটা বোধ করেছি খাদীজা (রাযিঃ) এর ব্যাপারে। আর তা এজন্য যে, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে তাঁর কথা অধিক উল্লেখ করতে দেখেছি। আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ (ﷺ) কে, খাদীজা (রাযিঃ) এর জন্য জান্নাতে একটি সোনার অট্টালিকার সুসংবাদ দিতে নির্দেশ দিয়েছিলেন।

১৯৯৮

حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ إِنَّ بَنِي هِشَامِ بْنِ الْمُغِيرَةِ اسْتَأْذَنُونِي أَنْ يُنْكِحُوا ابْنَتَهُمْ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ فَلَا آذَنُ لَهُمْ ثُمَّ لَا آذَنُ لَهُمْ ثُمَّ لَا آذَنُ لَهُمْ إِلَّا أَنْ يُرِيدَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ أَنْ يُطَلِّقَ ابْنَتِي وَيَنْكِحَ ابْنَتَهُمْ فَإِنَّمَا هِيَ بَضْعَةٌ مِنِّي يَرِيبُنِي مَا رَابَهَا وَيُؤْذِينِي مَا آذَاهَا

বর্ণনাকারী: মিসওয়ার ইবনে মাখরামা (রাঃ)

১৯৯৮। 'ঈসা ইবন হাম্মাদ আল মিসরী (রাযিঃ).... মিসওয়ার ইবন মাখরামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে একদিন মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছি যে, বনু হিশাম ইবন মুগীরা আমার কাছে এই মর্মে অনুমতি চেয়েছে যে, তারা তাদের কন্যাকে 'আলী ইবন আবু তালিবের নিকট বিয়ে দিবে। আমি তাদের এর অনুমতি দেবনা। আবার বলছি, আমি অনুমতি দেবনা; এরপরও আমি তাদের অনুমতি দেবনা। তবে আলী ইবন আবু তালিব যদি চায় যে, সে আমার কন্যাকে তালাক দিয়ে ওদের মেয়েকে বিয়ে করে। কেননা, ফাতিমা আমার দেহের একটি অংশ। তার অনুভূতিতে যা আঘাত দেয়, তা আমার অনুভূতিতেও আঘাত দেবে এবং যা তাকে কষ্ট দেয়, তা আমার জন্যও কষ্টকর।

১৯৯৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَنْبَأَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ أَخْبَرَنِي عَلِيُّ بْنُ الْحُسَيْنِ أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ أَخْبَرَهُ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ خَطَبَ بِنْتَ أَبِي جَهْلٍ وَعِنْدَهُ فَاطِمَةُ بِنْتُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا سَمِعَتْ بِذَلِكَ فَاطِمَةُ أَتَتْ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنَّ قَوْمَكَ يَتَحَدَّثُونَ أَنَّكَ لَا تَغْضَبُ لِبَنَاتِكَ وَهَذَا عَلِيٌّ نَاكِحًا ابْنَةَ أَبِي جَهْلٍ قَالَ الْمِسْوَرُ فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَسَمِعْتُهُ حِينَ تَشَهَّدَ ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ فَإِنِّي قَدْ أَنْكَحْتُ أَبَا الْعَاصِ بْنَ الرَّبِيعِ فَحَدَّثَنِي فَصَدَقَنِي وَإِنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ بَضْعَةٌ مِنِّي وَأَنَا أَكْرَهُ أَنْ تَفْتِنُوهَا وَإِنَّهَا وَاللهِ لَا تَجْتَمِعُ بِنْتُ رَسُولِ اللهِ وَبِنْتُ عَدُوِّ اللهِ عِنْدَ رَجُلٍ وَاحِدٍ أَبَدًا قَالَ فَنَزَلَ عَلِيٌّ عَنْ الْخِطْبَةِ

বর্ণনাকারী: মিসওয়ার ইবনে মাখরামা (রাঃ)

১৯৯৯। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)....মিস্ওয়ার ইবন মাখরামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী ইবন আবু তালিব একবার আবু জাহলের কন্যাকে বিয়ের প্রস্তাব দিল। অথচ তখন নবী (ﷺ) এর কন্যা ফাতিমা (রাযিঃ) তাঁর বিবাহে ছিলেন। ফাতিমা (রাযিঃ) একথা শুনে নবী (ﷺ) এর কাছে এসে বললেনঃ “আপনার সম্প্রদায়ের লোকজন তো বলাবলি করছে যে, আপনি নিজ কন্যাদের মর্যাদাহানিতে অন্তরে আঘাত অনুভব করেন না। এই যে আলী, আবু জাহলের কন্যাকে বিয়ে করতে যাচ্ছে। মিসওয়ার বলেনঃ তখন নবী (ﷺ) দাঁড়ালেন, আমি তাঁকে কালেমায়ে শাহাদাত পাঠ করার পর বলতে শুনলামঃ আমি আবুল 'আস ইবন রবী'র নিকট আমার এক কন্যাকে বিয়ে দিয়েছিলাম। সে যে অঙ্গীকার করেছিল, তা রক্ষাও করেছিল। নিশ্চয় ফাতিমা বিনত মুহাম্মাদ (ﷺ) আমার দেহের একটি অংশ। আমি পছন্দ করিনা যে, তোমরা তাকে কোন ফিতনায় নিক্ষেপ করবে। আর আল্লাহর কসম! আল্লাহর রাসূলের কন্যা এবং আল্লাহর দুশমনের কন্যা, কোন এক ব্যক্তির নিকট কখনো একত্রিত হতে পারেনা।
রাবী মিসওয়ার বলেনঃ একথা শুনে আলী (রাযিঃ) তার প্রস্তাব প্রত্যাহার করে নিলেন।

যে মহিলা নিজকে নবী (ﷺ)-এর জন্য পেশ করে

بَاب الَّتِي وَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ ﷺ

২০০০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّهَا كَانَتْ تَقُولُ أَمَا تَسْتَحِي الْمَرْأَةُ أَنْ تَهَبَ نَفْسَهَا لِلنَّبِيِّ صلى الله عليه وسلم حَتَّى أَنْزَلَ اللهُ (تُرْجِي مَنْ تَشَاءُ مِنْهُنَّ وَتُؤْوِي إِلَيْكَ مَنْ تَشَاءُ) قَالَتْ فَقُلْتُ إِنَّ رَبَّكَ لَيُسَارِعُ فِي هَوَاكَ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

২০০০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলতেনঃ ঐ মহিলার কি লজ্জা হয় না, যে নিজেকে নবী (ﷺ) -এর জন্য পেশ করে? অবশেষে আল্লাহ যখন এ আয়াত নাযিল করেনঃتُرْجِي مَنْ تَشَاءُ مِنْهُنَّ وَتُؤْوِي إِلَيْكَ مَنْ تَشَاءُ

“আপনি তাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা আপনার নিকট থেকে দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছা আপনার কাছে স্থান দিতে পারেন।” (৩৩ঃ৫১)।
আমি তো দেখছি তিনি বলেন, তখন আমি বললামঃ আপনার রবতো আপনার ইচ্ছা পূরণে আদৌ দেরী করছেন না।
২০০১

حَدَّثَنَا أَبُو بِشْرٍ بَكْرُ بْنُ خَلَفٍ وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَا حَدَّثَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ حَدَّثَنَا ثَابِتٌ قَالَ كُنَّا جُلُوسًا مَعَ أَنَسِ بْنِ مَالِكٍ وَعِنْدَهُ ابْنَةٌ لَهُ فَقَالَ أَنَسٌ جَاءَتْ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَعَرَضَتْ نَفْسَهَا عَلَيْهِ فَقَالَتْ يَا رَسُولَ اللهِ هَلْ لَكَ فِيَّ حَاجَةٌ فَقَالَتْ ابْنَتُهُ مَا أَقَلَّ حَيَاءَهَا قَالَ هِيَ خَيْرٌ مِنْكِ رَغِبَتْ فِي رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَعَرَضَتْ نَفْسَهَا عَلَيْهِ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

২০০১। আবু বিশর বকর ইবন খালাফ ও মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ).... ছাবিত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা আনাস ইবন মালি (রাযিঃ)-এর নিকট বসা ছিলাম। আনাস (রাযিঃ)-এর পাশে তার একটি মেয়েও ছিল। তখন আনাস (রাযিঃ) বললেনঃ একদিন এক মহিলা এসে নবী (ﷺ)-এর কাছে নিজেকে পেশ করলো। এরপর বললোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আপনার কি আমার প্রতি কোন প্রয়োজন আছে? তখন আনাস (রাযিঃ)-এর মেয়ে বললোঃ এ মহিলাটি কি নির্লজ্জ ! আনাস (রাযিঃ) বললেনঃ সে তোমার চাইতে অনেক ভাল। সে রাসূলুল্লাহ (ﷺ) এর প্রতি অনুরক্ত হওয়ার কারণেই নিজকে তাঁর নিকট পেশ করেছে।

যে ব্যক্তি তার সন্তান সম্পর্কে সন্দেহ করে

بَاب الرَّجُلُ يَشُكُّ فِي وَلَدِهِ

২০০২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ جَاءَ رَجُلٌ مِنْ بَنِي فَزَارَةَ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللهِ إِنَّ امْرَأَتِي وَلَدَتْ غُلَامًا أَسْوَدَ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم هَلْ لَكَ مِنْ إِبِلٍ قَالَ نَعَمْ قَالَ فَمَا أَلْوَانُهَا قَالَ حُمْرٌ قَالَ هَلْ فِيهَا مِنْ أَوْرَقَ قَالَ إِنَّ فِيهَا لَوُرْقًا قَالَ فَأَنَّى أَتَاهَا ذَلِكَ قَالَ عَسَى عِرْقٌ نَزَعَهَا قَالَ وَهَذَا لَعَلَّ عِرْقًا نَزَعَهُ وَاللَّفْظُ لِابْنِ الصَّبَّاحِ.

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২০০২। আবু বকর ইবন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ ফাযারা গোত্রের জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকটে এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আমার স্ত্রী একটি কালো বর্ণের ছেলে প্রসব করেছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমার কি উট আছে? সে বললোঃ হ্যাঁ, তিনি বললেনঃ এগুলো কি রংের? সে বললোঃ লাল! তিনি বললেনঃ এদের মধ্যে কি কোনটি ছাই বর্ণের আছে? সে বললোঃ হ্যাঁ এরমধ্যে অবশ্যই ছাই রংয়েরও আছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এগুলো কোত্থেকে আসলো? সে বললোঃ সম্ভবতঃ এটি তার পূর্ব পুরুষের কারো রং ধারণ করেছে। তিনি বললেনঃ এখানেও হয়ত পূর্বপুরুষদের কারো রং ধারণ করে থাকবে।

২০০৩

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ حَدَّثَنَا عُبَادَةُ بْنُ كُلَيْبٍ اللَّيْثِيُّ أَبُو غَسَّانَ عَنْ جُوَيْرِيَةَ بْنِ أَسْمَاءَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْبَادِيَةِ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللهِ إِنَّ امْرَأَتِي وَلَدَتْ عَلَى فِرَاشِي غُلَامًا أَسْوَدَ وَإِنَّا أَهْلُ بَيْتٍ لَمْ يَكُنْ فِينَا أَسْوَدُ قَطُّ قَالَ هَلْ لَكَ مِنْ إِبِلٍ قَالَ نَعَمْ قَالَ فَمَا أَلْوَانُهَا قَالَ حُمْرٌ قَالَ هَلْ فِيهَا أَسْوَدُ قَالَ لَا قَالَ فِيهَا أَوْرَقُ قَالَ نَعَمْ قَالَ فَأَنَّى كَانَ ذَلِكَ قَالَ عَسَى أَنْ يَكُونَ نَزَعَهُ عِرْقٌ قَالَ فَلَعَلَّ ابْنَكَ هَذَا نَزَعَهُ عِرْقٌ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২০০৩। আবু কুরায়ব (রাহঃ).... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। মরু অঞ্চলের জনৈক ব্যক্তি একদিন নবী (ﷺ) এর নিকট এসে বললো, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমার স্ত্রী আমার ঘরে একটি কালো রংয়ের ছেলে প্রসব করেছে- অথচ আমাদের পরিবারে কালো রংের কেউ নেই। তিনি (ﷺ) বললেনঃ তোমার কি কোন উট আছে? সে বললোঃ হ্যাঁ। তিনি বললেনঃ এগুলোর রং কি? সে বললোঃ লাল। তিনি বললেনঃ এদের মধ্যে কি কোনটি কালো আছে? সে বললোঃ না। তিনি প্রশ্ন করলেনঃ ছাই বর্ণের আছে কি? সে বললোঃ হ্যাঁ। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এটা কিরূপে হলো? সে বললোঃ সম্ভবতঃ পূর্ব পুরুষের কোন রক্ত ধারায় এমনটি হয়ে থাকে। তিনি বললেনঃ হয়তো তোমার ছেলের বেলায়ও এমনটি হয়ে থাকবে।

সন্তান বৈধ শয্যাধারীর আর ব্যভিচারীর জন্য রয়েছে পাথর

بَاب الْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ

২০০৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ إِنَّ عَبْدَ بْنَ زَمْعَةَ وَسَعْدًا اخْتَصَمَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فِي ابْنِ أَمَةِ زَمْعَةَ فَقَالَ سَعْدٌ يَا رَسُولَ اللهِ أَوْصَانِي أَخِي إِذَا قَدِمْتُ مَكَّةَ أَنْ أَنْظُرَ إِلَى ابْنِ أَمَةِ زَمْعَةَ فَأَقْبِضَهُ وَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ أَخِي وَابْنُ أَمَةِ أَبِي وُلِدَ عَلَى فِرَاشِ أَبِي فَرَأَى النَّبِيُّ صلى الله عليه وسلم شَبَهَهُ بِعُتْبَةَ فَقَالَ ’هُوَ لَكَ يَا عَبْدَ بْنَ زَمْعَةَ الْوَلَدُ لِلْفِرَاشِ وَاحْتَجِبِي عَنْهُ يَا سَوْدَةُ’.

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

২০০৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ইবন যাম'আ ও সা'আদ (রাযিঃ) একবার যামআ-এর দাসীর ছেলেকে নিয়ে নবী (ﷺ) এর নিকট বিচারপ্রার্থী হলো। সা'আদ (রাযিঃ) বলছিলেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আমার ভাই আমাকে বলেছিলেন যে, আমি যখন মক্কায় উপস্থিত হই, তখন আমি যেন যাম্'আর দাসীর ছেলেকে খুঁজে বের করে নেই। অপর দিকে আব্দ ইবন যাম'আ বলছিলঃ “এ হচ্ছে আমার ভাই, আমার পিতার দাসীর পুত্র। আর সে আমার পিতার শয্যায়ই জন্ম গ্রহণ করেছে।" রাসূলুল্লাহ (ﷺ) দেখলেন যে, ছেলেটি গঠন ও আকৃতিতে উতবা-এর সাথে সাদৃশ্য রাখে। তিনি বললেনঃ হে আব্দ ইবন যাম'আ! এটি তোমারই হক। সন্তান বৈধ শয্যাধারীর। সাওদাহ! তুমি কিন্তু তার থেকে পর্দা করবে।

২০০৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي يَزِيدَ عَنْ أَبِيهِ عَنْ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَضَى بِالْوَلَدِ لِلْفِرَاشِ

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

২০০৫। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... উমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) ফয়সালা দিয়েছেন যে, সন্তান বৈধ শয্যাধারীর।

২০০৬

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ الْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২০০৬। হিশাম ইবন 'আম্মার (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ সন্তান হবে বৈধ শয্যাধারীর। আর ব্যভিচারীর জন্য রয়েছে পাথর।

২০০৭

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ عَيَّاشٍ حَدَّثَنَا شُرَحْبِيلُ بْنُ مُسْلِمٍ قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ الْبَاهِلِيَّ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ الْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ

বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.

২০০৭। হিশাম ইবন 'আম্মার (রাহঃ).... আবু উমামা বাহিলী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, সন্তান বৈধ শয্যাধারীর আর ব্যাভিচারীর জন্য রয়েছে পাথর।

স্বামী-স্ত্রীর মধ্যে যে আগে ইসলাম গ্রহণ করে

بَاب الزَّوْجَيْنِ يُسْلِمُ أَحَدُهُمَا قَبْلَ الْآخَرِ

২০০৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ حَدَّثَنَا حَفْصُ بْنُ جُمَيْعٍ حَدَّثَنَا سِمَاكٌ عَنْ عِكرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ امْرَأَةً جَاءَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَسْلَمَتْ فَتَزَوَّجَهَا رَجُلٌ قَالَ فَجَاءَ زَوْجُهَا الْأَوَّلُ فَقَالَ يَا رَسُولَ اللهِ إِنِّي قَدْ كُنْتُ أَسْلَمْتُ مَعَهَا وَعَلِمَتْ بِإِسْلَامِي قَالَ فَانْتَزَعَهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مِنْ زَوْجِهَا الْآخَرِ وَرَدَّهَا إِلَى زَوْجِهَا الْأَوَّلِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২০০৮। আহমদ ইবন আব্দা (রাহঃ).... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। জনৈক মহিলা নবী (ﷺ) এর নিকট এসে ইসলাম গ্রহণ করলো। এরপর জনৈক ব্যক্তি তাকে বিয়ে করলো। রাবী বলেনঃ তখন তার পূর্ব স্বামী এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আমি তো তার সাথে ইসলাম গ্রহণ করেছিলাম এবং আমার ইসলাম গ্রহণ করার ব্যাপারটি সে জানতো। রাবী বলেনঃ তখন রাসূলুল্লাহ (ﷺ) মহিলাটিকে তার দ্বিতীয় স্বামীর থেকে সরিয়ে নিয়ে তার প্রথম স্বামীকে দিয়ে দিলেন।

২০০৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ وَيَحْيَى بْنُ حَكِيمٍ قَالَا حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَقَ عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم رَدَّ ابْنَتَهُ عَلَى أَبِي الْعَاصِ بْنِ الرَّبِيعِ بَعْدَ سَنَتَيْنِ بِنِكَاحِهَا الْأَوَّلِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২০০৯। আবু বকর ইবন খাল্লাদ ও ইয়াহইয়া ইবন হাকীম (রাহঃ).... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কন্যাকে প্রথম বিয়ের সুবাদে আবুল আস ইবনু রবী'র কাছে দু'বছর পর ফেরত পাঠান।

২০১০

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ حَجَّاجٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم رَدَّ ابْنَتَهُ زَيْنَبَ عَلَى أَبِي الْعَاصِ بْنِ الرَّبِيعِ بِنِكَاحٍ جَدِيدٍ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

২০১০। আবু কুরায়ব (রাহঃ)....শু'য়ায়বের পিতা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কন্যা যয়নাব (রাযিঃ)-কে নতুন বিয়ের মাধ্যমে আবুল 'আস ইবনু রবীর কাছে ফেরত দেন।

দুধ পান করানোর মুদ্দতে স্বামীর স্ত্রীর সাথে সহবাস করা

بَاب الْغَيْلِ

২০১১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَقَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ الْقُرَشِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ عَنْ جُدَامَةَ بِنْتِ وَهْبٍ الْأَسَدِيَّةِ أَنَّهَا قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ قَدْ أَرَدْتُ أَنْ أَنْهَى عَنْ الْغِيَالِ فَإِذَا فَارِسُ وَالرُّومُ يُغِيلُونَ فَلَا يَقْتُلُونَ أَوْلَادَهُمْ وَسَمِعْتُهُ يَقُولُ وَسُئِلَ عَنِ الْعَزْلِ، فَقَالَ: «هُوَ الْوَأْدُ الْخَفِيُّ»

বর্ণনাকারী: জুদামা বিনতে ওয়াহব আসাদিয়া (রাঃ)

২০১১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....জুদামা বিনত ওয়াহব আসাদিয়্যা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, “আমি ইচ্ছা করেছিলাম যে, দুগ্ধদানের মুদ্দতে মহিলাদের সাথে সহবাস করতে নিষেধ করবো। কিন্তু দেখলাম যে, পারস্য ও রোমের অধিবাসীরা এমনটি করে, অথচ তাদের সন্তানদের কোন ক্ষতি হয় না।" (রাবী বলেনঃ) আমি রাসূলুল্লাহ (ﷺ) কে আযল প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে বলতে শুনেছিঃ এটি হচ্ছে গোপন হত্যা।

২০১২

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ عَنْ عَمْرِو بْنِ مُهَاجِرٍ أَنَّهُ سَمِعَ أَبَاهُ الْمُهَاجِرَ بْنَ أَبِي مُسْلِمٍ يُحَدِّثُ عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ بْنِ السَّكَنِ وَكَانَتْ مَوْلَاتَهُ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ لَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ سِرًّا فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ الْغَيْلَ لَيُدْرِكُ الْفَارِسَ عَلَى ظَهْرِ فَرَسِهِ حَتَّى يَصْرَعَهُ

বর্ণনাকারী: আসমা বিনতে ইয়াযীদ (রাঃ)

২০১২। হিশাম ইবন 'আম্মার (রাহঃ).... আসমা বিনত ইয়াযীদ ইবনু সাকান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেনঃ তোমরা গোপনভাবে তোমাদের সন্তানদের হত্যা করো না। সে সত্তার কসম; যার হাতে আমার প্রাণ! দুগ্ধপান অবস্থায় সহবাসে সন্তান জন্মগ্রহণ করলে, সে সন্তান অশ্বপৃষ্ঠ থেকে পড়ে মারা যায় ।

যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়

بَاب فِي الْمَرْأَةِ تُؤْذِي زَوْجَهَا

২০১৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُؤَمَّلٌ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الْأَعْمَشِ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ أَبِي أُمَامَةَ قَالَ أَتَتْ النَّبِيَّ صلى الله عليه وسلم امْرَأَةٌ مَعَهَا صَبِيَّانِ لَهَا قَدْ حَمَلَتْ أَحَدَهُمَا وَهِيَ تَقُودُ الْآخَرَ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم حَامِلَاتٌ وَالِدَاتٌ رَحِيمَاتٌ لَوْلَا مَا يَأْتِينَ إِلَى أَزْوَاجِهِنَّ دَخَلَ مُصَلِّيَاتُهُنَّ الْجَنَّةَ

বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.

২০১৩। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ).... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন জনৈকা মহিলা তার দু'টি সন্তান সাথে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট আসলো। সে একটা সন্তানকে কোলে ও অপরটিকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। রাসূলুল্লাহ (ﷺ) এ অবস্থা দেখে বললেনঃ এরা গর্ভধারিণী, সন্তান জন্মদানকারিণী ও সোহাগিণী। এরা যদি স্বামীকে কষ্ট না দেয়, তবে তাদের মধ্যে যারা সালাত আদায়কারিণী, তারা জান্নাতে যাবে।

২০১৪

حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ الضَّحَّاكِ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ عَيَّاشٍ عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا تُؤْذِي امْرَأَةٌ زَوْجَهَا إِلَّا قَالَتْ زَوْجَتُهُ مِنْ الْحُورِ الْعِينِ لَا تُؤْذِيهِ قَاتَلَكِ اللهُ فَإِنَّمَا هُوَ عِنْدَكِ دَخِيلٌ أَوْشَكَ أَنْ يُفَارِقَكِ إِلَيْنَا

বর্ণনাকারী: হযরত মু‘আয ইবনে জাবাল (রাঃ)

২০১৪। আব্দুল ওয়াহ্হাব ইবন যাহ্হাক (রাহঃ)....মু'আয ইবন জাবাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন কোন স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, তখন জান্নাতে তার হুর স্ত্রীগণ বলতে থাকেঃ 'ওহে' আল্লাহ তোমার সর্বনাশ করুন! ওকে কষ্ট দিওনা। সেতো তোমার কাছে অল্পদিনের মেহমান! অতিসত্ত্বর সে তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে।”

হারাম বস্তু কোন হালালকে হারাম করে না

بَاب لَا يُحَرِّمُ الْحَرَامُ الْحَلَالَ

২০১৫

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُعَلَّى بْنِ مَنْصُورٍ حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مُحَمَّدٍ الْفَرْوِيُّ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَا يُحَرِّمُ الْحَرَامُ الْحَلَالَ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২০১৫। ইয়াহ্ইয়া ইবন মু'আল্লা ইবন মনসুর (রাহঃ).... ইবন উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কোন হারাম বস্তু হালালকে হারাম করে না।