أبواب الصدقات

১৫. দান-সাদ্‌কা সম্পর্কিত

অধ্যায় ১৫ · ৪৬ টি হাদীস

সাদাকাহ ফিরিয়ে নেওয়া

بَاب الرُّجُوعِ فِي الصَّدَقَةِ

২৩৯০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ تَعُدْ فِي صَدَقَتِكَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

২৩৯০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… উমার ইবন খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি তোমার সদকাহ ফিরিয়ে নিবে না।

২৩৯১

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي أَبُو جَعْفَرٍ، مُحَمَّدُ بْنُ عَلِيٍّ حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ الْعَبَّاسِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَثَلُ الَّذِي يَتَصَدَّقُ ثُمَّ يَرْجِعُ فِي صَدَقَتِهِ مَثَلُ الْكَلْبِ يَقِيءُ ثُمَّ يَرْجِعُ فَيَأْكُلُ قَيْئَهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২৩৯১। 'আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ) 'আব্দুল্লাহ ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সদকাহ্ করে তা ফিরিয়ে নেয়, তার উদাহরণ হলো ঐ কুকুরের মত যে, বমি করে তা খেয়ে ফেলে।

কেউ কোন জিনিস সাদাকাহ করলো, তারপর সে জিনিস সে বিক্রী হতে
দেখলো-সে কি তা কিনতে পারবে?

بَاب مَنْ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَوَجَدَهَا تُبَاعُ هَلْ يَشْتَرِيهَا

২৩৯২

حَدَّثَنَا تَمِيمُ بْنُ الْمُنْتَصِرِ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، عَنْ شَرِيكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُمَرَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ يَعْنِي، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عُمَرَ أَنَّهُ تَصَدَّقَ بِفَرَسٍ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَبْصَرَ صَاحِبَهَا يَبِيعُهَا بِكَسْرٍ فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَأَلَهُ عَنْ ذَلِكَ فَقَالَ ‏ "‏ لاَ تَبْتَعْ صَدَقَتَكَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

২৩৯২। তামীম ইবন মুন্তাসির ওয়াসিতী (রাহঃ) .... 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ) -এর সময়ে একটি ঘোড়া সদকাহ্ করে ছিলেন। তিনি তার মালিককে সেটা স্বল্প মূল্যে বিক্রী করতে দেখলেন। অতঃপর তিনি নবী (ﷺ)-এর নিকট এসে এ ব্যাপারে (তিনি কিনতে পারবেন কিনা) জিজ্ঞেস করলেন। তখন তিনি বললেনঃ তোমার সদকাহ্ তুমি ক্রয় করো না।

কেউ কোন জিনিস সাদাকাহ করলো, তারপর সে জিনিস সে বিক্রী হতে দেখলো-সে কি তা কিনতে পারবে?

بَاب مَنْ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَوَجَدَهَا تُبَاعُ هَلْ يَشْتَرِيهَا

২৩৯৩

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَامِرٍ عَنْ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ أَنَّهُ حَمَلَ عَلَى فَرَسٍ يُقَالُ لَهُ غَمْرٌ أَوْ غَمْرَةٌ فَرَأَى مُهْرًا أَوْ مُهْرَةً مِنْ أَفْلَائِهَا يُبَاعُ يُنْسَبُ إِلَى فَرَسِهِ فَنَهَى عَنْهَا

বর্ণনাকারী: হযরত যুবাইর ইবনুল আওয়াম (রাঃ)

২৩৯৩। ইয়াহইয়া ইবন হাকীম (রাহঃ) .... যুবায়র ইবন আওয়াম (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি গামর অথবা গামরাকে একটি ঘোড়া দান করেছিলেন। একদিন তিনি দেখলেন তার সেই ঘোড়ারই একটি ঘোটক বা ঘোটকী বিক্রী হচ্ছে। (তিনি সেটা কিনতে চাইলে) তাকে তা থেকে নিষেধ করা হলো।

কোন জিনিস সাদাকাহ করার পর তার ওয়ারিছ হলে

بَاب مَنْ تَصَدَّقَ بِصَدَقَةٍ ثُمَّ وَرِثَهَا

২৩৯৪

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَطَاءٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي تَصَدَّقْتُ عَلَى أُمِّي بِجَارِيَةٍ وَإِنَّهَا مَاتَتْ ‏.‏ فَقَالَ ‏ "‏ آجَرَكِ اللَّهُ وَرَدَّ عَلَيْكِ الْمِيرَاثَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

২৩৯৪। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক মহিলা নবী (ﷺ)-এর কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আমি আমার মাকে আমার একটি বাগান দান করেছিলাম।

তিনি ইন্তিকাল করেছেন এবং তিনি আমাকে ছাড়া আর কোন ওয়ারিছ রেখে যাননি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমার সদকাহ আদায় হয়েছে এবং এখন তোমার বাগান তোমার কাছে ফেরৎ এসেছে।
২৩৯৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ عَبْدِ الْكَرِيمِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي أَعْطَيْتُ أُمِّي حَدِيقَةً لِي وَإِنَّهَا مَاتَتْ وَلَمْ تَتْرُكْ وَارِثًا غَيْرِي فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ وَجَبَتْ صَدَقَتُكَ وَرَجَعَتْ إِلَيْكَ حَدِيقَتُكَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

২৩৯৫। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাযিঃ) ...... আমর ইবন শু'আয়েরের দাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বললো; আমি আমার মাকে আমার একটি বাগান দান করেছিলাম। তিনি তো ইন্তিকাল করেছেন এবং তিনি আমাকে ছাড়া অন্য কোন ওয়ারিছ রেখে যাননি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমার সাদাকা আদাম হয়েছে এবং এখন তোমার বাগান তোমার কাছে ফেরত এসেছে।

ওয়াকফ করা

بَاب مَنْ وَقَفَ

২৩৯৬

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ أَصَابَ عُمَرُ بْنُ الْخَطَّابِ أَرْضًا بِخَيْبَرَ فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَاسْتَأْمَرَهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ مَالاً بِخَيْبَرَ لَمْ أُصِبْ مَالاً قَطُّ هُوَ أَنْفَسُ عِنْدِي مِنْهُ فَمَا تَأْمُرُنِي بِهِ فَقَالَ ‏ "‏ إِنْ شِئْتَ حَبَسْتَ أَصْلَهَا وَتَصَدَّقْتَ بِهَا ‏"‏ ‏.‏ قَالَ فَعَمِلَ بِهَا عُمَرُ عَلَى أَنْ لاَ يُبَاعَ أَصْلُهَا وَلاَ يُوهَبَ وَلاَ يُورَثَ تَصَدَّقَ بِهَا لِلْفُقَرَاءِ وَفِي الْقُرْبَى وَفِي الرِّقَابِ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ وَالضَّيْفِ لاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهَا أَنْ يَأْكُلَ مِنْهَا بِالْمَعْرُوفِ أَوْ يُطْعِمَ صَدِيقًا غَيْرَ مُتَمَوِّلٍ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২৩৯৬। নসর ইবন 'আলী জাহযামী (রাহঃ) ….. ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উমার ইবন খাত্তাব (রাযিঃ) খায়বরের এক খন্ডজমি পান। তিনি নবী (ﷺ)-এর কাছে এসে পরামর্শ চেয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমি খায়বারে এমন একটি সম্পত্তি পেয়েছি যে, এত উত্তম সম্পত্তি আমি আর কখনো পাইনি। এখন আপনি আমাকে এ ব্যাপারে কি করতে বলেন? তিনি বললেনঃ তুমি ইচ্ছা করলে মূল সম্পত্তি (তোমার মালিকানায়) রেখে দিয়ে তার উৎপাদিত দ্রব্য সদকাহ করতে পার। ইবন উমার (রাযিঃ) বলেনঃ অতঃপর উমার তাই করলেন যে, মূল সম্পত্তি বিক্রী করা যাবে না, দান করা যাবে না এবং তার কোন ওয়ারিছ ও হবে না। তার উৎপাদিত শস্য দান করা হবে দরিদ্রদের জন্য নিকটাত্মীয়দের জন্য, গোলাম আয়াদ করতে, আল্লাহর রাস্তায় (জিহাদ করার জন্য), মুসাফিরদের জন্য এবং মেহমানদের জন্য। যে তার মুতাওয়াল্লী হবে, সে তা থেকে ন্যায় সঙ্গমভাবে খেতে পারবে এবং দোস্তদের খাওয়াতে পারবে, তবে জমা করতে পারবে না।

২৩৯৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْمِائَةَ سَهْمٍ الَّتِي بِخَيْبَرَ لَمْ أُصِبْ مَالاً قَطُّ هُوَ أَحَبُّ إِلَىَّ مِنْهَا وَقَدْ أَرَدْتُ أَنْ أَتَصَدَّقَ بِهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ احْبِسْ أَصْلَهَا وَسَبِّلْ ثَمَرَتَهَا ‏"‏ ‏.‏
قَالَ ابْنُ أَبِي عُمَرَ فَوَجَدْتُ هَذَا الْحَدِيثَ فِي مَوْضِعٍ آخَرَ فِي كِتَابِي عَنْ سُفْيَانَ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ عُمَرُ فَذَكَرَ نَحْوَهُ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২৩৯৭। মুহাম্মাদ ইবন আবু 'উমার 'আদানী (রাহঃ).... ইবন 'উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমার ইবন খাত্তাব বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! খায়বারে আমি যে একশত অংশ পেয়েছি, তার চেয়ে অধিক প্রিয় কোন সম্পত্তি আমি আর কখনো পাইনি। আমি তা সদকাহ্ করে দিতে মনস্থ করেছি। তখন নবী (ﷺ) বললেনঃ তুমি মূল সম্পত্তিটি রেখে দাও এবং তারফল দান করে দাও।

রাবী ইবন আবু 'উমার (রাহঃ) বলেনঃ আমি এ হাদীসটি আমার কিতাবের অন্য একস্থানে এই সনদে পেয়েছি যে, সুফয়ান (রাহঃ) ....ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উমার (রাযিঃ) বলেছেনঃ এরপর উক্ত হাদীছের মতই উল্লেখ করেছেন।

ধার নেওয়া প্রসঙ্গে

بَاب الْعَارِيَةِ

২৩৯৮

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا شُرَحْبِيلُ بْنُ مُسْلِمٍ، قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ الْعَارِيَةُ مُؤَدَّاةٌ وَالْمِنْحَةُ مَرْدُودَةٌ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.

২৩৯৮। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)...... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, ধার পরিশোধ করতে হবে এবং লাভদায়ক জিনিস (অর্থাৎ দুধ পান করার জন্য যে জন্তু দেয়া হয় তা) ফেরৎ দিতে হবে।

২৩৯৯

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيَّانِ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ الْعَارِيَةُ مُؤَدَّاةٌ وَالْمِنْحَةُ مَرْدُودَةٌ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

২৩৯৯। হিশাম ইবন 'আম্মার ও 'আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ) ….. আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি যে, ধার পরিশোধ করতে হবে এবং লাভদায়ক জন্তু ফেরৎ দিতে হবে।

২৪০০

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُسْتَمِرِّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، جَمِيعًا عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ عَلَى الْيَدِ مَا أَخَذَتْ حَتَّى تُؤَدِّيَهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

২৪০০। ইবরাহীম ইবন মুসতামির ও ইয়াইয়া ইবনে হাকীম (রাহঃ) …..সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, হাত যা গ্রহণ করে, তা পরিশোধ করা জরুরী।

আমানত প্রসঙ্গে

بَاب الْوَدِيعَةِ

২৪০১

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ الْجَهْمِ الأَنْمَاطِيُّ، حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُوَيْدٍ، عَنِ الْمُثَنَّى، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ أُودِعَ وَدِيعَةً فَلاَ ضَمَانَ عَلَيْهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

২৪০১। উবায়দুল্লাহ ইবন জাহস আনমাতী (রাহঃ) ….. আমর ইবন শুআয়েবের দাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যদি কারো কাছে কোন আমানাত রাখা হয়, (এবং তা যদি তার কাছ থেকে বিনষ্ট হয়ে যায়, তবে) তার ওপর কোন ক্ষতিপূরণ আসবে না।

আমানাত গ্রহণকারী, আমানাতের মাল দিয়ে ব্যবসা করে লাভবান হলে

بَاب الْأَمِينِ يَتَّجِرُ فِيهِ فَيَرْبَحُ

২৪০২
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ شَبِيبِ بْنِ غَرْقَدَةَ، عَنْ عُرْوَةَ الْبَارِقِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَعْطَاهُ دِينَارًا يَشْتَرِي لَهُ شَاةً فَاشْتَرَى لَهُ شَاتَيْنِ فَبَاعَ إِحْدَاهُمَا بِدِينَارٍ فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم بِدِينَارٍ وَشَاةٍ فَدَعَا لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْبَرَكَةِ ‏.‏ قَالَ فَكَانَ لَوِ اشْتَرَى التُّرَابَ لَرَبِحَ فِيهِ ‏.‏

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ، حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلاَلٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ زَيْدٍ، عَنِ الزُّبَيْرِ بْنِ الْخِرِّيتِ، عَنْ أَبِي لَبِيدٍ، لِمَازَةَ بْنِ زَبَّارٍ عَنْ عُرْوَةَ بْنِ أَبِي الْجَعْدِ الْبَارِقِيِّ، قَالَ قَدِمَ جَلَبٌ فَأَعْطَانِي النَّبِيُّ صلى الله عليه وسلم دِينَارًا فَذَكَرَ نَحْوَهُ ‏.‏

বর্ণনাকারী: উরওয়া ইবনে আবু জা'দ বারিকী (রাঃ)

২৪০২। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …. উরওয়া বারিকী (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাকে তার জন্য একটি ছাগল কেনার উদ্দেশ্যে দীনার দেন। সে তাঁর জন্য দু'টি ছাগল কিনে, এর একটি এক দীনারের বিনিময়ে বিক্রী করে ফেলে। অতঃপর সে এক দীনার ও একটি ছাগল নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-র কাছে আসে। তখন রাসূলুল্লাহ (ﷺ) তার জন্য বরকতের দু'আ করলেন। রাবী বলেনঃ এরপর সে মাটি কিনলেও তাতে সে লাভবান হতো।

আহম্মাদ ইবন সাঈদ দারিমী (রাহঃ) উরওয়া ইবন আবুল জদি বারিকী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একটি বাণিজ্যিক কাফিলা মাল নিয়ে আসলো? তখন নবী (ﷺ) আমাকে একটি দীনার দিলেন। এরপর পূর্বোক্ত হাদীসের অনুরূপ উল্লেখ করেছেন।

হাওয়ালা প্রসঙ্গে

بَاب الْحَوَالَةِ

২৪০৩

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ الظُّلْمُ مَطْلُ الْغَنِيِّ وَإِذَا أُتْبِعَ أَحَدُكُمْ عَلَى مَلِيءٍ فَلْيَتْبَعْ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৪০৩। হিশাম ইবন 'আম্মার (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ধনী ব্যক্তির জন্য ঋণ আদায়ে টালবাহানা করা জুলম। তবে তোমাদের কাউকে যখন কোন ঋণ মালদারের মুকাবালা করায়ে দেয়া হবে, অর্থাৎ নিজে ঋণ শোধ করতে না পেরে কোন ধনীকে মুকাবালা দিয়ে বলবেঃ (এ আমার ঋণ পরিশোধ করবে), তখন সে যেন তা মেনে নেয়।

২৪০৪

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ تَوْبَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ وَإِذَا أُحِلْتَ عَلَى مَلِيءٍ فَاتْبَعْهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২৪০৪। ইসমাঈল ইবন তাওবা (রাহঃ) ...... ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মালদারের জন্য দেনা আদায়ে টাল-বাহানা করা জুলম। আর যখন তোমাদের কাউকে কোন মালদারের ওপর হাওয়ালা (সোপর্দ) করা হয়, তখন তা মেনে নাও।

জামিন হওয়া

بَاب الْكَفَالَةِ

২৪০৫

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَالْحَسَنُ بْنُ عَرَفَةَ، قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنِي شُرَحْبِيلُ بْنُ مُسْلِمٍ الْخَوْلاَنِيُّ، قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ الْبَاهِلِيَّ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ الزَّعِيمُ غَارِمٌ وَالدَّيْنُ مَقْضِيٌّ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: আবু উমামা বাহিলী রাযি.

২৪০৫। হিশাম ইবন 'আম্মার ও হাসান ইবন আরাফা (রাহঃ) ....আবু উমামা বাহিলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, জামিনাদার দায়ী হবে এবং তাকেই ঋণ পরিশোধ করতে হবে।

২৪০৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلاً، لَزِمَ غَرِيمًا لَهُ بِعَشَرَةِ دَنَانِيرَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ مَا عِنْدِي شَىْءٌ أُعْطِيكَهُ فَقَالَ لاَ وَاللَّهِ لاَ أُفَارِقُكَ حَتَّى تَقْضِيَنِي أَوْ تَأْتِيَنِي بِحَمِيلٍ فَجَرَّهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ كَمْ تَسْتَنْظِرُهُ ‏"‏ ‏.‏ فَقَالَ شَهْرًا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ فَأَنَا أَحْمِلُ لَهُ ‏"‏ ‏.‏ فَجَاءَهُ فِي الْوَقْتِ الَّذِي قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ مِنْ أَيْنَ أَصَبْتَ هَذَا ‏"‏ ‏.‏ قَالَ مِنْ مَعْدِنٍ قَالَ ‏"‏ لاَ خَيْرَ فِيهَا ‏"‏ ‏.‏ وَقَضَاهَا عَنْهُ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২৪০৬। মুহাম্মাদ ইবন সাবাহ (রাহঃ) ..... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) -এর সময়ে এক ব্যক্তি তার দেনাদারকে ধরলো। সে তার কাছে দশ দীনার পাওনা ছিল। দেনাদার লোকটি বললঃ আমার কাছে এমন কোন জিনিস নেই, যা আমি তোমাকে দেব। তখন পাওনাদার বললোঃ আল্লাহর কসম! আমি তোমাকে ততক্ষণ ছাড়বোনা, যতক্ষণ না তুমি আমার দেনা পরিশোধ করবে অথবা কোন জামিনদার দেবে। অতঃপর সে তাকে নবী (ﷺ) -এর কাছে ধরে নিয়ে গেল। তিনি তাকে (পাওনাদারকে) বললেন, তুমি তাকে কতদিনের সময় দিতে পার? সে বললোঃ এক মাস। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তাহলে আমিই তার জন্য জামিন। সে (করযদার) লোকটি নবী (ﷺ) তাকে যে সময়ের কথা বলেছিলেন, ঠিক সেই সময়েই তাঁর কাছে এলো। তখন নবী (ﷺ)তাকে বললেনঃ তুমি এ সম্পদ কোথায় পেলে? সে বললোঃ খনিতে। তিনি বললেনঃ ওতে কোন কল্যাণ নেই। অতঃপর তিনি তাঁর নিজের পক্ষ থেকেই পাওনাদারের দেনা পরিশোধ করে দিলেন।

২৪০৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِجِنَازَةٍ لِيُصَلِّيَ عَلَيْهَا فَقَالَ ‏"‏ صَلُّوا عَلَى صَاحِبِكُمْ فَإِنَّ عَلَيْهِ دَيْنًا ‏"‏ ‏.‏ فَقَالَ أَبُو قَتَادَةَ أَنَا أَتَكَفَّلُ بِهِ ‏.‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ بِالْوَفَاءِ ‏"‏ ‏.‏ قَالَ بِالْوَفَاءِ ‏.‏ وَكَانَ الَّذِي عَلَيْهِ ثَمَانِيَةَ عَشَرَ أَوْ تِسْعَةَ عَشَرَ دِرْهَمًا ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু কাতাদা আনসারী (রাঃ)

২৪০৭। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ….. আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ)-এর খিদমতে একটি জানাযা হাজির করা হলো তার জানাযার নামায আদায়ের জন্য তিনি বললেনঃ তোমরা তোমাদের সঙ্গীর সালাতে জানাযা আয়াদ কর (আমি করব না) কেননা তার ওপর ঋণ রয়েছে। তখন আবু কাতাদা (রাযিঃ) বললেনঃ আমি তার জামিন হচ্ছি। নবী (ﷺ) বললেনঃ পূর্ণ ঋণের? তিনি বললেনঃ হ্যাঁ পূর্ণ ঋণের। আর সে ব্যক্তির ওপর আঠার অথবা উনিশ দিরহাম ঋণ ছিল।

যে পরিশোধের নিয়্যাতে ঋণ গ্রহণ করে

بَاب مَنْ ادَّانَ دَيْنًا وَهُوَ يَنْوِي قَضَاءَهُ

২৪০৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ زِيَادِ بْنِ عَمْرِو بْنِ هِنْدٍ، عَنِ ابْنِ حُذَيْفَةَ، - هُوَ عِمْرَانُ - عَنْ أُمِّ الْمُؤْمِنِينَ، مَيْمُونَةَ قَالَ كَانَتْ تَدَّانُ دَيْنًا فَقَالَ لَهَا بَعْضُ أَهْلِهَا لاَ تَفْعَلِي وَأَنْكَرَ ذَلِكَ عَلَيْهَا قَالَتْ بَلَى إِنِّي سَمِعْتُ نَبِيِّي وَخَلِيلِي صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَا مِنْ مُسْلِمٍ يَدَّانُ دَيْنًا يَعْلَمُ اللَّهُ مِنْهُ أَنَّهُ يُرِيدُ أَدَاءَهُ إِلاَّ أَدَّاهُ اللَّهُ عَنْهُ فِي الدُّنْيَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত মাইমুনা (রাঃ)

২৪০৮। আবু বকর ইবন আবু শায়বা (রহ.)...... উম্মুল মু'মিনীন হযরত মায়মুনা (রাযি.) থেকে বর্ণিত। তিনি বলেন যে, তিনি ধার নিতেন। তখন তাঁকে তার পরিবারের কোন এক লোক বললোঃ এরূপ করোনা এবং সে এটাকে অপছন্দ করলো। তিনি বললেনঃ হ্যাঁ আমি আমার নবী ও বন্ধু (ﷺ) কে বলতে শুনেছি যে, কোন মুসলমান ধার করলে, আল্লাহ জানেন যে সে তা পরিশোধ করার নিয়্যাতে নিচ্ছে তাহলে দুনিয়াতে আল্লাহ তার সে ধন পরিশোধন করে দেন।

২৪০৯

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُفْيَانَ، - مَوْلَى الأَسْلَمِيِّينَ - عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ اللَّهَ مَعَ الدَّائِنِ حَتَّى يَقْضِيَ دَيْنَهُ مَا لَمْ يَكُنْ فِيمَا يَكْرَهُ اللَّهُ ‏"‏ ‏.‏ قَالَ فَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ يَقُولُ لِخَازِنِهِ اذْهَبْ فَخُذْ لِي بِدَيْنٍ فَإِنِّي أَكْرَهُ أَنْ أَبِيتَ لَيْلَةً إِلاَّ وَاللَّهُ مَعِي بَعْدَ الَّذِي سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাযি.

২৪০৯। ইবরাহীম ইবন মুনযির (রাহঃ) ….. আব্দুল্লাহ ইবন জা'ফর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা'আলা ঋণগ্রস্থ ব্যক্তির সাথে থাকেন, যতক্ষণ না সে তার ঋণ পরিশোধ করে। এইশর্তে যে, এই ঋণ আল্লাহর অপছন্দনীয় বস্তুর ব্যাপারে না নেয়।

রাবী বলেন, আব্দুল্লাহ ইবন জাফর তার কোষাধ্যক্ষকে বলতেনঃ যাও আমার জন্য ধার নিয়ে এস। কেননা তখন থেকে আমি একটা রাতও আল্লাহ আমার সঙ্গে থাকা ছাড়া কাটাতে পছন্দ করি, যখন থেকে আমি রাসূলুল্লাহ (ﷺ) হতে এ হাদীছ শুনেছি।

যে পরিশোধ না করার নিয়্যাতে ঋণ গ্রহণ করে

بَاب مَنْ ادَّانَ دَيْنًا لَمْ يَنْوِ قَضَاءَهُ

২৪১০
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُحَمَّدِ بْنِ صَيْفِيِّ بْنِ صُهَيْبِ الْخَيْرِ، حَدَّثَنِي عَبْدُ الْحَمِيدِ بْنُ زِيَادِ بْنِ صَيْفِيِّ بْنِ صُهَيْبٍ، عَنْ شُعَيْبِ بْنِ عَمْرٍو، حَدَّثَنَا صُهَيْبُ الْخَيْرِ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ أَيُّمَا رَجُلٍ يَدَيَّنُ دَيْنًا وَهُوَ مُجْمِعٌ أَنْ لاَ يُوَفِّيَهُ إِيَّاهُ لَقِيَ اللَّهَ سَارِقًا ‏"‏ ‏.‏

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُحَمَّدِ بْنِ صَيْفِيٍّ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، صُهَيْبٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

২৪১০। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) …. সুহায়ব খায়র (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি এনিয়্যাতে ঋণ করে যে সে তা পরিশোধ করবে না, (কিয়ামতের দিন) সে আল্লাহর সঙ্গে চোর হিসাবে সাক্ষাৎ করবে।
ইবরাহীম ইবন মুনযির হিযামী (রাহঃ) ….. সুহায়ব (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীছ বর্ণনা করেছেন।
২৪১১

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ الدِّيلِيِّ، عَنْ أَبِي الْغَيْثِ، - مَوْلَى ابْنِ مُطِيعٍ - عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ أَخَذَ أَمْوَالَ النَّاسِ يُرِيدُ إِتْلاَفَهَا أَتْلَفَهُ اللَّهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৪১১। ই'য়াকু ইবন হমায়দ ইবন কাসিব (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেনঃ যে ব্যক্তি মানুষের সম্পদ ধ্বংস করার নিয়্যাতে নেয়, আল্লাহ তাকে ধ্বংস করেন।

ঋণের ব্যাপারে কঠোরতা করা প্রসঙ্গে

بَاب التَّشْدِيدِ فِي الدَّيْنِ

২৪১২

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ ثَوْبَانَ، - مَوْلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم - عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏ "‏ مَنْ فَارَقَ الرُّوحُ الْجَسَدَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلاَثٍ دَخَلَ الْجَنَّةَ مِنَ الْكِبْرِ وَالْغُلُولِ وَالدَّيْنِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত ছাওবান (রাঃ)

২৪১২। হুমায়দ ইবন মাস'আদা (রাহঃ) .... রাসূলুল্লাহ (ﷺ)-এর আযাদকৃত গোলাম ছাওয়াব (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যার শরীর থেকে এমতাবস্থায় প্রাণ বের হয়ে যে, সে তিনটি জিনিস থেকে মুক্ত তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সে তিনটি জিনিস হলোঃ অহংকার খিয়ানত ও ঋণ।

২৪১৩

حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ نَفْسُ الْمُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৪১৩। আবু মারওয়ান 'উছমানী (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বরেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুমিনের রুহ তার ঋণের কারণে ততক্ষণ পর্যন্ত ঝুলে থাকে, যতক্ষণ না তা পরিশোধ করা হয়।

২৪১৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ ثَعْلَبَةَ بْنِ سَوَاءٍ، حَدَّثَنَا عَمِّي، مُحَمَّدُ بْنُ سَوَاءٍ عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ مَطَرٍ الْوَرَّاقِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ مَاتَ وَعَلَيْهِ دِينَارٌ أَوْ دِرْهَمٌ قُضِيَ مِنْ حَسَنَاتِهِ لَيْسَ ثَمَّ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২৪১৪। মুহাম্মাদ ইবন ছালাবা ইবন সাওয়া (রাহঃ) …. ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যে, তার যিম্মায় একদীনার বা এক দিরহাম পরিমাণ ঋণ থাকে (কিয়ামাতের দিন) তার নেক আমল দিয়ে তা পরিশোধ করা হবে। কেননা, সেখানে কোন দীনার ও থাকবে না। এবং দিরহাম ও থাকবেনা।

কেউ ঋণ অথবা নাবালক সন্তান রেখে মারা গেল,
তার দায়িত্ব আল্লাহ ও তার রাসূলের ওপর

بَاب مَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا فَعَلَى اللهِ وَعَلَى رَسُولِهِ

২৪১৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ الْمِصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ إِذَا تُوُفِّيَ الْمُؤْمِنُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعَلَيْهِ الدَّيْنُ فَيَسْأَلُ ‏"‏ هَلْ تَرَكَ لِدَيْنِهِ مِنْ قَضَاءٍ ‏"‏ ‏.‏ فَإِنْ قَالُوا نَعَمْ ‏.‏ صَلَّى عَلَيْهِ وَإِنْ قَالُوا لاَ ‏.‏ قَالَ ‏"‏ صَلُّوا عَلَى صَاحِبِكُمْ ‏"‏ ‏.‏ فَلَمَّا فَتَحَ اللَّهُ عَلَى رَسُولِهِ الْفُتُوحَ قَالَ ‏"‏ أَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ فَمَنْ تُوُفِّيَ وَعَلَيْهِ دَيْنٌ فَعَلَىَّ قَضَاؤُهُ وَمَنْ تَرَكَ مَالاً فَهُوَ لِوَرَثَتِهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৪১৫। আহমাদ ইবন 'আমর ইবন সারাহ মিসরী (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলতেন যখন কোন মুমিন রাসূলুল্লাহ (ﷺ)-এর সময়ে ইন্তেকাল করতো এবং তার উপর ঋণের বোঝা থাকতো, যখন তিনি জিজ্ঞেস করতেনঃ সে কিতাব ঋণ পরিশোধ করার মত কিছু রেখে গেছে? যদি তারা (সাহাবায়ে কিরাম) বলতেন হ্যাঁ! তাহলে তিনি তাঁর ওপর জানাযার সালাত আদায় করতেন। আর যদি তারা বলতেনঃ না। তাহলে তিনি বলতেনঃ তোমরা তোমাদের সঙ্গীর ওপর জানাযার সালাত আদায কর। অতঃপর যখন আল্লাহ তার রাসূলকে জিয়ের পর বিজয় দান করলেন, তখন তিনি বললেনঃ আমিই মুমিনদের বেশী-নিকট তাদের জানের চেয়ে। তাই যে তার ওপর ঋণ রেখে ইন্তিকাল করবে, তা পরিশোধ করার দায়িত্ব আমারই। আর যে সম্পদ সে রেখে যাবে, তা তার ওয়ারিছদের জন্য।

কেউ ঋণ অথবা নাবালক সন্তান রেখে মারা গেল, তার দায়িত্ব আল্লাহ ও তার রাসূলের ওপর

بَاب مَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا فَعَلَى اللهِ وَعَلَى رَسُولِهِ

২৪১৬

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ تَرَكَ مَالاً فَلِوَرَثَتِهِ وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا فَعَلَىَّ وَإِلَىَّ وَأَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২৪১৬। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মারা যাবে তা তার ওয়ারিছদের জন্য। তার যে ঋণ অথবা নাবালক সন্তান রেখে মারা যাবে, তা পরিশোধ করার দায়িত্ব আমারই, এবং (তাদের লালন পালনের দায়িত্ব আসবে) আমারই উপর আর আমিতো মুমিনদের অতি আপনজন।

অস্বচ্ছল ব্যক্তিকে (দেনা পরিশোধে) সময় দেওয়া

بَاب إِنْظَارِ الْمُعْسِرِ

২৪১৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالآخِرَةِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৪১৭। আবু বকর ইবন আবু শায়রা (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি গরীবের ওপর আসান করবে, আল্লাহ দুনিয়াতে ও আখিরাতে তার ওপর আসান করবেন।

২৪১৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ نُفَيْعٍ أَبِي دَاوُدَ، عَنْ بُرَيْدَةَ الأَسْلَمِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ أَنْظَرَ مُعْسِرًا كَانَ لَهُ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ وَمَنْ أَنْظَرَهُ بَعْدَ حِلِّهِ كَانَ لَهُ مِثْلُهُ فِي كُلِّ يَوْمٍ صَدَقَةٌ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

২৪১৮। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ).... বুরদা আসলামী (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে গরীবকে (তার ঋণ আদায়ে) সময় দিবে, সে প্রতিদিন সদকাহ দেওয়ার মত ছওয়াব পাবে। আর যে ব্যক্তি তার মেয়াদ চলে যাবার পরও তাকে সময় দিবে, সে প্রতিদিন সেই ঋণের সমপরিমাণ সদকাহ করার ছওয়াব পাবে।

২৪১৯

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُعَاوِيَةَ، عَنْ حَنْظَلَةَ بْنِ قَيْسٍ، عَنْ أَبِي الْيَسَرِ، صَاحِبِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ أَحَبَّ أَنْ يُظِلَّهُ اللَّهُ فِي ظِلِّهِ - فَلْيُنْظِرْ مُعْسِرًا أَوْ لِيَضَعْ لَهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: আবুল ইয়াসার কা'ব ইবন 'আমর (রা)

২৪১৯। ইয়াকুব ইবন ইবরাহীম দাওরাকী (রাহঃ)....নবী (ﷺ) -এর সাহাবী আবু ইয়াসর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি চায় যে আল্লাহ তাকে তাঁর ছায়ার নীচে স্থান দিন, সে যেন দেনাদারকে সময় দেয়, অথবা তার দেনা মাফ করে দেয়।

২৪২০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، قَالَ سَمِعْتُ رِبْعِيَّ بْنَ حِرَاشٍ، يُحَدِّثُ عَنْ حُذَيْفَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏ "‏ أَنَّ رَجُلاً مَاتَ فَقِيلَ لَهُ مَا عَمِلْتَ - فَإِمَّا ذَكَرَ أَوْ ذُكِّرَ - قَالَ إِنِّي كُنْتُ أَتَجَوَّزُ فِي السِّكَّةِ وَالنَّقْدِ وَأُنْظِرُ الْمُعْسِرَ ‏.‏ فَغَفَرَ اللَّهُ لَهُ ‏"‏ ‏.‏
قَالَ أَبُو مُسْعُودٍ أَنَا قَدْ، سَمِعْتُ هَذَا، مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏

বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি

২৪২০। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) .... হুযায়ফা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি মৃত্যু বরণ করলো। তাকে বলা হলোঃ তুমি কি আমল করেছ? তখন সে নিজেই হয়তো স্বরণ করলো অথবা তাকে স্মরণ করিয়ে দেয়া হলো। সে বললঃ আমি নগদ টাকা পয়সা ধার দিতাম এবং অভাব গ্রন্থকে (তার ঋণ পরিশোধ করার জন্য) সময় দিতাম। তখন আল্লাহ যাকে মাফ করে দেন।
রাবী আবু মাসউদ (রাযিঃ) বলেনঃ আমিও এ হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি।

বিনীতভাবে তাগাড়া দেওয়া এবং ভদ্রভাবে নিজের প্রাপ্য গ্রহণ করা

بَاب حُسْنِ الْمُطَالَبَةِ وَأَخْذِ الْحَقِّ فِي عَفَافٍ

২৪২১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلاَنِيُّ، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى، قَالاَ حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، وَعَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ طَلَبَ حَقًّا فَلْيَطْلُبْهُ فِي عَفَافٍ وَافٍ أَوْ غَيْرِ وَافٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২৪২১। মুহাম্মাদ ইবন খালাফ আস কালানী ও মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ).... ইবন 'উমার ও আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে ব্যক্তি কোন পাওনা জিনিসের জন্য তাগাদা দিবে, সে যেন ভদ্র ও মার্জিত ভাবে তাগাদা দেয়। চাই তার পাওনা পূর্ণ আদায় হোক বা না হোক।

২৪২২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُؤَمَّلِ بْنِ الصَّبَّاحِ الْقَيْسِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُحَبَّبٍ الْقُرَشِيُّ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ السَّائِبِ الطَّائِفِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَامِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِصَاحِبِ الْحَقِّ ‏ "‏ خُذْ حَقَّكَ فِي عَفَافٍ وَافٍ أَوْ غَيْرِ وَافٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৪২২। মুহাম্মাদ ইবন মুআম্মাল ইবন সাব্বাহ কায়সী (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) জনৈক পাওনাদারকে বলেনঃ তুমি তোমার হক ভদ্র ও মার্জিত ভাবে গ্রহণ কর। চাইতা পূর্ণ হোক বা না হোক।

উত্তম ভাবে ঋণ পরিশোধ করা

بَاب حُسْنِ الْقَضَاءِ

২৪২৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَبَابَةُ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، سَمِعْتُ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ خَيْرَكُمْ - أَوْ مِنْ خَيْرِكُمْ - أَحَاسِنُكُمْ قَضَاءً ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৪২৩। আবু বকর ইবন আবু শায়বা ও মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে ঋণ আদায়ের ক্ষেত্রে উত্তম।

২৪২৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي رَبِيعَةَ الْمَخْزُومِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اسْتَسْلَفَ مِنْهُ حِينَ غَزَا حُنَيْنًا ثَلاَثِينَ أَوْ أَرْبَعِينَ أَلْفًا فَلَمَّا قَدِمَ قَضَاهَا إِيَّاهُ ثُمَّ قَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ إِنَّمَا جَزَاءُ السَّلَفِ الْوَفَاءُ وَالْحَمْدُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

২৪২৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবন আবু রাবীআ 'মাখযুমী (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) হুনায়নের যুদ্ধের সময় তার কাছ থেকে ত্রিশ অথবা চল্লিশ হাজার দিরহাম ধার নিয়ে ছিলেন। তিনি সেখান থেকে ফিরে এসে তাঁর ধার পরিশোধ করে দিলেন। অতঃপর নবী (ﷺ) তাকে বলেনঃ আল্লাহ তোমাকে তোমার পরিবার ও সম্পদের মধ্যে বরকত দান করুন। ধারের বিনিময় হলো, তা পরিশোধ করা এবং প্রশংসা করা।

পাওনাদারের কঠোর হওয়ার অধিকার প্রসঙ্গে

بَاب لِصَاحِبِ الْحَقِّ سُلْطَانٌ

২৪২৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى الصَّنْعَانِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ حَنَشٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ جَاءَ رَجُلٌ يَطْلُبُ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم بِدَيْنٍ أَوْ بِحَقٍّ فَتَكَلَّمَ بِبَعْضِ الْكَلاَمِ فَهَمَّ صَحَابَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَهْ إِنَّ صَاحِبَ الدَّيْنِ لَهُ سُلْطَانٌ عَلَى صَاحِبِهِ حَتَّى يَقْضِيَهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২৪২৫। মুহাম্মাদ ইবন আব্দুল আ'লা সানআ'নী (রাহঃ)....ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক ব্যক্তি ঋণ বা পাওনা আদায়ের জন্য দেনাদারের প্রতি কঠোর হওয়ার অধিকার ততক্ষণ আছে, যতক্ষণ না সে তার পাওনা পরিশোধ করে দেয়।

২৪২৬

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ أَبُو شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي عُبَيْدَةَ، - أَظُنُّهُ قَالَ - حَدَّثَنَا أَبِي، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَتَقَاضَاهُ دَيْنًا كَانَ عَلَيْهِ فَاشْتَدَّ عَلَيْهِ حَتَّى قَالَ لَهُ أُحَرِّجُ عَلَيْكَ إِلاَّ قَضَيْتَنِي ‏.‏ فَانْتَهَرَهُ أَصْحَابُهُ وَقَالُوا وَيْحَكَ تَدْرِي مَنْ تُكَلِّمُ قَالَ إِنِّي أَطْلُبُ حَقِّي ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ هَلاَّ مَعَ صَاحِبِ الْحَقِّ كُنْتُمْ ‏"‏ ‏.‏ ثُمَّ أَرْسَلَ إِلَى خَوْلَةَ بِنْتِ قَيْسٍ فَقَالَ لَهَا ‏"‏ إِنْ كَانَ عِنْدَكِ تَمْرٌ فَأَقْرِضِينَا حَتَّى يَأْتِيَنَا تَمْرٌ فَنَقْضِيَكِ ‏"‏ ‏.‏ فَقَالَتْ نَعَمْ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ فَأَقْرَضَتْهُ فَقَضَى الأَعْرَابِيَّ وَأَطْعَمَهُ فَقَالَ أَوْفَيْتَ أَوْفَى اللَّهُ لَكَ ‏.‏ فَقَالَ ‏"‏ أُولَئِكَ خِيَارُ النَّاسِ إِنَّهُ لاَ قُدِّسَتْ أُمَّةٌ لاَ يَأْخُذُ الضَّعِيفُ فِيهَا حَقَّهُ غَيْرَ مُتَعْتَعٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

২৪২৬। ইবরাহীম ইবন 'আব্দুল্লাহ ইবন মুহাম্মাদ ইবন 'উছমান আবু শায়বা (রাহঃ) ….. আবু সা'ঈদ যুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক বেদুঈন নবী (ﷺ) এর কাছে এসে তাঁর ওপর যে ঋণ ছিল তার তাগাদা দিতে লাগলো এবং সে তাঁর ওপর কঠোর ভাষা প্রয়োগ করলো; এমনকি সে তাঁকে বললোঃ আমার ঋণ পরিশোধ না করলে আমি আপনাকে নাজেহাল করব। সাহাবীগণ তাকে ধমক দিলেন এবং বললেনঃ তোমার অনিষ্ট হোক! তুমি কি জান, কার সাথে কথা বলছো? লোকটি বললোঃ আমি আমার পাওনাদা দাবী করছি। তখন নবী (ﷺ) বললেনঃ তোমরা কেন পাওনাদারের পক্ষে গেলো না এরপর তিনি খাওলা বিনত কায়সের কাছে লোক পাঠায়ে তাকে বললেন, তোমার কাছে যদি খেজুর থাকে, তাহলে আমাকে ধার দাও আমাদের খেজুর আসা পর্যন্ত। তখন আমি তোমার দেনা পরিশোধ করে দেব। খাওলা বললেনঃ হ্যাঁ, আমার পিতা আপনার ওপর কুরবান হোক, ইয়া রাসূলাল্লাহ (ﷺ) । রাবী বলেনঃ অতঃপর তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে ধার দিলেন। তখন তিনি বেদুঈনের দেনা পরিশোধ করে দিলেন এবং তাকে আহার করালেন। সে বললোঃ আপনি পূর্ণভাবে দান করুন। তখন তিনি বললেনঃ উত্তম লোকেরা এরূপ হয়ে থাকে। সেই উম্মাত কখনো পবিত্র হতে পারে না, যার দুর্বল লোকেরা তাদের পাওনা জোর জবরদস্তি ছাড়া আদায় করতে পারে না।

দেনার কারণে আটকে রাখা এবং পেছনে লেগে থাকা

بَاب الْحَبْسِ فِي الدَّيْنِ وَالْمُلَازَمَةِ

২৪২৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا وَبْرُ بْنُ أَبِي دُلَيْلَةَ الطَّائِفِيُّ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مَيْمُونِ بْنِ مُسَيْكَةَ، - قَالَ وَكِيعٌ وَأَثْنَى عَلَيْهِ خَيْرًا - عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لَىُّ الْوَاجِدِ يُحِلُّ عِرْضَهُ وَعُقُوبَتَهُ ‏"‏ ‏.‏ قَالَ عَلِيٌّ الطَّنَافِسِيُّ يَعْنِي عِرْضَهُ شِكَايَتَهُ وَعُقُوبَتَهُ سِجْنَهُ ‏.‏.

বর্ণনাকারী: আমর ইবনে শারীদ (রহঃ)

২৪২৭। আবু বকর ইবন আবু শায়বা ও'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....শারীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে সক্ষম ব্যক্তি দেনা পরিশোধে টালবাহানা করে, আমার জন্য তাকে বেইযযতী করা এবং শাস্তি দেওয়া-উভয়ই হালাল। আলী তানাফুসী (রাহঃ) বলেনঃ ইযযত হালাল হবার অর্থ তাকে কটু কথা বলা এবং শাস্তি দেয়ার অর্থ হলো, তাকে আটক করা।

২৪২৮

حَدَّثَنَا هَدِيَّةُ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، حَدَّثَنَا الْهِرْمَاسُ بْنُ حَبِيبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِغَرِيمٍ لِي فَقَالَ لِي ‏"‏ الْزَمْهُ ‏"‏ ‏.‏ ثُمَّ مَرَّ بِي آخِرَ النَّهَارِ فَقَالَ ‏"‏ مَا فَعَلَ أَسِيرُكَ يَا أَخَا بَنِي تَمِيمٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

২৪২৮। হাদিয়্যা ইবন আব্দুল ওয়াহ্হাব (রাহঃ) .... হিরমাস ইবন হাবীবের দাদা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-এর কাছে আমার এক করযদারকে নিয়ে এলাম। তিনি বললেনঃ এর পিছে লেগে থাক। অতঃপর দিনের শেষে তিনি আমার কাছ দিয়ে গেলেন এবং বললেনঃ তোমার কয়েদীকে কি করছো, হে তামীম গোত্রের ভাই?

২৪২৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَيَحْيَى بْنُ حَكِيمٍ، قَالاَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَنْبَأَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا لَهُ عَلَيْهِ فِي الْمَسْجِدِ حَتَّى ارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهُمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي بَيْتِهِ فَخَرَجَ إِلَيْهِمَا فَنَادَى كَعْبًا فَقَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ دَعْ مِنْ دَيْنِكَ هَذَا ‏"‏ ‏.‏ وَأَوْمَأَ بِيَدِهِ إِلَى الشَّطْرِ فَقَالَ قَدْ فَعَلْتُ ‏.‏ قَالَ ‏"‏ قُمْ فَاقْضِهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত কা‘ব ইবনে মালিক রাযি.

২৪২৯। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া ও ইয়াহইয়া ইবন হাকীম (রাহঃ).... কা'ব ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি ইবন আবু হাদরাদ কে তার কাছে পাওনা ঋণের ব্যাপারে মসজিদের মধ্যে তাগাদা দিচ্ছিলেন। (বাদানুবাদের সময়) তাদের উভয়ের কণ্ঠস্বর চড়ে যায়, ফলে তা রাসূলুল্লাহ (ﷺ) শুনে ফেলেন। এ সময় তিনি তাঁর ঘরে ছিলেন। তিনি তাদের কাছে এসে কা'বকে ডাকলেন। কা'ব উত্তর দিলেনঃ লাব্বায়ক, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। তখন তিনি বললেনঃ তোমার পাওনা থেকে এই পরিমাণ, এবং হাত দিয়ে ইশারা করলেন যে, অর্ধেক মাফ করে দাও। কাব বললেনঃ আমি সাফ করে দিলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ)(ইবন আবী হাদরাদকে) বললেনঃ ওঠ, এবং ওর ঋণ পরিশোধ করে দাও।

করয দেওয়া

بَاب الْقَرْضِ

২৪৩০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلاَنِيُّ، حَدَّثَنَا يَعْلَى، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ يُسَيْرٍ، عَنْ قَيْسِ بْنِ رُومِيٍّ، قَالَ كَانَ سُلَيْمَانُ بْنُ أُذُنَانٍ يُقْرِضُ عَلْقَمَةَ أَلْفَ دِرْهَمٍ إِلَى عَطَائِهِ فَلَمَّا خَرَجَ عَطَاؤُهُ تَقَاضَاهَا مِنْهُ وَاشْتَدَّ عَلَيْهِ فَقَضَاهُ فَكَأَنَّ عَلْقَمَةَ غَضِبَ فَمَكَثَ أَشْهُرًا ثُمَّ أَتَاهُ فَقَالَ أَقْرِضْنِي أَلْفَ دِرْهَمٍ إِلَى عَطَائِي قَالَ نَعَمْ وَكَرَامَةً يَا أُمَّ عُتْبَةَ هَلُمِّي تِلْكَ الْخَرِيطَةَ الْمَخْتُومَةَ الَّتِي عِنْدَكِ ‏.‏ فَجَاءَتْ بِهَا فَقَالَ أَمَا وَاللَّهِ إِنَّهَا لَدَرَاهِمُكَ الَّتِي قَضَيْتَنِي مَا حَرَّكْتُ مِنْهَا دِرْهَمًا وَاحِدًا ‏.‏ قَالَ فَلِلَّهِ أَبُوكَ مَا حَمَلَكَ عَلَى مَا فَعَلْتَ بِي ‏.‏ قَالَ مَا سَمِعْتُ مِنْكَ ‏.‏ قَالَ مَا سَمِعْتَ مِنِّي قَالَ سَمِعْتُكَ تَذْكُرُ عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَا مِنْ مُسْلِمٍ يُقْرِضُ مُسْلِمًا قَرْضًا مَرَّتَيْنِ إِلاَّ كَانَ كَصَدَقَتِهَا مَرَّةً ‏"‏ ‏.‏ قَالَ كَذَلِكَ أَنْبَأَنِي ابْنُ مَسْعُودٍ ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

২৪৩০। মুহাম্মাদ ইবন খালাফ 'আসকালানী (রাহঃ) …. কায়স ইবন রূমী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সুলায়মান ইবন আযনান আলকামা (রাহঃ) কে এক হাজার দিরহাম ফরয দিল তার ভাতা প্রাপ্তি পর্যন্ত। যখন তার ভাতা পেল তখন সুলায়মান তাকে সে করযের তাগাদা দিল এবং তার ওপর ভীষণ কড়াকড়ি করলো। তখন তিনি তা পরিশোধ করে দিলেন। আলকামা এতে বেশ রাগান্বিত হয়ে কয়েক মাস দূরে সরে থাকলেন। তারপর তিনি সুলায়মানের নিকট এসে বললেনঃ আমাকে এক হাজার দিরহাম আমার ভাতা প্রাপ্তি পর্যন্ত করয দিন। সুলায়মান বললেনঃ হ্যাঁ, খুব ভাল খুশীর কথা। হে উম্মে উতবা। তোমার কাছে মোহর করা যে থলেটি আছে, তা নিয়ে এস। সে তা নিয়ে এলো। সুলায়মান বললেনঃ আল্লাহর কসম! দেখুন এগুলি আপনার সেই দিরহাম, যা আপনি আমাকে পরিশোধ করেছিলেন। আমি তা থেকে একটি দিরহামও স্বর্শ করিনি। আলকামা বললেনঃ আল্লাহর জন্য আপনার পিতা উৎসর্গীত হোক! তবে কোন্ জিনিস আপনাকে আমার সাথে এরূপ আচরণ করতে উদ্বুদ্ধ করেছিল? তিনি বললেনঃ আমি আপনার কাছ থেকে যে হাদীস শুনেছি তাই। আলকামা বললেনঃ তুমি আমার কাছ থেকে কি শুনেছ? তিনি বললেনঃ আমি আপনাকে ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করতে শুনেছি যে, নবী (ﷺ) বলেছেনঃ যে মুসলমান অপর কোন মুসলমানকে দুইবার করয দেয়া, সে সেই পরিমাণ মাল একবার সদকা করে দেয়ার ছওয়াব পায়। আলকামা বললেনঃ ইবন মাসউদ (রাযিঃ) আমার কাছে এরূপই বর্ণনা করেছেন।

২৪৩১

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْكَرِيمِ، حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ بْنِ أَبِي مَالِكٍ، وَحَدَّثَنَا أَبُو حَاتِمٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ بْنِ أَبِي مَالِكٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ رَأَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي عَلَى بَابِ الْجَنَّةِ مَكْتُوبًا الصَّدَقَةُ بِعَشْرِ أَمْثَالِهَا وَالْقَرْضُ بِثَمَانِيَةَ عَشَرَ ‏.‏ فَقُلْتُ يَا جِبْرِيلُ مَا بَالُ الْقَرْضِ أَفْضَلُ مِنَ الصَّدَقَةِ ‏.‏ قَالَ لأَنَّ السَّائِلَ يَسْأَلُ وَعِنْدَهُ وَالْمُسْتَقْرِضُ لاَ يَسْتَقْرِضُ إِلاَّ مِنْ حَاجَةٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

২৪৩১। উবায়দুল্লাহ ইবন 'আব্দুল করীম (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে । তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মি'রাজের রাতে আমি জান্নাতের একটি দরজার ওপর লেখা দেখলাম, সদকায় দশগুণ ছওয়াব এবং করযে আঠারোগুণ। আমি বললামঃ হে জিবরাঈল! করয সদকার চেয়ে উত্তম কেন? তিনি বললেনঃ কারণ ভিক্ষুক তার কাছে (সম্পদ) থাকতেও চায়। আর করযদার প্রয়োজন ছাড়া করয চায় না।

২৪৩২

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنِي عُتْبَةُ بْنُ حُمَيْدٍ الضَّبِّيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَاقَ الْهُنَائِيِّ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ الرَّجُلُ مِنَّا يُقْرِضُ أَخَاهُ الْمَالَ فَيُهْدِي لَهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا أَقْرَضَ أَحَدُكُمْ قَرْضًا فَأَهْدَى لَهُ أَوْ حَمَلَهُ عَلَى الدَّابَّةِ فَلاَ يَرْكَبْهَا وَلاَ يَقْبَلْهُ إِلاَّ أَنْ يَكُونَ جَرَى بَيْنَهُ وَبَيْنَهُ قَبْلَ ذَلِكَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

২৪৩২। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ….. ইয়াহইয়া ইবন আবু ইসহাক হুনাঈ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবন মালিক (রাযিঃ) কে জিজ্ঞেস করলাম, আমাদের মধ্যে কেউ তার ভাইকে মাল করয দেয়, অতঃপর সে (করযদার) তাকে হাদিয়া দেয়। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন কোন জিনিস করয দেয়, অতঃপর তাকে কিছু হাদিয়া দেয় বা সওয়ারীতে আরোহন করায়, তখন সে যেন তাতে আরোহণ না করে এবং সে হাদিয়া কবুল না করে। তবে তাদের মধ্যে এর পূর্ব থেকে যদি এরূপ (হাদিয়ার) প্রচলন থাকে (তাহলে কোন দোষ নেই)।

মৃতের পক্ষ থেকে ঋণ পরিশোধ করা

دَاءِ الدَّيْنِ عَنْ الْمَيِّتِ

২৪৩৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَخْبَرَنِي عَبْدُ الْمَلِكِ أَبُو جَعْفَرٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ سَعْدِ بْنِ الأَطْوَلِ، أَنَّ أَخَاهُ، مَاتَ وَتَرَكَ ثَلاَثَمِائَةِ دِرْهَمٍ وَتَرَكَ عِيَالاً فَأَرَدْتُ أَنْ أُنْفِقَهَا عَلَى عِيَالِهِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ أَخَاكَ مُحْتَبَسٌ بِدَيْنِهِ فَاقْضِ عَنْهُ ‏"‏ ‏.‏ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ قَدْ أَدَّيْتُ عَنْهُ إِلاَّ دِينَارَيْنِ ادَّعَتْهُمَا امْرَأَةٌ وَلَيْسَ لَهَا بَيِّنَةٌ ‏.‏ قَالَ ‏"‏ فَأَعْطِهَا فَإِنَّهَا مُحِقَّةٌ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: সা'দ বিন আত্বঅল (রাঃ)

২৪৩৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .... সা'দ ইবন আতওয়াল (রাযিঃ) থেকে বর্ণিত যে, তার ভাই ইন্তিকাল করার সময় তিনশত দিরহাম রেখে গেল। আর রেখে গেল কিছু বাল-বাচ্চা। অতঃপর আমি সেগুলো তার বাল-বাচ্চার জন্য খরচ করতে মনস্থ করলাম, তখন নবী (ﷺ) বললেনঃ তোমার ভাই দেনার কারণে আটক রয়েছে। তাই তার পক্ষ থেকে তা পরিশোধ করে দাও। সা'দ বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আমি তার পক্ষ থেকে সব দেনা পরিশোধ করে দিয়েছি, কেবল দুটি দীনার বাকী আছে, যা এক মহিলা দাবী করেছিল, কিন্তু তার কাছে কোন প্রমাণ নেই। তিনি বললেনঃ তাকেও দিয়ে দাও, কারণ সে সত্যবাদিনী।

২৪৩৪

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ أَبَاهُ، تُوُفِّيَ وَتَرَكَ عَلَيْهِ ثَلاَثِينَ وَسْقًا لِرَجُلٍ مِنَ الْيَهُودِ فَاسْتَنْظَرَهُ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ فَأَبَى أَنْ يُنْظِرَهُ فَكَلَّمَ جَابِرٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِيَشْفَعَ لَهُ إِلَيْهِ فَجَاءَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَكَلَّمَ الْيَهُودِيَّ لِيَأْخُذَ ثَمَرَ نَخْلِهِ بِالَّذِي لَهُ عَلَيْهِ فَأَبَى عَلَيْهِ فَكَلَّمَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَبَى أَنْ يُنْظِرَهُ فَدَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النَّخْلَ فَمَشَى فِيهَا ثُمَّ قَالَ لِجَابِرٍ ‏"‏ جُدَّ لَهُ فَأَوْفِهِ الَّذِي لَهُ ‏"‏ ‏.‏ فَجَدَّ لَهُ بَعْدَ مَا رَجَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثِينَ وَسْقًا وَفَضَلَ لَهُ اثْنَا عَشَرَ وَسْقًا فَجَاءَ جَابِرٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِيُخْبِرَهُ بِالَّذِي كَانَ فَوَجَدَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم غَائِبًا فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَاءَهُ فَأَخْبَرَهُ أَنَّهُ قَدْ أَوْفَاهُ وَأَخْبَرَهُ بِالْفَضْلِ الَّذِي فَضَلَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَخْبِرْ بِذَلِكَ عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏"‏ ‏.‏ فَذَهَبَ جَابِرٌ إِلَى عُمَرَ فَأَخْبَرَهُ فَقَالَ لَهُ عُمَرُ لَقَدْ عَلِمْتُ حِينَ مَشَى فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيُبَارِكَنَّ اللَّهُ فِيهَا ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২৪৩৪। 'আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ).... জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তার পিতা ইন্তিকাল করার সময় এক ইয়াহূদী ব্যক্তি তার কাছে ত্রিশ ওয়াসাক পাওনা ছিল। জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) তার কাছে সময় চাইলেন, কিন্তু সে তাকে সময় দিতে অস্বীকার করলো। তখন জাবির রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে (বিষয়টি) বললেন, যাতে তিনি তার জন্য ইয়াহূদীর কাছে সুপারিশ করেন। রাসূলুল্লাহ (ﷺ) ইয়াহূদীর কাছে এসে তার সাথে আলাপ করলেন যে, সে যেন তার করযের বিনিময়ে জাবিরের বাগানের খেজুর নিয়ে নেয়। ইয়াহূদী তা অস্বীকার করল। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাকে সময় দেয়ার কথা বললেন। কিন্তু সে তাকে সময় দিতেও অস্বীকার করলো। তখন রাসূলুল্লাহ (ﷺ) বাগানে প্রবেশ করে তার মধ্যে হাটলেন। তারপর জাবিরকে বললেনঃ খেজুর কেটে তার পাওনা তাকে সম্পূর্ণ দিয়ে দাও। রাসূলুল্লাহ (ﷺ) ফিরে আসার পর জাবির তা কাটলেন। দেখা গেল তা ত্রিশ ওয়াসাক হয়ে, আরো ১২ ওয়াসাক উদ্ধৃত রয়েছে। তখন জাবির রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে এলেন, যা হয়েছে তার সংবাদ তাঁকে দেয়ার জন্য। কিন্তু তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে পেলেন না। অতঃপর রাসূলুল্লাহ ফিরে এলে জাবির তাঁর কাছে এসে জানালো যে, সে ইয়াহূদীর সম্পূর্ণ দেনা পরিশোধ করে দিয়েছে এবং যা উদ্বৃত্ত ছিল তার কথাও তাঁকে জানাল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ উমার ইবন খাত্তাবকে এ খবরটি দাও। জাবির উমারের কাছে গিয়ে খবরটি জানালে উমার তাকে বললেনঃ আমি জানতাম, রাসূলুল্লাহ (ﷺ) যখন তার মধ্যে হেটেছেন, তখন আল্লাহ তা'আলা অবশ্যই তাতে বরকত দিবেন।

তিন কারণে দেনাদার হলে আল্লাহ তা পরিশোধ করে দেবেন

بَاب ثَلَاثٍ مَنْ ادَّانَ فِيهِنَّ قَضٰى اللهُ عَزَّ وَجَلَّ عَنْهُ

২৪৩৫

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا رِشْدِينُ بْنُ سَعْدٍ، وَعَبْدُ الرَّحْمَنِ الْمُحَارِبِيُّ، وَأَبُو أُسَامَةَ وَجَعْفَرُ بْنُ عَوْنٍ عَنِ ابْنِ أَنْعُمٍ، قَالَ أَبُو كُرَيْبٍ وَحَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنِ ابْنِ أَنْعُمٍ، عَنِ عِمْرَانَ بْنِ عَبْدٍ الْمَعَافِرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ الدَّيْنَ يُقْضَى مِنْ صَاحِبِهِ يَوْمَ الْقِيَامَةِ إِذَا مَاتَ إِلاَّ مَنْ يَدَيَّنُ فِي ثَلاَثِ خِلاَلٍ الرَّجُلُ تَضْعُفُ قُوَّتُهُ فِي سَبِيلِ اللَّهِ فَيَسْتَدِينُ يَتَقَوَّى بِهِ لِعَدُوِّ اللَّهِ وَعَدُوِّهِ وَرَجُلٌ يَمُوتُ عِنْدَهُ مُسْلِمٌ لاَ يَجِدُ مَا يُكَفِّنُهُ وَيُوَارِيهِ إِلاَّ بِدَيْنٍ وَرَجُلٌ خَافَ اللَّهَ عَلَى نَفْسِهِ الْعُزْبَةَ فَيَنْكِحُ خَشْيَةً عَلَى دِينِهِ فَإِنَّ اللَّهَ يَقْضِي عَنْ هَؤُلاَءِ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

২৪৩৫। আবু কুরায়ব (রাহঃ)....আব্দুল্লাহ ইবন 'আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ঋণগ্রস্ত ব্যক্তি ইন্তিকাল করার পর কিয়ামতের দিন তার থেকে ঋণের বদলা আদায় করা হবে। কিন্তু তিন কারণে ঋণ গ্রস্ত হলে (তার থেকে বদলা নেওয়া হবে না)।

প্রথমতঃ ঐ ব্যক্তি, যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে দুর্বল হয়ে পড়ে, তাই সে ঋণ করে, তার দ্বারা সে আল্লাহর দুশমন এবং নিজের দুশমনের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করে। দ্বিতীয়তঃ ঐ ব্যক্তি যার কাছে কোন এক মুসলমান ইন্তিকাল করে, কিন্তু ঋণ করা ছাড়া তাকে কাফন-দাফন দেয়ার মত কিছুই সে পায় না, (তাই সে ঋণ করে)। তৃতীয়তঃ ঐ ব্যক্তি, যে দারিদ্র্যের কারণে কুমার থাকতে আল্লাহকে ভয় পায়। তাই সে ঋণ করে বিয়ে করে, দ্বীনের ওপর কোন দুর্ঘটনার আশংকায়। আল্লাহ তা'আলা কিয়ামাতের দিন এদের পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দিবেন।