أبواب الأحكام

১৩. রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

অধ্যায় ১৩ · ৬৭ টি হাদীস

বিচারক মন্ডলী প্রসঙ্গে

بَاب ذِكْرِ الْقُضَاةِ

২৩০৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعَلَّى بْنُ مَنْصُورٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، عَنْ عُثْمَانَ بْنِ مُحَمَّدٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ جُعِلَ قَاضِيًا بَيْنَ النَّاسِ فَقَدْ ذُبِحَ بِغَيْرِ سِكِّينٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৩০৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যাকে লোকের মধ্যে কার্যী নিযুক্ত করা হয়, তাকে বিনা ছুরিতেই যাবহ করা হয়।

২৩০৯

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَمُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ عَبْدِ الأَعْلَى، عَنْ بِلاَلِ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ سَأَلَ الْقَضَاءَ وُكِلَ إِلَى نَفْسِهِ وَمَنْ جُبِرَ عَلَيْهِ نَزَلَ إِلَيْهِ مَلَكٌ فَسَدَّدَهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

২৩০৯। 'আলী ইবন মুহাম্মাদ ও মুহাম্মাদ ইবন ইসমায়ীল (রাহঃ)....আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে বিচারকের পদ চেয়ে নেয়, সে নিজের প্রতি গুরুভার অর্পণ করে। আর যাকে জোর করে কার্যী নিযুক্ত করা হয়, তার প্রতি এক ফিরিশতা নাযিল হয়ে তাকে সঠিক পথে পরিচালিত করে।

২৩১০

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَعْلَى، وَأَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي الْبَخْتَرِيِّ، عَنْ عَلِيٍّ، قَالَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الْيَمَنِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ تَبْعَثُنِي وَأَنَا شَابٌّ أَقْضِي بَيْنَهُمْ وَلاَ أَدْرِي مَا الْقَضَاءُ قَالَ فَضَرَبَ فِي صَدْرِي بِيَدِهِ ثُمَّ قَالَ ‏ "‏ اللَّهُمَّ اهْدِ قَلْبَهُ وَثَبِّتْ لِسَانَهُ ‏"‏ ‏.‏ قَالَ فَمَا شَكَكْتُ بَعْدُ فِي قَضَاءٍ بَيْنَ اثْنَيْنِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)

২৩১০। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....'আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে (কাযী নিযুক্ত করে) ইয়ামান পাঠালেন। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে পাঠাচ্ছেন, অথচ আমি এক যুবক। আমি লোকদের বিচার করব, অথচ বিচার কি জিনিস তা-ই আমি জানি না। তিনি (আলী রা) বলেনঃ অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাত দিয়ে আমার বুক চাপড়ে দিয়ে বললেন, ইয়া আল্লাহ! আপনি এর অন্তরে হিদায়াত দিন এবং এর জিহ্বাকে মজবুত করে দিন। আলী (রাযিঃ) বলেনঃ এরপর থেকে দু'জনের মধ্যে বিচার করতে আমার কখনো সন্দেহ হয়নি।

জুলুম ও ঘুষের ব্যাপারে কঠোরতা

بَاب التَّغْلِيظِ فِي الْحَيْفِ وَالرَّشْوَةِ

২৩১১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، حَدَّثَنَا مُجَالِدٌ، عَنْ عَامِرٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَا مِنْ حَاكِمٍ يَحْكُمُ بَيْنَ النَّاسِ إِلاَّ جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَمَلَكٌ آخِذٌ بِقَفَاهُ ثُمَّ يَرْفَعُ رَأْسَهُ إِلَى السَّمَاءِ فَإِنْ قَالَ أَلْقِهِ أَلْقَاهُ فِي مَهْوَاةٍ أَرْبَعِينَ خَرِيفًا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

২৩১১। আবু বকর ইবন খাল্লাদ বাহিলী (রাহঃ)....আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে সব বিচারক মানুষের বিচার করে, তাদের প্রত্যেকেই কিয়ামাতের দিন এমন অবস্থায় হাজির হবে যে, ফিরিশতা তার ঘাড় ধরে থাকবে। অতঃপর সে বিচারক আকাশের দিকে মাথা উঠাবে। আল্লাহ যদি বলেন ওকে নিক্ষেপ কর, তখন তাকে সে ফিরিশতা এক গর্তের মধ্যে নিক্ষেপ করবে, যার মাধ্যমে চল্লিশ বৎসর পর্যন্ত গড়ে পড়তে থাকবে।

২৩১২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِلاَلٍ، عَنْ عِمْرَانَ الْقَطَّانِ، عَنْ حُسَيْنٍ، - يَعْنِي ابْنَ عِمْرَانَ - عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ اللَّهَ مَعَ الْقَاضِي مَا لَمْ يَجُرْ فَإِذَا جَارَ وَكَلَهُ إِلَى نَفْسِهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আবী আউফা (রাঃ)

২৩১২। আহমাদ ইবন সিনান (রাহঃ).... 'আব্দুল্লাহ ইবন আবু আওফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ কাযীর সাথে থাকেন, যতক্ষণ সে জুলুম না করে। অতঃপর যখন সে জুলুম করে, তখন তাকে তার নিজের যিম্মায় ছেড়ে দেন।

২৩১৩

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ خَالِهِ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لَعْنَةُ اللَّهِ عَلَى الرَّاشِي وَالْمُرْتَشِي ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

২৩১৩। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... 'আব্দুল্লাহ ইবন 'আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতার উপর আল্লাহর লা'নত।

বিচারকের ইজতিহাদ করে সঠিক সিদ্ধান্তে পৌঁছা প্রসঙ্গে

بَاب الْحَاكِمِ يَجْتَهِدُ فَيُصِيبُ الْحَقَّ

২৩১৪
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي قَيْسٍ، - مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ - عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ فَأَصَابَ فَلَهُ أَجْرَانِ وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ فَأَخْطَأَ فَلَهُ أَجْرٌ ‏"‏ ‏.‏
قَالَ يَزِيدُ فَحَدَّثْتُ بِهِ أَبَا بَكْرِ بْنَ عَمْرِو بْنِ حَزْمٍ، فَقَالَ هَكَذَا حَدَّثَنِيهِ أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَة‏.‏َ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

২৩১৪। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)...'আমর ইবন 'আস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন, যে বিচারক ইজতিহাদ করে বিচার করে এবং তার সে ইজতিহাদ সঠিক হয়, তাহলে তার জন্য হবে দুটি পুরস্কার। আর সে যখন ইজতিহাদ করে বিচার করে এবং ইজতিহাদে ভুল হয়, তখন তার জন্য হবে একটি পুরষ্কার। রাবী ইয়াযীদ (রাহঃ) বলেনঃ আমি এ হাদীসটি আবু বকর ইবন 'আমর ইবন হাযম এর নিকট বর্ণনা করলে তিনি বলেন, আবু সালামা (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকেও আমার কাছে এরূপ বর্ণনা করেছেন।

২৩১৫

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ تَوْبَةَ، حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ، حَدَّثَنَا أَبُو هَاشِمٍ، قَالَ لَوْلاَ حَدِيثُ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْقُضَاةُ ثَلاَثَةٌ اثْنَانِ فِي النَّارِ وَوَاحِدٌ فِي الْجَنَّةِ رَجُلٌ عَلِمَ الْحَقَّ فَقَضَى بِهِ فَهُوَ فِي الْجَنَّةِ وَرَجُلٌ قَضَى لِلنَّاسِ عَلَى جَهْلٍ فَهُوَ فِي النَّارِ وَرَجُلٌ جَارَ فِي الْحُكْمِ فَهُوَ فِي النَّارِ ‏"‏ ‏.‏ لَقُلْنَا إِنَّ الْقَاضِيَ إِذَا اجْتَهَدَ فَهُوَ فِي الْجَنَّةِ ‏.‏

বর্ণনাকারী: হযরত বুরায়দা আসলামী (রাঃ)

২৩১৫। ইসমায়ীল ইবন শওবাহ (রাহঃ) আবু হাশিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যদি ইবন বুরায়দা (রাহঃ)-এর পিতা সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে এ হাদীস বর্ণনা না থাকতো যে, তিনি (ﷺ) বলেনঃ কাযী তিন প্রকার। তন্মধ্যে দুই প্রকার জাহান্নামী এবং এক প্রকার জান্নাতী। যে ব্যক্তি হক জেনে তার দ্বারা বিচার করে সে জান্নাতী। যে ব্যক্তি অজ্ঞতা বশতঃ মানুষের বিচার করে সে জাহান্নামী। এবং যে বিচারের ক্ষেত্রে জুলুম করে, সে-ও জাহান্নামী, (যদি রাবী বুরায়দার এ হাদীস না থাকতো) তাহলে অবশ্যই আমরা বলতাম যে, কাযী ইজতিহাদ করে বিচার করলে সে বেহেশতী হবে।

বিচারক রাগান্বিত অবস্থায় বিচার করবে না

بَاب لَا يَحْكُمُ الْحَاكِمُ وَهُوَ غَضْبَانُ

২৩১৬

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، وَأَحْمَدُ بْنُ ثَابِتٍ الْجَحْدَرِيُّ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ يَقْضِي الْقَاضِي بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ ‏"‏ ‏.‏ قَالَ هِشَامٌ لاَ يَنْبَغِي لِلْحَاكِمِ أَنْ يَقْضِيَ بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু বাকরা (রাঃ)

২৩১৬। হিশাম ইবন 'আম্মার মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইবন ইয়াজিদ আহমাদ ইবন ছাবিত জাহদার (রাহঃ)....আবু বকরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কাযী রাগান্বিত অবস্থায় দু'জনের মধ্যে বিচার করবে না। রাবী হিশাম (রাহঃ) তার হাদীসে বলেনঃ বিচারকের জন্য রাগান্বিত অবস্থায় দু'জনের মধ্যে বিচার করা উচিত নয়।

বিচারকের বিচারে হারাম হালাল হয় না এবং হালাল হারাম হয় না

بَاب قَضِيَّةِ الْحَاكِمِ لَا تُحِلُّ حَرَامًا وَلَا تُحَرِّمُ حَلَالًا

২৩১৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّكُمْ تَخْتَصِمُونَ إِلَىَّ وَإِنَّمَا أَنَا بَشَرٌ وَلَعَلَّ بَعْضَكُمْ أَنْ يَكُونَ أَلْحَنَ بِحُجَّتِهِ مِنْ بَعْضٍ وَإِنَّمَا أَقْضِي بَيْنَكُمْ عَلَى نَحْوٍ مِمَّا أَسْمَعُ مِنْكُمْ فَمَنْ قَضَيْتُ لَهُ مِنْ حَقِّ أَخِيهِ شَيْئًا فَلاَ يَأْخُذْهُ فَإِنَّمَا أَقْطَعُ لَهُ قِطْعَةً مِنَ النَّارِ يَأْتِي بِهَا يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

২৩১৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলছেনঃ তোমরা আমার কাছে বিচারের জন্য এসো, অথচ আমিও একজন মানুষ। সম্ভবতঃ তোমাদের কেউ কেউ অন্যের চেয়ে তার দলীল ভাল ভাবে (গুছিয়ে) বলতে পারে, আর আমি তো তোমাদের কাছে থেকে যা শুনি, তার ভিত্তিতেই বিচার করি। ফলে (দলীলের জোর দেখে) যাকে তার ভাইয়ের কোন হক বিচার করে দিয়ে দেই (আসলে সেটি তার প্রাপ্য নয়) তাহলে সে যেন তা না নেয়। কারণ, (এক্ষেত্রে না জেনে আমি তো তাকে আগুনের একটি টুকরা দেই) যা নিয়ে সে কিয়ামতের দিন হাজির হবে।

২৩১৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّمَا أَنَا بَشَرٌ وَلَعَلَّ بَعْضَكُمْ أَنْ يَكُونَ أَلْحَنَ بِحُجَّتِهِ مِنْ بَعْضٍ فَمَنْ قَطَعْتُ لَهُ مِنْ حَقِّ أَخِيهِ قِطْعَةً فَإِنَّمَا أَقْطَعُ لَهُ قِطْعَةً مِنَ النَّارِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৩১৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি তো একজন মানুষ। আর অনেক সময় তোমাদের কেউ কেউ অন্যের তুলনায় সুন্দর ভাবে তার দলীল পেশ করে। সুতরাং (এর ভিত্তিতে) আমি যাকে তার ভাইয়ের হক থেকে কিছু দেই, এমতাবস্থায় আমি যেন তাকে দোযখের টুকরা দেই।

নিজের নয়, এমন জিনিস দাবী করলে এবং তা নিয়ে মামলা
দায়ের করলে, সে প্রসংগে

بَاب مَنْ ادَّعَى مَا لَيْسَ لَهُ وَخَاصَمَ فِيهِ

২৩১৯

حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ بْنِ سَعِيدٍ أَبُو عُبَيْدَةَ، حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي الْحُسَيْنُ بْنُ ذَكْوَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ يَعْمُرَ، أَنَّ أَبَا الأَسْوَدِ الدِّيلِيَّ، حَدَّثَهُ عَنْ أَبِي ذَرٍّ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنِ ادَّعَى مَا لَيْسَ لَهُ فَلَيْسَ مِنَّا وَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু যার গিফারী (রাঃ)

২৩১৯। আব্দুল ওয়ারিছ ইবন আব্দুস সামাদ ইবন আব্দুল ওয়ারিছ ইবন সাঈদ আবু ওবায়দা (রাহঃ).... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন, যে ব্যক্তি এমন জিনিস দাবী করে, যা তার নয়, সে আমাদের দলভুক্ত নয় এবং সে যেন দোযখে তার ঠিকানা বানিয়ে নেয়।

নিজের নয়, এমন জিনিস দাবী করলে এবং তা নিয়ে মামলা দায়ের করলে, সে প্রসংগে

بَاب مَنْ ادَّعَى مَا لَيْسَ لَهُ وَخَاصَمَ فِيهِ

২৩২০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ ثَعْلَبَةَ بْنِ سَوَاءٍ، حَدَّثَنِي عَمِّي، مُحَمَّدُ بْنُ سَوَاءٍ عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ مَطَرٍ الْوَرَّاقِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ أَعَانَ عَلَى خُصُومَةٍ بِظُلْمٍ - أَوْ يُعِينُ عَلَى ظُلْمٍ - لَمْ يَزَلْ فِي سَخَطِ اللَّهِ حَتَّى يَنْزِعَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২৩২০। মুহাম্মাদ ইবন ছা'লাবা ইবন সাওয়া (রাহঃ).... ইবন 'উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কারো অন্যায় মামলায় সহযোগিতা করে, অথবা জুলুম এর ব্যাপারে সহযোগিতা করে, তা থেকে নিবৃত্ত না হওয়া পর্যন্ত সর্বদাই সে আল্লাহর গযবের মধ্যে থাকবে।

বাদীর ওপর দলীল পেশ করা এবং বিবাদীর ওপর কসম খাওয়া সম্পর্কে

بَاب الْبَيِّنَةِ عَلَى الْمُدَّعِي وَالْيَمِينِ عَلَى الْمُدَّعَى عَلَيْهِ

২৩২১

حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى الْمِصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لَوْ يُعْطَى النَّاسُ بِدَعْوَاهُمُ ادَّعَى نَاسٌ دِمَاءَ رِجَالٍ وَأَمْوَالَهُمْ وَلَكِنِ الْيَمِينُ عَلَى الْمُدَّعَى عَلَيْهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২৩২১। হারমালা ইবন ইয়াহইয়া মিসরী (রাহঃ)...... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মানুষের দাবী মোতাবেক যদি তাকে দেয়া হত, তবে অবশ্যই কিছু লোক অন্যের জান-মাল (না হক ভাবে) দাবী করতো। বিবাদীর উচিৎ কসম খাওয়া।

২৩২২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، وَأَبُو مُعَاوِيَةَ قَالاَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنِ الأَشْعَثِ بْنِ قَيْسٍ، قَالَ كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنَ الْيَهُودِ أَرْضٌ فَجَحَدَنِي فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ هَلْ لَكَ بَيِّنَةٌ ‏"‏ ‏.‏ قُلْتُ لاَ ‏.‏ قَالَ لِلْيَهُودِيِّ ‏"‏ احْلِفْ ‏"‏ ‏.‏ قُلْتُ إِذًا يَحْلِفَ فَيَذْهَبَ بِمَالِي ‏.‏ فَأَنْزَلَ اللَّهُ سُبْحَانَهُ ‏(إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً)‏ إِلَى آخِرِ الآيَةِ ‏.‏

বর্ণনাকারী: আশআস ইবনে কায়স (রাঃ)

২৩২২। মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন নুমায়র ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....আশ'আছ ইবন কায়স (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার এবং এক ইহুদীর যৌথ একখন্ড জমি ছিল। সে আমার অংশ অস্বীকার করলো। তখন আমি তাকে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে নিয়ে আসলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ তোমার পক্ষে কোন প্রমাণ আছে কি? আমি বললামঃ না। তিনি ইয়াহুদীকে বললেনঃ তুমি কসম কর। তখন আমি বললামঃ ওতো এখনই কসম করে বসবে। ফলে সে আমার সম্পত্তি নিয়ে যাবে। তখন আল্লাহ তা'আলা এ আয়াত নাযিল করেনঃ


অর্থাৎ নিশ্চয় যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের কসমকে তুচ্ছ মূল্যে বিক্রি করে, পরকালে তাদের কোন অংশ নেই। (৩ঃ৭৭ ) ।

মিথ্যা শপথ করে অন্যের মাল নেওয়া প্রসঙ্গে

بَاب مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ فَاجِرَةٍ لِيَقْتَطِعَ بِهَا مَالًا

২৩২৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، وَأَبُو مُعَاوِيَةَ قَالاَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ وَهُوَ فِيهَا فَاجِرٌ يَقْتَطِعُ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

২৩২৩। মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ)....'আব্দুল্লাহ ইবন মাস'উদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি জানা সত্ত্বেও মিথ্যা কসম খায় কোন মুসলমানের সম্পদ ছিনিয়ে নেয়ার জন্য, সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে, তিনি তার ওপর রাখান্বিত থাকবেন।

২৩২৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ بْنِ كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ، أَنَّهُ سَمِعَ أَخَاهُ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ، أَنَّ أَبَا أُمَامَةَ الْحَارِثِيَّ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ لاَ يَقْتَطِعُ رَجُلٌ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ إِلاَّ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَأَوْجَبَ لَهُ النَّارَ ‏"‏ ‏.‏ فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ يَا رَسُولَ اللَّهِ وَإِنْ كَانَ شَيْئًا يَسِيرًا قَالَ ‏"‏ وَإِنْ كَانَ سِوَاكًا مِنْ أَرَاكٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: আবু উমামাহ হারিসী (রাঃ)

২৩২৪। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আবু উসামা হারিছী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন যে, কোন ব্যক্তি অন্য মুসলমানের হক মিথ্যা কসম করে নিয়ে নিলে আল্লাহ তার ওপর জান্নাত হারাম করে দেবেন এবং জাহান্নাম তার জন্য ওয়াজিব করে দেবেন। কওমের এক লোক বললোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! যদি তা সামান্য জিনিস হয়? তিনি বললেনঃ যদিও তা পিলু গাছের একটি মিসওয়াকও হয়।

হক নষ্ট করার জন্য কসম খাওয়া প্রসঙ্গে

بَاب الْيَمِينِ عِنْدَ مَقَاطِعِ الْحُقُوقِ

২৩২৫

حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ ثَابِتٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى، قَالاَ حَدَّثَنَا هَاشِمُ بْنُ هَاشِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ نِسْطَاسٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ حَلَفَ بِيَمِينٍ آثِمَةٍ عِنْدَ مِنْبَرِي هَذَا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ وَلَوْ عَلَى سِوَاكٍ أَخْضَرَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২৩২৫। 'আমর ইবন রাফি' ও আহমাদ ইবন ছাবিত জাহ্দারী (রাহঃ).... জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে আমার এই মিম্বরের কাছে দাঁড়িয়ে মিথ্যা কসম খাবে, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। যদিও তা একটি সবুজ মিসওয়াকের জন্য হয়।

২৩২৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَزَيْدُ بْنُ أَخْزَمَ، قَالاَ حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ يَزِيدَ بْنِ فَرُّوخَ، - قَالَ مُحَمَّدُ بْنُ يَحْيَى وَهُوَ أَبُو يُونُسَ الْقَوِيُّ - قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ يَحْلِفُ عِنْدَ هَذَا الْمِنْبَرِ عَبْدٌ وَلاَ أَمَةٌ عَلَى يَمِينٍ آثِمَةٍ وَلَوْ عَلَى سِوَاكٍ رَطْبٍ إِلاَّ وَجَبَتْ لَهُ النَّارُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৩২৬। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া ও যায়দ ইবন আখযাম (র.... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এই মিম্বরের কাছে কোন গোলাম ও বাঁদী (অর্থাৎ পুরুষ ও মহিলা) যে-ই মিথ্যা কসম খাক না কেন, যদিও তা একখানি কাঁচা মিসওয়াকের জন্যও হয় তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে।

আহলে কিতাবদেরকে কিভাবে কসম দেওয়াতে হবে

بَاب بِمَا يُسْتَحْلَفُ أَهْلُ الْكِتَابِ

২৩২৭

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَعَا رَجُلاً مِنْ عُلَمَاءِ الْيَهُودِ فَقَالَ ‏ "‏ أَنْشُدُكَ بِاللَّهِ الَّذِي أَنْزَلَ التَّوْرَاةَ عَلَى مُوسَى ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)

২৩২৭। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....বারা ইবন 'আযিব (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) ইয়াহূদীদের এক পন্ডিত ব্যক্তিকে ডেকে বললেনঃ আমি তোমাকে সেই জাতের কসম দিচ্ছি, যিনি মুসা (আ)-এর ওপর তাওরাত নাযিল করেছেন।

২৩২৮

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ مُجَالِدٍ، أَنْبَأَنَا عَامِرٌ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِيَهُودِيَّيْنِ ‏ "‏ نَشَدْتُكُمَا بِاللَّهِ الَّذِي أَنْزَلَ التَّوْرَاةَ عَلَى مُوسَى عَلَيْهِ السَّلاَمُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২৩২৮। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) দু'জন ইয়াহুদীকে বলেনঃ আমি তোমাদেরকে সেই আল্লাহর কসম দিচ্ছি, যিনি মুসা আলায় হিস সালামের ওপর তাওরাত নাযিল করেছেন।

দু'ব্যক্তি একই জিনিসের দাবী করলে এবং তাদের কারো কাছে কোন প্রমাণ না থাকলে

بَاب الرَّجُلَانِ يَدَّعِيَانِ السِّلْعَةَ وَلَيْسَ بَيْنَهُمَا بَيِّنَةٌ

২৩২৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ خِلاَسٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ ذَكَرَ أَنَّ رَجُلَيْنِ، ادَّعَيَا دَابَّةً وَلَمْ يَكُنْ بَيْنَهُمَا بَيِّنَةٌ فَأَمَرَهُمَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَسْتَهِمَا عَلَى الْيَمِينِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৩২৯। আবু বকর ইবন শায়বা (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, দু'ব্যক্তি একটি জন্তুর দাবী করলো, কিন্তু তাদের কারো কাছেই প্রমাণ ছিল না। তখন নবী (ﷺ) তাদের মাঝে লটারী করে যার নাম লটারীতে ওঠে, তাকে কসম দিয়ে তা নিয়ে নিতে বললেন।

২৩৩০

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، وَمُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، وَزُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، قَالُوا حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مُوسَى، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اخْتَصَمَ إِلَيْهِ رَجُلاَنِ بَيْنَهُمَا دَابَّةٌ وَلَيْسَ لِوَاحِدٍ مِنْهُمَا بَيِّنَةٌ فَجَعَلَهَا بَيْنَهُمَا نِصْفَيْنِ ‏.‏

বর্ণনাকারী: আবু মুসা আশ'আরী (রাঃ)

২৩৩০। ইসহাক ইবন মনসুর, মুহাম্মাদ ইবন মা'মার ও যুহায়র ইবন মুহাম্মাদ (রাহঃ)....আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে দু'ব্যক্তি একটি জন্তুর ব্যাপারে মামলা দায়ের করলো, অথচ তাদের একজনেরও কোন প্রমাণ ছিল না, তখন তিনি সেটাকে তাদের উভয়ের মাঝে অর্ধেক করে বণ্টন করে দেন।

চুরি যাওয়া মাল এমন লোকের কাছে পাওয়া গেলে যে তা ক্রয় করেছে

بَاب مَنْ سُرِقَ لَهُ شَيْءٌ فَوَجَدَهُ فِي يَدِ رَجُلٍ اشْتَرَاهُ

২৩৩১

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ سَعِيدِ بْنِ عُبَيْدِ بْنِ زَيْدِ بْنِ عُقْبَةَ، عَنْ أَبِيهِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا ضَاعَ لِلرَّجُلِ مَتَاعٌ أَوْ سُرِقَ لَهُ مَتَاعٌ فَوَجَدَهُ فِي يَدِ رَجُلٍ يَبِيعُهُ فَهُوَ أَحَقُّ بِهِ وَيَرْجِعُ الْمُشْتَرِي عَلَى الْبَائِعِ بِالثَّمَنِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

২৩৩১। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)....সামুরা ইবন জুনদুব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যদি কোন ব্যক্তির কোন সম্পদ বিনষ্ট হয়ে যায় অথবা চুরি হয়ে যায়; অতঃপর সে তা এমন এক ব্যক্তির কাছে পায়, যে তা কিনে নিয়েছে, তখন সেই (আসল মালিক) তার বেশী হকদার। আর ক্রেতা বিক্রেতার কাছ থেকে তার মূল্য ফেরৎ নেবে।

চতুষ্পদ জন্তু কিছু বিনষ্ট করলে তার হুকুম

بَاب الْحُكْمِ فِيمَا أَفْسَدَتْ الْمَوَاشِي

২৩৩২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ ابْنَ مُحَيِّصَةَ الأَنْصَارِيَّ، أَخْبَرَهُ أَنَّ نَاقَةً لِلْبَرَاءِ كَانَتْ ضَارِيَةً دَخَلَتْ فِي حَائِطِ قَوْمٍ فَأَفْسَدَتْ فِيهِ فَكُلِّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِيهَا فَقَضَى أَنَّ حِفْظَ الأَمْوَالِ عَلَى أَهْلِهَا بِالنَّهَارِ وَعَلَى أَهْلِ الْمَوَاشِي مَا أَصَابَتْ مَوَاشِيهِمْ بِاللَّيْلِ ‏.‏
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ عَفَّانَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حَرَامِ بْنِ مُحَيِّصَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ نَاقَةً، لآلِ الْبَرَاءِ أَفْسَدَتْ شَيْئًا فَقَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمِثْلِهِ ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

২৩৩২। মুহাম্মাদ ইবন রুমহ মিসরী (রাহঃ)....ইবন মুহায়্যিসা আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত যে, বারা’ (ইবন আযিব রা)-এর একটি দুষ্ট উটনী ছিল। উটনীটি এক কওমের বাগানে ঢুকে তা বিনষ্ট করে ফেলে। বাগানের মালিক রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে এ বিষয়টি জানালে তিনি ফয়সালা দেন যে, দিনের বেলা সম্পদের হিফাজাত করার দায়িত্ব তার মালিকের ওপর; (তাই দিনে ক্ষেত বিনষ্ট করলে তার জন্য জন্তুর মালিক দায়ী থাকবে না) আর জন্তু রাতে যে ক্ষতি করবে, তা জন্তুর মালিকের ওপর বর্তাবে।

হাসান ইবন আলী ইবন 'আফ্ফান (রাহঃ)....বারা' ইবন আযিব (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার বারা' পরিবারের একটি উটনী কিছু শস্য নষ্ট করে ফেলে। তখন রাসূলুল্লাহ (ﷺ) অনুরূপ ফয়সালা দেন।

কোন জিনিস ভেঙ্গে ফেললে তার হুকুম

بَاب الْحُكْمِ فِيمَنْ كَسَرَ شَيْئًا

২৩৩৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ قَيْسِ بْنِ وَهْبٍ، عَنْ رَجُلٍ، مِنْ بَنِي سُوَاءَةَ قَالَ قُلْتُ لِعَائِشَةَ أَخْبِرِينِي عَنْ خُلُقِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ قَالَتْ أَوَمَا تَقْرَأُ الْقُرْآنَ ‏(وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ)‏ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَعَ أَصْحَابِهِ فَصَنَعْتُ لَهُ طَعَامًا وَصَنَعَتْ حَفْصَةُ لَهُ طَعَامًا ‏.‏ قَالَتْ فَسَبَقَتْنِي حَفْصَةُ فَقُلْتُ لِلْجَارِيَةِ انْطَلِقِي فَأَكْفِئِي قَصْعَتَهَا فَلَحِقَتْهَا وَقَدْ هَوَتْ أَنْ تَضَعَ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَكْفَأَتْهَا فَانْكَسَرَتِ الْقَصْعَةُ وَانْتَشَرَ الطَّعَامُ ‏.‏ قَالَتْ فَجَمَعَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَا فِيهَا مِنَ الطَّعَامِ عَلَى النِّطَعِ فَأَكَلُوا ثُمَّ بَعَثَ بِقَصْعَتِي فَدَفَعَهَا إِلَى حَفْصَةَ فَقَالَ ‏"‏ خُذُوا ظَرْفًا مَكَانَ ظَرْفِكُمْ ‏"‏ ‏.‏ قَالَتْ فَمَا رَأَيْتُ ذَلِكَ فِي وَجْهِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

২৩৩৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....বানু সাওআত গোত্রের এক ব্যক্তি থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 'আয়েশা (রাযিঃ) কে বললাম, আমাকে রাসূলুল্লাহ (ﷺ) এর স্বভাব-চরিত্র সম্পর্কে অবহিত করুন। তিনি বললেনঃ তুমি কি কুরআন পড়না وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ (নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী)। আয়েশা (রাযিঃ) বললেনঃ একবার রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীদের সাথে ছিলেন। আমি তাঁর জন্য খাবার তৈরী করলাম এবং হাফসা তাঁর জন্য খাবার তৈরী করলেন। তিনি বলেনঃ হাফসা আমার আগে (খাবার নিয়ে) গেলেন। আমি দাসীকে বললাম, যাও গিয়ে তারপাত্র উপুড় করে ফেল। সে হাফসার কাছে চলে গেল। হাফসা যখন তা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সামনে রাখতে যাচ্ছিল, অমনি সে তা উপুড় করে ফেলে দিল। ফলে পাত্রটি ভেঙ্গে গেল এবং খাবার ছড়িয়ে পড়ল। আয়েশা (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সেগুলি এবং পাত্রে যা ছিল, তা সব দস্তর খানের উপর জমা করে সকলে খেলেন। এরপর আমার পাত্রটি হাফসাকে দিয়ে বললেন, তোমার পাত্রের বদলে এই পাত্র নাও এবং এতে যা আছে খাও। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর চেহারায় এর কোন প্রতিক্রিয়াই দেখতে পেলাম না।

২৩৩৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ فَأَرْسَلَتْ أُخْرَى بِقَصْعَةٍ فِيهَا طَعَامٌ فَضَرَبَتْ يَدَ الرَّسُولِ فَسَقَطَتِ الْقَصْعَةُ فَانْكَسَرَتْ فَأَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْكِسْرَتَيْنِ فَضَمَّ إِحْدَاهُمَا إِلَى الأُخْرَى فَجَعَلَ يَجْمَعُ فِيهَا الطَّعَامَ وَيَقُولُ ‏ "‏ غَارَتْ أُمُّكُمْ كُلُوا ‏"‏ ‏.‏ فَأَكَلُوا حَتَّى جَاءَتْ بِقَصْعَتِهَا الَّتِي فِي بَيْتِهَا فَدَفَعَ الْقَصْعَةَ الصَّحِيحَةَ إِلَى الرَّسُولِ وَتَرَكَ الْمَكْسُورَةَ فِي بَيْتِ الَّتِي كَسَرَتْهَا ‏.‏

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

২৩৩৪। মুহাম্মাদ ইবন মুছান্না (রাহঃ)......আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) একবার উম্মুল মু'মিনীনদের একজনের কাছে ছিলেন। এমতাবস্থায়, তাদের অন্য একজন একটি বরতনে করে খাবার পাঠালেন। অতঃপর তিনি খানা বহনকারীর হাতে ধাক্কা দিলেন। ফলে বরতনটি পড়ে ভেঙ্গে গেল। রাসূলুল্লাহ (ﷺ) বরতনের টুকরো দুটি নিয়ে একটির সাথে অপরটির জোড়া লাগালেন। অতঃপর তিনি তাতে খাবার জমা করলেন এবং বললেনঃ তোমাদের মাতা ঈর্ষান্বিতা হয়েছেন। তোমরা (এটা) খাও। অতঃপর তারা সকলে খেয়ে নিলেন। অতঃপর তিনি তাঁর ঘরের খাবার ভর্তি বরতন নিয়ে এলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) ভাল বরতনটি বাহকের কাছে দিয়ে দিলেন এবং ভাঙ্গা বরতনটি যিনি ভেঙ্গে ছিলেন তার ঘরে রেখে দিলেন।

প্রতিবেশীর দেয়ালের উপর লাকড়ী রাখা

بَاب الرَّجُلِ يَضَعُ خَشَبَةً عَلَى جِدَارِ جَارِهِ

২৩৩৫

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا اسْتَأْذَنَ أَحَدَكُمْ جَارُهُ أَنْ يَغْرِزَ خَشَبَةً فِي جِدَارِهِ فَلاَ يَمْنَعْهُ ‏"‏ ‏.‏ فَلَمَّا حَدَّثَهُمْ أَبُو هُرَيْرَةَ طَأْطَئُوا رُءُوسَهُمْ فَلَمَّا رَآهُمْ قَالَ مَالِي أَرَاكُمْ عَنْهَا مُعْرِضِينَ وَاللَّهِ لأَرْمِيَنَّ بِهَا بَيْنَ أَكْتَافِكُمْ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৩৩৫। হিশাম ইবন 'আম্মার ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ তোমাদের কেউ যখন তার প্রতিবেশীর কাছে তার দেয়ালে নিজের লাকড়ী রাখার অনুমতি চাবে, তখন সে প্রতিবেশী যেন তাকে নিষেধ না করে। আবু হুরায়রা (রাযিঃ) যখন লোকদের কাছে এ হাদীস বয়ান করছিলেন তখন তারা মাথা নাড়াচ্ছিল। তিনি তাদেরকে এরকম করতে দেখে বললেনঃ কি ব্যাপার, আমি দেখছি তোমরা এ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ! আল্লাহর কসম! আমি অবশ্যই লাকড়ী তোমাদের কাঁধের উপর নিক্ষেপ করব।

২৩৩৬

حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، أَنَّ هِشَامَ بْنَ يَحْيَى، أَخْبَرَهُ أَنَّ عِكْرِمَةَ بْنَ سَلَمَةَ أَخْبَرَهُ أَنَّ أَخَوَيْنِ مِنْ بَلْمُغِيرَةَ أَعْتَقَ أَحَدُهُمَا أَنْ لاَ يَغْرِزَ خَشَبًا فِي جِدَارِهِ فَأَقْبَلَ مُجَمِّعُ بْنُ يَزِيدَ وَرِجَالٌ كَثِيرٌ مِنَ الأَنْصَارِ فَقَالُوا نَشْهَدُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ يَمْنَعْ أَحَدُكُمْ جَارَهُ أَنْ يَغْرِزَ خَشَبَةً فِي جِدَارِهِ ‏"‏ ‏.‏ فَقَالَ يَا أَخِي إِنَّكَ مَقْضِيٌّ لَكَ عَلَىَّ وَقَدْ حَلَفْتُ فَاجْعَلْ أُسْطُوَانًا دُونَ حَائِطِي أَوْ جِدَارِي فَاجْعَلْ عَلَيْهِ خَشَبَكَ ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

২৩৩৬। আবু বিশর বকর ইবন খালাফ (রাহঃ)....ইকরামা ইবন সালামা (রাযিঃ) থেকে বর্ণিত যে, মুগীরা গোত্রের দু'ভাইয়ের মধ্যে একজন (এরূপ কসম খায় যে,) তার ভাই যদি তার দেয়ালের উপর লাকড়ী রাখে তাহলে তার গোলাম আযাদ হয়ে যাবে। অতঃপর মুজাম্মা ইবন য়াযীদ ও আনসারদের আরো অনেক লোক এসে বললেনঃ আমরা সাক্ষ্য দিচ্ছি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন তার প্রতিবেশীকে তার দেয়ালে লাকড়ী রাখতে নিষেধ না করে। তখন সে বললঃ ভাই! (শরীআতের) ফয়সালা তো তোমার পক্ষেই হয়েছে। অথচ আমি তো কসম খেয়েছি, তাই তুমি আমার দেয়ালের পাশে একটি বড় খুটি পুঁতে তার উপর তোমার লাকড়ী রাখ।

২৩৩৭

حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الأَسْوَدِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ يَمْنَعْ أَحَدُكُمْ جَارَهُ أَنْ يَضَعَ خَشَبَةً عَلَى جِدَارِهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২৩৩৭। হারমালা ইবন ইয়াহইয়া (রাহঃ)....ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন তার প্রতিবেশীকে দেয়ালের উপর তার কাঠ রাখতে নিষেধ না করে।

রাস্তা রাখার পরিমাণ নিয়ে মতভেদ দেখা দিলে

بَاب إِذَا تَشَاجَرُوا فِي قَدْرِ الطَّرِيقِ

২৩৩৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا مُثَنَّى بْنُ سَعِيدٍ الضُّبَعِيُّ، عَنْ قَتَادَةَ، عَنْ بَشِيرِ بْنِ كَعْبٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ اجْعَلُوا الطَّرِيقَ سَبْعَةَ أَذْرُعٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৩৩৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা সাত হাত পরিমাণ চওড়া করে রাস্তা রাখ।

২৩৩৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَمُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ هَيَّاجٍ، قَالاَ حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا اخْتَلَفْتُمْ فِي الطَّرِيقِ فَاجْعَلُوهُ سَبْعَةَ أَذْرُعٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২৩৩৯। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া ও মুহাম্মাদ ইবন 'উমার হাইয়্যাজ (রাহঃ).... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা রাস্তা নিয়ে মতানৈক্য করলে তা সাত হাত পরিমাণ চওড়া করবে।

নিজের যমীতে এমন কিছু তৈরী করা, যাতে প্রতিবেশীর ক্ষতি হয়

بَاب مَنْ بَنَى فِي حَقِّهِ مَا يَضُرُّ بِجَارِهِ

২৩৪০

حَدَّثَنَا عَبْدُ رَبِّهِ بْنُ خَالِدٍ النُّمَيْرِيُّ أَبُو الْمُغَلِّسِ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يَحْيَى بْنِ الْوَلِيدِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى أَنْ ‏ "‏ لاَ ضَرَرَ وَلاَ ضِرَارَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত উবাদা ইব্‌নুস সামিত (রাঃ)

২৩৪০। 'আব্দ রাব্বিহি ইবন খালিদ নুমায়রী আবুল মুগাল্লাস (রাহঃ).... 'উবাদা ইবন সামিত (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিয়েছেন যে, অন্যের ক্ষতি করা যাবে না এবং (ক্ষতিগ্রস্ত হয়ে) ক্ষতির প্রতিশোধেও ক্ষতি করা যাবে না।

২৩৪১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ جَابِرٍ الْجُعْفِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ ضَرَرَ وَلاَ ضِرَارَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২৩৪১। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)....ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যেন কারো ক্ষতি না করে এবং পরষ্পর পরষ্পরের ক্ষতি করবে না।

২৩৪২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ لُؤْلُؤَةَ، عَنْ أَبِي صِرْمَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ ضَارَّ أَضَرَّ اللَّهُ بِهِ وَمَنْ شَاقَّ شَقَّ اللَّهُ عَلَيْهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: আবু সিরমাহ (রাঃ)

২৩৪২। মুহাম্মাদ ইবন রুম্‌হ (রাহঃ)....আবু সিরমা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে অন্যের ক্ষতি করবে, আল্লাহ তার ক্ষতি করবেন এবং যে অপরের প্রতি কঠোর আচরণ করবে, আল্লাহও তার প্রতি কঠোর আচরণ করবেন।

দু’ব্যক্তি একই কুঁড়ে ঘরের দাবী করলে

بَاب الرَّجُلَانِ يُدْعَيَانِ فِي خُصٍّ

২৩৪৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، وَعَمَّارُ بْنُ خَالِدٍ الْوَاسِطِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ دَهْثَمِ بْنِ قُرَّانٍ، عَنْ نِمْرَانَ بْنِ جَارِيَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ قَوْمًا، اخْتَصَمُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فِي خُصٍّ كَانَ بَيْنَهُمْ فَبَعَثَ حُذَيْفَةَ يَقْضِي بَيْنَهُمْ فَقَضَى لِلَّذِينَ يَلِيهِمُ الْقِمْطُ فَلَمَّا رَجَعَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَهُ فَقَالَ ‏ "‏ أَصَبْتَ وَأَحْسَنْتَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত হুযায়ফা রাযি

২৩৪৩। মুহাম্মাদ ইবন সাব্বাহ ও আম্মার ইবন খালিদ ওয়াসিতী (রাহঃ)....জারিয়া (রাযিঃ) থেকে বর্ণিত যে, কিছুলোক একটি কুঁড়ে ঘরের ব্যাপারে নবী (ﷺ)-এর কাছে নালিশ করলো, যা তাদের মাঝে যৌথ ভাবে ছিল। তিনি হুযায়ফাকে পাঠালেন তাদের মধ্যে ফয়সালা করে দিতে। তিনি (হুযায়ফা) তাদের পক্ষেই ফয়সালা দিলেন, যাদের রশি দিয়ে সে ঘর বাঁধা ছিল। অতঃপর তিনি যখন নবী (ﷺ) -এর কাছে ফিরে গিয়ে এ খবর দিলেন, তখন তিনি বললেনঃ তুমি ঠিক করেছ এবং ভাল করেছ।

অপরের কাছে থেকে ছাড়ানোর শর্ত করা

بَاب مَنْ اشْتَرَطَ الْخَلَاصَ

২৩৪৪

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا بِيعَ الْبَيْعُ مِنْ رَجُلَيْنِ فَالْبَيْعُ لِلأَوَّلِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو الْوَلِيدِ فِي هَذَا الْحَدِيثِ إِبْطَالُ الْخَلاَصِ ‏.‏

বর্ণনাকারী: হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ)

২৩৪৪। ইয়াহ্ইয়া ইবন হাকীম (রাহঃ)....সামুরা ইবন জুনদুব (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন কোন জিনিস দু'ব্যক্তির কাছে বিক্রী করা হয়, তখন সে মাল তার হবে, যে প্রথমে খরিদ করবে। রাবী আবুল ওয়ালীদ (রাহঃ) বলেনঃ এ হাদীসে অপরের থেকে ছাড়িয়ে এনে দেয়ার শর্ত বাতিল করা হয়েছে।

কুরআ'র মাধ্যমে ফয়সালা করা

بَاب الْقَضَاءِ بِالْقُرْعَةِ

২৩৪৫

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَجُلاً، كَانَ لَهُ سِتَّةُ مَمْلُوكِينَ لَيْسَ لَهُ مَالٌ غَيْرُهُمْ فَأَعْتَقَهُمْ عِنْدَ مَوْتِهِ فَجَزَّأَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَعْتَقَ اثْنَيْنِ وَأَرَقَّ أَرْبَعَةً ‏.‏

বর্ণনাকারী: হযরত ইমরান ইবনে হুসাইন রাযি.

২৩৪৫। নসর ইবন 'আলী জাহযামী ও মুহাম্মাদ ইবন মুছান্না (রাহঃ)....ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তির ছয়টি গোলাম ছিল। এছাড়া তার আর কোন সম্পদ ছিল না। সে তার মৃত্যুর সময় এদের সবগুলিকেই আযাদ করে দিল। এরপর রাসূলুল্লাহ (ﷺ) কুরআ'র মাধ্যমে তাদের দু'জনকে আযাদ করে দিলেন এবং চারজনকে গোলাম হিসেবে রাখলেন।

২৩৪৬

حَدَّثَنَا جَمِيلُ بْنُ الْحَسَنِ الْعَتَكِيُّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ خِلاَسٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلَيْنِ، تَدَارَءَا فِي بَيْعٍ لَيْسَ لِوَاحِدٍ مِنْهُمَا بَيِّنَةٌ فَأَمَرَهُمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَسْتَهِمَا عَلَى الْيَمِينِ أَحَبَّا ذَلِكَ أَمْ كَرِهَا ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৩৪৬। জামীল ইবন হাসান আতকী (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, দু'ব্যক্তি একটি বিক্রিত দ্রব্য নিয়ে ঝগড়া করছিল, (একজন বলছিল আমি অমুকের কাছ থেকে কিনেছি, অন্যজন বলছিল, আমি অমুকের কাছ থেকে কিনেছি) অথচ তাদের কারো কোন প্রমাণ ছিল না। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে কুরআ' করার নির্দেশ দিলেন। যার নাম কুরআতে উঠে, সে যেন কসম করে তা নিয়ে নেয়। তারা এটা পছন্দ করুক বা অপছন্দ করুক।

২৩৪৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ يَمَانٍ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا سَافَرَ أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

২৩৪৭। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) যখন সফরে যেতেন, তখন (কে তাঁর সঙ্গে যাবেন, এ ব্যাপারে) তাঁর স্ত্রীদের মধ্যে কুরআ প্রয়োগ করতেন।

২৩৪৮

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا الثَّوْرِيُّ، عَنْ صَالِحٍ الْهَمْدَانِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَبْدِ خَيْرٍ الْحَضْرَمِيِّ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ أُتِيَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ وَهُوَ بِالْيَمَنِ فِي ثَلاَثَةٍ قَدْ وَقَعُوا عَلَى امْرَأَةٍ فِي طُهْرٍ وَاحِدٍ فَسَأَلَ اثْنَيْنِ فَقَالَ أَتُقِرَّانِ لِهَذَا بِالْوَلَدِ فَقَالاَ لاَ ‏.‏ ثُمَّ سَأَلَ اثْنَيْنِ فَقَالَ أَتُقِرَّانِ لِهَذَا بِالْوَلَدِ فَقَالاَ لاَ ‏.‏ فَجَعَلَ كُلَّمَا سَأَلَ اثْنَيْنِ أَتُقِرَّانِ لِهَذَا بِالْوَلَدِ قَالاَ لاَ ‏.‏ فَأَقْرَعَ بَيْنَهُمْ وَأَلْحَقَ الْوَلَدَ بِالَّذِي أَصَابَتْهُ الْقُرْعَةُ وَجَعَلَ عَلَيْهِ ثُلُثَىِ الدِّيَةِ فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ ‏.‏

বর্ণনাকারী: হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ)

২৩৪৮। ইসহাক ইবন মনসুর (রাহঃ)....যায়দ ইবন আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আলী ইবন আবী তালিব (রাযিঃ) ইয়ামান থাকা কালে তার কাছে একটি মামলা আসে যে, তিন ব্যক্তি একই তুহুরে একজন মহিলার সাথে মিলিত হয়েছিল (ফেলে সন্তান হবার পর সকলেই তার দাবী করছিল)। অতঃপর আলী (রাযিঃ) দু'জনকে জিজ্ঞেস করলেন (তৃতীয় ব্যক্তিকে দেখিয়ে)ঃ তোমরা কি সন্তানটি এ ব্যক্তির বলে স্বীকার কর? তারা বললোঃ না। এরপর দু'জনকে জিজ্ঞেস করলেনঃ তোমরা কি সন্তানটি এর বলে স্বীকার কর? তারা বললোঃ না। তিনি যখনই দু'জনকে জিজ্ঞেস করছিলেন যে, তোমরা কি সন্তানটি এর বলে স্বীকার কর? তখনই তারা বলছিলঃ না। তখন আলী (রাযিঃ) তাদের মধ্যে লটারী করলেন। যার নাম লটারীতের উঠলো, তিনি তাকেই সন্তান দিয়ে দিলেন এবং তার উপর দুই-তৃতীয়াংশ ক্ষতি পূরণ (দিয়াত) ধার্য করলেন। এ ঘটনা রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে বলা হলে তিনি এমন ভাবে হেসে দিলেন যে, তাঁর দাঁত প্রকাশ হয়ে পড়লো।

কিয়াফা সম্পর্কে

بَاب الْقَافَةِ

২৩৪৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَهِشَامُ بْنُ عَمَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ مَسْرُورًا وَهُوَ يَقُولُ ‏"‏ يَا عَائِشَةُ أَلَمْ تَرَىْ أَنَّ مُجَزِّزًا الْمُدْلِجِيَّ دَخَلَ عَلَىَّ فَرَأَى أُسَامَةَ وَزَيْدًا عَلَيْهِمَا قَطِيفَةٌ قَدْ غَطَّيَا رُءُوسَهُمَا وَقَدْ بَدَتْ أَقْدَامُهُمَا فَقَالَ ‏"‏ إِنَّ هَذِهِ الأَقْدَامَ بَعْضُهَا مِنْ بَعْضٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

২৩৪৯। আবু বকর ইবন আবু শায়বা, হিশাম ইবন 'আম্মার ও মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ)... 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ (ﷺ) খুব খুশী হয়ে (আমার কাছে) এসে বলতে লাগলেন, হে আয়েশা! তুমি কি দেখনি যে, মুজাযযায মুদলিজী আমার কাছে এসেছিল। সে উমামা ও যায়দকে এমন অবস্থায় দেখতে পেল যে, তাদের উপর একটি চাদর, যা দিয়ে তাদের মাথা ঢাকা ছিল, কিন্তু পাগুলো বের হয়েছিল। (এই পা দেখেই) সে বললোঃ এই পাগুলোর একটির অপরটির সাথে মিল আছে।

২৩৫০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ قُرَيْشًا، أَتَوُا امْرَأَةً كَاهِنَةً فَقَالُوا لَهَا أَخْبِرِينَا أَشْبَهَنَا أَثَرًا بِصَاحِبِ الْمَقَامِ ‏.‏ فَقَالَتْ إِنْ أَنْتُمْ جَرَرْتُمْ كِسَاءً عَلَى هَذِهِ السِّهْلَةِ ثُمَّ مَشَيْتُمْ عَلَيْهَا أَنْبَأْتُكُمْ ‏.‏ قَالَ فَجَرُّوا كِسَاءً ثُمَّ مَشَى النَّاسُ عَلَيْهَا فَأَبْصَرَتْ أَثَرَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَقَالَتْ هَذَا أَقْرَبُكُمْ إِلَيْهِ شَبَهًا ‏.‏ ثُمَّ مَكَثُوا بَعْدَ ذَلِكَ عِشْرِينَ سَنَةً أَوْ مَا شَاءَ اللَّهُ ثُمَّ بَعَثَ اللَّهُ مُحَمَّدًا صلى الله عليه وسلم ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২৩৫০। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ) .... ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, কুরায়শগণ এক জ্যোতিষী মহিলার কাছে গিয়ে তাকে বললোঃ আমাদের মধ্যে মাকাম-ই ইবরাহীমের মালিক (অর্থাৎ হযরত ইবরাহীম আ)-এর সাথে কে বেশী সাদৃশ্যপূর্ণ, তা বলে দিন। সে বললোঃ তোমরা যদি এই নরম মাটির উপর দিয়ে একটি চাদর টেনে নাও, তারপর তার উপর দিয়ে (খালী পায়ে) হাট, তবে আমি তোমাদেরকে তা বলে দেব। ইবন আব্বাস (রাযিঃ) বলেনঃ অতঃপর তারা একটি চাদর টেনে নিল, তারপর লোকেরা তার উপর হাটলো। অতঃপর মহিলাটি রাসূলুল্লাহ (ﷺ)-এর পদচিহ্ন দেখিয়ে বললোঃ তোমাদের মধ্যে এই লোকটিই তাঁর (ইবরাহীমের) সাথে বেশী সাদৃশ্যপূর্ণ। তারা ঘটনার পর বিশ বছর অথবা যত বছর আল্লাহর মর্জী ছিল অপেক্ষা করলো। অবশেষে আল্লাহ্ তা'আলা মুহাম্মাদ (ﷺ) কে নবুওয়াত দান করলেন।

শিশু পিতা-মাতার মধ্যে যার সাথে ইচ্ছা থাকতে পারবে

بَاب تَخْيِيرِ الصَّبِيِّ بَيْنَ أَبَوَيْهِ

২৩৫১

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زِيَادِ بْنِ سَعْدٍ، عَنْ هِلاَلِ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَيَّرَ غُلاَمًا بَيْنَ أَبِيهِ وَأُمِّهِ وَقَالَ ‏ "‏ يَا غُلاَمُ هَذِهِ أُمُّكَ وَهَذَا أَبُوكَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৩৫১। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ……. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একটি শিশুকে তার পিতা এবং মাতার মধ্যে (যাকে ইচ্ছা গ্রহণ করার) এখতিয়ার দিয়ে বলেছিলেনঃ হে বৎস! এ হলো তোমার মা এবং এ হলো তোমার বাপ।

২৩৫২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ عُثْمَانَ الْبَتِّيِّ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ أَبَوَيْهِ، اخْتَصَمَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَحَدُهُمَا كَافِرٌ وَالآخَرُ مُسْلِمٌ فَخَيَّرَهُ فَتَوَجَّهَ إِلَى الْكَافِرِ فَقَالَ ‏ "‏ اللَّهُمَّ اهْدِهِ ‏"‏ ‏.‏ فَتَوَجَّهَ إِلَى الْمُسْلِمِ فَقَضَى لَهُ بِهِ ‏.‏

বর্ণনাকারী: বিবিধ

২৩৫২। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ)....সালামার সাদা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তার বাপ-মা নবী (ﷺ)-এর কাছে (সন্তান কাছে রাখার ব্যাপারে) অভিযোগ দায়ের করেছিল, তাদের একজন ছিল কাফির এবং অপরজন মুসলমান। তিনি তাকে এ ব্যাপারে এখতিয়ার দিলে সে কাফিরের প্রতি ঝুঁকে পড়ে। তখন রাসূলুল্লাহ (ﷺ) দুআ করেনঃ ইয়া আল্লাহ! আপনি তাকে হিদায়াত দিন। তখন সে মুসলমানের দিকে ঝুঁকে পড়ে। অবশেষে তাকে তার (মুসলমানের) সাথে থাকার ফয়সালা দেন।

সন্ধি প্রসঙ্গে

بَاب الصُّلْحِ

২৩৫৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَوْفٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ الصُّلْحُ جَائِزٌ بَيْنَ الْمُسْلِمِينَ إِلاَّ صُلْحًا حَرَّمَ حَلاَلاً أَوْ أَحَلَّ حَرَامًا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: আমর ইবনে আওফ (রাঃ)

২৩৫৩। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …….. আমর ইবন আওফ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, মুসলমানদের মধ্যে সন্ধি করা জাইয। তবে এমন সন্ধি–যা হালালকে হারাম করে এবং হারামকে হালাল করে, তা ব্যতীত ।

যে নিজের সম্পদ নষ্ট করে তাকে নিষেধ করা

بَاب الْحَجْرِ عَلَى مَنْ يُفْسِدُ مَالَهُ

২৩৫৪

حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، كَانَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي عُقْدَتِهِ ضَعْفٌ وَكَانَ يُبَايِعُ وَأَنَّ أَهْلَهُ أَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ احْجُرْ عَلَيْهِ ‏.‏ فَدَعَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَنَهَاهُ عَنْ ذَلِكَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لاَ أَصْبِرُ عَنِ الْبَيْعِ ‏.‏ فَقَالَ ‏ "‏ إِذَا بَايَعْتَ فَقُلْ هَا وَلاَ خِلاَبَةَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

২৩৫৪। আযহার ইবন মারওয়ান (রাহঃ) ...... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর সময়ে এমন এক ব্যক্তি ছিল, যার জ্ঞান-বুদ্ধির কিছু দুর্বলতা ছিল। এবং সে কেনা-বেচা করতো। তার পরিবার নবী (ﷺ)-এর কাছে এসে বললো, ইয়া রাসূলাল্লাহ! তার ওপর নিষেধাজ্ঞা জারী করুন। তখন নবীর একাজ করতে তাকে নিষেধ করলেন। তখন সে বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমি বেচা-কেনা ছেড়ে থাকতে পারব না। তিনি বললেনঃ যখন তুমি কেনা-বেচা করবে তখন বলবে, জিনিস নেও তবে কোন ধোঁকা নয়।

২৩৫৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانٍ، قَالَ هُوَ جَدِّي مُنْقِذُ بْنُ عَمْرٍو وَكَانَ رَجُلاً قَدْ أَصَابَتْهُ آمَّةٌ فِي رَأْسِهِ فَكَسَرَتْ لِسَانَهُ وَكَانَ لاَ يَدَعُ عَلَى ذَلِكَ التِّجَارَةَ وَكَانَ لاَ يَزَالُ يُغْبَنُ فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ لَهُ ‏ "‏ إِذَا أَنْتَ بَايَعْتَ فَقُلْ لاَ خِلاَبَةَ ‏.‏ ثُمَّ أَنْتَ فِي كُلِّ سِلْعَةٍ ابْتَعْتَهَا بِالْخِيَارِ ثَلاَثَ لَيَالٍ فَإِنْ رَضِيتَ فَأَمْسِكْ وَإِنْ سَخِطْتَ فَارْدُدْهَا عَلَى صَاحِبِهَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: মুহাম্মাদ ইবনে ইয়াহয়া ইবনে হিব্বান (রহঃ)

২৩৫৫। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া ইবন হাব্বান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মনকিয ইবন আমর হলেন আমার নানা। তার মাথায় একটি (প্রচণ্ড) আঘাত লেগেছিল। ফলে, তার জিহবায় আড়ষ্টতা দেখা দেয়। এতদসত্ত্বেও তিনি ব্যবসা ছাড়তেন না। আর সব সময়ই তিনি ঠকতেন। অবশেষে তিনি নবী (ﷺ)-এর কাছে এসে তাঁকে একথা বললেন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ তুমি যখন বেচা-কেনা করবে, তখন বলবেঃ 'কোন ধোঁকা নয়।' যদি তুমি কোন জিনিস খরিদ কর, তাহলে তোমাকে তিনরাত পর্যন্ত এখতিয়ার দিব। তুমি (এ ক্রয়ে) সন্তুষ্ট হলে মাল রেখে দিতে পারবে আর অসন্তুষ্ট হলে তা তার মালিকের কাছে ফেরৎ দিতে পারবে।

দেনাদারের নিঃস্ব হয়ে যাওয়া এবং পাওনাদারদের তার নিকট বেচা-কেনা করা

بَاب تَفْلِيسِ الْمُعْدَمِ وَالْبَيْعِ عَلَيْهِ لِغُرَمَائِهِ

২৩৫৬

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ أُصِيبَ رَجُلٌ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي ثِمَارٍ ابْتَاعَهَا فَكَثُرَ دَيْنُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ تَصَدَّقُوا عَلَيْهِ ‏"‏ ‏.‏ فَتَصَدَّقَ النَّاسُ عَلَيْهِ فَلَمْ يَبْلُغْ ذَلِكَ وَفَاءَ دَيْنِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ خُذُوا مَا وَجَدْتُمْ وَلَيْسَ لَكُمْ إِلاَّ ذَلِكَ ‏"‏ ‏.‏ يَعْنِي الْغُرَمَاءَ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

২৩৫৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর সময়ে এক ব্যক্তি ফল কিনেছিল, তাতে তার লোকসান হয়ে যায়। ফলে, তার ঋণের বোঝা বেড়ে যায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা একে দান কর। লোকেরা তাকে দান করল, কিন্তু তা তার ঋণ শোধ করার জন্য যথেষ্ট হলো না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা যা পাও-তাই নিয়ে নাও, এর বেশী তোমরা অর্থাৎ পাওনাদার আর কিছুই পাবে না।

২৩৫৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُسْلِمِ بْنِ هُرْمُزٍ، عَنْ سَلَمَةَ الْمَكِّيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَلَعَ مُعَاذَ بْنَ جَبَلٍ مِنْ غُرَمَائِهِ ثُمَّ اسْتَعْمَلَهُ عَلَى الْيَمَنِ فَقَالَ مُعَاذٌ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَخْلَصَنِي بِمَالِي ثُمَّ اسْتَعْمَلَنِي ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২৩৫৭। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) মু'আয ইবন জাবালকে তার পাওনাদারদের থেকে নিষ্কৃতি দেন, তারপর তাঁকে ইয়ামানের গভর্ণর নিযুক্ত করেন। মু'আয (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) প্রথমে আমাকে আমার মালের দেনা থেকে নিষ্কৃতি দিয়েছেন, পরে আমাকে গভর্নর নিযুক্ত করেছেন।

নিজের সম্পদ এমন লোকের নিকট অবিকলভাবে পাওয়া যে গরীব হয়ে গিয়েছে

بَاب مَنْ وَجَدَ مَتَاعَهُ بِعَيْنِهِ عِنْدَ رَجُلٍ قَدْ أَفْلَسَ

২৩৫৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، جَمِيعًا عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ وَجَدَ مَتَاعَهُ بِعَيْنِهِ عِنْدَ رَجُلٍ قَدْ أَفْلَسَ فَهُوَ أَحَقُّ بِهِ مِنْ غَيْرِهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৩৫৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …… আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি অবিকল অবস্থায় তার নিজের সম্পদ এমন ব্যক্তির কাছে পাবে, যে গরীব হয়ে গেছে, তবে সে-ই অন্যের তুলনায় তার বেশী হকদার।

২৩৫৯

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ أَيُّمَا رَجُلٍ بَاعَ سِلْعَةً فَأَدْرَكَ سِلْعَتَهُ بِعَيْنِهَا عِنْدَ رَجُلٍ وَقَدْ أَفْلَسَ وَلَمْ يَكُنْ قَبَضَ مِنْ ثَمَنِهَا شَيْئًا فَهِيَ لَهُ ‏.‏ وَإِنْ كَانَ قَبَضَ مِنْ ثَمَنِهَا شَيْئًا فَهُوَ أُسْوَةُ الْغُرَمَاءِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৩৫৯। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) …. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেনঃ যদি কেউ কোন জিনিস বিক্রি করে, পরে সে তা অবিকল সে অবস্থায় ক্রেতার নিকট পায়, যখন সে গরীব হয়ে গেছে, আর তখনো সে (বিক্রেতা) তার কোন মূল্য গ্রহণ করেনি; এমতাবস্থায় সে জিনিস তারই (বিক্রেতার) হবে। আর যদি তার কিছু মূল্য গ্রহণ করে থাকে তাহলে সে অন্যান্য পাওনাদারদের মতই হবে।

২৩৬০

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، قَالاَ حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ أَبِي الْمُعْتَمِرِ بْنِ عَمْرِو بْنِ رَافِعٍ، عَنِ ابْنِ خَلْدَةَ الزُّرَقِيِّ، وَكَانَ، قَاضِيًا بِالْمَدِينَةِ قَالَ جِئْنَا أَبَا هُرَيْرَةَ فِي صَاحِبٍ لَنَا قَدْ أَفْلَسَ فَقَالَ هَذَا الَّذِي قَضَى فِيهِ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ أَيُّمَا رَجُلٍ مَاتَ أَوْ أَفْلَسَ فَصَاحِبُ الْمَتَاعِ أَحَقُّ بِمَتَاعِهِ إِذَا وَجَدَهُ بِعَيْنِهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৩৬০। ইবরাহীম ইবন মুনযির হিযামী ও আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ)..... ইবন খালদা যুরাকী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি ছিলেন মদীনার কাযী। তিনি বলেনঃ আমরা আবু হুরায়রা (রাযিঃ)-এর কাছে এলাম আমাদের এক সঙ্গীর ব্যাপারে জানতে, যে গরীব হয়ে গিয়েছিল। তিনি বললেনঃ এ ধরনের লোক সম্পর্কে নবী (ﷺ) নিদের্শ দিয়েছেন যে, যদি কোন ব্যক্তি মারা যায় অথবা গরীব হয়ে যায়, তাহলে মালের মালিকই তার সে জিনিসের অধিক হকদার হবে, যখন সে অবিকল অবস্থায় তার মাল তার কাছে পাবে।

২৩৬১

حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا الْيَمَانُ بْنُ عَدِيٍّ، حَدَّثَنِي الزَّبِيدِيُّ، مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَيُّمَا امْرِئٍ مَاتَ وَعِنْدَهُ مَالُ امْرِئٍ بِعَيْنِهِ اقْتَضَى مِنْهُ شَيْئًا أَوْ لَمْ يَقْتَضِ فَهُوَ أُسْوَةُ الْغُرَمَاءِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৩৬১। 'আমর ইবন 'উছমান ইবন সা'য়ীদ ইবন কাছীর ইবন দীনার হিমসী (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যদি কোন লোক মারা যায় এবং তার কাছে অপর কোন লোকের মাল অবিকল অবস্থায় থাকে, চাই তার কিছু মূল্য পরিশোধ হোক বা আদৌ না হোক, তখন সে জিনিসের মালিক হবে সে পাওনাদার।

যার কাছে সাক্ষাৎ চাওয়া হয়নি, তার সাক্ষাৎ দেয়া মাকরূহ

بَاب كَرَاهِيَةِ الشَّهَادَةِ لِمَنْ لَمْ يَسْتَشْهِدْ

২৩৬২

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرُو بْنُ رَافِعٍ، قَالاَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ السَّلْمَانِيِّ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَىُّ النَّاسِ خَيْرٌ قَالَ ‏ "‏ قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ يَجِيءُ قَوْمٌ تَبْدُرُ شَهَادَةُ أَحَدِهِمْ يَمِينَهُ وَيَمِينُهُ شَهَادَتَهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)

২৩৬২। 'উছমান ইবন আবু শায়বা ও'আমর ইবন রাফি' (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবন মাস'উদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করা হলোঃ কোন্ ব্যক্তি উত্তম? তিনি বললেনঃ আমার যুগের লোক (অর্থাৎ সাহাবী), তারপর তাদের নিকটতম যুগের লোক, (তাবেঈ' ) তারপর তাদের নিকটতম সময়ের লোক (তাবই'-তাবিঈ')। অতঃপর এমন কিছু লোক আসবে যাদের সাক্ষ্য কসমের আগে হবে এবং কসম সাক্ষ্যের আগে।[১]

[১] অর্থাৎ তারা সাক্ষ্য দিতে এত উদগ্রীব থাকবে যে, তার কোন নিয়ম-নীতি থাকবেনা। তারা কখনো সাক্ষী দেয়ার আগেই কসম খেয়ে বসবে, আবার কখনো সাক্ষী দেয়ার পর কসম খাবে। মোট কথা, তাদের কাছে সাক্ষ্যের কোন গুরুত্ব থাকবে না।
২৩৬৩

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْجَرَّاحِ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ خَطَبَنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ بِالْجَابِيَةِ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ فِينَا مِثْلَ مُقَامِي فِيكُمْ فَقَالَ ‏ "‏ احْفَظُونِي فِي أَصْحَابِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ يَفْشُو الْكَذِبُ حَتَّى يَشْهَدَ الرَّجُلُ وَمَا يُسْتَشْهَدُ وَيَحْلِفَ وَمَا يُسْتَحْلَفُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত জাবির ইবনে সামুরা (রাঃ)

২৩৬৩। 'আব্দুল্লাহ ইবন-জাররাহ (রাহঃ) ….. জাবির ইবন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উমার ইবন খাত্তাব (রাযিঃ) আমাদেরকে জাবিরা নামক স্থানে খুতবা দিলেন। তিনি বললেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সামনে–দাঁড়ালেন, যেমন তোমাদের সামনে দাঁড়িয়েছি, এবং বললেনঃ তোমরা আমার সাহাবীদের প্রতি বিশেষ লক্ষ্য রাখবে, তারপর তাদের প্রতি যাবার তাদের সময়ের নিকটবর্ত (তাবই'-তাবিঈ') অতঃপর মিথ্যা ছড়িয়ে পড়বে। এমনকি লোক স্বেচ্ছায় সাক্ষ্য দিবে অথচ তার কাছে কসম চাওয়া হবে না।

কারো কাছে সাক্ষ্য আছে, অথচ যার ব্যাপারে সে সাক্ষ্য, তার তা জানা না থাকলে

بَاب الرَّجُلِ عِنْدَهُ الشَّهَادَةُ وَلَا يَعْلَمُ بِهَا صَاحِبُهَا

২৩৬৪

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْجُعْفِيُّ، قَالاَ حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ الْعُكْلِيُّ، أَخْبَرَنِي أُبَىُّ بْنُ عَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ عَمْرِو بْنِ حَزْمٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عُثْمَانَ بْنِ عَفَّانَ، حَدَّثَنِي خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي عَمْرَةَ الأَنْصَارِيُّ، أَنَّهُ سَمِعَ زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ، يَقُولُ إِنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ خَيْرُ الشُّهُودِ مَنْ أَدَّى شَهَادَتَهُ قَبْلَ أَنْ يُسْأَلَهَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: যায়দ ইবনে খালিদ জুহানী (রাঃ)

২৩৬৪। আলী ইবন মুহাম্মাদ ও মুহাম্মাদ ইবন আব্দুর রহমান জু'ফী (রাহঃ) ……. যায়দ ইবন খালিদ জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন যে, উত্তম সাক্ষী সেই ব্যক্তি, যে তার কাছে চাওয়ার পূর্বেই সাক্ষ্য দিয়ে দেয়।

দেনার ওপর সাক্ষ্য প্রদান

بَاب الْإِشْهَادِ عَلَى الدُّيُونِ

২৩৬৫

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ يُوسُفَ الْجُبَيْرِيُّ، وَجَمِيلُ بْنُ الْحَسَنِ الْعَتَكِيُّ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَرْوَانَ الْعِجْلِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ تَلاَ هَذِهِ الآيَةَ ‏(‏يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُسَمًّى ‏)‏ حَتَّى بَلَغَ ‏(‏فَإِنْ أَمِنَ بَعْضُكُمْ بَعْضًا‏)‏ فَقَالَ هَذِهِ نَسَخَتْ مَا قَبْلَهَا ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

২৩৬৫। উবায় দুল্লাহ ইবন ইউসূফ জুবায়রী ও জামীল-ইবন হাসান আতাকী (রাহঃ) .... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি এই আয়াত তিলাওয়াত করলেনঃ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُسَمًّى (অর্থাৎ ওহে যারা ঈমান এনেছঃ যখন তোমরা একে অন্যের সাথে একটি নির্ধারিত সময়ের জন্য ঋণের কারবার করবে, তখন তা লিখে রাখবে .... (২ঃ২৮২) فَإِنْ أَمِنَ بَعْضُكُمْ بَعْضًا ( ২ঃ২৮৩) যদি তোমাদের কেউ একে অপরকে বিন্যাস করে (২ঃ২৮৩) পর্যন্ত পৌঁছে বললেন, এ অংশটি এর পূর্বের অংশকে মানসুখ করে দিয়েছে।

যার সাক্ষ্য জাইয় নয়

بَاب مَنْ لَا تَجُوزُ شَهَادَتُهُ

২৩৬৬

حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا مَعْمَرُ بْنُ سُلَيْمَانَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالاَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ أَرْطَاةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ تَجُوزُ شَهَادَةُ خَائِنٍ وَلاَ خَائِنَةٍ وَلاَ مَحْدُودٍ فِي الإِسْلاَمِ وَلاَ ذِي غِمْرٍ عَلَى أَخِيهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ)

২৩৬৬। আইয়্যূব ইবন মুহাম্মাদ রাক্কী (রাহঃ) ও মুহাম্মাদ ইবন-ইয়াইয়া (রাহঃ)...আমর ইবন শু'আয়েব দাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ খিয়ানাতকারী পুরুষ, খিয়ানাত কারিণী মহিলা, ইসলামী বিধানে শাস্তি প্রাপ্ত ব্যক্তি এবং স্বীয় ভাইয়ের প্রতি হিংসা-বিদ্বেষ পোষণকারী ব্যক্তির সাক্ষ্য জাইয নাই।

২৩৬৭

حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي نَافِعُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ لاَ تَجُوزُ شَهَادَةُ بَدَوِيٍّ عَلَى صَاحِبِ قَرْيَةٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৩৬৭। হারমালা ইবন ইয়াহইয়া (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যাযাবর ব্যক্তির সাক্ষ্য জনপদে বসবাসকারী ব্যক্তির জন্য জাইয নয় ।

সাক্ষ্য এবং কসমের ভিত্তিতে ফয়সালা করা

بَاب الْقَضَاءِ بِالشَّاهِدِ وَالْيَمِينِ

২৩৬৮

حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ الْمَدِينِيُّ، أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ الزُّهْرِيُّ وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى بِالْيَمِينِ مَعَ الشَّاهِدِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

২৩৬৮। আবু মুসআব মাদীনী, আহমদ ইবন 'আব্দুল্লাহ যোহরী ওইয়াকুব ইবন ইবরাহীম দাওরাকী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) সাক্ষের সাথে কসমের ভিত্তিতে ফয়সালা করেন।

২৩৬৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَضَى بِالْيَمِينِ مَعَ الشَّاهِدِ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২৩৬৯। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ).... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) সাক্ষের সাথে কসমের ভিত্তিতে ফয়সালা দেন।

২৩৭০

حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الْهَرَوِيُّ، إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَاتِمٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا سَيْفُ بْنُ سُلَيْمَانَ الْمَكِّيُّ، أَخْبَرَنِي قَيْسُ بْنُ سَعْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالشَّاهِدِ وَالْيَمِينِ ‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

২৩৭০। আবু ইসহাক হারাবী ইবরাহীম ইবন 'আব্দুল্লাহ ইবন হাতিম (রাহঃ) .... ইবন 'আববাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) একজন সাক্ষী এবং কসমের ভিত্তিতে ফয়সালা করেন।

২৩৭১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، - مَوْلَى الْمُنْبَعِثِ - عَنْ رَجُلٍ، مِنْ أَهْلِ مِصْرَ عَنْ سُرَّقٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَجَازَ شَهَادَةَ الرَّجُلِ وَيَمِينَ الطَّالِبِ ‏.‏

বর্ণনাকারী: সুররাক ইবনে আসাদ (রাঃ)

২৩৭১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ...সুররাক (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) এক ব্যক্তির সাক্ষ্য এবং বাদীর কসম (এর দ্বারা ফয়াসালা করা) জাইয রেখেছেন।

মিথ্যা সাক্ষ্য প্রসঙ্গে

بَاب شَهَادَةِ الزُّورِ

২৩৭২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا سُفْيَانُ الْعُصْفُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ حَبِيبِ بْنِ النُّعْمَانِ الأَسَدِيِّ، عَنْ خُرَيْمِ بْنِ فَاتِكٍ الأَسَدِيِّ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الصُّبْحَ فَلَمَّا انْصَرَفَ قَامَ قَائِمًا فَقَالَ ‏"‏ عُدِلَتْ شَهَادَةُ الزُّورِ بِالإِشْرَاكِ بِاللَّهِ ‏"‏ ‏.‏ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ تَلاَ هَذِهِ الآيَةَ ‏(‏وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِه‏)‏‏.‏

বর্ণনাকারী: খুরায়ম ইবনে ফাতিক (রাঃ)

২৩৭২। আবু বকর ইবন আবু শায়বা (রাযিঃ) …… খুরায়ম ইবন ফাতি আসাদী (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ একদা নবী (ﷺ) ফজরের সালাত আদায় করলেন। সালাত শেষে তিনি দাঁড়িয়ে বললেন, মিথ্যা সাক্ষ্য আল্লাহর সাথে শরীক করার সমান। তিনি তিন বার একথা বললেন। তারপর এ আয়াত তিলাওয়াত করলেনঃ


(অর্থাৎ তোমরা মিথ্যা কথা থেকে দূরে থাক; একনিষ্ট হয়ে আল্লাহর প্রতি তার সাথে কোন শরীক না করে। (২২ঃ৩০)
২৩৭৩

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفُرَاتِ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏(‏لَنْ تَزُولَ قَدَمُ شَاهِدِ الزُّورِ حَتَّى يُوجِبَ اللَّهُ لَهُ النَّارَ‏)‏‏.‏

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

২৩৭৩। সুওয়ায়দ ইবন সা'ঈদ (রাহঃ) ….. ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মিথ্যা সাক্ষ্য দাতার পদদ্বয় (কিয়ামতের দিন) একটুও নড়বেনা, যতক্ষণ না আল্লাহ তার জন্য জাহান্নামের ফয়সালা দেবেন।

আহলে কিতাবদের একে অন্যের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান

بَاب شَهَادَةِ أَهْلِ الْكِتَابِ بَعْضِهِمْ عَلَى بَعْضٍ

২৩৭৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ مُجَالِدٍ، عَنْ عَامِرٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَجَازَ شَهَادَةَ أَهْلِ الْكِتَابِ بَعْضِهِمْ عَلَى بَعْضٍ ‏.‏

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

২৩৭৪। মুহাম্মাদ ইবন তারীফ (রাহঃ) ....... জাবির ইবন 'আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) কিতাবীদেরকে একে অন্যের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার অনুমতি দিয়েছেন।